Civics 1st – A,B S – CH 3

01 স্বাধীনতা কী? [Dhaka · 2025]

উত্তর কে অপরের কাজে বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছেমতো কাজ সম্পাদন করার অধিকারই স্বাধীনতা।

02 অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর অর্থনৈতিক সাম্য বলতে উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সমান সুযোগ প্রদান করাকে বোঝায়। অর্থনৈতিক সাম্যের ক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র, সকল মানুষ কাজ করার ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে। এছাড়াও অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্যও মূল্যহীন এবং অর্থনৈতিক সাম্য নিশ্চিত করা সম্ভব হলে যেকোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা অনেকটা সহজ হয়ে যায়। এজন্যই অর্থনৈতিক সাম্য প্রয়োজন।

03 আইনগত অধিকার কী? [Rajshahi · 2025]

উত্তর আইনগত অধিকার হলো সেসব অধিকার যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত।

04 গণভোট বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর রাষ্ট্রীয় কোনো বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোটগ্রহণ করা হয় তাই গণভোট। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ের ওপর জনগণের সমর্থন আছে কি, নেই তা যাচাইয়ের জন্য যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-তে সিল দেওয়া হয়।

05 আইন কোন ভাষার শব্দ? [Jessore · 2025]

উত্তর আইন ফারসি ভাষার শব্দ।

06 নৈতিকতা বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি, সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।

07 “Man is born free, but every where he is in chain.”-উক্তিটি কার? [Jessore · 2025]

উত্তর “Man is born free, but every where he is in chain.”- উক্তিটি ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশোর।

08 মানুষ কেন আইন মান্য করে? [Jessore · 2025]

উত্তর আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রে আইন না থাকলে হানাহানি সৃষ্টি হতো। রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। তাছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খলা ‘ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মান্য করে।

09 মূল্যবোধ কী? [Comilla · 2025]

উত্তর যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

10 স্বাধীনতা বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু অন্য অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে

11 ‘Liberty’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? [Comilla · 2025]

উত্তর Liberty শব্দটি ল্যাটিন ‘Liber’ থেকে এসেছে।

12 মানুষ আইন মান্য করে কেন? [Comilla · 2025]

উত্তর আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রে আইন না থাকলে হানাহানি সৃষ্টি হতো। রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। তাছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খলা ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মান্য করে।

13 বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? [Chittagong · 2025]

উত্তর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

14 মৌলিক অধিকার সংরক্ষণ করা জরুরি কেন? [Chittagong · 2025]

উত্তর মৌলিক অধিকার সংরক্ষণ করা জরুরি, কারণ এগুলো নাগরিকদের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা দেয়। মৌলিক অধিকার ব্যক্তির জীবন, স্বাধীনতা, মতপ্রকাশ, ধর্মপালন, সমতা ও নিরাপত্তার মতো মানবিক অধিকারকে নিশ্চিত করে। এগুলো সংরক্ষিত না হলে রাষ্ট্র ইচ্ছামতো নাগরিকের ওপর দমনমূলক আচরণ করতে পারে, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী। তাই মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এবং সচেতন নাগরিক হিসেবে এসব অধিকারের সুরক্ষা সম্পর্কে জানা ও তা প্রয়োগের দাবি তোলা আমাদের কর্তব্য।

15 ‘Natus’ শব্দের অর্থ কী? [Chittagong · 2025]

উত্তর ‘Natus’ শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।

16 নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝায়? [Chittagong · 2025]

উত্তর যে ধরনের রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন, কিন্তু তিনি সীমিত ক্ষমতা ভোগ করেন, রাষ্ট্রের প্রকৃত শাসনক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে। যুক্তরাজ্যে (গ্রেট ব্রিটেন) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে।

17 আইন কী? [Sylhet · 2025]

উত্তর আইন হচ্ছে সমাজকর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

18 অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর অর্থনৈতিক সাম্য হলো জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূলকথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের রণ্টন। অর্থাৎ অর্থ উপার্জন ও বণ্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য।

19 গণতান্ত্রিক মূল্যবোধ কী? [Sylhet · 2025]

উত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ।

20 নৈতিকতা বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি বা উৎকৃষ্ট নীতিকে, ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো ‘কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজকর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।

21 মূল্যবোধ কী? [Barisal · 2025]

উত্তর যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

22 ‘সুযোগ-সুবিধার সমতাই হলো সাম্য’ ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর ‘সুযোগ-সুবিধার সমতাই হলো সাম্য’- কথাটির অর্থ হলো সাম্য এমন এক সামাজিক অবস্থাকে বোঝায়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং সে সকল সুযোগ-সুবিধা ব্যবহার করে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। অর্থাৎ
সাম্য বলতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণির বিশেষ সুযোগ-সুবিধা বাতিল করে, প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ প্রদান করে। এ অর্থে সাম্য বলতে সুযোগ-সুবিধার সমতাকে বোঝায়।

23 রাজনৈতিক স্বাধীনতা কী? [Barisal · 2025]

উত্তর রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে।

24 ‘সহনশীলতা গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মূল্যবোধ’- ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর ‘সহনশীলতা গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মূল্যবোধ’, যা গণতান্ত্রিক সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি রচনা করে। সহনশীলতা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস গড়ে তোলে। এটি রাজনীতিতে সহাবস্থান নিশ্চিত করে এবং বিরোধী মতকে দমন না করে যুক্তি দিয়ে মোকাবিলা করতে শেখায়। এই ভিন্নমতকে সম্মান জানানো এবং বিরুদ্ধ মতকে সহ্য করার মনোভাবই সহনশীলতা। সহনশীলতা না থাকলে গণতন্ত্র কেবল বিভেদ, সংঘাত ও বিশৃঙ্খলায় পরিণত হয়। গণতন্ত্রের সফলতা নিশ্চিত করতে আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে সহনশীলতার চর্চা অপরিহার্য।

25 ধর্মীয় মূল্যবোধ কী? [Barisal · 2025]

উত্তর ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মধ্যে যে মূল্যবোধ জন্মায়, তাই মূলত ধর্মীয় মূল্যবোধ।

26 ‘অতিশাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা’- ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর অতিশাসন হলো এমন এক শাসনব্যবস্থা, যেখানে শাসকের হাতে অগাধ ক্ষমতা থাকে এবং নাগরিকদের স্বাধীনতা সীমিত থাকে। এ ব্যবস্থায় মৃত প্রকাশ, সংগঠন গঠন ও রাজনৈতিক অংশগ্রহণ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এর বিপরীত ব্যবস্থা হলো স্বাধীনতাভিত্তিক শাসনব্যবস্থা, যেমন- গণতন্ত্র, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার, যেমন- বাক-স্বাধীনতা, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হয়। ফলে স্বাধীনতার পরিবেশে ব্যক্তির চিন্তা, মত ও কার্যকলাপ স্বাধীনভাবে বিকাশ লাভ করে, যা সমাজে ন্যায়, মানবিক মর্যাদা ও সামাজিক অগ্রগতির পথ তৈরি করে। তাই অতিশাসনের প্রতিকারে স্বাধীনতা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বিকল্প।

27 ‘আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ’- উক্তিটি কার? [Dinajpur · 2025]

উত্তর ‘আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ’- উক্তিটি জন অস্টিনের।

28 আইন ও স্বাধীনতার সম্পর্ক কী? [Dinajpur · 2025]

উত্তর আইন ও স্বাধীনতার সম্পর্ক গভীর। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইনের অনুপস্থিতিতে স্বাধীনতা থাকে না। কেননা স্বাধীনতা কোনো ‘লাইসেন্স’ নয়। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। সভ্য জীবনের প্রয়োজনীয় শর্তাবলি আইনের দ্বারা সুরক্ষিত ও সম্প্রসারিত হয়। এছাড়াও আইন স্বাধীনতাকে যেমন অর্থবহ করে, তেমনি এটি স্বাধীনতাকে ভোগ করার পরিবেশ সৃষ্টি করে দেয়। মোটকথা, আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়।

29 সাম্য কী? [Dinajpur · 2025]

উত্তর জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

30 সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা; বিশ্বাস, দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। সামাজিক মূল্যবোধ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে বিকশিত হয়।

31 আইনের আনুষ্ঠানিক উৎস কোনটি? [Mymensingh · 2025]

উত্তর আইনের আনুষ্ঠানিক উৎস হলো আইনসভা, বিচার বিভাগ, বিচারকের রায়, প্রথা, আন্তর্জাতিক চুক্তি ইত্যাদি।

32 গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

33 নৈতিকতা কী? [Mymensingh · 2025]

উত্তর সাধারণ অর্থে নৈতিকতা হলো নীতিমূলক, নীতি সম্বন্ধীয়। কথাবার্তা, আচার-আচরণে নীতির অনুসরণ করাই হলো নৈতিকতা।

34 স্থায়ীভাবে বসবাস করা কোন ধরনের অধিকার? ব্যাখ্যা কর। [Mymensingh · 2025]

উত্তর স্থায়ীভাবে বসবাস করা নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে যেকোনো নাগরিকের রাষ্ট্রের অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাসের অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত না হলে ব্যক্তি চিরস্থায়ীভাবে কোথাও বসবাস করতে পারবে না, ফলে তার শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ অন্যান্য মৌলিক সুবিধা ব্যাহত হতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিককে এমন পরিবেশ প্রদান করা যেখানে সে স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং নিরাপদ জীবন গড়তে পারে।

35 আইন কী? [Mymensingh · 2025]

উত্তর আইন হচ্ছে সমাজকর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

36 রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণের অধিকারকেই রাজনৈতিক স্বাধীনতা বলে। এ প্রসঙ্গে হ্যারল্ড জে. লাস্কির মতে, “রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকেই রাজনৈতিক স্বাধীনতা বলে।” ভোটদানের অধিকার, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, নিরপেক্ষভাবে মতামত প্রকাশের অধিকার ইত্যাদিই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা।

37 Lag শব্দের আভিধানিক অর্থ কী? [Dhaka · 2023]

উত্তর Lag শব্দের আভিধানিক অর্থ হলো স্থির বা অপরিবর্তনীয়।

38 অর্থনৈতিক সাম্য বলতে কি বুঝায়? [Dhaka · 2023]

উত্তর সাম্য বলতে মানুষের পূর্ণতা প্রাপ্তি এবং সমান অধিকার সংরক্ষণ করা কে বোঝায়।আর জাতি- ধর্ম -বর্ণ নারী- পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূলকথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন। অর্থাৎ অর্থ উপার্জন ও বন্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য।

39 লর্ড ব্রাইসের মতে,কয়টি কারনে মানুষ আইন মেনে চলে? [Dhaka · 2023]

উত্তর লর্ড ব্রাইসের মতে ৫টি কারনে মানুষ আইন মেনে চলে।

40 স্বাধীনতা বলতে কী বুঝায়? [Dhaka · 2023]

উত্তর স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু অন্য অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

41 সাম্য কী? [Dhaka · 2023]

উত্তর জাতি ধর্ম -বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ -সুবিধা প্রদানের ব্যবস্থাই হলো সাম্য।

42 মৌলিক অধিকার বলতে কী বুঝায়? [Dhaka · 2023]

উত্তর নাগরিকের ব্যক্তিত্ব ও জীবন বিকাশের জন্য এমন কতগুলো সুযোগ সুবিধা যা সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয় তাকে মৌলিক অধিকার বলে। মৌলিক অধিকার রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ এবং রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে বিকাশ লাভ করে। মৌলিক অধিকার সুস্পষ্ট এবং নির্দিষ্ট, যা নাগরিকের কল্যাণ সাধনের জন্য প্রণয়ন করা হয়। নাগরিকের সুসভ্য জীবনযাপনের জন্য মৌলিক অধিকার অপরিহার্য।

43 মানবাধিকার কী? [Mymensingh · 2023]

উত্তর ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ-সুবিধা দাবিদার এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশিত হতে পারেনা তাই মানবাধিকার। জাতি- ধর্ম-বর্ণ, নারী- পুরুষ, ধনী -নির্ধন, এমন কি রাজনৈতিক মতামত ও পদমর্যাদা নির্বিশেষে জাতিসংঘ কর্তৃক ঘোষিত বা স্বীকৃত অধিকার গুলোই হচ্ছে মানবাধিকার।

44 গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতন্ত্রের মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

45 আইন কী? [Mymensingh · 2023]

উত্তর আইন হচ্ছে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম -কানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

46 জাতীয় স্বাধীনতা বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর বৈদেশিক শাসনের নাগপাশ থেকে মুক্তি লাভের মাধ্যমে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে, তখন তাকে জাতীয় স্বাধীনতা বলে। জাতীয়তাবোধে অদ্বুদ্ধ জনসমাজ পৃথক রাজনৈতিক সংগঠন ও রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে জাতীয় স্বাধীনতা অর্জন করে। জাতীয় স্বাধীনতা ব্যতীত অন্য সকল স্বাধীনতা মূল্যহীন। আর তাই সকল স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে জাতীয় স্বাধীনতা।

47 Law শব্দটি কোন শব্দ থেকে এসেছে? [Mymensingh · 2023]

উত্তর Law শব্দটি টিউটনিক শব্দ ‘Lag’ থেকে এসেছে।

48 সাম্যের ধারণা ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর পৌরনীতিতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ-সুবিধাদির সমতা। জাতি-ধর্ম -বর্ণ, স্ত্রী – পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ -সুবিধা প্রদানের ব্যবস্থাকেই সাম্য বলে। অধ্যাপক লাস্কির মতে, সাম্য অর্থ -১. বিশেষ সুযোগ -সুবিধার অনুপস্থিতি ২. যথার্থ ও যথেষ্ট সুযোগ – সুবিধা সৃষ্টি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের সমভাবে বন্টন।

49 মূল্যবোধ কী? [Mymensingh · 2023]

উত্তর মূল্যবোধ হলো সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়।

50 ফৌজদারি আইন বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর কোন ব্যক্তিকে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করা থেকে নিবৃত্ত করার জন্য এবং এরূপ অপরাধের শাস্তির বিধান দেওয়ার জন্য যে আইন প্রয়োগ করা হয় তাকে ফৌজদারী আইন বলে। গুরুতর অপরাধ সংক্রান্ত বিষয়ের বিচারের জন্য ফৌজদারি বিধিমালা প্রয়োগ করা হয়। সমাজে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিক জীবনে নিরাপত্তা বিধান এবং অপরাধীকে দন্ড দেওয়ার জন্য প্রণীত আইনি হচ্ছে ফৌজদারি আইন।

51 নৈতিকতা কী? [Rajshahi · 2023]

উত্তর সাধারণ অর্থে নৈতিকতা হলো নীতি মূলক, নীতি সম্বন্থীয়। অর্থাৎ কথাবার্তা, আচার-আচরণে নীতির অনুসরণ করাই হলো নৈতিকতা।

52 আইনের শাসন বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর আইনের শাসন বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান, কেউ আইনের কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে।সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায় বিচার নিশ্চিত করা এর পূর্বশর্ত। স্বাধীন, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

53 বহুদলীয় ব্যবস্থা কী? [Rajshahi · 2023]

উত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের যখন দুইয়ের  অধিক রাজনৈতিক দল ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয়।

54 ন্যায় বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর নৈতিক নীতিবোধ থেকেহ উৎসারিত সিদ্ধান্তকে ন্যায়বোধ বলা হয়। ন্যায়বোধ আইনের একটি উল্লেখযোগ্য উৎস।রাষ্ট্রের বিচার কাজে নিয়োজিত থাকেন বিজ্ঞ বিচারকগণ বিচার কার্য পরিচালনা করতে গিয়ে কখনো প্রচলিত আইন সীমাবদ্ধ বা অপর্যাপ্ত হয়ে পড়লে। তখন বিচারকগণ স্বীয় অভিজ্ঞতার আলোকে ন্যায়বোধ দ্বারা মীমাংসা বা রায় প্রদান করেন। আর এভাবে বিচারকের ন্যায়বোধ আইনের মূল্যবান উৎসে পরিণত হয়।

55 প্রথা কী? [Rajshahi · 2023]

উত্তর সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত আচার-ব্যবহার, রীতিনীতি কে প্রথা বলে।

56 সাম্য বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর পৌরনীতিতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ- সুবিধাবিদ সমতা। জাতি- ধর্ম – বর্ণ, স্ত্রী – পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অধ্যাপক লাস্কির মতে, সাম্য অর্থ ১. বিশেষ সুযোগ -সুবিধার অনুপস্থিতি, ২. যথার্থ ও যথেষ্ট সুযোগ – সুবিধার সৃষ্টি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের সমভাবে বন্টন। সুতরাং সাম্য বলতে আমরা এমন একটি পরিবেশকে বুঝি যেখানে প্রতিটি ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশের জন্য সমান অনুকূল সুযোগ- সুবিধা পায়।

57 আইন কোন ভাষার শব্দ? [Sylhet · 2023]

উত্তর আইন ফারসি ভাষার শব্দ।

58 মূল্যবোধ বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থ মূল্য বা অন্তর্নিহিত গুণাবলী কে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি আদর্শ ও লক্ষ যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত। এটি কোন স্থানের বিষয় নয়। সমাজ, স্থান -কাল -পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।

59 মূল্যবোধ কী? [Dinajpur · 2023]

উত্তর মূল্যবোধ হলো সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়।

60 আইনের দুটি উৎস ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]

উত্তর আইনের দুটি উৎস হলো- প্রথা ও ধর্ম। প্রাচীন কাল থেকে চলে আসা সামাজিক রীতিনীতি, আচার-আচরণ অনুসরণের মাধ্যমে মানুষ সমাজে বসবাস করে আসছে। সেসব রীতিনীতি সামাজিকভাবে গৃহীত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- ব্রিটেনের আইনের অনেক ধারা প্রথা থেকে এসেছে। অন্যদিকে, মানবজীবনের ধর্মীয় গুরুত্ব ও প্রভাব বিবেচনায় ধর্ম আইনের উৎসে পরিণত হয়েছে। যেমন- বাংলাদেশের ধর্ম ও আইনের মুসলিম ও হিন্দু বিবাহ আইন, সম্পত্তি উত্তরাধিকার আইন প্রভৃতি।

61 স্বচ্ছতা কী? [Barisal · 2023]

উত্তর যখন কোন আইন এবং নীতি মেনে কোন সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে।

62 আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতাকে রক্ষা করে? [Barisal · 2023]

উত্তর আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইন নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়। এক কথায়, আইনের শাসনের দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়।

63 সরকারের অঙ্গ কয়টি? [Barisal · 2023]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

64 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা সাধারনত নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না।

ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমকামনা দলগুলো সমন্বয়ে সম্মিলিত সরকার (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

65
মূল্যবোধ কী?

[Comilla · 2023]
উত্তর
মূল্যবোধ হল সমাজে প্রচলিত কিছু ধারনা, বিশ্বাস ও রীতিনীতির সমষ্টি,যার মাধ্যমে সমাজে বসবাসরত জনগণ প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়।

66
আইনের অনুশাসন কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে?

[Comilla · 2023]
উত্তর
আইনের শাসন রাষ্ট্রের স্বজনপ্রীতি, দুর্নীতি প্রতিরোধ করে আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে। যেখানে আইন থাকে না সেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান অধিকার পায়না। সমাজে যখন মানুষে মানুষের সাম্য ও মৌলিক মানবাধিকার নিশ্চিত হয় এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে সমদৃষ্টি লাভ করে, তখন আইনের অনুশাসন নিশ্চিত হয়। সংখ্যালঘু ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা নিপীড়নের শিকার হয়, মানবাধিকার লঙ্ঘিত হয় এবং সেখানে সুশাসন এ অলিক বস্তুতে পরিণত হয়। আনিস শাসন সমাজ থেকে এই সকল প্রতিবন্ধকতা দূর করে সুশাসন প্রতিষ্ঠা করে।

67
‘Liberty’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

[Comilla · 2023]
উত্তর
‘Liberty’ শব্দটির ল্যাটিন শব্দ ‘Liber’ থেকে এসেছে।

68
মৌলিক অধিকার কেন প্রয়োজন?

[Comilla · 2023]
উত্তর
মৌলিক অধিকার হচ্ছে সেসব অধিকার যা সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে।

বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। মৌলিক অধিকার সর্বদা নাগরিকের মর্যাদা রক্ষার জন্য তৈরি করা হয় এবং যা প্রতিটি নাগরিককে তার ব্যক্তিত্বের পূর্ণমাত্রার বিকাশিত করতে সহায়তা করে। নাগরিক জীবনকে পরিপূর্ণ ও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য মৌলিক অধিকার আবশ্যক। তাই ব্যক্তি ও দেশের সর্বাত্মক উন্নয়নের জন্য মৌলিক অধিকার অত্যন্ত প্রয়োজনীয়।

69
স্বাধীনতা কী?

[Comilla · 2023]
উত্তর
অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্য সম্পাদনের অধিকারী হল স্বাধীনতা।

70
‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’ – এর সুবিধা কী? ব্যাখ্যা কর।

[Comilla · 2023]
উত্তর
সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার পৃথক করে দেওয়ার নীতি হলো ক্ষমতার ভারসাম্য নীতি। তবে এটি বাস্তবসম্মত নয় এবং সম্ভাব্য নয়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রয়োগ করা হয়ে থাকে। এ নীতির মাধ্যমে এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলীর নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়ে থাকে। এর ফলে সরকারের তিনটি বিভাগ পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে বরং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে রাষ্ট্রযন্ত্র স্বাভাবিকভাবে পরিচালনা হওয়ার সুযোগ লাভ করে।

71
নৈতিকতা কী?

[Jessore · 2023]
উত্তর
সাধারণ অর্থের নৈতিকতা হলো নীতিমূলক নীতি সমন্বীয়। অর্থাৎ কথাবার্তা, আচার -আচরণে নীতির অনুসরণ করাই হলো নৈতিকতা।

72
নাগরিক কল্যাণের জন্য আইন মেনে চলা প্রয়োজন কেন?

[Jessore · 2023]
উত্তর
আইন জনগণের কল্যাণের জন্য প্রণীত হয় বিধায় নাগরিক কল্যাণের জন্য আইন মেনে চলা প্রয়োজন। মানুষ সামাজিক জীব। সমাজে বসবাসের সময় মানুষ সামাজিক মিথস্ক্রিয়ার ফলে একে অন্যের সান্নিধ্য আসে। এরূপ পরিস্থিতিতে কখনো একজন অন্যজনের অধিকার হরণ করে নিঃস্বার্থ হাসিল করতে চায়। এতে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হয়। আর এরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বভৌম কর্তৃপক্ষ আইন প্রণয়ন করে নাগরিকের অধিকার সুরক্ষার ব্যবস্থা করে। অর্থাৎ নাগরিকের জীবনকে সামাজিক আচার ও অশান্তি থেকে মুক্ত করে সার্বিক কল্যাণ নিশ্চিতের উদ্দেশ্য আইন প্রণীত ও প্রয়োগ করা হয় এ কারণে বৃহৎ স্বার্থে নাগরিক কল্যাণ নিশ্চিত করার জন্য সকলের আইন মেনে চলা আবশ্যক।

73
প্রজাতন্ত্র কী?

[Jessore · 2023]
উত্তর
যে শাসন ব্যবস্থায় বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।

74
‘আইনের চোখে সকলেই সমান’- ধারনাণাটি দ্বারা কী বোঝায়?

[Jessore · 2023]
উত্তর
আইনের চোখে সকলেই সমান কথাটি দ্বারা আইনের অনুশাসনকে নির্দেশ করে। আইনের অনুশাসন বলতে বোঝায় সকল নাগরিকের আইনের আশ্রয় লাভ ও যোগ্যতার ভিওিতে সমানাধিকার প্রাপ্তির অধিকার। অর্থাৎ সমাজের সকলেই যখন আইনের চোখে সমান হিসেবে পরিগণিত হবে তখন ওই সমাজ বা রাষ্ট্রে আইনের অনুশাসন নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। সমাজে যখন মানুষে মানুষে সাম্য ও মৌলিক মানবাধিকার নিশ্চিত হয় এবং ধনী- গরিব, শ্রেণি – বর্ন- নির্বিশেষে সমদৃষ্টি লাভ করে তখন আইনের অনুশাসন নিশ্চিত হয়।আইনের অনুশাসনের মূলকথা হলো আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

75
“আইন হলো আবেগ বর্জিত যুক্তি।”- উক্তিটি কার?

[Chittagong · 2023]
উত্তর
“আইন হলো আবেগ বর্জিত যুক্তি।” – উক্তিটি হলো এরিস্টটলের।

76
আইন এর শাসন বলতে কী বোঝায়?

[Chittagong · 2023]
উত্তর
আয়নের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইন এর প্রাধান্যর স্বীকৃতিকে বোঝায়। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে – এটি আইনের শাসনের বিধান। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম -বর্ণ – শ্রেণী এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।

77
বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে প্রণীত হয়?

[Chittagong · 2023]
উত্তর
বাংলাদেশের তথ্য অধিকার আইন ২০০৯ সালে প্রণীত হয়।

78
কর্তব্য বলতে কী বোঝায়?

[Chittagong · 2023]
উত্তর
নাগরিকরা রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন অধিকার ভোগ করে থাকে। এসব অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। রাষ্ট্র প্রদত্ত অধিকারের মাধ্যমে নাগরিক সরকার জীবন বিকশিত হয়। এর বিনিময়ে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা এবং রাষ্ট্র প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য।

79
নৈতিকতা কী?

[Dhaka · 2022]
উত্তর
মানুষের কথাবার্তা, আচার-আচরণের রীতিনীতি অনুসরণ করাই হলো নৈতিকতা।

80
স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Dhaka · 2022]
উত্তর
অন্যের কোন ক্ষতি না করে নিজের ইচ্ছামত কাজ করার অধিকারী হলো স্বাধীনতা। ইংরেজি (Liberty) শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা।স্বাধীনতা হলো অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোন প্রকার বাধা-বিপত্তি ছাড়া তার ব্যক্তিগত বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

81
অধিকার কাকে বলে?

[Dhaka · 2022]
উত্তর
অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।

82
রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়?

[Dhaka · 2022]
উত্তর
রাজনীতি পরিচালনায় এবং শাসনকার্য প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকার কে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃতি হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

83
আইন কী?

[Rajshahi · 2022]
উত্তর
আইন হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুন, যা মানুষের ব্যাহিক আচরণ নিয়ন্ত্রণ করে।

84
নৈতিকতা বলতে কী বোঝায়?

[Rajshahi · 2022]
উত্তর
নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, নীতির তথা মূল্যবোধের উপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি, সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করেন।

85
নৈতিকতা কী?

[Rajshahi · 2022]
উত্তর
মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের উপর ভিত্তি করে যেসব বিধি-বিধানের সৃষ্টি হয় সেগুলো সমষ্টি হলো নৈতিকতা।

86
মানুষ আইন মান্য করে কেন? ব্যাখ্যা কর।

[Rajshahi · 2022]
উত্তর
মানুষ বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রদত্ত্ব আইন মেনে চলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রের আইন ভঙ্গাকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিনতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন মানুষকে সভ্য, সুশৃংখল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এছাড়াও ধর্মীয় বোধ ও সামাজিক কল্যাণের জন্য মানুষ আইন মেনে চলে।

87
সাম্য কী?

[Rajshahi · 2022]
উত্তর
জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাই হলো সাম্য।

88
সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।

[Rajshahi · 2022]
উত্তর
প্রশাসনের স্বেচ্ছাচারিতা দূর করে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতা প্রয়োজন। জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজের দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রে অভ্যান্তরস্থীত সংগঠন পরিচালনার জন্যও এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়। এরূপ জবাবদিহিতা না থাকলে প্রশাসনের কর্তাব্যক্তিরা নিজেদের জনগণের সেবক না ভেবে প্রভু মনে করে। ফলে প্রশাসনের গতিশীলতা মন্থর হয়ে যায়,সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। এ কারণে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ।

89
‘Liberty’ শব্দ কোন শব্দ থেকে এসেছে?

[Comilla · 2022]
উত্তর
Liberty শব্দটি ল্যাটিন শব্দ Liber থেকে এসেছে।

90
গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

[Comilla · 2022]
উত্তর
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলে তারা এগুলোকে মেনে চলে।

91
সাম্য কী?

[Mymensingh · 2022]
উত্তর
জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

92
সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

[Mymensingh · 2022]
উত্তর
যে চিন্তা-ভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। আমেরিকান সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ ‘স্টুয়ার্ট সি. ডড’ – এর মতে, “সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতি সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির কাছ থেকে লাভ করে।” সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদন্ড।

93
আইন প্রধানত কত প্রকার?

[Mymensingh · 2022]
উত্তর
আইন প্রধানত দুই প্রকার।

94
প্রচলিত প্রথা আইনের প্রাচীন উৎস- ব্যাখ্যা কর।

[Mymensingh · 2022]
উত্তর
সুদীর্ঘকাল ধরে সমাজে কোন নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলা হয়। রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজের মানুষ প্রথা মেনে চলত।রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদন লাভ করে আইনের পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এসব প্রথাভিত্তিক আইনকে বাতিল করতে পারেনা। এমন কি রাষ্ট্রের বিভিন্ন সময় প্রথা কে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন দান করে।

95
প্রথা কী?

[Chittagong · 2022]
উত্তর
প্রথা হলো প্রাচীনকাল থেকে চলে আসা আচার-ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তার সমষ্টি।

96
আইন কেন মান্য করা হয়?

[Chittagong · 2022]
উত্তর
মানুষ বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রদত্ত আইন মেনে চলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন মানুষকে সভ্য, সুশৃংখল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মেনে চলে। এছাড়াও ধর্মবোধ ও সামাজিক কল্যাণের জন্য মানুষ আইন মেনে চলে।

97
মূল্যবোধ কী?

[Chittagong · 2022]
উত্তর
মূল্যবোধ হলো এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত।

98
অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

[Chittagong · 2022]
উত্তর
অর্থনৈতিক সাম্য বলতে মানুষের পূর্ণতা প্রাপ্তি এবং সমান অধিকার সংরক্ষণ করাকে বোঝায়।আর জাতি- ধর্ম -বর্ণ নারী- পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূলকথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন। অর্থাৎ অর্থ উপার্জন ও বন্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য।

99
Law শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে?

[Sylhet · 2022]
উত্তর
Law শব্দটির উদ্ভব ঘটেছে টিউটনিক শব্দ lag থেকে।

100
মৌলিক অধিকার কাকে বলে?

[Sylhet · 2022]
উত্তর
নাগরিকের ব্যক্তিত্ব ও জীবনকে বিকাশের জন্য এমন কতগুলো সুযোগ-সুবিধা যা সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয় তাকে মৌলিক অধিকার বলে। মৌলিক অধিকার রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ এবং রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে মৌলিক অধিকার বিকাশ লাভ করে। মৌলিক অধিকার সুস্পষ্ট এবং নির্দিষ্ট, যা নাগরিকের কল্যাণ সাধনের জন্য প্রণয়ন করা হয়। নাগরিকের সুসভ্য জীবনযাপনের জন্য মৌলিক অধিকার অপরিহার্য।

101
সাম্য কী?

[Sylhet · 2022]
উত্তর
সাম্য হল জাতি-ধর্ম-বর্ণ,স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা।

102
জনগণ কেন আইন মেনে চলে?

[Sylhet · 2022]
উত্তর
শাস্তির ভয়ে মানুষ আইন মেনে চলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। এছাড়াও ধর্মীয় বোধ, সামাজিক কল্যাণ ও শাস্তি প্রয়োগের কারণে মানুষ আইন মেনে চলে।

103
আইন কী?

[Sylhet · 2022]
উত্তর
আইন হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

104
স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক কী?

[Sylhet · 2022]
উত্তর
স্বাধীনতা ও সাম্যের মধ্যে দেহ ও প্রাণের সম্পর্ক বিদ্যমান। যেমন – রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত সাম্যভিত্তিক সমাজ গঠন করা যায় না। কিংবা সাম্যের নিশ্চয়তা না থাকলে কোন প্রকার স্বাধীনতাও থাকেনা। তাই সাম্যের জন্য স্বাধীনতার প্রয়োজন,আবার স্বাধীনতার জন্য সাম্যের প্রয়োজন। সাম্যই স্বাধীনতা এবং স্বাধীনতাই সাম্য। এদের মধ্যে কোন বিরোধ নেই বরং এরা পরস্পর পরিপূরক ও সম্পূরক।

105
আইন কী?

[Barisal · 2022]
উত্তর
আইন হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুন, যা মানুষের ব্যাহিক আচরণ নিয়ন্ত্রণ করে।

106
নৈতিকতা বলতে কী বোঝায়?

[Barisal · 2022]
উত্তর
নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, নীতির তথা মূল্যবোধের উপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি,সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করেন।

107
হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?

[Jessore · 2022]
উত্তর
হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি।

108
স্বাধীনতা বলতে কী বোঝ?

[Jessore · 2022]
উত্তর
ইংরেজি (Liberty) শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা।

স্বাধীনতা হলো অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তির কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

109
অধিকার কী?

[Dinajpur · 2022]
উত্তর
অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতকগুলো সুযোগ-সুবিধা যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

110
ক্ষমতার ভারসাম্য নীতি কেন প্রয়োজন?

[Dinajpur · 2022]
উত্তর
সরকারি তিনটি বিভাগ যথা -আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের প্রতি নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বা ক্ষমতার ভারসাম্য নীতি বলা হয়। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নিয়ন্ত্রণ করার মাধ্যমে বিভাগ গুলো স্বেচ্ছাচারী বোধ করে ক্ষমতার ভারসাম্য নীতি খুবই উপযোগী একটি নীতি। বাস্তবিক পক্ষে বিভাগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতা স্বতন্ত্রী করা নীতি উদ্ভব ঘটে। কিন্তু বাস্তবিক পক্ষে এ নীতির প্রয়োগ সম্ভব নয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য নীতি প্রয়োগের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রদেশ গুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়।

111
তথ্য অধিকার আইন কী?

[Dinajpur · 2022]
উত্তর
বাংলাদেশে ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার বিষয়ক যে আইনটি পাশ হয় তাই তথ্য অধিকার আইন।

112
বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন?

[Dinajpur · 2022]
উত্তর
রাষ্ট্রীয় জীবনের ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় জীবনে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ব্যক্তির অধিকার এবং স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিতান বিভাগের স্বাধীনতা অপরিহার্য। সে চাচার ও জুলুম প্রতিরোধ অস্ত্র হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সুসভ্য নাগরিক জীবন কল্পনাতীত। নাগরিক জীবনের প্রতি মুহূর্তে গণতান্ত্রিক আদর্শ সংরক্ষণের পরিবেশ সৃষ্টিতে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজনীয়তা অনুভূত হয়।

113
সাম্য কী?

[Dhaka · 2021]
উত্তর
জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

114
রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

[Dhaka · 2021]
উত্তর
রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের সব নাগরিকের সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করাকে বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকদের সমান সুযোগ-সুবিধা সৃষ্টি হলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে।

115
আইন কী?

[Dhaka · 2021]
উত্তর
আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বলবৎকৃত বিধি বিধান যা অমান্য করলে শাস্তি প্রদান করা হয়।

116
মূল্যবোধ বলতে কী বোঝায়?

[Dhaka · 2021]
উত্তর
মূল্যবোধ হলো এমন একটি রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত। মূল্যবোধ বলতে তুলনামূলক অমূল্য বা অন্তর্নিহিত গুণাবলী কে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত এবং সমর্থিত। সমাজের বৃহত্তর অংশ দ্বারা মূল্যবোধ সমর্থিত হতে হবে। এটি কোন স্থির বিষয় নয়। সমাজ স্থান-কাল-পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।

117
স্বাধীনতা কী?

[Dhaka · 2021]
উত্তর
অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্যসম্পাদনের অধিকারই হলো স্বাধীনতা।

118
গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

[Dhaka · 2021]
উত্তর
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

119
বিচার বিভাগ কী?

[Dhaka · 2021]
উত্তর
সরকারের যে বিভাগ আইন বিভাগ প্রণীত আইন দ্বারা বিচারকার্য পরিচালনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাই বিচার বিভাগ।

120
সাংবিধানিক আইন বলতে কী বোঝায়?

[Dhaka · 2021]
উত্তর
সাংবাদিক আইন বলতে এমন কতিপয় নীতিকে বোঝায় যার মাধ্যমে সরকারের শাসন ক্ষমতা এবং শাসক ও শাসকের মাঝে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। অন্যভাবে বলা যায়, প্রত্যেক রাষ্ট্রের সংবিধানে যে আইন প্রণীত হয় তাই সাংবিধানিক আইন। এ আইন অনুযায়ী আইনসভা আইন প্রণয়ন করে। সাংবিধানিক আইনে রাষ্ট্রের বিভিন্ন বিভাগের গঠন, ক্ষমতা, কার্যাবলী, শাসক ও শাসকের সম্পর্কের রূপরেখা সম্পর্কে নির্দেশনা থাকে।

121
আইনের সুপ্রাচীন উৎস কোনটি?

[Rajshahi · 2021]
উত্তর
আইনের সুপ্রাচীন উৎস হলো প্রথা।

122
স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Rajshahi · 2021]
উত্তর
অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের স্বাধীনতা মত কাজ করার নামই স্বাধীনতা। ইংরেজি (Liberty) শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তির কোন প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিগত বিকাশের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

123
নৈতিকতা কী?

[Jessore · 2021]
উত্তর
মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে যেসব, বিধি বিধানের সৃষ্টি হয় সেগুলোর সমষ্টি নৈতিকতা।

124
স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Jessore · 2021]
উত্তর
অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের স্বাধীনতা মত কাজ করার নামই স্বাধীনতা। ইংরেজি (Liberty) শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তির কোন প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিগত বিকাশের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

125
সাম্য কী?

[Jessore · 2021]
উত্তর
সাম্য হলো সমাজে কোনো শ্রেণীর জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা না রেখে সকল শ্রেণী পেশার মানুষের জন্য সুমন সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

126
ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়?

[Jessore · 2021]
উত্তর
সরকারের যাবতীয় কার্যবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারকে প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

127
সাম্য বলতে কী বোঝায়?

[Comilla · 2021]
উত্তর
সাম্য বলতে মানব জীবনের সেই পরিবেশ বা প্রক্রিয়াকে বোঝায় যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা প্রদান করা হয় এবং সকলকে সমানভাবে আত্মবিকাশের সুযোগ প্রদান করা হয়।

128
জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমান -উক্তিটি ব্যাখ্যা কর।

[Comilla · 2021]
উত্তর
প্রত্যেক মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এটাই চরম সত্য।

১৯৮৯ সালে ফরাসী বিপ্লবের ঘোষণায় বলা হয়, মানুষ জন্ম থেকে স্বাধীন ও সমাধিকার সম্পন্ন। অর্থাৎ বিধাতা প্রত্যেক মানুষ ও তার জাতিকে স্বাধীনতা দিয়ে ও সমান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষই সমাজের সমান। এখানে জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে প্রাকৃতিকভাবে স্বাধীন ও সমান। যদিও বর্তমান প্রাকৃতিক এই নিয়মকে স্বীকার করা হয় না।

129
মূল্যবোধ কী?

[Chittagong · 2021]
উত্তর
মূল্যবোধ হলো সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়।

130
সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?

[Chittagong · 2021]
উত্তর
সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেক মানুষ সমানভাবে নাগরিক অধিকার ও স্বাধীনতা ভোগের সুযোগ লাভ করে। এজন্য সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। সাম্য বলতে বোঝায় যেখানে মানুষ মানুষের কোনো ভেদাভেদ থাকবে না এবং সকলের সমান মর্যাদা লাভ করবে। সাম্য একদিকে যেমন নাগরিকদের মধ্যে সাম্যতা এনে দেয় তেমনি নাগরিকের জীবনকে পরিপূর্ণরূপে বিকশিত হতে সহায়তা করে। তাই যে কোন রাষ্ট্রে নাগরিকদের জীবনকে পরিপূর্ণরূপে বিকাশিত করার জন্য সম প্রতিষ্ঠা করা প্রয়োজন।

131
স্বাধীনতা কী?

[Chittagong · 2021]
উত্তর
অন্যের স্বাধীনতা খর্ব না করে স্বাধীন ভাবে কাজ করার যে অধিকার তাই স্বাধীনতা।

132
আইন মেনে চলার কারণ ব্যাখ্যা কর।

[Chittagong · 2021]
উত্তর
মানুষ বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রদত্ত আইন মেনে চলে। শাস্তির ভয়ে মানুষ আইন মেনে চলে। বিষের প্রতিটি রাতে আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন সমাজবদ্ধ মানুষের জীবনে নিরাপত্তা প্রদান করে বিধায় মানুষ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয় বোধ, সামাজিক কল্যাণ ও শাস্তি প্রয়োগের কারণে মানুষ আইন মেনে চলে।

133
সরকারের বিভাগ কয়টি?

[Sylhet · 2021]
উত্তর
সরকারের বিভাগ তিনটি।

134
স্বাধীনতার একটি রক্ষাকবচ ব্যাখ্যা কর।

[Sylhet · 2021]
উত্তর
স্বাধীনতা রক্ষার উপায়কে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো আইনের শাসন। কারণ আইনের শাসন মানেই হল আইনের দৃষ্টিতে সকলেই সমান। তাই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা অক্ষুন্ন থাকবে। কেউ কারো স্বাধীনতা হস্তক্ষেপ করার সাহস পাবে না। সকলের প্রতি আইনের সমান প্রয়োগ নিশ্চিত হলে সকলেই সমাজে শান্তিপূর্ণভাবে তাদের প্রাপ্ত স্বাধীনতা ভোগ করতে পারবে।

135
আইন কী?

[Barisal · 2021]
উত্তর
সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃত্ব বলবৎকৃত রাষ্ট্রের নিয়ম-নীতির সমষ্টি হলো আইন।

136
আইনের শাসন প্রয়োজন কেন?

[Barisal · 2021]
উত্তর
সমাজের ন্যায় বিচার ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার নিমিত্তে আইনের শাসন প্রয়োজন। আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছু আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতা রক্ষাকবচ।তাই সমাজে সকলের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন প্রয়োজন।

137
Civis শব্দের অর্থ কী?

[Dinajpur · 2021]
উত্তর
Civis শব্দের অর্থ নাগরিক।

138
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝায়?

[Dinajpur · 2021]
উত্তর
যে ধরনের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন, তিনি সীমিত ক্ষমতা ভোগ করেন, রাষ্ট্রীয় প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে। যুক্তরাজ্যে (গ্রেট ব্রিটেন) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে।

139
সাম্য কী?

[Mymensingh · 2021]
উত্তর
জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাই হল সাম্য।

140
রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝো?

[Mymensingh · 2021]
উত্তর
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কার্যক্রমের জনগণের অংশগ্রহণের অধিকার কে রাজনৈতিক স্বাধীনতা বলে। হ্যারল্ড জে. লাস্কির মতে,”রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতা কি রাজনৈতিক স্বাধীনতা বলে। ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, নিরপেক্ষভাবে মতামত প্রকাশের অধিকার ইত্যাদি হচ্ছে রাজনৈতিক অধিকার।

141
মূল্যবোধ কী?

[Mymensingh · 2021]
উত্তর
মূল্যবোধ হলো এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত।

142
মানুষ আইন মান্য করে কেন?

[Mymensingh · 2021]
উত্তর
শাস্তির ভয়ে মানুষ আইন মান্য করে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন সমাজবদ্ধ মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করে বিধায় মানুষ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয় বোধ, সামাজিক কল্যাণ ও শাস্তি প্রয়োগের কারণে মানুষ আইন মেনে চলে।

143
জনমতের একটি গুরুত্বপূর্ণ বাহনের নাম লিখ ।

[Dhaka · 2019]
উত্তর
জনমতের একটি গুরুত্বপূর্ণ বাহন হলো আইনসভা।

144
‘সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন’– কেন?

[Dhaka · 2019]
উত্তর
সাম্যের মাধ্যমেই স্বাধীনতাকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। তাই সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে।

সমাজে সাম্য না থাকলে স্বাধীনতা অর্জন করা বা বজায় রাখা সম্ভব নয়। আবার স্বাধীনতা সাম্যের ক্ষেত্রকে প্রসারিত করে। সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষ বৈষম্যহীনভাবে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। স্বাধীনতা থাকলে সাম্যের এই আদর্শ বাস্তবায়ন সম্ভব হয়। কারণ, স্বাধীনতা সবাইকে সমানভাবে সমাজের সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার দেয়। এ সুযোগ না থাকলে স্বাধীনতা নাগরিকের কাছে অর্থবহ হয় না । তাই বলা হয়, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।

145
‘পুর’ শব্দের অর্থ কী?

[Dhaka · 2019]
উত্তর
‘পুর’ শব্দের অর্থ হলো ‘নগর’।

146
স্বচ্ছতা বলতে কী বোঝায়?

[Dhaka · 2019]
উত্তর
স্বচ্ছতা হলো এমন একটি বিমূর্ত ধারণা যা দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে যে, কোনো কর্মকাণ্ড কতটুকু নীতিসঙ্গত বা বৈধ।

এককথায় স্বচ্ছতা, হলো সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। তাই স্বচ্ছতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকার তাদের কর্মকাণ্ড, নীতিমালা ও সিদ্ধান্ত জনগণকে অবহিত করতে পারবে।

147
এক কক্ষবিশিষ্ট আইনসভা কী?

[Rajshahi · 2019]
উত্তর
একটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে এক কক্ষবিশিষ্ট আইনসভা বলে।

148
প্রথা বলতে কী বোঝায়?

[Rajshahi · 2019]
উত্তর
প্রথা হলো সমাজ কর্তৃক অনুমোদিত আচার-আচরণের বিভিন্ন রীতি। সব সমাজে মানুষের আচার-ব্যবহারের কতগুলো সুনির্দিষ্ট রীতি বা ধারা লক্ষ করা যায়। এগুলো দীর্ঘকাল সমাজে স্বীকৃত ও প্রতিষ্ঠিত থাকে। এসব রীতি বা ধারাকে প্রথা বলা হয়। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস ( Kingsley Davis )-এর মতে, ‘প্রথা হলো একটি ব্যাপক প্রত্যয় যা সব আদর্শ তথা লোকাচার ও অবশ্যপালনীয় লোকরীতির সমন্বয়। এগুলো বহুদিন ধরেই পালিত হচ্ছে বিধায় বর্তমানেও তা চালু আছে।’

149
আইন কী?

[Dinajpur · 2019]
উত্তর
আইন হলো সমাজস্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুনের সমষ্টি, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

150
রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Dinajpur · 2019]
উত্তর
রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যক্তির অংশগ্রহণের স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলা হয় ।

রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার গঠন ও নিয়ন্ত্রণ করার অধিকার বোঝায়। অধ্যাপক লাস্কির মতে, রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, নিরপেক্ষভাবে রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি রাজনৈতিক স্বাধীনতার উদাহরণ।

151
ই-গভর্নেন্সের দুটি বৈশিষ্ট্য লিখ।

[Comilla · 2019]
উত্তর
ই-গভর্নেন্সের দু’টি বৈশিষ্ট্য হলো— ১. ই-গভর্নেন্স প্রযুক্তি নির্ভর এবং ২. এটি স্বচ্ছতা নিশ্চিত করে।

152
রাজনৈতিক সাম্য বলতে কী বোঝ?

[Comilla · 2019]
উত্তর
রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমান সুযোগ থাকাকে রাজনৈতিক সাম্য বলে।

গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সাম্যের গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক সাম্যের মাধ্যমে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিত্বের সঠিক বিকাশ সাধন ও রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবার ভোটাধিকার, মতামত প্রকাশের অধিকার, চাকরি লাভের অধিকার ইত্যাদি রাজনৈতিক সাম্যের উদাহরণ।

153
নৈতিকতা কী?

[Jessore · 2019]
উত্তর
সমাজের বিবেকের সাথে সংগতিপূর্ণ কতগুলো ধ্যানধারণা ও আদর্শের সমষ্টিকে নৈতিকতা বলে।

154
স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Jessore · 2019]
উত্তর
সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না।

পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।

155
নেতৃত্ব কী?

[Chittagong · 2019]
উত্তর
নেতৃত্ব হলো একজন নেতার এমন কিছু গুণাবলির সমষ্টি যার মাধ্যমে সে জনগণকে প্রভাবিত করতে পারে।

156
সহমর্মিতা বলতে কী বোঝায়?

[Chittagong · 2019]
উত্তর
পরস্পরের প্রতি মমত্ববোধ, সম্প্রীতি ও সহযোগিতার হাত প্রসারিত করাই হলো সহমর্মিতা।

সহমর্মিতা একটি মানবীয় গুণ। সহমর্মিতা মানুষকে পারস্পরিক সুখে-দুঃখে কাছে রাখে এবং মানুষে মানুষে বৈষম্য দূরীভূত করে। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’— এটিই সহমর্মিতার মূলকথা।

157
ধর্মীয় মূল্যবোধ কী?

[Barisal · 2019]
উত্তর
ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মাঝে যে মূল্যবোধ জাগ্রত হয় তাই ধর্মীয় মূল্যবোধ।

158
গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই আত্মসংযম— ব্যাখ্যা কর।

[Barisal · 2019]
উত্তর
সুনাগরিকের অন্যতম গুণ হলো আত্মসংযম।

নিজেকে সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করাই আত্মসংযম। অর্থাৎ সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম আত্মসংযম। এ গুণের অধিকারী ব্যক্তি যেমন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, তেমনি অন্যের মতামত প্রকাশের ক্ষেত্রেও নিজেকে সংযত রাখেন। অর্থাৎ, তিনি অন্যের মত গ্রহণ করতে পারেন এবং শ্রদ্ধা করতে পারেন। তাই বলা হয়, গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই আত্মসংযম।

159
মানবাধিকার কী?

[Barisal · 2019]
উত্তর
মানুষ হিসেবে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার।

160
আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়— ব্যাখ্যা কর।

[Barisal · 2019]
উত্তর
আইন ও স্বাধীনতার সম্পর্ক গভীর এবং আইন আছে বলেই স্বাধীনতা টিকে আছে।

আইন স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে। আইন আপন শক্তির সাহায্যে স্বাধীনতাকে নিরাপদ রাখার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আইন স্বাধীনতার বিরোধী শক্তিকে প্রতিহত করে। আইন শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে। আইন সংযত ও নির্দিষ্ট সীমারেখার গণ্ডিতে সবাইকে আবদ্ধ রেখে স্বাধীনতা বজায় রাখে। তাই বলা যায়, আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়।

161
প্ৰথা কী?

[Barisal · 2019]
উত্তর
সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত আচার-ব্যবহার, নীতিকে প্রথা বলা হয়।

162
নৈতিকতার ধারণা সর্বজনীন’— ব্যাখ্যা কর।

[Barisal · 2019]
উত্তর
নৈতিকতা হচ্ছে নীতি সংক্রান্ত বিষয় যা সুনীতি, সত্নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে।

নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি, যা মানুষের মনে উদ্ভব ও বিকাশ লাভ করে এবং এটিকে সমাজ লালন করে। নৈতিকতার বিধানগুলো সব দেশের এবং সর্বকালের। মানুষ ইচ্ছা করলেই এগুলো পরিবর্তন করতে পারে না। অর্থাৎ, নৈতিকতার ধারণা সব দেশ ও সমাজের ক্ষেত্রেই বিদ্যমান । তাই বলা হয় নৈতিকতার ধারণা সর্বজনীন।

163
Liber কোন ধরনের শব্দ?

[Sylhet · 2019]
উত্তর
Liber ল্যাটিন শব্দ।

164
আইনের শাসন বলতে কী বোঝায়?

[Sylhet · 2019]
উত্তর
গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে আইনের শাসন।

আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। এর অর্থ হচ্ছে: ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান । কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয়। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে— এটাই আইনের শাসনের বিধান।

165
মূল্যবোধ কী?

[Dhaka · 2018]
উত্তর
মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো-মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে।

166
আইনের শাসন বলতে কী বোঝায়?

[Dhaka · 2018]
উত্তর
গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে আইনের শাসন।

আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। এর অর্থ হচ্ছে: ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয়। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে- এটাই আইনের শাসনের বিধান।

167
আইন কী?

[Rajshahi · 2018]
উত্তর
আইন হলো সমাজস্বীকৃত ও রাষ্ট্র অনুমোদিত নিয়মকানুনের সমষ্টি, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

168
মূল্যবোধ বলতে কী বোঝায়?

[Rajshahi · 2018]
উত্তর
মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো-মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে।

মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্য সব সমাজেই বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রচলিত থাকে। এ সব বিধিনিষেধ অর্থাৎ ভালো-মন্দ, ঠিক-বেঠিক সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই হলো মূল্যবোধ। মূল্যবোধ মানুষের জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক জীবনকে সুদৃঢ় করা এবং ব্যক্তি ও সমাজের মধ্যে যথার্থ সম্পর্ক নির্ণয়ে অবদান রাখে।

169
সাম্য কী?

[Rajshahi · 2018]
উত্তর
সাম্যের অর্থ ‘সুযোগ-সুবিধাদির’ সমতা। জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

170
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়?

[Rajshahi · 2018]
উত্তর
দুটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলে।

দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভায় ‘নিম্নকক্ষ’ এবং ‘উচ্চকক্ষ’ নামে পৃথক দুটি পরিষদ থাকে। সাধারণত প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নিম্নকক্ষ গঠিত হয় এবং তা তুলনামূলকভাবে বেশি ক্ষমতার অধিকারী হয়ে থাকে। বিশ্বের বেশিরভাগ আইনসভার উচ্চকক্ষই পরোক্ষভাবে নির্বাচিত বা মনোনীত আঞ্চলিক প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, ফ্রান্স প্রভৃতি দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।

171
আইনগত অধিকার কী?

[Dhaka · 2017]
উত্তর
ব্যক্তির জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারই আইনগত অধিকার।

172
তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?

[Dhaka · 2017]
উত্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ২০০৯ সালের ৬ এপ্রিল যে আইন পাস করে তাই তথ্য অধিকার আইন।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘তথ্য অধিকার’ অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশে ৯টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো তথ্য প্রদানে অস্বীকৃতি
জানালে, বিকৃত বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়। দেশের যে কোনো নাগরিক ও বেসরকারি সংস্থা মুদ্রিত ফরমে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করতে পারবে। তথ্য প্রদানকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদন প্রাপ্তির ২০ দিনের মধ্যে তথ্য জানাতে বাধ্য থাকবে।

173
Liberty শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

[Dinajpur · 2017]
উত্তর
Liberty শব্দটি ল্যাটিন ‘Liber’ শব্দ থেকে এসেছে

174
মূল্যবোধ বলতে কী বোঝ?

[Dinajpur · 2017]
উত্তর
সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ।
মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্যে সব সমাজেই বিভিন্ন ধরনের বিধি নিষেধ প্রচলিত থাকে। এ সকল বিধি নিষেধ অর্থাৎ ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই হলো মূল্যবোধ।

175
Demos’ শব্দের অর্থ কী?

[Comilla · 2017]
উত্তর
গ্রিক শব্দ ‘Demos’-এর অর্থ জনগণ।

176
‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’ বলতে কী বোঝ?

[Comilla · 2017]
উত্তর
সরকারের তিনটি বিভাগ তথা আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’ বলে।
এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলি নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলির ওপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।

177
আইন কী?

[Chittagong · 2017]
উত্তর
রাষ্ট্র যেসব নিয়ম তৈরি করে, অনুমোদন দেয় এবং বলবৎ করে সেগুলোকে আইন বলা হয়।

178
স্বাধীনতার দুটি রক্ষাকবচ বর্ণনা করো।

[Chittagong · 2017]
উত্তর
স্বাধীনতাকে অক্ষুন্ন ও অটুট রাখার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে। এ পদ্ধতিগুলোকে স্বাধীনতার রক্ষাকবচ বলে। স্বাধীনতার দুটি রক্ষাকবচ হলো-
১. আইন: আইন স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। রাষ্ট্র আইনের সাহায্যে মানুষের অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। আইন আছে বলেই স্বাধীনতা সকলের নিকট সমভাবে
উপভোগ্য হয়ে ওঠে।
২. দায়িত্বশীল শাসনব্যবস্থা: দায়িত্বশীল শাসনব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। এ ব্যবস্থায় শাসন বিভাগ তার অনুসৃত নীতি ও কার্যাবলির জন্য আইনসভার কাছে দায়ী থাকে। ফলে সরকার স্বৈরাচারী হয়ে ব্যক্তিস্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত হতে সাহসী হয়
না।

179
আইন কী?

[Sylhet · 2017]
উত্তর
আইন হলো সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুন, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

180
আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা করো।

[Sylhet · 2017]
উত্তর
আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মতভেদ রয়েছে। তবে ব্যক্তির ব্যক্তিত্বকে পরিপূর্ণভাবে বিকশিত করার ক্ষেত্রে আইন ও স্বাধীনতার ভূমিকা অপরিসীম।
আইন স্বাধীনতাকে সহজ করে তোলে। আইন আছে বলে পরিমিত স্বাধীনতা ভোগ করা যায়। এটি শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতা থেকে জনগণকে রক্ষা করে। এর মাধ্যমে স্বাধীনতার পরিধি সম্প্রসারিত হয়। সুতরাং বলা যায় আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

181
“Law is the passionless reason” উক্তিটি কার?

[Jessore · 2017]
উত্তর
‘Law is the passionless reason’ উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের।

182
ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কী বোঝায়?

[Jessore · 2017]
উত্তর
ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে সরকারের তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্রভাবে পরিচালনা করাকে বোঝায়।
কোনো রাষ্ট্রে প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রে স্বাধীন থাকে। এক্ষেত্রে এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেই আইনের ব্যাখ্যা দান করবে। এর মূল উদ্দেশ্যই হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা।

183
আইনের প্রাচীন উৎস কোনটি?

[Barisal · 2017]
উত্তর
আইনের প্রাচীন উৎস হলো প্রথা ও রীতিনীতি।

184
স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Barisal · 2017]
উত্তর
স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা। কেউ এখানে কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি এরূপ অর্থে ব্যবহার করা হয় না। কর্তৃত্ব ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা উচ্ছৃঙ্খলতার নামান্তর। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ- সুবিধা গ্রহণ করতে পারে।