01
দেশপ্রেম কী?
[Dhaka · 2025]
উত্তর
মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
02
জাতিরাষ্ট্র কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
[Dhaka · 2025]
উত্তর
জাতিরাষ্ট্র তখনই গঠিত হয়, যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি জাতি নিজস্ব সার্বভৌম রাষ্ট্র গঠন করে। একটি জাতিরাষ্ট্র গঠনের জন্য সাধারণত একটি জাতির মধ্যে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ও ঐতিহ্যের ঐক্য থাকে। এই জাতি যখন রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠা করে, তখনই গঠিত হয় জাতি রাষ্ট্র। জাতির পরিচিতি ও স্বার্থরক্ষায় একক শাসনব্যবস্থা, আইন ও প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। জাতিরাষ্ট্র আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রূপ।
03
উপদল কী?
[Rajshahi · 2025]
উত্তর
কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।
04
মৌলিক অধিকার বলতে কী বোঝায়?
[Rajshahi · 2025]
উত্তর
মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি, যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।
05
রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কী বলে?
[Jessore · 2025]
উত্তর
রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে জাতি বলে।
06
জাতিরাষ্ট্র বলতে কী বোঝায়?
[Jessore · 2025]
উত্তর
জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টির রাষ্ট্রগুলোকে জাতিরাষ্ট্র বলা হয়। জাতীয়তার উপাদানগুলোর মাধ্যমে সংগঠিত ও স্বাধীন হয়ে এরূপ রাষ্ট্র গঠিত হয়। জাতিরাষ্ট্র ধারণার প্রবক্তা ম্যাকিয়াভেলি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি জাতিরাষ্ট্র।
07
জাতি কী?
[Comilla · 2025]
উত্তর
জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
08
মনস্তাত্ত্বিক ঐক্য বলতে কী বোঝায়?
[Comilla · 2025]
উত্তর
মনস্তাত্ত্বিক ঐক্য জাতীয়তাবোধ গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান। মনস্তাত্ত্বিক ঐক্য ব্যতীত জাতি গঠনের অন্য উপাদানসমূহ তেমন গুরুত্বপূর্ণ নয়। আধুনিক রাষ্ট্রের ঐক্যের ভিত্তি বাহ্যিক নয়, বরং মনস্তাত্ত্বিক। জাতীয়তা গঠনের ক্ষেত্রে শুধু বংশগত, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য থাকলেই হবে না বরং এর পাশাপাশি জনগণের মধ্যে যদি মনস্তাত্ত্বিক ঐক্য না থাকে তাহলে তা কখনই জনগণকে জাতীয়তাবোধ গঠন করতে পারবে না। এ জন্যই বলা হয় জাতীয়তা গঠনের ক্ষেত্রে জনগণের মনের আগ্রহই হলো মনস্তাত্ত্বিক ঐক্য।
09
অধিকার কী?
[Comilla · 2025]
উত্তর
অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।
10
ক্ষমতার ভারসাম্য নীতি বলতে কী বোঝায়?
[Comilla · 2025]
উত্তর
ক্ষমতার ভারসাম্য নীতি হলো একটি দেশের সরকারের বিভিন্ন. বিভাগের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া। এর মূল উদ্দেশ্য হলো কোনো একটি বিভাগের হাতে যেন অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত না হয় বা যাতে স্বৈরাচারী শাসনের সুযোগ সৃষ্টি না হয়।
11
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?
[Chittagong · 2025]
উত্তর
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।
12
সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?
[Chittagong · 2025]
উত্তর
কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।
13
জাতি কী?
[Sylhet · 2025]
উত্তর
জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
14
জাতীয়তা নির্ধারণে সাংস্কৃতিক নীতি ব্যাখ্যা কর।
[Sylhet · 2025]
উত্তর
জাতীয়তা নির্ধারণে সাংস্কৃতিক নীতি হলো এমন ধরনের প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জাতীয় পরিচয় নির্ধারণে সংস্কৃতিকে একটি প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়। এই নীতির মূল উদ্দেশ্য হলো একটি দেশের নাগরিকদের মধ্যে একটি সাধারণ সাংস্কৃতিক বন্ধন তৈরি করা এবং সেই বন্ধনের মাধ্যমে তাদের জাতীয় পরিচয়কে সুসংহত করা। এই নীতি অনুযায়ী জাতীয়তা শুধু জন্মস্থান বা আইনি অবস্থানের ওপর নির্ভর করে না বরং একজন ব্যক্তির ভাষা, ঐতিহ্য, ধর্ম, রীতিনীতি এবং জীবনযাত্রার মতো সাংস্কৃতিক উপাদানের সাথে তার সম্পর্ক কতটা গভীর তার ওপর নির্ভর করে।
15
জাতি কী?
[Barisal · 2025]
উত্তর
জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
16
‘জাতীয়তা একটি মানসিক ধারণা’- ব্যাখ্যা কর।
[Barisal · 2025]
উত্তর
‘জাতীয়তা’ একটি মানসিক ধারণা। এটি জাতীয়তাবোধ সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। সেজন্য অনেক সময় দেখা যায়, বিভিন্ন বিষয়ে মিল থাকা সত্ত্বেও জাতীয়তার সৃষ্টি হয় না। আবার শুধু মনের। ঐক্যের কারণে জাতীয়তার সৃষ্টি হয়। তাই অধ্যাপক স্পেঙ্গলার বলেছেন, “The element of nationalism is neither biological nor linguistic unity but a spiritual unity”.
17
জাতীয়তা কী?
[Barisal · 2025]
উত্তর
জাতীয়তা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি, যার সদস্যরা ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাধারা এবং ঐতিহ্যের দ্বারা সংঘবদ্ধ এবং অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করে থাকে।
18
কীভাবে জাতির উদ্ভব হয়? ব্যাখ্যা কর।
[Barisal · 2025]
উত্তর
জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা বিকশিত হয় তখন জাতির উদ্ভব ঘটে। একই জাতীয়তার জনসমাজ তখনই জাতিতে পরিণত হয় যখন তারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করে এবং পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। পরাধীনতার যন্ত্রণায় মানুষ সংগঠিত হয়। অতঃপর জাতীয়তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। এ জাতীয় চেতনা যখন সর্বোচ্চ সীমায় পৌছে তখন মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতেও কুণ্ঠিত হয় না। এভাবেই জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ পরাধীন জাতিগোষ্ঠীগুলো চরম আত্মত্যাগের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতিতে পরিণত হয়।
19
‘Natus’ শব্দের অর্থ কী?
[Dinajpur · 2025]
উত্তর
Natus শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।
20
ভৌগোলিক ঐক্য বলতে কী বোঝায়?
[Dinajpur · 2025]
উত্তর
ভৌগোলিক ঐক্য বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের মধ্যে যে একাত্মতাবোধ ও সম্মিলিত পরিচয় গড়ে ওঠে তাকে বোঝায়। এ ধারণাটি একটি জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের কাশ্মির থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ডটি ভারতের ভৌগোলিক ঐক্যকে নির্দেশ করে। বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতির মানুষ হওয়া সত্ত্বেও এই ভৌগোলিক – ঐক্যকে তাদের একত্রিত করে রেখেছে।
21
জাতি কী?
[Mymensingh · 2025]
উত্তর
জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
22
ভৌগোলিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ গঠনে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
[Mymensingh · 2025]
উত্তর
একই ভৌগোলিক এলাকার মধ্যে বহুকাল ধরে বাস করার ফলে একটি জনসমাজের মধ্যে এক ধরনের ঐক্যবোধ গড়ে ওঠে। নির্দিষ্ট ও অভিন্ন সীমারেখার মধ্যে বসবাসকারী জনসমষ্টির মধ্যে সাধারণ স্বার্থ ও সংস্কৃতিগত ঐক্যবোধের সৃষ্টি হয় এবং সেই ঐক্যবোধের ওপর ভিত্তি করে জাতীয়তার বিকাশ ঘটে। পাকিস্তানি জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তর হতে সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ভৌগোলিক অনৈক্যের ফলশ্রুতি। ভৌগোলিক নির্দিষ্ট সীমারেখা না থাকার ফলে যাযাবরগণ জাতি গঠন করতে পারেনি। তবে একথাও সত্য, ভৌগোলিক ঐক্য জাতীয়তার অপরিহার্য উপাদান নয়। তারপরও জাতীয়তা গঠনে ভৌগোলিক ঐক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।
23
জাতি কী?
[Dhaka · 2023]
উত্তর
যখন কোন জনসমষ্টি একই ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে অন্যান্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন তাকে জাতি বলে।
24
রাজনৈতিক দল বলতে কী বুঝায়?
[Dhaka · 2023]
উত্তর
রাজনৈতিক দল বলতে এমন সংগঠিত জনসমষ্টিকে বোঝায় যারা কতিপয় নীতিমালার ভিত্তিতে একত্রিত হয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা দখলের চেষ্টা করে। বর্তমান বিশ্বে গণতন্ত্র বহুল প্রচলিত এবং জনপ্রিয় শাসনব্যবস্থা। আর গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য রাজনৈতিক দলব্যবস্থা একটি অপরিহার্য উপাদান। মূলত রাজনৈতিক দল বলতে একটি সংবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা রাষ্ট্রের সমস্যা বলি সম্পর্কে একই মত পোষণ করে সমাধান করার চেষ্টা করে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করেন নির্দিষ্ট নীতি বাস্তবায়ন করতে চায়।
25
Nation বা Natus শব্দের অর্থ কী?
[Dhaka · 2023]
উত্তর
Nation বা Natus শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।
26
ভাবগত বা মানসিক ঐক্য বলতে কী বোঝায়?
[Dhaka · 2023]
উত্তর
ভাবগত বা মানসিক ঐক্য জাতীয়তাবোধ গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান। মনস্তাত্ত্বিক ঐক্য ব্যতীত জাতি গঠনের অন্যান্য উপাদানসমূহ তেমন গুরুত্বপূর্ণ নয়। আধুনিক রাষ্ট্রের ঐক্যের ভিত্তি বাহ্যিক নয়, বরং মনস্তাত্ত্বিক। জাতীয়তা গঠনের ক্ষেত্রে শুধুমাত্র বংশগত, ভাষা, সাহিত্য ও সংস্কৃতিক ঐক্য থাকলেই হবে না কেননা বংশগত, ভাষা, সাহিত্য ও সংস্কৃতিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য থাকার পাশাপাশি জনগণের মধ্যে যদি মনস্তাত্ত্বিক ঐক্য না থাকে তাহলে কখনই ওই জনগণ জাতীয়তাবোধ গঠন করতে পারবে না। এজন্য বলা হয়, জাতীয়তা গঠনের ক্ষেত্রে জনগণের মনের আগ্রহই হলো মানসিক ঐক্য।
27
দেশপ্রেম কী?
[Mymensingh · 2023]
উত্তর
দেশ প্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এক কথায় মাতৃভূমির প্রতি তোমার মত বোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
28
বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন?
[Mymensingh · 2023]
উত্তর
সরকারের প্রধান তিনটি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে বিচার বিভাগ।
গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোন বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসনব্যবস্থার উৎকর্ষতার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণ রাষ্ট্রে বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা একটি গুরুদায়িত্ব।তাই রাষ্ট্রে জনগণের স্বাধীনতা রক্ষার জন্য নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন।
29
জাতীয়তাবাদের দুটি উপাদান লেখ?
[Sylhet · 2023]
উত্তর
জাতীয়তাবাদের দুটি উপাদান হলো- ১. ভৌগোলিক ঐক্য এবং ২. ভাবগত বা মানসিক ঐক্য।
30
দেশ প্রেম বলতে কী বোঝায়?
[Sylhet · 2023]
উত্তর
দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এক কথায় মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যান ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশপ্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।
31
দেশপ্রেম কী?
[Dinajpur · 2023]
উত্তর
দেশ প্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা।
32
উগ্র জাতীয়তাবাদ কি বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ? ব্যাখ্যা কর।
[Dinajpur · 2023]
উত্তর
আধুনিক বিশ্বের জাতীয়তাবাদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আদর্শ হিসেবে পরিচিত। জাতীয়তাবাদের মহান আদর্শ বিশেষজ্ঞ তার পথকে উন্মুক্ত ও সমৃদ্ধ করেছে। কিন্তু জাতীয়তাবাদের উগ্ররুপ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্ধ স্বদেশ প্রীতি, জাতিগত সংকীর্ণতা, অন্য জাতির প্রতি বিদ্বেষ, জাতিগত প্রাধান্য বিস্তারের অশুভ প্রচেষ্টা, পররাষ্ট্র গ্রাস ইত্যাদির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ বিশ্বের শান্তি কে হুমকির মুখে ফেলে দিচ্ছে। মূলত উগ্র জাতীয়তাবাদ সম্রাজ্যবাদের রূপান্তরিত হয়ে মানব সভ্যতার সংকট সৃষ্টি করে। তাই বলা যায়, উগ্র জাতীয়তাবাদ বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ।
33
জাতি কী?
[Barisal · 2023]
উত্তর
জাতি হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় ঐক্য বিদ্যমান।
34
সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।
[Barisal · 2023]
উত্তর
সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত। কেননা গণতন্ত্রের পূর্বশর্তগুলো একমাত্র সুশাসনের মাধ্যমেই পূরণ করা সম্ভব হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামগত উন্নয়নের জন্য সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। সুশাসনের মাধ্যমেই জনগণের মৌলিক অধিকার বাকস্বাধীনতা রক্ষা করা যায়। সুতরাং গণতন্ত্রের পূর্বশর্ত কথাটিকে যথার্থ বলা হয়।
35
ভৌগলিক জাতীয়তার অপর নাম কী?
[Comilla · 2023]
উত্তর
ভৌগলিক জাতীয়তার অপর নাম রাজনৈতিক জাতীয়তা বা রাষ্ট্রীয় জাতীয়তা।
36
উগ্র জাতীয়তাবাদ কি জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর? ব্যাখ্যা কর।
[Comilla · 2023]
উত্তর
না, উগ্র জাতীয়তাবাদ জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। উগ্র জাতীয়তাবাদ কখনো উগ্র আদর্শ এবং সৎকীর্ণ স্বদেশীয়তায় পরিণত হতে পারে। এ সময় এটি একটি বিস্তৃত মানসিকতায় পরিণত হয়। অহমিকা এবং একচেটিয়া আধিপত্যের বিকাশ ঘটলেও তা উগ্র জাতীয়তাবাদের জন্ম দিতে পারে। উগ্র জাতীয়তাবাদী আদর্শের ধারক ও বাহকেরা মনে করে, কেবল সে বা তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং একমাত্র জাতি, অন্যান্য পিকে তাদের আনুগত্য করতে হবে। এর বিবৃতি মানসিকতার মানুষ সংকীর্ণ দেশপ্রেমের অন্ধ মোহ আবদ্ধ করতে পারে। জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনি এরূপ জাতীয়তাবাদের ধ্যান ধারণা মাসুল দিতে হয়েছে সারা বিশ্বকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এরূপ উগ্র জাতীয়তাবাদ। তাই বলা যায়, জাতীয়তাবাদ জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়।
37
এককেন্দ্রিক সরকার কী?
[Jessore · 2023]
উত্তর
এককেন্দ্রিক সরকার হলো এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।
38
কোন ধরনের সরকারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর।
[Jessore · 2023]
উত্তর
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা – আইন, শাসন ও বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ সরকারের এ তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এ ধরনের নীতি অনুসরণ করে সরকার গঠন করা হয়। যেমনটি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা। এ রাষ্ট্রটি সংবিধান ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি রাষ্ট্রের মূলনীতি হিসেবে স্বীকৃত। প্রসঙ্গে Lipson বলেন , ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলো সংবিধান অনুসারে সরকারের ক্ষমতা পৃথকীকরণ, যা যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য।
39
Natio এবং Natus শব্দের অর্থ কী?
[Chittagong · 2023]
উত্তর
Natio বা Natus শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।
40
জাতি ও জাতীয়তার পার্থক্য কি? বুঝিয়ে লেখ।
[Chittagong · 2023]
উত্তর
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য হল। জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে, কোন জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। জাতীয়তা হলো এক ধরনের মানসিক ধারণা। অন্যদিকে জাতি হল একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা। জাতীয়তার ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন অনুপস্থিত ও জরুরী নয়। অন্যদিকে জাতির ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন বর্তমান ও আবশ্যক।
41
কত শতকে ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে?
[Dhaka · 2022]
উত্তর
উনবিংশ শতকে ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে।
42
জাতি বলতে কী বোঝায়?
[Dhaka · 2022]
উত্তর
জাতি বলতে একটি বিশেষ চেতনার দ্বারা ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সংঘটিত জনসমষ্টিকে বোঝায়। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, কৃষ্টি এবং ঐতিহ্য বন্ধনে আবদ্ধ তাদের জাতি বলে। একটি জাতির মধ্যে সাধারণত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। একটি জনসমাজ জাতীয়তা বোধের উদ্বুদ্ধ হলে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে স্বাধীন হওয়ার চেষ্টা করলে বা স্বাধীন হলে পৌরনীতির দৃষ্টিকোণে তা জাতিতে পরিণত হয়।
43
জাতীয়তা কী?
[Rajshahi · 2022]
উত্তর
জাতীয়তা হলো নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যার সদস্যরা ভাষা, ধর্ম, সাহিত্য,সংস্কৃতি,রাজনৈতিক চিন্তাধারা এবং ঐতিহ্যের দ্বারা সংঘবদ্ধ এবং অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করে থাকে।
44
জাতিরাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
[Rajshahi · 2022]
উত্তর
জাতীয়তাবোধ উদ্বুদ্ধ জনসমষ্টির রাষ্ট্রগুলোকে জাতীরাষ্ট্র বলা হয়। জাতীয়তার উৎপাদন গুলোর মাধ্যমে সংগঠিত ও স্বাধীন হয়ে এরূপ রাষ্ট্র গঠিত হয়। জাতিরাষ্ট্র ধারণার প্রবক্তা ম্যাকিয়াভেলি। বাংলাদেশ, কানাডা, ভারত,যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি জাতিরাষ্ট্র।
45
দেশপ্রেম কী?
[Comilla · 2022]
উত্তর
নিজ দেশ ও দেশের মানুষকে ভালোবাসাই হলো দেশ প্রেম।
46
জাতীয়তা বলতে কী বোঝায়?
[Comilla · 2022]
উত্তর
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং একপ্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা হলো কোনো সমাজকে অন্য সমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্য সূত্রে আবদ্ধ জনগোষ্ঠীর যখন নিজেদের অন্য জনগোষ্ঠী হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে।
47
জাতীয়তাবাদ কী?
[Comilla · 2022]
উত্তর
জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক আদর্শ।
48
জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখ।
[Comilla · 2022]
উত্তর
জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাষ্ট্রের সংগঠন থাকা অপরিহার্য, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্ব শর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা। কিন্তু জাতীয়তা গঠনে স্বাধীনতার প্রয়োজন নেই। বরং মানসিক ঐকানুভূতি, অভিন্ন ভাষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য থাকা প্রয়োজন।
49
জাতিরাষ্ট্র কী?
[Comilla · 2022]
উত্তর
জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টির যখন জাতীয়তার ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠন করে তখন সেটি হয় জাতিরাষ্ট্র।
50
জাতীয়তা বলতে কী বোঝায়?
[Comilla · 2022]
উত্তর
ইংরেজি Nationality শব্দটি জাতীয়তার প্রতিশব্দ। এটি এসেছে ল্যাটিন শব্দ Natio বা Natus শব্দ থেকে, যার অর্থ হল বংশ, জন্ম বা গোত্রগত। উৎপত্তিগত অর্থ জাতীয়তা হলো একই গোএে বা বংশের জন্মগতভাবে উদ্ভূত জনসমাজ যারা নিজেদের সম্পর্কে একই ধারণা পোষণ করে। পাশাপাশি তারা মানসিকভাবে এতটাই ঐক্যবদ্ধ যে নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে, অর্থাৎ রাজনৈতিক চেতনাসম্পন্ন দৃঢ়ভাবে ঐক্যবোধ জনগোষ্ঠীর পরিচয়কে জাতীয়তা বলে।
51
জাতির সংজ্ঞা দাও।
[Mymensingh · 2022]
উত্তর
জাতীয়তা চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হতে চাইলে বা স্বাধীন হলে তাকে জাতি বলে।
52
জাতিরাষ্ট্র বলতে কী বোঝায়?
[Mymensingh · 2022]
উত্তর
জাতীয়তাবোধে অদ্বুদ্ধ জনসমষ্টির রাষ্ট্র গুলোকে জাতিরাষ্ট্র বলা হয়। জাতীয়তার উপাদান গুলোর মাধ্যমে সংঘটিত ও স্বাধীন হয়ে এরূপ রাষ্ট্র গঠিত হয়। জাতিরাষ্ট্র ধারণার প্রবক্তা ম্যাকিয়াভেলি।বাংলাদেশ, পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন ইত্যাদি জাত রাষ্ট্র।
53
Natio বা Natus শব্দের অর্থ কী?
[Chittagong · 2022]
উত্তর
Natio বা Natus শব্দের অর্থ জন্ম বা বংশ।
54
দেশপ্রেম বলতে কী বোঝায়?
[Chittagong · 2022]
উত্তর
দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষা এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা।এক কথায় মাতৃভূমির প্রতি মর্মত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশজাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশপ্রেমের কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।
55
কে প্রথম জাতীয়তার ধারণা দেন?
[Sylhet · 2022]
উত্তর
ম্যাকিয়াভেলি প্রথম জাতীয়তা ধারণা দেন।
56
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী?
[Sylhet · 2022]
উত্তর
জাতি ও জাতীয়তার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, জাতি জাতীয়তা থেকে পৃথক। তারা বলেন, ” জাতীয়তা হলো সে জনসমষ্টি যারা একই ধর্ম, ভাষা, বংশ, আদর্শ, আশা আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ। কিন্তু জাতি হচ্ছে সে জাতীয়তা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংঘটিত এবং যা স্বাধীনতা লাভ করেছে অথবা স্বাধীনতা লাভে আগ্রহী। ” সুতরাং জাতিতে রাজনৈতিক সংগঠন বর্তমান থাকে,কিন্তু জাতীয়তার রাজনৈতিক সংগঠন অনুপস্থিত।জাতি হয় স্বাধীনতার সার্বভৌম, না হয় স্বাধীনতা সংগ্রামের লিপ্ত, কিন্তু জাতীয়তা এখনও সুসংগঠিত হয়নি। তার স্বাধীন নাও হতে পারে অথবা স্বাধীনতাকামী নাও হতে পারে।
57
গণতন্ত্রের মূলমন্ত্র কী?
[Sylhet · 2022]
উত্তর
গণতন্ত্রের মূলমন্ত্র হলো- সাম্য, মৈত্র্য ও স্বাধীনতা।
58
দেশপ্রেম বলতে কী বোঝো?
[Sylhet · 2022]
উত্তর
দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকা সদিচ্ছা।এককথায় মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশ প্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।
59
Natus শব্দের অর্থ কী?
[Barisal · 2022]
উত্তর
Natus শব্দের অর্থ জন্ম বা বংশ।
60
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দেশপ্রেমের গুরুত্ব ব্যাখ্যা কর।
[Barisal · 2022]
উত্তর
জাতীয়তাবোধকে সুদৃঢ় করে দেশপ্রেম জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভূমিকা পালন করে থাকে। দেশ প্রেম জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। দেশের মাটি ও মানুষের একাত্ম করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম। জন্মসূত্রে জন্মভূমির সাথে মানুষের নাড়ির সংযোগ গড়ে ওঠে। একজন নাগরিকের জন্মভূমি থেকে বড় আর কিছুই নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুন্ঠাবোধ করে না। দেশপ্রেম মানুষের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে, যা জাতীয়তাবোধকে শক্তিশালী করে। আর এভাবে দেশ প্রেম জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
61
অধ্যাদেশ জারি করেন কে?
[Jessore · 2022]
উত্তর
অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
62
সম্মোহনী নেতৃত্ব কাকে বলে?
[Jessore · 2022]
উত্তর
কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সে নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। এ ধরনের নেতৃত্ববৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। যেমন- জার্মানির অ্যাডলফ হিটলার,ইরানের আয়াতুল্লাহ খোমেনী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বে জাদুকরি বা সম্মোহনী নেতৃত্ব বলা যেতে পারে।
63
জাতি কী?
[Dinajpur · 2022]
উত্তর
জাতি হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য-সংস্কৃতি, কৃষি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
64
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কেন প্রয়োজন?
[Dinajpur · 2022]
উত্তর
সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের কোন একটি বিভাগের স্বেচ্ছাচারী হওয়ার প্রবণতা রোধ করে নাগরিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অপরিহার্য।বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার ক্ষেত্রে এর বিকল্প নেই। কারণ, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, যা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে প্রতারণ দিতে পারেনা। যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমমর্যাদার ভিত্তিতে নিজ নিজ ক্ষমতা চর্চা করে। যেহেতু কেন্দ্র ও প্রদেশগুলো নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন সেহেতু সরকারের বিভাগ গুলোকেও স্বাধীন করে দেয়া দরকার। অন্যথায় যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা সফল হবে না।
65
জাতির সংজ্ঞা দাও।
[Dhaka · 2021]
উত্তর
জাতি হলো এমন এক রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যারা প্রকৃতগতভাবে ঐক্যবদ্ধ, স্বাধীনচেতা ও স্বাধীনতাকামী।
66
জাতীয়তা বলতে কী বোঝায়?
[Dhaka · 2021]
উত্তর
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং একপ্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যায়ের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্যজন সমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে।
67
জাতি রাষ্ট্র কী?
[Dhaka · 2021]
উত্তর
জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতিরাষ্ট্র।
68
বংশগত ঐক্য বলতে কী বোঝায়?
[Dhaka · 2021]
উত্তর
বংশগত ঐক্য হলো জাতি গঠনের একটি শক্তিশালী উপাদান। কোন জনসমাজ যখন বিশ্বাস করে যে, তাদের শিরা-উপশিরায় একই রক্ত প্রভাবিত এবং তাদের আকৃতি গত বৈশিষ্ট্য ও ভিন্ন তখন স্বভাবতই তাদের মধ্যে স্বজনপ্রীতি দেখা দেয়। রক্তের সম্পর্ক মানুষের মধ্যে একাত্মতার ভাব গড়ে তোলে, যা গভীর জাতীয়তাবাদের সৃষ্টি করে এবং বংশগত ঐক্যের সৃষ্টি হয়।
69
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
[Rajshahi · 2021]
উত্তর
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব।
70
দেশপ্রেম বলতে কী বোঝায়?
[Rajshahi · 2021]
উত্তর
দেশপ্রেম বলতে বোঝায় দেশের কল্যাণে যিনি নিজেকে স্বেচ্ছাপ্রাণোদিত বা স্বেচ্ছায় উৎসর্গ করতে পারে। মূলত দেশপ্রেম হচ্ছে নিজের দেশের প্রতি অকৃত্রিম ভালবাসা, এর দ্বারা পরিচিত এবং এর কল্যাণের জন্য বিশেষ ভাবনা। দেশপ্রেমের মাধ্যমে দেশের জনগণ দেশকে ভালোবাসতে শিখে এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পিছপা হয় না।
71
দেশপ্রেম কী?
[Jessore · 2021]
উত্তর
মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম।
72
জাতীয়তা বলতে কী বোঝায়?
[Jessore · 2021]
উত্তর
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং একপ্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যায়ের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্যজন সমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে।
73
জাতীয়তা বলতে কী বোঝায়?
[Comilla · 2021]
উত্তর
জাতীয়তা হলো সেই মানসিক ধারণা, যার ভিত্তিতে কোন জনসমাজ অন্যদের থেকে নিজেদের পৃথক মনে করে।
74
জাতীয়তাবাদের চেতনা প্রথম অনুভূত হয় আদিম উপজাতীয় জীবনে -ব্যাখ্যা কর।
[Comilla · 2021]
উত্তর
জাতীয়তাবাদ মূলত একটি মানসিক চেতনা যার ভিত্তিতে মানুষ নিজেদেরকে অন্যদের চেয়ে ভিন্ন মনে করে। পঞ্চদশ ও ষোড়শ শতকে প্রথম আদিম উপজাতীয় জীবনে এই চেতনার উন্মেষ ঘটে। আদিম উপজাতীয় সমাজে মুক্তির অবলম্বন বা যুদ্ধের উৎসের ভিত্তিতে এর উত্থান ঘটেছিল। নৈরাজ্যকর ও বিপর্যস্ত জীবন থেকে গণমুক্তির আশায় প্রয়োগিক সমাধান হিসেবে সমমনা, অভিন্ন গোত্র, অভিন্ন ধর্ম, ভাসাভা সাহিত্য প্রকৃতির ভিত্তিতে গড়ে ওঠে এক একটি ইউনিট বা গোত্র। আর এই একত্রভূত হওয়ার ধারণাই বর্তমানে জাতীয়তাবাদ হিসেবে পরিচিত ও প্রচলিত।
75
জাতি কী?
[Chittagong · 2021]
উত্তর
জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হতে চাইলে বা স্বাধীন হলে তাকে জাতি বলে।
76
“বাংলার মুখ আমি দেখেছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর ” -এটি কিসের অনুভূতি ব্যাখ্যা কর।
[Chittagong · 2021]
উত্তর
বাংলার মুখ দেখেছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর – এটি দেশপ্রেমের গভীর অনুভূতি। দেশপ্রেম হলো এক ধরনের ভাবাবেগ, যা মাতৃভূমির প্রতি মানুষের মায়া, আবেগ ও অনুভূতিকে নির্দেশ করে। আলোচ্য বাক্যে বাংলার রূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে কবির অনুভূতি প্রকাশ হয়েছে। এ বাক্যে বলা হচ্ছে যে, বাংলার রূপ সৌন্দর্য একে মনমুগ্ধকর যে, এর সৌন্দর্য উপভোগ করার পর আর পৃথিবী সৌন্দর্য খোঁজার আগ্রহ বা প্রয়োজন নেই। অর্থাৎ বাংলার রূপ পৃথিবীর সবচেয়ে সুন্দর। আর বাংলা গ্রুপে এমন মনোমুগ্ধকর হওয়া ও গৌরব করাই হলো বাঙালির দেশপ্রেম।
77
রাষ্ট্রের উপাদান কয়টি?
[Sylhet · 2021]
উত্তর
রাষ্ট্রের উপাদান চারটি।
78
জাতিরাষ্ট্র বলতে কী বোঝায়?
[Sylhet · 2021]
উত্তর
জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতিরাষ্ট্র। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টি যখন অন্যদের থেকে নিজেদের স্বতন্ত্র মনে করে এবং এজন্য স্বাধীন হতে চাই বা স্বাধীনতা অর্জন করে তখন সেই রাষ্ট্রকে জাতি রাষ্ট্র বলে। বিপুল জনসংখ্যা ও বিশাল আয়তন হচ্ছে জাতি রাষ্ট্রের বৈশিষ্ট্য।
79
জাতি কাকে বলে?
[Barisal · 2021]
উত্তর
জাতি হলো জাতীয়তাবাদের উদ্বুদ্ধ জনসমাজ যারা রাজনৈতিকভাবে সংগঠিত স্বাধীন বা স্বাধীনতাকামী।
80
দেশপ্রেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
[Barisal · 2021]
উত্তর
দেশপ্রেম জাতি, জাতীয়তা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র। একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, অগ্রগতি, শান্তি-শৃঙ্খলা প্রভৃতি বৃহদংশে নির্ভর করে জাতির দেশপ্রেমের উপর। নাগরিক এবং রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয় তবেই দেশের উন্নয়ন নিশ্চিত হয়।দেশ প্রেমের ভিত্তিতেই গড়ে ওঠে জাতীয় ঐক্য ও সংহতি। দেশপ্রেম মানুষকে কোনো ব্যক্তিস্বার্থ নয় বরং নিঃস্বার্থভাবে জাতির কল্যাণে উদ্বুদ্ধ করে। আর এর বহুবিক কারণে দেশপ্রেম অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়।
81
সুশাসন কী?
[Dinajpur · 2021]
উত্তর
সুশাসন হলো সেই শাসনব্যবস্থা যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, বাকস্বাধীনতা, আইনের অনুশাসন, জনঅংশগ্রহণ প্রভৃতি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।
82
গণতন্ত্র বলতে কী বোঝায়?
[Dinajpur · 2021]
উত্তর
দেশ শাসন ব্যবস্থার জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থা এটি সর্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণ প্রত্যক্ষ বা বরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়।
83
Natus শব্দের অর্থ কী?
[Mymensingh · 2021]
উত্তর
Natus শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।
84
জাতি বলতে কী বোঝো?
[Mymensingh · 2021]
উত্তর
জাতি বলতে একটি বিশেষ চেতনার দ্বারা ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সংঘটিত জনসমষ্টিকে বোঝায়। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ তাদের জাতি বলে। একটি জাতির মধ্যে সাধারণত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। একটি জনসমাজ জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হলে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে স্বাধীন হওয়ার চেষ্টা করলে বা স্বাধীন হলে পৌরনীতির দৃষ্টিকোণে তা জাতিতে পরিণত হয়।
85
জাতি কী?
[Dhaka · 2019]
উত্তর
জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত এমন এক জনসমষ্টি যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।
86
জাতীয়তা বলতে কী বোঝায়?
[Dhaka · 2019]
উত্তর
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক অনুভূতি ।
জাতীয়তা নামক এই মানসিক অনুভূতির কারণেই ব্যক্তি নিজেকে অন্য জনসমাজ থেকে পৃথক ভাবে। এই জাতীয়তার কারণেই ব্যক্তি ভাষা ও সাহিত্য, চিন্তা, প্রথা ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এক জনসমষ্টি । জাতীয়তা নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে।
87
দেশপ্রেম কী?
[Rajshahi · 2019]
উত্তর
মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ, অনুভূতি ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
88
আইনগত স্বাধীনতা বলতে কী বোঝায়?
[Rajshahi · 2019]
উত্তর
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলে।
আইনগত স্বাধীনতার বিষয়টি রাষ্ট্রের সংবিধানে ও আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। ব্যক্তি কল্যাণের স্বার্থে রাষ্ট্র আইনের মাধ্যমে আইনগত স্বাধীনতা প্রদান করে থাকে। আইনগত স্বাধীনতা সুনির্দিষ্ট এবং আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। রাষ্ট্রের আইনের মধ্যে ভিন্নতা থাকে বলে রাষ্ট্রভেদে আইনগত স্বাধীনতার তারতম্য লক্ষ করা যায়।
89
জাতীয়তা কী?
[Dinajpur · 2019]
উত্তর
জাতীয়তা হলো একটি মানসিক ধারণা, যা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে।
90
কীভাবে জাতির উদ্ভব হয়?
[Dinajpur · 2019]
উত্তর
মূলত জাতীয়তা থেকেই জাতির উদ্ভব হয় ।
জাতি হচ্ছে এমন এক জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে ভাষাগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান। জাতীয়তা একটি মানসিক ধারণা এবং এর মূর্ত রূপ হলো জাতি। কোনো জনসমষ্টি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক সংগঠনে সংগঠিত হলে জাতিতে পরিণত হয়। জাতি হয় স্বাধীন, না হয় স্বাধীনতাকামী। এভাবেই জাতির উদ্ভব হয়।
91
‘Natio’ বা ‘Natus’ শব্দের অর্থ কী?
[Comilla · 2019]
উত্তর
‘Natio’ বা ‘Natus’ শব্দের অর্থ হলো ‘Birth’ অর্থাৎ ‘জন্ম’।
92
জাতি বলতে কী বোঝ?
[Comilla · 2019]
উত্তর
ব্যুৎপত্তিগত অর্থে জাতি বলতে এক বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝায়। আধুনিককালে জাতি বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায়, যারা কতগুলো সাধারণ ঐক্যবোধে আবদ্ধ ও সংগঠিত। অর্থাৎ, আমরা জাতি বলতে সেই জনসমষ্টিকে বুঝি, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে বংশগত, ভাষাগত, বর্ণগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে।
93
দেশপ্রেম কী?
[Jessore · 2019]
উত্তর
মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ, অনুভূতি ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
94
জনগণ কেন আইন মান্য করে?
[Jessore · 2019]
উত্তর
মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য আইন মান্য করে থাকে।
আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ইংরেজ দার্শনিক টমাস হব্স (Thomas Hobbes), জেরেমি বেন্থাম ( Jeremy Bentham), জন অস্টিন (John Austin) প্রমুখ বলেন- ‘মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। কেননা আইন ভঙ্গ করলে অভিযুক্ত হতে এবং শাস্তি পেতে হয়’। তাই ব্যক্তি ও সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে আইন মান্য করা উচিত।
95
বিকেন্দ্রীকরণ কী?
[Chittagong · 2019]
উত্তর
সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে বণ্টন করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে।
96
পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক দেখাও।
[Chittagong · 2019]
উত্তর
পৌরনীতি ও সুশাসন এবং ভূগোলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
পৌরনীতি ও সুশাসন নাগরিক ও রাষ্ট্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে । আর ভূগোল কোনো ভূখণ্ডের ভূ-প্রকৃতি, কৃষিজ ও খনিজ সম্পদ, আবহাওয়া ও জলবায়ু প্রভৃতি নিয়ে আলোচনা করে। রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের বৈশিষ্ট্য অনেকাংশে তার ভূ-প্রকৃতির ওপর নির্ভর করে। তাছাড়া ভৌগোলিক অবস্থানের ওপর রাষ্ট্রের নিরাপত্তা বহুলাংশে নির্ভরশীল। অর্থাৎ, রাষ্ট্রের সামগ্রিক কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় ভূগোল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনীতির সাথেও ভূগোলের নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে। তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল একটি অপরটিকে সমৃদ্ধ করে।
97
জাতির সংজ্ঞা দাও।
[Barisal · 2019]
উত্তর
জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত এমন এক জনসমষ্টি যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।
98
দেশপ্রেম অন্যের বিপদকে নিজের মনে করতে শেখায়- ব্যাখ্যা কর।
[Barisal · 2019]
উত্তর
মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
সাধারণত মানুষ যে স্থানে জন্মগ্রহণ করে সেখানকার পরিবেশ ও জনগোষ্ঠীকে সে আপন করে ভাবে বা জন্মস্থানকে আত্মার সাথে একাত্ম করে বাঁধে। দেশের মাটি, মানুষ, আবহাওয়া, সম্পদ সবকিছুর প্রতি গড়ে ওঠে তার আত্মার এক নিবিড় সম্পর্ক। সব মানুষকেই সে আপন করে নেয়। দেশের জন্য সে জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হয় না। সবার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সে নিজের করে নেয়, যা দেশপ্রেমের কারণে হয়। তাই বলা হয় দেশপ্রেম অন্যের বিপদকে নিজের মনে করতে শেখায়।
99
জনমত কী?
[Sylhet · 2019]
উত্তর
সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।
100
দেশপ্রেম বলতে কী বোঝায়?
[Sylhet · 2019]
উত্তর
দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়।
দেশের মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশ তাদের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছুই দেশপ্রেমের অংশ। দেশ ঠিক মায়ের মতোই। জন্মভূমির থেকে বড় কিছু নাই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশের মাটি ও মানুষকে আপন করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম।
101
স্বচ্ছতা কী?
[Rajshahi · 2018]
উত্তর
কোনো কাজ অনিয়ম পরিহার করে সুষ্ঠুভাবে সম্পাদন করা এবং তা যাচাইয়ের সুযোগ থাকাকে স্বচ্ছতা বলে।
102
অধিকার ও কর্তব্যের মধ্যে দুটি সম্পর্ক ব্যাখ্যা করো।
[Rajshahi · 2018]
উত্তর
অধিকার ও কর্তব্যের ধারণা পরস্পর সম্পর্কযুক্ত। অধিকারের কথা উচ্চারণের সাথে সাথে কর্তব্যের বিষয়টিও স্বাভাবিকভাবে এসে যায়। অধিকার ও কর্তব্যের অনেকগুলো সম্পর্কের মধ্যে দুটি হলো ১. এরা একে অপরের পরিপূরক ২. উভয়েই সমাজজীবনের দায়বদ্ধতার সঙ্গে যুক্ত। নাগরিকের অধিকার উপভোগের জন্য রাষ্ট্র সব ধরনের নিশ্চয়তা বিধান করে । তেমনি রাষ্ট্রও নাগরিকের কাছ থেকে কিছু কর্তব্যপালন আশা করে । অর্থাৎ, নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য, রাষ্ট্রের যা অধিকার নাগরিকের কাছে তা কর্তব্য। আবার, অধিকার ও কর্তব্য উভয়ে সমাজজীবনের দায়বদ্ধতার সঙ্গে যুক্ত। অধিকার পূরণ হলে তা সমাজজীবনকে সহজ করে । আর কর্তব্যপালন সমাজজীবনকে করে উন্নত।
103
বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?
[Dhaka · 2017]
উত্তর
আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে।
104
পৌরনীতি ও সুশাসন একই সূত্রে গাঁথা- ব্যাখ্যা করো।
[Dhaka · 2017]
উত্তর
পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আর সুশাসন নাগরিকের উত্তম জীবন নিশ্চিতকরণের একটি উপায়।
নাগরিক হিসেবে মানুষের জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। এর উদ্দেশ্য হলো নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আর সুশাসন নাগরিকের কল্যাণমুখী জীবন নিশ্চিত করে উন্নত নাগরিক জীবন গড়ে তোলার প্রচেষ্টা চালায়। অর্থাৎ উভয়ের উদ্দেশ্য নাগরিক জীবনকে উন্নত ও সুসংহত করা। তাই পৌরনীতি ও সুশাসন একই সূত্রে গাঁথা।
105
‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির লেখক কে?
[Dinajpur · 2017]
উত্তর
‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির লেখক জ্যাঁ জ্যাক রুশো।
106
জনমত বলতে কী বোঝ?
[Dinajpur · 2017]
উত্তর
সাধারণত অর্থে ‘জনমত’ হলো জনগণের বেশির ভাগ অংশের মতামত। এ অর্থে কোনো বিষয়ে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতের সমষ্টিকে জনমত বোঝায়। তবে পৌরনীতিতে জনমতের অর্থ সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে বোঝায় না। এর অর্থ একটু ভিন্নতর। এখানে সমাজের প্রভাবশালী, যৌক্তিক, স্পষ্ট, কল্যাণকামী, মতামতকে জনমত বলা হয়। লর্ড ব্রাইস বলেছেন, “জনমত হলো সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি।” জে, এস, মিল বলেছেন, “কোনো নির্দিষ্ট জাতীয় সমস্যার ওপর জনগণের সংগঠিত অভিমতের নাম
জনমত।”
107
জাতীয় রাষ্ট্র কী?
[Comilla · 2017]
উত্তর
সুনির্দিষ্ট ভূখণ্ডে জাতীয়তার ভিত্তিতে গঠিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে জাতীয় রাষ্ট্র বলে।
108
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্ণয় করো।
[Comilla · 2017]
উত্তর
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নিম্নরূপ:
- জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা। অপরদিকে,
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। - জাতি গঠনে রাজনৈতিক সংগঠন জরুরি; কিন্তু জাতীয়তার জন্য
রাজনৈতিক সংগঠন জরুরি নয়। - জাতি হলো জাতীয়তার চূড়ান্ত পর্যায়। অন্যদিকে, জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা।
- জাতি খুব সুসংহত হয়; কিন্তু জাতীয়তা সুসংহত নাও হতে পারে।
109
জাতীয়তার প্রধান উপাদান কোনটি?
[Chittagong · 2017]
উত্তর
জাতীয়তার প্রধান উপাদান মানসিক বা ভাবগত ঐক্য।
110
জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? ব্যাখ্যা করো।
[Chittagong · 2017]
উত্তর
জাতীয়তা তখনই জাতিতে পরিণত হয়, যখন একটি জনসমাজ রাজনৈতিক ভাবে সংগঠিত হয়ে স্বাধীনতা লাভ করে।
জাতীয়তা হচ্ছে মনন ও চিন্তার এমন এক অবস্থা যা কোনো জনসমষ্টিকে অন্য জনসমষ্টি থেকে আলাদা করে এবং নিজেদের মধ্যে ঐক্য তৈরি করে। জাতীয়তা থেকে জাতিতে পরিণত হওয়া মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করা। এভাবেই জাতীয়তা থেকে জাতির সৃষ্টি হয়।
111
দেশপ্রেম কী?
[Sylhet · 2017]
উত্তর
দেশপ্রেম হলো এক ধরনের মানসিক অনুভূতি যা নিজ জন্মভূমির প্রতি আবেগপূর্ণ আনুগত্যের প্রকাশ ঘটায়।
112
বংশগত ঐক্য বলতে কী বোঝায়?
[Sylhet · 2017]
উত্তর
যখন কোনো জনসমাজে অন্তর্গত প্রায় সকল লোকই নিজেদেরকে এক বংশোদ্ভূত বলে মনে করে তখন তাদের মধ্যে যে একাত্মবোধের সৃষ্টি হয় তাকে বংশগত ঐক্য বলা হয়। বর্তমান সময়ে বংশগত ঐক্যকে জাতি গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয় না।
113
দেশপ্রেম কী?
[Jessore · 2017]
উত্তর
দেশপ্রেম হলো এক ধরনের মানসিক অনুভূতি যা নিজ জন্মভূমির প্রতি আবেগপূর্ণ আনুগত্যের প্রকাশ ঘটায়।
114
বংশগত ঐক্য বলতে কী বোঝায়?
[Jessore · 2017]
উত্তর
যখন কোনো জনসমাজে অন্তর্গত প্রায় সকল লোকই নিজেদেরকে এক বংশোদ্ভূত বলে মনে করে তখন তাদের মধ্যে যে একাত্ববোধের সৃষ্টি হয় তাকে বংশগত ঐক্য বলা হয়। বর্তমান সময়ে বংশগত ঐক্যকে জাতি গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয় না।
