BNG – CQ Q – Lalshalu

01
Question 01

নদীভাঙনে সর্বস্বান্ত নাজিরপুর এলাকার বাসিন্দা হাকিম। জীবন-জীবিকার জন্য সে চলে যায় শহরে। রিকশা চালিয়ে জীবিকা শুরু করলেও অবৈধ ব্যাবসার সাথে যুক্ত হয়ে ক্রমেই প্রতিপত্তির মালিক হয়ে অভিজাতদের দলভুক্ত হয়।

Dhaka · 2025

a
“নাফরমানি করিও না”- উক্তিটি কার?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।

d
“উদ্দীপকের হাকিম এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত”- তোমার মতামত দাও।

02
Question 02

আসামের চা বাগানে কুলি জোগাড় করা খুবই কঠিন। দলে দলে লোক কালাজ্বরে মরে। মজুর খাটতে সেখানে কোনো লোক যেতে চায় না। সেই সমস্যা নিরসনে এবং কমিশন পাওয়ার লোভে সুন্দরলাল সাঁওতাল পরগনার অশিক্ষিত, অসহায় ও কুসংস্কারাচ্ছন্ন মানুষদের শিং বোঙ্গার দৈববাণীর ভয় দেখিয়ে কুলির কাজ করতে বাধ্য করায়।

Dhaka · 2025

a
সাত ছেলের বাপের নাম কী?

b
“দুনিয়াটা বড় বিচিত্র জায়গা।”- উক্তিটি কার? কোন প্রসঙ্গে বলেছে?

c
উদ্দীপকের দৈববাণীর সাথে ‘লালসালু’ উপন্যাসের কীসের সাদৃশ্য রয়েছে? বুঝিয়ে লেখ।

d
“উদ্দীপকের সাঁওতাল পরগনার মানুষগুলো যেন মহব্বতনগরের গ্রামবাসীর প্রতিনিধি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

03
Question 03

আইমান রহমান বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসে। সে নিজ গ্রামের যুবসমাজকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। তারা প্রতিজ্ঞা করে- এলাকা থেকে সকল প্রকার অনিয়ম, অন্যায়, অবিচার দূর করবে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালী মহলের চক্রান্তে একটি মিথ্যা মামলায় আইমান এখন জেলে।

Rajshahi · 2025

a
ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

b
মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।” উক্তিটির তাৎপর্য লেখ।

c
উদ্দীপকের আইমানের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের আক্কাসের তুলনা কর।

d
“উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের সমগ্র বক্তব্যকে ধারণ করেনি। স্বীকার কর কি? তোমার মতামত দাও।

04
Question 04

সামাজিক যোগাযোগ মাধ্যম সম্বন্ধে সাধারণ মানুষ খুবই অসচেতন। এটি যে তাদের দেহ ও মনের উপর কী পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলে তা তারা জানে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী কোম্পানিগুলো ক্ষতিকর দিকটি জেনেও এর প্রচার ও প্রসারের জন্য নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীতি, আদর্শ, স্বাস্থ্য কিংবা মানুষের জীবন নয়; কোম্পানিগুলোর কাছে মুখ্য তাদের মুনাফা ও অস্তিত্ব।

Rajshahi · 2025

a
হাসুনির মাকে মজিদ কী রঙের শাড়ি কিনে দেয়?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”- উক্তিটির তাৎপর্য লেখ।

c
উদ্দীপকের সাধারণ মানুষের সঙ্গে মহব্বতনগর গ্রামের মানুষের তুলনা কর।

d
“পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য অভিন্ন।”- স্বীকার কর কি? তোমার মতামত দাও।

05
Question 05

উদরাজপুর একটি ছোট গ্রামীণ বাজার। ফসলের মৌসুমে মানুষের হাতে টাকা থাকে। তখন দোকানগুলোতে ভিড় থাকে। এ সময়ে ভিক্ষুকের আনা-গোনাও বেড়ে যায়। ভিখারির দল বিচিত্র কণ্ঠে গান করে ভিক্ষা চায়। মানুষের মনে দয়া জন্মায়। মানুষ টাকা-পয়সা দিয়ে সাহায্য করে। কিন্তু স্থানীয় ভিক্ষুকরা এতে বঞ্চিত হওয়ার ভয়ে লাঠিসোঁটা নিয়ে বহিরাগত ভিক্ষুকদের ওপর হামলা চালায়।

Jessore · 2025

a
“মরা মানুষ জিন্দা হয় কেমনে?”- উক্তিটি কার?

b
“যতসব শয়তানি, বেদাতি কাজ কারবার।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের সাথে ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত মজিদের অনুসারীদের তুলনা কর।

d
“উদ্দীপকের ভিক্ষুক ও ‘লালসালু’র পির উভয়েই ব্যক্তিস্বার্থে অন্ধ।”- মন্তব্যটি যাচাই কর।

06
Question 06

দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। পদ্মার ভাঙন-ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা- ইহাদের পূজা কোনো দিন সাঙ্গ হয় না।

Jessore · 2025

a
মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?

b
“আমার হাত হইতে দুষ্ট আত্মা, ভূতপ্রেতও রক্ষা পায় নাই।”-উক্তিটি বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের শেষ বাক্যের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের সূচনা অংশের যে দিকটির মিল পাওয়া যায়, সে দিকটি তুলে ধর।

d
উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের মূলভাবের প্রতিফলন ঘটেনি।”- মন্তব্যটির যৌক্তিকতা আলোচনা কর।

07
Question 07

বিয়ের সাত বছর পরও রশিদ ও মেরিনার কোনো সন্তান নেই। তারা পাশের গ্রামের এক কামেল পিরের কাছে যায়। পির সাহেব রশিদকে বলে যে, “আপনাদের ইচ্ছা পূরণ হবার নয়; আপনি আবার বিয়ে করেন।” রশিদ তার নির্দেশ অমান্য করে স্ত্রীকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় পরের বছর তাদের ঘর আলো করে সন্তান আসে।

Comilla · 2025

a
‘লালসালু’ উপন্যাসে হাসপাতালটি কোথায় অবস্থিত?

b
“তাই তারা ছোটে, ছোটে।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য নিরূপণ কর।

d
“উদ্দীপকের রশিদ এবং ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারী ‘দুজন দুই মেরুর বাসিন্দা।”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

08
Question 08

ডাক্তারি পেশায় যশ কামিয়ে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েও নিজ গ্রামের মানুষকে ভুলে যাননি ডা. সামি। তিনি সেখানে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। গ্রামের প্রভাবশালী হোমিওপ্যাথিক ডাক্তার সামাদ মিয়ার আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার কথা ভেবে ডা. সামিকে দাতব্য হাসপাতাল স্থাপনে সহযোগিতা করেন।

Comilla · 2025

a
“তোমার জন্য আমার মায়া হয়”- মজিদ কাকে এ কথাটি বলেছিল?

b
“শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ।”- উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের ডা. সামির উদ্যোগ ‘লালসালু’ উপন্যাসের কোন বিশেষ ঘটনার কথা মনে করিয়ে দেয়? বর্ণনা কর।

d
“উদ্দীপকের সামাদ মিয়া আর ‘লালসালু’ উপন্যাসের মজিদ ভিন্ন চেতনার মানুষ।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

09
Question 09

অম্বলপুর গ্রাম ও আশপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের লোকজন সন্তানদেরকে তাদের বাপ-দাদার পেশায় নিয়োজিত রাখতে বাধ্য হয়। শিক্ষিত যুবক সাজেদুল বিষয়টি উপলব্ধি করে গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। গ্রামের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ গ্রামের মানুষের সাক্ষরজ্ঞান থাকলে টিপসই নিয়ে জমিজমা দখল নেওয়া, ফসল ভাগের ক্ষেত্রে ঠকানো ইত্যাদি বন্ধ হয়ে যাবে তার। কিন্তু সাজেদুল স্কুল প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ।

Chittagong · 2025

a
রহিমা অতি সঙ্গোপনে মজিদের কাছে কী আর্জি জানায়?

b
“সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাজেদুলের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

d
“স্বার্থ ভিন্ন হলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন।”- মন্তব্যটি বিচার কর।

10
Question 10

গাজীপুরের কালিয়াকৈরে অলৌকিক ষাঁড়ের পুকুর। মনোবাসনা পূরণের আশায় টাকা-পয়সা, হাঁস-মুরগি, গরু-ছাগল, দুধসহ বিভিন্ন জিনিস মানত করা হয় এই পুকুরে। পুকুরের খাদেম আমীর আলী মানতের সবকিছু সংগ্রহ করে রাতারাতি প্রচুর সম্পদের মালিক হচ্ছেন। ‘মানতের টাকা ফেলা হয় জলে, ধরা পড়ে খাদেমের জালে।’

Chittagong · 2025

a
ধলা মিয়াকে কে পানিপড়া আনতে পাঠায়?

b
“ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।”- বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের ‘ষাঁড়ের পুকুর’-কে ‘লালসালু’ উপন্যাসের কীসের সঙ্গে তুলনা করা যায়? বর্ণনা কর।

d
“উদ্দীপকের খাদেম এবং ‘লালসালু’র মজিদের প্রতিষ্ঠার পিছনে মানুষের অন্ধবিশ্বাসই দায়ী।”- ‘লালসালু’ উপন্যাস ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

11
Question 11

শিক্ষিত মেয়ে রাশেদা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখতে পায় গ্রামের লোকেরা নানা কু-সংস্কারে আচ্ছন্ন। অশিক্ষিত ও সরল ধর্মপ্রাণ মানুষগুলো নানাভাবে সিরাজ মাতব্বরের শোষণের শিকার। পূর্বপুরুষের একটি কবরকে মাজার ঘোষণা দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ মানুষদের শোষণ করে। নারীর স্বাধীনতা কেড়ে নেয় এবং নারীকে ঘরে বন্দি থাকতে বাধ্য করে। এসব দেখে রাশেদা প্রতিবাদী হয়ে উঠে। একদিন সিরাজ এক নিরীহ নারীকে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে রাশেদা তারও বিরুদ্ধে দাঁড়ায়। তার সাহস আর দৃঢ়তায় গ্রামের মানুষজন একত্রিত হয় এবং সিরাজের ভণ্ডামি ও ষড়যন্ত্রের মুখোশ খুলে দেয়।

Sylhet · 2025

a
কে মহব্বতনগর গ্রামে স্কুল খুলতে চায়?

b
“খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে”- কেন বলা হয়েছে? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের রাশেদা ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাথে তুলনীয়? তুলনার কারণ আলোচনা কর।

d
“উদ্দীপকে মহব্বতনগর গ্রামের সমাজচিত্র অনেকখানি প্রতিফলিত হয়েছে”- উক্তিটি মূল্যায়ন কর।

12
Question 12

তিস্তা নদীর চরাঞ্চলের মানুষেরা নিত্যই অভাব-অনটন নিয়ে বসবাস করে। দিনের পর দিন আসে কিন্তু হতভাগ্য এ অঞ্চলের মানুষদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। বৎসরান্তে তিস্তার অপ্রতিরোধ্য ভাঙন মানুষকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। শস্যহীন মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার, সব মিলে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। এদের মধ্যে সলেমান ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। সলেমান উত্তরবঙ্গে কৃষিসমৃদ্ধ একটি গ্রামে কবিরাজি ব্যবসায় শুরু। করে। গাছপালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে সে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। সরল গ্রামবাসী তাকে ‘জিনের বাদশা’ মনে করে।

Sylhet · 2025

a
‘তোয়াক্কল’ শব্দের অর্থ কী?

b
“খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে?”- কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?

c
উদ্দীপকের সলেমান ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।

d
“উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ ‘লালসালু’ উপন্যাসের ‘শস্যহীন জনবহুল’ অঞ্চলের কথাই স্মরণ করিয়ে দেয়”- উক্তিটি মূল্যায়ন কর।

13
Question 13

চিতলমারী গ্রামের নারীরা শিক্ষায় অধিকতর পিছিয়ে থাকার কারণে সেখানে বাল্যবিবাহ নিত্যনৈমিত্তিক ব্যাপার। বাল্যবিবাহ রোধে ঐ গ্রামের শিক্ষিত ছেলে আবদুল করিম একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বৈঠক করেন। বৈঠকে উপস্থিত সবাই এ উদ্যোগকে সমর্থন করেন। ফলে আবদুল করিম দ্রুতই গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করতে সক্ষম হন।

Barisal · 2025

a
ধলা মিয়া কে?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের চিতলমারী গ্রামের সমাজবাস্তবতার সাথে ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর গ্রামের সমাজবাস্তবতার তুলনা কর।

d
“উদ্দীপকের আবদুল করিম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও ‘লালসালু’ উপন্যাসের আক্কাস মহব্বতনগর গ্রামের সমাজবাস্তবতার কারণে ব্যর্থ হয়েছে।”- মন্তব্যটি যাচাই কর।

14
Question 14

ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে এক সময় অনেক টাকা উপার্জন করে গ্রামে ফিরে আসে শাহেদ। অর্থ আর বুদ্ধির জোরে একদিন সে গ্রামের চেয়ারম্যান হয়ে যায়। অনেক আগেই বিয়ের বয়স পেরিয়ে গেলেও গ্রামের এক কিশোরী মেয়ের দিকে নজর পড়ে তার। অভাবী পরিবারকে লোভ দেখিয়ে বিয়ে করে ফেলে তেরো বছরের চঞ্চল কিশোরী মিতুকে।

Barisal · 2025

a
‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?

b
“গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের শাহেদ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে? আলোচনা কর।

d
“উদ্দীপকের সমাজচিত্র যেন ‘লালসালু’ উপন্যাসের সমাজেরই খণ্ডিত রূপ।”- মন্তব্যটি মূল্যায়ন কর।

15
Question 15

মজলিশপুর গ্রামের তাহের আলি হঠাৎ দাবি করে যে সে স্বপ্নে এক লতা-পাতার ঔষধের সন্ধান পেয়েছে যা দ্বারা যে-কোনো রোগের চিকিৎসা সম্ভব। তার এ লতা-পাতার চিকিৎসার কথা চারিদিকে প্রচার হতে থাকে। অচিরেই আশেপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে লোকজন দলে দলে তাঁর কাছে আসতে থাকে। লতা-পাতার ঔষধ বিক্রির টাকায় এক সময়ের হতদরিদ্র তাহের আলির আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হতে থাকে।

Dinajpur · 2025

a
‘লালসালু’ উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়?

b
মজিদ আওয়ালপুরের পিরের বিরোধিতা করে কেন?

c
উদ্দীপকের তাহের আলির সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য বর্ণনা কর।

d
“স্বার্থপরতা ও অস্তিত্বের সংকটে পড়ে মানুষ অনেক সময় নীতি-নৈতিকতা বিসর্জন দেয়।”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটি বিচার কর।

16
Question 16

তালতলা গ্রামের আশেপাশে কোনো মাধ্যমিক স্কুল না থাকায় তিন কিলোমিটার দূরের স্কুলে ভর্তি হয়ে পড়ালেখা চালিয়া যেতে হয় মুশফিককে। উচ্চশিক্ষা শেষে আজ সুপ্রতিষ্ঠিত হয়েও সেই বিগত দিনগুলোর কথা ভুলে যায়নি সে। অনেক দিন লেগে থেকে শিক্ষা বিভাগের অনুমোদন পেয়ে অবশেষে নিজ গ্রামে মুশফিক একটি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তুলতে সক্ষম হয়। গ্রামের সজ্জন শহিদুল মাস্টার জায়গা দিয়ে স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতা করেন।

Dinajpur · 2025

a
“ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?”- উক্তিটি কার?

b
“ওরা কী করে জানবে যে, ওটা মোদাচ্ছের পিরের মাজার?”-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? বর্ণনা কর।

d
“মজিদের কূটকৌশলের কারণে উদ্দীপকের তালতলা গ্রামের মতো ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

17
Question 17

বিদেশ ফেরত রফিক গ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে। এক পর্যায়ে সে চিন্তা করে গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা দরকার। এই লক্ষ্যে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির বিরোধিতার কারণে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগটি ভেস্তে যায়।

Mymensingh · 2025

a
‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?

b
“ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের রফিক ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।

d
“প্রভাবশালী ব্যক্তিদের নেতিবাচক মনোভাব সমাজের অগ্রযাত্রা থামিয়ে দেয়।”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।

18
Question 18

ধর্মব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদেরকে জাহির করে এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে। ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গও তাদের অধীন হয়ে যায়। শোষণের সুবিধার্থে তারা ধর্মব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয়।

Mymensingh · 2025

a
‘নিরাক পড়া’ শব্দের অর্থ কী?

b
“গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।

d
“ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে।”-উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

19
Question 19

হোসেন মিয়া সাধারণ মাঝি থেকে নিজ পরিশ্রমে অনেক বিত্তশালী আজ। তিনি ময়নাদ্বীপের মালিক। পদ্মাপাড়ের কেতুপুর গ্রামের জেলেপাড়ার কুবের মাঝিদের তিনি অসময়ের বন্ধু। হোসেন মিয়া তাঁর স্বপ্নের ময়নাদ্বীপকে বানাতে চান একখণ্ড মানবিক পৃথিবী। তাই তাঁর ময়নাদ্বীপে বসবাসকারীদের মধ্যে থাকবে না হিংসা-বিদ্বেষ, ধর্ম- অধর্মের তফাত।

Dhaka · 2024

a
মজিদকে মতিগঞ্জের সড়কে প্রথম কারা দেখেছিল?

b
“যেন হাস্নাহেনার মিষ্টিমধুর গন্ধ ছড়ায়।”- উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের হোসেন মিয়ার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মজিদের আদর্শগত পার্থক্য নির্ণয় কর।

d
“উদ্দীপকের একখণ্ড মানবিক পৃথিবী ‘লালসালু’ উপন্যাসের লেখকের মানসচিন্তাকে ধারণ করে।”- তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

20
Question 20

সখিপুর গ্রামের প্রতিপত্তিশালী ব্যক্তি কমল চৌধুরীকে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলেই ভালোবাসেন। মানুষের বিপদে-আপদে তিনি সকলের আগে সহায়তার হাত বাড়িয়ে দেন। গ্রাম্য সালিশে বসে তিনি নির্মোহভাবে ন্যায্য কথা বলেন। একদিন নারী কেলেঙ্কারি বিষয়ক এক গ্রাম্য সালিশে বসে তিনি বললেন, “নারীর প্রতি সকলের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হওয়া দরকার। মিথ্যা, বানোয়াট ও মনগড়া কথা বলে নারীর মর্যাদাহানি করা অন্যায়, অপরাধ। সংসারের প্রয়োজনে তারা কঠোর পরিশ্রম ও সীমাহীন ত্যাগ স্বীকার করে। পরিবার গঠনে তাদের ভূমিকা অপরিসীম। তাই তাদেরকে যথাযথ মূল্য ও মর্যাদা দেওয়া সকলের মানবিক কর্তব্য।”

Dhaka · 2024

a
‘তোমার দাড়ি কই মিঞা?’- কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে?

b
আওয়ালপুরে নতুন পির সাহেবের আগমনে মজিদের মনে বিদ্বেষ সৃষ্টি হয়েছে কেন?

c
উদ্দীপকের কমল চৌধুরী ও ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারীর চারিত্রিক বৈপরীত্য নিরূপণ কর।

d
“উদ্দীপকে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মর্যাদা প্রদর্শিত হলেও ‘লালসালু’ উপন্যাসে তা অনুপস্থিত।”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

21
Question 21

বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম রসুলপুর। সেখানকার অধিকাংশ মানুষ অশিক্ষিত। সভ্যতার ছোঁয়া বিবর্জিত এই গ্রাম অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে পরিপূর্ণ। কারো অসুস্থতায় হাশেম মিয়ার স্বপ্নে পাওয়া তাবিজ, ঝাড়ফুঁক, পানিপড়া একমাত্র ভরসা। এ গ্রামের জরিনা অশিক্ষিত হলেও সে হাশেম মিয়ার ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। প্রতিবাদী ও সাহসী জরিনা তার বুদ্ধিমত্তা দিয়ে গ্রামের লোকদেরকে ঝাড়ফুঁকের অসাড়তার দিকটি বোঝানোর চেষ্টা করে।

Rajshahi · 2024

a
‘লালসালু’ উপন্যাসের ফরাসি অনুবাদ করেন কে?

b
“দুনিয়াটা বড় বিচিত্র জায়গা”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের বিষয়গত সাদৃশ্য কোথায়?

d
“উদ্দীপকের জরিনা আর ‘লালসালু’র জমিলা একে অপরের পরিপূরক”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

22
Question 22

সাধু সুন্দরলাল সাঁওতালদের কাছে দেবতাতুল্য। তবে সে নিরীহ সাঁওতালদের বিশ্বাসের সাথে খেলা করে। করম দেবতা ও শিং বোঙ্গার ভয় দেখায়। দেবতার কোপে মড়ক লেগে সবাই মরে যাবে- এমন কথায় ভয় পেয়ে সবাই তার কাছেই সাহায্য চায়। এই সুযোগে সুন্দরলাল তাদের আসামের চা বাগানে কুলির কাজ করতে পাঠিয়ে দেয়। মনে মনে হিসেব করে- কতজন পাঠাল আর কমিশন কত টাকা পাবে।

Rajshahi · 2024

a
মজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন প্রসঙ্গের সাদৃশ্য পাওয়া যায়? আলোচনা কর।

d
উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের সমাজবাস্তবতা অভিন্ন- বিশ্লেষণ কর।

23
Question 23

বয়স যখন এগারো-বারো তখনই বিয়ে হয় সকিনার। বিয়ের পর বেশ কয়েক বছর পার হলেও কোনো সন্তানাদি না হওয়ায় সন্তানের আশায় সকিনার স্বামী জুলেখাকে বিয়ে করে। স্বামীর অংশীদারিত্ব সকিনাকে ব্যথিত করলেও সংসারে অশান্তি না করে দুই সতিন মিলেমিশে থাকে। তারা সংসারের কাজে একে অপরকে সাহায্য করে।

Jessore · 2024

a
আমেনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে?

b
“তানি যে খোদার মানুষ।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সকিনা ও জুলেখার সাথে ‘লালসালু’ উপন্যাসের দুটি চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।

d
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্য থাকলেও পরিপূরক নয়। যুক্তিসহ তোমার মতামত দাও।

24
Question 24

মোহনার মা মোহনাকে নিয়ে সাইকিয়াট্রিস্ট ডা. জলিলের চেম্বারে গেলে ডা. জলিল মোহনাকে জিজ্ঞাসা করে, “তোমার কপালে পোড়া দাগ কীসের?” মোহনার মা বললেন, “স্যার, আমি বলছি। গত বছর তিনেক থেকেই মেয়েটিকে আলগা এক রোগে পেয়েছে। প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। তার শ্বাসকষ্ট হয়। দম আটকে যায়। হাতে পায়ে খিঁচুনি হতে থাকে অবিরত, বিড়বিড় করে কথা বলতে থাকে। তাই শীতলপুর গ্রামের এক পিরের কাছে মোহনাকে নিয়ে গিয়েছিলাম। তিনটি কালো মোরগ, দুইটি জালালি কবুতর, এক কেজি পোলাউয়ের চাল আর এক দানা মসুরের ডাল নিয়ে। পির বাবায় একটা সুঁই, পানিপড়া আর মুখের লালাপড়া দিলেন। বাড়িতে ফেরার পর মোহনা আবার অজ্ঞান হলে পির বাবার কথামতো আমরা মোহনার হাত ও পা বেঁধে সুইটা আগুনে পুড়িয়ে লাল করে ওর কপালে ‘সুঁই পড়া দেই’। এই দাগটা স্যার সুঁই দিয়ে পোড়ানোর।”

Jessore · 2024

a
আক্কাসের বাবার নাম কী?

b
“দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না।”- এ কথার তাৎপর্য কী?

c
‘লালসালু’ উপন্যাসের কোন কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের শীতলপুরের পির এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদের লোক ঠকানোই পেশা- উক্তিটি বিশ্লেষণ কর।

25
Question 25

পলাশ শিমুলতলী গ্রামের শিক্ষিত যুবক। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তখন ঐ গ্রামের কথিত পির তোরাব আলী তার অনুসারী সাগর মিয়া, আকাশ ও সবুজ আলীকে নিয়ে স্কুল প্রতিষ্ঠার কাজে বাধার সৃষ্টি করে। পলাশ অকুতোভয়, সে তার গ্রামের শিক্ষিত বন্ধু করিম, কবির ও বসিরের সম্মিলিত প্রচেষ্টায় স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এছাড়াও সে তার বন্ধুদের সহযোগিতায় ভন্ড পির তোরাব আলীকে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়।

Comilla · 2024

a
‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’- উক্তিটি কার?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”- উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের পলাশের সাথে ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রের মিল-অমিল দেখাও।

d
“”লালসালু’ উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হলেও উদ্দীপকে সফল হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

26
Question 26

সৃষ্টিশীল মানুষ কাজল গ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে। এক পর্যায়ে সে চিন্তা করে গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা দরকার। এই লক্ষ্যে গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এই বিষয়ে একটি সর্বজনীন আলোচনা সভা আহ্বান করে। কিন্তু কিছু মানুষের বিরোধিতার কারণে সভার শুরুতেই কলেজ প্রতিষ্ঠার উদ্যোগটি ভেস্তে যায়।

Comilla · 2024

a
লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?

b
“তানি বুঝি দুলার বাপ।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের কাজল ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।

d
“উদ্দীপকের বক্তব্য ‘লালসালু’ উপন্যাসে আংশিক প্রতিফলিত হলেও সত্যাসত্য চিত্র খুঁজে পাওয়া যায়।”- এ বিষয়ে তোমার অভিমত বিশ্লেষণ কর।

27
Question 27

হালিমা দরিদ্র কৃষাণী। বিয়ের দশ বছর পরও কোনো সন্তান না হওয়ায় এতিম একটা মেয়েকে সে লালন-পালন করে। কিন্তু তার স্বামী অন্যের মেয়েকে মেনে নিতে পারে না; প্রায়ই মেয়েটাকে মারধর করে। এতে হালিমা স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু মেয়ের জন্য ঘর ছেড়ে চলে যায় বাপের বাড়ি।

Chittagong · 2024

a
আওয়ালপুরের পিরের প্রধান মুরিদের নাম কী?

b
“যত ভাবে কথাটা, তত জ্বলে ওঠে বুড়ো।”- কেন?

c
উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের কোন বিষয়টি ফুটে উঠেছে? আলোচনা কর।

d
“উদ্দীপকের হালিমা ও উপন্যাসের রহিমা চিরন্তন মাতৃহৃদয়ের উদাহরণ।”- ব্যাখ্যা কর।

28
Question 28

পাকা মসজিদের পুকুর পাড়ে কয়েক ঘর দিনমজুরের মাটির ঘর। রাতে প্রচন্ড কালবৈশাখী ঝড় আর প্রবল বৃষ্টির তাণ্ডবে তাদের ঘরের খড়ের চালগুলো উড়ে গেল। অগত্যা ওদের একজন সাহস করে মসজিদের ইমাম সাহেবকে তাদের দুরবস্থার কথা জানালে ইমাম সাহেব মসজিদ খুলে দেন। দিনমজুরের পরিবারেরা মসজিদের ভেতর আশ্রয় পেয়ে খুব খুশি হয়। ইমাম সাহেব তাদের সাথেই সে রাতটা জেগে কাটিয়ে দেন।

Chittagong · 2024

a
মজিদ কোন মাসে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে?

b
“গরিব মানুষ, খাইবার পাই না।”- উক্তিটির তাৎপর্য তুলে ধর।

c
উদ্দীপকের ইমাম সাহেব আর ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের মধ্যে বৈপরীত্য তুলে ধর।

d
“উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাস আমাদের সমাজবাস্তবতার দুই ভিন্ন মেরু।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

29
Question 29

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকা শহরে শত শত মানুষ আসে। কখনো ট্রেনের ছাদে চড়ে, কখনো, বাসে ঝুলতে ঝুলতে, কখনো লঞ্চে আসতে গিয়ে লঞ্চ ডুবে যায়, এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জীবনধারার মানুষ আসে। উত্তর বঙ্গে মঙ্গার সময় মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়ে, দক্ষিণ বঙ্গে বন্যা, নদীভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগের ফলে পিঁপড়ার সারির মতো মানুষ আসে। সকলেরই উদ্দেশ্য একটু খেয়ে-পরে বাঁচবার। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী এসব মানুষের চোখে-মুখে দুর্ভিক্ষের ভয়াল ছাপ। সবারই ধারণা, রাজধানী ঢাকাতে যেতে পারলে অন্তত না খেয়ে মরব না। সে জন্যই তারা ঢাকায় আসে।

Barisal · 2024

a
মতলুব খাঁর গ্রামের নাম কী?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের মানুষগুলোর অবস্থা ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটিকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

d
“যুগোপযোগী কর্মমুখী শিক্ষার অভাবেই প্রান্তিক অঞ্চলের মানুষদের এই ছোটাছুটি”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

30
Question 30

কাজল সাহেব সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করে। অবশ্য সন্তান লাভের আশায় এই বিয়েতে তার প্রথম স্ত্রীর সম্মতি ছিল। বিয়ের পর তার সেই আশা পূরণ হয়নি। শেষ পর্যন্ত তার দ্বিতীয় স্ত্রীর সন্তান না ইওয়ার কারণে পিরের পানিপড়া খাওয়াতে গেলে বিপত্তি বাধে। দ্বিতীয় স্ত্রী কাজলকে হুমকি দেয়। এই হুমকিতে তার মধ্যে দোদুল্যমানতার সৃষ্টি হয়।

Barisal · 2024

a
‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদকের নাম কী?

b
‘কলমা জানস্ না ব্যাটা’- কথাটি কে, কাকে, কেন বলেছিল?

c
উদ্দীপকের কাজল ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ- ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের বক্তব্য ‘লালসালু’ উপন্যাসের খন্ডাংশ মাত্র”- বিশ্লেষণ কর।

31
Question 31

‘হুযুর কেবলা’ গল্পে এমদাদ নামক শিক্ষিত যুবক অনেকটা কৌতূহলের বশে ভন্ডপীরের মুরিদ হয়। কিন্তু যখনই ভণ্ডপীরের চালাকি ও তার লোলুপ কামনা এমদাদের সামনে উন্মোচিত হয়েছে, তখনই সে প্রতিবাদ করেছে। কিন্তু ভন্ডপীর হুযুর কেবলা তার ধর্মান্ধ মুরিদদের সহায়তায় এমদাদকে পাগল আখ্যা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর নিজে মুরিদের সুন্দরী স্ত্রীকে কৌশলে তালাক দিতে বাধ্য করেছে এবং নিজের বাসনা পূরণ করেছে।

Dinajpur · 2024

a
‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”- এখানে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের এমদাদের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।

d
“উদ্দীপকের হুযুর কেবলা আর ‘লালসালু’ উপন্যাসের মজিদ একই বৈশিষ্ট্যের অধিকারী”- উক্তিটি বিশ্লেষণ কর।

32
Question 32

ধর্মব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদেরকে জাহির করে এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে। ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গও তাদের অধীন হয়ে যায়। শোষণের সুবিধার্থে তারা ধর্মব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয়।

Dinajpur · 2024

a
মজিদ কোন পিরের নামে মাজার প্রতিষ্ঠা করে?

b
“ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়? আলোচনা কর।

d
“ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে প্রভাবশালীরা স্বার্থ হাসিল করে”- এ উক্তির আলোকে উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের ভাবগত সাদৃশ্য বিশ্লেষণ কর।

33
Question 33

ইবসেনের ‘ডলস হাউস’ নাটকের কেন্দ্রীয় চরিত্র নোরা। সে গৃহে প্রতিনিয়ত স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর ঘর থেকে বেরিয়ে যায়। নোরা স্বামীর ঘর থেকে বেরিয়ে আসার সময় সশব্দে দরোজাটি বাইরে থেকে বন্ধ করেছিল। এই শব্দেই যেন ইউরোপে নারীর জাগরণ শুরু হয়।

Mymensingh · 2024

a
‘নিরাক পড়া’ শব্দের অর্থ কী?

b
“গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের নোরা ‘লালসালু’ উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।

d
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের মর্মকথা এবং ‘লালসালু’ উপন্যাসের অত্যাচার থেকে নারী মুক্তির প্রত্যাশা অভিন্ন।”- মূল্যায়ন কর।

34
Question 34

নিয়ামত পিরভক্ত হলেও স্থানীয় মসজিদের ইমামের প্রভাবে পিরকে কাছে পান না। মসজিদ কমিটির সদস্য হিসেবে নিয়ামত ইমাম সাহেবের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন। নিয়ামত সম্পদশালী হলেও সন্তান না থাকায় কষ্ট অনুভব করেন। নিয়ামত সাহেবের স্ত্রী জাহানারা একদিন স্বামীকে বললেন কুড়িপাড়া পিরের কাছ থেকে পানিপড়া আনতে। জাহানারার বিশ্বাস- কুড়িপাড়া পিরের পানি পান করলে তিনি সন্তান লাভ করবেন।

Mymensingh · 2024

a
গারো পাহাড় মধুপুর গড় থেকে কয় দিনের পথ?

b
“তোমার দাড়ি কই মিঞা!”- কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের জাহানারার ঘটনার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের যে বিষয়ের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের নিয়ামত ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারীর ছায়ামাত্র।”- মন্তব্যটি যাচাই কর।

35
Question 35

নাগর ফকিরের মৃত্যুর পর অনুসারীর সংখ্যা রাতারাতি বাড়তে লাগল। তার মৃত্যুর খবরে আশেপাশের অনেকেই হাজির না হলেও তার গায়েবি মাজার উঠার খবরে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমাতে লাগল। সবার নজরানায় নাগর কবিরের ছেলে সাগরের সুনাম ও সম্পদ বৃদ্ধি পেতে থাকল। গায়েবি মাজার উঠার প্রচারণা অনেকেই বিশ্বাস করলো না। তবে তারা এ বেদাতি কাজে বাঁধাও দিল না। এতে মাজার বিশ্বাসী মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সাগরের প্রভাব ও পয়সা দুটোই বাড়তে লাগল।

Dhaka · 2023

a
মজিদ কোন ঋতুতে মহব্বতনগর গ্রামে প্রবেশ করল?

b
“মাটিরে কষ্ট দেওন গুনাহ” – এ উক্তিটির প্রেক্ষাপট লেখ।

c
উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? – বর্ণনা কর।

d
“উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা” – উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে ব্যাখ্যা কর।

36
Question 36

নারিশা গ্রামের একটা ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য জনপ্রতিনিধিদের নিকট ধর্না দিতে দিতে গ্রামের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। গ্রামেরই ছেলে বুলবুল একদিন গ্রামের ছেলেদের নিয়ে খাল থেকে মাটি তুলে রাস্তা মেরামতের কাজ শুরু করে দিল। চেয়ারম্যান এসে ধমকের সুরে বুলবুলকে বললেন, “তুমি কার মাটি কার রাস্তায় ফেলছো? অনুমতি নিয়েছো? খালের পাড় ভেঙ্গে জমিজমা ঘরবাড়ি নষ্ট হবে না? এমন পাপের কাজে ছেলেদের জড়ালে কেন, ওদের মা-বাবার অনুমতি নিয়েছো? শিশুশ্রম নিষিদ্ধ জানো না? ভুল স্বীকার করে এ কাজে বিরত না হলে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে এসেছো?”

Dhaka · 2023

a
‘লালসালু’ উপন্যাসে কাকে ‘একরত্তি মাইয়া’ বলা হয়েছে?

b
‘নাফরমানি করিও না। খোদার উপর তোয়াক্কল রাখ।’ ব্যাখ্যা কর ।

c
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের তুল্য ঘটনার বর্ণনা দাও।

d
‘উদ্দীপকের বুলবুলের কার্যক্রম আইন বিরোধী নয়, কর্তৃত্ববাদীদের জন্য অশনি সংকেত।’—‘লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর ।

37
Question 37

বেলতলী গ্রামে বেলায়েতের বাস। গ্রামের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। গ্রামবাসী বিশ্বাস করে ‘কাক ডাকলে দুঃখ আসে’ ‘পিছন থেকে ডাকলে বিপদ আসে। “শিয়াল দেখলে অমঙ্গল হয়’ ইত্যাদি। বেলায়েত দেখেছে গ্রামের সহজ-সরল মানুষের এই সংস্কার কাজে লাগিয়ে এক পির ব্যবসা করে যাচ্ছে। পিরের কবল থেকে গ্রামের মানুষকে উদ্ধারের জন্য, বিজ্ঞানমনস্ক করার তাগিদে একটি আধুনিক স্কুল প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

Comilla · 2023

a
‘লালসালু’ উপন্যাসে হাসপাতালের অবস্থান কোন শহরে?

b
“কিন্তু মানুষের ফোঁড়া হইলে সে ফোঁড়া ধারালো ছুরি দিয়া কাটিতে হয়।” কে, কোন প্রসঙ্গে বলেছে?

c
উদ্দীপকের চরিত্রের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের প্রাসঙ্গিক চরিত্রের তুলনামূলক আলোচনা কর।

d
সময়ের বিবর্তন হলেও কুসংস্কার আগের মতোই আছে। উদ্দীপকের বিষয় ও ‘লালসালু’ উপন্যাস অবলম্বনে কথাটি বিচার কর।

38
Question 38

ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাশে

বুঝছোনি তাই বুঝছোনি, আসল কথা বুঝছোনি?

এক গেরামের গরিব চাষি কালামিয়া নাম

সবার পেটে ভাত জুটাইতে ক্ষেত্রে ঝরায় ঘাম

ও তাহার ছাওয়াল কান্দে ক্ষুধার জ্বালায়

মহাজনরা হাসে।

ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাশে।

Comilla · 2023

a
খালেক ব্যাপারী দ্বিতীয় স্ত্রীর নাম কী?

b
‘শত্রুর আভাস পাওয়া হরিনের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ।’ কার চোখ, কেন?

c
উদ্দীপকের ‘হাঁস’ ও ‘বাগডাশের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায় ?

d
জমিদার, মুৎসুদ্দি শ্রেণির বিলোপ হলেও আধুনিক পির প্রথা সেই স্থান দখল করে নিয়েছে।”-বক্তব্যটি উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাস অবলম্বনে বিচার করা হলো।

39
Question 39

রফিক মিয়া অনেক বছর আগেই তার জন্মভূমি ছেড়ে, জীবিকার সন্ধানে এই জয়নগর অঞ্চলে বসতি গড়েছে। পরিশ্রম, সততা ও বুদ্ধির জোরে সহায় সম্বলহীন অবস্থা থেকে রফিক মিয়া আজ বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। সে লোক ঠকায় না বরং মানুষের উপকার করে। আজ যেমন তার সহায়-সম্পত্তি হয়েছে, তেমনি সমাজের সকল মানুষ তাকে সম্মানও করে।

Jessore · 2023

a
ঝালরওয়ালা সালু দ্বারা আবৃত কবরটি দেখতে কীসের মতো?

b
“ধান দিয়া কী হইবো মানুষের জান যদি না থাকে?” – ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের প্রেক্ষাপটের সাদৃশ্য কোথায়? আলোচনা কর।

d
“অস্তিত্বের সংকট মোকাবেলায় মজিদ ও রফিক মিয়া দৃঢ় হলেও দুজনের কৌশল ও পরিণতি ভিন্ন”। – মন্তব্যটির যথার্থতা বিচার কর।

40
Question 40

মধ্যযুগে বাংলার মুসলিম নারীসমাজ অনেকটাই পিছিয়ে ছিল। শিক্ষা গ্রহণের সুযোগ তো তারা পেতই না বরং চার দেয়ালে বন্দি জীবন কাটাতে হতো। ধর্মের নামে অধর্মের বেসাতি চালানো হতো তাদের উপর। পুরুষতান্ত্রিক সমাজে সর্বদাই নারীরা ছিল অবহেলার পাত্র। নিতান্তই হুকুম পালন ও ঘরকন্যা ছাড়া তাদের আর কোনো অধিকার ছিলনা।

Jessore · 2023

a
খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।”—ব্যাখ্যা কর।

c
‘লালসালু’ উপন্যাসের রহিমা উদ্দীপকে উল্লিখিত মুসলিম নারী সমাজেরই প্রতিনিধিত্ব করে।”—কথাটি ব্যাখ্যা কর।

d
“পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সর্বদাই অবহেলার পাত্র।” —উদ্দীপক ‘লালসালু’ উপন্যাসের আলোকে তোমার মতামত দাও।

41
Question 41

ইচ্ছা পূরণের জন্য মানুষ অনেক কিছুই করে। যেমনটি করেছিলেন সকিনা বেগম। বিশ বছরের বিবাহিত জীবনে যখন কোনো সন্তানের মা হতে পারেননি, তখন একদিন স্বামীর কাছে তার ইচ্ছার কথা বলেন—তিনি একটি সন্তান দত্তক নিতে চান। তার স্বামী আফাজ আলী স্ত্রী হিসেবে তাকে যথেষ্ট সম্মান করেন। সন্তান লাভের আশায় আফাজ আলী তার স্ত্রীর প্রস্তাবে রাজি হন এবং একটি অনাথ শিশুকে দত্তক নেন। এভাবে তিনি স্ত্রীর ইচ্ছা পূরণ করে তার মর্যাদা দান করেন।

Barisal · 2023

a
লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সকিনা বেগমের ভাবনার সাথে ‘লালসালু’ উপন্যাসের রহিমার ভাবনার সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোচনা কর।

d
উদ্দীপকের আফাজ আলী যেভাবে স্ত্রীর মর্যাদা দিয়েছেন মজিদ সেভাবে পারেনি। —উক্তিটি মূল্যায়ন কর।

42
Question 42

মোহনপুরে যখন নিপা ভাইরাস দেখা দিলো, তখন গ্রামবাসী আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছিল। এমন সময় তোতা কবিরাজ গ্রামটিকে রক্ষা করার জন্য সচেষ্ট হন। তিনি চিনি পড়া, পানি পড়া দিয়ে চিকিৎসা দেন এবং অনেক টাকা পয়সা হাতিয়ে নেন। কিছুদিন পর নিপা ভাইরাস বিদায় নেয়। অবশ্য ইতোমধ্যে অনেক মানুষ চরম ভোগান্তির শিকার হয়। তবুও গ্রামের মানুষ তোতা কবিরাজের অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে তাকে অর্থ-সম্পদ উপহার দেয় এবং ভয়ও করে।

Barisal · 2023

a
ও যেন ঘোর পাপী। পাপের জ্বালায় এখন ছটফট করছে। এখানে কার কথা বলা হয়েছে?

b
“তাগো কথা হুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়ে মানুষের অধম হয়।” কেন? বুঝিয়ে দাও।

c
উদ্দীপকের তোতা কবিরাজের সঙ্গে লালসালু উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।

d
মোহনপুর গ্রামের মানুষগুলো যেন ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত মহব্বত নগর গ্রামের। মানুষেরই প্রতিচ্ছবি— মন্তব্যটি খাচাই কর।

43
Question 43

জব্বার তালুকদার ভদ্রদিয়া গ্রামের একজন বিত্তবান লোক। প্রতিপত্তির মালিক হওয়ার জন্য গ্রামের সকলেই তাকে বেশ সম্মান করে। অপরদিকে জব্বার তালুকদার সম্মানের চোখে দেখে তারই গ্রামে বসবাসরত আফসার আলীকে। তার উপর জব্বার তালুকদারের অগাধ বিশ্বাস। তাই আফসার আলী মৌখিকভাবে যে নির্দেশনাই দেন জব্বার তালুকদার তা বাস্তবায়নে কুণ্ঠাবোধ করে না। একদিন আফসার আলী জব্বার তালুকদারকে বললেন, “জব্বার, তোমার স্ত্রী সংসারে অশুভ শক্তির ছায়ারূপে বিরাজ করছে। তাকে তুমি অবিলম্বনে তালাক দাও।” এমন নির্দেশনা পেয়ে কালবিলম্ব না করে স্ত্রীকে তালাক দেয়। জব্বার তালুকদার।

Mymensingh · 2023

a
লালসালু উপন্যাসে কার উক্তিটি দুই দিকে কাটে?

b
“যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে।”-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের জব্বার তালুকদার ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতীক বহন করে? আলোচনা কর।

d
“উদ্দীপকের জব্বার তালুকদারের স্ত্রীর জীবন এবং লালসালু উপন্যাসের আমেনা বিবির জীবনের পরিণতি একই” মন্তব্যটি বিশ্লেষণ কর।

44
Question 44

খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে সুজন গ্রামে এসে সাধারণ মানুষের সেবাদানের উদ্যোগ গ্রহণ করে। গ্রামে একটি হাসপাতাল তৈরি তার ছোট বেলার স্বপ্ন। যখন সুজন তার স্বপ্ন বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে তখনই গ্রামের অশিক্ষিত মানুষগুলো এর প্রতিবাদ জানায়। গ্রামবাসী মনে করে হাসপাতাল তৈরি হলে কাটাছেঁড়া করতে গিয়ে। ডাক্তাররা মানুষ মেরে ফেলবে। তাদের কাছে ডাক্তার মানেই কসাই। তার চেনা গ্রামের কবিরাজ, ফকির, বৈদ্য, ঝাড়ফুঁকেই তাদের জন্য মঙ্গল। কসাই ডাক্তারখানার দরকার নেই।

Mymensingh · 2023

a
গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ?

b
“খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে “— উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্য দেখাও।

d
লালসালু উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের সুজন এর মানসিকতা মূল্যায়ন কর।

45
Question 45

রাহী গ্রামের এক দুরন্ত মেয়ে। তার আনন্দের কাজ বন্ধুদের সাথে ছুটোছুটি করা, সাঁতার কাটা। অভাবের তাড়নায় তার বাবা একদিন পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে তার বিয়ে দিয়ে দিলেন। লোকটি গ্রামের মাতব্বর। সকলে তাকে ‘মুন্সি’ বলে ডাকে। মুন্সির কথা গ্রামের সবাই মেনে চলে। কিন্তু চঞ্চল ও স্বাধীনচেতা রাহী তার কথা মানে না।

Rajshahi · 2023

a
তানু বিবির ভাইয়ের নাম কী?

b
“তাই তারা ছোটে, ছোটে”–কেন? ব্যাখ্যা কর।

c
“রাহী ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?”- আলোচনা কর।

d
“উদ্দীপকের বুড়ো লোকটি ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি।”- মূল্যায়ন কর।

46
Question 46

রহিম উদ্দীন মধ্যপ্রাচ্যে গিয়ে অনেক টাকা উপার্জন করেন। এলাকায় তাঁর দানে রাস্তা, সেতু, মসজিদ, মন্দির নির্মাণ হয়েছে। কিন্তু তাঁর মনে সুখ নেই। তিনি নিঃসন্তান। অনেকেই তাঁকে দ্বিতীয় বিয়ে করার জন্য পরামর্শ দেন। কিন্তু তিনি দ্বিতীয় বিয়ে করেননি।

Rajshahi · 2023

a
‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?

b
“গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।”—ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের রহিম উদ্দীনের সাথে ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রের কতটুকু মিল ও অমিল আছে বলে তুমি মনে কর? আলোচনা কর।

d
“উদ্দীপকে প্রতিফলিত ইতিবাচক জীবন-চেতনা ‘লালসালু’ উপন্যাসে অনুপস্থিত।”—উক্তিটি বিশ্লেষণ কর।

47
Question 47

আশেকনগর গ্রামের এনায়েতউল্লাহ উত্তরাধিকারসূত্রে একজন পীর। অঢেল তার ধনসম্পদ। কিন্তু ঘরে তার কোনো পুত্র সন্তান না থাকায় মনে তার শূন্যতা। তাই বার্ষিক জলসা শেষ হওয়ার পরপরই এনায়েত দ্বিতীয় বিবাহ সেরে ফেলে। নতুন বউ অল্পবয়সী, দেখতে অতি নিরীহ গোছের-একেবারে এনায়েতের মনের মত। কিন্তু অল্প দিনের মধ্যেই সে বেরিয়ে আসে ঘোমটা থেকে, কথা বলে অনবরত এবং হাসতে থাকে খলখল শব্দে। পীর স্বামী তাকে মাজারের ভয় দেখায়, শরীয়ত-মারফত শেখায় এবং পাক মাজারের সাথে ঠিকভাবে আচরণের জন্য শাসায়। কিন্তু নতুন বউ সারার মনে প্রবল বিদ্রোহ। সে তার বাবার বয়সী স্বামীকে কোনোমতেই সহ্য করতে পারে না। এনায়েত বিচলিত হয়।

Sylhet · 2023

a
ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

b
“সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে।” —উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

c
উদ্দীপকের সারার সাথে ‘লালসালু’ উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য তুলে ধর।

d
“উদ্দীপকটিতে ‘লালসালু’ উপন্যাসের একটি খণ্ডাংশের ইঙ্গিত রয়েছে মাত্র।” —মন্তব্যটি বিশ্লষণ কর ।

48
Question 48

ওয়াজ করিবার সময় পীর সাহেবের প্রায়ই জযবা আসিত। সে জযবাকে মুরিদগণ “ফানাফিল্লাহ’ বলিত। এই ‘ফানাফিল্লাহ’র সময় পীর সাহেব ‘জ্বলিয়া গেলাম’, ‘পুড়িয়া গেলাম’ বলিয়া চিৎকার করিয়া চিৎ হইয়া শুইয়া পড়িতেন।……….তাই জযবার সময় একখণ্ড কালো মখমল দিয়া পীর সাহেবের চোখমুখ ঢাকিয়া দিয়া তাহার হাত-পা টিপিয়া দিবার ওসিয়ত ছিল।

Sylhet · 2023

a
‘লালসালু’ প্রথম কত সালে প্রকাশিত হয়?

b
“এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। সচ্ছলতায় শিখড়গাড়া বৃক্ষ।” –ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের পীর ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি? আলোচনা কর ।

d
উদ্দীপকের বিষয়বস্তু ‘লালসালু’ উপন্যাসের সমাজচিত্রের প্রতি যে ইঙ্গিত প্রদান করে তা আলোচনা কর ।

49
Question 49

কিছু কিছু মানুষ তাদের চাওয়া-পাওয়ার প্রত্যক্ষ উৎস হিসেবে মাজারকে বেছে নেয়। হরেক রকম মানত করে। তেমনি এক অসহায় বৃদ্ধ সালাম মণ্ডল। তার রোগগ্রস্ত ছেলের জন্য মাজারে গরু-ছাগল, হাঁস-মুরগি মানত করে। এতে ছেলের শারীরিক কোনো উন্নতি ঘটে না। ছেলে তার দিনকে দিন খারাপের দিকেই যায়। তার শেষ সম্বল টাকা-পয়সা যা ছিল তাও সে মাজারে ছুঁড়ে দিয়ে ছেলের জন্য রোগমুক্তির প্রার্থনা করে।

Dinajpur · 2023

a
খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

b
“খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।”—কথাটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে বর্ণিত সালাম মন্ডলের সাথে ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রের বর্ণনা দাও।

d
“উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসে মাজারভক্তির একই চিত্র ফুটে ওঠেছে”—মন্তব্যটি বিশ্লেষণ কর।

50
Question 50

মহাসড়কের পাশে পোড়াবাড়ি গ্রামে ফসি পাগলের মাজার। মঙ্গললাভের আশায় টাকা-পয়সা, হাঁস-মুরগি, গরু-ছাগল মানত করা হয় এই মাজারে। চলমান বাসের চালক, যাত্রাপথের পথিক ভক্তিভরে পর্যাপ্ত দান করে। মাজারের খাদেম এখন প্রচুর অর্থবিত্তের মালিক। এলাকায় তার প্রভাব-প্রতিপত্তিও কম নয়। কে এই ফসি পাগল? কী তার পরিচয়? এসব প্রশ্নের কোনো প্রকার সদুত্তর মেলে না তার কাছে।

Dinajpur · 2023

a
আক্কাসের বাবার নাম কী?

b
“খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে।’- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা কর।

51
Question 51

অজ পাড়াগাঁয়ের মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম নিজের মুদি দোকানের সামান্য উপার্জনে কোনোভাবে সংসার খরচ নির্বাহ করেন। অজ্ঞ গ্রামবাসী অসুখ-বিসুখে প্রায়শই তার কাছে আসে টাকা পয়সার বিনিময়ে পানিপড়া ও তাবিজ-কবজ নেওয়ার জন্য। কিন্তু মাওলানা সাহেব তা না করে রোগীদের শহরের ডাক্তারের কাছে পাঠিয়ে দেন। তিনি গ্রামবাসীকে শিক্ষা দেন- ধর্ম ব্যাবসার বিষয় নয়, মানুষকে প্রতারণা বা নিপীড়নের জন্য নয়।

Chittagong · 2023

a
মাছ ধরার ডিঙ্গিতে কতজন মৎস্য শিকারি ছিল?

b
ঔপন্যাসিক মজিদের গ্রামে প্রবেশকে নাটকীয় বলেছেন কেন?

c
উদ্দীপকের ইমাম সাহেবের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মজিদের আদর্শগত পার্থক্য নির্ণয় করো।

d
উদ্দীপকের মূলভাব ‘লালসালু’ উপন্যাসের রচয়িতার মানসচিন্তাকে ধারণ করে কি? তোমার মতের পক্ষে যুক্তি প্রদর্শন করো।

52
Question 52

উদয়পুর গ্রামের মোড়ল সাহেবের ভৃত্য গফুর মিয়ার সন্তান সাফল্যের সঙ্গে পিএসসি পাশ করে। সন্তানকে দূরবর্তী গ্রামে পাঠিয়ে হাই স্কুলে পড়ানোর সামর্থ্য নেই বিধায় গফুর মোড়লের আর্থিক সাহায্য ও পরামর্শ চায়। কিন্তু মোড়ল তার সন্তানকে লেখাপড়ায় নিরুৎসাহিত করে এবং বলে গরিবের লেখাপড়া করে কী হবে? বরং আর্থিক সচ্ছলতার জন্য গফুরের সন্তানকে ঋণের মাধ্যমে অটোরিকশা কিনে দেওয়ার পরামর্শ দেয়। ভৃত্য গফুর মোড়লের এই পরামর্শ মেনে নিতে বাধ্য হয়। ফলে সন্তানের লেখাপড়ার ইতি ঘটে।

Chittagong · 2023

a
মজিদের আবিষ্কৃত পিরের নাম কী?

b
‘ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।’- কোন ব্যাপারটা এবং কেন?

c
উদ্দীপকে ‘মোড়লের অটোরিক্সা কিনে দেওয়ার পরামর্শ’ এবং ‘লালসালু’ উপন্যাসের ‘মজিদের মসজিদ নির্মাণের প্রস্তাব’-এর সাদৃশ্য তুলে ধরো।

d
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের সমাজ বাস্তবতাই যেন ‘লালসালু’ উপন্যাসে প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

53
Question 53

জব্বার আলি একদিন স্বপ্নে খুঁজে পায় এক কামেল পীরের মাজার। বন-জঙ্গল ঘেরা ‘বাঘের মাঠ’ খ্যাত সাঞ্চাডাঙ্গা গ্রাম। এই গ্রামেই শায়িত আছেন এক কামেল পীর। স্বপ্ন ছড়িয়ে পড়ে গ্রামের ভিতর। স্থানীয় জনগণ খুঁজে পায় এক প্রাচীন পরিত্যক্ত মাজার। জঙ্গল পরিষ্কার করে রাতারাতি সেখানে টিনের ছাউনি ওঠে। চাঁদা তোলা হয় গ্রামবাসীর কাছ থেকে। পরিপাটি ও সুসজ্জিত হয় মাজার। এখানে বিভিন্ন লোক রোগ-শোকের জন্য মানত করতে আসে। এমনকি বন্ধ্যা নারীরাও ছুটে আসে সন্তান লাভের আশায়। এখানে প্রতি বছর এখন মেলা বসে। বর্তমানে মাজারের খাদেম জব্বার আলি।

Dhaka · 2022

a
মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?

b
“মনে হয় এটা খোদা তা’লার বিশেষ দেশ।”কেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাঞ্চাডাঙ্গা গ্রামের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগরের সাদৃশ্য বর্ণনা কর।

d
“উদ্দীপকের ‘কামেল পীরের মাজার’ ও ‘লালসালু’ উপন্যাসের ‘মোদাচ্ছের পীরের মাজার’ এক এবং অভিন্ন।”তোমার মতামতসহ বিশ্লেষণ কর।

54
Question 54

রিকশাচালক সাহেব আলির মেয়ে সালেহা। প্রাইমারির পর পড়া হয়নি তার। বয়স হয়তো ১২ কি ১৩। বড়ই চঞ্চলা। তিন বোনের মধ্যে সে-ই বড়। এক আত্মীয়ের মাধ্যমে একদিন বিয়ের প্রস্তাব আসে সালেহার। ছেলে থাকে বিদেশে, দালানবাড়ি, অনেক টাকার মালিক। তবে শর্ত একটা, “আপাতত মোবাইল ফোনে বিয়ে; ছেলে দেশে ফিরলে বউকে তুলে নেবে ঘরে। যতদিন না ফিরবে ততদিন বউয়ের খরচপত্র বাবদ টাকা পাঠিয়ে দেবে।” এমন প্রস্তাবে সাড়া না দেওয়ার উপায় ছিল না দরিদ্র সাহেব আলির। নিয়ম মেনে বিয়ে। তারপর কয়েক বছর পর দেশে ফিরল ছেলে। ছেলের বয়স এখন পঞ্চাশ।

Dhaka · 2022

a
‘কাঁদো নদী কাঁদো’ কোন ধরনের গ্রন্থ?

b
জমিলা কে? সংক্ষেপে তার পরিচয় দাও।

c
উদ্দীপকের সালেহার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের জমিলা চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধর।

d
“উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসেরই ক্ষুদ্র সংস্করণ।” মন্তব্যটির যথার্থতা বিচার কর।

55
Question 55

বাংলাদেশের টেকনাফ অঞ্চলের এক গ্রামের গরিব অসহায় পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। কারণ, ঐ বাড়ির ছেলের বিয়েতে গ্রামের মাতব্বর পরিবারকে দাওয়াত করা হয়নি। এ কারণেই খেপে যায় মাতব্বর ও তার লোকজন। সভা করে একঘরে করে দেয় সেই গরিব পরিবারটিকে। পরিবারের লোকদের বাইরে যাওয়ার রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

Rajshahi · 2022

a
‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাপের নাম কী?

b
মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন?

c
উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সাথে ‘লালসালু’ উপন্যাসের

কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? কেন?

d
“উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং ‘লালসালু’ উপন্যাসের

মজিদ অভিন্ন চেতনার অনুসারী।”-মূল্যায়ন কর।

56
Question 56

সুপ্রভা প্রভুত্ব করার চেয়ে নির্ভর করিতেই ভালোবাসে বেশি, আদর পাওয়াটাই

তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্য। মন্দার গৃহিণীপনার ভিত্তিও ওইখানেই-

সুপ্রভাকে সে নয়নের মণি করিয়া রাখিয়াছে। কে বলিবে সুপ্রভা তাহার সতীন?

স্নেহ-যতেœ সুপ্রভার দিনগুলিকে সে ভরাট করিয়া রাখে।… সতীনের সংসারেও

তাই এখানে কলহ-বিবাদ মান-অভিমান মন-কষাকষি নাই

Rajshahi · 2022

a
ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

b
“এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড়গাড়া

বৃক্ষ”- উদ্ধৃতিটি ব্যাখ্যা কর।

c
“উদ্দীপকের সাথে ‘লালসাল’ উপন্যাসে বর্ণিত ঘটনার সাদৃশ্য

রয়েছে।-বুঝিয়ে লেখ।

d
“উদ্দীপকের ‘মন্দার’ ও ‘সুপ্রভার’ চেয়ে পাঠ্য উপন্যাসের রহিমা ও

জমিলা অধিকতর প্রাণবন্ত ও শক্তিশালী।”- বিশ্লেষণ কর।

57
Question 57

সালমার মা ছাড়া সংসারে আর কেউ নেই। লেখাপড়াও বেশিদূর করতে পারেনি। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই মধ্যবয়সী একজন লোকের সাথে সালমার বিয়ে দেয় তার মা। স্বামীর বাড়ি গিয়ে সালমা দেখে যে, সেই সংসারে সতীন ও তার এক পুত্রসন্তান রয়েছে। সালমার ভাগ্য বড়ই খারাপ। বড় বউ তাকে মোটেও সহ্য করতে পারেনা। সারাদিন সালমাকে খাটায়, ঠিকমতো খেতে দেয় না। স্বামীর কান ভারী করে সালমার বিরুদ্ধে। হঠাৎ সালমা একদিন বুঝতে পারে যে, তার স্বামী একজন চোরাকারবারি। সালমা এসব দেখে ভয় পায়। সে প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের শিকার হয়। একদিন সালমা মেরাজের সমস্ত কুকীর্তির কথা পুলিশের কাছে ফাঁস করে দেয়। মেরাজের

মুখোশ খুলে যায়।

Mymensingh · 2022

a
রহিমার পেটে কয়টি প্যাঁচ?

b
‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে বর্ণিত মেরাজের বড় বউয়ের সাথে ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত রহিমা চরিত্রের তুলনা কর।

d
“উদ্দীপকে বর্ণিত সালমা এবং ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত জমিলার জীবনচিত্র যেন এক সুতোয় বাঁধা।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

58
Question 58

দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। ঋতুচক্রে পাক খায়। পদ্মা ভাঙন-ধরা তীরে মাটি ধসিতে থাকে, পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলে পাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা- ইহাদের পূজা কোনোদিন সাঙ্গ হয় না।

Mymensingh · 2022

a
“মরা মানুষ জিন্দা হয় না কেমনে”-উক্তিটি কার?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন ভৌগোলিক অঞ্চলের, কীরূপ সাদৃশ রয়েছে?

d
“উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের সূচনা অংশের খণ্ডিত রূপায়ণ মাত্র।”- মন্তব্যটি মূল্যায়ন কর।

59
Question 59

এমবিবিএস পাস করে রাগিব গ্রামে ফিরে আসে। সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিতেই গ্রাম্য কবিরাজ ফাহাদ ক্ষেপে ওঠে এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। গ্রামের মাতবর নওয়াজকে অর্থ দিয়ে হাত করে নেয় সে; রাগিবের প্রথম প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। কিন্তু থেমে যায়নি রাগিব। শহরে গিয়ে উপর মহলে তদবির করে সে সরকারি অনুমোদন ও অনুদান সংগ্রহ করে এবং গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করেই ছাড়ে।”

Dinajpur · 2022

a
হাসুনির মার কাছে তার বাবা কী খেতে চেয়েছিল?

b
“ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?”- উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা কর।

c
‘লালসালু’ উপ্যাসের আক্কাস ও উদ্দীপকের রাগিবের মধ্যে বৈসাদৃশ্য কোথায়? আলোচনা কর।

d
“উদ্দীপকের ফাহাদ-নওয়াজ আর ‘লালসালু’ উপন্যাসের মজিদ-খালেক ব্যাপারী- এরা সব একই সুতায় বাঁধা।”-উক্তিটি প্রমাণ কর।

60
Question 60

মোড়লদিয়ার মাদক ব্যবসায়ী তাকত আলী গঞ্জের কুখ্যাত মাফিয়া। মাদকাসক্ত করে গঞ্জের যুব সমাজকে সে বশীভূত করে রেখেছে। ইদানীং আরব আলী নামে আরেক ব্যবসায়ী গঞ্জে মাদক ব্যবসায় শুরু করলে ব্যবসায়ে মন্দার ভয়ে তাকত আলী ক্ষুব্ধ ও চিন্তিত হয়ে ওঠে। তাই নিজের রাজত্বকে নিষ্কণ্টক করতে এক রাতের আঁধারে তার সাঙ্গপাঙ্গদের দিয়ে সশস্ত্র হামলা চালায় আরব আলীর উপর। উৎখাত করে আরব আলীকে।

Dinajpur · 2022

a
“অমন কথা কইও না বিটি, ঘরে বালা আইসে।”- উক্তিটি কার?

b
‘সময়-অসময়ে মিথ্যে কথা না বললে নয়।’-উক্তিটির প্রাসঙ্গিকতা তুলে ধর।

c
‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলীর মিল রয়েছে? বিশ্লেষণ কর।

d
“প্রতিহিংসা পরায়ণতা মানব চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য”-উক্তিটি ‘লালসালু’ উপন্যাস ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

61
Question 61

লক্ষীপুর গ্রামের দাহির ও পারুলের আজ সাত বছরের সংসার। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কোনো সন্তান নেই। এজন্য স্বামী-স্ত্রী উভয়েই চরম হতাশায় নিমজ্জিত। এমন অবস্থায় তারা শুনতে পায়, পাশের গ্রামের চেয়ারম্যানের বাড়িতে এক কামেল পির সাহেব এসেছে। তাদের মনে যেন আশার আলো জ্বলে। স্ত্রী পারুলকে সাথে নিয়ে পরদিনই দাহির পির সাহেবের সাথে সাক্ষাৎ করে। পির সাহেব পারুলকে অনেকক্ষণ নিরীক্ষণ করে জানায়, “পেটে বেড়ি পড়ে বইলাই তো স্ত্রীলোকদের সন্তান হয় না।”

Comilla · 2022

a
‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের দাহির ও পারুলের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা কর।

d
“উদ্দীপকের পির সাহেব ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত পির সাহেবের চেয়ে বেশি ক্ষমতাশালী নয়।” এ মন্তব্যটি বিশ্লেষণ কর।

62
Question 62

‘হাজার বছর ধরে’ উপন্যাসে বর্ণিত টুনি চরিত্রটি একটি কিশোরীসুলভ চপলতার প্রতীক। স্বামী ও সংসার সম্পর্কে সে ছিল একেবারেই অনভিজ্ঞ। সমবয়সীদের সাথে খেলাধুলা ও হাসি-তামাশা করতেই তার বেশি ভালো লাগত। এই চপলাচঞ্চলা টুনিকেই বিয়ে করে ঘরে আনে ষাট বছরের বুড়ো মকবুল। তাদের বয়সের বিস্তর ব্যবধান থাকায় স্বামী ও সংসারের সুখ তার কপালে জোটেনি।

Comilla · 2022

a
খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”- এ উক্তিটি বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের টুনির সাথে ‘লালসালু’ উপন্যাসের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা আলোচনা কর

d
“টুনি ও ‘লালসালু’ উপন্যাসের উদ্দিষ্ট চরিত্র সামাজিক কুসংস্কারের শিকার।” উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে এ উক্তিটিরসত্যতা নিরূপণ কর।

63
Question 63

সুবেদ আলি গ্রামের একজন অবস্থাসম্পন্ন মানুষ। সাদা মনের মানুষ হিসেবে গ্রামেতাঁর একটা সুনাম আছে। পরোপকারী এবং সুখী বলেই সবাই তাঁকে জানে। প্রকৃতপক্ষে, ভেতরে তিনি সুখী ছিলেন না। বিয়ের বয়স দেড় যুগ গড়ালেও সন্তানের মুখ দেখেননি। বহুজনের কাছে স্বামী-স্ত্রী দুজনেই চিকিৎসা নিয়েও ব্যর্থ হন। সুবেদআলি একদিন শুনতে পান পাশের গ্রামের ফকির বাবার কেরামতির কথা। উপঢৌকনসহ সস্ত্রীক ছুটে যান তার কাছে। তাদের বিশ্বাস, ফকির বাবার ঝাড়ফুঁক পেলেই মনের আশা পূরণ হবে।

Jessore · 2022

a
‘লালসালু’ উপন্যাসে উল্লিখিত আমেনা বিবি কোন দিন রোযা রাখে?

b
রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন? আলোচনা কর।

c
উদ্দীপকের সুবেদ আলি চরিত্রের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।

d
“উদ্দীপকের সুবেদ আলির বিশ্বাস আর ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর বিশ্বাস যেন এক সুতোয় গাঁথা।”-মন্তব্যটি বিশ্লেষণ কর।

64
Question 64

পাঠান পরিবারে নারীরা বলতে গেলে বাড়ির বাইরে কেউ বের হন না। আর চাকরি করার কথা তো কল্পনাও করা যায় না। কিন্তু আজিজ পাঠানের ছোট পুত্রবধূ চাকরি করছেন। এই নিয়ে পাঠান পরিবারের কেউ সন্তুষ্ট তো নন-ই, পারলে সকলে মিলে ছোট পুত্রবধূর নিন্দা করেন, তাকে বিরক্তির চোখে দেখেন। সকল বাধা অতিক্রম করে ছোট পুত্রবধূ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। প্রতিদিন বাড়ির বাইরে বের হচ্ছেন, পা রাখছেন স্বাধীনতার আঙিনায়, স্বাবলম্বনের মাটিতে।

Jessore · 2022

a
আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ কে?

b
তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায় কেন?

c
উদ্দীপকের ছোট পুত্রবধূ ‘লালসালু’ উপন্যাসের কার সাথে, কীভাবে তুলনীয়? বুঝিয়ে লেখ।

d
“উদ্দীপকের বিষয়বস্তু ‘লালসালু’ উপন্যাসের খন্ডাংশ মাত্র, সামগ্রিক চিত্র নয়।”- বিশ্লেষণ কর।

65
Question 65

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে হোসেন মিয়া এক রহস্যময় চরিত্র। প্রথম জীবনে চাল-চুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামের জহর মাঝির বাড়িতে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনি এই এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। সকলকেই তিনি মিয়া বলে সম্বোধন করেন, কথা বলেন হাসি মুখে, এগিয়ে আসেন সবার বিপদে-আপদে। কিন্তু মনে তার অন্য চিন্তা, সবার অজান্তে অবৈধ ব্যবসা করে তিনি গড়ে তুলেছেন বিশাল প্রতিপত্তি।

Sylhet · 2022

a
‘লালসালু’ উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের হোসেন মিয়া ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।

d
“স্বার্থরক্ষায় উদ্দীপকের হোসেন মিয়া এবং ‘লালসালু’ উপন্যাসের প্রধান চরিত্র একই পথের পথিক।”- তোমার মতামতসহ আলোচনা কর।

66
Question 66

বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে মামুন চাকরির চিন্তা বাদ রেখে এক মহৎ স্বপ্নের তাড়নায় গ্রামে ফিরে আসে। অনেক চেষ্টা ও শ্রমের ফলে সে গ্রামে সরকার অনুমোদিত একটি স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সহায়তায় এগিয়ে চলে মামুনের স্বপ্নের বিদ্যালয়টি। মামুন এখন গ্রামের মানুষের কাছে এক অনুকরণীয় সম্মানিত ব্যক্তি।

Sylhet · 2022

a
‘কলমা জানো মিঞা?”- মজিদ কাকে এ প্রশ্নটি করেছে?

b
‘সজ্ঞানে না জানলেও তার একাট্টা, পথ তাদের এক।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনাংশের সাদৃশ্য বা বৈসাদৃশ্য? আলোচনা কর।

d
“উদ্দীপকের মামুন চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসের অপূর্ণ একটি সম্ভাবনার বাস্তব প্রতিফলন।”- উক্তিটি বিশ্লেষণ কর।

67
Question 67

রসুলপুর গ্রামের ছেলে আরিফ মিয়া এমএ পাস করে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে

শিক্ষকতা পেশায় নিয়োজিত। সে গ্রামের মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করার

জন্য শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে উঠে

গ্রামের জোতদার আফাজ আলি। সে গ্রামবাসীদের ভুল ধারণা দেয় যে, আরিফ মিয়া

ধর্মীয় শিক্ষার পরিবর্তে প্রচলিত শিক্ষা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে। ফলস্বরূপ

গ্রামবাসী আরিফ মিয়ার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে তাকে গ্রামছাড়া করে।

Barisal · 2022

a
তোমার দাড়ি কই মিঞা? উক্তিটি কার?

b
‘আপনারা জাহেল, বে-এলেম, আনপাড়হ্’- এই উক্তিটির তাৎপর্য লেখ।

c
উদ্দীপকের ‘আরেফ মিয়া’র সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? আলোচনা কর।

d
“উদ্দীপকে প্রতিফলিত সমাজচিত্রে ‘লালসালু’ উপন্যাসের সমাজচিত্রের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি”- আলোচনা কর।

68
Question 68

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি-পিসি’ গল্পে অসহায়, নিঃস্ব দুই বিধবা নাররি

অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে প্রথার

বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছে তা গল্পটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ

করে তুলেছে। অত্যাচারী স্বামী, লালসা-উš§ত্ত জোতদার, দারোগা ও বিভিন্ন

প্রতিক‚ল অবস্থার বিরুদ্ধে লড়াই করে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে দুই

বিধবা নারীর দায়িত্বশীল ও মানবিক জীবন-যুদ্ধ সত্যিই প্রশংসনীয়।

Barisal · 2022

a
‘সর্পিল গতিতে’ শব্দটির অর্থ কী?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”- উক্তিটি বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের নারীদের সাথে ‘লালসালু’ উপন্যাসের নারী চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।

d
উদ্দীপকের ‘অস্তিত্ব রক্ষা’ শব্দটি ‘লালসালু’ উপন্যাসের ‘মজিদ’ চরিত্রে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ কর।

69
Question 69

আব্দুল জব্বার মৃধা নিঃসন্তান বলে তার মনে অনেক কষ্ট। সামাজিক ও পারিবারিকভাবে অনেক

হেয় হতে হয় তাকে। একদিন সে তার স্ত্রী মেরিনাকে তার এমন অবস্থার কথা খুলে বললে

নিজেই উদ্যোগী হয়ে স্বামীর বিয়ে দেয় মেরিনা, গরিব ঘরের অল্প বয়সী মেয়ে সুচরিতার সাথে

বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু সুচরিতা বাবার বয়সী জব্বার মৃধাকে স্বামী বলে মেনে নিতে

চায় না। তাই তার মুখে থুথু দেয় ও ভেংচি কাটে। জব্বার মৃধা এতে ক্ষুব্ধ হয়ে সুচরিতাকে

অনেক কষ্টদায়ক শাস্তি দেয়। সন্তানতুল্য মেয়েটিকে কষ্ট পেতে দেখে মেরিনাও ভীষণ কষ্ট

পায়। মনের অজান্তেই চোখ মোছে শাড়ির আঁচলে।

Chittagong · 2022

a
‘লালসালু’ উপন্যাসে হাঁপানি রোগী কে?

b
“ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।”- উক্তিটি ব্যাখ্যা কর।

c
সুচরিতা চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা কর।

d
“উদ্দীপকের জব্বার মৃধা ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের আংশিক ধারণ করেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

70
Question 70

গ্রামের স্কুল শিক্ষক বাবা তমিজুদ্দীন তাঁর ছেলে রাসেলকে শহরের বড় প্রতিষ্ঠানে উচ্চ

শিক্ষার জন্য পাঠায়। রাসেল ডাক্তার হয়ে বাবার মুখ উজ্জ্বল করে ফিরে আসে গ্রামে।

তার ইচ্ছা গ্রামের অসহায়, দুস্থ রোগীদের আধুনিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবে

এবং তাবিজ-কবজ, ঝাড়-ফুঁক ও পানিপড়া প্রভৃতি অন্ধ বিশ্বাস থেকে গ্রামবাসীদের

মুক্ত করবে। কিন্তু ব্যাপারটা গ্রামের মোড়ল করিম খান মেনে নিতে পারে না। রাসেল

যাতে গ্রামের মানুষদের সচেতন করতে না পারে সেই চেষ্টা করতে থাকে সে, কিন্তু

রাসেল কোনো দিকে কর্ণপাত না করে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে।

Chittagong · 2022

a
‘তোমার দাড়ি কৈ মিঞা?’ উক্তিটি কার?

b
“এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, স্বচ্ছলতায় শিকর গাড়া বৃক্ষ।”- উক্তিটির অর্থ কী? বুঝিয়ে দাও।

c
উদ্দীপকের রাসেল চরিত্রটির সাথে ‘লালসালু’ উপন্যাসের তুলনীয় চরিত্র কোনটি? আলোচনা কর।

d
“উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাস উভয়ই অন্ধ ও কুসংস্কারাচ্ছন্ন জনজীবনের আলেখ্য।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

71
Question 71

তুহিন বন্ধুদের নিয়ে মধুখালি নদীর তীরে বেড়াতে গেল। তাদের খেয়া নৌকার মাঝি ‘হানিফ’ নদীর লঞ্চ টার্মিনালের পাশে আস্তানা গেড়েছে। গত তিন দিন আগেও যেখানে মানুষের নিশানা ছিল না, সেখানে লাল কাপড়ের সীমানা। ইতোমধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়েছে এবং ‘হানিফ’কে ঘিরে জিকির করছে। হানিফের মহিমা বর্ণিত হচ্ছে । মাটিতে বিছানো লাল কাপড়ে টাকা-পয়সার স্তূপ।

Comilla · 2019

a
খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী ?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।” বুঝিয়ে লেখো ।

c
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনা অনুরূপ ? ব্যাখ্যা করো ।

d
“উদ্দীপকের হানিফ’ এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠা একই বৃত্তে আবদ্ধ।”— তোমার মতামত দিয়ে ব্যাখ্যা করো।

72
Question 72

মহিম আলির সংসারের সকল দায়িত্ব তার স্ত্রী হনুফার। যৌথ পরিবারে গ্রামীণ সংসারের রান্নাবান্না থেকে শুরু করে ধান শুকানো, মাড়ানো, গৃহপালিত হাঁস-মুরগি, গরু-ছাগলের তদারকি সবই শক্ত হাতে সামলান । এমনকি আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ, তাদের মান রক্ষা সবই হনুফার গুরুদায়িত্ব। এতে তার আন্তরিকতার কোনো ঘাটতি বা ক্লান্তি নেই। কিন্তু ‘হনুফা’কে মাঝে মাঝে অসহায়ত্ব ও একাকিত্ব গ্রাস করে । মহিম আলি হনুফার একাকিত্ব অনুভব করে। কারণ তারা নিঃসন্তান ।

Comilla · 2019

a
‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

b
“দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না।”— বুঝিয়ে লেখো ।

c
“উদ্দীপকের হনুফা ‘লালসালু’ উপন্যাসের রহিমার মতোই ঘরের খুঁটি।”— ব্যাখ্যা করো ।

d
“উদ্দীপকে বর্ণিত হনুফা সন্তান বাসনায় অতৃপ্ত, কিন্তু ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিপূর্ণ।” কীভাবে? ব্যাখ্যা করো।

73
Question 73

জানো না কি তুমি, রে বেইমান

আল্লা সর্বশক্তিমান

দেখিছেন তোর সবকিছু?

জাব্বা জোব্বা দিয়ে ধোঁকা দিবি আল্লারে, ওরে বোকা

কেয়ামতে হবে মাথা নীচু।

Sylhet · 2019

a
কে জমিলাকে প্রথম মজিদকে দেখায়?

b
“গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।”— বুঝিয়ে লেখো

c
উদ্দীপকের বেইমান ‘লালসালুর’ কোন চরিত্রটিকে ইঙ্গিত করেব্যাখ্যা করো

d
‘লালসালু’র কোন দিকটি উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত— বিশ্লেষণ করো।

74
Question 74

নদীভাঙনে সর্বস্বান্ত হতে বসেছে শ্যামলছায়া গ্রামের খেটে খাওয়া মানুষেরা। জীবিকানির্বাহের আশায় তাদের অনেকেই ছুটছে দূর-দূরান্তে। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও তারা ভাগ্য পরিবর্তনের স্বপ্নে বিভোর। ভাগ্য- বিড়ম্বিত এমনই এক যুবক শফিকের ঠাঁই হয় শহরের বস্তিতে। রিকশা চালানো দিয়ে জীবিকা শুরু করলেও অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে প্রভাব-প্রতিপত্তিসহ এখন সে অভিজাত এলাকার বাসিন্দা।

Chittagong · 2019

a
‘বেচাইন’ শব্দের অর্থ কী ?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”— ব্যাখ্যা করো।

c
উদ্দীপকে বর্ণিত অসহায় মানুষদের জীবনাচরণের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে ? আলোচনা করো ।

d
“উদ্দীপকের শফিক এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত।”— তোমার মতামত দাও।

75
Question 75

বাংলাদেশের একটি ছোট্ট জনপদ বসন্তপুর। সভ্য জীবনের কোনো ছোঁয়া এখানে নেই। অসুখে-বিসুখে আবুল মিয়ার স্বপ্নে পাওয়া তাবিজ, ঝাড়ফুঁক পানিপড়াই তাদের একমাত্র ভরসা। এ গ্রামের মেয়ে হনুফা নিরক্ষর হলেও তার কথাবার্তা ও চিন্তাচেতনায় বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। আবুল মিয়ার স্বপ্নে পাওয়া কেরামতিতে সে আদৌ বিশ্বাস করে না। গ্রামবাসীদের সে আবুল মিয়ার ভণ্ডামি সম্পর্কে সচেতন করে এবং যেকোনো অসুস্থতায় আবুল মিয়ার কাছে না গিয়ে শত কষ্ট হলেও ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয় ।

Chittagong · 2019

a
আক্কাসের বাবার নাম কী ?

b
“যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে।”- বিষয়টি বুঝিয়ে দাও ৷

c
উদ্দীপকের বসন্তপুর গ্রামের মানুষের চেতনার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের চেতনার সাদৃশ্য দেখাও ।

d
“উদ্দীপকের হনুফা আর ‘লালসালু’ উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক।”— মন্তব্যটি বিশ্লেষণ করো ।

76
Question 76

দিনাজপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করে জনাব মোশারফের ছেলে বাপ্পী বিনয়পুর গ্রামে একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয় । কিন্তু অশিক্ষিত গ্রামবাসী এর প্রতিবাদ জানায় । গ্রামবাসী মনে করে হাসপাতাল তৈরি হলে কাটাছেঁড়া করতে গিয়ে ডাক্তাররা মানুষ মেরে ফেলবে। তাদের কাছে ডাক্তার মানেই কসাই। তার চেয়ে গ্রামের কবিরাজ, ফকিরবৈদ্য, ঝাড়ফুঁকেই তাদের জন্য মঙ্গল । কসাই ডাক্তারখানার দরকার নেই।

Sylhet · 2019

a
আক্কাসের বাবার নাম কী?

b
‘দুনিয়াটা বড় বিচিত্র জায়গা’– ব্যাখ্যা করো।

c
উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের সাদৃশ্য আছে কি? বর্ণনা করো।

d
‘লালসালুর’ আক্কাস ও উদ্দীপকের বাপ্পীর মানসিকতার মূল্যায়ন করো।

77
Question 77

মাহাবুব সাহেব মধ্যপ্রাচ্যে গিয়ে অঢেল টাকা উপার্জন করেছেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির তৈরিতে তাঁর অকাতর দান রয়েছে। নিঃসন্তান মাহাবুবের পিতৃ-হৃদয়ের আস্বাদ পূরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী শামিমাও তাঁকে এ প্রস্তাব দেন । মাহাবুব তার এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী শামিমার মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন ।

Dinajpur · 2019

a
খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী ?

b
“কেবল ধীরে ধীরে কাঠের মত শক্ত ওঠে তার মুখটা” – কার মুখ শক্ত হয়ে ওঠে, কেন?

c
উদ্দীপকের মাহাবুবের সাথে ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের তুলনা করো ।

d
“উদ্দীপকের প্রতিফলিত ইতিবাচক জীবনচেতনা ‘লালসালু’ উপন্যাসে অনুপস্থিত।”— উক্তিটি পরীক্ষা করো ।

78
Question 78

মুরাদপুর একটি অবহেলিত গ্রাম। গ্রামটি যোগাযোগব্যবস্থায় যেমন পিছিয়ে তার চেয়ে বেশি শিক্ষায়। নারী শিক্ষায় পিছিয়ে থাকায় গ্রামে বাল্যবিয়ে নিত্য-নৈমিত্তিক ব্যাপার । গ্রামের ছেলে মনির হোসেন এমএসসি পাস করে সরকারি চাকরির সুযোগ পেয়েও গ্রহণ করেননি। তিনি গ্রামে প্রতিষ্ঠা করেন একটি বালিকা বিদ্যালয়। এছাড়া সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মেয়েদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করেন ।

Dinajpur · 2019

a
লালসালু কোন ধরনের উপন্যাস ?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি,” – কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ?

c
উদ্দীপকের মুরাদপুর গ্রামের সমাজবাস্তবতার সাথে ‘লালসালু’ উপন্যাসের মহব্বনগর গ্রামের সমাজবাস্তবতার তুলনা করো ।

d
“উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও ‘লালসালু’ উপন্যাসের আক্কাস সফল হয়নি।” মন্তব্যটি বিচার করো ।

79
Question 79

মাহাবুব সাহেব মধ্যপ্রাচ্যে গিয়ে অঢেল টাকা উপার্জন করেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির নির্মাণে তার অকাতর দান রয়েছে। নিঃসন্তান মাহাবুবের পিতৃ-হৃদয়ের আস্বাদ পূরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী শামিমাও এ প্রস্তাব সমর্থন করেন। মাহাবুব তাঁর এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী শামিমার মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন ।

Rajshahi · 2019

a
‘লালসালু’ কোন ধরনের উপন্যাস ?

b
“কেবল ধীরে ধীরে কাঠের মত শক্ত হয়ে ওঠে তার মুখটা” কার মুখ শক্ত হয়ে ওঠে এবং কেন ?

c
উদ্দীপকের মাহাবুবের সাথে ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের তুলনা করো ।

d
“উদ্দীপকের প্রতিফলিত ইতিবাচক জীবনচেতনা ‘লালসালু’ উপন্যাসে অনুপস্থিত।”— উক্তিটি বিশ্লেষণ করো।

80
Question 80

মুরাদপুর একটি অবহেলিত গ্রাম। গ্রামটি যোগাযোগ ব্যবস্থায় যেমন পিছিয়ে তার চেয়ে বেশি শিক্ষায়। নারীশিক্ষায় পিছিয়ে থাকায় গ্রামে বাল্যবিবাহ নিত্য-নৈমিত্তিক ব্যাপার । গ্রামের ছেলে মনির হোসেন এমএসসি পাস করে সরকারি চাকরির সুযোগ পেয়েও গ্রহণ করেননি। তিনি গ্রামে প্রতিষ্ঠা করেন একটি বালিকা বিদ্যালয়। এছাড়া সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মেয়েদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করেন ।

Rajshahi · 2019

a
খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী ?

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি,”— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ?

c
উদ্দীপকের মুরাদপুর গ্রামের সমাজ বাস্তবতার সাথে ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর গ্রামের সমাজ বাস্তবতার তুলনা করো।

d
“উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও ‘লালসালু’ উপন্যাসের আক্কাস সফল হয়নি।”— আলোচনা করো ।

81
Question 81

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘বীতংস’ গল্পে আসামের চা-বাগানে যেখানে দলে দলে লোক কালাজ্বরে মরে, মজুর খাটতেও লোক সেখানে যেতে চায় না; সেখানে কুলি জোগান সমস্যা নিরসনে সাঁওতাল পরগনার অশিক্ষিত, অসহায় ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সুন্দরলাল তার উদ্দেশ্য হাসিলের জন্য শিংবোঙার দৈববাণীকে কাজে লাগায়।

Barisal · 2019

a
সাত ছেলের বাপের নাম কী?

b
দুনিয়াটা বড় বিচিত্র জায়গা — কথাটি কখন এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

c
উদ্দীপকের দৈববাণীর সাথে ‘লালসালু’ উপন্যাসের কীসের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো

d
উদ্দীপকের সাঁওতাল পরগনার মানুষগুলো যেন ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর প্রতিনিধিত্ব করে। — মন্তব্যটি ব্যাখ্যা করো।

82
Question 82

ত্রিপুরা রাজমন্দিরের পুরোহিত রঘুপতি মিথ্যা ধর্মবোধ ও অন্ধসংস্কারের ধারক। মন্দিরে বলিদান প্রথার বিরুদ্ধে প্রবল প্রতিবাদের বাণী ধ্বনিত হয় অপর্ণার মধ্যে। তার ছাগশিশু বলির বিচার দাবি ‘বিসর্জন’ নাটকের বিরোধের বীজ। এ বীজ প্রথম রোপিত হয় রাজার হৃদয়ে। আর এ রোপিত বীজের কারণে রাজার বিরুদ্ধে বিরোধ, জয়সিংহের আত্মবিসর্জন, রঘুপতির প্রতিমা বিসর্জন এবং পরিণতিতে মাতৃরূপে অপর্ণার নিকট রঘুপতির দর্প চূর্ণ হয়।

Barisal · 2019

a
‘লালসালু’ উপন্যাসে তানুবিবি কে?

b
গ্রামে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন কীভাবে ভেঙে যায়?

c
উদ্দীপকের অপর্ণার সাথে ‘লালসালু’ উপন্যাসের জমিলার সাদৃশ্য কতটুকু?— ব্যাখ্যা করো।

d
‘প্রচলিত প্রথা ও কুসংস্কার কখনো ব্যক্তি ও সমাজের জন্য সহায়ক নয় বরং অন্তরায়’— উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো।

83
Question 83

আগে এক গ্রাম্য মাতব্বরের শাসন ও শোষণে অতিষ্ঠ ছিল স্বরপুর গ্রামের মানুষ। এখন সেখানে এসে জুটেছে এক ভণ্ড চিকিৎসক। অলৌকিক তার চিকিৎসা পদ্ধতি। সে নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দেয়। বন্ধ্যাত্ব, পঙ্গুত্ব, ক্যানসার প্রভৃতি রোগ নিয়ে লোকেরা তার কাছে আসে। মানুষের অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে সে বিপুল অর্থ হাতিয়ে নেয়। মাতব্বরের কাছে নালিশ করেও কোনো প্রতিকার মেলে না। কারণ, চোরে চোরে মাসতুত ভাই ।

Jessore · 2019

a
কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল ?

b
কোন ঘটনায় মজিদ ‘বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ’ করে ?

c
‘চোরে চোরে মাসতুত ভাই’ কথাটি ‘লালসালু’ উপন্যাসের যে দিকটির ইঙ্গিত করে, তার পরিচয় দাও।

d
“উপায় ভিন্ন হলেও জিনের বাদশা ও উপন্যাসের মজিদের উদ্দেশ্য অভিন্ন”— উক্তিটি মূল্যায়ন করো।

84
Question 84

সমমনা যুবকদের নিয়ে নিজ গ্রামের মানুষকে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পরিবেশ, ধর্মান্ধতার কুফল ইত্যাদি বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে শিক্ষিত যুবক বাজিত। বাজিতের কাজ-কর্মে খুশি নয় গ্রাম্য মাতব্বর চেরাগালি। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব ক্ষুণ্ণ হবে— এই তার ভয়। ওরা গান-বাজনা করে, মেয়েলোকের সাথে আড্ডা দেয় ইত্যাদি অভিযোগ তুলে গোঁড়া সমর্থকদের সাথে নিয়ে সে বাজিতের ক্লাবে আগুন ধরিয়ে দেয়।

Jessore · 2019

a
মজিদ কেন হাসপাতালে গিয়েছিল ?

b
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”— ব্যাখ্যা করো।

c
“উদ্দীপকের বাজিত ‘লালসালু’ উপন্যাসের আক্কাসের সাথে কীভাবে তুলনীয়? বুঝিয়ে দাও ।

d
“ৰাজিত ও আক্কাস মূলত স্বার্থান্বেষী মহলের হিংসার শিকার”- কথাটি মূল্যায়ন করো।

85
Question 85

মেহের আলী রসুলপুর গ্রামের একজন বিত্তবান লোক। প্রতিপত্তির মালিক হওয়ার জন্য গ্রামের সকলে তাঁকে বেশ সম্মান করে। অপরদিকে, মেহের আলী সম্মানের চোখে দেখে তারই গ্রামে বসবাসরত সোলায়মান আলীকে । তাঁর ওপর মেহের আলীর অগাধ বিশ্বাস। তাই সোলায়মান আলী মৌখিকভাবে যে নির্দেশনাই দেন মেহের আলী তা বাস্তবায়ন করতে কুণ্ঠাবোধ করেন না। একদিন সোলায়মান আলী মেহের আলীকে বললেন, মেহের, তোমার স্ত্রী সংসারে অশুভ শক্তির ছায়ারূপে বিরাজ করছে। তাকে তুমি অবিলম্বে তালাক দাও। এমন নির্দেশনা পেয়ে কালবিলম্ব না করে স্ত্রীকে তালাক দেয় মেহের আলী।

Dhaka · 2019

a
কে পক্ষাঘাতে আক্রান্ত?

b
‘জমিলা যেন ঠাঁটাপড়া মানুষের মতো হয়ে গেছে’— বাক্যটি

ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের মেহের আলী ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতীক বহন করে? যুক্তিসহকারে আলোচনা করো

d
“উদ্দীপকে মেহের আলীর স্ত্রীর জীবন এবং ‘লালসালু’ উপন্যাসের আমেনা বিবির জীবনের পরিণতি একই”— মন্তব্যটি বিশ্লেষণ করো।

86
Question 86

সালামতপুর গ্রামের বেশিরভাগ মানুষই নিরক্ষর, কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মান্ধ। গ্রামে বাস করে এক শিক্ষিত যুবক, নাম তার কামাল। সে বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করে গ্রামে ফিরে এসেছে গ্রামের উন্নয়ন করার জন্য। গ্রামের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে গ্রামে সে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে উদ্দেশ্যে গ্রামের লোকজনকে ডেকে সভা আহ্বান করলে গ্রামের প্রভাবশালী ব্যক্তি বাদল মাতব্বর কামালের স্কুল প্রতিষ্ঠার পরিবর্তে মক্তব গড়ার পক্ষে মতামত দেন। কামাল এর প্রতিবাদ করলে কামালকে বাদল মাতব্বর তার সাঙ্গোপাঙ্গর সহযোগিতায় সুকৌশলে গ্রাম ছাড়তে বাধ্য করেন।

Dhaka · 2019

a
গারো পাহাড় মধুপুরগড় থেকে কত দিনের পথ।

b
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”-ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের কামালের সাথে ‘লালসালু’ উপন্যাসের আক্কাসের যে সাদৃশ্য রয়েছে, তা নিজের ভাষায় বর্ণনা করো।

d
“উদ্দীপকের বিষয়বস্তু ‘লালসালু’ উপন্যাসের খণ্ডচিত্র মাত্র, সামগ্রিক চিত্র নয়”—বিশ্লেষণ করো।

87
Question 87

রমজান ও হালিমার দশ বছরের সংসার। বিয়ের পর থেকে অনেক চেষ্টার পরও তাদের কোনো সন্তান হয় না। অনেক খোঁজাখুঁজির পর তারা অনেক দূরের এক গ্রামে কেরামত নামক কবিরাজের সন্ধান পায়। সন্তান লাভের আশায় ব্যাকুল রমজান দ্রুত হালিমাকে সেখানে নিয়ে যায়। কবিরাজ কেরামত অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বলে, “পেটে বেড়ি পড়ে বইলাই তো স্ত্রীলোকের সন্তানাদি হয় না; কারও পড়ে সাত প্যাঁচ, কারো চৌদ্দ।”

Rajshahi · 2018

a
মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল?

b
‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে।’-ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের রমজান ও ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারীর মধ্যে বিদ্যমান সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করো।

d
“উদ্দীপকের কেরামত কবিরাজ এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদের লোক ঠকানোই পেশা”- উক্তিটি বিশ্লেষণ করো।

88
Question 88

বাড়িতে দুই বউ থাকার পরও বজলু চৌকিদার গত মাসে প্রথম স্ত্রীর অর্ধেক বয়সের আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। এই অল্পবয়সি বউকে বজলু কারও সামনে আসতে দেয় না। তার কথার অন্যথা হলে বউকে কড়া শাসন করে। একদিন পাশের বাড়ির ছেলের সাথে কথা বলার অপরাধে ছোটো বউকে শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখে সে। এ ঘটনায় প্রথম বউ খুব কষ্ট পায়। সারা রাত সে ঘুমায় না, আবার কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবে এমন সাহসও পায় না।

Rajshahi · 2018

a
মজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়েছিল?

b
জমিলা মজিদের মুখে থুথু দিয়েছিল কেন?

c
উদ্দীপকের বজলু চৌকিদারের মানসিকতা ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত আলোচনা করো।

d
উদ্দীপকের আলোকে ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্র বিশ্লেষণ করো।

89
Question 89

কাজীপুর গ্রাম থেকে শহর অনেকটা দূরে অবস্থিত। প্রকৃতি উদার হাতে এ অঞ্চলের মানুষকে শস্য ও সম্পদে সুখী রেখেছে। এ অঞ্চলের মানুষের দিন কাটে ফসলের খেতে, গৃহস্থালি কাজে, হাসি-উৎসবে ও প্রচলিত বিশ্বাসে। এ গ্রামের মাতব্বর ফরমান আলীর বাড়িতে এক পড়ন্ত বিকেলে মতলব মিয়া নামে অচেনা এক দরবেশের আগমন ঘটে। দুর্গম পথ পার হয়ে আসা মতলব মিয়ার চোখে-মুখে আশঙ্কা, উদ্‌বেগ ও স্বপ্নের বিচিত্র। আভাস। সবার সামনে সে নিজেকে পির হিসেবে পরিচয় দিয়ে নানারকম অলৌকিক কর্মকাণ্ডের গল্প বলতে শুরু করে।

Dhaka · 2018

a
‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’- উক্তিটি কার?

b
‘গ্রামের মানুষ যেন রহিমারই অন্য সংস্করণ’- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের মতলব মিয়া এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে কতটা অভিন্ন? মূল্যায়ন করো।

d
“উদ্দীপকের গ্রামজীবন যেন ‘লালসালু’ উপন্যাসের গ্রামজীবনের খণ্ডিতরূপ”- এ মন্তব্য কতটা যৌক্তিক? মূল্যায়ন করো।

90
Question 90

দিনমজুর আবুল মিয়ার একমাত্র মেয়ে শাহানা। এখন সে বারো বছরের কিশোরী। চেহারাটা একটু রোগা বলে বয়সটা তার ঠিক কতো তা বোঝা যায় না। শাহানা খুব চঞ্চল ও স্বাধীনচেতা। সে উচ্ছল ও হাস্যমুখর। হঠাৎ রইচ ঘটক পাশের গ্রামের রহম আলী নামে এক মধ্যবয়সী পাত্রের প্রস্তাব নিয়ে আসে। শাহানার পিতা অভাবের কথা ভেবে শাহানার বিয়ের এ প্রস্তাবে রাজি হয়। শাহানার দু’চোখে বিস্ময় ও ক্ষোভ। শাহানার স্বপ্নগুলো, রহম আলীর আচরণে ও বৃঢ়তায় বিচূর্ণ হয়ে যায়।

Dhaka · 2018

a
আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?

b
“ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে? ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের রহম আলী ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য নির্ণয় করো।

d
উদ্দীপকের শাহানা ও ‘লালসালু’ উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে গাঁথা।”- এ মন্তব্য কতটা গ্রহণযোগ্য? মূল্যায়ন করো।

91
Question 91

বহিপীর: ….. বিবি সাহেব-
তাহেরা: (বাধা দিয়ে উচ্চস্বরে) আমাকে বিবি ডাকবেন না। বিয়েতে। আমি মত দেইনি। আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি।
বহিপীর: (একটু রেগে) আপনি মত না দিলেও আপনার বাপজান দিয়েছেন। তাহা ছাড়া সাক্ষী সাবুদ সমেত কাবিননামাও হইয়া গিয়াছে। এখন সেকথা বলিলে চলবে কেন। (সুর বদলিয়ে) দেখুন, মন দিয়া আমার কথা শুনুন।
তাহেরা: (আবার বাধা দিয়ে) আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার বাপজান আর সৎমা আপনাকে খুশি করার জন্য আমাকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি যেন কোরবানির বকরি। আপনি পুলিশে খবর দিতে পারেন, আপনি আমার বাপজানকে ডেকে পাঠাতে পারেন, আমার ওপর জুলুম করতে পারেন। কিন্তু আমি আপনার সঙ্গে যাব না।

Dhaka · 2017

a
ধলা মিয়া কার ভাই?

b
‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’- বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের তাহেরার সাথে ‘লালসালু’ উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য কতটুকু?

d
“উদ্দীপকটিতে ‘লালসালু’ উপন্যাসের একটি খন্ডাংশের ইঙ্গিত রয়েছে”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

92
Question 92

ওয়াজ করিবার সময় পীর সাহেবের প্রায়ই জযবা আসিত। সে জয্বাকে মুরিদগণ ‘ফানাফিল্লাহ’ বলিত। এই ‘ফানাফিল্লাহ’র সময় পীর সাহেব ‘জ্বলিয়া গেলাম’ পুড়িয়া গেলাম’ বলিয়া চিৎকার করিয়া চিৎ হইয়া শুইয়া পড়িতেন। ……তাই জয্বার সময় একখণ্ড কালো মখমল দিয়া পীর সাহেবের চোখ-মুখ ঢাকিয়া দিয়া তাঁহার হাত-পা টিপিয়া দিবার ওসিয়ত ছিল।

Dhaka · 2017

a
তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল?

b
“মজিদের শক্তি ওপর থেকে আসে, আসে ঐ সালু কাপড়ে আবৃত মাজার থেকে’’- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের পীর সাহেব ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি? আলোচনা করো।

d
উদ্দীপকের বিষয়বস্তু ‘লালসালু’ উপন্যাসের সমাজচিত্রের প্রতি যে ইঙ্গিত প্রদান করে তা আলোচনা করো।

93
Question 93

হোসেন মিয়া এক রহস্যময় চরিত্র। প্রথম জীবনে চাল-চুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামের জহর মাঝির বাড়িতে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনি এই এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। সকলকেই তিনি মিয়া বলে সম্বোধন করেন, কথা বলেন হাসি মুখে, এগিয়ে আসেন সবার বিপদে-আপদে। কিন্তু মনে তার অন্য চিন্তা। সবার অজান্তে অবৈধ ব্যবসা করে তিনি গড়ে তুলেছেন বিশাল প্রতিপত্তি।

Barisal · 2017

a
‘নিরাক পড়া’ শব্দের অর্থ কী?

b
‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের হোসেন মিয়া ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের মধ্যে সাদৃশ্য তুলে ধরো।

d
“স্বার্থরক্ষায় উদ্দীপকের হোসেন মিয়া এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্র একই পথের পথিক”- উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো।

94
Question 94

বাংলাদেশের অবহেলিত জনপদের পলাশনগর গ্রামের শিক্ষিত যুবক সুজন গ্রামে এসে অশিক্ষিত মানুষকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে একটি নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এক অপশক্তির প্রভাবে।

Barisal · 2017

a
‘মরা মানুষ জিন্দা হয় কেমনে’- উক্তিটি কার?

b
‘দেশটা কেমন মরার দেশ’- এখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে, কেন?

c
উদ্দীপকের সুজন ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্র ও ঘটনাকে নির্দেশ করে?- আলোচনা করো।

d
উদ্দীপকে অপশক্তি ‘লালসালু’ উপন্যাসের কোন শক্তিকে নির্দেশ করে। সেই শক্তির উৎস সম্পর্কে মতামত পেশ করো।

95
Question 95

বটতলী গ্রামের অধিকাংশ মানুষ অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। সেই গ্রামের ছেলে মুনির কলেজে লেখাপড়া করে। গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করতে সে গ্রামে একটি নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। এ বিষয়ে গ্রামে সভা বসলে, গ্রামের মাতব্বর এই প্রস্তাবে খুব খুশি হন। তিনি মুনিরকে সহযোগিতা করার আশ্বাস দেন।

Jessore · 2017

a
খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

b
‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের মুনির চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? আলোচনা করো।

d
“উদ্দীপকের মাতব্বর ‘লালসালু’ উপন্যাসের মাতব্বর চরিত্রের বিপরীত ভূমিকা পালন করেছে”- তোমার যুক্তিসহ উক্তিটি মূল্যায়ন করো।

96
Question 96

আটোয়ারী থানার ‘বার আউলিয়া’ নামক স্থানে বারোটি মাজার আছে। সেখানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্যবসা-বাণিজ্য। নানারকম ব্যবসার মাঝে কিছু অসাধু ব্যক্তি ধর্মকে আশ্রয় করে মানুষ ঠকানোর কাজ করে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়।

Jessore · 2017

a
মজিদ সবাইকে কী বলে সম্বোধন করে থাকেন?

b
‘চোখে তার তেমনি শিকারির সূচাগ্র একাগ্রতা’- বুঝিয়ে লেখো।

c
উদ্দীপকের ‘অসাধু ব্যক্তি’ ‘লালসালু’র কোন চরিত্রটিকে ইঙ্গিত করে, বর্ণনা করো।

d
“ধর্ম কখনো কখনো একশ্রেণির ব্যক্তির ব্যবসার উপজীব্য হয়ে উঠেছে।” উদ্দীপকের এই মন্তব্য এবং ‘লালসালু’ উপন্যাসের বর্ণিত বিষয়ের সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কাহিনি ও পরিণতির চেয়ে উপন্যাসের কাহিনি ও পরিণতি অধিকতর বৈচিত্র্যময়- বিষয়টি তোমার মতামতসহ আলোচনা করো।

97
Question 97

শিক্ষিত মানুষের কালচারই ধর্ম আর সাধারণ মানুষের ধর্মই কালচার। এ কারণে দরিদ্র অঞ্চলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যুগে যুগে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। যেখানে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কেন্দ্রে থাকা নেতারা গড়ে তোলেন সম্পদের পাহাড়। এমনই একজন আধ্যাত্মিক নেতা হলেন শফিউল্লাহ। যিনি ভক্তের সাথে সাক্ষাতের নাম করে সিঙ্গাপুর যান নিজের চিকিৎসার জন্য। আর ভক্তদের চিকিৎসার জন্য মহৌষধ হলো তাঁর পড়া পানি।

Dinajpur · 2017

a
রহিমার পেটে কয়টি প্যাঁচ?

b
মজিদ কীভাবে মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল?

c
উদ্দীপকের শফিউল্লাহ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকের ‘লালসালু’ উপন্যাসের আংশিক ছায়াপাত ঘটেছে”- মন্তব্যটি মূল্যায়ন করো।

98
Question 98

তপু ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে এসে হাজির হয় রাজধানী ঢাকায়। মিটফোর্ডে এক ফুটপাতে হোটেলে খেতে গিয়ে দেখতে পায় পাশের নর্দমায় অনেকগুলো ওষুধ পড়ে আছে। হোটেলবয়ের কাছে জানতে পারে এগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বলে কোম্পানির লোক ফেলে গেছে। তার মাথায় বিদ্যুৎ খেলে যায়। সে ঐ ওষুধগুলো কুড়িয়ে নতুন প্যাকেটে মুড়ে কম দামে বিক্রি করতে থাকে। সাধারণ মানুষ কম দামে পেয়ে সরল বিশ্বাসে তার কাছ থেকে ওষুধ কিনে প্রতারিত হতে থাকে। আর তপু অল্পদিনে ব্যবসায়ী সমিতির সভাপতি বনে যায়।

Dinajpur · 2017

a
ডোমপাড়া থেকে কীসের শব্দ ভেসে আসে?

b
হাসুনির মাকে তার বাপ পিটিয়েছিল কেন?

c
উদ্দীপকের তপুর মাঝে ফুটে উঠেছে ‘লালসালু’ উপন্যাসের মজিদের চরিত্র- ব্যাখ্যা করো।

d
‘প্রেক্ষাপট আলাদা হলেও তপু ও মজিদের লক্ষ্য এক’- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

99
Question 99

রাহেলার মা ছাড়া সংসারে আর কেউ নেই। সামান্য পড়ালেখা শিখেছে সে। আর্থিক অবস্থার কারণে তার মা বাধ্য হয়েই এক বয়স্ক লোকের সাথে রাহেলার বিয়ে দেয়। স্বামীর বাড়ি গিয়ে দেখে, সেখানে তার স্বামীর আরো একটি বউ রয়েছে। রাহেলার ভাগ্যই খারাপ। বড় বউ রাহেলাকে মোটেই সহ্য করতে পারে না। সারাদিন খাটায়, ঠিকমতো খেতে-পরতে দেয় না। রাহেলার বিরুদ্ধে স্বামীর কান ভারী করে। রাহেলা একদিন আবিষ্কার করল তার স্বামী বসির মিয়া চোরাকারবারের সাথে যুক্ত। ঘরে অবৈধ জিনিসপত্র রাখে। আর মধ্যরাতে তার দলের অন্যদের সাথে এসব জিনিসপত্র পাচার করে। রাহেলা এসব দেখে ভয় পেয়ে যায়। সে প্রতিবাদ করে, বিনিময়ে লাথি-ঝাঁটা খায়। একদিন পুলিশ আসে ঘরে। রাহেলা পুলিশের কাছে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয়। বসির মিয়ার মুখোশ খুলে যায়।

Sylhet · 2017

a
‘হুড়কা’- শব্দের অর্থ কী?

b
‘আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা’- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের বসির মিয়ার বড় বউয়ের সাথে ‘লালসালু’ উপন্যাসের রহিমা চরিত্রের তুলনা করো।

d
“উদ্দীপকের রাহেলা এবং ‘লালসালু’ উপন্যাসের জমিলার জীবনচিত্র এক সুতায় গাঁথা”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

100
Question 100

কদম আলি একসময় ‘মাল্টিপারপাস জনকল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। চটকদার বিজ্ঞাপন আর লোভাতুর প্রচারণায় অল্প সময়ে সে সকলের দৃষ্টি আকর্ষণ করে। অধিক মুনাফা লাভেল আশায় এলাকার অশিক্ষিত-অল্পশিক্ষিত খেটে খাওয়া মানুষ তার প্রতিষ্ঠানে অর্থলগ্নি করতে থাকে বছরের পর বছর যায়; কিন্তু জমাকারীরা লাভের মুখ দেখে না। নিকট অতীতে কদম আলির আর্থিক অবস্থা ভালো না থাকলেও এখন সে প্রচুর ধন-সম্পদের মালিক। এলাকার এক শিক্ষিত তরুণ সাগর এক যুগ পর গ্রামে এসে দেখে কদম আলি সহজ- সরল মানুষকে কীভাবে প্রতারিত করে যাচ্ছে। সে দেরি না করে এলাকার উদীয়মান তরুণদের সুসংগঠিত করে কদম আলির প্রচারণা বিষয়টি প্রশাসনের নজরে আনে। প্রশাসন তদন্ত সাপেক্ষে টাকা আত্মসাৎ ও প্রতারণার দায়ে’ কদম আলিকে জেল হাজতে প্রেরণ করে।

Sylhet · 2017

a
মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক কোনদিকে চলছে?

b
“রহিমার অলক্ষ্যে ছাপিয়ে ওঠো অশ্রুর সঙ্গে কতক্ষণ লড়াই করে জমিলা তারপর কেঁদে ফেলে”- তার এই কান্নার কারন কী?

c
উদ্দীপকের সাগরের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের আক্কাসের সাদৃশ্য দেখাও।

d
“উদ্দীপকের কদম আলি ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ একই মুদ্রার এপিঠ- ওপিঠ।”- বিশ্লেষণ করো।

101
Question 101

পলাশপুর গ্রামের সুশিক্ষিত ছেলে ফয়সাল। শহর থেকে এমএ পাস করে নিজ গ্রামে ফিরে এসেছে সে। তার ইচ্ছা এলাকার উন্নয়ন করা, বিশেষ করে নিরক্ষর মানুষকে সাক্ষর করে তোলা। এই প্রত্যাশায় ফয়সাল তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কিন্তু এ মহৎ কাজে সে সহযোগিতার পরিবর্তে তীব্র বাধার সম্মুখীন হয়। নিজের প্রভাব ক্ষুণ্ণ হবে ভেবে মাতব্বর রজত মিয়া ও তার লোকেরা ফয়সালকে অপমানিত করে গ্রাম ছাড়া করে। মূর্খ গ্রামবাসী আর স্বার্থবাদী মানুষের কাছে সত্যের অপমৃত্যু ঘটে।

Comilla · 2017

a
ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

b
‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ’- উক্তিটি ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের ফয়সাল ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? নির্ণয় করো।

d
‘মূর্খ গ্রামবাসী আর স্বার্থবাদী মানুষের কাছে সত্যের অপমৃত্যু ঘটে’- উক্তিটি ‘লালসালু’ উপন্যাসের আলোকে বিচার করো।

102
Question 102

মতিন ও খাইরুনের পাঁচ বছরের সংসার। বিয়ের পর হতেই অনেক চেষ্টার পরেও তাদের সন্তান হয় না। অনেক খোঁজাখুঁজির পর তারা অনেক দূরের এক গ্রামে হেকমত কবিরাজের সন্ধান পায়। সন্তান লাভের আশায় ব্যাকুল মতিন দ্রুত স্ত্রীকে সেখানে নিয়ে যায়। হেকমত কবিরাজ অনেকক্ষণ ধরে খাইরুনকে নিরীক্ষণ করার পর বলেন- ‘পেটে বেরি পরে বইলাইতো স্ত্রী লোকের সন্তানাদি হয় না, কারো পড়ে সাত প্যাঁচ, কারো চৌদ্দ।’

Chittagong · 2017

a
‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

b
‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে’- এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের মতিন ও ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারীর মধ্যে বিদ্যমান সাদৃশ্য নির্ণয় কর।

d
উদ্দীপকের হেকমত কবিরাজ ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের আংশিক প্রতিফলনমাত্র- ‘লালসালু’ উপন্যাসের আলোকে বক্তব্যটি মূল্যায়ন করো।

103
Question 103

হিজলতলী গ্রামের মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী। তাদের গোলাভরা ধান আছে, কণ্ঠভরা গান আছে আর আছে জীবনের জন্য সংগ্রামী চেতনা। এ গ্রামের যুবক-বৃদ্ধ সকলে ফসলের মাঠে যেমন সুরের মূর্ছনা তোলে, তেমনি আবার প্রাকৃতিক দুর্যোগের সময় গাজীপীর কিংবা বদরপীরের সাহায্যও কামনা করে। এ গ্রামের লোকদের অনেকের ঘরেই হয়তো অভাব আছে, কিন্তু তাদের দুঃখ-কষ্ট আছে কিনা তা বোঝা দায়! এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ। গ্রামের মানুষ সরল ও ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় ভন্ড ধার্মিকেরা এদের ঠকায়।

Comilla · 2017

a
‘কলমা জানো মিঞা?’- মজিদ প্রশ্নটি কাকে করেছে?

b
‘তাই তারা ছোটে, ছোটে’- কেন? ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের গ্রামবাসীর সাথে ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষদের কীরূপ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? আলোচনা করো।

d
‘এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণির মানুষ’- উদ্দীপকের এই উক্তির আলোকে মহব্বতনগর গ্রামের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরো।

104
Question 104

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

a
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

b
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

c
উদ্দীপকে আব্বাস আলী দফাদার ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।

d
‘রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য’- উদ্দীপকটি অবলম্বনে ‘লালসালু’ উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

105
Question 105

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে ‘আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে’ বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

a
ধলা মিয়া কে?

b
‘দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না’- একথার তাৎপর্য কী?

c
‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

d
‘মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে’ মন্তব্যটি বিশ্লেষণ করো।

106
Question 106

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

a
‘নিরাক পড়া’ কী?

b
‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’- বুঝিয়ে লেখো।

c
মরিয়ম ‘লালসালু’ উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি’- ব্যাখ্যা করো।

d
‘মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত’- কীভাবে? বিশ্লেষণ করো।