01 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026]
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।
02 উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?-উক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে? [ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026]
উত্তর উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?- উক্তিটি দিয়ে বসন্তের প্রতি কবির উদাসীনতায় কবিভক্তের মনে যেসব প্রশ্নের উদয় হয়েছে তাকে বোঝানো হয়েছে।
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবি এর প্রতি উদাসীন। তিনি কান্তকে বরণ করে নেওয়ার জন্য কবিতা রচনা করছেন না। বসন্তের প্রতি কবির এই নিস্পৃহতা কবিভক্তকে ভাবিয়ে তুলেছে। কবিভক্ত তাই তাঁর কাছে জানতে চাইছে, কী কারণে তিনি বসন্তকে উপেক্ষা করছেন, বসন্তকে বরণ না করে কেন ব্যথা দিচ্ছেন।
03 কোন পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়? [নটরডেম কলেজ · 2026]
উত্তর ‘সাপ্তাহিক সোনার বাংলা’ পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়।
04 “এ রঙের বিপরীত আছে অন্য রং” -বলতে কী বোঝানো হয়েছে? [নটরডেম কলেজ · 2026]
উত্তর “এ রঙের বিপরীত আছে অন্য রং” বলতে প্রতিবাদ বা গণজাগরণের কথা বলা হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর ব্যাপক নির্যাতন ও অত্যাচার চালায়। তারা সে সময়ের পূর্ববঙ্গের মানুষকে পুতুলের মতো ব্যবহার করতে থাকে। চারদিকে হত্যা, সন্ত্রাস ও লুণ্ঠন জনজীবনে আতঙ্ক তৈরি করে। এর প্রতিবাদে এদেশের সাধারন মানুষ ক্ষুদ্ব হয়ে ওঠে। এ কথা বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
05 ‘অর্ঘ্য’ শব্দের অর্থ কী? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর ‘অর্ঘ্য’ শব্দের অর্থ অঞ্জলি বা উপহার।
06 “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।”- উক্তিটি ব্যাখ্যা করো। [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর প্রিয়জনের শোকে কাতর কবি বসন্তের আগমন সম্পর্কে জানতেই উদাসীন মনে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির সেদিকে মোটেই ভ্রুক্ষেপ নেই। শোকানুভূতি তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, প্রকৃতির এমন পরিবর্তনও তিনি লক্ষ করেননি। ফলে তিনি বসন্ত বন্দনাগীতও রচনা করেননি। কবির এমন আচরণে বিস্মিত ভক্ত তাই প্রশ্ন করে, বসন্তের আগমনেও নীরব কেন কবি? তার কথার পরিপ্রেক্ষিতে বসন্তের আগমন হয়েছে কি না জানতেই কবি প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন।
07 কবিভক্ত কবির কাছে কী শোনার মিনতি করে? [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর কবিভক্ত কবির কাছে বসন্ত-বন্দনা শোনার মিনতি করে।
08 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে কেন নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়? ব্যাখ্যা করো। [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর হওয়ায় কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি মূলত কবি ও কবিভক্তের মাঝে সংলাপের মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি করেছে। এ নাটকীয়তাই কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য। এর মধ্য দিয়ে কবিহৃদয়ের নিগূঢ় ভাব নাটকীয়ভাবে প্রকাশিত হয়েছে। এজন্য কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয়।
09 কবি শীতকে কীরূপে কল্পনা করেছেন? [আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]
উত্তর কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
10 “তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।”- এ পঙ্ক্তিটিতে কবি কী বোঝাতে চেয়েছেন? [আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]
উত্তর “ভুলিতে পারি না কোনো মতে-” কবি ভুলতে পারছেন না, কারণ তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা প্রিয় স্বামীকে হারানোর শোকে তিনি আচ্ছন্ন হয়ে আছেন। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের ‘দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। প্রিয়জনকে হারিয়ে তাঁর হৃদয় বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত। প্রকৃতির কোনো পরিবর্তনেই তাঁর শোক প্রশমিত হয় না। তাই প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর মনজুড়ে প্রিয়জন হারানোর শূন্যতা বিরাজ করে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী নেহাল হোসেনের মৃত্যু তাঁকে গভীরভাবে বিরহকাতর করে তোলে। প্রিয়জনকে হারিয়ে তিনি শোকে মুহ্যমান। তাঁর স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি চারপাশের সবকিছু ভুলে গেছেন। শুধু প্রিয় স্বামীকে ভুলতে পারছে না। এই কারণেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
11 কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? [হলিক্রস কলেজ · 2025]
উত্তর • কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।
12 বসন্তের প্রতি কবির উদাসীনতা কেন? [হলিক্রস কলেজ · 2025]
উত্তর • প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান বক্ষে বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনেও কবি এত উদাসীন
• ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিগত শোক প্রকাশ পেয়েছে। শোকাচ্ছন্ন বলে কবি এখানে বসন্তকে বরণ করতে পারেননি। চলে যাওয়া শীতের রিক্ততা তার হৃদয়ে গভীর ক্ষতের জন্ম দিয়েছে। তাই বিশ্ব প্রকৃতিতে আনন্দের বার্তা নিয়ে বসন্ত এলেও কবির মনে তা সাড়া জাগাতে পারেনি। তাই ঋতুরাজ বসন্তের আগমনেও কবি নীরব।
13 কবি শীতকে কীরূপে কল্পনা করেছেন? [আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025]
উত্তর • কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
14 “তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।”- এ পঙ্ক্তিটিতে কবি কী বোঝাতে চেয়েছেন? [আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025]
উত্তর • ‘তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।’-এ পঙক্তিটিতে কবি বোঝাতে চেয়েছেন, তিনি তার প্রিয়জনকে কিছুতেই ভুলতে পারছেন না।
• ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিহৃদয়ের রিক্ততার সুর ধ্বনিত হয়েছে। তিনি প্রিয়জন হারানোর শোককে কিছুতেই ভুলতে পারছেন না। তাইতো বসন্তের আগমনে প্রকৃতি অপরূপ রূপে সাজলেও তার মন জুড়ে শীতের রিক্ততার ছবি। কবি সেই ছবি কিছুতেই স্মৃতি থেকে মুছে ফেলতে পারছেন না। মূলত কবির হৃদয়ে যে শূন্যতা, প্রশ্নোক্ত চরণের মাধ্যমে সেটিই বোঝানো হয়েছে।
15 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025] উত্তর
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল।
16 “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।”- বলতে কবি কী বুঝিয়েছেন? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]
উত্তর • ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।’- এই উক্তিটিতে কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
• ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। শীত ঋতুতে কুয়াশা চারদিক আচ্ছন্ন করে রাখে। গাছের পাতা ঝরে যায়। পরিবেশে এক নিঃস্ব-রিক্ত রূপ চোখে পড়ে। কবি শীতের এই অবস্থাকে সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। সন্ন্যাসীরা জাগতিক বিলাস-ব্যসন ত্যাগ করে সহজ-সরল জীবনযাপন করেন। শীতও যেন তাই বসন্ত আসার আগে সর্বত্যাগী সন্ন্যাসীর মতো প্রকৃতিকে রিক্ত-শূন্য করে কুয়াশার চাদরে আচ্ছন্ন করে রাখে।
17 ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কী? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা।
18 তরী তার এসেছে কি?” এখানে কার তরীর কথা বলা হয়েছে? ২ [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]
উত্তর • ‘তরী তার এসেছে কি?’ এখানে বসন্তের তরীর কথা বলা হয়েছে।
• প্রকৃতিতে বসন্ত এলেও কবিমন বিরহ-যন্ত্রণায় কাতর। তিনি বসন্তকে বন্দনা করেননি। প্রকৃতিতে যে বসন্ত এসেছে সে সম্পর্কে কবি উদাসীন। এ কারণে কবির ভক্ত মনে করে কবি অভিমান করেছেন। সে জানতে চায় কবি এমন উন্মনা কেন? তখন কবি প্রশ্নোক্ত উত্তরটি দেন উদাসীনভাবে। মূলত বসন্তের প্রতি কবির এই উদাসীনতার প্রকৃত কারণ প্রিয়জন হারানো। 19 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমন ঘটেছে? [Jessore · 2025]
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্ত ঋতুর আগমন ঘটেছে।
20 “ভুলিতে পারি না কোনো মতে।”- কেন কবি ভুলতে পারছেন না? [Jessore · 2025]
উত্তর “ভুলিতে পারি না কোনো মতে-” কবি ভুলতে পারছেন না, কারণ তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা প্রিয় স্বামীকে হারানোর শোকে তিনি আচ্ছন্ন হয়ে আছেন। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের ‘দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। প্রিয়জনকে হারিয়ে তাঁর হৃদয় বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত। প্রকৃতির কোনো পরিবর্তনেই তাঁর শোক প্রশমিত হয় না। তাই প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর মনজুড়ে প্রিয়জন হারানোর শূন্যতা বিরাজ করে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী নেহাল হোসেনের মৃত্যু তাঁকে গভীরভাবে বিরহকাতর করে তোলে। প্রিয়জনকে হারিয়ে তিনি শোকে মুহ্যমান। তাঁর স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি চারপাশের সবকিছু ভুলে গেছেন। শুধু প্রিয় স্বামীকে ভুলতে পারছে না। এই কারণেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
21 ‘পাথার’ শব্দের অর্থ কী? [Comilla · 2025]
উত্তর ‘পাথার’ শব্দের অর্থ সমুদ্র।
22 “দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- চরণটি ব্যাখ্যা কর। [Comilla · 2025]
উত্তর প্রিয়জনের শোকে কাতর কবি বসন্তের আগমন সম্পর্কে জানতেই উদাসীন মনে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির সেদিকে মোটেই ভ্রুক্ষেপ নেই। – শোকানুভূতি, তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, প্রকৃতির এমন পরিবর্তনও তিনি লক্ষ করেননি। ফলে তিনি বসন্ত বন্দনাগীতও রচনা করেননি। কবির এমন আচরণে বিস্মিত ভক্ত তাই প্রশ্ন করে, বসন্তের আগমনেও নীরব কেন কবি? তার কথার পরিপ্রেক্ষিতে বসন্তের আগমন হয়েছে কি না জানতেই কবি প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন।
23 ‘বরিয়া’ শব্দের অর্থ কী? [Chittagong · 2025]
উত্তর ‘বরিয়া’ শব্দের অর্থ বরণ করে।
24 “দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- কবির এ জিজ্ঞাসার কারণ ব্যাখ্যা কর। [Chittagong · 2025]
উত্তর প্রিয়জনের শোকে কাতর কবি বসন্তের আগমন সম্পর্কে জানতেই উদাসীন মনে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির সেদিকে মোটেই ভ্রুক্ষেপ নেই। শোকানুভূতি, তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, প্রকৃতির এমন পরিবর্তনও তিনি লক্ষ করেননি। ফলে তিনি বসন্ত বন্দনাগীতও রচনা করেননি। কবির ‘এমন আচরণে বিস্মিত ভক্ত তাই প্রশ্ন করে, বসন্তের আগমনেও নীরব কেন কবি? তার কথার পরিপ্রেক্ষিতে বসন্তের আগমন হয়েছে কি না জানতেই কবি প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন।
25 ‘পুষ্পারতি’ অর্থ কী? [Sylhet · 2025]
উত্তর ‘পুষ্পারতি’ অর্থ ফুলেল বন্দনা বা নিবেদন।
26 “ওগো কবি, অভিমান করেছ কি তাই”- ব্যাখ্যা কর। [Sylhet · 2025]
উত্তর “ওগো কবি, অভিমান করেছ কি তাই” – কথাটি প্রকৃতির সৌন্দর্যে নিরাসক্ত কবির প্রতি কবিভক্ত বলেছেন।
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ছাপাত ঘটেছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবিমন নিরাসক্ত। তাই কবিভক্ত এ ব্যাপারে জানতে চাইলে কবি বলেন তিনি বসন্তকে বরণ না করলেও প্রকৃতি ঠিকই তার আপন গতিতে চলছে। কবির স্থবিরতা প্রকৃতির গতিময়তাকে থামাতে পারেনি বলে কবি তাঁর ভক্তকে বলেন। এরই পরিপ্রেক্ষিতে কবিভক্ত প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে জানতে চান সে কারণে কবি অভিমান করেছেন কি না।
27 সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? [Barisal · 2025]
উত্তর সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করেন।
28 “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”- উক্তিটির তাৎপর্য তুলে ধর। [Barisal · 2025]
উত্তর “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা”- উক্তিটি দ্বারা কবিভক্ত বোঝাতে চেয়েছেন যে কেন কবি বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন।
‘তাহারেই পড়ে মনে’ কবিতায়, প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এ বিষয়টিই আলোচ্য পঙ্ক্তিতে কবি স্পষ্ট করেছেন।
29 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন? [ঢাকা কমার্স কলেজ · 2024]
উত্তর বাতাবি নেবু
30 “ওগো কবি, অভিমান করেছ কি তাই?”- কেন বলেছেন? [ঢাকা কমার্স কলেজ · 2024]
উত্তর ওগো কবি, অভিমান করেছো কি তাই- এখানে পাঠকের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে।
কবি তার স্বামী নেহালকে হারিয়েছে। এজন্য তিনি প্রকৃতির উপর আনমনা। প্রিয় পাঠক এগুলো সহ্য করতে পারেনি। তারা মনে করেছে কবি অভিমান করেছে। এজন্য কবির কাছে পাঠকের প্রশ্ন এসেছে।
31 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024]
উত্তর তাহারেই পড়ে মনে’ কবিতা ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় ১৯৩৫ সালে প্রকাশিত হয়
32 ‘পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?’— চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024] উত্তর ‘পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?’ চরণটি দ্বারা কবি বসন্তের অনিবার্য আগমনকে নির্দেশ করেছেন । • ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় স্বামীকে হারানোর বেদনা কবি কিছুতেই ভুলতে পারছেন না। তাই প্রকৃতিতে শীতের রিক্ততা শেষে বসন্তের আগমন ঘটলেও সেটিতে কবির কোনো মনোযোগ নেই । কবিভক্ত তাই কবিকে বসন্ত-বন্দনার জন্য অনুরোধ জানান এবং বলেন যে, তা না হলে বসন্তের আগমন যেন বৃথা হলো। তখন কবি তার ভক্তকে জিজ্ঞেস করেন বসন্তের আগমনে শাখায় শাখায় ফুল ফুটেছে কি না, ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফুটেছে কি না। অর্থাৎ ঋতুরাজ বসন্তকে বরণের জন্য তো ফুল ফুটেছে, সাদর অভ্যর্থনা জানিয়েছে, প্রকৃতি বিচিত্র সাজে সেজে বসন্তকে বরণ করেছে।
33 ‘কুহেলি’ শব্দের অর্থ কী? [সিলেট এমসি কলেজ · 2024]
উত্তর ‘কুহেলি’ শব্দের অর্থ কুয়াশা।
34 ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।’ – কবির এ উদাসীনতার প্রকৃত কারণ কী ? [সিলেট এমসি কলেজ · 2024]
উত্তর “ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”- কবির এই উদাসীনতার কারণ প্রিয়জনহীন হারানোর গভীর শোক ও বেদনাবোধ। • ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি এত ফুলের সৌরভ, দখিনা সমীর দেখে এতটুকুও আবেগকম্পিত হননি। প্রকৃতির পরিবর্তন তাঁর অন্তরে কোনো শিহরণ জাগাতে পারেনি। তিনি মৌন. ও উদাসীন হয়ে আছেন। কবির ভক্ত কবিকে বসন্ত বরণ করে নেওয়ার মিনতি জানায় কবি তখন জানতে চাইলেন দিগন্তের পথ বেয়ে সৌন্দর্যের পসরা বোঝাই তরিখানি এসেছে কিনা। বসন্তের কোনো আগমনী বাণী তিনি শুনতে পাননি। কেননা কবির মন প্রিয়জন হারানোর গভীর ব্যথায় ব্যথিত ও উদাসীন ।
35 গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ধরনের কবিতা? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]
উত্তর গঠনরীতির দিক থেকে ‘ তাহারেই মনে পড়ে’ কবিতাটি সংলাপ নির্ভর কবিতা।
36 “কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী”-বলতে কী বোঝানো হয়েছে? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]
উত্তর আলোচ্য উক্তি দ্বারা কবি শীতকে মাঘের সন্ন্যাসীরুপে কল্পনা করেছেন। যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে।
শীত প্রকৃতিকে দেয় তিক্ততার রুপ। আলোচ্য কবিতাটিতে শীতের এ নিস্ব ও রিক্ত রুপকে বসন্তের বিপরীতে স্থান দিয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে পুস্পসাজে সাজলেও বিরহতায় কবির মন জুড়ে আছে রিক্ততার ছবি।
কবি সুফিয়া কামাল অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছে যা তার কাছে রিক্ততা নেমে এসেছে। এজন্য মাঘের সন্ন্যাসীরুপে সে বসন্তের সময়টাকে অতিবাহিত করছে।
37 গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কোন ধরনের কবিতা? [Dhaka · 2024]
উত্তর গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ সংলাপনির্ভর কবিতা।
38 “পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?”- কবিতার এই চরণটির অর্থ বুঝিয়ে দাও। [Dhaka · 2024]
উত্তর “পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?”- কবিতাংশে কবি তাঁর ভক্তকে বসন্ত প্রকৃতি সম্পর্কে প্রশ্ন করেছেন। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাছে কবিভক্তের প্রত্যাশ্যা ছিল তিনি তাঁর বন্দনা গানের সাহায্যে বসন্তকে বরণ করে নেবেন। কিন্তু প্রকৃতিতে বসন্ত এলেও বিরহকাতর কবি এসবের কিছুই লক্ষ করেননি। কবিমন আচ্ছন্ন হয়ে আছে প্রিয়জন হারানোর বেদনায়। কবিভক্ত তখন কবিকে অনুযোগ করেন যে, কবি বসন্তকে বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। বসন্তের আগমন বৃথা মনে হচ্ছে। তাই ভক্তের অনুযোগের জবাবে কবি উলটো প্রশ্ন করে জানতে চেয়েছেন যে, “ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল কি ফোটেনি?’ অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য তো গাছে গাছে ফুল ফুটেছে।
39 ‘অলখ’ শব্দের অর্থ কী? [Comilla · 2024]
উত্তর অলখ শব্দের অর্থ দৃষ্টির অগোচরে।
40 ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ উক্তিটি ব্যাখ্যা কর। [Comilla · 2024]
উত্তর ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। – এই উক্তিটিতে কবি। শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। শীত ঋতুতে কুয়াশা চারদিক আচ্ছন্ন করে রাখে। গাছের পাতা ঝরে যায়। পরিবেশে এক নিঃস্ব-রিক্ত রূপ চোখে পড়ে। কবি শীতের এই অবস্থাকে সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। সন্ন্যাসীরা জাগতিক বিলাস-ব্যসন ত্যাগ করে সহজ-সরল জীবনযাপন করেন। তারা সংসারবিবাগী, সর্বত্যাগী। শীতও যেন তাই বসন্ত আসার আগে সর্বত্যাগী সন্ন্যাসীর মতো প্রকৃতিকে রিক্ত-শূন্য করে কুয়াশার চাদরে আচ্ছন্ন করে রাখে। এই দিকটিকে বোঝাতে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। মূলত প্রকৃতির রিক্ততাকে কবির শোকার্ত হৃদয়ের সঙ্গে এক করে দেখা হয়েছে।
41 অর্ঘ্য বিরচন কী? [Barisal · 2024]
উত্তর অর্ঘ্য বিরচন মানে হলো অঞ্জলি বা উপহার রচনা।
42 মাঘের সন্ন্যাসী বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? [Barisal · 2024]
উত্তর মাঘের সন্ন্যাসী বলতে কবি শীতকে বোঝাতে চেয়েছেন।
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এ কবিতায় কবির ব্যক্তিগত শোক ও ব্যক্তিগত দুঃখবোধের কারণে প্রকৃতির পরিবর্তনে তিনি সাড়া দিতে পারেন না। এক্ষেত্রে তিনি শীতের প্রসঙ্গ উল্লেখ করেছেন। শীত ঋতুতে কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। গাছের পাতা ঝরে পড়ে। পরিবেশ নিঃস্ব, রিক্ত রূপ ধারণ করে। ঠিক যেন সর্বত্যাগী সন্ন্যাসীর মতো। সেই সন্ন্যাসী কুয়াশার চাদর পরে আছে। কবির মাঝেও এই শূন্যতা বিরাজমান।
43 পুষ্পারতি কী? [Mymensingh · 2024]
উত্তর পুষ্পারতি হলো ফুলের বন্দনা বা নিবেদন।
44 কবির উদাসীনতা নিয়ে কবিভক্ত প্রশ্ন করেছেন কেন? [Mymensingh · 2024]
উত্তর কবিভক্ত কবির উদাসীনতা নিয়ে প্রশ্ন করেছেন প্রকৃতিতে বসন্তের আগমন সত্ত্বেও কবি তাকে বরণ করে না নেওয়ার জন্য।
‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি তাঁর প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর। এ কারণে প্রকৃতিতে বসন্ত আগমনে কবি উচ্ছ্বসিত নন। বসন্তকে বরণ করে নেওয়ার জন্য তিনি বন্দনা-গীত রচনা করছেন না। কবিভক্তের মতে এই বসন্তকে বরণ করতে না পারায় বসন্তের আবেদন যেন গুরুত্ব হারিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এসব কারণেই কবিভক্ত কবির এই উদাসীনতা নিয়ে অনুযোগ করেছেন।
45 ‘ফুটেছে কী আমের মুকুল’? উক্তিটি কার? [Dhaka · 2023]
উত্তর ‘ফুটেছে কি আমের মুকুল’ – উক্তিটি তাহারেই পড়ে মনে এর লেখক সুফিয়া কামালের।
46 “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – কীভাবে? [Dhaka · 2023]
উত্তর ভক্তরা কবিকে বলে – ওই কারণেই কি অভিমান করে বসন্তকে বরণ না করে মুখ ফিরিয়ে নিয়েছো? ভক্তরা বলে প্রকৃতির নিয়ম মেনে যদিও সে এসেছে তবুও কি তুমি তাকে বরণ করে আমাদের আনন্দের সঙ্গে সম্পৃক্ত করার তাগিদ অনুভব করো না ? তুমি তাকে বৃথাই ফেরত পাঠাবে?
47 ‘অর্ঘ্য’ শব্দের অর্থ কী? [Comilla · 2023]
উত্তর ‘অর্ঘ্য’ শব্দের অর্থ পূজার উপকরণ।
48 ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।’ কবির এই উদাসীনতার প্রকৃত কারণ কী? [Comilla · 2023]
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি সুফিয়া কামাল প্রিয়জন হারানোর ব্যথায় কাতর, রিক্ত। এই কারণে কবি বসন্তের হা রূপের হাতছানির মধ্যেও উদাসীনতা ও বিরহবেদনার হাহাকার প্রকাশ করেছেন। কবি তাঁর স্বামী হারানোর শোকে আনমনা হয়ে আছেন যে, তিনি খেয়ালই করেননি কখন প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। তার অনুরাগী তাকে বসন্তের আগমনী বার্তার কথা বললে তিনি বলেন- ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।’
49 উত্তরী শব্দের অর্থ কী? [Barisal · 2023]
উত্তর উত্তরী শব্দের অর্থ চাদর।
50 “বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল”কবিতাংশে কবি কী বোঝাতে চেয়েছেন? [Barisal · 2023]
উত্তর বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?” কবিতাংশে বসন্ত আগমনের সংবাদের প্রতি কবির ঔদাসীন্য বোঝানো হয়েছে।
কবি এতই আনমনা যে, তিনি খেয়ালই করেন নি প্রকৃতিতে কখন ঋতুরাজের আগমন ঘটেছে। কবির চেতনা আজ বিমূঢ়। আমের মুকুল ফুটেছে। দখিনা সমীর গন্ধে গন্ধে অধীর-আকুল হয়েছে। নতুন ফুল প্রকৃতিকে সাজিয়েছে তার পূর্ণ রূপ মাধুর্য দিয়ে। তারপরেও কবি আবেগকম্পিত হন নি। অন্তরে তাঁর কোনো শিহরণ জাগে নি। তিনি মৌন, তিনি উদাসীন হয়ে আছেন। কবির অনুরাগী জনৈক ভক্তের কাছে কবি ঐ প্রশ্নগুলো করে তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন।
51 সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? [Chittagong · 2023]
উত্তর সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়।
52 এ বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কী? [Chittagong · 2023]
উত্তর আনমনা কবির বসন্তের প্রতি ঔদাসীন্যের কারণে এ বসন্তে কবির পুষ্পসাজ নেই। বসন্তের আগমনে সমগ্র প্রকৃতি যেন নবরূপ লাভ করে। বাহারি ফুল আর পাতায় সজ্জিত হয় বৃক্ষরাজি। স্বভাবতই কবিরাও বসন্ত-বন্দনায় মগ্ন হন। কিন্তু প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির পক্ষে বসন্তকে বরণ করা সম্ভব হয়ে ওঠেনি। বাহারি ফুলে সুসজ্জিত হওয়ার পরিবর্তে কবিমন শীতের রিক্ততাকেই অবলম্বন করেছেন, যা আলোচ্য পঙ্ক্তিটিতে কবি- ভক্তের প্রশ্নের মধ্য দিয়ে ফুটে উঠেছে।
53 ‘পুষ্পারতি’ শব্দটির অর্থ কী? [Mymensingh · 2022]
উত্তর ‘পুষ্পারতি’ শব্দটির অর্থ ফুলেল বন্ধনা বা নিবেদন।
54 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতার কারণ ব্যাখ্যা কর। [Mymensingh · 2022]
উত্তর তাহারেই পড়ে মনে কবিতায় কবির উদাসীনতার কারণ হলো তার স্বামী আকস্মিক মৃত্যু।তাহারেই পরে মনে কবিতায় প্রকৃতিতে বসন্ত এলেও কবি ব্যক্তিজীবনে যেন রিক্ততা বিষন্নতা ছেয়ে আছে। কবি শীত ঋতুকে ভুলতে পারছেৃন না।তার এ ভুলতে না পারার কারণ তার স্বামী সৈয়দ নিহাল হোসেনের আকস্মিক মৃত্যু। স্বামীর অকাল মৃত্যুতে কবির হৃদয় দুঃখ ভারাক্রান্ত। আর এ কারণেই প্রকৃতিতে বসন্তের আগমন সত্ত্বেও কবি উদাসীন।
55 “দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- প্রশ্নটি কার? [Rajshahi · 2022]
উত্তর দক্ষিণ দুয়ার গেছে খুলি?’—প্রশ্নটি কবিরের ।
56 “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী”-পঙ্ক্তিটি বুঝিয়ে লেখ। [Rajshahi · 2022]
উত্তর আলোচ্য পক্তিটিতে কবি শীতকে কুয়াশার চাদর পরিহিত মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। আলোচ্য কবিতাটিতে শীতের এ নিঃস্ব ও রিক্ত রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে পুষ্পসাজে সাজলেও বিরহকাতর কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। শীত যেন রিক্ত সন্ন্যাসীর মতোই কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। প্রশ্নোক্ত পক্তিটিতে সর্বগ্রাসী শীতের এ নিষ্প্রাণ রূপটিকেই তুলে ধরা হয়েছে।
57 কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী? [Dhaka · 2022]
উত্তর কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন।
58 ‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি।’-চরণটি ব্যাখ্যা কর। [Dhaka · 2022]
উত্তর বসন্তের আগমনে কবির উদাসীনতা দেখে কবি-ভক্ত কবিকে কাব্য রচনার মিনতি করেছেন।
প্রকৃতিতে বসন্ত এসেছে। কিন্তু বসন্তের আগমন সত্ত্বেও কবির সেদিকে কোনো খেয়াল নেই । উদাসীন কবির এ অবস্থায় কবি-ভক্ত তাকে সচেতন করে তোলার চেষ্টা করছেন। বসন্তের বন্দনায় তাই কবিকে কাব্য রচনায় মনোনিবেশ করার মিনতি জানানো হয়েছে।
59 ‘উত্তরী’ শব্দের অর্থ কী? [Dinajpur · 2022]
উত্তর ‘উত্তরী’ শব্দের অর্থ চাদর বা উত্তরীয় ।
60 “কহিল সে কাছে সরে আসি”-পঙ্ক্তিটি ব্যাখ্যা কর। [Dinajpur · 2022]
উত্তর প্রশ্নোক্ত পক্তিটির মাধ্যমে বেদনার্ত কবির বসন্তবিমুখতা ও তাঁর জীবনে শীতের রিক্ততার প্রভাব প্রকাশ করেছেন। “তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনায় বিমূঢ়। এজন্য তাঁর কাছে বসন্ত বিশেষ কোনো অর্থ বহন করে না। কবিভক্ত বসন্তের আগমনী বার্তা কবিকে জানালেও কবি তাতে আগ্রহী হন না। বরং কবি তাঁর ভক্তের কাছে শীত ঋতুর রিক্ততায় শূন্য হৃদয়ের বেদনা বোঝানোর চেষ্টা করেন। এ পরিপ্রেক্ষিতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
61 ‘তাহারেই পড়ে মনে’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [Comilla · 2022]
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় ।
62 ‘কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। [Comilla · 2022]
উত্তর আলোচ্য পক্তিটিতে কবি শীতকে কুয়াশার চাদর পরিহিত মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। আলোচ্য কবিতাটিতে শীতের এ নিঃস্ব ও রিক্ত রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে পুষ্পসাজে সাজলেও বিরহকাতর কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। শীত যেন রিক্ত সন্ন্যাসীর মতোই কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। প্রশ্নোক্ত পক্তিটিতে সর্বগ্রাসী শীতের এ নিষ্প্রাণ রূপটিকেই তুলে ধরা হয়েছে।
63 কবিভক্ত কবির কাছে কী শোনার মিনতি করে? [Jessore · 2022]
উত্তর কবিভক্ত কবির কাছে বসন্ত-বন্দনা শোনার মিনতি করেছে।।
64 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন? [Jessore · 2022]
উত্তর গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর। যে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিতে মূলত কবি ও কবি-ভক্তের মাঝে । সংলাপের মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এ নাটকীয়তাই কবিতাটির নাই | বিষয়বস্তুর বিস্তৃতি ও ক্রমবিকাশ ঘটেছে। এর মধ্য দিয়ে কবি হৃদয়ের নিগূঢ় করে । লক্ষণীয় বৈশিষ্ট্য। উল্লিখিত চরিত্র দুটির কথোপকথনের মাধ্যমে কবিতাটির ভাব এখানে নাটকীয়ভাবে প্রকাশিত হয়েছে। এজন্য কবিতাটিকে নাটকীয় হে হওয়ায় কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় । গুণসম্পন্ন বলা হয় ।
65 ‘কুহেলি’ শব্দের অর্থ কী? [Chittagong · 2022]
উত্তর ‘কুহেলি’ শব্দের অর্থ কুয়াশা ।
66 বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও। [Chittagong · 2022]
উত্তর প্রিয়জন হারানোর বিষাদময় স্মৃতি ভুলতে না পারার কারণে বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালন করেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনোজগৎ জুড়ে বিরাজ করছে শীতের রিক্ততা ও বিষণ্নতার ছবি। প্রিয়জনের করুণ বিদায় কবিমনে যে বেদনার ছায়াপাত রেখে গেছে, তা তিনি কিছুতেই ভুলতে পারেন না। আর তাই বসন্ত প্রকৃতির মনোহর রূপও কবিমনে সাড়া জাগাতে পারে না। মূলত প্রিয়জন হারানোর বেদনায় মুহ্যমান কবি স্বাভাবিকভাবেই নিরাসক্ত, নিরাবেগ ও নীরব হয়ে পড়েন।
67 ‘পাথার’ শব্দের অর্থ কী ? [Comilla · 2019]
উত্তর ‘পাথার’ শব্দের অর্থ— সমুদ্র ।
68 ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’— পক্তিটি বুঝিয়ে লেখো। [Comilla · 2019]
উত্তর আলোচ্য পক্তিটিতে কবি শীতকে কুয়াশার চাদর পরিহিত মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। আলোচ্য কবিতাটিতে শীতের এ নিঃস্ব ও রিক্ত রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে পুষ্পসাজে সাজলেও বিরহকাতর কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। শীত যেন রিক্ত সন্ন্যাসীর মতোই কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। প্রশ্নোক্ত পক্তিটিতে সর্বগ্রাসী শীতের এ নিষ্প্রাণ রূপটিকেই তুলে ধরা হয়েছে ।
69 কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? [Sylhet · 2019]
উত্তর কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।
70 ‘কোথা তব নব পুষ্প সাঙ্গ?’- উক্তিটি বুঝিয়ে লেখো। [Sylhet · 2019]
উত্তর প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে আনমনা কবির বসন্তের প্রতি ঔদাসীন্যের দিকটিই উন্মোচিত হয়েছে। বসন্তের আগমনে সমগ্র প্রকৃতি যেন নবরূপ লাভ করে। বাহারি ফুল আর পাতায় সজ্জিত হয় বৃক্ষরাজি। স্বভাবতই কবিরাও বসন্ত-বন্দনায় মগ্ন হন। কিন্তু প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির পক্ষে বসন্তকে বরণ করা সম্ভব হয়ে ওঠেনি। বাহারি ফুলে সুসজ্জিত হওয়ার পরিবর্তে কবিমন শীতের রিক্ততাকেই অবলম্বন করেছে, যা আলোচ্য পত্তিটিতে কবি-ভক্তের প্রশ্নের মধ্য দিয়ে ফুটে উঠেছে।
71 ‘পাথার’ শব্দের অর্থ কী ? [Dinajpur · 2019]
উত্তর ‘পাথার’ শব্দের অর্থ— সমুদ্র।
72 ‘সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।’— উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো । [Dinajpur · 2019]
উত্তর ব্যক্তি মানুষের সুখ-দুঃখ প্রকৃতির সহজাত নিয়মে ব্যত্যয় ঘটাতে পারে না— প্রশ্নোক্ত পঙক্তিটির মাধ্যমে এ কথাই প্রকাশ পেয়েছে।
প্রকৃতি তার আপন নিয়মে সদা পরিবর্তনশীল। মানুষের সুখ-দুঃখ প্রকৃতিকে প্রভাবিত করতে পারে না। আর তাই প্রিয়জনের শোকে মুহ্যমান কবি বসন্তবরণের জন্য প্রস্তুত না হলেও ফাল্গুন মাস শুরু হওয়ার সাথে সাথেই প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে। প্রশ্নোক্ত পক্তিটির মধ্য দিয়ে এ বিষয়টিই মূর্ত হয়ে উঠেছে।
73 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী ? [Jessore · 2019]
উত্তর প্রিয়জনের বিয়োগব্যথায় নিমগ্নচিত্ত থাকাই তাহারেই পড়ে মনে কবিতায় কবির নীরবতার কারণ।
74 কবিতায় কবির ব্যক্তিজীবন কীভাবে ধরা পড়েছে ? [Jessore · 2019]
উত্তর কবির প্রিয়তম স্বামীর মৃত্যুশোক প্রকাশের দিক থেকে কবিতাটিতে তার ব্যক্তিজীবনের ছায়াপাত ঘটেছে। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বিরহকাতর কবির মনোযাতনা প্রকাশিত হয়েছে। তাঁর সাহিত্যসাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু কবিকে ভারাক্রান্ত ও উদাসীন করে তোলে। আলোচ্য কবিতাটিতে তাঁর ব্যক্তিজীবনের এই দুঃসহ অনুভূতিই রূপায়িত হয়েছে ।
75 ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’– কার কথা বলা হয়েছে? [Dhaka · 2019]
উত্তর কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’— চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।
76 ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’— বলতে কী বোঝানো হয়েছে? [Dhaka · 2019]
উত্তর ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’ বলতে কবি বিবর্ণ ও নিষ্প্রাণ প্রান্তরকে বুঝিয়েছেন। আলোচ্য কবিতাটিতে নিঃসঙ্গ ও নিষ্প্রাণ প্রকৃতি এবং কবির চেতনা যেন একাত্ম হয়ে উঠেছে। এ ক্ষেত্রে শীতকালীন প্রকৃতি যেমন তার সজীবতা হারিয়ে রুক্ষমূর্তি ধারণ করেছে, তেমনি শোকে মুহ্যমান কবির চেতনাও যেন প্রিয়জনের চলে যাওয়াকে কেন্দ্র করে বিষণ্নতার রূপ পরিগ্রহ করেছে। আর তাই অকালে অপ্রাপ্তি নিয়ে স্বজনের চলে যাওয়ার এ বিষয়টিকে তিনি ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’ বলে অভিহিত করেছেন।
77 ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? [Rajshahi · 2018]
উত্তর ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
78 কবি কেন যৌবনশক্তির জয়গান করেছেন? [Rajshahi · 2018]
উত্তর যৌবনের ইতিবাচক বৈশিষ্ট্যের জন্য কবি যৌবনশক্তির জয়গান করেছেন।
আঠারো বছর বয়সের তরুণরা শৈশব-কৈশোরের পরনির্ভরতার দিনগুলো সচেতনভাবে মুছে ফেলতে উদ্যোগী হয়। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে যেতে প্রস্তুত থাকে। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে এ বয়সের তরুণরা অগ্রণী ভূমিকা পালন করে। এ বয়সের তরুণপ্রাণ কারো কাছে মাথা নিচু করে না। আর এ কারণেই কবি যৌবনশক্তির জয়গান করেছেন।
79 ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- কার কথা বলা হয়েছে? [Dhaka · 2017]
উত্তর ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।
80 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন? [Dhaka · 2017]
উত্তর গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর হওয়ায় কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়।
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিতে মূলত কবি ও কবিভক্তের মাঝে সংলাপের মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এ নাটকীয়তাই কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য। উল্লিখিত চরিত্রদুটির কথোপকথনের মাধ্যমে কবিতাটির বিষয়বস্তুর বিস্তৃতি ও ক্রমবিকাশ ঘটেছে। এর মধ্য দিয়ে কবি হৃদয়ের নিগূঢ় ভাব এখানে নাটকীয়ভাবে প্রকাশিত হয়েছে। এজন্য কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয়।
81 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [Jessore · 2017]
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায়।
82 পুষ্পশূন্য দিগন্তের পথে’- বলতে কী বোঝানো হয়েছে? [Jessore · 2017]
উত্তর ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’ বলতে কবি শীতের রিক্ততার কথা বুঝিয়েছেন। শীতকালে গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন। শীতের এ রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পুত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে।
83 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা? [Comilla · 2017]
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
84 ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ বলতে কবি কী বুঝিয়েছেন? [Comilla · 2017]
উত্তর কবি শীতকে কুয়াশার চাদর পরিহিত মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। শীতের এ রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে।
85 মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে? [Chittagong · 2017]
উত্তর মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।
86 বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী? [Chittagong · 2017]
উত্তর প্রিয়জন হারানোর বিষাদময় স্মৃতি ভুলতে না পারার কারণে কবি নীরব ভূমিকা পালন করেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনোজগৎ জুড়ে বিরাজ করছে শীতের রিক্ততা ও বিষণ্ণতার ছবি। প্রিয়জনের করুণ বিদায়ের ফলে কবিমনে যে বেদনার ছায়াপাত রেখে গেছে তা তিনি কিছুতেই ভুলতে পারেন না। কবির এই নীরবতার কারণটি যেন প্রকৃতির চিরাচরিত পরিস্থিতির মাঝেই খুঁজে পাওয়া যায়। মূলত প্রিয়জন হারানোর বেদনায় মুহ্যমান কবি স্বাভাবিকভাবেই নিরাসক্ত, নিরাবেগ ও নীরব হয়ে পড়েন।
87 কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি ” কার কথা বলা হয়েছে?
উত্তর “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি”– এখানে কবির কথা বলা হয়েছে।
88 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী?
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ।
89 ‘পাথার’ শব্দের অর্থ কী?
উত্তর ‘পাথার’ শব্দের অর্থ সমুদ্র।
90 কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন ।
91 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।
92 ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা?
উত্তর ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা
93 মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে?
উত্তর মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।
94 কুঁড়ি’ শব্দের অর্থ কী?
উত্তর ‘কুঁড়ি’ শব্দের অর্থ মুকুল বা কলি ।
95 ‘কুহেলি’ অর্থ কী? উত্তর কুহেলি অর্থ কুয়াশা।
96 কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়।
97 বসন্ত কিসের অপেক্ষা করেনি?
উত্তর কবির বসন্ত-বন্দনার অপেক্ষা করেনি ।
98 সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর ১৯১১ খ্রিস্টাব্দে।
99 নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে?
উত্তর সুফিয়া কামাল।
100 কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায়?
উত্তর শীত ঋতুতে।
101 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে?
উত্তর কবি সুফিয়া কামালের।
102 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
উত্তর বাতাবি লেবুর ফুল।
103 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের বুকে গন্ধ নেই?
উত্তর মাধবীর বুকে।
104 ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে?
উত্তর কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার।
