01 ‘সুচেতনা’ কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর ‘সুচেতনা’ কবিতাটি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে।
02 “এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।”-ব্যাখ্যা করো। [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর “এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়”-পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে, সভ্যতার অগ্রগতির পাশাপাশি পৃথিবী তার বুকে যুদ্ধ কিংবা রক্তপাত ধারণ করলেও এই ধ্বংসাত্মক দিক পৃথিবীর শেষ সত্য নয়।
পৃথিবীর বুকে সভ্যতা যেমন এগিয়েছে, বিকশিত হয়েছে, তার পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হয়েছে এবং বর্তমান সময়েও হচ্ছে। এতে বিপন্ন হচ্ছে মানবতা, লোপ পাচ্ছে মানুষের বিবেকবোধ কিংবা চিন্তাচেতনা থেকে উদ্ভূত শুভবোধ। এই ধ্বংসাত্মক বোধ বা দিকটিই একমাত্র সত্য নয়। এটির বাইরেও সত্য লুকিয়ে আছে। কবি সেটিকে সুচেতনা হিসেবে কল্পনা করেছেন।
03 ‘সুচেতনা’ কবিতাটি কোন ছন্দে রচিত? [সিলেট এমসি কলেজ · 2026]
উত্তর সুচেতনা’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
04 ‘শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়’- এ কথাটি ব্যাখ্যা করো। [সিলেট এমসি কলেজ · 2026]
উত্তর “শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়”- বলতে কবি বুঝিয়েছেন- পৃথিবীব্যাপ্ত অন্ধকার অশুভর অন্তরালেই আছে মুক্তির দিশা সূর্য।
‘সুচেতনা’ কবিতায় কবি সুচেতনা অভিধায় মানুষের প্রার্থিত শুভচেতনাকে আহ্বান করেছেন। তাঁর দৃঢ়বিশ্বাস, পৃথিবীতে সংঘটিত যুদ্ধ, রক্তপাত, হানাহানি মানুষের হিংসা, বিদ্বেষ ও অহংকারের ফল। তবে এই যুদ্ধ তথা রক্তপাত চিরস্থায়ী নয়। দুঃখের শেষে যেমন সুখ, তেমনই, পৃথিবীর এই যুদ্ধ, রক্তপাত ও হানাহানির পরেও রয়েছে আলোকোজ্জ্বল মুক্তি। তিনি বিশ্বাস করেন, পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভর আড়ালে সুপ্ত আছে মুক্তির দিশা সূর্য। সুচেতনার বিকাশে অচিরেই তার দেখা মিলবে।
05 কোন পথে পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026]
উত্তর সুচেতনার পথে আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব।
06 “এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়”-‘ ব্যাখ্যা করো। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026]
উত্তর “এই পথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।”-পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে, সভ্যতার অগ্রগতির পাশাপাশি পৃথিবী তার বুকে যুদ্ধ কিংবা রক্তপাত ধারণ করলেও এই ধ্বংসাত্মক দিক পৃথিবীর শেষ সত্য নয়।
পৃথিবীর বুকে সভ্যতা যেমন এগিয়েছে, বিকশিত হয়েছে, তার পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হয়েছে এবং বর্তমান সময়েও হচ্ছে। এতে বিপন্ন হচ্ছে মানবতা, লোপ পাচ্ছে মানুষের বিবেকবোধ কিংবা চিন্তাচেতনা থেকে উদ্ভূত শুভবোধ। এই ধ্বংসাত্মক বোধ বা দিকটিই একমাত্র সত্য নয়। এর বাইরেও সত্য লুকিয়ে আছে। কবি তাকে সুচেতনা হিসেবে কল্পনা করেছেন।
07 সুচেতনা’ কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? উত্তর
সুচেতনা’ কবিতাটি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে।
08 পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর ➤ ‘সুচেতনা’ কবিতার প্রশ্নোক্ত পঙক্তিতে কবি সমকালীন অশান্ত-বিক্ষুব্দ পৃথিবীর চিত্র তুলে ধরেছেন।
➤ পৃথিবীর সামাজিক-অর্থনৈতিক বিপর্যয়, হিংসা, হানাহানি, হত্যা, ধ্বংস ইত্যাদি কবিকে আহত করেছে। কবি দেখেছেন মানুষই মানুষকে হত্যা করছে স্বার্থ চরিতার্থ করার জন্য। পরিজনদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। এই অমানবিক দিকগুলোকে কবি পৃথিবীর গভীরতর অসুখ বলে আখ্যায়িত করেছেন। সারকথা: ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ’ বলতে এ কবি সমকালীন অশান্ত বিক্ষুদ্ধ পৃথিবীর কথা বুঝিয়েছেন।
09 জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে আখ্যায়িত করেছেন?
উত্তর জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর ‘চিত্ররূপময়’ বলে আখ্যায়িত করেছেন।
10 এখন পৃথিবীর গভীর গভীরতর অসুখ কেন?
উত্তর ➤ সমকালীন পৃথিবী যুদ্ধ, হানাহানি, অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতনে ক্ষতবিক্ষত। এসব মানবতাবিরোধী অপকর্মের জন্য পৃথিবীর এখন গভীরতর অসুখ।
➤ পৃথিবীব্যাপী ক্ষমতালিপু মানুষ নিজেদের সামান্য সুখের জন্য মানবসমাজকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। ফলে মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য হাহাকার করছে সর্বদা। কিন্তু পৃথিবীব্যাপী এই ধ্বংসযজ্ঞের ফলে তা সম্ভব হচ্ছে না যাকে পৃথিবীর গভীরতর অসুখ হিসেবে তুলে ধরা হয়েছে। সারকথা: ব্যক্তিস্বার্থে অন্য একশ্রেণির মানুষ সমস্ত পৃথিবীকে ধ্বংসযজ্ঞ চালিয়ে বসবাসের অনুপযোগী করে ফেলেছে। এ পৃথিবীই বর্তমানে অসুস্থ পৃথিবী।
11 কবি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থের নাম কী?
উত্তর কবি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থের নাম ‘কবিতার কথা’।
12 ‘সুচেতনা’ কবিতায় কবি তাঁর কোন বিশ্বাসকে শিল্পিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর ➤ ‘সুচেতনা’ কবিতায় কবি তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন।
➤ ‘সুচেতনা’ কবিতায় কবি ‘সুচেতনা’ বলতে শুভ চেতনাকে বুঝিয়েছেন। তাঁর মতে, পৃথিবীব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই শুভ চেতনা। ইতিবাচক এ চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সব বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। কবির বিশ্বাসমতে, সুচেতনা দূরতম দ্বীপসদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখে। পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয়, মুক্তির দিশা। এ বিশ্বাসকেই কবি তাঁর কবিতায় শিল্পিত করেছেন। সারকথা: সুচেতনার বিকাশেই এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটিই কবির বিশ্বাস।
13 গভীর গভীরতর অসুখ কার?
উত্তর গভীর গভীরতর অসুখ এই পৃথিবীর।
14 “এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।”- ব্যাখ্যা কর। উত্তর
➤ অগ্রগতির সঙ্গে সঙ্গে পৃথিবী তার বুকে যুদ্ধ কিংবা রক্তপাত ধারণ করলেও এই ধ্বংসাত্মক দিক পৃথিবীর শেষ সত্য নয়। আলোচ্য চরণ দুটি দিয়ে এই কথাই বোঝানো হয়েছে।
➤ পৃথিবী সভ্যতাকে ধারণ করার পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হয়েছে এবং বর্তমান সময়েও হচ্ছে। এতে বিপন্ন হচ্ছে মানবতা, পিছিয়ে যাচ্ছে মানুষের বিবেকবোধ কিংবা চিন্তা-চেতনা থেকে উদ্ধৃত শুভবোধ। এই ধ্বংসাত্মক বোধই একমাত্র সত্য নয়; এর বাইরেও সত্য লুকিয়ে আছে। কবি যাকে সুচেতনা হিসেবে কল্পনা করেছেন।
সারকথা: পৃথিবী শুভবোধের পাশাপাশি অশুভ বোধ ধারণ করে এগিয়ে গেলেও এই অশুভ বোধই একমাত্র সত্য নয়।
15 পৃথিবীর মানুষকে কবি কিসের মতো ভালোবাসতে চেয়েছেন?
উত্তর পৃথিবীর মানুষকে কবি মানুষের মতো ভালোবাসতে চেয়েছেন।
16 পৃথিবীর মানুষকে কবি মানুষের মতো ভালোবাসতে চেয়েছেন।
উত্তর ➤ সুচেতনা পৃথিবীতে আলো জ্বালাবে বলে মনে করেন কবি।
➤ ‘সুচেতনা’ কবিতার কবি বিশ্বাস করেন সুচেতনা দূরতর দ্বীপের মতো একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে কিংবা রক্তপাতে নিঃশেষিত নয়। কবির চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে ইহলৌকিক পৃথিবীকে সুস্থ ও সুন্দর করবে এবং পৃথিবীর মানুষকে রাখবে জীবনময় করে। এভাবেই সুচেতনা পৃথিবীতে আলো জ্বালাবে।
সারকথা: জরা-জীর্ণতা দূর করে সুচেতনা এই পৃথিবীতে আলো জ্বালাবে।
17 কবি কাকে দূরতর দ্বীপ বলেছেন?
উত্তর কবি সুচেতনাকে দূরতর দ্বীপ বলেছেন।
18 কবি ‘সুচেতনা’ সম্বোধনে কোনটি চিত্রিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর ➤ ‘সুচেতনা’ কবিতায় সুচেতনা সম্বোধনে কবি তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন।
➤ কবির বিশ্বাসমতে, সুচেতনা দূরতর দ্বীপসদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এ সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুদ্ধ ইহলৌকিক পৃথিবীর মানুষকে ‘জীবন্ময় করে রাখে। জীবন্মুক্তির এ চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে। শাশ্বত রাতের বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে।
সারকথা: ‘সুচেতনা’ সম্বোধনের মধ্য দিয়ে কবি সুন্দর চেতনার বোধটি চিত্রিত করেছেন।
19 কোথায় নির্জনতা আছে?
উত্তর দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতা আছে।
20 কবির মতে এ পৃথিবীর ক্রমমুক্তি কীভাবে সম্ভব?
উত্তর ➤ কবির মতে, ইতিবাচক সুচেতনার আলো প্রজ্বালনের মাধ্যমেই সকল বিপর্যয় কাটিয়ে এ পৃথিবীর ক্রমমুক্তি ঘটানো সম্ভব।
➤ ‘সুচেতনা’ কবিতায় দেখা যায় এ পৃথিবী অস্থির ও ধ্বংসাত্মক। স্বজনের হাতে নিহত হয় স্বজন। এটিকে কবি পৃথিবীর গভীরতর অসুখ বলেছেন। তিনি জানেন একমাত্র ইতিবাচক কাজের আহ্বানে সাড়া দিলেই এ পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব হবে অর্থাৎ এ পথেই আমরা সুদিনের দেখা পাব। কারণ সুচেতনা এ পথে আলো জ্বালবে। এই লক্ষ্যে অনেক শতাব্দী ধরে মনীষীরা কাজ করবেন।
সারকথা: ইতিবাচক কাজের আহ্বানে সাড়া দিলেই এ পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব হবে।
21 ‘পরিজন’ শব্দের অর্থ কী?
উত্তর ‘পরিজন’ শব্দের অর্থ আত্মীয় বা স্বজন।
22 ‘এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে’- কবি কেন এ কথা বলেছেন?
উত্তর ➤ ‘এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে’- কবির এ কথা বলার কারণ তিনি বিশ্বাস করেন অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক চেষ্টা করলেই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
➤ ‘সুচেতনা’ কবিতায় কবি বলতে চেয়েছেন এই জরাজীর্ণ, হিংসা-দ্বেষমাখা পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা তখনই সম্ভব যখন আমরা অক্লান্ত পরিশ্রম ও গভীর আন্তরিকতায় সবকিছু নতুনভাবে গড়তে তৎপর হব। আর তা সম্ভব হবে যখন সুচেতনা সেই পথে আলো জ্বেলে দেবে। কবি আরও বলেন চারদিকে রক্তক্লান্ত কাজে মানুষকে সাড়া দিতে হবে, তাহলেই পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব হবে। অর্থাৎ সেই পথেই আমরা সুদিনের সন্ধান পাব।
সারকথা: কবি বিশ্বাস করেন যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
23 ‘নির্জন’ শব্দের অর্থ কী?
উত্তর ‘নির্জন’ শব্দের অর্থ জনহীন।
24 ‘সে অনেক শতাব্দীর মনীষীর কাজ’ ব্যাখ্যা কর।
উত্তর ➤ ‘সে অনেক শতাব্দীর মনীষীর কাজ’ বলতে কবি বোঝাতে চেয়েছেন- পৃথিবীর ক্রমমুক্তি একক দিনে সম্ভব নয়। সেটি বহু যুগের সাধনা ও পরিশ্রমের কাজ।
➤ যুগে যুগে মহামানবরা এ পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়ার জন্য সাধনা ও পরিশ্রম করে গেছেন। এমনকি পৃথিবীর মঙ্গল কামনা করে জীবন উৎসর্গ করে গেছেন। তাদের মেধা, মনন ও ভালোবাসা দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন এ পৃথিবীকে। এজন্যই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
সারকথা: প্রশ্নোক্ত চরণে কবি পৃথিবীকে সুন্দর করে গড়ার পেছনে মহামানবদের যুগযুগান্তরের সাধনার কথা বুঝিয়েছেন।
25 মাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?
উত্তর মাটি-পৃথিবীর টানে কবি মানবজন্মের ঘরে এসেছেন।
26 ‘দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে’ পঙক্তি দুটি ব্যাখ্যা কর।
উত্তর ➤ আলোচ্য পঙক্তি দুটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে, প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে।
➤ ‘সুচেতনা’ কবিতায় কবি পৃথিবীর ধ্বংস, অমানবিকতা, হিংসা প্রভৃতির চিত্র তুলে ধরেছেন। প্রশ্নোক্ত পঙক্তিদ্বয়ে কবি মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, হানাহানির কথা বলেছেন। মানুষই মানুষকে হত্যা করছে স্বার্থ চরিতার্থ করতে। অথবা স্বজনের হাতেই নিহত হচ্ছে স্বজন। কারণ ভালোবাসার পরিণামে পৌছাতে হলেও পাড়ি দিতে হয় অনেক রক্তাক্ত পথ- এটি দেখে কবি আহত ও বিচলিত। আলোচ্য পঙক্তিদ্বয়ে এই কথাই প্রকাশ পেয়েছে। সারকথা: আলোচ্য চরণদ্বয় কবি অশান্ত, বিক্ষুব্ধ ও অসুস্থ পৃথিবীর অমানবিকতা ও মনুষ্যত্বহীনতাকে নির্দেশ করেছেন।
27 কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?
উত্তর কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?
28 ‘শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়’- ব্যাখ্যা কর।
উত্তর ➤ ‘শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়’ বলতে কবি বোঝাতে চেয়েছেন- পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয় বা মুক্তির দিশা।
➤ কবির মতে রাতের অন্ধকার যেমন শাশ্বত চিরকালীন তেমনই রাতের শেষে সূর্যোদয়ও অনন্ত ও অনিবার্য। অর্থাৎ একদিকে। আঁধার অন্যদিকে আলো, একদিকে হিংসা অন্যদিকে মানবিকতা, একদিকে মৃত্যুর বীভৎসতা অন্যদিকে নতুন জীবনের আহ্বান। এখানে অন্ধকার যদি আজকের সময় হয় তবে সূর্যোদয় হলো নতুন সুন্দর দিন বা মুক্তির দিশা- যার কাছে কবি পৌছতে চান। সারকথা: প্রশ্নোক্ত পড়স্তিতে কবি বলতে চেয়েছেন রাতের আঁধার যতই দীর্ঘ হোক না কেন, শেষ পর্যন্ত সূর্যোদয় অনিবার্য ও চিরন্তন।
