BNG – AB S – Potidaan

01 কবি জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026]

উত্তর কবি জসীমউদ্দীনকে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে।

02 “যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ।” কবি তারে দিতে চান কী প্রতিদান? বুঝিয়ে লেখো। [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026]

উত্তর ‘প্রতিদান’ কবিতায় কবি বিষে-ভরা বাণের বদলে বুকভরা গান দিতে চান।
কবি ব্যক্তিস্বার্থকে গুরুত্ব না দিয়ে সমষ্টির কথা ভাবেন। তিনি মনে করেন হিংসা-বিদ্বেষ মানবসমাজের ক্ষতি করে। ভালোবাসাপূর্ণ ক্ষমাশীল মানুষই পৃথিবীকে সুন্দর করতে পারে। তাই তিনি শত্রুকে হিংসার বদলে প্রতিহিংসা না দিয়ে হৃদয় উজাড় করে শুভকামনা জানিয়েছেন।

03 ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের ‘বালুচর’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

04 “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- কবি কেন একথা বলেছেন? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর” বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- “কাঁটা’ পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।”

05 কবি কাকে ‘বুকভরা গান’ উপহার দেন? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর • যে কবিকে বিষে ভরা বান দেয় কবি তাকে বুক ভরা গান দেন।

06 “মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি।”- ব্যাখ্যা কর। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর • “মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি” বলতে মানুষের প্রতি কবির গভীর মমতাকে নির্দেশ করেছেন।
• ‘প্রতিদান’ কবিতায় কবি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি মহানুভব ও ক্ষমাশীল। যারা কবির ক্ষতি করেছে, কবিকে যন্ত্রণা দিয়েছে, কবির হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে কবি তার বুক ভরিয়ে দেন ভালোবাসায়। এভাবে কবির সর্বংসহা ও ভালোবাসপূর্ণ মনোভাবের প্রকাশ পেয়েছে প্রশ্নোক্ত বাক্যটিতে।

07 কবি কাকে বুকভরা গান দেন? [সিলেট এমসি কলেজ · 2025]

উত্তর • কবিকে যে বিষে-ভরা বাণ দিয়েছে, কবি তাকে বুকভরা গান দেন।

08 “আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।”- ব্যাখ্যা কর। [সিলেট এমসি কলেজ · 2025]

উত্তর • যে ঘর ভেঙে কবির অনিষ্ট করতে চেয়েছে কবি প্রতিদানে তার ঘর বেঁধে বাসযোগ্য করে দিতে চেয়েছেন।
• ‘প্রতিদান’ কবিতায় কবি একজন উদার চিত্তের মানুষ। তিনি এমন মানুষের ঘর বাঁধেন, যে ব্যক্তি কবির নিজের ঘর ভেঙেছে। অর্থাৎ কবি অনিষ্টকারীকে প্রতিদানে উপকার করার মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এই বিষয়টির প্রকাশ ঘটেছে।

09 ‘প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? [চট্টগ্রাম কলেজ · 2025]

উত্তর ‘প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীনের ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

10 কবির পথে পথে ঘুরে বেড়ানোর কারণ ব্যাখ্যা কর। [চট্টগ্রাম কলেজ · 2025]

উত্তর • কবিকে যে পথের বিরাগী করেছে, কবি তাকে আপন করার জন্য পথে পথে ঘোরেন।
• সব মানুষ সমান নয়। কিছু মানুষ আছে যারা ভীষণভাবে আত্মকেন্দ্রিক। তারা অন্যকে গুরুত্ব দিতে চায় না। কেবল নিজেরা ভোগ-বিলাসে আসক্ত থাকে। এমনই এক আত্মকেন্দ্রিক মানুষ কবিকে পথের বিরাগী করে। এতে কবির দুঃখ নেই। তাই কবিকে যে পথের বিরাগী করেছে কবি তার জন্যই পথে পথে ঘুরে বেড়ান। কারণ কবি তাকে আপন করতে চান।

11 ‘প্রতিদান’ কবিতায় কবি কার কূল বাঁধেন? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025]

উত্তর ‘প্রতিদান’ কবিতায় যে কবির কূল ভেঙেছে কবি তার কূল বাঁধেন।

12 “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর।”- চরণটি ব্যাখ্যা কর। [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025]

উত্তর • ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’ বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
• ‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

13 ‘প্রতিদান’ শব্দের অর্থ কী? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025]

উত্তর ‘প্রতিদান’ শব্দের অর্থ হলো ‘দানের বদলে দান’।

14 “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর।”- চরণটি ব্যাখ্যা কর। [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025]

উত্তর • ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’ বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
• ‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

15 কবি কাকে ‘বুকভরা গান’ দেন? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর • যে করিকে বিষে-ভরা বাণ দিয়েছে তাকে কবি বুকভরা গান দেন।

16 “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- উক্তিটি বুঝিয়ে লেখ। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর •’কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’ বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
• ‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

17 ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?. [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025]

উত্তর নিরন্তর শব্দের অর্থ নিয়ত বা অবিরাম।

18 “ফুল করি দান সারাটি জনম”- বুঝিয়ে লেখ। [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025]

উত্তর • ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’ বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
• ‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

19 কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন? [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর . কবি জসীমউদ্দীন ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন।

20 “যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান”- ব্যাখ্যা কর। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর • “যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,/আমি দেই তারে বুকভরা গান” বলতে কবি হৃদয়ের সমস্ত ভালোবাসা পরার্থে নিবেদন করাকে বুঝিয়েছেন।
• ‘প্রতিদান’ কবিতায় ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে। এখানে প্রতিকূল অবস্থাতেও কবি মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চেয়েছেন। মানুষের কাছ
থেকে আঘাত পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছেন। কেউ যদি কবিকে বিষে-ভরা বাণ দেয় কবি তাকে বুকভরা গান তথা তাকে হৃদয় উজাড় করে ভালোবাসা দেবেন। প্রশ্নোক্ত চরণদ্বয়ে এ কথাই বলা হয়েছে।

21 ‘নিরন্তর’ শব্দের অর্থ কী? [সিলেট সরকারি কলেজ · 2025]

উত্তর ‘নিরন্তর’ শব্দের অর্থ নিয়ত বা অবিরাম।

22 “ফুল করি দান সারাটি জনম-ভর” পঙ্ক্তিটি ব্যাখ্যা কর। [সিলেট সরকারি কলেজ · 2025]

উত্তর • ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’ বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
• ‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

23 কবির বুকে যে কবর বেঁধেছে তার বুক তিনি কী দিয়ে ভরিয়ে দেন? [Dhaka · 2025]

উত্তর কবির বুকে যে কবর বেঁধেছে তার বুক তিনি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ দিয়ে ভরিয়ে দেন।

24 “আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”-ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর “আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”-কবিকে যে ব্যক্তি পর করে দিয়েছে তিনি তাকে আপন করে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে এ উক্তিটি করেছেন।

‘প্রতিদান’ কবিতায় কবি যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক প্রতিদান দেওয়ার কথা বলেছেন। তিনি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ না হয়ে শত্রুকে ভালোবাসা উপহার দিয়েছেন। যে কবির ঘর ভেঙে কবিকে পর করে দিয়েছে কবি তাকে আপন করে নেওয়ার জন্য পথে পথে ঘুরেছেন। তিনি অনিষ্টকারী বা শত্রুকে প্রতিদানে ভালোবাসা উপহার দিয়ে এক সুন্দর ও প্রীতিময় পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন।

25 ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [Rajshahi · 2025]

উত্তর ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের ‘বালুচর’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

26 কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার জন্য কী করেন? [Rajshahi · 2025]

উত্তর কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার বুকে ভালোবাসায় রঙিন ফুলের বাগান রচনা করেন।
‘প্রতিদান’ কবিতায় কবি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি অত্যন্ত মহানুভব ও ক্ষমাশীল। কেউ তাকে আঘাত করলে, কবি তাকে প্রতিঘাত করেন না। যারা কবির ক্ষতি করেছেন, কবিকে বিষেভরা কথায় যন্ত্রণা দিয়ে তাঁর হৃদয়কে ক্ষতবিক্ষত করেছেন, যারা কবির হৃদয়ে কবর রচনা করেছেন- কবি তাদের হৃদয়ে রঙিন ফুলের সোহাগ জড়ানো বাগান তৈরি করেন, অর্থাৎ তাদের ভালোবাসায় ভরিয়ে দেন।

27 ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী? [Comilla · 2025]

উত্তর ‘মালঞ্চ’ শব্দের অর্থ ফুলের বাগান।

28 “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”-‘প্রতিদান’ কবিতার এই চরণটি ব্যাখ্যা কর। [Comilla · 2025]

উত্তর “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর” বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।”

29 ‘কবর’ কোন ধরনের রচনা? [Barisal · 2025]

উত্তর ‘কবর’ একটি বিখ্যাত কবিতা।

30 “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- কেন? বর্ণনা কর। [Barisal · 2025]

উত্তর “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর” বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।”

31 ‘প্রতিদান’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? [Dinajpur · 2025]

উত্তর ‘প্রতিদান’ কবিতাটি কবির ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

32 “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? [Dinajpur · 2025]

উত্তর “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর” বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।”

33 কবি জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন? [Mymensingh · 2025]

উত্তর কবি জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে ‘কবর’ কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন।

34 কবি নিরন্তর কী সাজান? ব্যাখ্যা কর। [Mymensingh · 2025]

উত্তর কবিকে যে ব্যক্তি নিষ্ঠুর বাণী শুনিয়েছে কবি তার মুখ নিরন্তর সাজান।
‘প্রতিদান’ কবিতায় কবির সর্বংসহা মনোভাব ব্যক্ত হয়েছে। কবিকে যে আঘাত করে তিনি তাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চান। এভাবেই কবিকে কেউ যদি নিষ্ঠুর কথা বলে তাহলে প্রতিদানে তিনি তার মুখ সাজিয়ে দিতে চান। তিনি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে নিষ্ঠুর কথা বলা ব্যক্তির মুখ সাজিয়ে দিতে চান।

35 মাতুলালয় অর্থ কী? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024]

উত্ত মামার বাড়ি।

36 ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।’-কবির বোধের কারণ কী? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024]

উত্তর ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।’- কবির এ বোধের কারণ হলো পরার্থপরতা। পৃথিবীতে মানুষেরা কেবলই নিজের স্বার্থচিন্তায় মগ্ন থাকে। এতে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু কবি পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে দেখতে চেয়েছেন। প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন। তিনি পরার্থপরতার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে চেয়েছেন। তাই তিনি অনিষ্টকারীর উপকার করার লক্ষ্যে প্রশ্নোক্ত কথাটির প্রকাশ ঘটিয়েছেন।

37 ‘প্রতিদান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর ‘প্রতিদান’ কবিতাটি বালুচর কাব্যগ্রন্থের অন্তর্গত।

38 “কাঁটা পেয়ে তরে ফুল করি দান সারাটি জনমভর”-উক্তিটি দ্বারা কী বোঝানো হয়ে [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর আলোচ্য উক্তিটির মাধ্যমে কবির উদার হৃদয়ের পরিচয় পাওয়া যায়। যাঁরা তাঁকে সারাজীবন কষ্ট ও কষ্ট দিয়েছেন, তাঁদেরকে তিনি ভালোবাসা দিয়েছেন। এর মাধ্যমে পৃথিবী সুন্দর হবে বলে মনে করেন কবি। কষ্ট থেকে প্রতিশোধ নয় বরং ভালোবাসাই সেরা। কবি এটাই করেছেন। তাই তিনি বলেন, কাটার পর সারা জীবন তাদের ফুল দিয়ে গেছেন।

39 ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর জনশ্রুতি

40 তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, বলতে কী বোঝানো হয়েছে?-ব্যাখ্যা করো। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর তিনি অতিক্রান্ত পায়ের কথা বলতেন বলতে পূর্ব পুরুষদের কাছের কথা বলা হয়েছে আমাদের পূর্বপুরুষ খুবই অত্যাচারী ছিল তাদের কর্তনের পলিমাটি সৌরভ পিঠিয়ে রক্ত জবার মতো কত দেখা। সুতরাং এরা কঠোর পরিশ্রম করতো। তাদের পিছু থেকে আঘাত হানা হয়েছে। এজন্য পিছনে রক্তজবার মত ক্ষত।

আমাদের পূর্বপুরুষ পাহাড়ের জমি চাষ করত এজন্য এখানে অতিক্রান্ত পাহাড়ে কথা বলা হয়েছে তারা অরণ্য এবং হিংসুক পশুদের পশুদের সাথে লড়াই করে জীবন যাপন করত।

41 কবি কাকে ‘বুকভরা গান’ দেন? [Rajshahi · 2024]

উত্তর যে কবিকে বিষে ভরা বান দেয় কবি তাকে বুক ভরা গান দেন।

42 “মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি”- ব্যাখ্যা কর। [Rajshahi · 2024]

উত্তর “মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি” বলতে মানুষের প্রতি কবির গভীর মমতাকে নির্দেশ করেছেন।
‘প্রতিদান’ কবিতায় কবি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি মহানুভব ও ক্ষমাশীল। কেউ তাকে আঘাত করলে তিনি প্রতিঘাত করেন না। তিনি প্রতিশোধ, হিংসা, প্রতিহিংসা থেকে সব সময় দূরে থাকতে চেয়েছেন। যারা কবির ক্ষতি করেছে, কবিকে যন্ত্রণা দিয়েছে, কবির হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে কবি তার বুক ভরিয়ে দেন ভালোবাসায়। এভাবে কবির সর্বংসহা ও ভালোবাসপূর্ণ মনোভাবের প্রকাশ পেয়েছে প্রশ্নোক্ত বাক্যটিতে।

43 ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে-ভরা বানে’র প্রতিদানে কী দেন? [Dinajpur · 2024]

উত্তর ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে-ভরা বানে’র প্রতিদানে বুক ভরা গান দেন।

44 ‘প্রতিদান’ কবিতায় কবির পথে পথে ঘুরে বেড়ানোর কারণ ব্যাখ্যা কর। [Dinajpur · 2024]

উত্তর কবিকে যে পথের বিরাগী করেছে, কবি তাকে আপন করার জন্য পথে পথে ঘোরেন।
সব মানুষ সমান নয়। কিছু মানুষ আছে যারা ভীষণভাবে আত্মকেন্দ্রিক। তারা অন্যকে গুরুত্ব দিতে চায় না। কেবল নিজেরা ভোগ-বিলাসে আসক্ত থাকে। এমনই এক আত্মকেন্দ্রিক মানুষ কবিকে পথের বিরাগী করে। এতে কবির দুঃখ নেই। তাই কবিকে যে, পথের বিরাগী করেছে কবি তার জন্যই পথে পথে ঘুরে বেড়ান। কারণ কবি তাকে আপন করতে চান।

45 ‘নিঠুরিয়া বাণী’ কী? [Mymensingh · 2024]

উত্তর ‘নিঠুরিয়া বাণী’ হলো নিষ্ঠুর কথা।

46 ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।’- ব্যাখ্যা কর। [Mymensingh · 2024]

উত্তর ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’ বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন। ‘প্রতিদান’ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।

47 ‘নিরন্তর’ শব্দের অর্থ কী? [Comilla · 2023]

উত্তর ‘নিরন্তর’ শব্দের অর্থ নিয়ত বা অবিরাম।

48 সে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন? [Comilla · 2023]

উত্তর আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ক্ষতিসাধন করতে সর্বদা ব্যাপৃত থাকে। তারা কখনো অন্যের ভালো সহ্য করতে পারে না। তারা অন্যের অপকার করতে গিয়ে মূলত নিজেরই ক্ষতি করে। এমন ক্ষতিকর মানুষ কবিরও ঘর ভাঙে। এতে কবির অপকার হলেও তিনি মনে কোনো ক্ষোভ রাখেন না। বরং কবির ঘর যে ভেঙেছে, কবি তার ঘর প্রস্তুত করে দেন। এর মাধ্যমে কবির উদার ও ক্ষমাশীলতার পরিচয় পাওয়া যায়।

49 ‘বান’ শব্দের অর্থ কী? [Jessore · 2023]

উত্তর ‘বান’ শব্দের অর্থ বন্যা।

50 ‘প্রতিদান’ কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্খা ব্যক্ত হয়েছে? ব্যাখ্যা কর। [Jessore · 2023]

উত্তর কবি বলেছেন সমাজ সংসারে বিদ্যমান বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কোভিদ কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আশঙ্কায়। কেননা ভালোবাসাপূর্ণ মানুষের নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী।

51 ‘মালঞ্চ’ অর্থ কী? [Mymensingh · 2023]

উত্তর ‘মালঞ্চ’ শব্দের অর্থ ফুলের বাগান।

52 কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন? [Mymensingh · 2023]

উত্তর কবির অনিষ্টকারীর জন্য কবি দীঘল রজনী জেগে থাকেন কারণ –

কবি একজন উদার, মহৎ ও সুন্দর হৃদয়ের মানুষ। পরার্থপরতা তাঁর অন্যতম প্রধান গুণ। সব মানুষের জন্যই তাঁর প্রাণ কাঁদে। তাই তো দীর্ঘ রাত কবি জেগে থাকেন। তিনি তার জন্য জেগে থাকেন, যে ব্যক্তি তার ঘুম হরণ করেছে। অর্থাৎ কষ্ট পেলেও কবি বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেন, যে কবির অনিষ্ট করেছে।

53 ‘প্রতিদান’ শব্দের অর্থ কী? [Rajshahi · 2023]

উত্তর ‘প্রতিদান’ শব্দের অর্থ প্রত্যর্পণ।

54 কবি দীঘল রজনী জেগে থাকেন কেন? [Rajshahi · 2023]

উত্তর কবির ঘুম যে কেড়ে নিয়েছে কবি তার জন্য দীঘল রজনী জেগে থাকেন। কবি একজন উদার, মহৎ ও সুন্দর হৃদয়ের মানুষ। পরার্থপরতা তাঁর অন্যতম প্রধান গুণ। সব মানুষের জন্যই তাঁর প্রাণ কাঁদে। তাই তো দীর্ঘ রাত কবি জেগে থাকেন। তিনি তার জন্য জেগে থাকেন, যে ব্যক্তি তার ঘুম হরণ করেছে। অর্থাৎ কষ্ট পেলেও কবি বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেন, যে কবির ক্ষতি করেছে। তাই কবি বলেছেন, ‘দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর।’

55 ‘নকশী কাঁথার মাঠ’ কী ধরনের রচনা? [Mymensingh · 2022]

উত্তর ‘নকশি কাঁথার মাঠ’ একটি কাব্যগ্রন্থ।

56 ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’- ব্যাখ্যা কর। [Mymensingh · 2022]

উত্তর কবি অনিষ্ঠকারীর উপকার করতে চান বলে কাঁটার বিনিময়ে ফুল দান করে। কবি বিশ্বাস করেন অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে তার উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা সম্ভব।বর্তমানে মানুষ একে অন্যের ক্ষতি করতে ব্যস্ত।যদি মানুষ একে অপরের ক্ষতি না করে ভালো চাইতো তাহলে পৃথিবী সুন্দর হতো।কবিতায় পৃথিবীকে সুন্দর করতে কবি অনিষ্ঠকারীকেও ফুল দিতে চেয়েছেন, মঙ্গল সাধন করতে চেয়েছেন।