BNG – AB S – Ami King Bodontir

01 কে নদীতে ভাসতে জানে না? [রাজশাহী ক্যাডেট কলেজ · 2026]

উত্তর যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না।

02 ‘তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল’ চরণটির ভাবার্থ লেখো। [রাজশাহী ক্যাডেট কলেজ · 2026]

উত্তর “তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল” কথাটি দ্বারা ভূমিজীবী অনার্য ক্রীতদাসদের জীবনসংগ্রামের দিকটি প্রকাশ পেয়েছে।
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। সুপ্রাচীন কাল থেকে এদেশের অর্থনীতি কৃষিনির্ভর, নদীবিধৌত পলিমাটিতে বীজ বুনলেই সোনা ফলে। জমিতে কাজ করার প্রতীক হয়ে উঠেছে কৃষিজীবী মানুষের দুটি হাত। পলিমাটির সাথে জীবনধারণের সংগ্রাম করেন কবির পূর্বপুরুষরা। পায়ে ক্ষত হয়েছে। পলিমাটিতে কাজ করার সুবাদে কবির পূর্বপুরুষের দুহাতে লেগে ছিল সেই মাটির, সুবাস। আলোচ্য পঙক্তিতে এদেশের ভূমিজীবী অনার্য ক্রীতদাসদের জীবনসংগ্রামের দিকটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।

03 ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কবিতা’ শব্দটি কীসের প্রতীক? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কবিতা’ শব্দটি কবি-একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক

04 “আমি বিচলিত স্নেহের কথা বলছি।”- ব্যাখ্যা করো। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর “আমি বিচলিত স্নেহের কথা বলছি” কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে।

‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি কবিতায় এই সত্তা ও ভালোবাসাকে ‘বিচলিত স্নেহ’ নামে আখ্যায়িত করেছেন। প্রশ্নোক্ত উক্তিতে স্বজনদের প্রতি এই উৎকণ্ঠিত ভালোবাসার কথাই বলা হয়েছে।

05 ‘শ্বাপদ’ শব্দের অর্থ কী?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর শ্বাপদ’ শব্দের অর্থ হিংস্র মাংসাশী শিকারি জন্তু।

06 “তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল”- ব্যাখ্যা করো। [মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর “তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বলতে কবি বিদেশি শাসক কর্তৃক তাঁর পূর্বপুরুষের নির্যাতিত হওয়ার কথা বোঝাতে চেয়েছেন।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের কথা বলেছেন। তিনি তাঁর পূর্বপুরুষের বিদেশি শত্রু-শাসকদের অধীনে ‘দাসত্বের যন্ত্রণা, তাদের আঘাতের ক্ষতচিহ্ন এবং তা থেকে উত্তরণের চেতনা তুলে ধরেছেন। বাঙালির ওপর নির্যাতনের প্রেক্ষাপট স্মরণ করতে গিয়ে কবির মনে হয়েছে তাঁর পূর্বপুরুষের ওপর শত্রুরা পেছন থেকে যে আঘাত করেছিল, তাঁর পিঠের সেই ক্ষতচিহ্ন এখনও রক্তজবার মতো হয়ে আছে।

07 কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে কী উপস্থাপিত হয়? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026]

উত্তর কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দ ‘কবিতা’।

08 “যে কবিতা শুনতে জানে না/সে…….”- পঙ্ক্তিটি কবি কেন বারবার ব্যবহার করেছেন?- ব্যাখ্যা করো। [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026]

উত্তর “যে কবিতা শুনতে জানে না/সে …….” পঙ্ক্তিটি কবি বারবার ব্যবহার করেছেন কারণ এখানে কবিতা শুধু সাহিত্য নয়, বরং একটি জাতির ঐতিহ্য, সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। কবি দেখতে চেয়েছেন কবিতা জীবনের প্রতিচ্ছবি এবং যে কবিতা বোঝে না সে জীবনকে উপলব্ধি করতে পারে না। কবিতা শোনা মানে শুধু শব্দ শোনা নয়, বরং জীবন গভীর সত্য ও চেতনার সাথে সংযোগ স্থাপন করে বাস্তব জীবন উপলব্ধি করা। তাই কবি উক্ত পঙ্ক্তিটি বারবার ব্যবহার করেছেন।

09 কবির পূর্বপুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল? [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।

10 ভালোবাসা দিলে মা মরে যায়”- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর “ভালোবাসা দিলে মা মরে যায়” বলতে পরিবারকে ভালোবেসে পারিবারিক গণ্ডিতে আবদ্ধ থাকলে মাতৃসম স্বদেশের ওপর যে নির্মমতা নেমে আসে সেই বিষয়টি বোঝানো হয়েছে।
মা ও মাতৃভূমি এক সূত্রে গাঁথা। মাকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকলে দেশরক্ষা হয় না। দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে চাইলে প্রিয়জনের প্রতি স্নেহ-মায়া, ভালোবাসার বন্ধন ছিন্ন করে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। তা না হলে দেশমাতাকে পরাধীনতা থেকে মুক্ত করা যায় না। সে মৃত্যুপথের যাত্রী হয়ে যায়। আলোচ্য উক্তিতে এই কথাটি বোঝানো হয়েছে।

11 কিংবদন্তি শব্দের অর্থ কী? [সিলেট এমসি কলেজ · 2026]

উত্তর ‘কিংবদন্তি’ শব্দের অর্থ জনশ্রুতি।

12 বিচলিত স্নেহ’ কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে? [সিলেট এমসি কলেজ · 2026]

উত্তর ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি কবিতায় এই সত্তা ও ভালোবাসাকে ‘বিচলিত স্নেহ’ নামে আখ্যায়িত করেছেন। প্রশ্নোক্ত উক্তিতে স্বজনদের প্রতি এই উৎকণ্ঠিত ভালোবাসার কথাই বলা হয়েছে।

13 ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী? [নটরডেম কলেজ · 2025]

উত্তর ‘কিংবদন্তি’ শব্দের অর্থ ‘জনশ্রুতি’।

14 “সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না।” ব্যাখ্যা কর। [নটরডেম কলেজ · 2025]

উত্তর • প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে কবি কবিতা শোনার মতো স্বাধীন সত্তার অধিকারী না হলে সূর্যের অমিত তেজকেও যে ধারণ করা সম্ভব নয়- এ কথা বোঝানো হয়েছে।
• সূর্য হলো সকল শক্তির উৎস। আর কবিতা হলো মুক্তির দ্যোতক। তাই কবিতা শোনার জন্য স্বাধীন সত্তার অধিকারী হওয়া আবশ্যক। এ কারণে যে কবিতা শুনতে জানে না, সে মুক্তির সোপানে পা রাখতে পারে না বলে সূর্যের অমিত শক্তি ও তেজকেও ধারণ করতে পারে না। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এ কথাই বোঝানো হয়েছে।

15 কবির পূর্বপুরুষ কেমন জমি আবাদের কথা বলতেন? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর • কবির পূর্বপুরুষ পতিত জমি আবাদের কথা বলতেন।

16 সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর • ‘সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা’ বলতে অধিকার আদায় ও মুক্তির জন্য বুকের মধ্যে তেজোদীপ্ত চেতনার লালনকে বোঝানো হয়েছে।
• সাধারণভাবে সূর্য সব শক্তির উৎস। কবি ভেবেছেন এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আর মুক্তি যদি অর্জিত হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধারণায় কবি প্রত্যেকের হৃদয়ে সূর্যের শক্তির মতো তেজোদীপ্ত চেতনার লালন প্রত্যাশা করেছেন। তাই তিনি অধিকার আদায় ও অধিকার রক্ষার জন্য সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখার কথা বলেছেন।

17 আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025]

উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ ২০০১ সালে মৃত্যুবরণ করেন।

18 • “আমি বিচলিত স্নেহের কথা বলছি”- ব্যাখ্যা কর। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025]

উত্তর •’বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে। • ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি এই সত্তা ও ভালোবাসাকে ‘বিচলিত স্নেহ’ নামে আখ্যায়িত করেছেন কবিতায়।

19 আবু জাফর ওবায়দুল্লাহর রচনায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কী? [হলিক্রস কলেজ · 2025]

উত্তর • আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ।

20 “আমি বিচলিত স্নেহের কথা বলছি” বলতে কবি কী বুঝিয়েছেন? [হলিক্রস কলেজ · 2025]

উত্তর • ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে।

• ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি এই সত্তা ও ভালোবাসাকে ‘বিচলিত স্নেহ’ নামে আখ্যায়িত করেছেন কবিতায়।

21 বিচলিত স্নেহ’ কী? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর ‘বিচলিত স্নেহ’ হল আপনজনের উৎকণ্ঠা।

22 “আমি কবি এবং কবিতার কথা বলছি।” এখানে কবি ও কবিতা বলতে করি কী বুঝিয়েছেন? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর • “আমি কিংবদন্তির কথা বলছি।”- এখানে কবি ও কবিতা বলতে “কবি সত্য ও সুন্দরকে বুঝিয়েছেন।
• কবি জানেন কবিতা সব সময়ই সত্য ও সুন্দরের কথা বলে। তাই জিহ্বায় যে সত্য নির্বিঘ্নে ও নির্ভয়ে উচ্চারিত হয় কবির মতে তাই কবিতা। কঠোর পরিশ্রমে জমি কর্ষণ করে যে শস্যদানা ছড়ানো হয় তার প্রতিটি দানাই যেন কবিতা। আসলে কবি আলোচ্য কবিতায় কবি ও কবিতা বলতে বুঝিয়েছৈন সত্য ও সুন্দরকে, যা অর্জন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

23 প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে? [সিলেট এমসি কলেজ · 2025]

উত্তর. প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে।

24 পূর্বপুরুষদের কেন ক্রীতদাস বলা হয়েছে? [সিলেট এমসি কলেজ · 2025]

উত্তর • পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কারণ শত্রুরা বা শাসকগোষ্ঠী তাদের ক্রীতদাস তথা কবির পূর্বপুরুষদের ওপর ঝাঁপিয়ে অত্যাচার করত। তাই পূর্বপুরুষদের কবি ক্রীতদাস বলেছেন।

• ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি ঐতিহ্য সচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা উচ্চারণ করেছেন। কবি এখানে বাঙালি সংস্কৃতির হাজার বছরের সংগ্রাম ও ইতিহাসকে তুলে ধরেছেন। যেখানে দেখা যায় বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। সেই ক্রীতদাসদের ওপর অত্যাচারের ইতিহাসকেও তুলে ধরা হয়েছে এ কবিতায়। যেখানে দেখা যায় পূর্বপুরুষদের ওপর শাসকগোষ্ঠী ক্রীতদাসের মতো নিষ্ঠুর আচরণ করেছিল। তাই কবি পূর্বপুরুষদের ক্রীতদাস বলেছেন।

25 যে কবিতা শুনতে জানে না, সে কার সঙ্গে খেলা করতে পারে না? [ঢাকা কমার্স কলেজ · 2025]

উত্তর • যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।

26 “সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।”- বুঝিয়ে লেখ। [ঢাকা কমার্স কলেজ · 2025]

উত্তর • “সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা”- এই পঙ্ক্তিটিতে মুক্তির লক্ষ্যে চালিত সশস্ত্র অভ্যুত্থানকে কবিতা বলা হয়েছে।
• ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ ‘কবিতা।’ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংঘটিত অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা যেমন অনিবার্য সুন্দর, কবিতাও তেমনই সত্য ও সৌন্দর্যের প্রতীক। মুক্তির জন্য চাই যুদ্ধ, চাই সশস্ত্র অভ্যুত্থান। কবির মতে, সশস্ত্র অভ্যুত্থান সুন্দর দৃশ্য। তাই কবি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানকে কবিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

27 যে কবিতা শুনতে জানে না সে কীসের আর্তনাদ শুনবে? [রাজশাহী কলেজ · 2025]

উত্তর • যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে।

28 “তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বলতে কবি কী বুঝিয়েছেন? [রাজশাহী কলেজ · 2025]

উত্তর • “তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বলতে কবি বিদেশি শাসক কর্তৃক তাঁর পূর্বপুরুষের নির্যাতিত হওয়ার কথা বোঝাতে চেয়েছেন।
• ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের কথা বলেছেন। তিনি তাঁর পূর্বপুরুষের বিদেশি শত্রু-শাসকদের অধীনে দাসত্বের যন্ত্রণা, তাদের আঘাতের ক্ষতচিহ্ন এবং তা থেকে উত্তরণের চেতনা তুলে ধরেছেন। বাঙালির ওপর নির্যাতনের প্রেক্ষাপট স্মরণ করতে গিয়ে কবির মনে হয়েছে তাঁর পূর্বপুরুষের ওপর শত্রুরা পেছন থেকে যে আঘাত করেছিল, তাঁর পিঠের সেই ক্ষতচিহ্ন এখনও রক্তজবার মতো হয়ে আছে।

29 প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে? [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025]

উত্তর প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।

30 “ভালোবাসা দিলে মা মরে যায়”- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025]

উত্তর • ‘ভালোবাসা দিলে মা মরে যায়’ বলতে কবি পরিবারকে ভালোবেসে পারিবারিক গণ্ডিতে আবদ্ধ থাকলে কবির মাতৃসম স্বদেশের ওপর যে নির্মমতা নেমে আসে সেই বিষয়টি বুঝিয়েছেন।
• মা ও মাতৃভূমি একসূত্রে গাঁথা। মাকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকলে দেশরক্ষা হয় না। দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে চাইলে প্রিয়জনের প্রতি স্নেহ-মায়া, ভালোবাসার বন্ধন ছিন্ন করে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। তা না হলে দেশমাতাকে পরাধীনতা থেকে মুক্ত করা যায় না। সে মৃত্যুপথের যাত্রী হয়ে যায়। এই কথাটি বোঝানো হয়েছে আলোচ্য উক্তিতে।

31 কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী? [Comilla · 2025]

উত্তর কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।

32 “সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা”- বলতে কী বোঝানো হয়েছে? [Comilla · 2025]

উত্তর “সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা” বলতে অধিকার আদায় ও মুক্তির জন্য বুকের মধ্যে তেজোদীপ্ত চেতনা লালনকে বোঝানো হয়েছে।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি এ কবিতা বিভিন্ন বিষয় অনুষঙ্গ সহযোগে বাংলার মানুষের সাহসী চেতনাকে উজ্জীবিত করেছেন। সাধারণভাবে সূর্য সব শক্তির উৎস। কবি ভেবেছেন এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আর মুক্তি যদি অর্জিত হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধারণায় কবি প্রত্যেকের হৃদয়ে সূর্যের শক্তির মতো তেজোদীপ্ত চেতনার লালন প্রত্যাশা করেছেন। তাই তিনি অধিকার আদায় ও অধিকার রক্ষার জন্য সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার কথা বলেছেন।

33 “উনোনের আগুনে আলোকিত” কীসের কথা বলা হয়েছে? [Mymensingh · 2025]

উত্তর “উনোনের আগুনে আলোকিত” একটি উজ্জ্বল জানালার কথা বলা হয়েছে।

34 ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। [Mymensingh · 2025]

উত্তর ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে।

‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি কবিতায় এই সত্তা ও ভালোবাসাকে ‘বিচলিত স্নেহ’ নামে আখ্যায়িত করেছেন। প্রশ্নোক্ত উক্তিতে স্বজনদের প্রতি এই উৎকণ্ঠিত ভালোবাসার কথাই বলা হয়েছে।

35 যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?[ঢাকা কমার্স কলেজ · 2024]

উত্তর হৃৎপিন্ড

36 “যুদ্ধ আসে ভালোবেসে” ব্যাখ্যা কর। [ঢাকা কমার্স কলেজ · 2024]

উত্তর এখানে ‘আত্মিক মৃত্যুর’ কথা বুঝানো হয়েছে। দেশমাতাকে ভালোবেসে যখন কেউ মায়ের কাছ থেকে বিদায় নেয়, তখন মায়ের মনে এক চরম বেদনা অনুভূত হয়। সেই বেদনা আরো দীর্ঘায়িত হয় যখন তারই ছেলে/মেয়ে যুদ্ধে মারা যায়। তখন মায়ের এক প্রকার ‘আত্মিক মৃত্যু’ ঘটে। দেশকে ভালোবাসলে দেশের মুক্তির জন্য যুদ্ধ করতে হয়। তাই বলা হয়েছে ‘যুদ্ধ আসে ভালোবেসে।’

37 ‘কমলের চোখ’ কোন ধরনের রচনা? [নটরডেম কলেজ · 2024]

উত্তর কমলের চোখ’ একটি কাব্যগ্রন্থ।

38 সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।’- ব্যাখ্যা করো। [নটরডেম কলেজ · 2024]

উত্তর ‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ বলতে মুক্তির লক্ষ্যে সশস্ত্র অভ্যুত্থানকে সুন্দর হিসেবে উপস্থাপন করা হয়েছে। মুক্তির জন্য চাই যুদ্ধ। চাই সশস্ত্র অভ্যুত্থান। বৃদ্ধ মানুষের জীবনে মৃত্যু আর হাহাকার নিয়ে আসে, আবার নিয়ে আসে স্বাধীনতার সৌন্দর্য, মুক্তির আনন্দ। জাতীয় জীবনে স্বাধীনতা সর্বাগ্রে প্রয়োজন। তাই কবির মতে, সশস্ত্র অভ্যুত্থান সুন্দর দৃশ্য, যা কবিতার মতোই প্রাণসঙ্কারী ও শৈল্পিক । আলোচ্য লাইন দ্বারা এটাই বোঝানো হয়েছে।

39 ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী? [ঢাকা কলেজ · 2024]

উত্তর ‘কিংবদন্তি’ শব্দের অর্থ জনশ্রুতি।

40 ‘সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না।’ কেন? [ঢাকা কলেজ · 2024]

উত্তর ‘সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা’ বলতে কবি হৃদয়ে কবিতা ধারণকে বুঝিয়েছেন । সূর্য সকল শক্তির উৎস। তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি ‘অনিবার্য।কবির মতে, এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা, কবিতাকে আত্মস্থ করা। কেননা, কবির কাছে শুধু কবিতাই সত্য, আর সত্যই শক্তি । প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে এ বিষয়টিই বোঝানো হয়েছে ।

41 ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024]

উত্তর যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে।

42 “ভালোবাসা দিলে মা মরে যায়।” ব্যাখ্যা করো। [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024]

উত্তর ভালোবাসা দিলে মা মরে যায়” বলতে বোঝানো হয়েছে পরিবারকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকতে মাতৃভূমির ওপর নেমে আসে নির্মমতা।

মা ও মাতৃভূমি একইসূত্রে গাথা। মাকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকলে দেশরক্ষা হয় না। দেশকে শত্র“র আক্রমণ থেকে রক্ষা করতে হলে মায়া, ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে শত্র“র বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। আর তা হলে দেশমাতার ভাগ্যে নির্ধারিত হয় মৃত্যু।

43 করতলে কী ছিল? [Chittagong · 2024]

উত্তর কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।

44 কবি প্রবহমান নদীর কথা বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর। [Chittagong · 2024]

উত্তর কবি প্রবহমান নদীর কথা বলতে মুক্ত জীবন ও সমৃদ্ধিকে বুঝিয়েছেন।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। এই কবিতায় তিনি ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলেছেন। এখানে প্রবহমান নদী মুক্ত ও স্বাধীন। আর তা জীবনদায়ীও বটে। কেননা নদী যে দিক দিয়ে বয়ে যায় সেই স্থানকে উর্বর ও বসবাস উপযোগী করে তোলে। এই কারণেই ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি মুক্ত জীবন ও সমৃদ্ধির প্রতি ইঙ্গিত করে প্রবহমান নদীর কথা বলেছেন।

45 ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কর্ষিত জমির প্রতিটি শস্যদানা’ কী? [Dinajpur · 2024]

উত্তর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কর্ষিত জমির প্রতিটি শস্যদানা’ এক-একটি, কবিতা।

46 আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষ সম্পর্কে কী বলেছেন? [Dinajpur · 2024]

উত্তর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা উচ্চারিত হয়েছে। কবি এখানে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, বাঙালির সংগ্রাম, বিজয় ও মানবিক দিক অনিন্দ্য উপস্থাপনায় তুলে ধরেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস; বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবি কবিতা ও. সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে প্রিয়জন ও পরিবারের কথা তুলে ধরেছেন। আর এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে মিশে আছে কবির পূর্বপুরুষেরা। কবি সেই কথাই বারবার বলেছেন।

47 জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে? [Sylhet · 2023]

উত্তর যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে ধন্য করবে।

48 “তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? [Sylhet · 2023]

উত্তর কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত তাদের ওপর অত্যাচারের ইঙ্গিত বহন করে। কবির পূর্বপুরুষের ওপর শোষকরা যে অত্যাচার করেছে, তার চিহ্ন এখনও উজ্জ্বল। তাঁদের পিঠে রক্তজবার মতো লাল চিহ্ন বিদ্যমান। ভীরু শত্রুরা কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করেছে। বন্দি ক্রীতদাসের ওপর নির্মম অত্যাচার চালিয়ে রক্তাক্ত করেছে। এই বিষয়টি বোঝাতেই কবি তাঁর পূর্বপুরুষদের অত্যাচার সহ্য করে গ্লানিকর জীবনযাপন প্রসঙ্গে ইঙ্গিত করতে বলেছেন- ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’।

49 ভালোবাসা দিলে কে মরে যায়? [Jessore · 2022]

উত্তর ভালোবাসা দিলে মা মরে যায়।

50 ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ বলতে কবি কী বুঝিয়েছেন? [Jessore · 2022]

উত্তর বাঙালি জাতির ওপর অত্যাচারের ইতিহাস ব্যক্ত করতে গিয়ে কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে বলেছেন। শত্রুরা আমাদের পূর্বপুরুষের ওপর যে অত্যাচার ও নির্যাতন করেছিল তা এখনো তাজা রয়েছে বোঝাতেই রক্তজবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। পরাধীনতার কারণে পূর্বপুরুষদের ওপর বারবার অমানুষিক অত্যাচার নেমে এসেছে। বিদেশি শত্রুরা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করেছে। পূর্বপুরুষদের পরাধীনতা ও তাদের সেই অত্যাচারের মাত্রা বোঝাতেই আলোচ্য চরণটির অবতারণা করা হয়েছে ।

51 প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে? [Sylhet · 2022]

উত্তর প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।

52 “ভালোবাসা দিলে মা মরে যায়” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? [Sylhet · 2022]

উত্তর দেশমাতৃকার প্রতি কবির ভালোবাসার দিকটি কবিতায় প্রতিফলিত হয়েছে।

দেশাত্মবোধে উজ্জীবিত হলে দেশপ্রেমিকের চেতনায় দেশই মাতৃরূপে ফিরে আসে। আর চেতনায় দেশমাতাকে ধারণ করলে জন্মদাত্রী মায়ের আবেদন তার কাছে তুচ্ছ হয়ে যায়। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা কবি এ কথাটিই বোঝাতে চেয়েছেন।

53 উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে? [Barisal · 2022]

উত্তর উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলা হয়েছে। 54 ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর ‘আমি বিচলিত স্নেহের কথা বলছি’- বলতে কবি আপনজনের আন্তরিক উৎকণ্ঠার কথাই বুঝিয়েছেন। আবহমান কাল থেকে এদেশে পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় ও মায়াময়। পরিবারে ছোটোদের প্রতি বড়োদের অকৃত্রিম স্নেহ ও মমতা কাজ করে । এই স্নেহ মমতার কোনো তুলনা চলে না। কবি তাই এদেশের ঐতিহ্যের কথা বলতে গিয়ে এই স্নেহ মমতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। ‘বিচলিত স্নেহ’ বলতে তিনি আপনজনের উৎকণ্ঠা তথা অকৃত্রিম স্নেহ- মমতার দিকটিকে বুঝিয়েছেন ।

55 ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী? [Dhaka · 2018]

উত্তর ‘কিংবদন্তি’ শব্দের অর্থ- জনশ্রুতি।

56 ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ বুঝিয়ে লেখো। [Dhaka · 2018]

উত্তর বাঙালি জাতির ওপর অত্যাচারের ইতিহাস ব্যক্ত করতে গিয়ে কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে বলেছেন। শত্রুরা আমাদের পূর্বপুরুষের ওপর যে অত্যাচার ও নির্যাতন করেছিল তা এখনো তাজা রয়েছে বোঝাতেই রক্তজবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। পরাধীনতার কারণে পূর্বপুরুষদের ওপর বারবার অমানুষিক অত্যাচার নেমে এসেছে। বিদেশি শত্রুরা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করেছে। পূর্বপুরুষদের পরাধীনতা ও তাদের সেই অত্যাচারের মাত্রা বোঝাতেই আলোচ্য চরণটির অবতারণা করা হয়েছে।

57 জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?[Sylhet · 2017]

উত্তর জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা।

58 ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’- ব্যাখ্যা করো। [Sylhet · 2017]

উত্তর বাঙালি জাতির ওপর অত্যাচারের ইতিহাস ব্যক্ত করতে গিয়ে কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।

‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে বলেছেন। পরাধীনতার কারণে পূর্বপুরুষদের ওপর বারবার অমানুষিক অত্যাচার নেমে এসেছে। পিঠে রক্তজবার মতো ক্ষত বলতে পূর্বপুরুষদের পরাধীনতাকেই নির্দেশ করা হয়েছে। বিদেশি শত্রুরা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করত। আর তাই, পূর্বপুরুষদের ওপর তাদের অত্যাচারের মাত্রা বোঝাতেই আলোচ্য চরণটির অবতারণা করা হয়েছে।