01 ক্রিস্টি কী? [Dhaka · 2025]
উত্তর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলো নির্দিষ্ট ব্যবধানে আঙুলের। মতো যে প্রবর্ধক সৃষ্টি করে, তাই ক্রিস্টি।
02 জেনেটিক কোডনসমূহ সার্বজনীন ব্যাখ্যা কর। [Dhaka · 2025]
উত্তর জেনেটিক কোড হলো জিনের একটি সাংকেতিক সজ্জারূপ, যা প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামাইনো এসিডের অনুরূপ একটি সজ্জাকে নির্দিষ্ট করে। একে mRNA কোডও বলা হয়। এটি জীবের বংশগতির জৈব রাসায়নিক ভিত্তি এবং প্রায় সকল জীবে একইভাবে থাকে। কোডনসমূহ Universal বা সার্বজনীন অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য। এটিই জেনেটিক কোডের সার্বজনীনতা।
03 ক্রিস্টালাইন মাইসেলি কাকে বলে? [Rajshahi · 2025]
উত্তর ক্রিস্টালাইন মাইসেলি হলো অনেকগুলো সেলুলোজ চেইনের সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্র স্ফটিকসদৃশ গঠন, যা কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হিসেবে কাজ করে।
04 স্পাইসিং বলতে কী বুঝায়? [Rajshahi · 2025]
উত্তর স্পাইসিং হলো একটি জৈবিক প্রক্রিয়া যেখানে প্রি-mRNA অণু থেকে নন-কোডিং অংশ অর্থাৎ ইনট্রন বাদ দেওয়া হয় এবং কোডিং অংশ বা এক্সনগুলো নির্দিষ্ট ক্রমে পুনরায় সংযুক্ত হয়। এই প্রক্রিয়ার ফলে একটি পরিপক্ক mRNA তৈরি হয়, যা প্রোটিন সংশ্লেষণের জন্য প্রস্তুত। ইউক্যারিওটিক কোষে সঠিক প্রোটিন তৈরির জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
05 সেন্ট্রাল ডগমা কী? [Jessore · 2025]
উত্তর সেন্ট্রাল ডগমা হলো আণবিক জীববিজ্ঞানের একটি মৌলিক ধারণা যা জীবদেহে জেনেটিক তথ্যের একমুখী প্রবাহকে নির্দেশ করে, যা সাধারণত DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিনে স্থানান্তরিত হয়।
06 আত্মঘাতী থলিকা বলতে কী বুঝ? [Jessore · 2025]
উত্তর বলাইসোসোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময়, তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং অ্যবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলে। এ কাজকে অটোফ্যাগী বা স্বগ্রাস বলে। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়।
07 জিন কাকে বলে? [Comilla · 2025]
উত্তর জিন হলো ক্রোমোসোমের লোকাসে অবস্থিত DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।
08 লাইসোসোমকে ‘আত্মঘাতী থলিকা’ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Comilla · 2025]
উত্তর লাইসোসোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলে। এ কাজকে অটোফ্যাগী বা স্বগ্রাস বলে। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়।
09 টনোপ্লাস্ট কাকে বলে? [Chittagong · 2025]
উত্তর প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষগহ্বর বেষ্টন করে তাকে টনোপ্লাস্ট বলে।
10 পিটপেয়ার বলতে কী বোঝায়? [Chittagong · 2025]
উত্তর কোষ প্রাচীরে গর্তের ন্যায় অনেক পাতলা এলাকা দেখা যায়, এ অংশে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর কোনোটিই বিকশিত হয় না। গর্তের ন্যায় ঐ অংশগুলোকে কূপ বলে। মধ্য পর্দার উভয় পাশে মুখোমুখি হয়ে কূপ অবস্থান করে। এদেরকে একত্রে পিট পেয়ার বলে। পিট পেয়ারের মাঝে অবস্থিত মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে।
11 জিন কী? [Chittagong · 2025]
উত্তর জিন হলো ক্রোমোসোমের লোকাসে অবস্থিত। DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।
12 লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Chittagong · 2025]
উত্তর যে লাইসোসোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবন্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলে। এ কাজকে অটোফ্যাগী বা স্বগ্রাস বলে। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়।
13 কোষীয় কঙ্কাল কী? [Sylhet · 2025]
উত্তর সকল প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর অন্তর্বর্তী স্থানে যে সূত্রকগুলো সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে সেই সূত্রকগুলোই কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন।
14 জেনেটিক কোড বলতে কী বুঝ? [Sylhet · 2025]
উত্তর জেনেটিক কোড হলো জিনের একটি সাংকেতিক সজ্জারূপ, যা প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামাইনো এসিডের অনুরূপ একটি সজ্জাকে নির্দিষ্ট করে। একে mRNA কোডও বলা হয়। এটি জীবের বংশগতির জৈব রাসায়নিক ভিত্তি এবং প্রায় সকল জীবে একইভাবে থাকে।
15 ক্রিস্টি কী? [Barisal · 2025]
উত্তর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলো নির্দিষ্ট ব্যবধানে আঙুলের মতো যে প্রবর্ধক সৃষ্টি করে, তাই ক্রিস্টি।
16 কেন কোষ প্রাচীর উদ্ভিদের বিশেষায়িত অংশ? [Barisal · 2025]
উত্তর কোষ প্রাচীর উদ্ভিদের একটি বিশেষায়িত এবং অপরিহার্য অংশ, যা প্রাণী কোষে অনুপস্থিত। এটি প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত একটি দৃঢ় ও অনমনীয় স্তর যা কোষঝিল্লির বাইরে অবস্থান করে। এই প্রাচীর উদ্ভিদ কোষকে একটি নির্দিষ্ট আকার ও আকৃতি প্রদান করে এবং যান্ত্রিক আঘাত ও চাপ থেকে সুরক্ষা দেয়। এটি উদ্ভিদকে দৃঢ়তা ও অবলম্বন প্রদান করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এ কারণে কোষ প্রাচীর উদ্ভিদের বিশেষায়িত অংশ।
17 স্পাইসিং কী? [Barisal · 2025]
উত্তর যে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রি-mRNA থেকে introns বাদ দিয়ে চূড়ান্ত mRNA তৈরি হয় তাই স্পাইসিং।
18 রাইবোসোমকে কেন প্রোটিন ফ্যাক্টরী বলা হয়? [Barisal · 2025]
উত্তর রাইবোসোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয়। সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুর নাম রাইবোসোম। রাইবোসোমের প্রধান রাসায়নিক উপাদান হলো RNA এবং প্রোটিন। প্রোটিন সংশ্লেষণ করাই রাইবোসোমের প্রধান কাজ। প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত থাকার কারণে রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
19 টনোপ্লাস্ট কী? [Dinajpur · 2025]
উত্তর প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষগহ্বর বেষ্টন করে তাই টনোপ্লাস্ট।
20 কোষীয় কঙ্কাল কীভাবে গঠিত হয়? [Dinajpur · 2025]
উত্তর সকল প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর অন্তর্বর্তী স্থানে কতকগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে। এদেরকে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলে। সাধারণত প্রোটিন নির্মিত তিন ধরনের সূত্রক সমন্বয়ে কোষীয় কঙ্কাল গঠিত। এগুলো হলো- মাইক্রোটিউবিউল্স, মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট।
21 অক্সিসোম কী? [Mymensingh · 2025]
উত্তর মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বহু সুবৃন্তক যে বৃত্তাকার বস্তু থাকে, তাই অক্সিসোম।
22 ফটোসিনথেটিক ইউনিট বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]
উত্তর ফটোসিনথেটিক ইউনিট হলো থাইলাকয়েড মেমব্রেনের কোয়ান্টাজোমে অবস্থিত অসংখ্য একক, যেখানে সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় সংঘটিত হয়। এই ইউনিটগুলোতে ক্লোরোফিল-এ, ক্লোরোফিল-বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের প্রায় ৩০০-৪০০ অণু থাকে, যা আলোক শক্তি শোষণ করে। এছাড়া, এতে বিভিন্ন এনজাইম, ধাতব আয়ন এবং ফসফোলিপিড বিদ্যমান থাকে যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
23 অ্যান্টিকোডন কী? [Mymensingh · 2025]
উত্তর এন্টিকোডন হলো tRNA অণুর একটি তিন-ক্ষারক ক্রম, যা আমিষ সংশ্লেষণের সময় mRNA অণুর পরিপূরক কোডন চিহ্নিত করে।
24 অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]
উত্তর রাইবোসোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু’রকম; যথা- অমসৃণ ও মসৃণ। যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোমযুক্ত থাকে সেগুলোকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ ও প্রক্রিয়াজাতকরণ। প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণকারী কোষ যেমন- অগ্ন্যাশয় কোষ, প্লাজমাকোষ, গবলেট কোষ, যকৃতকোষে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সংখ্যা বেশি থাকে।
25 পিউরিন কী? [Dhaka · 2025]
উত্তর পিউরিন হলো একটি নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ যা DNA, RNA এবং ATP-এর মতো গুরুত্বপূর্ণ জৈব অণুগুলোর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
26 DNA প্রুফ রিডিং বলতে কী বুঝ? [Dhaka · 2025]
উত্তর DNA প্রুফ রিডিং হলো একটি গুরুত্বপূর্ণ কোষীয় প্রক্রিয়া যা DNA প্রতিলিপন এর সময় ঘটে। যখন DNA পলিমারেজ নতুন DNA স্ট্র্যান্ড তৈরি করে, তখন এটি ভুল বেস যুক্ত করে ফেলতে পারে। প্রুফরিডিং মেকানিজম এই ভুল বেসগুলোকে চিহ্নিত করে এবং সরিয়ে ফেলে, যাতে জেনেটিক কোডের সঠিকতা বজায় থাকে। নিউক্লিয়েজ এনজাইম দ্বারা ভুল নিউক্লিওটাইড অপসারিত হয় এবং DNA পলিমারেজ-II দ্বারা সঠিক নিউক্লিওটাইড সংযুক্ত হয়।
27 অটোলাইসিস কী? [Comilla · 2023]
উত্তর কোষ বা দেহ প্রতিকূল অবস্থায় পতিত হলে লাইসোজোম সম্পূর্ণ কোষ বা দেহকে ধ্বংস করে দেয়, একে অটোলাইসিস বলে। শরীরের রোগজনক অবস্থায় লাইসোজোম কর্তৃত কোষ অঙ্গাণুর পচনকে অটোলাইসিস বলে।
28 রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? [Comilla · 2023]
উত্তর ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে জেনেটিক কোড সমৃদ্ধ এম.আর.এনএ সৃষ্টি করে। এই কোড অনুসারে এক্টির পর একটি অ্যামিনো এসিড যুক্ত হয়ে প্রোটিন সৃষ্টি হয়। অ্যামিনো এসিড যুক্ত হয় রাইবোজোমের কমপ্লেক্সে তাই এটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
29 নিউক্লিওসাইড কী? [Barisal · 2023]
উত্তর নিউক্লিওসাইড হলো ১টি নাইট্রোজেনোঅ্যাস বেস একটি পেন্টোজ সুগার রাইবোজ বা ডিঅক্সিরাইবোজের সাথে আবদ্ধ।
30 কোডন বলতে কি বুঝ? [Barisal · 2023]
উত্তর DNA অণুতে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত প্রতি তিনটি নিউক্লওটাইড এর মধ্যে ১টি গোপ্পন কোড নিহিত থাকে। DNA অণু থেকে যখন mRNA ট্রান্সক্রাইব হয় তখন এই গোপন সংকেত mRNA অণুতে চলে আসে। DNA এর তিনটি নিউক্লওটাইডের বিপরীতে যে তিনটি কমপ্লিমেন্টারি নিউক্লিয়োটাইড mRNA অণুতে সজ্জিত হয় এই তিনটিকে একত্রে বলা হয় কোডন।
31 জিন কাকে বলে? [Dhaka · 2023]
উত্তর জিন হলো ক্রোমোসোমের লোকাসে অবস্থিত DNA অণুর সুনির্দিষ্ট অংশ যা জীবের একটি নির্দিষ্ট সংকেত আবদ্ধ করে রাখে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।
32 কোষের গলজি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় কেন? [Dhaka · 2023]
উত্তর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি গলজি বস্তু দ্বারা ঝিল্লিবদ্ধ হয়। এরপর কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু কোষের পরিধির দিকে প্লাজমামেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। এজন্য কোষের গলজি বস্তুকে প্যাকেজিং কেন্দ্র বলা হয়। এছাড়াও গলজি বস্তু পলিস্যাকারাইড সংশ্লেষণ, পরিবহন ও নিঃসরণ করে।
33 ট্রান্সক্রিপশন কি? [Rajshahi · 2023]
উত্তর DNA অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA (mRNA) অণুতে কপি বা রুপান্তরিত করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়।
34 নিউক্লিওটাইড বলতে কি বোঝায়? [Rajshahi · 2023]
উত্তর নিউক্লিওটাইড হলো একটি জৈব যৌগ।
এক অণু নিউক্লিয়োসাইড-এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত নতুন যৌগটিকে নিউক্লিয়োটাইড বলে। নিউক্লিয়োসাইডের ফসফেট এস্টার হলো নিউক্লিয়োটাইড। এটি হলো নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক। এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক, এক অণু পেন্টোজ শ্যুগার এবং এক অণু ফসফেট যুক্ত হয়ে নিউক্লিয়োটাইড তৈরি হয়। নিউক্লিয়োটাইডগুলো DNA ও RNA তৈরির মূল কাঠামো গঠন করে থাকে। উদাহরণ: AMP = অ্যাডিনোসিন মনোফসফেট GMP = গুয়ানোসিন মনোফসফেট
UMP = ইউরিডিন মনোফসফেট
35 থাইলাকয়েড কী? [Jessore · 2023] উত্তর
স্ট্রোমার মধ্যে সুবিন্যস্ত অবস্থায় বহু সংখ্যক চাকতির মতো বস্তু সহযোগে গঠিত একটি ত্রিমাত্রিক চাকতির মতো গঠন দেখা যায়, প্রতিটি চাকতিকে থাইলাকয়েড বলে।
36 লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? [Jessore · 2023]
উত্তর লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। লাইসোসোম বহিঃকোষেীয় ও অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। এজন্য এদের অটোফ্যাগি বা স্বগ্রাসী বলা হয়। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। একে বলা হয় অটোলাইসিস। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে এবং কোষ মধ্যস্থ বিভিন্ন জমাকৃত বস্তু যেমন- ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট প্রভৃতি লাইসোজোম দ্বারা পাচিত হয়ে শক্তি নির্গত হবার উৎস সৃষ্টি করে। কোষ বিভাজন কালে লাইসোসোম নিউক্লিয়ার মেমব্রেন ভাঙতে সহায়তা করে। লাইসোজোমের এনজাইমগুলো একটি সম্পূর্ণ কোষকে ভেঙে দিতে পারে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়।
37 কেমিঅসমোসিস কী? [Jessore · 2023]
উত্তর তড়িৎ-আধান দিয়ে আহিত অণু অদল-বদল করে কোষ যেভাবে শক্তি উৎপাদন করে সে পদ্ধতি। এ জটিল পদ্ধতির নাম হলো কেমি-অসমোসিস বলে।
38 ATP কে জৈবমুদ্রা বলা হয় কেন? [Jessore · 2023]
উত্তর ATP কে জৈব মুদ্রা বলা হয়।
ATP জীবন পরিচালনায় জীব দেহে বা জীব কোষে শক্তি যোগায়। এটি শক্তি জমা রাখে এবং প্রয়োজনীয় বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে থাকে। এভাবে শক্তি উৎপাদনের মাধ্যমে সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। এজন্য ATP কে জৈব মুদ্রা বলা হয়।
39 সাইটোসোল কী?
[Dinajpur · 2023]
উত্তর
সাইটোপ্লাজমীয় মাতৃকা হলো একটি অর্ধ -তরল ,দানাদার ,অস্বচ্ছ ,সমধর্মী এবং কলয়ডাল পদার্থ যাকে সাইটোসোল বলা হয়।
40 লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন?
[Dinajpur · 2023]
উত্তর
আমরা জানি লাইসোজোমের এনজাইম সমূহ অম্ল পরিবেশে কার্যক্ষম হয় এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ রেখে কোষের অন্যান্য অঙ্গানুকে রক্ষা করে। তীব্র খাদ্যের অভাবে অনেক সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গানু গুলো বিনষ্ট করে দেয় । এই কাজকে বলা হয় স্ব – গ্রাস বা অটোফ্যাগী। এবং এজন্যই দেহের অকেজো কোষগুলোকে অটোলাইসিস পদার্থের ধ্বংস করে বলে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইড ব্যাগ বলা হয়।
41
গ্রানাম কী? [Mymensingh · 2023]
উত্তর গ্রানাম: স্ট্রোমাতে বিদ্যমান অসংখ্য থাইলাকয়েড একসাথে একটির ওপর আর একটি সুবিন্যস্ত ভাবে সজ্জিত হয়ে স্তুপের মতো চাকতি সদৃশ দেখা যায় এমন গঠন কে গ্রানাম বলা হয়।
42
লাইসোজোমকে ‘আত্মঘাতী থলিকা’ বলা হয় — ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]
উত্তর লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। লাইসোসোম বহিঃকোষেীয় ও অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। এজন্য এদের অটোফ্যাগি বা স্বগ্রাসী বলা হয়। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে, একে বলা হয় অটোলাইসিস। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে এবং কোষ মধ্যস্থ বিভিন্ন জমাকৃত বস্তু যেমন- ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট প্রভৃতি লাইসোজোম দ্বারা পাচিত হয়ে শক্তি নির্গত হবার উৎস সৃষ্টি করে। কোষ বিভাজন কালে লাইসোসোম নিউক্লিয়ার মেমব্রেন ভাঙতে সহায়তা করে এবং এনজাইমগুলো একটি সম্পূর্ণ কোষকে ভেঙে দিতে পারে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়।
43 নিউক্লিওসাইড কি?
[Sylhet · 2023] উত্তর এক অনু পেন্টোস স্যুগার ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাই নিউক্লিওসাইড।
44 সমাপ্তি কোড বলতে কী বোঝায়?
[Sylhet · 2023] উত্তর যে কোডন প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামিনো এসিড এর সংকেত বহন করে না অর্থাৎ পলিপেপটাইড চেইন সংশ্লেষ বন্ধ করা নির্দেশ করে বা সংকেত প্রদান করে,তাকে সমাপনী কোডন বা ননসেন্স কোডন বলে। ৬৪ টি কোডের মধ্যে তিনটি কোড কোন অ্যামিনো এসিডকে কোড করে না। এরা পলিপেপটাইড সংশ্লেষণের সমাপ্তি সংকেত প্রদান করে। -UAA,UAG এবং UGA.
45 প্লাসমোডেসমাটা কি?
[Chittagong · 2023] উত্তর দুটি কোষ পরসারের মাঝে যোগাযোগ রক্ষার জন্য সন্নিহিত দুটি কোষের সংযোগস্থলে একটি প্লেট আকৃতির গঠন দেখা যায় যাকে প্লাসমোডেসমাটা বলে।
46 DNA এর অর্ধ সংরক্ষণ অনুলিপন বলতে কি বুঝায়?
[Chittagong · 2023] উত্তর যে প্রক্রিয়ায় মাতৃ DNA থেকে তার অনুরূপ DNA উৎপন্ন হয় তাকে DNA অনুলিপন বা রিপ্লিকেশন বলা হয়। DNA এর সংখ্যা বৃদ্ধির পদ্ধতি ও DNA ডাবল হেলেক্স এক বা একাধিক বিন্দুতে অনুলিপন শুরু হয় আর DNA অনুলিপন অর্ধ – সংরক্ষণ পদ্ধতিতে হয়।
47 ট্রান্সক্রিপশন কী?[Dhaka · 2022]
উত্তর ট্রান্সক্রিপশন বলতে DNA অণুতে বিদ্যমান রাসায়নিক তথ্যগুলোকে RNA অণুতে প্রতিলিপন করার প্রক্রিয়াকে বোঝানো হয় ।
48
প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেনা হয় ? [Dhaka · 2022]
উত্তর
প্রতিটি জীবকোষের ভেতরে স্বচ্ছ, আঠালো এবং জেলির মতো অর্ধতরল পদার্থকে প্রোটোপ্লাজম বলে, যা কোষের অন্যান্য অঙ্গাণু সমূহকে আগলে রাখে। বিজ্ঞানী হাক্সলে এই পদার্থকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন। কেননা প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি যেমন: খাদ্য তৈরি, খাদ্য আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, জনন ইত্যাদি সকল মেটাবলিক কার্যকলাপ সম্পন্ন করে থাকে। যেহেতু একটি জীব অসংখ্য কোষে এবং একক ভাবে প্রতিটি কোষেই এই প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
49 সাইক্লোসিস কী?
[Rajshahi · 2022]
উত্তর
কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মত যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে।
50 রেপ্লিকেশন বলতে কী বোঝায়?
[Rajshahi · 2022]
উত্তর
যে প্রক্রিয়ায় একটি DNA ডাবল হেলিক্স থেকে একইরকম দুটি অণুর সৃষ্টি হয়, তাকে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ বলে। কোষ বিভাজনের পূর্বশর্ত হলো রেপ্লিকেশন। ইন্টারফেজ পর্যায়ে বা সংশ্লেষণমূলক উপপর্যায়ে DNA-র রেপ্লিকেশন হয়। জীববৈচিত্রের জন্য DNA রেপ্লিকেশন অনেক প্রয়োজনীয়। কোষ বিভাজনের সময় ক্ষতিগ্রস্ত টিস্যুর বৃদ্ধি এবং মেরামত এটি করে থাকে।
51
হিল বিক্রিয়া কী? [Rajshahi · 2022]
উত্তর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি এটি বিজ্ঞানী হিল প্রমাণ করেন এবং তার নামানুসারে বিক্রিয়াটির নাম হিল বিক্রিয়া হয়।
52
শ্বসনিক হার বলতে কী বুঝ? [Rajshahi · 2022]
উত্তর শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ CO2
ত্যাগ করে এবং যে পরিমাণ O2
গ্রহণ করে তার অনুপাতকে শ্বসন হার বলে। বিভিন্ন শ্বসনিক বস্তুর শ্বসন হার বিভিন্ন রকম হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ হয় তবে এটি সবাত শ্বসনের মাধ্যমে ছয় অণু CO2 ত্যাগ করে এবং ছয় অণু
O2 গ্রহণ করে।
কাজেই এর শ্বসনিক বা শ্বসন হার (R⋅Q)=6CO26O2=1 C6H12O6+6O2⟶6CO2+6H2O
শ্বসনিক বা শ্বসন হার (R⋅Q)=CO2O2=66=1
.
53 মাইসেলি কী?
[Comilla · 2022]
উত্তর
কোষ প্রাচীরে সেলুলোজ অণুগুলো সমান্তরালে পাশাপাশি বিন্যস্ত হয়ে যে সূত্র গঠিত হয় তাকে মাইসেলি বলে।
54 ট্রিপলেট কোডন বলতে কী বোঝায়?
[Comilla · 2022]
উত্তর
DNA-এর নিউক্লিওটাইডে থাকে ৪ ধরনের নাইট্রোজেনাস বেস। বেসগুলো হলো অ্যাডেনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং থাইমিন (T)। DNA অণুতে তিনটি বেস পাশাপাশি অবস্থান করে মিলিতভাবে একটি জেনেটিক কোড তৈরি করে। প্রত্যেকটি কোড ২০ ধরনের অ্যামিনো অ্যাসিডের যে কোন একটিকে নির্দেশ করে। DNA অণুতে পর্যায়ক্রমিকভাবে সাজানো প্রতি ৩টি নিউক্লিয়োটাইড-এর মধ্যে একটি গোপন কোড/বার্তা/সংকেত নিহিত থাকে। এই গোপন সংকেত যখন mRNA ট্রান্সক্রাইব হয় তখন DNA থেকে mRNA-তে চলে আসে। DNA এর ৩টি নিউক্লিয়োটাইডের বিপরীতে ৩টি কমপ্লিমেন্টারি নিউক্লিয়োটাইড mRNA-তে সজ্জিত হয়। এই ৩টি কমপ্লিমেন্টারি নিউক্লিয়োটাইডকে একত্রে ট্রিপলেট বলা হয়। আর mRNA অণুর এই ট্রিপলেটকে ট্রিপলেট কোডন বলে।
55 কোষ কী?
[Barisal · 2022]
উত্তর
কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। 56 কোষের শক্তিঘর বলতে কী বোঝায়?
[Barisal · 2022]
উত্তর
মাইটোকন্ড্রিয়া কে কোষের শক্তি ঘর বলে। শক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়।ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।
57
জেনেটিক কোড কী? [Barisal · 2022]
উত্তর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য এক বংশধর থেকে পরবর্তী বংশধরে যে কোডের মাধ্যমে স্থানান্তরিত হয় তাকে জেনেটিক কোড বলে।
58
ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কী বোঝায়? [Barisal · 2022]
উত্তর mRNA থেকে প্রোটিন সংশ্লেষনের প্রাক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। DNA এর ভাষাকে mRNA এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রুপান্তর করাকে ট্রান্সলেশন বলে। ট্রান্সলেশন প্রক্রিয়ায় mRNA, tRNA, বিভিন্ন প্রকার অ্যামাইনো এসিড, এনজাইম ইত্যাদি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
59
জিন কি? [Jessore · 2022]
উত্তর জিন হলো জীবের বংশগতির আণবিক একক।
60
ট্রান্সক্রিপশন কি? [Jessore · 2022]
উত্তর DNA থেকে RNA তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। DNA অনুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA বা mRNA অনুতে কপি হয়। এটিই ট্রান্সক্রিপশন। এটি কোষের নিউক্লিয়াসের ডিএনএ থেকে সাইটোপ্লাজমে তথ্য বহন করে এবং সেখানে প্রোটিন তৈরি হয় ।
61 জেনেটিক কোড কী?
[Chittagong · 2022]
উত্তর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য এক বংশধর থেকে পরবর্তী বংশধরে যে কোডের মাধ্যমে স্থানান্তরিত হয় তাকে জেনেটিক কোড বলে।
62 রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?
[Chittagong · 2022]
উত্তর রাইবোসোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয়।
রাইবোজোম কে প্যালাডে দানাও বলা হয়। এটি দেহের সকল কোষেই পাওয়া যায়। এটি মূলত জৈবিক প্রোটিন সংশ্লেষণের অর্থাৎ মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া কাজ করে থাকে। তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
63
স্প্লাইসিং কী? [Chittagong · 2022]
উত্তর
ট্রান্সক্রিপশনের সময় ইনট্রোনকে এনজাইমের সাহায্যে কেটে অপসারণ করে তাঁর পার্শ্ববর্তী এক্সোনগুলোকে পুনরায় জোড়া দিয়ে সংযুক্ত করার ঘটনাই হলো জিন স্প্লাইসিং।
64
কোষ কেন জীবদেহের গঠন ও কার্যের একক? [Chittagong · 2022]
উত্তর
কোষ হলো জীবদেহের গঠন ও কার্যের একক। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয় অর্থাৎ কোষই জীবদেহের গঠন একক। আবার কোষের ভেতরই জীবের জীবনধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। এ কারণেই কোষকে জীবদেহের গঠন ও কাজের একক বলা হয়।
65 নিউক্লিওটাইড কী? [Sylhet · 2022]
উত্তর নাইট্রোজেন বেস,পেন্টোজ সুগ্যার এবং ফসফেট দ্বারা গঠিত যৌগ হলো নিউক্লিওটাইড।
66 ভেদবার্গ একক বলতে কী বুঝ ? [Sylhet · 2022]
উত্তর সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলে।বিজ্ঞানী Svedberg এর নামের প্রথম অক্ষর S দিয়ে তা বোঝানো হয়।যেমন- রাইবোজোম 70 S, এখানে S ভেদবার্গ একক।
67 নিউক্লিওটাইড কী? [Mymensingh · 2022]
উত্তর নাইট্রোজেন বেস,পেন্টোজ সুগ্যার এবং ফসফেট দ্বারা গঠিত যৌগ হলো নিউক্লিওটাইড।
68 জেনেটিক কোড বলতে কী বুঝ ? [Mymensingh · 2022]
উত্তর যে কোড দ্বারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যসমূহ এক বংশধর হতে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় তাকে জেনেটিক কোড বলে।
DNA-এর নিউক্লিওটাইডে ৪ ধরনের নাইট্রোজেনাস বেস থাকে। বেসগুলো হলো অ্যাডেনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং থাইমিন (T)। DNA অণুতে তিনটি বেস পাশাপাশি অবস্থান করে মিলিতভাবে একটি জেনেটিক কোড তৈরি করে।যেমন-AUG, UAA, UAG, UGA. 69 জিনোম কী?
[Dinajpur · 2022] উত্তর
কোনো জীবের ক্রোমোসোমে সজ্জিত সকল জিনের একটি সেটই হলো জিনোম।
70 রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
[Dinajpur · 2022]
উত্তর
কোষীয় অঙ্গাণু রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। কারণ, রাইবোজোমের প্রধান কাজই হলো প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোম mRNA আবদ্ধ করে tRNA-এর মাধ্যমে প্রেরিত সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে পলিপেপটাইড চেইন গঠন করে। প্রোটিন সংশ্লেষণের স্থানও রাইবোজোমের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে।
71 ক্রিস্টি কী?
[Dinajpur · 2022]
উত্তর
মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা কিছু দূর পরপর আঙ্গুলের মতো ভাঁজ হয়ে উপবৃদ্ধির মতো যে গঠন তৈরি করে তাই ক্রিস্টি। 72 ক্লোরোপ্লাস্টকে ‘কোষের রান্নাঘর’ বলা হয় কেন?
[Dinajpur · 2022]
উত্তর
ক্লোরোপ্লাস্ট হলো সবুজ বর্ণের প্লাস্টিড। এ অঙ্গাণুটিতে ক্লোরোফিল a, ক্লোরোফিল ৮, ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকে। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। একমাত্র ক্লোরোপ্লাস্টই খাদ্য তৈরি করতে পারে বলে একে কোষের রান্নাঘর বলা হয়।
73 লিগিউল কী?
[Mymensingh · 2021]
উত্তর
লিফসিথের মাথা ও পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত উপবৃতিকেই বলা হয় লিগিউল।
74 জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায় ?
[Mymensingh · 2021]
উত্তর
বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন- Cycas একটি জীবন্ত জীবাশ্ম ।
75 সিন্যাপসিস কী?
[Barisal · 2019]
উত্তর
দুটি হোমোলোগাস ক্রোমোসোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে।
76 জেনেটিক কোডকে ট্রিপলেট কোড বলা হয় কেন?
[Barisal · 2019]
উত্তর
যে কোড দ্বারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যসমূহ এক বংশধর হতে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় তাকে জেনেটিক কোড বলে।DNA-তে পাশাপাশি তিনটি নাইট্রোজনাস বেস মিলিত হয়ে ট্রিপলেট কোড গঠিত হয়। অর্থাৎ প্রত্যেকটা জেনেটিক কোড তিন অক্ষর বিশিষ্ট (যেমন- AUG, AAA, UUU) হওয়ায় একে ট্রিপলেট কোড বলা হয়।
77 সিনোসাইট কী?
[Barisal · 2019]
উত্তর
বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে সিনোসাইট বলে।
78 ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয় কেন?
[Barisal · 2019]
উত্তর
যেসব উদ্ভিদ হ্যাচ ও ব্ল্যাক গতিপথ বা C4 চক্রের মাধ্যমে CO2 বিজারণ সম্পন্ন করে তাদেরকে C4 উদ্ভিদ বলা হয় । ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয়। ইক্ষু C4 চক্রের মাধ্যমে CO2 এর বিজারণ ঘটিয়ে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে অক্সালাে এসিটিক এসিড উৎপন্ন করে,তাই ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয়।
79 অটোফ্যাগী কী?
[Dhaka · 2019]
উত্তর
তীব্র খাদ্যাভাবের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে গিয়ে এনজাইম বের হয়ে যায় এবং অন্যান্য ক্ষুদ্রাঙ্গ গুলো বিনষ্ট করে দেয়। এ কাজকে অটোফ্যাগি বলে ।
80 রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন?
[Dhaka · 2019]
উত্তর
ঝিল্লীবিহীন যে সকল কোষীয় অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষণ হয় তাকে রাইবোজোম বলে। একে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়।রাইবোজোম আদিকোষ ও প্রকৃত কোষ উভয় কোষে উপস্থিত থাকে। আদিকোষে 70s ও প্রকৃতকোষে 80s ধরনের রাইবোজোম থাকে ।এ জন্য রাইবোজোম কে সর্বজনীন অঙ্গাণু বলা হয়।
81 কুপ কী?
[Chittagong · 2019]
উত্তর
কোষপ্রাচীরে গর্তের ন্যায় যে অংশগুলো দেখা যায় সেগুলোই কূপ।
82 রেফাইড কী-ব্যাখ্যা কর।
[Chittagong · 2019]
উত্তর
প্রােটোপ্লাজমের বিপাক ক্রিয়ায় উপজাত হিসেবে বিভিন্ন বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। যেমন- গাম, রেজিন, তরুক্ষীর, ট্যানিন, উদ্বায়ী তেল, জৈব এসিড এবং খনিজ ক্রিস্টাল প্রভৃতি। ক্যালসিয়াম অক্সালেট হলাে প্রধান খনিজ ক্রিস্টাল।এটি সূঁচ আকৃতির এবং এই ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টালই হলো র্যাফাইড। এটি এক প্রকার কোষস্থ নির্জীব বস্তু। উদ্ভিদে বর্জ্য পদার্থ নির্গমনের পৃথক তন্ত্র না থাকায় এরা উদ্ভিদ কোষে জমা থাকে । কচুতে র্যাফাইড দেখা যায়।
83 জীব সম্প্রদায় কী?
[Comilla · 2019]
উত্তর
একটি নির্দিষ্ট স্থানে জীবসমূহের সমষ্টিগত অবস্থানকে জীব সম্প্রদায় বলা হয়।
84 মরুজ উদ্ভিদ কিভাবে প্রকৃতিতে টিকে থাকে?
[Comilla · 2019]
উত্তর
মরুজ পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে এসব উদ্ভিদ গাঠনিক ও শারীরবৃত্তিক পর্যায়ে বেশ কিছু অভিযোজন প্রদর্শন করে ।যেমন-এরা সাধারণত আকারে ছোট ও ঝোপযুক্ত হয়। এ ধরনের উদ্ভিদ বালির ঝাপটা ও বায়ুর ঝাপটা সহ্য করতে পারে, তাই ভেঙ্গে যায় না।এদের মূল মাটির উপরিতলের কাছাকাছি অথবা খুবই গভীরে প্রলম্বিত। তাই উপর থেকে সামান্য বৃষ্টির পানি যেমন শোষণ করতে পারে, দ্রুত মাটির গভীরে চলে যাওয়া পানিও শোষণ করতে পারে। অর্থাৎ এদের মূল সুগঠিত।অনেক উদ্ভিদের পাতা ও কাণ্ড চ্যাপ্টা, রসালো ও সবুজ থাকে। তাই পানি ধরে রাখতে পারে।পাতা পুরু বা কাঁটায় রূপান্তরিত হয়।এসব অভিযোজন ক্ষমতার মাধ্যমে মরুজ উদ্ভিদ প্রকৃতিতে টিকে থাকে।
85 সাইটোপ্লাজম কী?
[Rajshahi · 2019] উত্তর
নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশ হলো সাইটোপ্লাজম। 86 নিউট্রাল লিপিড বলতে কী বুঝ? [Rajshahi · 2019]
উত্তর লিপিড উদ্ভিদ ও প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। উদ্ভিদদেহে বিশেষ করে ফলে ও বীজে অধিক পরিমাণ লিপিড সঞ্চিত থাকে। লিপিড সাধারণত তেল ও স্নেহরূপে বিদ্যমান থাকে।নিউট্রাল লিপিড আনবিক গঠনের লিপিডের একটা অংশ।নিউট্রাল লিপিড দুই প্রকার।
87 জীবন্ত জীবাশ্ম কী? [Dinajpur · 2019]
উত্তর বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় ।
88 ফ্রুটবডি বলতে কী বুঝ ? [Dinajpur · 2019]
উত্তর হোল্ডফাস্ট ছাড়া অন্য যেকোনো কোষ আড়াআড়িভাবে বিভক্ত হতে পারে। ফলে ফিলামেন্ট দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অন্যদিকে স্বপ্নার পর্যবেক্ষণকৃত ছত্রাকটি Agaricus। মাইসেলিয়াম থেকে ছাতার মতো বায়বীয় অংশ সৃষ্টিকে ফ্রুকটিফিকেশন বলে এবং ওই বায়বীয় অংশকে Agaricus-এর ফ্রুটবডি বলা হয়।
89 ক্লোরোপ্লাস্ট কী? [Jessore · 2019]
উত্তর উদ্ভিদকোষের সবুজ বর্ণের যে প্লাস্টিড সালোকসংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে সেটিই ক্লোরোপ্লাস্ট।
90 লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ ব্যাখ্যা কর। [Jessore · 2019]
উত্তর সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গানু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে লাইসোজোম বলে। তীব্র খাদ্যাভাবে লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এজন্য লাইসোজোমকে আত্মঘাতি থলিকা বলা হয়।
91 SSBP কী? [Sylhet · 2019]
উত্তর SSBP হলো Single Strand Binding Protein নামক এক ধরনের গলগি প্রোটিন যা DNA রেপ্লিকেশনের সময় DNA অণু আলাদা রাখে।
92 কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন? [Sylhet · 2019]
উত্তর প্রতিটি জীবদেহ এক বা একাধিক সূক্ষ্ম কোষ দিয়ে তৈরি। এই কোষ ব্যতীত কোনো জীবদেহ গঠিত হতে পারে না। সজীব ভেদ্য পর্দা দ্বারা আবৃত কোষের মধ্যেই প্রতিনিয়ত ঘটে চলে জীবনের প্রয়োজনীয় জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো। এ কারণেই কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয়।
93 সেন্ট্রোস্ফিয়ার কী? [Combined · 2018]
উত্তর সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার (Centrosphere) বলে।
94 জেনেটিক কোড বলতে কি বুঝ? [Combined · 2018]
উত্তর ধারাবাহিকভাবে সজ্জিত প্রতি তিনটি বেসচ্ছ এবং এরা যে সঠিক অ্যামিনো অ্যাসিড নির্বাচন করে তার মধ্যে একটি সুনির্দিষ্ট কোডিং সম্পর্ক হলো জেনেটিক কোড। DNA বা RNA বেসসমূহের মাধ্যমে জেনেটিক কোড প্রকাশ করা যায়। (The specific coding relationship between bases and the amino-acids they specify is known as genetic code.)
95 ফ্রুটবডি কী? [Dhaka · 2017]
উত্তর Agaricus-এর দেহের যে অংশ মাটির উপরে দেখা যায় তাই ফ্রুটবডি।
96 জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝায়? [Dhaka · 2017]
উত্তর উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজের অঙ্কুরোদগমকে জরায়ুজ অঙ্কুরোদগম বলা হয়। লবণাক্ত মাটিতে এবং জোয়ার-ভাটার কারণে বীজের এক স্থানে টিকে থাকা কঠিন হওয়ায় সমুদ্র উপকূলবর্তী এলাকার বহু উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে। এক্ষেত্রে গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদগম শুরু হয়ে লম্বা ভূণমূল সৃষ্টি হয়। মূল একটু বড় ও ভারী হয়ে মাটিতে পড়ে এবং কাদা মাটিতে আটকে যায়, ফলে জোয়ার-ভাটার টানে তা আর ভেসে যায় না। যেমন- সুন্দরী।
97 একক পর্দা কী? [Sylhet · 2017]
উত্তর প্লাজমামেমব্রেনসহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণী পর্দাই হলো একক পর্দা।
98 জেনেটিক কোড বলতে কী বোঝ? [Sylhet · 2017]
উত্তর নাইট্রোজেনের যে গ্রুপ কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত গঠন করে তাদের বলা হয় জেনেটিক কোড। DNA অণুতে পাশাপাশি অবস্থিত তিনটি নাইট্রোজেন বেস মিলিতভাবে একটি সক্রিয় জেনেটিক কোড হিসেবে কাজ করে। প্রোটিন সংশ্লেষণে AUG সূচনা কোড হিসেবে এবং UAA, UAG অথবা UGA-এর যেকোনো একটি সমাপ্তি কোড হিসেবে কাজ করে।
