01 রোমিং কী? [Dhaka · 2025]
উত্তর কোনো মোবাইল ফোন ব্যবহারকারী যে ফোনটি ব্যবহার করছেন সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়।
02 আসিনক্রোনাস ট্রান্সমিশনে Start bù ও Stop bit ব্যবহারের কারণ কী? [Dhaka · 2025]
উত্তর এসিনক্রোনাস ট্রান্সমিশনে Start bit ও Stop bit ব্যবহার করা হয়। কারণ, এসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপকের মধ্যে সময়ের পূর্ণ মিল থাকে না, তাই প্রতিটি ডেটার শুরুতে Start bit এবং শেষে Stop bit ব্যবহার করা হয়। Start bit ডেটার শুরু নির্দেশ করে। Stop bit ডেটার শেষ নির্দেশ করে এবং নতুন ডেটা গ্রহণের প্রস্তুতি নেয়। এভাবে, Start ও Stop bit এর মাধ্যমে ডেটা সঠিকভাবে আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়।
03 রিপিটার কী? [Rajshahi · 2025]
উত্তর রিপিটার এক ধরনের কানেকটিভিটি ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে।
04 প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয়- ব্যাখ্যা কর। [Rajshahi · 2025]
উত্তর প্রেরক ও প্রাপক হিসাবে একই ডিভাইস ব্যবহৃত হয়- এমন একটি ডিভাইস হলো মডেম। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তর করে পাঠায় (প্রেরণ) এবং অপুর প্রান্ত থেকে আসা অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তর করে গ্রহণ করে (প্রাপ্তি)। ফলে মডেম একইসঙ্গে তথ্য প্রেরণ ও গ্রহণে সক্ষম। অর্থাৎ এটি প্রেরক ও প্রাপক উভয়ের কাজ করে।
05 পিকোনেট কী? [Rajshahi · 2025]
উত্তর ব্লু-টুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট।
06 মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলে- ব্যাখ্যা কর।, [Rajshahi · 2025]
উত্তর মোবাইল ফোনে ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা ছোট ছোট অঞ্চলে বিভক্ত, যেগুলোকে সেল বলা হয়। প্রতিটি সেলে একটি করে টাওয়ার বা
বেস স্টেশন থাকে যা নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করে। এইভাবে সেলভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে কাজ করে বলে মোবাইল ফোনকে সেলুলার ফোন বলা হয়।
07 ব্যান্ডউইথ কী? [Jessore · 2025]
উত্তর প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ।
08 “স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান সম্ভব”- ব্যাখ্যা কর। [Jessore · 2025]
উত্তর স্বল্প দূরত্বে ব্লুটুথের মাধ্যমে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান সম্ভব। ব্লুটুথের মাধ্যমে দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ রক্ষা করে বিনা খরচে ডেটা স্থানান্তর করা যায়। ব্লুটুথ সমন্বিত যন্ত্রপাতি সুইচ অন করার সাথে সাথে স্বল্প দূরত্বের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডেটা স্থানান্তরের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ঘটাতে সক্ষম হয়। ব্লুটুথ 3 থেকে 10 মিটার পর্যন্ত। দূরত্বের মধ্যে ডেটা স্থানান্তর করতে পারে।
09 কম্পিউটার নেটওয়ার্ক কী? [Jessore · 2025]
উত্তর কম্পিউটার নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা।
10 সুইচের বুদ্ধিমত্তা রয়েছে”- বুঝিয়ে লিখ। [Jessore · 2025]
উত্তর সুইচ একটি বুদ্ধিমান ডিভাইস। এটি প্রতিটি ডিভাইসের MAC Address মনে রাখে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে ডেটা পাঠায়। যখন একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারকে ডেটা পাঠায়, সুইচ তখন নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়। ফলে ডেটা শুধু প্রয়োজনীয় ডিভাইসেই যায়। এতে নেটওয়ার্কের গতি বাড়ে এবং ডেটা আদান-প্রদানের সময় ব্যান্ডউইথ অপচয় হয় না। এজন্য বলা হয় সুইচের বুদ্ধিমত্তা রয়েছে।
11 বিট সিনক্রোনাইজেশন কী? [Comilla · 2025]
উত্তর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে।
12 ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসটি ব্যাখ্যা কর। [Comilla · 2025]
উত্তর গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যা ভিন্ন প্রটোকলবিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক (LAN, MAN, WAN)-কে সংযুক্ত করে WAN তৈরি করে। একে WAN ডিভাইসও বলা হয়। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। গেটওয়ে PAT (Protocol Address Translation) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। একে প্রোটোকল কনভার্টারও বলা হয়ে থাকে। রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোটো ছোটো নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা যায়।
13 প্রাইভেট নেটওয়ার্ক কী? [Comilla · 2025]
উত্তর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্কেকে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়।
14 সর্বোচ্চ ৮টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর। [Comilla · 2025]
উত্তর ৮ পোর্টের সুইচ দিয়ে গঠিত LAN এ সর্বোচ্চ ৮টি ডিভাইস থাকতে পারে। LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network। সাধারণত ১ কি.মি. বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস (যেমন- প্রিন্টার) সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে LAN বলা হয়। তবে এর বিস্তৃতি সর্বোচ্চ। কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়।
15 ব্লুটুথ কী? [Chittagong · 2025]
উত্তর ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
16 রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর। [Chittagong · 2025]
উত্তর আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডটিই মূলত রিয়েল টাইম ডেটা ট্রান্সফারে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময় একই অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট ট্রান্সফার করা হয়। প্রকৃতপক্ষে এটি হলো সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস মেথডের একটি সমন্বিত রূপ, যেখানে ডেটা সিনক্রোনাসের মত ব্লক আকারে কিন্তু অ্যাসিনক্রোনাসের মত প্রাইমারি ডিভাইসে ডেটা সংরক্ষণ না করে, যখন প্রয়োজন তখনই পাঠাতে সক্ষম।..
17 NIC কী? [Chittagong · 2025]
উত্তর দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলে। এটিকে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারও বলা হয়।
18 গেটওয়েকে প্রটোকল কনভার্টার বলা হয়- ব্যাখ্যা কর। [Chittagong · 2025]
উত্তর প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস তথ্য আদান-প্রদানের জন্য একটি নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করে (যেমন- TCP/IP, HTTP ইত্যাদি)। কিন্তু যখন দুটি ভিন্ন প্রোটোকলের ডিভাইস পরস্পরের সাথে যোগাযোগ করতে চায়, তখন তাদের ভাষা আলাদা হওয়ায় সরাসরি তথ্য আদান-প্রদান সম্ভব হয় না। এই সমস্যা সমাধানে গেটওয়ে ব্যবহৃত হয়। এটি একটি ডিভাইস বা সফটওয়্যার যা এক প্রটোকল থেকে অন্য প্রটোকলে তথ্য রূপান্তর করে ফলে ভিন্ন প্রটোকলের ডিভাইসগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এ কারণে গেটওয়েকে প্রটোকল কনভার্টার বলা হয়।
19 জিওস্টেশনারি স্যাটেলাইট কী? [Sylhet · 2025]
উত্তর কোনো স্যাটেলাইটকে পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কি.মি. ঊর্ধ্বকাশে স্থাপন করা হলে তা পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে পৃথিবীকে পরিক্রমণ করে। এ ধরনের স্যাটেলাইটকে জিওস্টেশনারি স্যাটেলাইট বলে।
20 “ক্লাউড কম্পিউটিং এ গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে” – বুঝিয়ে লেখ [Sylhet · 2025]
উত্তর ক্লাউড কম্পিউটিং তথ্যের জগতে বিশাল নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে। এই সার্ভিসে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত এবং প্রক্রিয়াকরণ হয়, তা ব্যবহারকারী জানতে পারে না। সেই তথ্য বা ডেটার উপর এবং প্রোগ্রাম বা সফটওয়্যারের উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না।’ অর্থাৎ তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা তুলনামূলকভাবে কম বলে গ্রাহকের তথ্যের গোপনীয় ভঙ্গ হতে পারে।
21 মোবাইল প্রজন্ম কী? [Barisal · 2025]
উত্তর মোবাইল প্রজন্ম বলতে মোবাইল ফোনের প্রযুক্তিগত উন্নয়ন ও বিকাশের বিভিন্ন পর্যায়কে বোঝায়। প্রতিটি প্রজন্মে নতুন বৈশিষ্ট্যযুক্ত হয় এবং পুরনো প্রজন্মের কিছু বৈশিষ্ট্য বিলুপ্ত হয়।
22 ভিন্নধর্মী প্রটোকলভুক্ত নেটওয়ার্কে গেটওয়ের ভূমিকা অপরিসীম- ব্যাখ্যা কর। [Barisal · 2025]
উত্তর ভিন্ন প্রটোকল এর নেটওয়ার্ককে যুক্ত করতে গেটওয়ে ডিভাইস এর প্রয়োজন। গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যা ভিন্ন প্রটোকলবিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক (LAN, MAN, WAN)-কে সংযুক্ত করে WAN তৈরি করে। একে WAN ডিভাইসও বলা হয়। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। গেটওয়ে PAT (Protocol Address Translation) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। একে প্রোটোকল কনভার্টারও বলা হয়ে থাকে। রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোটো ছোটো নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা যায়।
23 WAN কী? [Dinajpur · 2025]
উত্তর যখন একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহর, এক দেশের সাথে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের (সাধারণত 100 km হতে 1000 km) মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককে WAN বলে।
24 ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ ব্যাখ্যা কর। [Dinajpur · 2025]
উত্তর ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ হলো-
১. ক্রেতার যত সুবিধা প্রয়োজন হবে সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারবে।
২. ক্রেতাকে আগে থেকেই কোনো সেবা সংরক্ষণ করতে হবে না।
৩. ক্রেতা যতটুকু ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে।
৪. ক্রেতা ক্লাউড এর উপর চলছে এমন সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
25 আইপি অ্যাড্রেস কী? [Dinajpur · 2025]
উত্তর আইপি অ্যাড্রেস হলো একটি অনন্য (Unique) নম্বর বা ঠিকানা, যা ইন্টারনেট বা কোনো নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে শনাক্ত করতে ব্যবহার করা হয়।
26 বর্তমানে বেশির ভাগ ওয়েবসাইট ডায়নামিক ওয়েবসাইট”-কেন? ব্যাখ্যা কর। [Dinajpur · 2025]
উত্তর বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট ডাইনামিক- কারণ এতে কনটেন্ট সহজে পরিবর্তন করা যায় এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তথ্য দেখানো সম্ভব হয়। এটি ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে, ফলে তথ্য সংরক্ষণ ও আপডেট সহজ হয়। এতে ইউজার লাইন, রেজিস্ট্রেশন, কমেন্ট বা সার্চ করার সুবিধা পাওয়া যায়।
27 NIC কী? [Mymensingh · 2025]
উত্তর NIC একটি হার্ডওয়্যার ডিভাইস, যা একটি কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে সাহায্য করে।
28 LTE স্ট্যান্ডার্ড সংবলিত মোবাইল ফোনের প্রজন্ম সম্পর্কে ব্যাখ্যা কর। [Mymensingh · 2025]
উত্তর LTE স্ট্যান্ডার্ড সম্বলিত মোবাইল ফোনের প্রজন্ম হলো 4G বা চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এর ফলে LAN, WAN, VOIP, Internet প্রভৃতি সিস্টেমে প্রটোকলভিত্তিক ভয়েস ডেটা ট্রান্সফার, সম্ভব হয়। এই প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে।
29 VSAT কী? [Mymensingh · 2025]
উত্তর VSAT (Very Small Aperture Terminal) হলো স্যাটোলাইট কমিউনিকেশন সিস্টেমে ছোট আকারের শক্তিশালী ট্রান্সমিটার অ্যান্টেনা, যা ভূমিতে স্থাপিত হয় এবং স্যাটেলাইটের সাথে ডেটা আদান-প্রদান করে।
30 IEEE 802.11 ব্যাখ্যা কর। [Mymensingh · 2025]
উত্তর IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি হলো Wi-Fi। Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে Wi-Fi বলে। কম্পিউটার ও ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই (Wi-Fi)। এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর কভারেজ এরিয়া 50 থেকে – 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
31 ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক কী? [Dhaka · 2024]
উত্তর একাধিক ক্লায়েন্ট/ওয়ার্কস্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক।
32 “মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়”- ব্যাখ্যা কর। [Dhaka · 2024]
উত্তর মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন’ সংযোগ থাকা গুরুত্বপূর্ণ। নিরবচ্ছিন্ন সংযোগ না থাকলে সিগন্যালগুলো বাধাপ্রাপ্ত হয়ে কথা বলার মাঝে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কারণে মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির করা হয়। যড়ভুজাকৃতির সেল নেটওয়ার্কে কোনো ফাঁকা স্থান না রেখেই নেটওয়ার্কগুলো ভালোভাবে পাশাপাশি অবস্থান করতে পারে। এছাড়া এই বিশেষ আকৃতির কারণে সিগন্যালগুলো নিজেদের মধ্যে বাধাপ্রাপ্তও হয় না ।
33 সুইচ কী? [Dhaka · 2024]
উত্তর সুইচ হলো কম্পিউটার নেটওয়ার্ক তৈরির বিশেষ ডিভাইস যা কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না, সংঘর্ষে এড়ানোর জন্য MAC এড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগনালটি পাঠায়।
34 প্রটোকল বলতে কী বুঝায়? [Dhaka · 2024]
উত্তর কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়মনীতিকে – প্রটোকল বলা হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে কী আদান-প্রদান হবে, কখন আদান-প্রদান হবে, কেমন করে আদান-প্রদান হবে ইত্যাদি একটি প্রটোকল নির্ধারণ করে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রটোকল তৈরি করেছে। যেমন- FTP (File Transfer Protocol), NetBUET, AppleTalk. SMTP (Simple Mail Transfer Protocol). VOIP (Voice Over Internet Protocol), TCP/IP ইত্যাদি। এদের মধ্যে ইন্টারনেট ব্যবহৃত প্রটোকল হচ্ছে TCP/IP I
35 ক্লাউড কম্পিউটিং কী? [Rajshahi · 2024]
উত্তর নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং।
36 “ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল” – বুঝিয়ে লেখ ৷ [Rajshahi · 2024]
উত্তর ইন্টারনেটের গতি তার ব্যান্ডউইথ এর উপর নির্ভরশীল । ব্যান্ডউইথ এর মান যত বেশি, হবে তত দ্রুতগতির সার্ভিস পাওয়া যাবে। আবার কোনো কমিউনিকেশনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের ওপর নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে। উদাহরণস্বরূপ সাধারণ কোনো ইথারনেট ক্যাবলের তুলনায় ফাইবার অপটিক ক্যাবলে অনেক গুণ বেশি ব্যান্ডউইথ পাওয়া যাবে। অন্যদিকে ফাইবার অপটিক ক্যাবলের সাথে প্রয়োজনীয় স্পিড ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার না করলে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া সম্ভব হবে না। তাই বলা যায় যে, ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল।
37 গেটওয়ে কী? [Rajshahi · 2024]
উত্তর যে যন্ত্র ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় সেটিই হচ্ছে গেটওয়ে।
38 মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় – বুঝিয়ে লিখ। [Rajshahi · 2024]
উত্তর সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটার আকার ছোট হওয়ায় ডেটা রেট বেশি বলে ট্রান্সমিশনে সময় কম লাগে এবং অল্প সময়ে বেশি ডাটা ট্রান্সমিট করা যায় । বিরতিহীন ট্রান্সমিশন বৈশিষ্ট্যের জন্য এর গতি ও ট্রান্সমিশন দক্ষতা অপেক্ষাকৃত বেশি। এ কারণে সিনক্রোনাস ট্রান্সমিশনে নিকট কিংবা দূরবর্তী মোবাইল থেকে মোবাইলে একই সাথে অসংখ্য ডেটা ট্রান্সফার করা যায়। তাই মোবাইল ফোনে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
39 ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কী? [Jessore · 2024]
উত্তর একাধিক ক্লায়েন্ট/ওয়ার্কস্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক ।
40 হাব ও সুইচের মধ্যে ভিন্নতা কী? ব্যাখ্যা কর । [Jessore · 2024]
উত্তর হাব এবং সুইচের মধ্যে ভিন্নতাগুলো নিচে ব্যাখ্যা করা হলো-
১. হাব দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহার করা হয়। অপরদিকে সুইচ হলো কম্পিউটারের একটি নেটওয়ার্ক ডিভাইস যা ডেটা আদান প্রদানে সহায়তা করে । ২. যেখানে হাব কাজ করতে বেশি সময় নেয় সেখানে সুইচের সময় তুলনামূলক কম লাগে । ৩. সুইচের পোর্ট সংখ্যা হাবের থেকে অনেক বেশি থাকে ।
৪. হাবে ডেটা কলিশনের আশংকা থাকে যা সুইচে তুলনামূলক কম ।
41 মডেম কী? [Jessore · 2024]
উত্তর মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন কম্পিউটারে পৌঁছে দেয় ।
42 ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয়”- ব্যাখ্যা কর । [Jessore · 2024]
উত্তর যে সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয়। যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক বা প্যালেট আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয়, তাকে নিক্রোনাস ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজ তথা পিরিয়ডিক ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত র্যাম, ক্যাশ অথবা সিপিইউ মেমোরিতে সংরক্ষণ করে অতঃপর তাকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতিটি ব্লকে কমপক্ষে ৮০ থেকে ১৩২টি ক্যারেক্টর থাকে।
43 ব্যান্ডউইথ কী? [Comilla · 2024]
উত্তর প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ।
44 ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানন্তর হয়”- ব্যাখ্যা কর। [Comilla · 2024]
উত্তর সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয়। যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে । এই পদ্ধতিতে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজ তথা পিরিয়ডিক ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত র্যাম, ক্যাশ অথবা সিপিইউ মেমোরিতে সংরক্ষণ করে অতঃপর তাকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয় । প্রতিটি ব্লকে কমপক্ষে ৮০ থেকে ১৩২টি ক্যারেক্টর থাকে ।
45 মডেম কী? [Comilla · 2024]
উত্তর মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে পৌঁছে দেয় ।
46 হাবের চেয়ে সুইচ সুবিধাজনক ব্যাখ্যা কর। [Comilla · 2024]
উত্তর স্বল্প দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে তার দিয়ে একটি, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো হাব। অন্যদিকে বিভিন্ন কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্র থেকে আসা ক্যাবলগুলোকে এক সাথে যুক্ত করতে হাবের চেয়ে অধিক বুদ্ধিমান যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাই সুইচ। হাবের ক্ষেত্রে ডেটা কলিশন বা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং বেশিরভাগ ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না। কিন্তু হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে ডেটা কলিশনের সম্ভাবনা কমে এবং ডেটা ফিল্টারিং করাও সম্ভব হয় । এজন্যই বলা যায় যে, হাবের চেয়ে সুইচ সুবিধাজনক ।
47 WMAN কী? [Chittagong · 2024]
উত্তর একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ, বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে গঠিত নেটওয়ার্কে যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে WMAN বলে ।
48 স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি ব্যাখ্যা কর। [Chittagong · 2024]
উত্তর স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি হলো ট্রি টপোলজি। যে টপোলজিতে কম্পিউটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা- প্রশাখার ন্যায় বিন্যস্ত ও যুক্ত থাকে তাই হচ্ছে ট্রি টপোলজি। টি টপোলজিতে কম্পিটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা- প্রশাখার ন্যায় বিন্যস্ত ও যুক্ত থাকে। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে । এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এজনা এটিকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়। এ ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে।
49 ক্লাউড কম্পিউটিং কী? [Chittagong · 2024]
উত্তর নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং।
50 হাব ও সুইচের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক? ব্যাখ্যা কর। [Chittagong · 2024]
উত্তর হাব ও সুইচের মূল পার্থক্য বুদ্ধিমত্তায়। হাবের ভেতর বুদ্ধিমত্তা নেই, এটি বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্কিং পোর্টগুলোর ভেতর একধরনের পরিবাহিক যোগাযোগ ছাড়া আর কিছুই নয়। হাবে ডেটা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং নেটওয়ার্কে সিগন্যাল জ্যাম বেড়ে যায়। অন্যদিকে সুইচ সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের MAC অ্যাড্রেস ব্যবহার করে শুধু সুনির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়। এছাড়া দুর্বল হয়ে পড়া সংকেতকে অ্যামপ্লিফাই করে গন্তব্যে প্রেরণ করে। এসব কারণে ডেটা প্রেরণে হাবের চেয়ে সুইচ উত্তম।
51 WAN কী ? [Sylhet · 2024]
উত্তর যখন একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহর, এক দেশের সাথে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের (সাধারণত 100 km হতে 1000 km) মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককে WAN বলে।
52 ডেটা আদান-প্রদান একই সাথে সম্ভব-ব্যাখ্যা কর । [Sylhet · 2024]
উত্তর ফুল-ডুপ্লেক্স পদ্ধতিতে একই সময়ে ডেটা আদান-প্রদান সম্ভব। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলোর প্রায় সবগুলোই ফুল-ডুপ্লেক্স ডিভাইস। ” এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান- প্রদান করতে পারে ।
53 ক্লাউড কম্পিউটিং কী? [Sylhet · 2024]
উত্তর নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং ।
54 বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি ব্যাখ্যা কর । [Sylhet · 2024]
উত্তর বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি হলো— ফাইবার অপটিক ক্যাবল। হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে ফাইবার অপটিক ক্যাবল বলে। ফাইবার অপটিক ক্যাবলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে আলোর গতিতে অর্থাৎ সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করা যায়। এ ক্যাবল বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব মুক্ত এবং প্রতিকূল পরিবেশে (যেমন— চাপ, তাপ) ইত্যাদি থেকে ডেটার নিরাপত্তা রক্ষা পায়। ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর (1300 1500 nm) – অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেয়া যায়।
55 গেটওয়ে কী? [Barisal · 2024]
উত্তর যে যন্ত্র ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় সেটিই হচ্ছে গেটওয়ে।
56 ব্লক আকারে ডেটা আদান-প্রদান সম্ভব—ব্যাখ্যা কর। [Barisal · 2024]
উত্তর সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজ তথা পিরিয়ডিক ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত র্যাম, ক্যাশ অথবা সিপিইউ মেমোরিতে সংরক্ষণ করে অতঃপর তাকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতিটি ব্লকে কমপক্ষে ৮০ থেকে ১৩২টি ক্যারেক্টার থাকে।
57 ডিমডুলেশন কী? [Barisal · 2024]
উত্তর প্রাপক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম কর্তৃক অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াই হলো ডিমডুলেশন।
58 হাব অপেক্ষা সুইচের দক্ষতা বেশি-ব্যাখ্যা কর। [Barisal · 2024]
উত্তর স্বল্প দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে তার দিয়ে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো হাব। হাবের ব্যবহারে ডেটা কলিশনের সম্ভাবনা থাকে। এছাড়া এটি বেশিভাগ ডেটাই ফিল্টার করতে পারে না। অপরদিকে সুইচ ব্যবহারে যেমন ডেটা কলিশনের সম্ভাবনা কমে তেমনি সঠিকভাবে ডেটা ফিল্টারিংও সম্ভব হয়। তাই বলা যায় হাব অপেক্ষা সুইচের দক্ষতা বেশি।
59 মডুলেশন কী? [Dinajpur · 2024]
উত্তর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার পদ্ধতিই হলো মডুলেশন ।
60 ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নততর’- ব্যাখ্যা কর । [Dinajpur · 2024]
উত্তর ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। অন্যদিকে সিমপ্লেক্স পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণ করা যায়। এছাড়াও ফুল ডুপ্লেক্স এর কর্মক্ষমতা সিমপ্লেক্সের চেয়ে বেশি। তাই ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নততর ।
61 নেটওয়ার্ক টপোলজি কী? [Dinajpur · 2024]
উত্তর কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো কীভাবে অপর কম্পিউটার, এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে সংযুক্ত . হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে, তার পরিকল্পনা বা ধারণাই হলো নেটওয়ার্ক টপোলজি ।
62 Wi-Fi পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর । [Dinajpur · 2024]
উত্তর Wi-Fi পাসওয়ার্ডের প্রধান প্রয়োজনীয়তা হলো নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা। পাসওয়ার্ড ছাড়া Wi-Fi ব্যবহার করলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। পাসওয়ার্ডের মাধ্যমে ‘ নেটওয়ার্কে প্রবেশের অনুমতি সীমাবদ্ধ করা যায়, ফলে কেবলমাত্র অনুমোদিত ব্যবহারকারীরাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। সুতরাং নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিতে WiFi পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ
63 রোমিং কী? [Mymensingh · 2024]
উত্তর কোনো মোবাইল ফোন ব্যবহারকারী যে ফোনটি ব্যবহার করছেন সেটির নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়ার সুবিধাই হলো রোমিং।
64 উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে— ব্যাখ্যা কর । [Mymensingh · 2024]
উত্তর উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্র যা বিপরীতধর্মী কাজ করে এমন ডিভাইস হলো মডেম। এটি এমন একটি যন্ত্র যা ডেটা ট্রান্সমিশনের জন্য উৎস এবং গন্তব্য উভয় স্থানেই ব্যবহৃত হয় এবং বিপরীতধর্মী কাজ করে। উৎস কম্পিউটার থেকে ডিজিটাল ডেটাকে ইন্টারনেটে পাঠানোর প্রয়োজন হলে মডেম ডেটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে অর্থাৎ মডুলেশন-এর কাজ করে। আবার, কম্পিউটার যখন ইন্টারনেট থেকে ডেটা গ্রহণ করে তখন মডেম সেই অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে, অর্থাৎ ডিমডুলেশনের কাজ করে। এভাবেই মডেম একই সময়ে উৎস ও গন্তব্যে বিপরীতধর্মী কাজ করে ।
65 পিকোনেট কী? [Dhaka · 2023]
উত্তর ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই পিকোনেট৷ ব্লু-টুথ সিস্টেমের মৌলিক উপাদান হলো পিকোনেট।
66 ‘ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে থাকেন’। ব্যাখ্যা কর। [Dhaka · 2023]
উত্তর ক্লাউড কম্পিউটিং ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে থাকেন। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বল্প খরচে সফটওয়্যার সার্ভিস এবং প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা ব্যবহার করতে পারেন। এতে ব্যবহারকারীর অপারেটিং খরচ অনেক কমে যায়। আবার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সার্ভিস ভাড়া দিয়ে ব্যবসায়িকভাবে লাভবান হতে পারে। তাই ক্লাউড কম্পিউটিং ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ের জন্যই লাভজনক।
67 ডি-মডুলেশন কী? [Dhaka · 2023]
উত্তর প্রাপক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম কর্তৃক আ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াই হলো ডি-মড়ুলেশন।
68 মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কেরর ধরণ ব্যাখ্যা কর। [Dhaka · 2023]
উত্তর মালিকানার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়। যথা- প্রাইভেট নেটওয়ার্ক ও ২. পাবলিক নেটওয়ার্ক ৷
প্রাইভেট নেটওয়ার্ক: যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত এবং কোনো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়, তাই প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক: যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যেকোনো সময় যেকেনো কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে তাকে পাবলিক নেটওয়ার্ক বলে।
69 Wi-MAX কী? [Rajshahi · 2023]
উত্তর প্রচলিত DSL এবং তারযু্ক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট ও দ্রুত গতির যোগাযোগ প্রযুক্তিকে Wi-MAX বলে।
70 অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন? ব্যাখ্যা কর। [Rajshahi · 2023]
উত্তর আ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ হলো দুটি ক্যারেক্টারের মাঝখানে অসমান বিরতি৷ অর্থাৎ আ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি হয়। তাই এই পদ্ধতিতে ডেটা চলাচলে সময় বেশি লাগে।
71 ফুল ডুপ্লেক্স কী? [Comilla · 2023]
উত্তর যে পদ্ধতিতে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় তাকে ফুল ডুপ্লেক্স বলে।
72 রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করলে কোন টপোলজি হয় – ব্যাখ্যা কর। [Comilla · 2023]
উত্তর রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করলে মেশ টপোলজি গঠিত হয়। যে টপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, তাই মেশ টপোলজি৷ এ ধরনের সংগঠনে নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট- টু-পয়েন্ট লিংক বলা হয়।
73 রোবটিক্স কী? [Dinajpur · 2023]
উত্তর বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই রোবটিক্স।
74 নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সম্ভব ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]
উত্তর নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়ো সার্জারি। এটা এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত শীতল তাপমাত্রার প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়ো সার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রায় (-41০c) রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজ করে। অতিরিক্ত শৈত্য যখন ভেতরের সেলগুলোকে ছিড়ে ফেলে তখন রক্তনালী থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্ত প্রবাহ বন্ধ করে আরো নষ্ট করে ফেলে। অতিরিক্ত শৈত্য যখন ভেতরের সেলগুলোকে ছিড়ে ফেলে তখন রক্তনালী থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্ত প্রবাহ বন্ধ করে আরো নষ্ট করে ফেলে। সুতরাং বলা যায় নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সম্ভব।
75 ব্যান্ড উইথ কি? [Dinajpur · 2023]
উত্তর প্রতি সেকেন্ডে যে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, ডেটা স্থানান্তরের এই হারকে ব্যান্ডউইথ বলে।
76 ক্লাউড কম্পিউটারের সুবিধা লিখ। [Dinajpur · 2023]
উত্তর নিজস্ব ছোট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারের সংরক্ষণের ধারণাটি হল ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সমূহ হলো-
১. তার যত সুবিধা প্রয়োজন হবে সেবা দাতা তত পরিমাণ সেবা দিতে পারবে। ২. ক্রেতাকে আগে থেকেই কোন সেবা সংরক্ষণ করতে হবে না। ৩. ক্রেতা যতোটুকু ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে।
৪. ক্রেতা ক্লাউড এর উপর চলছে এমন সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
77 ব্যান্ডউইথ কি? [Mymensingh · 2023]
উত্তর প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই হলো ব্যান্ডউইথ।
78 ভিন্ন প্রটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে কোন ডিভাইস প্রয়োজন? ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]
উত্তর ভিন্ন প্রটোকল এ নেটওয়ার্ক যুক্ত করতে গেটওয়ে ডিভাইস এর প্রয়োজন। যন্ত্রের ভিন্নধর্মী প্রোটকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে গেটওয়ে। এটি একই বা ভিন্ন প্রোটকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান-প্রদানের সুযোগ করে দেয়। এটি মূলত নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। সাধারণত ওএসআই মডেলের একেবারে উপরের স্তরে অবস্থান করে।
79 ক্লাউড কম্পিউটিং কি? [Mymensingh · 2023]
উত্তর নিজস্ব ছোট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল আকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারের সংরক্ষণের ধারণাটি হল ক্লাউড কম্পিউটিং।
80 সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখা কর। [Mymensingh · 2023]
উত্তর সর্বোচ্চ গতির মাধ্যমটি হলো ফাইবার অপটিক ক্যাবল। ফাইবার অপটিক্যাল ক্যাবল হল বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি অত্যন্ত সুখ ও তন্তু বিশেষ যার মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। কোর,ক্লেডিং এবং জ্যাকেটের সমন্বয়ের ফাইবার অপটিক্যাল কেবল তৈরি। ফাইবার অপটিক কমিউনিকেশন এর ডেটা প্রেরণের জন্য আলোক উৎস হিসেবে এলইডি বা লেজার ব্যবহার করা হয়।
81 NIC কী? [Sylhet · 2023]
উত্তর দুই বা ততোধিক নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক এডাপ্টার বলে।
82 কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা কর। [Sylhet · 2023]
উত্তর কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য সমূহ নিচে ব্যাখ্যা করা হলো-
১. ইন্টারনেটে বিভিন্ন তথ্য দেখা বা ওয়েব সার্চের মাধ্যমে তথ্য খোঁজার মাধ্যমে ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। ২. নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। ৩. কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য যন্ত্রপাতি যেমন- প্রিন্টার, মডেম,স্ক্যানার, ইত্যাদি অন্য কম্পিউটার থেকে ব্যবহার করে হার্ডওয়ারে শেয়ার করা। এতে করে খরচ বেঁচে যায়।
83 হাফ ডুপ্লেক্স মোড কি? [Sylhet · 2023]
উত্তর যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে উভয়ের দিকে ডাটা প্রবাহ করা হয় কিন্তু একই সময়ে সম্ভব নয় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। যেমন- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস প্রেরণ ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে।
84 ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল ব্যাখ্যা কর। [Sylhet · 2023]
উত্তর ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল নিচে বর্ণনা করা হলো-
১. অবকাঠামগত সেবা: এ মডেলের এককাঠামো ভাড়া দেওয়া হয়।
২. প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা: এই মডেলের ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কমপ্লিটিং প্ল্যাটফর্ম।
৩. সফটওয়্যার জনিত সেবা: এই মডেলের ব্যবহারকারীরা সার্ভিস দাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়্যার ও ডেটাবেজ এক্সেস এবং ব্যবহারের সুযোগ পায়।
৪. নেটওয়ার্ক ভিত্তিক সেবা: এটি এমন একটি মডেল, যেখানে গ্রাহকরা তাদের নিজস্ব অবকাঠামো স্থাপনের পরিবর্তে ক্লাউড বিক্রেতাদের কাছে নেটওয়ার্ক পরিষেবা গুলো ভাড়া দিয়ে থাকেন।
85 ব্যান্ডউইথ কী? [Jessore · 2023]
উত্তর প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে।
86 “ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়”- ব্যাখ্যা কর। [Jessore · 2023]
উত্তর সিনক্রোনাস ট্রান্সমিশন এর ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়।
যে পদ্ধতিতে প্রথমে প্রেরক ষ্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের এটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সম্পর্কে ব্লক আকারে ভাগ করে সমান বিরোধীদের প্রতিভার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে প্রথমেই ডাটাকে প্রাইমারি স্টোরেজ তথা পিরিয়ডিক ফ্রেম কম্পিউটারের ব্যবহৃত র্যাম, ক্যাশ অথবা সিপিইউ মেমোরিতে সংরক্ষণ করে অতঃপর তাকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132 টি ক্যারেক্টার থাকে।
87 ডেটা চলাচলের মাধ্যম কী [Chittagong · 2023]
উত্তর ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা চলাচলের মাধ্যম বলে। যেমন- টেলিফোন লাইন, ফাইইবার অপটিক্যাল কেবল, মাইক্রোওয়েভ ইত্যাদি।
88 “ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব, কিন্তু একই সময়ে নয়”- ব্যাখ্যা কর। [Chittagong · 2023]
উত্তর হাফ ডুপ্লেক্স মোডে ডেটা উভয় দিক থেকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময় নয়। যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে উভয় দিকেই ডেটা প্রবাহ করা হয় তাই হাফ ডুপ্লেক্স মোড। এতে ডাটা এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছানোর পর বিপরীত প্রান্তে ডেটা শুরুর দিকের প্রান্তে প্রবাহিত করে। যেমন-ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস প্রেরণ, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে।
হাত ডুপ্লেক্স মোডে কোন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ডিভাইসের ডাটা গ্রহণ হয় অথবা প্রেরণ করবে। একই সাথে ডাটা প্রেরণ ও গ্রহণ করতে পারবেনা।
89 রাউটার কি? [Barisal · 2023]
উত্তর একই প্রটোকল ভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের জন্য সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাই রাউটার।
90 “ক্লাউড কম্পিউটারের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা কম”- ব্যাখ্যা কর। [Barisal · 2023]
উত্তর ক্লাউড কম্পিউটিং তথ্যের জগতে বিশাল নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে। এই সার্ভিসে আপলোড করা তথ্য কোথাও সংরক্ষিত হয় এবং কোথাও প্রক্রিয়াকরণ করা হয়, তা ব্যবহারকারী জানতে পারেনা। সেই তথ্য বা ডেটার ওপর এবং প্রোগ্রাম বা সফটওয়্যার এর ওপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকেনা। অর্থাৎ তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা তুলনামূলকভাবে কম।
91 ডেটা ট্রান্সমিশন মেথড কি? [Barisal · 2023]
উত্তর এক ডিভাইস হতে অন্য ডিভাইসের ডাটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়ায় হল ডেটা ট্রান্সমিশন মেথড।
92 “বিশেষ কোনো লস ছাড়াই ফাইবার অপটিক ক্যাবলের ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব নেওয়া সম্ভব”- ব্যাখ্যা কর [Barisal · 2023]
উত্তর : হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডাটা আদান প্রদান করা হয় তাকে ফাইবার অপটিক ক্যাবল বলে। সাইবার অপটিক ক্যাবলের আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে আলোর গতিতে অর্থাৎ সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করা যায়। এ ক্যাবল বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব মুক্ত এবং প্রতিকূল পরিবেশে থেকে ডেটা নিরাপত্তার রক্ষা পায়। ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর ১৩০০-১৫০০mm অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভিতর সিগন্যাল দীর্ঘ দূরত্ব নেওয়া যায়।
93 ব্লুটুথ কী? [Dhaka · 2019]
উত্তর ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে
94 ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক- ব্যাখ্যা কর। [Dhaka · 2019]
উত্তর ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক,কারণ-
১. এই ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক ভাবে অনেক বেশি।
২. এ পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো যায়।
৩. এর গতি তুলনামূলকভাবে বেশি।
৪. ডেটার আকার ছোট এবং ডেটা-রেট বেশি বলে ট্রান্সমিশনের সময় কম লাগোকে
95 ডেটা ট্রান্সমিশন মোড কী? [Rajshahi · 2019]
উত্তর : দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশকে ডেটা ট্রান্সমিশন মোড বলে।
96 স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর। [Rajshahi · 2019]
উত্তর স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভটি হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইটের মাধ্যমে মাইক্রোওয়েভে সিগন্যাল আদান-প্রদান শুরু হয়। একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৩৪০০০ কি.মি. উর্ধাংশে স্থাপন করা হলর সেটি জিওস্টেশনারি হয়, অর্থাৎ পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে এই স্যাটেলাইট পৃথিবীকে অতিক্রম করে। পৃথিবী থেকে তখন এই স্যাটেলাইটকে আকাশের নির্দিষ্ট বিন্দুতে স্থির মনে হয়। সেজন্য ভূমিতে স্থাপিত VSAT (Very Small Apeture Terminal) কে একটি নির্দিষ্ট দিকে আকাশমূখী করে স্থাপন কনা হয়।
97 রোমিং কি? [Chittagong · 2019]
উত্তর মোবাইল সার্ভিস প্রোভাইডারের কভারেজ এরিয়ার সীমাবদ্ধতা দূর করার জন্য সার্ভিস প্রোভাইডারদের মধ্যে দেশীয় ও অন্তঃদেশীয় ভাবে পরস্পরের সাথে অন্তঃসংযোগের ব্যবস্থাকে রোমিং বলে।
98 নন মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখা কর। [Chittagong · 2019]
উত্তর : নন মেটালিক ক্যাবল হলো ফাইবার অপটিক্যাল ক্যাবল। ফাইবার অপটিক্যাল ক্যাবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম। এ ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে ইনফ্রারেড আলোর একটি রেন্ঞ্জের ভেতরে (1300-1500 nm) অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায়
99 কম্পিউটার নেটওয়ার্ক কি? [Barisal · 2019]
উত্তর কম্পিউটার নেটওয়ার্ক হলো দুই বা তথ্য ঠিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা।
100 কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুত গতিতে ডাটা আনান প্রদান করতে পারে? ব্যাখ্যা কর। [Barisal · 2019]
উত্তর : মেশ টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুতগতিতে ডাটা আদান প্রদান করতে পারে। এতে কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইসের দরকার পড়ে না। এই নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার গুলোর মধ্যে পারস্পরিক সংযোগ কে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলা হয়। প্রতিটি কম্পিউটার আন্তঃ সংযুক্ত থাকার কারণে মেশ টপোলজিতে পরস্পর দ্রুত গতিতে ডাটা আদান প্রদানের সক্ষম।
101 মাল্টিকাস্ট ট্রান্সমিশন কি? [Barisal · 2019]
উত্তর নেটওয়ার্কের কোন একটি নোড থেকে ডাটা প্রেরণ করলে তা যদি শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে কিন্তু নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড গ্রহণ করতে পারে না, তাকে মাল্টিকাস্ট ট্রান্সমিশন বলে।
102 ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা তুলনামূলকভাবে কম -ব্যাখ্যা কর। [Barisal · 2019]
উত্তর ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা কম। কারণ তথ্য ক্লাউডে পাঠানোর পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে, কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার কোন ধরনের উপায় থাকে না। ওয়েবসাইটের কোন ধরনের সমস্যা দেখা দিলে তখন সার্ভিস পাওয়া যায় না। ক্লাউডের ব্যবহৃত ডাটার ওপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না। এটি ব্যবহারের জরুরী ফলপত্র হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে
এতসব অসুবিধার কারণে ফ্লাইট কমপিউটিং এর নিরাপত্তা কম।
103 কোড কি? [Barisal · 2019]
উত্তর কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দভা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়ায় হচ্ছে কোড।
104 FF এরপর সংখ্যাটি 100-ব্যাখ্যা কর। [Barisal · 2019]
উত্তর এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে FF+1=100 হয়।এখানে F এর সাথে 1 যোগ করলে যোগাযোগ হিসেবে 0 নামক ক্যারি 1।এখন আবার 1 এর আগে F যোগ করলে যোগফল হিসেবে নামবে 0 এবং ক্যারি 1,0 এর আগে বসবে। অর্থাৎ FF এর পরের সংখ্যাটি হবে 100 ।
105 হাইপারলিংক কি? [Barisal · 2019]
উত্তর এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সটে থাকে তখন তাকে বলা হয় হাইপারলিংক।
106 ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা কর। [Barisal · 2019]
উত্তর ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোন সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। হোস্টিং হলো স্থান (অর্থাৎ সার্ভার স্পেস) যেখানে টেক্সট,গ্রাফিক্স, অডিও, ভিডিও সংবলিত ওয়েব পেজে রাখা হয়। উবের পোস্টিং ছাড়া ওয়েবসাইট প্রদর্শিত হয় না তাই ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ।
107 ক্লাউড কম্পিউটিং কি? [Comilla · 2019]
উত্তর নিজস্ব ছোট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল আকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হল ক্লাউড কম্পিউটিং।
108 ‘হাবের চেয়ে সুইচ উত্তম’-ব্যাখ্যা কর। [Comilla · 2019]
উত্তর হাবের চেয়ে সুইচ উত্তম। হাব ও সুইচের মূল পার্থক্য বুদ্ধিমত্তায়। হাবের ভেতর বুদ্ধিমতা নেই, এটি বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্কিং পোর্ট গুলোর ভেতর এক ধরনের পরিবাহিক যোগাযোগ ছাড়া আর কিছুই নয়। হাবে ডেটা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং নেটওয়ার্কের সিগন্যাল জ্যাম বেড়ে যায়। অন্যদিকে সুইট সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিদিন কম্পিউটারে MAC এড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট পোর্টের সিগনালটি পাঠায়। এছাড়া দুর্বল হয়ে পড়া সংকেতকে এ্যমপিফ্লাই করে গন্তব্যে প্রেরণ করে।
109 ইনফ্রারেড কী? [Sylhet · 2019]
উত্তর ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব, যার ফ্রিকুয়েন্সি ৩০০ GHz থেকে ৩০০ THz পর্যন্ত ।
110 চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লেখো । [Sylhet · 2019]
উত্তর চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি হলো ফাইবার অপটিক ক্যাবল। ফাইবার অপটিক ক্যাবলে কেন্দ্রের মূল তারটি তৈরি হয় সিলিকা, কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। কাঁচের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে লাইট সিগনাল ট্রান্সমিট করে। লাইট সিগনাল ট্রান্সমিট এর বড় সুবিধা হলো এটি চৌম্বকীয় প্রভাবমুক্ত । সুতরাং ফাইবার অপটিক ক্যাবলটি চৌম্বক প্রভাবমুক্ত।
111 পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী? [Sylhet · 2019]
উত্তর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো এমন এক ধরনের নেটওয়ার্ক যেখানে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কোন সার্ভারের সাহায্য ছাড়াই একে অন্যের সাথে কানেক্টেড হতে পারে ।
112 IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখো । [Sylhet · 2019]
উত্তর IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি WiMAX । WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access। এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) প্রটোকল যা ফিক্সড এবং মোবাইল ইন্টারনেটে ব্যবহৃত হয়। WiMAX সিস্টেমের দুটি প্রধান অংশ থাকে । একটি WiMAX বেস স্টেশন যা ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত । অন্যটি এন্টেনাসহ WiMAX রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে ।
113 ডেটা কমিউনিকেশন কী? [Dinajpur · 2019]
উত্তর কোন ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য কম্পিউটার বা ডিভাইসে স্থানান্তরই হলো ডেটা কমিউনিকেশন ।
114 নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম— ব্যাখ্যা করো । [Dinajpur · 2019]
উত্তর ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটি একটি বিশেষ পরিষেবা • এখানে “ক্লাউড” বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়। ক্লাউড কম্পিউটিং-এ রিসোর্স (হার্ডওয়্যার ও সফটওয়্যার) শেয়ার করে খরচ কমানো যায়। ক্লাউড কম্পিউটিং এর রিসোর্স অধিক নিরাপদ হওয়ায় এটি অধিক নির্ভরযোগ্য।
115 ব্যান্ডউইডথ কী? [Dinajpur · 2019]
উত্তর ব্যান্ডউইডথ হলো ডেটা স্থানান্তরের হার ।
116 মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো । [Dinajpur · 2019]
উত্তর মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ফুল ডুপ্লেক্স। এতে একই সময়ে উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যে কোনো প্রাপ্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারবে।
117 ক্লাউড কম্পিউটিং কী? [Jessore · 2019]
উত্তর ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং।
118 আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। [Jessore · 2019]
উত্তর আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল। অপটিক্যাল ফাইবারের তিনটি অংশ রয়েছে। যথা: কোর, ক্লোডিং ও জ্যাকেট। কোরের মধ্য দিয়ে ডেটা প্রবাহিত হয়। কোর কাঁচ তন্তু দ্বারা গঠিত তাই এর মধ্য দিয়ে ইলেকট্রিক সিগনাল আলোক সিগনালে রুপান্তরিত হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে স্থানান্তরিত হয়।
119 রাউটার কি? [Dhaka · 2018]
উত্তর একই প্রটোকলভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের জন্য সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাই রাউটার।
120 কি-বোর্ড থেকে কম্পিউটার ডাটা স্থানান্তরের বুঝে লেখ। [Dhaka · 2018]
উত্তর 1200 থেকে 9600 বিপিএস (bps) বা 9.6 kbps পর্যন্ত ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথকে ভয়েজ ব্যান্ড বলা হয়। এটি সাধারণত টেলিফোন সিস্টেমে ব্যবহার হয়ে থাকে। টেলিফোন লাইনে এ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি 200-300 Hz। স্রাবতার সীমার মধ্যে যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে তার সবই এই ব্যান্ডউইথে থাকে। কম্পিউটার ও পরিফেরাল যন্ত্রপাতিতে (ডায়াল -আপ মডেম, স্ক্যানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডিভাইস স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহৃত হয়।
121 সিনক্রোনাস ট্রান্সমিশন কি? [Dhaka · 2018]
উত্তর যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে প্রাহক যন্ত্রে ডেটা পাঠানো যায় তাই হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন।
122 ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায় -বুঝিয়ে লেখ। [Dhaka · 2018]
উত্তর সার্কিট স্যুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট স্যুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার করে ৩য় প্রজন্মের মোবাইল এর যাত্রা শুরু হয়। ৩য় প্রজম্নের মোবাইলে ভিডিও কল, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ও অনান্য ইন্টারনেট ভিত্তিক সার্ভিস চালু হয়।আর এইসব সুবিধা চিনতে প্রয়োজন হয় ইন্টারনেট। এ মোবাইলের মাধ্যমে যেকোনো সময় ইন্টারনেট ব্যবহার এবং চাহিদা অনুযায়ী ইন্টারনেট থেকে যেকোনো কিছু ডাউনলোড করা যায়। সুতরাং বলা যায়, ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায়।
123 ব্যান্ডউইডথ কী? [Rajshahi · 2018]
উত্তর একক সময়ে পরিবাহিত ডেটার পরিমানই হচ্ছে ব্যান্ডউইডথ। অর্থ্যাৎ, একটি মাধ্যমের মধ্যে দিয়ে উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে যে পরিমাণ ডেটা একক সময়ে পরিবাহিত হতে পারে তাকে বলা হয় ব্যান্ডউইডথ।
124 স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা করো। [Rajshahi · 2018]
উত্তর স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় ক্লাউড কম্পিউটিং এর সাহায্যে। ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটি একটি বিশেষ পরিষেবা। এখানে ‘ক্লাউড’ বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে ‘ক্লাউড’ প্রদত্ত সেবাসমূহ ভোগ করা যায়। ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার (অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি) ভাড়া দিয়ে থাকে যাতে ব্যবহারকারী সহজে অ্যাপ্লিকেশন ডেভেলপ ও তা পরিচালনা করতে পারে।
125 মডুলেশন কী? [Rajshahi · 2018]
উত্তর ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করার কৌশলকে মডুলেশন বলে।
126 ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। [Rajshahi · 2018]
উত্তর ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কী হবে অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়।
দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনভাগে ভাগ করা যায়। যথা: সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স এবং ফুল-ডুপ্লেক্স।
আবার গ্রহীতার উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনভাগে ভাগ করা যায়। যথা: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট।
127 NIC কি? [Dhaka · 2017]
উত্তর যে যন্ত্র বা কম্পিউটার না অন্য কোন ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আলাদা করে ব্যবহার করা হয় তাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC)।
128. 9600bps স্পডটি ব্যাখা কর। [Dhaka · 2017]
উত্তর 9600bps স্পিডটি হলো ভয়েস ব্রান্ড। 9600bps বলতে বুঝায় প্রতি সেকেন্ড 9600 bit ডেটা সানান্তরিত হয়।এটি সাধারণত টেলিফোনে সিস্টেমে ব্যাবহৃত থাকে।টেলিফোন লাইনে এ ব্যান্ডউইটথের ফ্রিকোয়েন্সি 200-3600Hz। শ্রাব্যতার সীমার মধ্যে যে ফ্রিকোয়েন্সি বা কম্পাংক থাকে তার সবই এই ব্যান্ডউইথে থাকে।কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে(ডায়াল-আপ মডেম,স্কানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যাবহৃত হয়।
129 ধ্রুবক কি? [Dhaka · 2017]
উত্তর প্রোগ্রাম নির্বাহের সময় কোন অবস্থাতেই যার মান পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে।
130 সি (c) কে মধ্যমস্তরের ভাষা বলা হয় কেন? [Dhaka · 2017]
উত্তর সি (c) কে মধ্যমস্তরের বাসায় বলার কারণ সি একটি উচ্চ স্তরের ভাষা কিন্তু সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্নস্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। আবার উচ্চ স্তরের বাসার মতো বিট, বাইট ও মেমোরিয়াল অ্যাড্রেস এর পরিবর্তে বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্নস্তরের ভাষার মতো কঠিন নয়। আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজ নয়। সেজে ইচ্ছামত হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায়। এজন্য সি (C)কে মধ্যমস্তরের ভাষা বলা হয়।
131 টপোলজি কী? [Rajshahi · 2017]
উত্তর কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে অপর কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ ব্যবস্থা বা কৌশলই হলো নেটওয়ার্ক টপোলজি।
132 ফাইবার অপটিক ক্যাবল ইএমআই মুক্ত কেন? [Rajshahi · 2017]
উত্তর ফাইবার অপটিক্স অন্তরক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব বা EMI মুক্ত। ফাইবার অপটিকের উপাদানগুলো হলো- সোডা, বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট এবং সোডা অ্যালুমিনা সিলিকেট যা অন্তরক পদার্থ। এছাড়াও ফাইবার অপটিকের বহিরাবরণ হিসেবে যে জ্যাকেট ব্যবহার করা হয় তা হলো প্লাস্টিক এবং প্লাস্টিকও অন্তরক পদার্থ। ফলে ফাইবার অপটিক ক্যাবল সর্বদাই EMI মুক্ত।
133 কম্পিউটার নেটওয়ার্ক কী? [Chittagong · 2017]
উত্তর কম্পিউটার নেটওয়ার্ক হলো দুই বা ততোধিক কম্পিটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা।।
134 ডেটা চলাচলরর দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও। [Chittagong · 2017]
উত্তর ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল এটি এক ধরনের পড়া বৈদ্যুতিক পদার্থের তৈরি এক ধরনের আঁশ বিশেষ যার মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে।কোর, ক্যাডিং এবং জ্যাকেটের সমন্বয়ে ফাইবার অপটিক্যাল ক্যাবল তৈরি। ফাইবার অপটিক কমিউনিকেশনে ডেটা প্রেরণের জন্য আলোক উৎস হিসেবে এল.ই.ডি বা লেজার ব্যবহার করা হয়।
135 মডেম কী? [Chittagong · 2017]
উত্তর মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটার পৌছে দেয়।
136 অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লিখ। [Chittagong · 2017]
উত্তর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ হলো দুটি ক্যারেক্টারের মাঝখানে অসমান বিরতি। অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একটি ক্যারেক্টার হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝের বিরতি সময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হয়। তাই এই পদ্ধতিতে ডেটা চলাচলে সময় বেশি লাগে।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লিখ।
137 ক্লাউড কম্পিউটিং কী? [Dinajpur · 2017]
উত্তর নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং।
138 “অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়”- ব্যাখ্যা কর। [Dinajpur · 2017]
উত্তর অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের পরাবৈদ্যুতিক পদার্থের তৈরি এক ধরণের আঁশ বিশেষ যের মধ্যে আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। এর ব্যন্ডউইথ অত্যন্ত বেশি এবং বিদ্যুৎচুম্বকীয় প্রভাবমুক্ত। প্রতিকূল পরিবেশেও ডেটার নিরাপত্তা রক্ষা হয়। এর মধ্য দিয়ে আলোর গতিতে অর্থাৎ সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার হয়। এই দ্রুতগতি এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়।
139 ডেটা ট্রান্সমিশন মিশন মোড কি? [Sylhet · 2017]
উত্তর দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশকে ডেটা ট্রান্সমিশন মোড বলে।
140 “সর্ব দূরত্বে বিনা খরচে যেটা স্থানান্তর সম্ভব”-ব্যাখ্যা কর। [Sylhet · 2017]
উত্তর স্বল্প দূরত্বে ব্লুটুথ এর মাধ্যমে বিনা খরচের স্থানান্তর সম্ভব। ব্লুটুথ এর মাধ্যমে দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ রক্ষা করে বিনা খরচে ডেটা স্থানান্তর করা যায়। ব্লুটুথ সমন্বিত যন্ত্রপাতি সুইচ অন করার সাথে সাথে স্বল্প দূরত্বের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডেটা স্থানান্তরের মাধ্যমে অপরের সাথে যোগাযোগ ঘটাতে সক্ষম হয়। ব্লুটুথ 1থেকে10 মিটার পর্যন্ত দূরত্বের মধ্যে ডাটা স্থানান্তর করতে পারে।
141 মডেম কী? [Sylhet · 2017]
উত্তর মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভািস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারে পৌছে দেয়।
142 অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে লিখ। [Sylhet · 2017]
উত্তর অপটিক্যাল ফাইবার ক্যাবল হচ্ছে হাজার হাজার কাচের তন্তুর তৈরি এক ধরণের ক্যাবল যার মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয়। প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয়। অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ 100Mbps – 2Gbps। অর্থাৎ প্রতি সেকেন্ডে 100Mbps ডেটা স্থানান্তরিত হয়।
143 ক্লাউড কম্পিউটিং কি? [Jessore · 2017]
উত্তর নিজস্ব ছোট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল আকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হল ক্লাউড কম্পিউটিং।
144 মোবাইল ফোনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর। [Jessore · 2017]
উত্তর মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোট হলো ফুল- ডুপ্লেক্স। এ পদ্ধতিতে ডাটা একই সাথে উভয়দিকে আদান প্রদান করা যায় । অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই একসাথে আদান প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলোর প্রায় সবগুলোই ফুল-ডুপ্লেক্স ডিভাইস। এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান প্রদান করতে পারে।
145 ব্রিজ কী? [Barisal · 2017]
উত্তর একাধিক ল্যানরর ভেতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসকে ব্রিজ বলে।
146 ওয়াকি-টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর। [Barisal · 2017]
উত্তর ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয়। যুগপৎ কথা বলা হলো হাফ-ডুপ্লেক্স পদ্ধতি। এ পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয়। অর্থাৎ প্রেরকের ডেটা পাঠানো সম্পন্ন হলে প্রাপক ডেটা পাঠাতে পারবে। উদাহরণস্বরূপ, ওয়াকিটকি একটি হাফ-ডুপ্লেক্স ডিভাইস। আমরা দুটি ওয়াকিটকি দ্বারা কথা বলার সময় এক পক্ষের কথা বলার সময় এক পক্ষের কথা শেশ হলে অপর পক্ষ কথা শুরু করতে পারে। একসাথে উভয় পক্ষের কথা বলা অর্থাৎ যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয়।
147 ডেটা কমিউনিকেশন কি? [Comilla · 2017]
উত্তর ডেটা কমিউনিকেশন হলো উৎস (প্রেরণকারী) ও গ্রহণকারীর মধ্যে ডাটা আদান-প্রদানের ব্যবস্থা।
148 ডেটা আদান প্রদান একই সময় সম্ভব’-ব্যাখ্যা কর। [Comilla · 2017]
উত্তর ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সময় আদান-প্রদান করা সম্ভব। এ পদ্ধতিতে ডাটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা যায়। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই ডিভাইসে একসাথে দুইটা আদান প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলোর প্রায় সবগুলো ফুল ডুপ্লেক্স ডিভাইস। এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান প্রদান করতে পারে।
