01 দুর্নীতি দমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? [Dhaka · 2025]
উত্তর দুদক/ দুর্নীতি দমন কমিশন ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
02 প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়? [Dhaka · 2025]
উত্তর প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির শক্তির কারণে সৃষ্ট ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিবেশগত ঘটনাকে বোঝায়। প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি অবস্থা, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে প্রকৃতির আচমকা রূপ পরিবর্তনের ফলে ঘটে এবং জীবন, সম্পদ ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। যেমন: ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, খরা, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস প্রভৃতি। এসব দুর্যোগ সাধারণত হঠাৎ করে সংঘটিত হয় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা ও দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম অত্যন্ত জরুরি।
03 ‘AIDS’ কী? [Rajshahi · 2025]
উত্তর এইডস হচ্ছে ভয়ঙ্কর ও মারাত্মক সংক্রামক একটি মরণব্যাধি যার পরিণাম নিশ্চিত মৃত্যু।
04 জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
05 অটিজম কী? [Jessore · 2025]
উত্তর অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের এক বছর ৬ মাস থেকে তিন বছরের মধ্যে প্রকাশ পায়।
06 নিরাপদ খাদ্য বলতে কী বোঝায়? [Jessore · 2025]
উত্তর খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। খাদ্য খেয়ে মানুষ বেঁচে থাকে, ক্ষয়পূরণ হয়, বৃদ্ধি হয় এবং কর্মক্ষমতা বাড়ে, যদি তা মানসম্পন্ন হয়। আর যে খাদ্য ভেজাল ও ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করতে পারে, তাই নিরাপদ খাদ্য।
07 এইডস-এর পূর্ণরূপ লেখ। [Jessore · 2025]
উত্তর AIDS এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.
08 জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ? [Jessore · 2025]
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
09 সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়? [Comilla · 2025]
উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয়।
10 যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? [Comilla · 2025]
উত্তর যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালির প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে সমুচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
11 মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? [Comilla · 2025]
উত্তর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
12 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Comilla · 2025]
উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।
13 HIV এর পূর্ণরূপ কী? [Chittagong · 2025]
উত্তর HIV-এর বিস্তারিত পূর্ণরূপ হলো- Human Immuno deficiency Virus.
14 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝ? [Chittagong · 2025]
উত্তর সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী।
এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী (Disability)। জাতিসংঘ কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠীরও মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।
15 CFC-এর পূর্ণরূপ কী? [Chittagong · 2025]
উত্তর C. F. C-এর পূর্ণরূপ হলো- Cloro Fluoro Carbon.
16 ইভটিজিং বলতে কী বোঝ? [Chittagong · 2025]
উত্তর ইভটিজিং বলতে নারীকে উত্ত্যক্ত করা বা বিব্রত করাকে বোঝায়। সৃষ্টির বিবরণে জানা যায়, ‘ইভ’ হলেন বাইবেল ও কুরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারী বিবি হাওয়া। আর বর্তমানে ‘ইভ’ বলতে সমগ্র। নারীজাতিকে বোঝায়। আর ‘টিজিং’ হলো হয়রানি করা। তাই ইভটিজিং বলতে বোঝায় নারীকে উত্ত্যক্ত করা, ঠাট্টা করা, বিরক্ত করা বা বিব্রত করা। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এর ফলে নারীদের নিরাপত্তা ব্যাহত হয়। অনেক মেয়ের শিক্ষা জীবনের অবসান ঘটে। ইভটিজিং মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। মানবিকতা পর্যুদস্ত হয়।
17 নাগরিক সমস্যা কী? [Sylhet · 2025]
উত্তর নাগরিক সমস্যা বলতে সাধারণত একটি, সমাজের নাগরিকদের জীবনে যেসব সমস্যা দেখা যায় এবং যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করে তাকে বোঝায়।
18 খাদ্যে ফরমালিন কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]
উত্তর ফরমালিন একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা পচনরোধে ব্যবহৃত হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীরা পচনশীল খাদ্যদ্রব্যে এটি ব্যবহার করে খাবার সংরক্ষণের জন্য। ফরমালিন চরম বিষাক্ত পদার্থ, যা খেলে মানুষ জটিল সব রোগব্যাধিতে আক্রান্ত হয়।
19 অটিজম কী? [Sylhet · 2025]
উত্তর অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের এক বছর ৬ মাস থেকে তিন বছরের ‘মধ্যে প্রকাশ পায়।
20 বৈশ্বিক উষ্ণায়ন কেন হয়? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]
উত্তর বৈশ্বিক উষ্ণায়ন মূলত গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ এবং বন উজাড়ের কারণে ঘটে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ‘নাইট্রাস অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় “সূর্য থেকে আসা তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে যায়, ফলে গড় তাপমাত্রা বাড়তে থাকে। শিল্পায়ন, যানবাহন থেকে ধোঁয়া, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং বনভূমি ধ্বংস এ সমস্যার মূল কারণ। এসব কারণে পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এটি জীববৈচিত্র্য ও মানবজীবনের জন্য মারাত্মক হুমকি।
21 বিশেষ চাহিদার জনগোষ্ঠী কাকে বলে? [Barisal · 2025]
উত্তর যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী।
22 জলবায়ু পরিবর্তন কী? ব্যাখ্যা কর। [Barisal · 2025]
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
23 ইভটিজিং কী? [Dinajpur · 2025]
উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, ঠাট্টা, বিরক্ত, বিব্রত, লাঞ্ছিত এবং যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।
24 অটিজম বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]
উত্তর ইংরেজি Autism (অটিজম) শব্দের বাংলা হচ্ছে আত্মসংবৃতি। এটি হচ্ছে শিশুদের একটি মনোবিকাশগত জটিলতা। এর ফলে সাধারণত তিনটি সমস্যা দেখা দেয়- ১. মৌখিক বা অন্য কোনো যোগাযোগের সমস্যা; ২. সামাজিক বিকাশগত সমস্যা; ৩. খুব সীমাবদ্ধ ও গণ্ডিবদ্ধ জীবনযাপন, চিন্তাভাবনা ও পুনরাবৃত্তিমূলক আচরণ করা। এছাড়া চঞ্চলতা, জেদি, আক্রমণাত্মক আচরণ, অহেতুক ভয়ভীতি, খিচুনি ইত্যাদিও থাকতে পারে। অটিজম শিশুরা ১৬ মাস বয়সে একটি শব্দ এবং দুই বছর বয়সে দুই শব্দের বেশি বাক্য বলতে পারে না। তারা সমবয়সী কিংবা অন্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। নাম ধরে ডাক দিলে সাড়া দেয় না এবং আপন মনে থাকতে পছন্দ করে।
25 প্রতিবন্ধী কারা? [Mymensingh · 2025]
উত্তর যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী।
26 খাদ্যে ভেজাল বলতে কী বোঝ? [Mymensingh · 2025]
উত্তর খাদ্যে ভেজাল বলতে সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয়, এমন খাদ্যদ্রব্যকে বোঝায়। কিংবা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে ভেজাল খাদ্য বলা হয়। অর্থাৎ খাদ্যে ভেজাল বলতে বোঝায়, যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা হয়। খাদ্যে ভেজাল মেশানো যেমন একটি সামাজিক অপরাধ তেমনি এটি মানবতাবিরোধী অপরাধ বটে।
27 ‘CFC’-এর পূর্ণরূপ কী? [Mymensingh · 2025]
উত্তর C. F. C-এর পূর্ণরূপ হলো- Cloro Fluoro Carbon.
28 ‘এইডস’ বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]
উত্তর সংক্রামক ব্যাধি এইডস হলো HIV ভাইরাসজনিত কারণে সৃষ্ট রোগ। এটি মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তি যেকোনো রোগে সহজেই আক্রান্ত হয় এবং মৃত্যুমুখে পতিত হয়।
29 HIV- এর পূর্ণরূপ কী? [Dhaka · 2023]
উত্তর HIV- এর পূর্ণরূপ হলো- Human Immuno Deficiency Virus.
30 প্রতিবন্ধীদের জন্য আমাদের দায়িত্ব কী? [Dhaka · 2023]
উত্তর প্রতিবন্ধীরা তাদের প্রতিবন্ধীত্বের কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সাধারণ মানুষের সহায়তা ছাড়া অনেক প্রতিবন্ধী তাদের আবশ্যিক কাজকর্ম করতে পারেনা। প্রতিবন্ধীদের স্বাভাবিক ও সুন্দর জীবনধারণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের দায়িত্ব তাদের প্রতিনিতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে তাদের সাহায্য -সহযোগিতা করা।
31 বঙ্গভঙ্গ কী? [Dhaka · 2023]
উত্তর শাসন কার্য পরিচালনার সুবিধার্থে ১৯০৫ সালে ইংরেজ সরকার কর্তৃক অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করা কে বলা হয় বঙ্গভঙ্গ।
32 ইভটিজিং কীভাবে শিক্ষার উপর প্রভাব ফেলছে। [Dhaka · 2023]
উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, ঠাট্টা, বিরক্ত, বিব্রত, লাঞ্ছিত এবং যৌননিপীড়ন করাকে ইভটিজিং বলে। ইভটিজিং সমাজব্যবস্থায় মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ করে নারীদের শিক্ষার উপর বেশি প্রভাব ফেলে। রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে, যাতায়াতের পথে বা ঘাটে ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করলে অভিভাবকরা অনেক সময় মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেয়। এতে তাদের পড়ালেখায় স্থবিরতা আসে, যার দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
33 মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? [Rajshahi · 2023]
উত্তর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর ছিলেন তাজউদ্দিন আহমেদ।
34 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]
উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের পূর্ণ কর্তৃত্ব কে বোঝায়।প্রাদেশিক স্বার্থ শাসন ব্যবস্থায় দেশরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত এবং অর্থ এ ত্রিবিধ বিচার কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নাস্তা থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের কর্তৃক প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত থাকে। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার এর বন্টন কে মূলত প্রাদেশিক স্বার্থ শাসন বলে।
35 বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? [Rajshahi · 2023]
উত্তর যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেনা, নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী।
36 ইভটিজিং বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]
উত্তর ইভটিজিং বলতে নারীকে উত্ত্যক্ত করা বা বিব্রত করা যে বোঝায়। সৃষ্টির বিবরণে জানা যায়, ‘ইভ’ হলেন বাইবেল ও কুরআনের বর্ণিত পৃথিবীর প্রথম নারী বিবি হওয়া। আর বর্তমানে ‘ইভ’ বলতে সমগ্র নারী জাতিকে বোঝায় আর ‘টিজিং’ হলো হয়রানি করা। তাই ইভটিজিং বলতে বোঝায় নারীকে উত্ত্যক্ত করা, ঠাট্টা করা, বিরক্ত করা বা বিব্রত করা। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এর ফলে নারীদের নিরাপত্তা ব্যাহত হয়। ইভটিজিং মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে।
37 AIDS- এর পূর্ণরূপ কী? [Rajshahi · 2023]
উত্তর AIDS- এর পূর্ণরূপ হলো – Acquired Immune Deficiency Syndrome.
38 প্রতিবন্ধীকতার দুটি কারণ উল্লেখ কর। [Rajshahi · 2023]
উত্তর প্রতিবন্ধীর অন্যতম দুটি কারণ হলো –
১. শারীরিক কারণ: শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের অংশবিশেষ বা পুরোটাই হারিয়েছে এবং কাজ করার ক্ষমতা নেই তারা শারীরিক প্রতিবন্ধিতার শিকার। যেমন- অন্ধ, বধির, বোবা, ল্যাংড়া, অপুষ্টির শিকার প্রভৃতি শারীরিক প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। ২. সামাজিক কারণ: যারা বিভিন্ন সামাজিক পরিস্থিতির কারণে অবাঞ্চিত ও লাঞ্ছিত জীবনযাপন করে তারাই সামাজিক প্রতিবন্ধতার শিকার। যেমন- কয়েদি, পরিত্যাক্ত শিশু, এতিম ইত্যাদি। 39
তিতুমীর এর পূর্ণ নাম কী? [Comilla · 2023]
উত্তর তিতুমীরের পূর্ব নাম সৈয়দ মীর নিসার আলী। 40
১৯৫৮ সালের সামরিক শাসন জারি সম্পর্কে কি জান? [Comilla · 2023]
উত্তর ১৯৫৮ সালের সাত অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খানের সহযোগিতায় পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। ১৯৫৮ সালের সামরিক শাসন ছিল বিশ্বের প্রথম সামরিক শাসন জারির ঘটনা। ইস্কান্দার মির্জা ১৯৫৬ সালের সংবিধান বাতিল ঘোষণা করেন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খানকে সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন। কিন্তু মাত্র বিশ দিন পর ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সরিয়ে দিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরপর থেকেই শুরু হয় পাকিস্তানের জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন। 41
দুর্নীতি কী? [Jessore · 2023]
উত্তর দুর্নীতি হলো মূল্যবোধ ও রীতি নীতির পরিপন্থী এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। 42
সূর্যের অতিবেগুনি রশ্মি কীভাবে ওজোনস্তরের ক্ষয় করছে? [Jessore · 2023]
উত্তর বায়ুমন্ডলে ওজোন স্তরে ওজোন গ্যাসের ঘন একটি আবরণ বিদ্যমান। ওজোন হলো তিন অনু অক্সিজেনের O3 একটি যৌগ, যা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। স্বাভাবিক অবস্থায় ওজোন গ্যাস ভাঙ্গে না কিন্তু গ্রীন হাউজ ইফেক্টের এর ফলে ওজোন স্তরে কার্বন-ডাই-অক্সাইড, CFC গ্যাসের আধিক্য দেখা যায়। ওজোন স্তরে থাকা CFC গ্যাসের সাথে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির বিক্রিয়া ঘটে এবং CFC গ্যাস থেকে ক্লোরিন আলাদা হয়ে যায়। এ ক্লোরিন ওজোন স্তরকে ক্ষয় করতে সহায়তা করে। এভাবেই সূর্য অতি বেগুনের রশ্মি ওজন স্তরে ক্ষয় করছে।
43 সাংবিধানিক সংস্থা কী?
[Chittagong · 2023] উত্তর সংবিধানের সুনির্দিষ্ট বিধি-বিধানের উপর ভিত্তি করে যে সমস্ত সংস্থা গড়ে ওঠে তাকে সংবিধানিক সংস্থা বলে।
44 সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির জন্য মানুষ কীভাবে দায়ী?
[Chittagong · 2023] উত্তর সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির জন্য দায়ী মানুষ। কেননা, মানুষের নির্বিচারে বৃক্ষ নিধন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িতে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য ক্ষতিকর গ্যাস বৃদ্ধি করছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ভূপৃষ্ঠে মেরু অঞ্চলের ও আর্কটিক অঞ্চলের স্থলভাগের সঞ্চিত বরফ গলে যাচ্ছে। যার ফলে সমুদ্রের পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। মূলত বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, সাগরের পানির উচ্চতা বৃদ্ধির জন্য মানুষই দায়ী।
45 এইডস কী?
[Chittagong · 2023] উত্তর এইডস হলো ভয়ংকর ও মারাত্মক সংক্রামক একটি মরণব্যাধি যার পরিণাম নিশ্চিত মৃত্যু।
46 বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত?
[Chittagong · 2023] উত্তর সমাজের যে জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন- যাপন করতে পারে না এবং নিজে নিজের সব চাহিদা পূরণ করতে পারে না তাদেরকে বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী বলা হয়। বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মানুষেরা নানা রকম শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে সমাজের অন্যান্যদের মত স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তাই তাদের জীবনযাপন সহজ ও সুন্দর, স্বাভাবিক করতে আমাদের উচিত তাদের সাথে সদয়, নমনীয় ও সহযোগিতাপূর্ণ ব্যবহার করা।
47 AIDS- এর পূর্ণরূপ কী?
[Mymensingh · 2023] উত্তর AIDS- এর পূর্ণরূপ হল – Acquired Immune Deficiency Syndrome.
48 মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?
[Mymensingh · 2023] উত্তর মৌলিক গণতন্ত্র হলো জেনারেল আইয়ুব খানের এক অভিনব শাসনব্যবস্থা। এটি এমন এক সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বজনীন ভোটাধিকার প্রদানের পরিবর্তে কিছু সংখ্যক নির্ধারিত প্রতিনিধির দ্বারা জাতীয় নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা করা হয়। প্রারম্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল পাঁচ স্তর বিশিষ্ট ব্যবস্থা। মূলত জেনারেল আইয়ুব খান ক্ষমতা ধরে রাখার জন্য যে জনবিচ্ছিন্ন গণতন্ত্র প্রসারণ করে সেটি হলো মৌলিক গণতন্ত্র।
49 AIDS কী?
[Barisal · 2023] উত্তর AIDS হলো ভয়ংকর ও মারাত্মক সংক্রামক একটি মরণ ব্যাধি যার পরিণাম নিশ্চিত মৃত্যু।
50 জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
[Barisal · 2023] উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণ কে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
51 ইভটিজিং কী?
[Barisal · 2023] উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত লাঞ্ছিত এবং যৌননিপীড়ন করায় ইভটিজিং।
52 দুর্নীতির মূল কারণ গুলো কী কী?
[Barisal · 2023] উত্তর দুর্নীতির জন্য একক কোন কারণে দায়ী করা যায় না। এর জন্য দায়ী অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা, উচ্চাভিলাসী জীবনের মোহ, ঐতিহাসিকভাবে চলে আসা ধারা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব, বেকারত্ব, অপর্যাপ্ত বেতন ও পারিশ্রমিক, আর্থিক সচ্ছলতা, দুর্নীতি দমনের সদিচ্ছার অভাব, অসম অর্থনৈতিক প্রতিযোগিতা ইত্যাদি।
53 ইভটিজিং কী?
[Sylhet · 2023] উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, লাঞ্ছিত এবং যৌননিপীড়ন করাই ইভটিজিং।
54 খাদ্য ভেজাল বলতে কী বোঝায়?
[Sylhet · 2023] উত্তর খাদ্য ভেজাল বলতে সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয়, এমন খাদ্যদ্রব্যকে বোঝায়। কিংবা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে ভেজাল খাদ্য বলা হয়। অর্থাৎ খাদ্য ভেজাল বলতে, যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক ও স্বাভাবিক উপায় প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা হয়। খাদ্য ভেজাল মেশানো যেমন একটি সামাজিক অপরাধ তেমনি এটি মানবতাবিরোধী অপরাধও বটে।
55 জলবায়ু পরিবর্তনের মূল কারণ কী?
[Sylhet · 2023] উত্তর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি।
56 দুর্নীতি বলতে কী বোঝায়?
[Sylhet · 2023] উত্তর দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোন ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ সম্পদ কিংবা সুযোগ-সুবিধা নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি, ঘুষ, প্রতারণা ইত্যাদি ও দুর্নীতির মধ্যে পড়ে। আবার যার উপর যে দায়িত্ব রয়েছে, তা পালন না করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোন সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি।
57 বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?
[Dinajpur · 2023] উত্তর সমাজে যে জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন-যাপন করতে পারে না, অন্য দশ জন মানুষের মতো নিজেদের চাহিদা পূরণ করতে পারেনা তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী।
58 দুর্নীতি প্রতিরোধে পরিবার কীভাবে ভূমিকা রাখতে পারে?
[Dinajpur · 2023] উত্তর দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য। পরিবার হচ্ছে একটি শিশু প্রাথমিক শিক্ষাকেন্দ্র। শিশু তার নৈতিক শিক্ষা এবং চারিত্রিক ভালো গুণগুলো অর্জন করে থাকে পরিবার থেকে। পরিবারের যদি দুর্নীতি চর্চা থাকে তাহলে শিশুর দুর্নীতিপরায়ণ হওয়ার সম্ভাবনা থাকে। আবার পরিবার যদি তাকে দুর্নীতি সম্পর্কে সচেতন করে, নীতি-নৈতিকতার শিক্ষা দেয় তাহলে সে বড় হয়ে দুর্নীতি করা থেকে বিরত থাকবে। এভাবেই পারিবারিক শিক্ষার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
59 গ্রীন হাউস গ্যাস কী?
[Dinajpur · 2023] উত্তর কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ইত্যাদি গ্রিন হাউজ গ্যাস।
60 “জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সৃষ্টিতে প্রধানত শিল্পন্নোত দেশগুলোই দায়ী।”- ব্যাখ্যা কর।
[Dinajpur · 2023] উত্তর জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সৃষ্টিতে প্রধানত শিল্পন্নোত দেশগুলোই দায়ী। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি। আর বায়ুমন্ডলে উষ্ণতা বৃদ্ধি পায় কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে। পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন উদগীরণ করে শিল্পোন্নত দেশগুলো। উন্নত দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প কারখানা প্রতিষ্ঠা করে এবং সেখান থেকে বিপুল পরিমাণ কার্বন বায়ুতে যুক্ত হয়। এভাবেই বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে এবং প্রকৃতিতে দেখা যায় নানা ধরনের বিপর্যয়। তাই বলা যায়, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সৃষ্টিতে শিল্পন্নোত দেশগুলোই দায়ী।
61 দুর্নীতি কাকে বলে?
[Dhaka · 2022] উত্তর যখন কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ-সুবিধা নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়।
62 মানুষ কেন দুর্নীতি করে? ব্যাখ্যা কর।
[Dhaka · 2022] উত্তর কোনো একটি কারণে দুর্নীতি গড়ে ওঠেনি বরং একাধিক কারণে দুর্নীতি সামাজিক ব্যাধি হিসেবে বিস্তার লাভ করেছে। প্রকৃতপক্ষে আর্থিক অসচ্ছলতা, উচ্চাভিলাষী জীবনের মোহ, অসম অর্থনৈতিক প্রতিযোগিতা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, বেকারত্ব, অপর্যাপ্ত বেতন ও পারিশ্রমিক, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব, অনৈতিক অবক্ষয়,আইনের অস্পষ্টতা, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতার অভাব ও সুশাসনের অভাব প্রভৃতি কারণে মানুষ দুর্নীতি করে থাকে।
63 প্রতিবন্ধী শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
[Dhaka · 2022] উত্তর প্রতিবন্ধী শব্দটির ইংরেজি প্রতিশব্দ Handicapped.
64 ইভটিজিং বন্ধ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
[Dhaka · 2022] উত্তর ইভটিজিং এর কবলে পড়ে প্রতিদিন অনেক তরুণীকে অকালে প্রাণ দিতে হচ্ছে। এর প্রতিবাদ করতে গিয়ে বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন ও শিক্ষকরা ও লাঞ্ছিত হচ্ছেন এবং অনেককে প্রাণ দিতে হয়েছে। ছেলেদের বেপরোয়া উত্ত্যক্ততার শিকার হয়ে অনেক মেয়ের স্কুল-কলেজ যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইভটিজিং এর ভয়াল থাবায় কোমলমতি মেয়েদের স্বপ্নভঙ্গ হচ্ছে। তাই ইভটিজিং বন্ধের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
65 প্রতিবন্ধী কারা?
[Rajshahi · 2022] উত্তর যারা শারীরিক, মানসিক কিংবা অর্থ সামাজিক অক্ষমতা বা অসুবিধার কারণে স্বাভাবিক, স্বাবলম্বী ও সম্মানজনক জীবন যাপন করতে পারে না তারাই হলো প্রতিবন্ধী।
66 জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
[Rajshahi · 2022] উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার ৩০-৪০ বছরের গড় অবস্থাকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চল বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তন কে বোঝায়। জলবায়ু উপাদান সমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ু অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
67 ইভটিজিং কী?
[Rajshahi · 2022] উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, লাঞ্ছিত এবং যৌন নিপীড়ন করাই ইভটিজিং।
68 বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝ?
[Rajshahi · 2022] উত্তর বৈশ্বিক উষ্ণায়নের ইংরেজি প্রতিশব্দ হলো Global Warming. আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হতে যে আমরা নানা উপায়ে বসি উষ্ণতা বৃদ্ধি করে চলেছি। নির্বিচারে বৃক্ষ নিধন, কলকারখানার ধোয়া, কার্বন ডাই অক্সাইড নির্গমন ইত্যাদি কারণে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির এ গতি বিগত কয়েক দশকে অনেক বেড়েছে। এরুপ তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়।
69 এইডস কী?
[Jessore · 2022] উত্তর এইডস হলো ভয়ংকর ও মারাত্মক একটি সংক্রামক মরণব্যাধি যার পরিণাম নিশ্চিত মৃত্যু।
70 প্রতিবন্ধী বলতে কী বোঝায়?
[Jessore · 2022] উত্তর প্রতিবন্ধী হলো তারাই যারা দৈহিক, মানসিক ও বোধশক্তিজনিত দিক থেকে অসুবিধাগ্রস্ততার কারণে সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ হয় এবং স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত। প্রতিবন্ধী শব্দটি আভিধানিক অর্থ পঙ্গু। শরীরের কোন অঙ্গ যদি স্বাভাবিক কাজকর্ম করতে না পারে তবে সেই অঙ্গ কে বিকন হিসেবে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী বলা হয়। কিন্তু সম্প্রতিককালে এ ধারণার পরিবর্তন হয়েছে। এখন প্রতিবন্ধী শব্দটি ব্যাপক অর্থে বোঝানো হয়ে থাকে। এখন প্রতিবন্ধী বলতে তাদের বোঝানো হয় যারা দৈহিক, মানসিক কিংবা অর্থ সামাজিক অসুবিধার কারণে সুস্থ, স্বাভাবিক ও স্বাবলম্বী জীবন যাপন করতে পারে না। তাই মানুষ শুধু দৈহিক কারণে প্রতিবন্ধী হয় না। মানসিক, সামাজিক ও অর্থনৈতিক কারণে প্রতিবন্ধী হতে পারে।
71 খাদ্য ভেজাল কী?
[Jessore · 2022] উত্তর খাদ্য ভেজাল বলতে এমন কিছু মিশ্রণটি বোঝায়,যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।
72 এইডস রোগ কিভাবে ছড়ায়?
[Jessore · 2022] উত্তর এইডস একটি ভাইরাস জনিত রোগ। HIV নামক ভাইরাসের সংক্রমনের কারণেই এইডস ছড়ায়। এইডস একধ ধরনের সংক্রামক রোগ, যা ছড়ায় রক্ত, যৌন সম্পর্ক এবং দেহ নিঃসৃত রস থেকে। আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, অরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করলে,সুচ কিংবা অস্ত্রপ্রচারের যন্ত্রপাতির মাধ্যমিক কিংবা মায়ের দুধ পানের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যান্যরা এতে আক্রান্ত হতে পারে। শিরাপথে মাদক গ্রহণকারীরা এবং অরক্ষিত যৌন আচরণকারী ব্যক্তিরা সর্বোচ্চ মাত্রায় এইডস এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
73 মন্ত্রিমিশন পরিকল্পনা সদস্য সংখ্যা কত ছিল?
[Comilla · 2022] উত্তর মন্ত্রিমিশন পরিকল্পনা সদস্য সংখ্যা ছিল তিনজন।
74 দুর্নীতি বলতে কী বোঝায়?
[Comilla · 2022] উত্তর দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধা নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়।স্বজনপ্রীতি, ঘুষ, প্রতারণা ইত্যাদি ও দুর্নীতির মধ্যে পড়ে। আবার যার উপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করা এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোন সুযোগ পাইয়ে দেওয়া দুর্নীতি।
75 দুদক কত সালে প্রতিষ্ঠিত হয়?
[Comilla · 2022] উত্তর দুদক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
76 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
[Comilla · 2022] উত্তর জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, নিজে নিজের সব চাহিদা পূরণ করতে পারে না, তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। চিরন্তন ও মানসিক চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ চাহিদার জনগোষ্ঠী মানুষেরা নানা রকম শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে সমাজের অন্যান্যদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা বা সম্ভব হয় না। এদের স্বাভাবিক জীবন যাপনে বিশেষ চাহিদার প্রেক্ষিতে বিশেষ সহযোগিতা, সুবিধা বা সাহায্যের প্রয়োজন হয়।
77 PSC এর পূর্ণরূপ কী?
[Comilla · 2022] উত্তর PSC এর পূর্ণরূপ হলো- Public Service Commission.
78 খাদ্য ভেজাল বলতে কী বোঝায়?
[Comilla · 2022] উত্তর খাদ্য ভেজাল বলতে খাদ্যের এমন কিছু মিশ্রণ কে বোঝায় যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।বর্তমানে ভালো খাদ্যদ্রব্য নিম্নমানের খাদ্য, নষ্ট খাদ্য বা অখাদ্য মিশ্রণ করে খাদ্যের ভেজাল করা হয়
এছাড়া পচনশীল খাদ্যদ্রব্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, জেলি, আচার ইত্যাদিতে ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করেও খাদ্য ভেজাল তৈরি করা হয়। 79
মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? [Comilla · 2022] উত্তর
মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। 80
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Comilla · 2022] উত্তর
সাধারণ জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থার অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোন অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ু উপাদান সমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোন অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। 81
ছয় দফা কর্মসূচিকে উত্থাপন করেন। [Chittagong · 2022] উত্তর
ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন। 82
খাদ্য ভেজাল বলতে কী বোঝায়? [Chittagong · 2022] উত্তর
খাদ্য ভেজাল বলতে খাদ্যের এমন কিছু মিশ্রণ কে বোঝায় যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।বর্তমানে ভালো খাদ্যদ্রব্য নিম্নমানের খাদ্য, নষ্ট খাদ্য বা অখাদ্য মিশ্রণ করে খাদ্যের ভেজাল করা হয় এছাড়া পচনশীল খাদ্যদ্রব্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, জেলি, আচার ইত্যাদিতে ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করেও খাদ্য ভেজাল তৈরি করা হয়।
83 দুদক কত সালে প্রতিষ্ঠিত হয়? [Sylhet · 2022]
উত্তর দুদক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
84 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়? [Sylhet · 2022]
উত্তর জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, নিজে নিজের সব চাহিদা পূরণ করতে পারে না, তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। চিরন্তন ও মানসিক চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ চাহিদার জনগোষ্ঠী মানুষেরা নানা রকম শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে সমাজের অন্যান্যদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা বা সম্ভব হয় না। এদের স্বাভাবিক জীবন যাপনে বিশেষ চাহিদার প্রেক্ষিতে বিশেষ সহযোগিতা, সুবিধা বা সাহায্যের প্রয়োজন হয়।
85 PSC এর পূর্ণরূপ কী? [Sylhet · 2022]
উত্তর PSC এর পূর্ণরূপ হলো- Public Service Commission.
86 খাদ্য ভেজাল বলতে কী বোঝায়? [Sylhet · 2022]
উত্তর খাদ্য ভেজাল বলতে খাদ্যের এমন কিছু মিশ্রণ কে বোঝায় যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।বর্তমানে ভালো খাদ্যদ্রব্য নিম্নমানের খাদ্য, নষ্ট খাদ্য বা অখাদ্য মিশ্রণ করে খাদ্যের ভেজাল করা হয়
এছাড়া পচনশীল খাদ্যদ্রব্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, জেলি, আচার ইত্যাদিতে ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করেও খাদ্য ভেজাল তৈরি করা হয়। 87 HIV- এর পূর্ণরূপ কী?
[Barisal · 2022] উত্তর
HIV- এর পূর্ণরূপ হলো – Human Immuno Deficiency virus. 88 খাদ্য ভেজাল বলতে কী বোঝায়?
[Barisal · 2022] উত্তর
খাদ্য ভেজাল বলতে খাদ্যের এমন কিছু মিশ্রণ কে বোঝায় যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।বর্তমানে ভালো খাদ্যদ্রব্য নিম্নমানের খাদ্য, নষ্ট খাদ্য বা অখাদ্য মিশ্রণ করে খাদ্যের ভেজাল করা হয়। এছাড়া পচনশীল খাদ্যদ্রব্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, জেলি, আচার ইত্যাদিতে ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করেও খাদ্য ভেজাল তৈরি করা হয়। 89 বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
[Barisal · 2022] উত্তর
বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি চারটি। 90 মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
[Barisal · 2022] উত্তর
ভারতের সাহিত্য শাসন প্রতিষ্ঠা ও হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে সকল প্রকারের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধান করাই ছিল মন্ত্রী মিশন পরিকল্পনার লক্ষ্য। তাই ১৯৪৬ সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স ও এভি আলেকজান্ডার – এ তিনজন মন্ত্রির সমন্বয়ে একটি মিশন ভারতে পাঠায়। মিশন ভারতের নেতৃত্ববৃন্দের সাথে আলোচনায় মতৈক্য পৌঁছাতে না পারায় ১৯৪৬ সালের মে মাসে ভারতীয় সংবিধান প্রতিষ্ঠায় তার নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেন, যা মন্ত্রিমিশন পরিকল্পনা নামে খ্যাত। 91 যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?
[Barisal · 2022] উত্তর
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 92 ভাষা আন্দোলন কী?
[Barisal · 2022] উত্তর
সাধারণভাবে ভাষার দাবিতে যে আন্দোলন করা হয় তাকে ভাষা আন্দোলন বলে। আরো একটু ব্যাপকভাবে বলতে গেলে কোনো দেশ, জাতি তাদের মায়ের ভাষা রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রাম চালায় তাকে ভাষা আন্দোলন বলে। পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষার জন্য এত লোক জীবন দেওয়ার ইতিহাস আর কোথাও নেই। তাই আমাদের ভাষা দিবসকে সারা বিশ্ব আজ শ্রদ্ধাভরে পালন করছে। 93 বাঁশের কেল্লা কে নির্মাণ করেন?
[Barisal · 2022] উত্তর
বাঁশের কেল্লা নির্মাণ করেন শহীদ তিতুমীর। 94 ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝো?
[Barisal · 2022] উত্তর
হাজী শরীয়তুল্লাহ পরিচালিত ফরজভিত্তিক আন্দোলনের নাম হচ্ছে ফরায়েজী আন্দোলন। আরবি ‘ফরজ’ শব্দ থেকে ফরায়েজি শব্দের উৎপত্তি, যার অর্থ অবশ্য পালনীয়। হাজী শরীয়তুল্লাহর লক্ষ্য করেন – সে সময়ের মুসলমান সমাজে পীরপূজা, কবর পূজা, মনসা পূজা, শীতল পূজা ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক কার্য আচ্ছন্ন করেছিল। এ ধরনের অনৈসলামিক ও কুসংস্থারাচ্ছান্ন পরিবেশকে দূর করার লক্ষ্যে তিনি এক বৃহত্তম আন্দোলনের ডাক দেন। ইতিহাসে এ আন্দোলনের ফরায়েজী আন্দোলন নামে পরিচিত। 95 বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবী কী?
[Dinajpur · 2022] উত্তর
বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবী এটর্নি জেনারেল। 96 ইভটিজিং বলতে কী বোঝ?
[Dinajpur · 2022] উত্তর
ইভটিজিং বলতে নারীকে উত্ত্যক্ত করা বা বিব্রত কড়াকে বোঝায়। সৃষ্টির বিবরণে জানা যায়, ইভ হলেন বাইবেল ও কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারী বিবি হাওয়া। আর বর্তমানে ইভ বলতে সমগ্র নারী জাতিকে বোঝায়। আর টিজিং হলো হয়রানি করা। তাই ইভটিজিং বলতে বোঝায় নারীকে উত্ত্যক্ত,ঠাট্টা করা, বিরক্ত করা বা বিব্রত করা। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এর ফলে নারীদের নিরাপত্তা ব্যাহত হয়। অনেক মেয়ের শিক্ষা জীবনে অবসান ঘটে। ইভটিজিং মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। মানবিকতা পর্যদস্ত হয়। 97 AIDS এর ভাইরাসের নাম কী?
[Dinajpur · 2022] উত্তর
AIDS এর ভাইরাসের নাম HIV. 98 দুর্নীতি বলতে কী বোঝায়?
[Dinajpur · 2022] উত্তর
দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধা নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি, ঘুষ, প্রতারণা ইত্যাদি ও দুর্নীতির মধ্যে পড়ে। আবার যার উপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করা এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোন সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি। 99 BPSC- এর পূর্ণরূপ কী?
[Mymensingh · 2022] উত্তর
BPSC- এর পূর্ণরূপ হলো Bangladesh Public Service Commission. 100 দুর্নীতির মূল কারণগুলো বর্ণনা কর।
[Mymensingh · 2022] উত্তর
কোন একটি কারণে দুর্নীতি গড়ে ওঠেনি বরং একাধিক কারণে দুর্নীতি সামাজিক ব্যাধি হিসেবে বিস্তার লাভ করেছে। প্রকৃতপক্ষে আর্থিক অসচ্ছলতা, উচ্চাবিলাসী জীবনের মোহ,অসম অর্থনৈতিক প্রতিযোগিতা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, বেকারত্ব, অপর্যাপ্ত বেতন ও পারিশ্রমিক, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব, নৈতিক অবক্ষয়, আইনের অস্পষ্টতা, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতায় অভাব ও সুশাসনের অভাব প্রভৃতির কারণে দুর্নীতি সংঘটিত হয়। 101 AIDS- এর পূর্ণরূপ কী?
[Mymensingh · 2022] উত্তর
AIDS- এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome. 102 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
[Mymensingh · 2022] উত্তর
একটি সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক নিয়মে তাদের যাবতীয় চাহিদা পূরণ করতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাদের আমরা স্বাভাবিক মানুষ বলে থাকি। কিন্তু সমাজে যে জনগোষ্ঠী এভাবে স্বাভাবিক জীবন যাপন ও চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী।এ বিশেষ চাহিদের জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী। 103 গ্রিন হাউজ বলতে কী বোঝায়?
[Dhaka · 2021] উত্তর
শীত প্রধান দেশসমূহের শীতের হাত থেকে শস্য রক্ষা করতে কাচের তৈরি ঘরে বিকৃত তাপ ধরে রাখার ঘরকে গ্রিন হাউজ বলে। 104 নারীর গতিরোধ করা যৌন হয়রানির অন্তর্ভুক্ত- বর্ণনা কর।
[Dhaka · 2021] উত্তর
‘ইভ’ শব্দ দ্বারা রমণী বা নারী এবং ‘টিজিং শব্দের আভিধানিক অর্থ পরিহাস বা জ্বলাতন ‘করাকে বোঝায়। তাই শব্দগত অর্থে নারীদের বিরক্ত করাকে ইভটিজিং বলা হয়। ইভটিজিং মূলত প্রকাশ্য যৌন হয়রানি, পথে ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ কর্তৃক নারী নির্যাতিত নির্দেশক একটি শব্দ। আধুনিক সভ্য সমাজে ইভটিজিং শব্দটির যৌন হয়রানি বা সেক্সচুয়াল হ্যারাসমেন্ট হিসেবে চিহ্নিত হয়। আপত্তিকর অঙ্গভঙ্গি, কটুক্তি, বাজে মন্তব্য, অশ্লীল কথা বলা, শিস দেওয়া, জোরপূর্বক প্রেমের প্রস্তাব দেওয়া, গতিরোধ করা, পথে পিছু নেওয়া প্রভৃতি ইভটিজিং এর অন্তর্ভুক্ত। তাই বলা যায় ইভটিজিং এর সন্ধ্যায় নারীর গতিরোধ করার জন্য হয়রানির অন্তর্ভুক্ত। 105 প্রাকৃতিক দুর্যোগ কী?
[Dhaka · 2021] উত্তর
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বা প্রকৃতিগতভাবে সৃষ্ট দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ বলে। 106 জলবায়ু বলতে কী বোঝায়?
[Dhaka · 2021] উত্তর
সাধারণ জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থার অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ু উপাদান সমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোন অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। 107 AIDS শব্দটির পূর্ণরূপ লেখ।
[Rajshahi · 2021] উত্তর
AIDS এর পূর্ণরূপ হলো Acquired Immune Deficiency Syndrome. 108 বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?বুঝিয়ে লেখ।
[Rajshahi · 2021] উত্তর
সমাজ বা রাষ্ট্রের যে জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী। জাতিসংঘ কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০% মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবন যাপনের অধিকার রয়েছে। 109 HIV এর পূর্ণরূপ কী?
[Rajshahi · 2021] উত্তর
HIV এর পূর্ণরূপ হলো Human Immuno Deficiency Virus. 110 মানসিক প্রতিবন্ধী কারা? ব্যাখ্যা কর।
[Rajshahi · 2021] উত্তর
যারা মানসিক পীড়ায় আক্রান্ত, কম বুদ্ধি সম্পন্ন এবং স্বাভাবিক চিন্তা ও কাজ করতে পারে না তারাই মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী স্বাভাবিক জীবন যাপনে অক্ষম। যেমন- পাগল, হাবা-গোবা, অটিজম শিশু। অর্থাৎ ক্লিনিক্যাল ডিপ্রেশন বাইপোলার ডিজঅর্ডার দুশ্চিন্তা বা ফোবিয়াজনিত কোনো মানসিক সমস্যা, যার কারনে কোনো ব্যক্তি দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হয়, তিনি মানসিক প্রতিবন্ধী ব্যক্তি বলে বিবেচিত হবেন। 111 দুর্নীতি কী?
[Rajshahi · 2021] উত্তর
দুর্নীতি হলো মূল্যবোধ ও রীতি-নীতির পরিপন্থী এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। 112 ইভটিজিং বলতে কী বোঝো?
[Rajshahi · 2021] উত্তর
ইভটিজিং বলতে নারীকে উত্ত্যক্ত করা বা বিব্রত করাকে বোঝায়। সৃষ্টির বিবরণে জানা যায়, ইভ হলেন বাইবেল ও কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারী বিবি হাওয়া। আর বর্তমানে ইভ বলতে সমগ্র নারী জাতিকে বোঝায়।আর টিজিং হলো হয়রানি করা। তাই ইভটিজিং বলতে বোঝায় নারীকে উত্ত্যক্ত,ঠাট্টা করা, বিরক্ত করা বা বিব্রত করা। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এর ফলে নারীদের নিরাপত্তা ব্যাহত হয়। অনেক মেয়ের শিক্ষা জীবনে অবসান ঘটে। ইভটিজিং মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। মানবিকতা পর্যদস্ত হয়। 113 AIDS- এর পূর্ণরূপ কী?
[Jessore · 2021] উত্তর
AIDS- এর পূর্ণরূপ হলো – Acquired Immune Deficiency Syndrome. 114 দুর্নীতি বলতে কী বোঝায়?
[Jessore · 2021] উত্তর
দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধার নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি,ঘুষ, প্রতারণা ইত্যাদি দুর্নীতির মধ্যেই পড়ে। আবার যার ওপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোনো সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি। 115 ‘EVE’ শব্দের অর্থ কী?
[Jessore · 2021] উত্তর
‘EVE’ শব্দের অর্থ হলো নারী। 116 খাদ্য ভেজাল বলতে কী বোঝায়?
[Jessore · 2021] উত্তর
খাদ্য ভেজাল বলতে খাদ্যের এমন কিছু মিশ্রণকে বোঝায় যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।বর্তমানে ভালো খাদ্যদ্রব্য নিম্নমানের খাদ্য, নষ্ট খাদ্য বা অখাদ্য মিশ্রণ করে খাদ্যের ভেজাল করা হয় এছাড়া পচনশীল খাদ্যদ্রব্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, জেলি, আচার ইত্যাদিতে ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করেও খাদ্য ভেজাল তৈরি করা হয়। 117
দুদক এর পূর্ণরূপ কী? [Jessore · 2021]
উত্তর দুদুক এর পূর্ণরূপ দুর্নীতি দমন কমিশন। 118
ফরমালিনের দুটি অপব্যবহার লেখ। [Jessore · 2021]
উত্তর ফরমালিন হলো ফরমলডিহাইড রাসায়নিক যৌগের ব্যবহারিক ও প্রচলিত নাম। এর ব্যবহারের বিভিন্ন উপকারী দিক থাকলেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এর অপব্যবহার করছে। এরূপ অপব্যবহারের ফলে খাদ্য ভেজাল হচ্ছে ও স্বাস্থ্যে হুমকির মুখে পড়ছে। এমন দুটি অপব্যবহার হলো- মাস্টার আটকে রাখার জন্য ফরমালিন ব্যবহার ও ফলমূল সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহার। 119
AIDS- এর পূর্ণরূপ কী? [Comilla · 2021]
উত্তর AIDS – এর পূর্ণরূপ হলো – Acquired Immune Deficiency Syndrome. 120
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Comilla · 2021]
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। 121
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে? [Comilla · 2021]
উত্তর বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর হয়। 122
৭ মার্চের ভাষণ সম্পর্কে কী জান? [Comilla · 2021]
উত্তর ১৯৭০ সালে নির্বাচিত প্রতিনিধিদের হাতে পাকিস্তানের সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্কনে এক অস্থিরতা সৃষ্টি হয়। দেশব্যাপী নানারকম উদ্যোগ উত্তেজনার মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশে লাখ লাখ জনতা সমবেত হয়। তার ভাষণের মূল বিষয় ছিল, চলমান সামরিক আইন প্রত্যাহার, গণহত্যার বিভাগীয় তদন্ত করা এবং নির্বাচন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। 123
মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত? [Comilla · 2021]
উত্তর মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা তিনজন। 124
দূষ্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়? [Comilla · 2021]
উত্তর সংবিধান হলো একটি রাষ্ট্রের মৌলিক দলিল। সংবিধান সুপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় দই-ই হয়ে থাকে। সাধারণত দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে সে সংবিধান কে বোঝায়, যে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে বিশেষ কোনো পদ্ধতি অনুসরণ করতে হয়। অর্থাৎ যে সংবিধানের ধারাগুলো সহজে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। 125
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়? [Comilla · 2021]
উত্তর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। 126
৩ জুন পরিকল্পনা বলতে কী বোঝায়? [Comilla · 2021]
উত্তর মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে ভারতে মন্তব্যটি অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই সময় ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্ববৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তর ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালান।কিন্তু এ প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়ে ঘোষণা করেন, ভারত বিভাগ ছাড়া ভারতের শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প উপায় নেই। পরবর্তীতে সাম্প্রদায়িকতার ভয়াবহতায় কংগ্রেস ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়। এমতাবস্থায় ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্ববৃন্দের সাথে এক ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। 127
দুর্নীতি কী? [Chittagong · 2021]
উত্তর দুর্নীতি হলো মূল্যবোধ ও রীতিনীতি পরিপন্থী কাজ, যা এক ধরনের অপরাধ। 128
গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? [Chittagong · 2021]
উত্তর শীত প্রধান দেশসমূহের শীতের হাত থেকে শস্য রক্ষা করতে কাচের তৈরি এক ধরনের ঘর ব্যবহার করা হয়, যা বিকিরিত তাপ ধরে রেখে ঘরের তাপ উষ্ণ রাখে। তেমনিভাবে বায়ুমণ্ডলের কতিপয় গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীপৃষ্ঠের বিকিতির তাপ ফেরত যেতে না পাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এ প্রক্রিয়াকে গ্রিনহাউস ইফেক্ট বলে। 129
AIDS- এর পূর্ণরূপ কী? [Chittagong · 2021]
উত্তর AIDS – এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome. 130
বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়? [Chittagong · 2021]
উত্তর একটি সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক নিয়মে তাদের যাবতীয় চাহিদা পূরণ করতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাদের আমরা স্বাভাবিক মানুষ বলে থাকি। কিন্তু সমাজে যে জনগোষ্ঠী এভাবে স্বাভাবিক জীবন যাপন ও চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী।এ বিশেষ চাহিদের জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী। 131
ইভটিজিং কী? [Sylhet · 2021]
উত্তর পুরুষ প্রত্যেক নারীকে উত্ত্যক্ত, লাঞ্চিত এবং যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে। 132
অটিজম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]
উত্তর ইংরেজি Autism ( অটিজম) শব্দের বাংলা হচ্ছে আত্মসংবৃতি। এটি হচ্ছে শিশুদের একটি মনোবিকাশগত জটিলতা। এর ফলে সাধারণত তিনটি সমস্যা দেখা দেয় -১. মৌখিক বা অন্য কোন যোগাযোগের সমস্যা ;২. সামাজিক বিকাশগত সমস্যা ;৩. খুব সীমাবদ্ধ ও গণ্ডিবদ্ধ জীবন যাপন, চিন্তাভাবনা ও পুনরাবৃত্তিমূলক আচরণ করা। এছাড়া চঞ্চলতা, জেদি, আক্রমণাত্মক আচরণ, অহেতুক ভয় ভীতি, খিচুনি ইত্যাদি ও থাকতে পারে। অটিজম শিশুরা ১৬ মাস বয়সে একটি শব্দ এবং দুই বছর বয়সে দুটি শব্দের বেশি বাক্য বলতে পারেনা। তারা সমবয়সী কিংবা অন্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। নাম ধরে ডাক দিলে সাড়া দেয় না এবং আপন মনে থাকতে পছন্দ করে। 133
AIDS- এর পূর্ণরূপ কী? [Sylhet · 2021]
উত্তর AIDS – এর পূর্ণরূপ হলো – Acquired Immune Deficiency Syndrome. 134
ইভটিজিং বন্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। [Sylhet · 2021]
উত্তর ইভটিজিং এর কবলে পড়ে প্রতিদিন অনেক তরুনীকে অকালে প্রাণ দিতে হচ্ছে। এর প্রতিবাদ করতে গিয়ে বাবা-মা, ভাই, আত্মীয়স্বজন ও শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন এবং অনেককে প্রাণ দিতে হচ্ছে। ছেলেদের বেপরোয়া উত্ত্যক্ততার শিকার হয়ে অনেক মেয়ের স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইভটিজিং এর ভয়েল ধাবায় কোমলমতি মেয়েদের স্বপ্নভঙ্গ হচ্ছে। তাই ইভটিজিং বন্ধের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 135
ইভটিজিং কী? [Barisal · 2021]
উত্তর পুরুষ কতৃক নারীদের অশ্লীল অঙ্গভঙ্গি, মন্তব্য, শিষ দেওয়া ইত্যাদির মাধ্যমে বিরক্ত করাই ইভটিজিং। 136
বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়? [Barisal · 2021]
উত্তর একটি সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক নিয়মে তাদের যাবতীয় চাহিদা পূরণ করতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাদের আমরা স্বাভাবিক মানুষ বলে থাকি। কিন্তু সমাজে যে জনগোষ্ঠী এভাবে স্বাভাবিক জীবন যাপন ও চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী।এ বিশেষ চাহিদের জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী। 137
ইভটিজিং কী? [Dinajpur · 2021]
উত্তর পুরুষ কর্তৃক নারীদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি, মন্তব্য, শিষ দেওয়া ইত্যাদির মাধ্যমে বিরক্ত করাই হলো ইভটিজিং। 138
HIV রোগের দুটি কারণ লেখ। [Dinajpur · 2021]
উত্তর HIV নামক ভাইরাসের সংক্রমনে একটি মানুষের শরীরে যে অবস্থা সৃষ্টি হয় তাকে এইডস বলা হয়। HIV বা এইডস রোগের অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে দুটি কারণ হলো- ১. HIV ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের সাথে অনিরাপদ যৌন মিলন এবং
২. HIV আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ। 139
দুর্নীতি কী? [Dinajpur · 2021] উত্তর
প্রাপ্ত ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করাই হলো দুর্নীতি। 140
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Dinajpur · 2021] উত্তর
সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। 141
অটিজম কী? [Dinajpur · 2021] উত্তর
অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের এক বছর ছয় মাস থেকে তিন বছরের মধ্যে প্রকাশ পায়। 142
খাদ্য ভেজালের দুটি কারণ লেখ। [Dinajpur · 2021] উত্তর
খাদ্যের সাথে অন্য খাদ্য উপাদান বা কেমিক্যাল মিশিয়ে খাদ্যের গুণগত মান নষ্ট করার নামই খাদ্য ভেজাল। খাদ্য ভেজাল এর দুটি কারণ হলো -১. খাদ্যকে দৃষ্টিনন্দন করা ও ২. অধিক মুনাফা লাভ। খাদ্যের স্বাদ বা ফ্লেভার বাড়াতে বা খাদ্যকে দৃষ্টিনন্দন করতে খাদ্যে ভেজাল মেশানো হয়। এছাড়া খাদ্যের ত্রুটি ঢাকার জন্য কাজটি করা হয়। আর দ্বিতীয়তঃ যে কারণে খাদ্যে ভেজাল মেশানো হয় সেটি হলো অধিক মুনাফা লাভ। মূলত মুনাফা লাভ করাই খাদ্যের ভেজাল মিশ্রণের অন্যতম কারণ।
143 AIDS – এর পূর্ণরূপ কী? [Mymensingh · 2021]
উত্তর AIDS – এর পূর্ণরূপ হলো – Acquired Immune Deficiency Syndrome.
144 খাদ্য ভেজাল বলতে কী বোঝায়? [Mymensingh · 2021]
উত্তর খাদ্য ভেজাল বলতে খাদ্যের এমন কিছু মিশ্রণকে বোঝায় যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।বর্তমানে ভালো খাদ্যদ্রব্য নিম্নমানের খাদ্য, নষ্ট খাদ্য বা অখাদ্য মিশ্রণ করে খাদ্যের ভেজাল করা হয়
এছাড়া পচনশীল খাদ্যদ্রব্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, জেলি, আচার ইত্যাদিতে ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করেও খাদ্য ভেজাল তৈরি করা হয়। 145 HIV এর পূর্ণরূপ কী?
[Mymensingh · 2021] উত্তর
HIV এর পূর্ণরূপ হলো Human Immuno Deficiency Virus. 146 ইভটিজিং বলতে কী বোঝায়?
[Mymensingh · 2021] উত্তর
ইভটিজিং বলতে নারীকে উত্ত্যক্ত করা বা বিব্রত করাকে বোঝায়। সৃষ্টির বিবরণে জানা যায়, ইভ হলেন বাইবেল ও কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারী বিবি হাওয়া। আর বর্তমানে ইভ বলতে সমগ্র নারী জাতিকে বোঝায়।আর টিজিং হলো হয়রানি করা। তাই ইভটিজিং বলতে বোঝায় নারীকে উত্ত্যক্ত,ঠাট্টা করা, বিরক্ত করা বা বিব্রত করা। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এর ফলে নারীদের নিরাপত্তা ব্যাহত হয়। অনেক মেয়ের শিক্ষা জীবনে অবসান ঘটে। ইভটিজিং মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। মানবিকতা পর্যদস্ত হয়। 147 AIDS কী?
[Dhaka · 2019] উত্তর
AIDS (Acquired Immune Deficiency Syndrome) HIV নামক ভাইরাস সংঘটিত মরণব্যাধি। 148 খাদ্যে ভেজাল বলতে কী বুঝায়?
[Dhaka · 2019] উত্তর
খাদ্যে ভেজাল বলতে বোঝায় প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে মানসম্পন্ন খাদ্যে নিম্নমানের ও অস্বাস্থ্যকর উপাদান মেশানো। খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক অপরাধ। ভালো ও উৎকৃষ্ট মানের খাদ্যের সাথে নিকৃষ্টমানের কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ অথবা রং মেশানো খাদ্যে ভেজাল বলে গণ্য। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুইভাগে সম্পন্ন হয়। যথা— অনিচ্ছাকৃত বা অসাবধানবশত এবং ইচ্ছাকৃত। মাছ, মাংস, ফল অথবা সবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেমন — ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ও ফরমালিন মেশানো খাদ্যে ভেজালের উদাহরণ। 149
খাদ্যে ভেজাল কী? [Rajshahi · 2019]
উত্তর খাদ্যের মানকে ইচ্ছাকৃতভাবে নিম্নমুখী করার জন্য নিম্ন মানের খাদ্য উপাদান ভালো খাদ্যের সাথে মেশানোকে বলা হয় খাদ্যে ভেজাল। 150
বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]
উত্তর বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে ‘Person with Special Needs’-এর বাংলা প্রতিশব্দ হলো ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’। সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। প্রকৃতপক্ষে অসুস্থতা, দুর্ঘটনা, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়।
151 প্রতিবন্ধী কত প্রকার?
[Comilla · 2019] উত্তর ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ অনুযায়ী প্রতিবন্ধী মূলত ১০ প্রকার।
152 দুর্নীতি বলতে কী বুঝায়?
[Comilla · 2019] উত্তর যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়ম-নীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে।
দুর্নীতি হলো একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, ‘যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়।’ মোটকথা নীতি বিরুদ্ধ কাজই হলো দুর্নীতি। 153
AIDS-এর পূর্ণরূপ কী? [Chittagong · 2019] উত্তর
AIDS-এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome. 154
দুর্নীতি বলতে কি বোঝায়? [Chittagong · 2019] উত্তর
যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়ম-নীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। দুর্নীতি হলো একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, ‘যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়।’ মোটকথা নীতি বিরুদ্ধ কাজই হলো দুর্নীতি।
155 AIDS-এর পূর্ণরূপ কী? [Sylhet · 2019]
উত্তর AIDS এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.
156 জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ? [Sylhet · 2019]
উত্তর কোনো স্থানের বা অঞ্চলের আবহাওয়ার সব ঋতুর গড় অবস্থা যখন পরিবর্তিত হয় এবং মানবজীবনের সাধারণ নিয়মাবলি নতুন রূপ লাভ করে তখনই একে বলা হয় জলবায়ুর পরিবর্তন।
জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে কোনো অঞ্চলের কৃষি, বনভূমি, মৎস্য চারণক্ষেত্র, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শারীরিক ও মানসিক শক্তির বিকাশ, খনিজ সম্পদ, শিল্প-কারখানা স্থাপন প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন আসে। এমনকি কখনো কখনো বিপর্যয় দেখা দেয়। 157 AIDS-এর পূর্ণরূপ লিখ।
[Jessore · 2019] উত্তর
AIDS-এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome. 158 ছয়দফা সম্পর্কে লিখ।
[Jessore · 2019] উত্তর
ছয় দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ৬টি দাবি সংবলিত একটি কর্মসূচি। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন বিরোধী দলগুলোর একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। ছয় দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং স্বভাবতই এর প্রতি তাদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটার ক্ষেত্রে ছয় দফার গুরুত্ব ছিল অপরিসীম। এটা ছিল শোষকের হাত হতে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। বঙ্গবন্ধু একে ‘আমাদের বাঁচার দাবি’ শিরোনামে প্রচার করেছিলেন। এ দাবির মূল বিষয় ছিল একটি কেন্দ্রীয় সরকারের অধীনে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন। 159
বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? [Barisal · 2019]
উত্তর বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো ৪টি। 160
মৌলিক অধিকার বলতে কী বোঝ? এসেছে। [Barisal · 2019]
উত্তর মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা নাগরিকদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য একান্ত অপরিহার্য। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন এবং ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎ করা হয়, সেগুলোই মৌলিক অধিকার বলে স্বীকৃত। বাংলাদেশ সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হবে না কিংবা সেক্ষেত্রে তার প্রতি কোনোরূপ বৈষম্য প্রদর্শন করা যাবে না।
161 দুর্নীতি কী?
[Dhaka · 2018] উত্তর আইন ও নীতি বিরুদ্ধ কাজই হলো দুর্নীতি।
162 শারীরিক প্রতিবন্ধিতা বলতে কী বোঝায়?
[Dhaka · 2018] উত্তর অসুখ, দুর্ঘটনা, চিকিৎসাজনিত ত্রুটি অথবা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণরূপে লোপ পায় তাকে শারীরিক প্রতিবন্ধিতা বলে । যাদের মাঝে নিচে উল্লেখিত লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক লক্ষণ দেখা যাবে তারা শারীরিক প্রতিবন্ধী বলে বিবেচিত হবে। যথা- একটি বা উভয় হাত বা পা না থাকা; কোনো হাত বা পা পূর্ণ বা আংশিকভাবে অবশ অথবা গঠনগত এমন ত্রুটিপূর্ণ বা দুর্বল যে, দৈনন্দিন সাধারণ কাজকর্ম বা সাধারণ চলন বা ব্যবহার ক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে ব্যাহত হয়; স্নায়ুবিক অসুবিধার কারণে স্থায়ীভাবে শারীরিক ভারসাম্য না থাকা।
163 C.F.C. (সি.এফ.সি) কী?
[Dhaka · 2017] উত্তর C.F.C হলো- উষ্ণতা বৃদ্ধিকারক এক ধরনের গ্রিন হাউস গ্যাস।
164 খাদ্যে ভেজাল বলতে কী বোঝ?
[Dhaka · 2017] উত্তর খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক অপরাধ।
খাদ্যে ভেজাল বলতে বোঝায়, প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের ও অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি করা। ভালো ও উৎকৃষ্ট খাদ্যের সাথে নিকৃষ্ট কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ বা রং মেশানো হলেও তা ভেজাল বলে গণ্য হবে। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুইভাবে সম্পন্ন হয়। যথা- অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত। মাছ, মাংস, ফল অথবা সবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যেমন- ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ও ফরমালিন মেশানো খাদ্যে ভেজালের উদাহরণ।
165 দুর্নীতি কী?
[Rajshahi · 2017] উত্তর নীতি বা আইন বিরুদ্ধ কাজ করাই হলো দুর্নীতি।
166 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
[Rajshahi · 2017] উত্তর বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে Person with Special Needs’, এর বাংলা প্রতিশব্দ হলো ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’।
সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। প্রকৃতপক্ষে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়।
167 HIV-এর পূর্ণরূপ কী?
[Dinajpur · 2017] উত্তর HIV-এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus.
168 দুর্নীতি বলতে কী বোঝ?
[Dinajpur · 2017] উত্তর দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করাকে বোঝায়।
রাজনৈতিক ও সরকারি প্রশাসনে সাধারণত ঘুষ, বলপ্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার এবং ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়। এছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত পর্যায়ে বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে নিজের ক্ষমতাও প্রতিষ্ঠা বা চাওয়া পূর্ণ করা হলে তাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করা যায়। মোটকথা, নীতি বিচ্যুত হয়ে যেকোন কাজ করাই হলো দুর্নীতি।
169 ইভটিজিং কাকে বলে?
[Comilla · 2017] উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিকভাবে লাঞ্ছিত করা বা যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।
170 রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
[Comilla · 2017] উত্তর রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটে যা দুর্নীতির বিকাশ ঘটায়।
রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিবাদের সৃষ্টি হলে, সে সুযোগে দুর্নীতিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনৈতিক কর্মকান্ডকে উৎসাহিত করে। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে এবং ক্ষমতায় যাওয়ার পর সেই অর্থ উশুল করার প্রবণতার কারণেও দুর্নীতির বিকাশ ঘটে থাকে।
171 জলবায়ু পরিবর্তন কাকে বলে?
[Comilla · 2017] উত্তর কোনো স্থানের বা অঞ্চলের ৩০-৪০ বছরের জলবায়ুর উপাদান যেমন- তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আদ্রতা ও শুষ্কতার উল্লেখযোগ্য পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়।
172 গ্রিনহাউস ইফেক্ট কীভাবে জলবায়ুর পরিবর্তন করে?
[Comilla · 2017] উত্তর গ্রিনহাউস প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূ-পৃষ্ঠে উপস্থিত বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূ-পৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়। প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণীজগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু মানুষেল বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যার নেতিবাচক প্রভাব ব্যাপক।
173 বৈদেশিক নীতির সংজ্ঞা দাও।
[Sylhet · 2017] উত্তর যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয় তাকেই বৈদেশিক নীতি বলে।
174 ইভটিজিং রোধ করা প্রয়োজন কেন?
[Sylhet · 2017] উত্তর সামাজিক স্থিতিশীলতা এবং স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য ইভটিজিং রোধ করা প্রয়োজন।
বর্তমান সময়ের অন্যতম আলোচ্য বিষয় ইভটিজিং। এটি একটি সামাজিক ব্যাধি। ইভটিজিং এর ফলে একদিকে যেমন সমাজে অস্থিরতা বাড়ছে অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ইভটিজিং এর কারণে মেয়েদের স্কুল পরিত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং বাল্যবিবাহও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সকল কারণে ইভটিজিং প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।
175 HIV এর বিস্তারিত রূপ লিখ।
[Jessore · 2017] উত্তর HIV-এর বিস্তারিত রূপ হলো- Human Immunodeficiency Virus
176 ইভটিজিং সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।
[Jessore · 2017] উত্তর ইভটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথেঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতন নির্দেশক একটি শব্দ।
বর্তমানে ইভটিজিং বেড়ে যাওয়ার পেছনে পরিবারে নারীদের যথাযথ মূল্যায়ন না করা ও নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি অনেকটা দায়ী। এছাড়াও পারিবারিক ও সামাজিকভাবে সুশিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, পরিবারে শিশুর সঠিক সামাজিকীকরণের অভাব ইভটিজিং এর কারণ হিসেবে ধরা যায়। মাদকাসক্ত ও বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ইভটিজিং করে। এছাড়াও ধর্মীয় অনুশাসনের অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, স্যাটেলাইট টেলিভিশন ইভটিজিং এর জন্যে ব্যাপকভাবে দায়ী।
177 দুর্নীতি কী?
[Barisal · 2017] উত্তর নীতি বা আইন বিরুদ্ধ কাজ করাই হলো দুর্নীতি।
178 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
[Barisal · 2017] উত্তর বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে Person with Special Needs’, এর বাংলা প্রতিশব্দ হলো ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’।
সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। প্রকৃতপক্ষে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়।
179 জলবায়ু পরিবর্তন কাকে বলে?
[Chittagong · 2017] উত্তর কোনো স্থানের বা অঞ্চলের ৩০-৪০ বছরের জলবায়ুর উপাদান যেমন- তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আদ্রতা ও শুষ্কতার উল্লেখযোগ্য পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়।
180 গ্রিনহাউস ইফেক্ট কীভাবে জলবায়ুর পরিবর্তন করে?
[Chittagong · 2017] উত্তর গ্রিনহাউস প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূ-পৃষ্ঠে উপস্থিত বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূ-পৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়। প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণীজগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু মানুষেল বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যার নেতিবাচক প্রভাব ব্যাপক।
181 ইভটিজিং কাকে বলে?
[Chittagong · 2017] উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিকভাবে লাঞ্ছিত করা বা যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।
182 রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
[Chittagong · 2017] উত্তর রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটে যা দুর্নীতির বিকাশ ঘটায়।
রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিবাদের সৃষ্টি হলে, সে সুযোগে দুর্নীতিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনৈতিক কর্মকান্ডকে উৎসাহিত করে। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে এবং ক্ষমতায় যাওয়ার পর সেই অর্থ উশুল করার প্রবণতার কারণেও দুর্নীতির বিকাশ ঘটে থাকে।
