Civics 1st – A,B S – CH 9

01
আমলা কোন ভাষার শব্দ?

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]
উত্তর
‘আমলা’ শব্দটি মূলত একটি আরবি শব্দ। যার অর্থ ‘আদেশ পালন করা’।

02
পদসোপান নীতি বলতে কী বোঝায়?

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]
উত্তর
পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাসকে বোঝায়।

পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়।পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারি সচিব → সিনিয়র সহকারি সচিব → উপসচিব → যুগ্মসচিব → অতিরিক্ত সচিব সচিব → সিনিয়র সচিব।

03
Lead শব্দটির অর্থ কী?

[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2026]
উত্তর
ইংরেজি ‘Lead’ শব্দটির আক্ষরিক অর্থ হলো পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া।

04
পদসোপান নীতিটি ব্যাখ্যা কর।

[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2026]
উত্তর
পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে প্রশাসনের বিভিন্ন স্তর বা পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাসকে বোঝায়। এই নীতি অনুযায়ী উচ্চপদস্থ কর্মকর্তারা নিম্নপদস্থদের নির্দেশ দেন এবং নিম্নপদস্থরা তাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। এটি প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি সুসংজ্ঞায়িত কমান্ড চেইন নিশ্চিত করতে সাহায্য করে।

05
আমলাতন্ত্রের জনক কে?

[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর
আমলাতন্ত্রের জনক হলেন প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

06
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝ?

[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর
লালফিতার দৌরাত্ম্য বলতে প্রশাসনিক কাজে অহেতুক আনুষ্ঠানিকতা, নিয়মনীতির কঠোরতা এবং দীর্ঘসূত্রতাকে বোঝায়। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে সরকারি ফাইলগুলো লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো, যা বর্তমানে নিয়মের কড়াকড়িতে কাজ থমকে থাকা বা অহেতুক সময়ক্ষেপণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না।

07
আমলাতন্ত্রের জনক কে?

[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর
আমলাতন্ত্রের জনক হলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

08
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর
লালফিতার দৌরাত্ম্য বলতে প্রশাসনিক কাজে অহেতুক আনুষ্ঠানিকতা, নিয়মনীতির কঠোরতা এবং দীর্ঘসূত্রতাকে বোঝায়। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে সরকারি ফাইলগুলো লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো, যা বর্তমানে নিয়মের কড়াকড়িতে কাজ থমকে থাকা বা অহেতুক সময়ক্ষেপণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না।

09
আমলাতন্ত্রের জনক কে?

[নটরডেম কলেজ · 2026]
উত্তর
আমলাতন্ত্রের জনক হলেন জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার।

10
স্থানীয় সরকার কী?

[নটরডেম কলেজ · 2026]
উত্তর
স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

স্থানীয় সরকারব্যবস্থা চালুর ফলে ক্ষমতার বিভাজন ঘটে। এতে করে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহজ হয় এবং দুর্নীতির মাত্রা কমে যায়। যার ফলে সর্বাধিক জনকল্যাণ ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়। জনগণ অতি সহজেই উন্নত সেবা পেয়ে থাকে। বাংলাদেশে বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়। যথা- ইউনিয়ন, থানা/উপজেলা ও জেলা পরিষদ।

11
আমলাতন্ত্র বলতে কী বোঝ?

[হলিক্রস কলেজ · 2026]
উত্তর
আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারীদের দিয়ে পরিচালিত শাসনব্যবস্থা, যারা সরকারি নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।

12
আমলারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন কেনো?

[হলিক্রস কলেজ · 2026]
উত্তর
আমলারা তাদের কাজের জন্য সরাসরি জনগণের নিকট দায়ী না থাকায় এবং কঠোর নিয়মকানুন অনুসরণ করায় অনেক সময় জনবিচ্ছিন্ন হয়ে পড়েন।

আমলারা সাধারণত লোকচক্ষুর অন্তরালে থেকে দাপ্তরিক কাজ পরিচালনা করেন এবং তারা নির্দিষ্ট বিধিবিধান ও লালফিতার দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারেন না। এছাড়া তাদের কাজের জন্য কোনো সরাসরি রাজনৈতিক জবাবদিহিতা না থাকায় তারা নিজেদের সাধারণ জনগণের চেয়ে আলাদা বা উচ্চতর স্তরের মনে করেন, যা তাদের জনবিচ্ছিন্ন করে তোলে।

13
আইন বিভাগের প্রধান কাজ কোনটি?

[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]
উত্তর
আইন বিভাগের প্রধান কাজ হলো রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা এবং প্রচলিত আইনের সংশোধন ও পরিবর্তন করা।

14
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য দেখাও।

[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]
উত্তর
জাতি ও জাতীয়তা এক বিষয় নয়। উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।

প্রথমত- জাতি গঠনের জন্য প্রয়োজন হয় জাতীয়তাবোধ ও স্বাধীনতা। অপরদিকে, জাতীয়তা গঠনের জন্য কতগুলো সাধারণ বিষয়বস্তুর মিল থাকতে হয়। যেমন- ধর্ম, বর্ণ, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি। দ্বিতীয়ত- জাতি একটি বাস্তব ও সক্রিয় রাজনৈতিক চেতনা। অন্যদিকে জাতীয়তা একটি মানসিক ধারণা ও আধ্যাত্মিক চেতনা। তৃতীয়ত- জাতি অধিকমাত্রায় সুসংহত, সুসংগঠিত ও সার্বভৌম। কিন্তু জাতীয়তা খুব বেশি সুসংহত নয়।

15
আমলাতন্ত্রের জনক কে?

[বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2026]
উত্তর
আমলাতন্ত্রের জনক হলেন ম্যাক্স ওয়েবার।

16
লালফিতার দৌরাত্ম্য কী?

[বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2026]
উত্তর
লালফিতার দৌরাত্ম্য বলতে প্রশাসনিক কাজে অহেতুক আনুষ্ঠানিকতা, নিয়মনীতির কঠোরতা এবং দীর্ঘসূত্রতাকে বোঝায়। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে সরকারি ফাইলগুলো লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো, যা বর্তমানে নিয়মের কড়াকড়িতে কাজ থমকে থাকা বা অহেতুক সময়ক্ষেপণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না।

17
আমলাতন্ত্রের ইংরেজি কী?

[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026]
উত্তর
আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো- ‘Bureaucracy’ ।

18
আমলাতন্ত্র বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026]
উত্তর
আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারীদের দিয়ে পরিচালিত শাসনব্যবস্থা, যারা সরকারি নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।
আমলাতন্ত্র হলো প্রশাসনের মেরুদণ্ড। আধুনিক রাষ্ট্রে আমলারা নির্দিষ্ট বেতন ও পদমর্যাদার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন। তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সরকারের গৃহীত সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন।

19
‘Kratein’ শব্দের অর্থ কী?

[রাজশাহী কলেজ · 2026]
উত্তর
‘Kratein’ শব্দের অর্থ হলো শাসন।

20
পদসোপান বলতে কী বোঝায়?

[রাজশাহী কলেজ · 2026]
উত্তর
পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাস করাকে বোঝায়।
পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকে। যেমন- সচিবালয়ের প্রশাসনিক কাঠামোতে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত পদের যে বিন্যাস, তাই পদসোপান।

21
আমলাতন্ত্রের জনক কে?

[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025]
উত্তর
ম্যাক্স ওয়েবার (Max Weber) — আমলাতন্ত্রের জনক।

22
জবাবদিহিতা বলতে কী বোঝ?

[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025]
উত্তর
জবাবদিহিতা (Accountability) হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থা তাদের গৃহীত সিদ্ধান্ত, গৃহীত পদক্ষেপ এবং সেগুলোর ফলাফলের জন্য দায়বদ্ধ থাকে এবং প্রয়োজনে তার ব্যাখ্যা দিতে বাধ্য থাকে। এটি কেবল ভুল করলে শাস্তি পাওয়ার বিষয় নয়, বরং সঠিক কাজ করার জন্য প্রশংসা এবং জবাবদিহি করারও বিষয়।

জবাবদিহিতা নিশ্চিত করে যে, যারা ক্ষমতা বা দায়িত্বে আছেন, তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন না এবং তাদের কাজ স্বচ্ছ ও সৎভাবে সম্পন্ন হচ্ছে। এর মাধ্যমে trust বা বিশ্বাস তৈরি হয় এবং একটি প্রতিষ্ঠান বা সমাজের কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি আধুনিক সুশাসনের একটি অপরিহার্য উপাদান।

23
আমলাতন্ত্রের জনক কে?

[Dhaka · 2019]
উত্তর
আমলাতন্ত্রের জনক হলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (Max Weber)।

24
স্থানীয় সরকার বলতে কী বোঝ?

[Dhaka · 2019]
উত্তর
স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

স্থানীয় সরকারব্যবস্থা চালুর ফলে ক্ষমতার বিভাজন ঘটে। এতে করে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহজ হয় এবং দুর্নীতির মাত্রা কমে যায়। যার ফলে সর্বাধিক জনকল্যাণ ও সেবা জনগণের দোরগোড়ায় পৌছানো যায়। জনগণ অতি সহজেই উন্নত সেবা পেয়ে থাকে। বাংলাদেশে বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়। যথা— ইউনিয়ন, থানা/উপজেলা ও জেলা পরিষদ।

25
অর্থনৈতিক কর্তব্য কী?

[Rajshahi · 2019]
উত্তর
রাষ্ট্রের উৎপাদন, বণ্টন ও বিনিয়োগ কাজে নাগরিকের অংশগ্রহণকে অর্থনৈতিক কর্তব্য বলে।

26
বংশগত ঐক্য বলতে কী বোঝায়?

[Rajshahi · 2019]
উত্তর
জাতি গঠনের অন্যতম একটি উপাদান হলো বংশগত ঐক্য।

যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সব লোকই নিজেদেরকে এক বংশোদ্ভূত বলে মনে করে তখন তাদের মধ্যে যে একাত্ববোধের সৃষ্টি হয় তাকে বংশগত ঐক্য বলা হয়। বর্তমান সময়ে বংশগত ঐক্যকে জাতি গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয় না।

27
আমলা কারা?

[Dinajpur · 2019]
উত্তর
শাসন বিভাগের অরাজনৈতিক অংশ যারা বেসামরিক কর্মচারি হিসেবে নিযুক্ত হয়ে রাষ্ট্রের প্রশাসনিক কাজ করেন তারাই হলেন আমলা।

28
জনসেবা বলতে কী বোঝায়?

[Dinajpur · 2019]
উত্তর
অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা।

জনসেবা বলতে এক মহান হৃদয়বৃত্তিকে বোঝায়, যার ফলে আত্মত্যাগের মাধ্যমে অন্যের কল্যাণ সাধিত হয়। উদার হৃদয়ে নিজ স্বার্থ বিসর্জন দিয়ে, প্রতিদানের আশা ব্যতিরেকে অপরের দুঃখ-কষ্টে, সমস্যায় পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সাহায্য করার নামই হলে জনসেবা। এছাড়া অনেকের পেশার সাথেও জনসেবা বিষয়টি জড়িত থাকে। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে পেশার খাতিরে জনকল্যাণ সাধন করাকেও জনসেবা বলে।

29
গ্রিক শব্দ ‘Demos’ অর্থ কী?

[Comilla · 2019]
উত্তর
গ্রিক শব্দ ‘Demos’ অর্থ হলো ‘জনগণ’।

30
পদসোপান নীতি বলতে কী বোঝ?

[Comilla · 2019]
উত্তর
পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাসকে বোঝায়।

পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারি সচিব → সিনিয়র সহকারি সচিব → উপসচিব যুগ্মসচিব → অতিরিক্ত → সচিব → সিনিয়র সচিব।

31
জনসেবা কী?

[Jessore · 2019]
উত্তর
অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা।

32
পদসোপান নীতি বলতে কী বোঝায়?

[Jessore · 2019]
উত্তর
পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাসকে বোঝায়।

পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়।পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারি সচিব → সিনিয়র সহকারি সচিব → উপসচিব → যুগ্মসচিব → অতিরিক্ত সচিব সচিব → সিনিয়র সচিব।

33
নির্বাচকমণ্ডলী কী?

[Chittagong · 2019]
উত্তর
ভোটার বা নির্বাচকের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বলা হয়।

34
তথ্য অধিকার বলতে কী বোঝায়?

[Chittagong · 2019]
উত্তর
তথ্য অধিকার বলতে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে বোঝায়।

রাষ্ট্রের বিধানাবলি মান্য করা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকার থাকবে এবং নাগরিকের অনুরোধ সাপেক্ষে কর্তৃপক্ষ তথ্য প্রদানে বাধ্য থাকবে। তথ্য অধিকারের আওতায় আইনানুগ কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদ্দেশ্য, কার্যাবলি, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদি তথ্য হিসেবে বিবেচিত। রাষ্ট্রীয় নিরাপত্তার মতো বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রত্যেক নাগরিকেরই তথ্য জানার এবং জানানোর অধিকার রয়েছে।

35
নেতৃত্ব কী?

[Barisal · 2019]
উত্তর
নেতৃত্ব হলো ব্যক্তির এমন সব কাঙ্ক্ষিত গুণাবলি, যা সমাজের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করতে পারে।

36
নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে— ব্যাখ্যা কর।

[Barisal · 2019]
উত্তর
সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়। নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। সাধারণত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বৈধতা অর্জন করে। এ কারণে বলা হয়, গণতান্ত্রিক নেতৃত্ব হলো বৈধ নেতৃত্ব। অবৈধ নেতৃত্ব নাগরিকদের বাক স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে না। এ ধরনের নেতৃত্বের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না। তাই রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়ন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয় না। তাই বলা হয়, নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে।

37
আমলাতন্ত্র কী?

[Dhaka · 2018]
উত্তর
আমলাতন্ত্র হলো একদল অভিজ্ঞ, নিরপেক্ষ, স্থায়ী বেতনভুক্ত ও পেশাজীবী কর্মচারীদের মাধ্যমে পরিচালিত বেসামরিক প্রশাসনব্যবস্থা, যার মাধ্যমে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হয়।

38
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায় ?

[Dhaka · 2018]
উত্তর
লালফিতার দৌরাত্ম্য বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়।

Red Tapism বা ‘লালফিতা’ প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত ছিল। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। তখন থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়ম-কানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লালফিতার দৌরাত্ম্য শব্দটির ব্যবহার শুরু হয়। লালফিতার দৌরাত্ম্যের ফলে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন বিষয় ফাইলবন্দি হয়ে পড়ে থাকে। আমলারা বড় বেশি আনুষ্ঠানিক। এ কারণে তারা সমস্যার মানবিক দিক ও বাস্তব ফলাফলকে উপেক্ষা করে যে কোন কাজকে প্রশাসনিক পুরোনো নিয়মনীতি ও বিধি বিধানের বাধনে বাঁধতে চান। এ বিষয়টিই লালফিতার দৌরাত্ম্য বা Red Tapism নামে পরিচিত।

39
গণতন্ত্র কী?

[Rajshahi · 2018]
উত্তর
যে শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা শাসনকাজ পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে।

40
পদসোপান বলতে কী বোঝায়?

[Rajshahi · 2018]
উত্তর
পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাস বোঝায়। .

পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারি তার কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়ী থাকেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারী সচিব → সিনিয়র সহকারী সচিব → উপসচিব → যুগ্মসচিব → অতিরিক্ত সচিব → সচিব → সিনিয়র সচিব।

41
মূল্যবোধের সংজ্ঞা দাও।

[Dhaka · 2017]
উত্তর
যেসব চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ মানুষের সামগ্রিক কর্মকাণ্ড ও আচার-ব্যবহারকে নিয়ন্ত্রিত করে তাকে মূল্যবোধ বলে।

42
তুমি কেন আইন মেনে চলবে?

[Dhaka · 2017]
উত্তর
সমাজ ও ব্যক্তিজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য আমি আইন মেনে চলব।
আইন হলো ন্যায়ের প্রতীক, যা আমরা সমর্থন করি। এ কারণে আইনের প্রতি স্বভাবগতভাবেই আমাদের শ্রদ্ধাবোধ তৈরি হয়। আইন মানুষের অধিকার রক্ষা করে। এর মাধ্যমে মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। এর মাধ্যমে আমরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করি। আইন মানুষের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সকল অধিকার রক্ষা করে। আইনের শাস্তির ভয়ে সমাজে কোনো সন্ত্রাস, অনাচার ও অশান্তি থাকতে পারে না। ফলে সমাজ ও ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। এ কারণে আমি আইন মেনে চলব।

43
আধুনিক আমলাতন্ত্রের জনক কে?

[Dinajpur · 2017]
উত্তর
আধুনিক আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

44
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝ?

[Dinajpur · 2017]
উত্তর
লালফিতার দৌরাত্ম্য বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়।
Red Tapism বা ‘লালফিতা’ প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত ছিল। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। তখন থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়মকানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লালফিতার দৌরাত্ম্য শব্দটির ব্যবহার শুরু হয়। লালফিতার দৌরত্ম্যের ফলে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন বিষয় ফাইলবন্দি হয়ে পড়ে থাকে।

45
আমলাতন্ত্রের জনক কে?

[Comilla · 2017]
উত্তর
আমলাতন্ত্রের জনক প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (Maximilian Karl Emil Weber, ১৮৬৪-১৯২০)।

46
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝ?

[Comilla · 2017]
উত্তর
লালফিতার দৌরাত্ম্য বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও
অনুকরণ করাকে বোঝায়।
Red Tapism বা ‘লালফিতা’ প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত ছিল। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। তখন থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়মকানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লালফিতার দৌরাত্ম্য শব্দটির ব্যবহার শুরু হয়। লালফিতার দৌরত্ম্যের ফলে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন বিষয় ফাইলবন্দি হয়ে পড়ে থাকে।

47
‘Kratin’ শব্দের অর্থ কী?

[Chittagong · 2017]
উত্তর
গ্রিক Kratin শব্দের অর্থ ‘শাসন’।

48
পদসোপান বলতে কী বোঝ?

[Chittagong · 2017]
উত্তর
পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাস বোঝায়।
পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। উদাহরণসরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারি সচিব

  • সিনিয়র সহকারি • সচিব উপসচিব • যুগ্মসচিব অতিরিক্ত • সচিব সচিব • সিনিয়র সচিব।

49
আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে?

[Sylhet · 2017]
উত্তর
‘আমলা’ শব্দটি আরবি ভাষ্য থেকে উদ্ভূত হয়েছে।

50
জনসেবা বলতে কী বোঝায়?

[Sylhet · 2017]
উত্তর
অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা। যার অর্থ আদেশ পালন ও বাস্তবায়ন। জনসেবা মানুষের একটি মহৎ গুণ। মহৎ হৃদয়ের ব্যক্তিরাই কেবল জনসেবা করতে পারেন। জনসেবা করতে চাইলে উদার ও বড় মনের মানুষ হতে হয়।

51
আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে?

[Jessore · 2017]
উত্তর
‘আমলা’ শব্দটি আরবি ভাষা থেকে উদ্ভূত হয়েছে।

52
জনসেবা বলতে কী বোঝায়?

[Jessore · 2017]
উত্তর
অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা। যার অর্থ আদেশ পালন ও বাস্তবায়ন।
জনসেবা মানুষের একটি মহৎ গুণ। মহৎ হৃদয়ের ব্যক্তিরাই কেবল জনসেবা করতে পারেন। জনসেবা করতে চাইলে উদার ও বড় মনের মানুষ হতে হয়।

53
আমলাতন্ত্রের জনক কে?

[Barisal · 2017]
উত্তর
আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

54
আমলাতন্ত্র বলতে কী বোঝ?

[Barisal · 2017]
উত্তর
আমলাতন্ত্র হচ্ছে আমলা বা সরকারি কর্মচারীদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা।
আমলাতন্ত্র একটি প্রশাসনে অ-রাজনৈতিক অংশরূপে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োগ, আইন প্রণয়ন, শাসন বিভাগের রাজনৈতিক পদাধিকারীদের পরামর্শ দান, শাসন বিভাগের বিভিন্ন অংশের সংযোগ সাধন প্রভৃতি কার্যাবলির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র ও প্রশাসনের সাফল্য মূলত আমলাতন্ত্রের দক্ষতার উপর নির্ভরশীল।

55
Bureaucracy (আমলাতন্ত্রের) উৎপত্তিগত অর্থ লেখ।

উত্তর
Bureaucracy (আমলাতন্ত্রে) উৎপত্তিগত অর্থ হচ্ছে দপ্তর সরকার।

56
পদসোপান নীতি বলতে কী বোঝ।

উত্তর
আমলাতন্ত্রের একটি বিশেষ দিক হলো পদসোপান। পদসোপান বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমে শ্রেণিবিন্যাস বোঝায়। এ নীতি অনুযায়ী এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকে। পদসোপানের ক্ষেত্রে বিভিন্ন পদের মধ্যে কর্তৃত্বগত সম্পর্ক থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ ও নির্দেশ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন। যেমন- একজন সহকারী সচিব তার উচ্চপদস্থ কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

57
উৎপত্তিগত অর্থে আয়লাস্ত্রের অর্থ কী?

উত্তর
উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ টেবিল সরকার (Desk Government)

58
জাতি ও জাতীয়তার দুটো পার্থক্য তুলে ধর।

উত্তর
জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাষ্ট্রের সংগঠন থাকা অপরিহার্য, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্বশর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা। কিন্তু জাতীয়তা গঠনে স্বাধীনতার প্রয়োজন নেই। বরং মানসিক ঐক্যানুভূতি, অভিন্ন ভাষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য থাকা প্রয়োজন।

59
আইনসভা কী?

উত্তর
আইনসভা হলো রাষ্ট্রের জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং সরকারের নীতি নির্ধারক যন্ত্র ও রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহকারী সংস্থা।

60
সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?

উত্তর
সর্বজনীন ভোটাধিকার হলো সবার জন্য ভোটের অধিকার। যখন একটি নির্দিষ্ট বয়সের সকল নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, গোত্র, শিক্ষিত, নিরক্ষর, ধনী, গরিব, নির্বিশেষ ভোটাধিকার লাভ করে, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়। তবে এতে আদালত কর্তৃক অপ্রকৃতস্থ কিংবা দেউলিয়া ঘোষিত কিংবা দন্ডপ্রাপ্ত আসামিরা ভোটাধিকার পায় না।

61
আমলাতন্ত্রের জনক কে?

উত্তর
আমলাতন্ত্রের জনক হলেন ম্যাক্স ওয়েবার।

62
আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা বলতে কী বোঝায়?

উত্তর
আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে। কিন্তু যে সরকারই ক্ষমতায় অধিষ্ঠিত হোক না কেন, সরকারের নীতিসমূহকে বাস্তবে রূপায়িত করা আমলাদের কর্তব্য। এভাবে আমলাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হয়। একেই বলা হয় আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা।

63
আইনসভা কী?

উত্তর
সরকারের যে বিভাগ রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের দায়িত্ব পালন করে এবং সমাজ ও রাষ্ট্রের চাহিদা অনুযায়ী প্রচলিত আইনের সংশোধন ও পরিবর্তন করে তাকে আইনসভা বা আইন বিভাগ বলে।

64
বিচারবিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর
বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। ‘গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।