01
Question 01
অস্ত্রাগার লুণ্ঠনের অপরাধে মাস্টার দা সূর্যসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁর দেখানো বিপ্লব শুধু সে সময়ের বিপ্লবীদেরই নয়, বরং বর্তমান প্রজন্মের কাছেও স্বাধীনতার মূলমন্ত্র এবং শোষক-শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে আত্মত্যাগের প্রেরণা হিসেবে কাজ করে চলেছে। ফাঁসির আগে বিদায় বাণীতে তিনি বলেছেন, ‘আমি মরছি, কিন্তু আমার আদর্শ বেঁচে থাকবে’ এবং ‘এক ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু তার আদর্শ হাজার হাজার মানুষের মধ্যে বেঁচে থাকবে।’
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
a
কে নদীতে ভাসতে জানে না?
b
‘তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল’ চরণটির ভাবার্থ লেখো।
c
উদ্দীপকের প্রথম বাণীতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো।
d
উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আংশিক ভাবকে ধারণ করেছে মাত্র। এ মন্তব্যটির সত্যতা যাচাই করো।
02
Question 02
মধুরিমার বাবা একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি প্রাণবাজি রেখে হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর কাছেই শুনেছি ও শিখেছি- ব্যক্তির চেয়ে দেশ বড়ো। বাঙালি বীরের জাতি, তারা থেকে গিয়ে অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। এজনাই তারা ১৯৭১ সালে ন্যায়সংগত স্বাধীনতার জন্য ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। মধুরিমার বাবা বেঁচে নেই এখন। কিন্তু এই দেশপ্রেমিক যোদ্ধার মতো নাম না জানা শহিদদের আত্মত্যাগ ও আত্মবিসর্জন আমাদেরকে দেশগঠনের অনুপ্রেরণা জোগায়।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
a
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কবিতা’ শব্দটি কীসের প্রতীক?
b
“আমি বিচলিত স্নেহের কথা বলছি।”- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকে উল্লিখিত ‘বাবা’ চরিত্রের সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্যগত বিষয়ের তুলনামূলক আলোচনা করো।
d
উদ্দীপকের বিষয়বস্তুর তাৎপর্য ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।
03
Question 03
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-
কখনই ভয় করি নাকো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস,
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ।
একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস,
আপস করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস।
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
a
‘শ্বাপদ’ শব্দের অর্থ কী?
b
“তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল”- ব্যাখ্যা করো।
c
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ভাবার্থের সঙ্গে উদ্দীপকের ভাবার্থের মিল কোথায়? আলোচনা করো।
d
“উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সংহত রূপ।” মন্তব্যটি বিশ্লেষণ করো।
04
Question 04
আমার বাংলাদেশ যেন কৃষকের মাথায় উষ্ণীষ, যেন
বল্লাহারা মাঝির পালে দুরন্ত হাওয়া, এগিয়ে নেওয়া
স্রোতধারায় মৎস্যজীবীর গান, ফসলের মাঠে গোলাবারুদ
যেন কাঁচা সোনা ধান। আমার সোনার দেশ যেন
পোশাককর্মীর সুচ, আমার আশার আলো যেন প্রবাসে
কাজ পাওয়া নতুন উদ্যোগে শিল্পকলা, কবিতা আর গান গাওয়া।
আমার রক্তে জন্ম নেওয়া শাশ্বত সবুজ।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026
a
কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে কী উপস্থাপিত হয়?
b
“যে কবিতা শুনতে জানে না/সে…….”- পঙ্ক্তিটি কবি কেন বারবার ব্যবহার করেছেন?- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন বিষয়টি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।
d
“কাঙ্ক্ষিত সাফল্যের বীজমন্ত্র যে কবিতা তা আমার বাংলারই চেতনা।” উদ্দীপক ও আলোচ্য কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো।
05
Question 05
গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
এস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে-ফলে!
বন্য-শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026
a
কবির পূর্বপুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল?
b
“ভালোবাসা দিলে মা মরে যায়”- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
c
উদ্দীপকের কবির বন্দনাগীতির সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির বিবৃতির পার্থক্য দেখাও।
d
উদ্দীপকের “যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা” এবং ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় “তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল”- এই চরণদ্বয়ে যাদের অবদানের কথা বলা হয়েছে, বর্তমান সমাজ প্রেক্ষাপটে তাদের কতটুকু মূল্যায়ন করা হয়? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।
06
Question 06
বাঙালি জাতি হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। সূর্যসেন, ক্ষুদিরাম থেকে সালাম বরকত রফিক জব্বারসহ হাজারো মুক্তিপিয়াসী সূর্যসন্তানদের আত্মত্যাগে উদ্ভাসিত এ পুণ্যভূমি। হৃদয়ের হরিৎ উপত্যকায় ফোটা শত কমলের স্নিগ্ধ হাসিতে যার অধিষ্ঠান সেই তো আমাদের প্রিয় মাতৃভূমি। এই মাতৃভূমির সম্মান আর গৌরব সমুন্নত রাখতে তার সন্তানেরা সদ্য প্রস্তুত।
সিলেট এমসি কলেজ · 2026
a
কিংবদন্তি শব্দের অর্থ কী?
b
‘বিচলিত স্নেহ’ কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
c
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যমূলক দিকটি আলোচনা করো।
d
উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’- কবিতাটি বাঙালির গৌরবকে নির্দেশ করে- মন্তব্যটির পক্ষে যুক্তি দাও।
07
Question 07
১৯শে মার্চ গাজীপুরে তথা জয়দেবপুরের মাটিতেই সূচিত হয়েছিল বর্বর পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাকামী বীর বাঙালির প্রথম সশস্ত্র গণপ্রতিরোধ। বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার উদ্দেশ্যে পাঞ্জাব রেজিমেন্টের একদল সৈন্য জয়দেবপুরে আসবে। এই খবর পেয়ে জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। জয়দেবপুর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে মালগাড়ির ওয়াগন বাহিনী উপস্থিত হলেই স্থানীয় সাহসী বীরদের অস্ত্র গর্জে ওঠে।
নটরডেম কলেজ · 2025
a
‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
b
“সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না।” ব্যাখ্যা কর।
c
উদ্দীপক অংশের সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন পঙ্ক্তিটি অধিক সাদৃশ্যপূর্ণ- কেন?
d
“প্রতিরোধের উচ্চারণই কবিতা”- উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।
08
Question 08
সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক আমরা বাঙালি জাতি। মাস্টার দা সূর্যসেন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ সূর্যসন্তানদের আত্মত্যাগ আমাদের অমিত প্রেরণার উৎসভূমি। তাইতো আজও কোনো সংকটের মুহূর্তে বাঙালির কানে বাজে মহাপুরুষের অমর বাণী- “ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।”
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
a
কবির পূর্বপুরুষ কেমন জমি আবাদের কথা বলতেন?
b
সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
c
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যমূলক দিকটি আলোচনা কর।
d
উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি বাঙালির গৌরবকেই নির্দেশ করে।”- মন্তব্যটি স্বীকার কর কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
09
Question 09
প্রাচীনকাল থেকেই বাংলাদেশ ঘা খেয়ে, পোড় খেয়ে, গ্লানি থেকে মুক্তি পেয়ে বি-জাতি, বি-ভাষীদের শাসন-শোষণের জাঁতাকলের কশাঘাত থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে গেছে। সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এই সুন্দর দেশটি অসংখ্যবার শত্রুর আক্রমণের শিকার হয়েছে। দেশের আপামর জনতা তাদের শৌর্যবীর্য আর আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে ইস্পাতের মতো রুখে দাঁড়িয়েছে। এই ইতিহাস আমাদের বর্তমান প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে অমর হয়ে থাকবে।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
a
আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
b
- “আমি বিচলিত স্নেহের কথা বলছি”- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ‘কবি’ এবং ‘কবিতা’ শব্দ দুটি কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
d
“উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা আর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার চেতনা একই সূত্রে গাঁথা।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
10
Question 10
তার চোখ বাঁধা হলো
বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ,
খ্যাঁতলানো ঠোঁটজোড়া লাল- রক্তে একাকার হলো
জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে, সে এখন মৃত,
তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মত
ছড়িয়ে রয়েছে তাজা রক্ত।
হলিক্রস কলেজ · 2025
a
আবু জাফর ওবায়দুল্লাহর রচনায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কী?
b
“আমি বিচলিত স্নেহের কথা বলছি” বলতে কবি কী বুঝিয়েছেন?
c
উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি উঠে এসেছে?
d
“উদ্দীপকে আমাদের রক্তাক্ত ইতিহাসের কথা যেমন বলা হয়েছে, তেমনি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাও আমাদের প্রাচীন রক্তাক্ত ইতিহাস”- মন্তব্যটি ব্যাখ্যা কর।
11
Question 11
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?’
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
a
বিচলিত স্নেহ’ কী?
b
“আমি কবি এবং কবিতার কথা বলছি।” এখানে কবি ও কবিতা বলতে করি কী বুঝিয়েছেন?
c
উদ্দীপকের আলোকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বাঙালি জাতির সংগ্রামশীল চেতনার পরিচয় দাও।
d
উদ্দীপকের সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বিষয় সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।
12
Question 12
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
সিলেট এমসি কলেজ · 2025
a
প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
b
পূর্বপুরুষদের কেন ক্রীতদাস বলা হয়েছে?
c
উদ্দীপকের বিষয়বস্তু ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? আলোচনা কর।
d
“স্বাধীনতায় আনন্দময় মুক্ত জীবনের বহিঃপ্রকাশ ঘটে।” উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
13
Question 13
বাংলাদেশের মেধাবী ছাত্র অজয় বৃত্তি পেয়ে লন্ডনে যান। সেখানে তিনি ভালো চাকরি পান। তিনি দশ বছর পর তার মায়ের মৃত্যু সংবাদ শুনে দেশে আসেন। নিজের গ্রাম, আত্মীয়, পরিজন, ঐতিহ্য আর শিকড় তাকে যেন নতুন করে জীবন নিয়ে ভাবতে শেখায়। ফলে তিনি দেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। জীবনের বিশাল সুযোগ-সুবিধা বাদ দিয়ে এখন তিনি গ্রামের একটি কলেজে চাকরি করেন।
ঢাকা কমার্স কলেজ · 2025
a
যে কবিতা শুনতে জানে না, সে কার সঙ্গে খেলা করতে পারে না?
b
“সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।”- বুঝিয়ে লেখ।
c
উদ্দীপকের অজয়ের মধ্যে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি লক্ষ করা যায় না? আলোচনা কর।
d
“ঐতিহ্য সচেতনতা ও দেশপ্রেমই উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূল বক্তব্য।” উক্তিটি মূল্যায়ন কর।
14
Question 14
সে-ই হতে পারে কবি, যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য। যে শব্দকে খুব ভালোবাসে, শব্দকে আদর করে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা।
রাজশাহী কলেজ · 2025
a
যে কবিতা শুনতে জানে না সে কীসের আর্তনাদ শুনবে?
b
“তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বলতে কবি কী বুঝিয়েছেন?
c
উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
d
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার অন্তর্নিহিত তাৎপর্য উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।- মন্তব্যটির সত্যাসত্য বিচার কর।
15
Question 15
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস; অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ; একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস আপস করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
a
প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
b
“ভালোবাসা দিলে মা মরে যায়”- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
c
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ কর।
d
“উদ্দীপকের প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ভাবসত্যের সংহত রূপ।”- এই অভিমত মূল্যায়ন কর।
16
Question 16
“হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো
আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো
মাটিতে আমার গন্ধ, আমার শরীরে
লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।
আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।”
Comilla · 2025
a
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী?
b
“সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা”- বলতে কী বোঝানো হয়েছে?
c
আত্মপরিচয়ের দিক থেকে উদ্দীপকের সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্য বর্ণনা কর।
d
“উদ্দীপকটিতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
17
Question 17
সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গির আক্রমণ থেকে শুরু করে বারবার শত্রুর লোলুপদৃষ্টিতে পড়েছে। বিপর্যন্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয়-সাংস্কৃতিক বৈচিত্র্য। কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের মানুষ। তাই তো যুগে যুগে আমরা দেখি নূরলদীন-তিতুমীর-হাজী শরীয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-সালাম রফিকের বিস্ময়কর শক্তি-সাহস এবং শৌর্যবীর্য। অতি সম্প্রতি ২০২৪ সালের জুলাই বিপ্লবেও আমরা দেখি আবু সাঈদদের অদম্য সাহসিকতা ও বীরত্বগাথা।
Mymensingh · 2025
a
“উনোনের আগুনে আলোকিত” কীসের কথা বলা হয়েছে?
b
‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকে বর্ণিত ব্যক্তিগণ ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার পূর্বপুরুষগণ কীভাবে মানবমুক্তির জন্য কাজ করেছেন? আলোচনা কর।
d
উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূলভাব ধারণ করতে পেরেছে কি? তোমার অভিমত ব্যক্ত কর।
18
Question 18
একটি কবিতা লেখা হবে। তার জন্য দেয়ালে দেয়ালে এঁকে দেয় কারা অনাগত এক দিনের ফতোয়া, মৃত্যুভয়কে ফাঁসিতে লটকে দিয়ে মিছিলে এগোয়- আকাশ-বাতাস মুখরিত গানে গর্জনে তার- নখদর্পণে আঁকা নতুন পৃথিবী, অজস্র সুখ, সীমাহীন ভালোবাসা। একটি কবিতা লেখা হবে, তার জন্য।
ঢাকা কমার্স কলেজ · 2024
a
যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
b
“যুদ্ধ আসে ভালোবেসে” ব্যাখ্যা কর।
c
উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা কর।
d
“উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আংশিক দিক ফুটে উঠেছে।” মূল্যায়ন কর।
19
Question 19
‘পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-
কখনোই ভয় করি নাকো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;
একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস;
আপস করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস ।
নটরডেম কলেজ · 2024
a
‘কমলের চোখ’ কোন ধরনের রচনা?
b
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।’- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বর্ণিত ঐতিহ্য চেতনার সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
d
উদ্দীপকে বর্ণিত সংগ্রামী চেতনা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ভাবসত্যকে কতটা ধারণ করতে পেরেছে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
20
Question 20
বিশ্বম্ভর বাবু মনে করতেন তার পূর্বপুরুষেরা মননশীলতা, সৃজনশীলতা ও অধ্যবসায়ের যে স্বাধীনচেতা মানসিকতা প্রকাশে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, তা আজ ইতিহাস। তারা ঔপনিবেশিক শাসন আমলে ক্রীতদাসে পরিণত হয়ে নানা নিপীড়ন সহ্য করলেও স্বাধীনতার বাক্য উচ্চারণ করতে দ্বিধা করেননি। তিনিও তাই তাদের মনোভাব আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চান, সত্য প্রকাশ করতে চান।
ঢাকা কলেজ · 2024
a
‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
b
‘সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না।’ কেন?
c
উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে? ব্যাখ্যা করো
d
“উদ্দীপকে বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষের যে ইতিহাস তা মূলত ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সারাংশ।”— বিশ্লেষণ করো ।
21
Question 21
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওঃ
শামীম আজাদ, শিক্ষকতা করতেন বাংলাদেশে। কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব- এরকম অনেকগুলো পরিচয়কে সযতনে পাশে রেখে দিয়ে নব্বইয়ের
দশকে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। ‘ডায়াসপোরিক লিটারেচার’ বা অভিবাসী সাহিত্য বিশ্বজুড়ে জনপ্রিয়তার দিনেও তিনি ব্যস্ত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থায় নিবেদিত দেশপ্রেমে। এ মাটি যে তাঁর শেকড়ের সন্ধান দেয়, এ মাটি তাঁকে পুষ্ট করেছে। বিশ্বব্যাপী বিজয়ফুল’ সংগঠনকে তিনি শক্তিশালী করছেন আর ছড়িয়ে দিচ্ছেন বাংলা ও বাঙালির ভালবাসা। বাংলা একাডেমি এবছর তাঁকে সম্মানিত করেছে “কবিতায় বাংলা একাডেমি পুরস্কার” প্রদান করার মাধ্যমে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
a
ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে?
b
“ভালোবাসা দিলে মা মরে যায়।” ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের ‘শামীম আজাদ’ এর দেশপ্রেমকেও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় খুঁজে পাওয়া সম্ভব। ব্যাখ্যা করো।
d
ঐতিহ্যসচেতনতা ও দেশপ্রেমই উদ্দীপক এবং ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূল বক্তব্য।” বক্তব্যের সপক্ষে তোমার মূল্যায়ন উপস্থাপন কর।
22
Question 22
কে আসে সঙ্গে দেখ দেখ চেয়ে আজ:
কারখানার রাজা, লাঙ্গলের নাবিক,
উত্তাল ঢেউয়ের শাসক উদ্যত বৈঠাহাতে মাল্লাদল,
এবং কামার কুমোর তাঁতি। এরা তো সবাই সেই
মেহনতের প্রভু, আনুগত্যে
শাণিত রক্তে ঢল হয়ে যায় বয়ে,
তোমার শিরাময় সারা পথে পথে।
Chittagong · 2024
a
করতলে কী ছিল?
b
কবি প্রবহমান নদীর কথা বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের মানুষ আর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পূর্বপুরুষের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
d
“উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূল বক্তব্যেরই ধারক।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
23
Question 23
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি।
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।
Dinajpur · 2024
a
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কর্ষিত জমির প্রতিটি শস্যদানা’ কী?
b
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষ সম্পর্কে কী বলেছেন?
c
উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।
d
“একটি উজ্জ্বল জানালার কথা বলছি”- উক্ত চরণ ও উদ্দীপক একটি বিশেষ চেতনাকে নির্দেশ করে- বিশ্লেষণ কর।
24
Question 24
সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গীর আক্রমণ থেকে শুরু করে বার বার শত্রুর লোলুপ দৃষ্টিতে পড়েছে। বিপর্যস্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য । কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের গণমানুষ। তাই তো যুগে যুগে আমরা দেখি নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর শক্তি-সাহস এবং শৌর্যবীর্য। হাজার বছর ধরে এ দেশের মানুষের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।
Sylhet · 2023
a
জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে?
b
“তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
c
উদ্দীপকের ব্যক্তিদেরকে কীভাবে কাঙ্ক্ষিত মানবমুক্তির দূত বলা যায়? ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বক্ত্যের সাথে সাদৃশ্য দেখাও।
d
“উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি মূল্যায়ন কর।
25
Question 25
১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন বাঙালি জাতিকে মুক্তির কবিতা শোনালেন। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, শোষণ-বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, “বাঙলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।” তিনি এক পর্যায়ে বাঙালি জাতিকে প্রতিবাদী আর সংগ্রামী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইন্শা-আল্লাহ্।” প্রধানত, বঙ্গবন্ধুর ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাস-ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা।
Jessore · 2022
a
ভালোবাসা দিলে কে মরে যায়?
b
‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ বলতে কবি কী বুঝিয়েছেন?
c
উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটির প্রতিফলিত হয়েছে? বিচার কর।
d
“বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাসঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা।”- মন্তব্যটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।
26
Question 26
আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
… … … … … … … … …
তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
Sylhet · 2022
a
প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
b
“ভালোবাসা দিলে মা মরে যায়” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
c
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের কোন বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
d
“উদ্দীপকের বক্তব্য ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মৌলসত্য”- বিশ্লেষণ কর।
27
Question 27
বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে
খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি,
লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত
অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি,
বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি
Barisal · 2022
a
উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?
b
‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের ‘বাংলাভূমি’-এর সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার চেতনাগত সাদৃশ্য কোথায়? আলোচনা কর।
d
‘লালসার লালা মাখা ক্রোধে’ কীভাবে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যায়? উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার প্রেক্ষাপটে আলোচনা কর।
28
Question 28
“পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-
কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;
একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস
আপস করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস।”
Dhaka · 2018
a
‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
b
‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ বুঝিয়ে লেখো।
c
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ করো।
d
“উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ভাবসত্যের সংহতরূপ।”- এ অভিমত মূল্যায়ন করো।
29
Question 29
খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. সামাদ তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এ বাংলাদেশের ইতিহাস শোষণ আর বঞ্চনার। কৃষিই ছিল আমাদের পূর্বপুরুষদের প্রধান অবলম্বন। আর ছিল মৃৎশিল্প ও তাঁতশিল্প। আমাদের পূর্বপুরুষদের বা তাঁদের পেশার প্রতি অশ্রদ্ধা দেখিয়ে জাতি হিসেবে আমরা উন্নতি করতে পারব না। বিদেশি শোষকদের নির্মম অত্যাচার সহ্য করে তাঁরা আমাদের জন্য স্বাধীনতার ভিত তৈরি করে গেছেন। আর তাঁদের এই আত্মত্যাগই আজ আমাদের শিল্প-সাহিত্যের মৌলিক প্রেরণা।
Sylhet · 2017
a
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
b
‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের বিদেশি শোষকের অত্যাচার ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন প্রসঙ্গকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
d
“উদ্দীপকের ড. সামাদ এবং ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কবি চৈতন্যগত দিক থেকে অভিন্ন”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
