01
সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে?[Dhaka · 2025]
উত্তর
সমাজকর্ম পেশার বিকাশ ঘটে আমেরিকায়।
02
সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায়?[Dhaka · 2025]
উত্তর
সমাজবিজ্ঞানের পরিভাষায়, বিচ্ছিন্নতাবোধ বলতে সমাজ বা গোত্রের অন্য মানুষদের থেকে একজন ব্যক্তির নিজেকে বিচ্ছিন্ন ভাবার প্রবণতাকে বোঝায় এবং সামাজিক বিচ্ছিন্নতা এমন এক অনুভূতি যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির পছন্দের সামাজিক যোগাযোগ নেই। গবেষকগণ নিঃসঙ্গতাকে সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে ব্যাখ্যা করেন।
03
COS-এর পূর্ণরূপ কী?[Dhaka · 2025]
উত্তর
COS-এর পূর্ণরূপ হচ্ছে- Charity Organization Society.
04
পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?[Dhaka · 2025]
উত্তর
বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হিসেবে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। এ পাঁচটি সমস্যাকে স্যার উইলিয়াম বিভারিজ পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। সমস্যাগুলো হলো- অভাব, অজ্ঞতা, রোগ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও অলসতা।
05
বিভারিজ রিপোর্ট কোন সালে প্রকাশিত হয়েছিল?[Rajshahi · 2025]
উত্তর
বিভারিজ রিপোর্ট ১৯৪২ সালে প্রকাশিত হয়েছিল।
06
পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?[Rajshahi · 2025]
উত্তর
বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হিসেবে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। এ পাঁচটি সমস্যাকে স্যার উইলিয়াম বিভারিজ পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। সমস্যাগুলো হলো- অভাব, অজ্ঞতা, রোগ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও অলসতা।
07
১৬০১ সালের দরিদ্র আইন কততম দরিদ্র আইন?[Rajshahi · 2025]
উত্তর
১৬০১ সালের দরিদ্র আইনটি ৪৩তম দরিদ্র আইন।
08
নগরায়ণ বলতে কী বোঝায়?[Rajshahi · 2025]
উত্তর
গ্রামীণ জীবনপদ্ধতি থেকে শহুরে জীবনপদ্ধতিতে রূপান্তরিত হওয়া ও সেই মোতাবেক ব্যবহারিক, রীতিনীতির পরিবর্তন সাধনই হচ্ছে নগরায়ণ। নগরায়ণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যাতে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা থেকে অকৃষিভিত্তিক পেশায় বা জীবনপদ্ধতিতে মানুষ স্থানান্তরিত হয়।
09
বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?[Rajshahi · 2023]
উত্তর
বিভারিজ রিপোর্ট ১৯৪২ সালে পেশ করা হয়।
10
সামাজিক বিমা বলতে কী বোঝায়?[Rajshahi · 2023]
উত্তর
. সামাজিক বিমা মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিত্তি হিসেবে স্বীকৃত। ১৯৪৬ সালে ইংল্যান্ডে সর্বপ্রথম সামাজিক বিমা ব্যবস্থা প্রচলন করা হয়। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো- স্বাস্থ্য বিমা, বার্ধক্য ও পঙ্গু বিমা, শিশুর জন্ম ও মৃত্যুর জন্য বিশেষ ভাতা ইত্যাদি।সামাজিক বিমা বলতে কোনাে ব্যক্তির স্বীয় সামর্থ্য ও দূরদৃষ্টির সাহায্যে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে নিজের ও তার পরিবারের ভবিষ্যৎ বিপর্যয়ের প্রাক্কালে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাকে বােঝায়।
11
বিভারিজ রিপোর্ট কী?[Rajshahi · 2023]
উত্তর
. বিভারিজ রিপোর্ট হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নসংক্রান্ত ইংল্যান্ডের একটি প্রতিবেদন।
12
শিল্প দুর্ঘটনা বলতে কী বোঝায়?[Rajshahi · 2023]
উত্তর
. শিল্প দুর্ঘটনা বলতে শিল্পক্ষেত্রে সংঘটিত দুর্ঘটনাকে বোঝায়। শিল্পায়নের ফলে শ্রমিকশ্রেণি যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে শুরু করে। ফলে তারা পেশাগত বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে অকালমৃত্যু, বিকলাঙ্গতা ও কর্মক্ষমতা হারিয়ে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। শিল্প দুর্ঘটনা বলতে এ অবস্থাকে বোঝানো হয়।অর্থাৎ শিল্প কারখানায় কাজ করার সময় যদি অকাল মৃত্যু কিংবা কোনো অঙ্গ দূর্ঘটনার শিকার হয় তাকে শিল্প দূর্ঘটনা বলে।
13
১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?[Rajshahi · 2023]
উত্তর
১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়।
14
পক্ষদৈত্য ধারণাটি ব্যাখ্যা কর।[Rajshahi · 2023]
উত্তর
. বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হিসেবে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। এ পাঁচটি সমস্যাকে স্যার উইলিয়াম বিভারিজ, পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। সমস্যাগুলো হলো- অভাব, অজ্ঞতা, রোগ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও অলসতা। এই পঞ্চদৈত্য মানবসমাজের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে।
15
কোন সালে দরিদ্র আইন সংস্কার করা হয়? [Dhaka · 2022]
উত্তর
১৮৩৪ সালে দরিদ্র আইন সংস্কার করা হয়।
16
অক্ষমদরিদ্র বলতে কী বোঝায? [Dhaka · 2022]
উত্তর
যারা কাজ করতে সক্ষম নয় তারাই অক্ষম দরিদ্র।
রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, দুর্বল, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয় তারা তাদের অক্ষম দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। ১৬০১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রণীত এলিজাবেতীয় দরিদ্র আইনে দরিদ্রদের শ্রেণীবিভাগ করে সাহায্যদানের ব্যবস্থা করা হয়। এই আইন অনুযায়ী যারা অক্ষম দরিদ্র ছিল তার এদের দরিদ্র আকারে রেখে সামর্থ্য অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। মূলত অক্ষম দরিদ্রদের ভরণ পোষণের সার্বিক দায়িত্ব সরকার বহন করত।
17
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি কে ছিলেন?[Dhaka · 2022]
উত্তর
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি ছিলেন লর্ড জর্জ হ্যামিলটন।
18
পেশাগত দুর্ঘটনা বলতে কী বোঝায়?[Dhaka · 2022]
উত্তর
সাধারণত কর্মস্থলে কাজ করার সময় আকস্মিক যেসব দুর্ঘটনা ঘটে সেগুলোই পেশাগত দুর্ঘটনা।
শিল্পবিপ্লব পরবর্তী সময়ে শিল্পকারখানাগুলোতে যন্ত্রের ব্যবহার বাড়তে থাকে। এ যান্ত্রিক উৎপাদন ব্যবস্থাপনা শ্রমিকদের বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে থাকে। এতে পেশাগত দুর্ঘটনা সম্ভাবনা বৃদ্ধি পায়। পেশাগত দুর্ঘটনার কারণে অনেক সময় শ্রমিকদের অকালমৃত্যু ঘটে। অনেক সময় দুর্ঘটনাজনিত বিকলাঙ্গতার কারণে তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। শিল্প কারখানায় ঘটে যাওয়া এসব আকস্মিক ঘটনায় পেশাগত দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়।
19
NASW এর পূর্ণরূপ লেখ। [Rajshahi · 2022]
উত্তর
NASW এর পূর্ণরূপ হল– National Association of Social Workers.
20
সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?[Rajshahi · 2022]
উত্তর
সমাজে সর্বাঙ্গুনি কল্যান সাধনে ব্যক্তিকে অবশ্যই দায়িত্বশীল হতে হয়। সামাজিক দায়িত্ব বলতে সমাজে বসবাসরত ব্যক্তির একে অপরের প্রতি পারস্পরিক সহযোগিতা পূর্ণ কর্মকান্ড পালনকে বুঝায়। সামাজিক দায়িত্ব সামাজিক সচেতনতার সাথে যুক্ত একটি বিষয়। জীবনধারণের জন্য ব্যক্তি সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আর এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে গিয়ে ব্যক্তিকে কিছু দায়িত্ব পালন করতে হয়। এগুলাই সামাজিক দায়িত্ব।
21
বিপ্লব অর্থ কি?[Chittagong · 2021]
উত্তর
বিপ্লব অর্থ হলো এক আকস্মিক ও সুদূরপ্রসারী পরিবর্তন।
22
শিল্পায়ন বলতে কী বোঝায়?[Chittagong · 2021]
উত্তর
শিল্পায়ন বলতে বোঝায় সনাতন উৎপাদন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানভিত্তিক, যান্ত্রিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে বৃহৎ উৎপাদন পদ্ধতি প্রবর্তনের প্রক্রিয়াকে শিল্পায়ন বলে। আর উৎপাদন, যাতায়াত ও যোগাযোগ এর ক্ষেত্রে সনাতন পদ্ধতির পরিবর্তে প্রাকৃতিক শক্তিচালিত আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়ায় হলো শিল্পায়ন।
23
কোথায় সমাজকর্ম পেশার পরিপূর্ণতা পায়?[Chittagong · 2021]
উত্তর
সমাজকর্ম পেশার পরিপূর্ণতা পায় আমেরিকায়।
24
নগরায়ন কি?[Chittagong · 2021]
উত্তর
নগরায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ কৃষিভিত্তিক পেশা বা জীবন পদ্ধতি থেকে অকৃষি বা শিল্পভিত্তিক জীবন পদ্ধতিতে স্থানান্তরিত করে। আর নগরায়ন গ্রামীণ সমাজের শহর জীবনের সুযোগ সুবিধা সৃষ্টি হওয়া। এটি এমন একটি জীবনধারা যেখানে মানুষের পেশা, জীবনধারণ পদ্ধতি, চিন্তাচেতনা সবকিছুতে শহর কেন্দ্রীয় প্রবণতা দেখা যায়।
25
সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?[Chittagong · 2021]
উত্তর
সতীদাহ প্রথা উচ্ছেদ আইন ১৮২৯ সালে প্রণীত হয়।
26
পেশা বলতে কী বোঝায়?[Chittagong · 2021]
উত্তর
পেশা হল এমন এক ধরনের জীবিকা নির্বাহের উপায়, যেখানে নির্দিষ্ট ক্ষেত্রে বা বিষয়ের ত্বান্তিক ও ব্যবহারিক জ্ঞানার্জন করে দক্ষতা, নৈপুন্য ও কৌশলের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করতে হয় । এর মাধ্যমে একজন ব্যক্তি তার অর্জিত জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করে জীবিকা অর্জন করতে পারে। আর পেশা সাধারণত জনকল্যাণমুখী হয়ে থাকে। এর সুনির্দিষ্ট মূল্যবোধ ও সামাজিক স্বীকৃতি রয়েছে।
27
NASW এর পুর্ণরূপ কী?[Chittagong · 2021]
উত্তর
NASW এর পুর্ণরূপ হল National Association of Social Workers.
28
পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?[Chittagong · 2021]
উত্তর
পঞ্চদৈত্য বলতে বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জনিত অর্থ সামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তা মোকাবেলা লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ স্যার উইলিয়াম বিভারিজ একটি সামাজিক নিরাপত্তা রিপোর্ট পেশ করেন। এই বিভারিজ রিপোর্টে তিনি পাঁচটি সমস্যা চিহ্নিত করেন। সমস্যা গুলো হল অভাব, রোগ, অজ্ঞতা, অমিলতা এবং অলসতা। আর বিভারিজ রিপোর্টে চিহ্নত করা এই সমস্যা গুলোই পঞ্চদৈত্য নামে পরিচিত।
29
এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?[Chittagong · 2021]
উত্তর
এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রণীত হয়।
30
শিল্প দূর্ঘটনা বলতে কি বুঝায়?[Chittagong · 2021]
উত্তর
শিল্প দূর্ঘটনা বলতে কর্মরত অবস্থায় যেসব দুর্ঘটনাঘটে সেগুলোকে বোঝায়। শিল্প কারখানায় যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকদের যুক্তিপূর্ণ কাজে নিয়োজিত করা হত। আর এতে পেশাগত দুর্ঘটনা সম্ভাবনা বৃদ্ধি পায়। এসব দুর্ঘটনার কারণে অনেক সময় শ্রমিকদের অকাল মৃত্যু ঘটে। দুর্ঘটনা জনিত বিকলাঙ্গতার কারণে তারা কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে। পেশাগত এই সব দুর্ঘটনায় শিল্পকারখানা ঘটে যাওয়া দুর্ঘটনা।
31
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি কততম প্রয়াস?[Dhaka · 2019]
উত্তর
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি ৪৩তম প্রয়াস।
32
সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায়?[Dhaka · 2019]
উত্তর
শিল্প বিপ্লবের ফলে উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিযোগিতামূলক ব্যবস্থার কারণে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের যে অবনতি ঘটে, তাই সামাজিক বিচ্ছিন্নতা I
শিল্প বিপ্লব ভৌগোলিক দূরত্বকে কমিয়ে আনলেও সামাজিক দূরত্বকে বৃদ্ধি করেছে। অর্থ উপার্জনের আশায় শহরে চলে আসার কারণে পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে দূরত্ব বেড়েছে। যা সামাজিক বিচ্ছিন্নতারই অন্যরূপ মাত্র।
33
অক্ষম দরিদ্র কারা?[Dhaka · 2019]
উত্তর
রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয়, তারাই অক্ষম দরিদ্র।
34
সামাজিক কার্যক্রম বলতে কী বোঝায়?[Dhaka · 2019]
উত্তর
সামাজিক কার্যক্রম বলতে একটি সুসংগঠিত দলীয় প্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করা হয়।
সামাজিক কার্যক্রম সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি। এই পদ্ধতি সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে। সমাজের প্রচলিত অপসংস্কৃতি, কু-প্রথা ও অব্যবস্থা দূর করে কাঙ্ক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক কার্যক্রম পরিচালিত হয় ।
35
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি কততম প্রয়াস?[Comilla · 2019]
উত্তর
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি ৪৩তম প্রয়াস ।
36
সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায়?[Comilla · 2019]
উত্তর
শিল্প বিপ্লবের ফলে উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিযোগিতামূলক ব্যবস্থার কারণে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের যে অবনতি ঘটে, তাই সামাজিক বিচ্ছিন্নতা।
শিল্প বিপ্লব ভৌগোলিক দূরত্বকে কমিয়ে আনলেও সামাজিক দূরত্বকে বৃদ্ধি করেছে। অর্থ উপার্জনের আশায় শহরে চলে আসার কারণে পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে দূরত্ব বেড়েছে। যা সামাজিক বিচ্ছিন্নতারই অন্যরূপ মাত্র।
37
অক্ষম দরিদ্র কারা?[Comilla · 2019]
উত্তর
রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয়, তারাই অক্ষম দরিদ্র।
38
সামাজিক কার্যক্রম বলতে কী বোঝায়?[Comilla · 2019]
উত্তর
সামাজিক কার্যক্রম বলতে একটি সুসংগঠিত দলীয় প্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করা হয়।
সামাজিক কার্যক্রম সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি। এই পদ্ধতি সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে। সমাজের প্রচলিত অপসংস্কৃতি, কু-প্রথা ও অব্যবস্থা দূর করে কাঙ্ক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক কার্যক্রম পরিচালিত হয়।
39
ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়?[Dhaka · 2018]
উত্তর
ইংল্যান্ডে বসতি আইনটি ১৬৬২ সালে প্রণীত হয়।
40
সামাজিক বিমা বলতে কী বোঝায়?[Dhaka · 2018]
উত্তর
সামাজিক বিমা বলতে ঝুঁকির বিপরীতে নাগরিকদের রক্ষায় সরকার বা বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত অর্থনৈতিক কর্মসূচিকে বোঝায়।
সাধারণত বার্ধক্য, অক্ষমতা, উপার্জনকারীর মৃত্যু, পেশাগত দুর্ঘটনা বা অসুস্থতার মতো ঝুঁকির বিপরীতে নাগরিকদের জন্য সামাজিক বিমা কর্মসূচি পরিচালিত হয়। এর উদাহরণ হলো— চাকরিজীবীদের পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বিমা, শ্রমিক ক্ষতিপূরণ ইত্যাদি। সামাজিক বিমার মাধ্যমে সামাজিক নিরাপত্তা ধারণার সূচনা হয়।
41
COS কী?[Rajshahi · 2018]
উত্তর
COS হচ্ছে Charity Organization Society বা দান সংগঠন সমিতি।
42
শিল্প দুর্ঘটনা বলতে কী বোঝায়?[Rajshahi · 2018]
উত্তর
শিল্পকারখানায় কর্মরত অবস্থায় যে সব দুর্ঘটনা ঘটে সেগুলোই শিল্প দুর্ঘটনা।
শিল্পকারখানায় যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে হয়। এতে পেশাগত দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। পেশাগত দুর্ঘটনার কারণে অনেক সময় শ্রমিকদের অকাল মৃত্যু ঘটে। অনেক সময় দুর্ঘটনাজনিত বিকলাঙ্গতার কারণে তারা কর্মক্ষমতাও হারিয়ে ফেলে। শিল্প-কারখানায় ঘটে যাওয়া এ সব পেশাগত দুর্ঘটনাই শিল্প দুর্ঘটনার অন্তর্ভুক্ত।
43
আধুনিক সমাজকর্মের সূত্রপাত কোন দেশে হয়?[Dhaka · 2017]
উত্তর
মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয়।
44
কোন আইনে অক্ষম দরিদ্রদেরকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা করো।[Dhaka · 2017]
উত্তর
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে অক্ষম দরিদ্রদেরকে চিহ্নিত করা হয়েছে।
রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ ও সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নন, তারাই অক্ষম দরিদ্রদের পর্যায়ভুক্ত। অক্ষম দরিদ্রদেরকে দরিদ্রাগারে রেখে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। যাদের আশ্রয়ের ব্যবস্থা থাকত তাদের জন্য ওভারসিয়ারের মাধ্যমে সাহায্যদানের ব্যবস্থা করা হতো।
45
নগরায়ণ কী?[Dhaka · 2017]
উত্তর
নগরায়ণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা হতে মানুষ অকৃষিভিত্তিক পেশা বা জীবন পদ্ধতিতে স্থানান্তরিত হয়।
46
শিল্পবিপ্লবের ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে- ব্যাখ্যা করো। [Dhaka · 2017]
উত্তর
শিল্পবিপ্লবের ফলে চিকিৎসাবিজ্ঞানের উন্নয়ন সাধিত হওয়ায় মানুষের মৃত্যুহার হ্রাস পেয়েছে।
শিল্পবিপ্লবের পরে বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বিশেষ করে সনাতন চিকিৎসা পদ্ধতির স্থান দখল করে নেয় আধুনিক চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন প্রাণঘাতী রোগের টীকা আবিষ্কৃত হয় এবং অস্ত্রোপচার ও ঔষধশিল্পের ব্যাপক প্রসার ঘটে। এছাড়া স্বাস্থ্য সম্বন্ধে মানুষের সচেতনতাও বৃদ্ধি পায়। এসব কারণে শিল্প-বিপ্লবোত্তর সময়ে মানুষের মৃত্যুহার হ্রাস পায়।
47
NASW-এর পূর্ণরূপ লিখ।[Rajshahi · 2017]
উত্তর
NASW-এর পূর্ণরূপ National Association of Social Workers.
48
পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?[Rajshahi · 2017]
উত্তর
পঞ্চদৈত্য বলতে ১৯৪২ সালে পেশকৃত বিভারিজ রিপোর্টে উল্লিখিত পাঁচটি সমস্যা- অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতাকে বোঝায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত আর্থ-সামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তা মোকাবিলার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ স্যার উইলিয়াম বিভারিজ একটি সামাজিক নিরাপত্তা রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টে তিনি উপর্যুক্ত পাঁচটি সমস্যা চিহ্নিত করেন। তার মতে, তৎকালীন দারিদ্র্যপীড়িত ইংল্যান্ডের সমাজজীবনকে এই পাঁচটি সমস্যা অক্টোপাসের মতো আঁকড়ে রেখেছিল। এই সমস্যাগুলোই পঞ্চদৈত্য নামে পরিচিতি পায়।
