Islamic History 2nd – A,B S – CH 6

01 মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন? [Dhaka · 2025]

উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম. এ. জি ওসমানী।

02 মুক্তিযুদ্ধে ‘সেক্টর’ কী? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সামরিক কার্যক্রম পরিচালনার জন্য যে কৌশলগত বিভাজন করা হয় তাকে সেক্টর – বলে। ১৯৭১ সালে মুজিবনগর সরকার বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত ‘করে। প্রতিটি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। মূলত যুদ্ধকে কার্যকর ও সুসংগঠিত করার জন্য সেক্টর বিভাজন করা হয়।

03 কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? [Dhaka · 2025]

উত্তর ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়।

04 ‘আত্মসমর্পণ দুলিল’ কী? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর আত্মসমর্পণ দলিল হলো একটি লিখিত চুক্তি যেখানে সামরিক পরাজয়ের পর কোনো দেশ বা সামরিক বাহিনী তাদের প্রতিপক্ষের কাছে নিঃশর্তভাবে নিজেদের সমর্পণ করে। এ দলিল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং পরাজিত পক্ষের সৈন্য, অস্ত্র-সরঞ্জামের ভবিষ্যত অবস্থার শর্তাবলি লেখা থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লে. জেনারেল নিয়াজি যৌথবাহিনীর নিকট আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।

05 মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব কোনটি? [Dinajpur · 2025]

উত্তর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ।

06 মুক্তিযোদ্ধারা কেন জাতির শ্রেষ্ঠ সন্তান? ব্যাখ্যা কর। [Dinajpur · 2025]

উত্তর এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জাতিকে মুক্তি এনে দেবার জন্য মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়। মুক্তিযোদ্ধাগণ কোনো চাওয়া-পাওয়া থেকে নয়, দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পরিবার ও পরিজনের কথা না ভেবে রক্তক্ষয়ী যুদ্ধে অস্ত্র হাতে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনেন বিধায় তাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়। তাদের বীরত্ব আর আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা।

07 বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? [Dhaka · 2023]

উত্তর বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।

08 মুক্তিযুদ্ধে নারীদের অবদান লেখ। [Dhaka · 2023]

উত্তর মুক্তিযুদ্ধে নারীরা পুরুষের পাশাপাশি মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এর বাইরে বিপুলসংখ্যক নারী মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছেন। এমনকি প্রত্যক্ষ যুদ্ধে নারীর অংশগ্রহণের দৃষ্টান্তও কম নয়।

09 ১৯৭০ সালের নির্বাচনে কোন দল বিজয়ী হয়? [Mymensingh · 2023]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়।

10 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির জন্ম হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে তাই শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদিতা নেতা। তার নেতৃত্ব, দূবদর্শিতা, প্রজ্ঞা ও যোগ্যতার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১৯৭০ সালে তার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধে অপরিসীম ভূমিকার কারণেই তাকে জাতির পিতা বলা হয়। ১৯৭২ সালের সংবিধানের তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়। তাই ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত বাঙালি জাতির সৃষ্টিতে অনবদ্য ভূমিকার কারণে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়।

11 মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? [Mymensingh · 2023]

উত্তর মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়।

12 ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে কেন ক্ষমতা হস্তান্তর করেনি? ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর ইয়াহিয়া সরকার ক্ষমতা হারানোর ভয়ে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। ইয়াহিয়া খান ভাবতে পারেনি আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তাই ৭০-এর নির্বাচনের ফলাফলে সে দিশেহারা হয়ে পড়ে। তাছাড়া ১৯৭১ সালে ৩ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচিত সদস্যরা ৬ দফা ও ১১ দফা প্রশ্নে আপস না করার সিদ্ধান্ত নিলে ভুট্টোর সাথে ষড়যন্ত্র করে ইয়াহিয়া খান ক্ষমতা বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। তাছাড়া পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা থেকে বিতাড়িত হবে এবং পূর্ব পাকিস্তানের উন্নয়ন হবে ভেবে ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে অনীহা দেখায়।

13 বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী? [Mymensingh · 2023]

উত্তর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দীন আহমদ।

14 আমাদের মুক্তিযুদ্ধে রাজাকার-আলবদর বাহিনীর ভূমিকা কী ছিল? [Mymensingh · 2023]

উত্তর আমাদের মুক্তিযুদ্ধে রাজকীয় আল-বদর বাহিনীর ভূমিকা ছিল খুবই ন্যক্কারজনক। তারা এদেশের স্বাধীনতা চায়নি। তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করত, নারীদের ইজ্জত লুটতে হানাদারদের সহযোগিতা করে। তারা নিজেরাও খুন, ধর্ষণ আর হত্যাকাণ্ডে অংশ নেয়। মূলত মুক্তিযুদ্ধে তারা ঘৃণিত ভূমিকা পালন করে।

15 বঙ্গবন্ধু কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? [Dhaka · 2022]

উত্তর বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

16 ১৯৬৯ সালে গনঅভ্যুথান কী? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]

উত্তর ১৯৬৯ সালে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান যে গণআন্দোলন সংঘটিত হয়েছিল তা উনসত্তরের গনঅভ্যুত্থান নামে পরিচিত।

আয়ুব খানের দশ বছরের স্বৈরশাসক পূর্ব পাকিস্তান ক্ষুদ্ধ করে তুলেছিলো। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করলে আয়ুব খান এই আন্দোলন দমন করার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা মামলা দায়েল করে। ফলে গণবিক্ষোভ সৃষ্টি হয়। এই সময় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এয়িয়ে এলে এ গণবিক্ষোভ গণবিস্ফোরণের পরিণত হয়। আয়ুব সরকারের বিরুদ্ধে এই তীব্র আন্দোলনই ইতিহাসে উনসত্তরের গনঅভ্যুত্থানে নামে পরিচিত। 17 বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

[Dhaka · 2022] উত্তর

বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 18 মুক্তিযুদ্ধের সাভেক সোভিয়েত ইউনিয়নের ভুমিকা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ- ব্যাখ্যা কর।

[Dhaka · 2022] উত্তর

মুক্তিযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল বিষেশ তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন করে। তৎকালীন সোভিয়েত রাষ্ট্রপ্রধান বাংলাদেশে পরিচালিত গণহত্যা ধংসযজ্ঞা বন্ধের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কে আহ্বান জানান। পাকিস্তানি বাহিনীর বর্বরতা খবর প্রচার করে সোভিয়েত প্রচারমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির সহায়তা করে। পাকিস্তানের পরাজয় আসন্ন দেখে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের যুদ্ধবন্ধের প্রস্তাব দেয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভোট দিয়ে এ প্রস্তাব বাতিল করে দেয়, যা আমাদের স্বাধীনতা অর্জনে বিশেষ ভুমিকা রাখে। এছাড়া সোভিয়েত সরকার ভারতে অবস্থানতর বাংলাদেশি শরণার্থীদের ত্রান দিয়ে এবং মুক্তিবাহিনীকে অস্ত্র দিয়ে সাহায্য করে। 19

বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালন করা হয়? [Dhaka · 2022]

উত্তর বাংলাদেশ জাতীয় দিবস ২৬ মার্চ পালন করা হয়। 20

আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজাকার- আলবদর বাহিনীর ভূমিকা কি ছিলো? ব্যাখা কর। [Dhaka · 2022]

উত্তর আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজাকার – আলবদর বাহিনী বিরোধী ভূমিকা পালন করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাজাকার – আলবদর বাহিনীর কার্যক্রম ছিল অমানবিক বর্বরোচিত ও ঘৃণ্য। তারা মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ অপরাধ করে। তারা পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তা স্বাধীনতাকামী মানুষের ঘরবাড়ি অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ ও হত্যার মর মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী অপতৎপরতা দ্বারা তারা পাকিস্তানি বাহিনীর সহায়ক শক্তি হবে হিসাবে কাজ করে।

21 কত সালে আওয়ামী লীগ গঠিত হয়?

[Rajshahi · 2022] উত্তর ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠিত হয়।

22 আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।

[Rajshahi · 2022] উত্তর আগরতলা মামলা বলতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে অভিযুক্ত করে স্বৈরাচারী আইয়ুব খানের দায়ের করা মামলাকে বোঝায়। আগরতলা মামলাটি দায়ের করা হয় ১৯৬৮ সালে জানুয়ারি মাসে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আভিযোগ ছিলো ১৯৬৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্বপাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। মামলাটির সরকারি নাম হল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। তবে মামলায় আগরতলার কথা উল্লেখ থাকায় মামলাটি আগরতলা মামলা মানে পরিচিত হয়।

23 ছয় দফাকে উত্থাপন করে?

[Rajshahi · 2022] উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা উত্থাপন করেন।

24 ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ জয়লাভ করেছিল কেন? ব্যাখ্যা কর।

[Rajshahi · 2022] উত্তর পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিমাতাসুলভ আচরণের বিপরীতে আওয়ামী লীগের জনকল্যাণমুখী আবস্থানই ১৯৭০ সালের নির্বাচনে দলটিকে জয় এনে দিয়েছে।

পাকিস্তানি শাসনগোষ্ঠীর অত্যাচার ও বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের মানুষ ছিলো ক্ষুদ্ধ। এ প্রেক্ষিতে আওয়ামী লীগ ছিলো সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতীক। দলটির পূর্ণাঙ্গ অবস্থান ছিলো এদের পক্ষে। তাছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বড় ধরনের প্রভাব রেখেছেন। ফলে সত্তরের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগোরিষ্ঠা অর্জন করেছেন। 25

ভারত কখন বাংলাদেশকে স্বাধীন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে? [Rajshahi · 2022] উত্তর

১৯৭১ সালে ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। 26

বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ বাংলার ইতিহাসে অবিস্মরণীয় কেন? ব্যাখ্যা কর। [Rajshahi · 2022] উত্তর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিকনির্দেশক। তাই এটি বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় ঘটনা। ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরদিন থেকে সমগ্র দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। তার নির্দেশেনা অনুযায়ী দেশের স্কুল -কলেজ, অফিস -আদালত,কল-কারখানা সব কিছু বন্ধ হয়ে যায়। সমগ্র জনতা দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর সদস্যদের প্রতিহত করতে থাকে। মূলত তার এ ভাষণে মুক্তিযুদ্ধাদের প্রস্তুতির আহ্বান জানানো হয়েছিল। তার আহ্বানে সাড়া দিয়েই মুক্তিকামী বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলো। এজন্য বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরনীয়।

27 মুক্তিযুদ্ধের বিরোধিতা কারী একটি রাজনৈতিক দলের নাম লেখ। [Dhaka · 2021]

উত্তর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

28 ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? [Dhaka · 2021]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন ৬ দফা ও ১১ দফাভিত্তিক বিষয়ে ব্যাপক জনসমর্থনের লাভের কারণে।বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৬৬ সালে নির্বাচনে বাঙ্গালীদের অধিকার সংবলিত ছয় দফা দাবি পেশ করেন। বাঙালিদের প্রতি পাকিস্তানি শাসকদের বৈষম্যরীতির বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। ছাত্র জনতা ১১ দফা আন্দোলন গড়ে তোলে। এ ৬ দফা এবং ১১ দফাকে বাংলা সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে গ্রহণ করেছিলেন। বিষয়টি বুঝতে পেরে বঙ্গবন্ধু এ ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ করেন।

29 মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের রাজধানী কোথায় ছিল? [Dhaka · 2021]

উত্তর মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের রাজধানী ছিল ইসলামবাদ।

30 ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে কেন ক্ষমতা হস্তান্তর করেনি? ব্যাখ্যা কর। [Dhaka · 2021]

উত্তর বাঙালিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেনি।

পাকিস্তানি শাসকগোষ্ঠী বিরুদ্ধে বাঙালিদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল স্বয়ত্তশাসন প্রতিষ্ঠা। স্সৈরাচারী সরকার তাদের এই দাবিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালির স্বয়ত্তশাসন দাবির বৈধতা প্রমাণ করে। বাঙালি তাদের নিজ অধিকার প্রতিষ্ঠা করবে বলে ইয়াহিয়া সরকার উদ্বিগ্ন হয়ে পড়ে। এ অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় সে কারণে ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। 31 বাংলাদেশের স্বাধীনতার স্থপতি কে?

[Dhaka · 2021] উত্তর

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 32 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয় কেন? ব্যাখ্যা কর।

[Dhaka · 2021] উত্তর

বঙ্গবন্ধুর একান্ত প্রচেষ্টায় এই বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে নিজের পরিচিতি লাভ করে। এ কারণে তাকে জাতির পিতা বলা হয়। নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে যাওয়ার পর বাঙালি বা বঙ্গ দেশের স্বাধীনতা ছিল না। বঙ্গ দেশ পাকিস্তান ও ব্রিটিশদের হাতে শাসিত হতো। ১৯৪৭ সালের ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেলেও বাঙালি পাকিস্তানের শাসকগোষ্ঠীর শিকার হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে এই অবস্থা থেকে মুক্তি দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান। ১৯৭১ সালের রেসকোর্স ময়দানে তার ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ নয়মাস যুদ্ধের মাধ্যমে লাভ করে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। 33

তমুদ্দীন মজলিসের প্রতিষ্ঠাতা কে? [Sylhet · 2021]

উত্তর তমুদ্দীন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম। 34

কালো রাত কি? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]

উত্তর ১৯৭১ সালের ২৫ শে মার্চের রাতকে কাল রাত বলে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা নির্বিচারে বাঙ্গালীদের হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা এই রাতে হত্যাযজ্ঞ চালায়। এই নির্মম হত্যাযোগ্য অভিযানটির সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। এ কারণে এই রাত বাংলাদেশে কাল রাত নামে পরিচিত।

35 যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?

[Sylhet · 2021] উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

36 ১৪ই ডিসেম্বর বিখ্যাত কেন? ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তানি বাহিনীরা হত্যা করে। এজন্য শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এই দিনটি বিখ্যাত।

বাঙালিদের অপ্রতিরোধ্য আক্রমণের ফলে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাক হানাদার বাহিনী বুঝে যায় তাদের পরাজয় সুনিশ্চিত। বাঙালি জাতি পরবর্তীতে কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে এজন্য তখন তারা বাঙ্গালীদেরকে মেধাশূন্য করার জন্য একটি নীল নকশা আঁকে। এরই পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর তারা বাঙালি বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে হত্যা করে। তাই ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বিখ্যাত। 37

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? [Sylhet · 2021] উত্তর

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 38

৬৯ এর গণঅভ্যুত্থান বলতে কি বুঝায়? ব্যাখ্যা কর। [Sylhet · 2021] উত্তর

আইয়ুব খানের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও স্বৈরশাসনের অবসানের জন্য ১৯৬৯ সালের আন্দোলনই ৬৯ এর গণঅভ্যুত্থান। স্বৈরাচারী শাসক আইয়ুব খান পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এছাড়াও বাঙালি হাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ছয় দফা দাবিকে নস্যাৎ করে দিতে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। পরবর্তীতে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। যা ১৯৬৯ সালে চূড়ান্ত রূপ লাভ করে। এই আন্দোলনে ৬৯ এর গণঅভ্যুত্থান হিসেবে পরিচিতি পায়।

39 ১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? [Sylhet · 2021]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

40 অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]

উত্তর ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী বাঙ্গালীদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সেই অপারেশনটির সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট।

১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞটি ছিল তাদের পূর্বপরিকল্পিত। আর এই হত্যাযজ্ঞ টি সাংকেতিক নাম তারা দিয়েছিল অপারেশন সার্চলাইট। 41 পাকিস্তান সরকারের বিরুদ্ধে কে অসহযোগ আন্দোলন’ এর ডাক দেন ?

[Combined · 2019] উত্তর

পাকিস্তান সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘অসহযোগ আন্দোলন’ এর ডাক দেন । 42 ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ সংক্ষেপে লেখো ।

[Combined · 2019] উত্তর

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পেছনে বহুবিধ কারণ ছিল। তবে পাক শাসকগোষ্ঠীর শোষণ- জুলুম থেকে জনগণের মুক্তিলাভের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের আকর্ষণীয় অঙ্গীকার ইত্যাদি কারণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আওয়ামী লীগ তখন ছিল পূর্ব পাকিস্তানের জনপ্রিয়তম দল। এর প্রধান কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী রাজনীতি, অসাধারণ ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি, যা ১৯৭০-এর নির্বাচনে দলীয় সাফল্যের পেছনে কাজ করেছিল। 43 কত সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয় ?

[Combined · 2019] উত্তর

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়। 44 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে লেখো ।

[Combined · 2019] উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীকে সেদেশে আশ্রয় দেয়। ভারত সরকার তার দেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ভারত মুক্তিবাহিনীকে যুদ্ধের জন্য অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের অস্থায়ী সরকারের সদর দপ্তর স্থাপনের অনুমতি দেয়। এছাড়া শরণার্থীদের সহায়তা করতে ভারত সরকার তার নাগরিকদের ওপর কর পর্যন্ত আরোপ করে। সরকারি পর্যায়ের বাইরেও ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। এভাবে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। 45

ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? [Combined · 2018]

উত্তর ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। 46

অপারেশন সার্চলাইট কী? [Combined · 2018]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে হত্যাযজ্ঞ চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। ২৫ মার্চ রাতের বর্বর হামলায় পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। রাতের অন্ধকারে অনেক নিরস্ত্র ও ঘুমন্ত মানুষকে গুলি ও অগ্নিসংযোগ করে নির্বিচারে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও অন্যান্য স্থানে হামলা করে কয়েকশ ছাত্র ও কয়েকজন শিক্ষককে হত্যা করা হয়। এ রাতে শুধু ঢাকায় ৭০০০ মানুষ নিহত হয়। ঢাকার বাইরেও কয়েকটি স্থানে পাকিস্তানিদের নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ চলে।

47 মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

[Combined · 2018] উত্তর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

48 মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো।

[Combined · 2018] উত্তর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়।

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রথম স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধকে সাংগঠনিক রূপ দিতে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের দায়িত্ব ছিল দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করে দেশকে শত্রুমুক্ত করা, দেশ-বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মুক্তাঞলে বেসামরিক প্রশাসন পরিচালনা করা। মুক্তিযুদ্ধের সফলতার পেছনে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অসামান্য। 49

মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? [Dhaka · 2017] উত্তর

মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টর ছিল। 50

৭ মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো। [Dhaka · 2017] উত্তর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার পরোক্ষ ঘোষণা। যে কারণে এটি বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় এক ঘটনা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরদিন থেকে সমগ্র দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। তাঁর নির্দেশনা অনুযায়ী দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যায়। সমগ্র জনতা বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর সদস্যদের প্রতিহত করতে থাকে। মূলত তার এ ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তার আহ্বানে সাড়া দিয়েই বাঙালি জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয়।

51 সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? [Comilla · 2017]

উত্তর সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালে সংঘটিত হয়।

52 অসহযোগ আন্দোলন বলতে কী বুঝায়? [Comilla · 2017]

উত্তর ১৯২০ খ্রিষ্টাব্দে ইংরেজদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ করে এবং ভারতে স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহাত্মা গান্ধী যে অহিংস আন্দোলনের আহ্বান জানান তাই অসহযোগ আন্দোলন নামে পরিচিত।

১৯১৯ খ্রিষ্টাব্দে সরকার রাওলাট আইন পাস করলে জনগণ ক্ষুব্ধ হয়। পরবর্তীতে ১৯১৯ খ্রিষ্টাব্দের ১৩ এপ্রিল জেনারেল ডায়ারের নির্দেশে বহু নিরস্ত্র মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড নামে পরিচিত। এ সকল ঘটনার প্রতিবাদ স্বরূপ এবং ভারতে নিজেদের স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে মহাত্মা গান্ধী এ অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। 53 লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

[Comilla · 2017] উত্তর

লাহোর প্রস্তাব ১৯৪০ সালে পেশ করা হয়। 54 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝায়?

[Comilla · 2017] উত্তর

হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি- কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহর উত্থাপিত এ তত্ত্বই দ্বি-জাতি তত্ত্ব নামে পরিচিত। ১৯৪০ সালের ২২-২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের ২৭তম অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। এ তত্ত্বের মূলকথা হলো হিন্দু-মুসলিম আলাদা জাতি। তাদের ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতি-প্রথা এবং ইতিহাস-ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। সুতরাং সাম্প্রদায়িক জটিলতা নিরসনে ভারতের দুই প্রধান সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন অপরিহার্য বলে তিনি মনে করেন। এ মতামতই দ্বি- জাতিতত্ত্ব নামে পরিচিতি। 55

ছয় দফা কর্মসূচি কে পেশ করেন? [Comilla · 2017]

উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি পেশ করেন। 56

ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বুঝায়? [Comilla · 2017]

উত্তর ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে অভিযুক্ত করে যে মামলা দায়ের করা হয় তাই আগরতলা মামলা নামে পরিচিত। আগরতলা মামলাটি দায়ের করা হয় ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল- বঙ্গবন্ধুর নেতৃত্বেভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এ জন্য মামলাটির নাম হয় আগরতলা মামলা।