01 কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর ৯০৯ খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়।
02 কাকে, কেন কুরাইশদের বাজপাখি বলা হয়? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর প্রথম আব্দুর রহমানের অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে ‘কুরাইশদের বাজপাখি’ বলে অভিহিত করেন।
প্রথম আব্দুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু বিদ্রোহীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার প্রদর্শনে তিনি কুণ্ঠাবোধ করতেন না। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তিনি তার গতিপথের যাবতীয় প্রতিবন্ধকতাকে একক শক্তি দিয়ে নির্মূল করতেন। আব্দুর রহমান আদ-দাখিলের বিরুদ্ধে খলিফা আল মনসুর একটি অভিযান প্রেরণ করেন। আদ-দাখিল আল মনসুরের সেনাপতিকে পরাজিত করে তার ছিন্ন মস্তক ও একটি চিঠিসহ আল মনসুরের দরবারে প্রেরণ করেন। তার এ অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে ‘কুরাইশদের বাজপাখি’ বলে অভিহিত করেছেন।
03 উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা কে? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ্ আল-মাহদী।
04 ফাতেমীয় কারা? ব্যাখ্যা কর। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা হযরত আলী (রা) ও কন্যা হযরত ফাতেমা (রা)-এর পরবর্তী বংশধরগণ ইতিহাসে ফাতেমী নামে পরিচিত। ফাতেমী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উবায়দুল্লাহ আল মাহদী। তিনি অল্প সময়েই সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটান। ফলে ফাতেমী খিলাফত একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়।
05 কত খ্রিষ্টাব্দে স্পেনে মুসলিম শাসনের অবসান হয়? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]
উত্তর ১৪৯২ খ্রিষ্টাব্দে স্পেনে মুসলিম শাসনের অবসান হয়।
06 তারিক বিন জিয়াদ ইতিহাসে বিখ্যাত কেন? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]
উত্তর ৭১১ খ্রিষ্টাব্দে বীরশ্রেষ্ঠ সেনাপতি তারিক বিন জিয়াদ মাত্র ১২,০০০ সৈন্যসহ জুলিয়ানের চারটি নৌযানে অবতরণ করেন। অতি অল্প সময়ের মধ্যে তারিক স্পেনের রাজা রডারিকের ১,০০,০০০ সৈন্যের মোকাবিলা করেন। ওয়াদী আল বেকার নিকটবর্তী সারিসে মুসলিম ও রডারিকের গথিক বাহিনীর সংঘর্ষ হয়। ইতিহাসে এটাই ‘ওয়াদি আল বেকার যুদ্ধ’ নামে পরিচিত। এ যুদ্ধে রডারিক শোচনীয়ভাবে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। ফলে স্পেনে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। আর এ কারণেই তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত।
07 টুরসের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]
উত্তর টুরসের যুদ্ধ ৭৩২ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।
08 স্পেনের তৃতীয় আবদুর রহমান খলিফা উপাধি গ্রহণ করেন কেন? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]
উত্তর দশম শতাব্দীর ত্রিশের দশকে পৃথিবীতে তিনটি খিলাফতের অস্তিত্ব বিদ্যমান ছিল। যেমন- আব্বাসি খিলাফত, ফাতেমি খিলাফত এবং উমাইয়া খিলাফত। স্পেনের কিংবদন্তি শাসক তৃতীয় আবদুর রহমান আব্বাসি ও ফাতেমি খিলাফতের প্রতি বীতশ্রদ্ধ হয়ে স্পেনে রাজনৈতিক ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করে ইউরোপে মুসলিম শৌর্য ও বীর্য স্থায়িভাবে প্রতিষ্ঠা ও ইসলামি কৃষ্টি ও সভ্যতার বিকাশের জন্য ৯২৯ খ্রিষ্টাব্দে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন।
09 কার নামানুসারে আব্বাসি খিলাফতের নামকরণ করা হয়? [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026]
উত্তর মহানবি (সা.)-এর চাচা আল-আব্বাসের নামানুসারে আব্বাসি খিলাফতের নামকরণ করা হয়।
10 বাইতুল হিকমার অনুবাদ কার্যাবলি কীরূপ ছিল? [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026]
উত্তর খলিফা মামুন বায়তুল হিকমাহর অনুবাদ দপ্তরে গ্রিক, সিরীয়, পারসিক, সংস্কৃত ভাষায় লিখিত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন মৌলিক গ্রন্থ সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। এ সময় যেসব লেখকের গ্রন্থ আরবিতে অনূদিত হয় তার মধ্যে ছিলেন প্লেটো, এরিস্টটল, লিউক, কোস্টার, গ্যারেন, ইউক্লিড, টলেমি প্রমুখ। এছাড়া মানকাহ ও দুবান নামক পণ্ডিতের ওপর সংস্কৃত ভাষায় লিখিত ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ্যার প্রস্তুক এবং ঈসা, বিন ইয়াহিয়া, মুসা বিন খালিদের ওপর বিভিন্ন পারসিক আকর গ্রন্থ আরবিতে অনুবাদের ভার দেন।
11 জিব্রাল্টার প্রণালি কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে? [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026]
উত্তর জিব্রাল্টার প্রণালি ইউরোপ ও আফ্রিকা দুইটি মহাদেশকে পৃথক করেছে।
12 আবদুর রহমানকে “আরবদের বাজপাখি” বলা হয় কেন? [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026]
উত্তর প্রথম আব্দুর রহমানের অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে ‘আরবদের বাজপাখি’ বলে অভিহিত করেন।
প্রথম আব্দুর রহমান ৩৩ বছর শাসনকার্য পরিচালনা করে একটি দক্ষ ও কার্যকরী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। জাতি-ধর্ম নির্বিশেষে তিনি সকলকে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু বিদ্রোহীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার প্রদর্শনেও তিনি কুণ্ঠাবোধ করতেন না। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তিনি তার গতিপথের যাবতীয় প্রতিবন্ধকতাকে একক শক্তি দিয়ে নির্মূল করতেন।
13 কোন খলিফার আমলে স্পেন বিজিত হয়? [শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2026]
উত্তর উমাইয়া খলিফা আল-ওয়ালিদ বিন আব্দুল মালিকের (আল-ওয়ালিদ ) শাসনামলে (৭০৫-৭১৫ খ্রি.) ৭১১ খ্রিস্টাব্দে স্পেন বিজিত হয় I
14 কাকে, কেন ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয়? ব্যাখ্যা কর। [শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2026]
উত্তর প্রথম আবদুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয়। কারণ তার ব্যবহার ছিল অত্যন্ত তেজস্বিতাপূর্ণ। আবদুর রহমান অর্জিতসূত্রে প্রাপ্ত সিংহাসনের প্রতিবন্ধক ফ্রান্সের শার্লিমেন এবং খলিফা মনসুরকে যুদ্ধক্ষেত্রে কূটকৌশলে পরাজিত করেন। ১৫৬ হিজরিতে তিনি খলিফা আল মনসুরের নামে খুতবা পাঠ বন্ধ করে দেন। তাই খলিফা মনসুর তার ঔদ্ধত্য আচরণের জন্য তাকে কুরাইশদের বাজপাখি বলে অভিহিত করেন।
15 স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম কী? [মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2026]
উত্তর স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম জিব্রাল্টার প্রণালি।
16 তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের ত্রাণকর্তা বলা হয় কেন? [মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2026]
উত্তর তৃতীয় আব্দুর রহমান ছিলেন স্পেনের শ্রেষ্ঠ শাসক। তৃতীয় আব্দুর রহমান ৯১২ খ্রিষ্টাব্দে উমর ইবনে হাফসুনের দীর্ঘ ৪০ বছরের ত্রাসের রাজত্বের অবসান ঘটিয়ে Tolox দুর্গ দখল করেন। ওমরের উত্তরাধিকারী চার পুত্র জাফর, সুলায়মান, আব্দুর রহমান ও হাফসকে পরাজিত করে বোবাষ্ট্রো দুর্গ অধিকার করেন। তৃতীয় আব্দুর রহমান ৯২৮ খ্রিষ্টাব্দে তাফসিরের বিদ্রোহী নেতা শেখ আসলামীকে পরাজিত ও কারারুদ্ধ করেন। দক্ষিণাঞ্চলে ইজিজা, মেবিদা, এনভিরা, কেইন ও টলেডোবাসীর বিদ্রোহ দমন করে নিজ প্রভুত্ব প্রতিষ্ঠা করেন। তিনি ফাতেমিদের স্পেন জয়ের আশাও ধূলিসাৎ করে দেন। এসব অবদানের জন্য তাকে স্পেনের ত্রাণকর্তা বা Saviour of Spain বলা হয়।
17 ‘Saviour of Spain’ কাকে বলা হয়? [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]
উত্তর তৃতীয় আবদুর রহমানকে ‘Saviour of Spain’ বলা হয়।
18 কর্ডোভাকে ‘ইউরোপের বাতিঘর’ বলা হয় কেন? [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]
উত্তর মধ্যযুগে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বলে কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়।
উমাইয়া রাজত্বকালে স্পেনের সার্বিক উন্নয়নের মূলকেন্দ্র ছিল কর্ডোভা নগরী। একে কেন্দ্র করেই মধ্যযুগে স্পেনে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। এটি ইউরোপের সবচেয়ে সৌন্দর্যের নগরী ছিল। কর্ডোভার কারুকার্যখচিত প্রাসাদ, সুনির্মিত অট্টালিকা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ছিল। মসজিদ, মাদ্রাসা, স্নানাগার, বিপণিবিতান, উদ্যান, দুর্গ, প্রাসাদ দ্বারা সুসজ্জিত ছিল বলেই কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়। 19 কুরাইশদের বাজপাখি কাকে বলা হয়?
[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026] উত্তর
স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ- দাখিলকে কুরাইশদের বাজপাখি বলা হয়। 20 দারুল হিকমাহ কী? ব্যাখ্যা করো ।
[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026] উত্তর
ফাতেমি খলিফা আল হাকিম কায়রো শহরে ১০০৫ খ্রিষ্টাব্দে ‘দারুল হিকমা’ বা জ্ঞানের দরজা প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি তিনি বাগদাদের ‘বায়তুল হিকমার’ অনুকরণে প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে ছিল জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ প্রভৃতি। এর পাশে একটি লাইব্রেরিও প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে এ বিদ্যালয় শিয়া মতাবলম্বীদের শিক্ষার কেন্দ্ররূপে পরিণত হয় এবং এতে শিয়া শিক্ষাদীক্ষা ও রীতিনীতি বিশেষ প্রভাব বিস্তার করে। 21
২য় আবদুর রহমান এর উপাধি কী ছিল? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026]
উত্তর দ্বিতীয় আবদুর রহমানের উপাধি ছিল আল ওয়াসাত বা মধ্যবর্তী। 22
১ম আবদুর রহমানকে আরবদের বাজপাখি বলা হয় কেন? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026]
উত্তর আব্বাসি সেনাপতি আলা বিন মুগিসকে পরাজিত করে তার ছিন্ন মস্তক বাগদাদ নগরীতে প্রেরণ করায় স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিলকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয়। প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ উমাইয়াদের নির্মূল করতে তাদের ওপর হত্যাযজ্ঞ চালান। তবে সৌভাগ্যক্রমে উমাইয়া যুবরাজ আবদুর রহমান স্পেনে পালিয়ে গিয়ে একসময় সেখানে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আব্বাসি খলিফা আল মনসুর তাকে দমন করতে আলা বিন মুগিসের নেতৃত্বে অভিযান পাঠান। কিন্তু আবদুর রহমান তাকে পরাজিত করে একটি চিঠিসহ তার ছিন্ন মস্তক বাগদাদে পাঠান। তার এ সাহসিকতা দেখে খলিফা আল মনসুরই তাকে ‘কুরাইশদের বাজপাখি’ উপাধি দেন।
23 কুরাইশদের বাজপাখি কাকে বলা হয় ?
[Rajshahi · 2019] উত্তর স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ- দাখিলকে কুরাইশদের বাজপাখি বলা হয়।
24 দারুল হিকমাহ কী ? ব্যাখ্যা করো ।
[Rajshahi · 2019] উত্তর ফাতেমি খলিফা আল হাকিম কায়রো শহরে ১০০৫ খ্রিষ্টাব্দে ‘দারুল হিকমা’ বা জ্ঞানের দরজা প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি তিনি বাগদাদের ‘বায়তুল হিকমার’ অনুকরণে প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে ছিল জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ প্রভৃতি। এর পাশে একটি লাইব্রেরিও প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে এ বিদ্যালয় শিয়া মতাবলম্বীদের শিক্ষার কেন্দ্ররূপে পরিণত হয় এবং এতে শিয়া শিক্ষাদীক্ষা ও রীতিনীতি বিশেষ প্রভাব বিস্তার করে।
25 স্পেন কোন মহাদেশে অবস্থিত?
[Dhaka · 2019] উত্তর স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত।
26 চার্লস মার্টেল কে ছিলেন?
[Dhaka · 2019] উত্তর চার্লস মার্টেল (Charles Martel) অষ্টম শতকে সংঘটিত টুরসের যুদ্ধের সময় ফ্রান্সের রাজা ছিলেন।
৭৩২ খ্রিষ্টাব্দে ফ্রান্সের রাজা চার্লস মার্টেল এবং স্পেনের উমাইয়া গভর্নর আবদুর রহমান আল গাফেকির মধ্যে টুরসের যুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্সে মুসলিম শাসন বিস্তারের আকাঙ্ক্ষা ছিল এ যুদ্ধের অন্যতম কারণ। স্পেনের টুরস ও পয়টিয়ার্সের মধ্যে ক্লেন ও ভিয়েন-এর সংযোগস্থলে রাজা চার্লস মার্টেলের বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ হয়। চার্লস আহত মুসলমান সেনাদের হত্যা করে ‘মার্টেল হন্তা’ উপাধি গ্রহণ করেন। এ যুদ্ধে বিপর্যয়ের ফলে মুসলিমদের পক্ষে স্পেনের বাইরে ফ্রান্স বা ইউরোপের অন্যত্র আধিপত্য বিস্তার করা আর সম্ভব হয়নি।
27 মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম কী ছিল? [Dhaka · 2018]
উত্তর মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম ছিল কর্ডোভা।
28 কাকে, কেন ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয়? ব্যাখ্যা করো। [Dhaka · 2018]
উত্তর আব্বাসি সেনাপতি আলা বিন মুগিসকে পরাজিত করে তার ছিন্ন মস্তক বাগদাদ নগরীতে প্রেরণ করায় স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিলকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয়।
প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আস-সাফফা উমাইয়াদের নির্মূল করতে তাদের ওপর হত্যাযজ্ঞ চালান। তবে সৌভাগ্যক্রমে উমাইয়া যুবরাজ আব্দুর রহমান স্পেনে পালিয়ে গিয়ে একসময় সেখানে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আব্বাসি খলিফা আল মনসুর তাকে দমন করতে আলা বিন মুগিসের নেতৃত্বে অভিযান পাঠান। কিন্তু আবদুর রহমান তাকে পরাজিত করে একটি চিঠিসহ তার ছিন্ন মস্তক বাগদাদে পাঠান। তার এ সাহসিকতা দেখে খলিফা আল মনসুরই তাকে ‘কুরাইশদের বাজপাখি’ উপাধি দেন। 29 মুজারেব কারা?
[Rajshahi · 2018] উত্তর
অষ্টম শতাব্দীতে এক দল ইউরোপীয় খ্রিষ্টান আরবীয় ভাবধারা, রীতিনীতি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে ওঠে, এরাই মুজারেব নামে পরিচিত। 30 ইসলামের ইতিহাসে কর্ডোভা এত বিখ্যাত কেন? ব্যাখ্যা করো।
[Rajshahi · 2018] উত্তর
মধ্যযুগে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় ইউরোপীয় জ্ঞান- বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বলে কর্ডোভা ইসলামের ইতিহাসে এত বিখ্যাত। উমাইয়া রাজত্বকালে স্পেনের সার্বিক উন্নয়নের মূলকেন্দ্র ছিল কর্ডোভা নগরী। একে কেন্দ্র করেই মধ্যযুগে স্পেনে জ্ঞান-বিজ্ঞান, শিল্প- সংস্কৃতি, স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। এটি ইউরোপের সবচেয়ে সৌন্দর্যের নগরী ছিল। কর্ডোভার কারুকার্যখচিত প্রাসাদ, সুনির্মিত অট্টালিকা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ছিল। মসজিদ, মাদ্রাসা, স্নানাগার, বিপনি, উদ্যান, দুর্গ, প্রাসাদ দ্বারা সুসজ্জিত ছিল বলেই কর্ডোভা ইতিহাসে এত বিখ্যাত। 31
স্পেন কোন মহাদেশে অবস্থিত? [Dhaka · 2017]
উত্তর স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত। 32
প্রথম আবদুর রহমানকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয় কেন? ব্যাখ্যা করো। [Dhaka · 2017]
উত্তর প্রথম আবদুর রহমানের অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে ‘কুরাইশদের বাজপাখি’ বলে অভিহিত করেন। প্রথম আবদুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু বিদ্রোহীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার প্রদর্শনে তিনি কুণ্ঠাবোধ করতেন না। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তিনি তার গতিপথের যাবতীয় প্রতিবন্ধকতাকে একক শক্তি দিয়ে নির্মূল করতেন। আবদুর রহমান আদ-দাখিলের বিরুদ্ধে খলিফা আল মনসুর একটি অভিযান প্রেরণ করেন। আদ-দাখিল আল মনসুরের সেনাপতিকে পরাজিত করে তার ছিন্ন মস্তক ও একটি চিঠিসহ আল মনসুরের দরবারে প্রেরণ করেন। তার এ অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে ‘কুরাইশদের বাজপাখি’ বলে অভিহিত করেছেন।
33 আদ দাখিল বলা হয় কাকে?
[Rajshahi · 2017] উত্তর স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা প্রথম আবদুর রহমানকে আদ-দাখিল বলা হয়।
34 তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যা করো।
[Rajshahi · 2017] উত্তর মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ ৭১১ খ্রিষ্টাব্দে স্পেনের রাজা রডারিককে পরাজিত করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
স্পেনের সিউটা দ্বীপের শাসক কাউস্ট জুলিয়ানের আমন্ত্রণ পেয়ে খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে ৭১০ খ্রিষ্টাব্দে মুসা ইবনে নুসায়ের সেনাপতি তারিক বিন জিয়াদকে স্পেনে পাঠান। ৭১১ খ্রিষ্টাব্দে তারিক রাজা রডারিকের সম্মুখীন হন। সপ্তাহব্যাপী যুদ্ধের পর তারিক বিজয় লাভ করেন এবং রডারিক পরাজিত হয়ে নদীতে ডুবে প্রাণ হারান। তারিকের সুদক্ষ রণকৌশল আর সাহসী মনোভাবে স্পেনে ইসলামের পতাকা উত্তোলিত হয়। এ কারণেই তিনি ইতিহাসে বিশেষ পরিচিতি লাভ করেন। 35
স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী ? উত্তর স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম তারিক ইবনে জিয়াদ ।
36 কর্ডোভাকে ইউরোপের বাতিঘর’ বলার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর তৃতীয় আব্দুর রহমানের শাসনামলে স্পেন বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান- বিজ্ঞানের সূতিকাগার হিসেবে মর্যাদা লাভ করে । জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধি একটি উন্নত দেশের প্রতীক। স্পেনের কর্ডোভা বিশ্ববিদ্যালয় জ্ঞানীদের মিলনক্ষেত্রে পরিণত হয়। এশিয়া, ইউরোপ, আফ্রিকা হতে বহু ছাত্র ও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা, ইতিহাস, দর্শন, চিকিৎসাবিদ্যা, রসায়ন ও ফলিত বিজ্ঞান বিষয়ে পড়াশুনা, করতে আসত। বিভিন্ন শাস্ত্রে অভিজ্ঞ পণ্ডিতদের অপূর্ব সমাবেশ ঘটায় কর্ডোভাকে পণ্ডিত প্রসূতি নামে আখ্যায়িত করা হতো। কর্ডোভায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাঠাগার নির্মিত হয়েছিল। আব্দুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কর্ডোভা সভ্যতার বাতিঘররূপে খ্যাতি লাভ করে এবং কর্ডোভা ইউরোপের বাতিঘর হিসাবে মর্যাদা লাভ করে। 37
২য় আব্দুর রহমানের উপাধি কী ছিল? উত্তর
দ্বিতীয় আব্দুর রহমানের উপাধি ছিল ‘আল-আওসাত’ বা ‘মধ্যবর্তী’। 38 ১ম আব্দুর রহমানকে আরবের বাজপাখি বলা হয় কেন?
উত্তর প্রথম আব্দুর রহমানকে ‘আরবদের বাজপাখি’ বলা হয়।
কারণ তার ব্যবহার ছিল অত্যন্ত তেজস্বিতাপূর্ণ। আব্দুর রহমান অর্জিতসূত্রে প্রাপ্ত সিংহাসনের প্রতিবন্ধক ফ্রান্সের শার্লিমেন এবং খলিফা মনসুরকে যুদ্ধক্ষেত্রে কূটকৌশলে পরাজিত করেন। ১৫৬ হিজরিতে তিনি খলিফা আল মনসুরের নামে খুতবা পাঠ বন্ধ করে দেন। তাই খলিফা মনসুর তার ঔদ্ধত্য আচরণের জন্য তাকে ‘আরবদের বাজপাখি’ বলে অভিহিত করেন। 39 স্পেন বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন?
উত্তর স্পেন বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন তারিক বিন জিয়াদ।
40 প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের রাজপাখি বলা হয় কেন? উত্তর
প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয়। কারণ তার ব্যবহার ছিল অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। আব্দুর রহমান উত্তরাধিকারসূত্রে সিংহাসন প্রাপ্ত শাসক শার্লিমেন এবং খলিফা মনসুর। যুদ্ধক্ষেত্রে এবং কূটকৌশলে পরাজিত করেন। ১৫৬ হিজরিতে তিনি খলিফা আল মনসুরের নামে খুতবা পাঠ বন্ধ করে দেন। তাই খলিফা মনসুর তার ঔদ্ধত্য আচরণের জন্য তাকে কুরাইশদের বাজপাখি (The Falcon of the Quraysh) বলে অভিহিত করে। 41
কাকে কুরাইশদের বাজপাখি বলা হয়? উত্তর আবদুর রহমান আদ-দাখিলকে কুরাইশদের বাজপাখি বলা হয়।
42 কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
উত্তর কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়। কারণ উমাইয়াদের রাজধানী কর্ডোভা ছিল সংস্কৃতিতে ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত শহর। ভাষা, সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য, সংগীত, দর্শন, জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে কর্ডোভায় বিদ্যমান পণ্ডিত ও স্থাপত্যবিদগণ অপরিসীম অবদান রেখে গেছেন। বস্তুত কর্ডোভাতে সংস্কৃতির যে পূর্ণ বিকাশ সাধিত হয়েছিল তা তমসাচ্ছন্ন ইউরোপের বুকে কর্ডোভা নগরীকে একটি বাতিঘরে পরিণত করে। 43
মুসলমানরা কত সালে স্পেন বিজয় করে? উত্তর
মুসলমানরা ৭১১ সালে স্পেন বিজয় করে। 44 প্রথম আবদুর রহমানকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয়। কারণ তার ব্যবহার ছিল অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। আব্দুর রহমান উত্তরাধিকারসূত্রে সিংহাসনপ্রাপ্ত শাসক শার্লিমেন এবং খলিফা মনসুর যুদ্ধক্ষেত্রে এবং কূটকৌশলে পরাজিত করেছিলেন। ১৫৬ হিজরিতে তিনি খলিফা আল মনসুরের নামে খুতবা পাঠ বন্ধ করে দেন। তাই খলিফা মনসুর তার ঔদ্ধত্য আচরণের জন্য তাকে কুরাইশদের বাজপাখি (The Falcon of the Quraysh) বলে অভিহিত করে।
45 স্পেন কোন উপদ্বীপে অবস্থিত? উত্তর
স্পেন আইবেরীয় উপদ্বীপে অবস্থিত। 46
কোনটিকে খ্রিস্টানদের ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলা হয় এবং কেন? উত্তর টুরসের যুদ্ধকে খ্রিষ্টানদের ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলা হয়।। ৭৩০ খ্রিস্টাব্দে আব্দুর রহমান আল গাফেকী স্পেনের আমির নিযুক্ত হন। তিনি সমগ্র ইউরোপে মুসলিম শাসন প্রতিষ্ঠায় প্রয়াসী হয়ে উঠেন। তিনি বর্ডোর ডিউক ইউডিসকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন এবং আলবাসার হত্যার প্রতিরোধ গ্রহণের জন্য টারসে শিবির স্থাপন করেন। এতে ভীতসন্ত্রস্ত হয়ে ইউডিস ফ্রান্সের রাজা চার্লস মার্টেলের সাহায্য কামনা করেন। অবশেষে ৭৩২ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে চার্লস। মার্টেল বাহিনীর সাথে মুসলিম বাহিনীর সংঘর্ষে আল গাফেকী পরাজিত হন। এর ফলে ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য অঞ্চলে মুসলিম আধিপত্য বিস্তারের পথ রুদ্ধ হয়। আর তাই এ যুদ্ধকে খ্রিস্টানদের ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলা হয়।
47 মুসলমানরা কত খ্রিস্টাব্দে স্পেন বিজয় করে?
উত্তর মুসলমানরা ৭১১ খ্রিস্টাব্দে স্পেন বিজয় করে। 48
কাকে এবং কেন আদ-দাখিল বলা হয়? উত্তর
স্পেনের উমাইয়া শাসক প্রথম আব্দুর রহমানকে আদ-দাখিল বলা হয়। আব্বাসিদের নিকট ক্ষমতা হারিয়ে উমাইয়া বংশধর প্রথম আব্দুর রহমান তার অনুচর বদরকে নিয়ে স্পেনে গমন করেন। সেখানে বসবাসরত সিরিয়ান জাতিভুক্ত তিন নেতার সমর্থন লাভ করে জনমত গঠনে আত্মনিয়োগ করেন। এ সময় স্পেনের শাসক ইউসুফ আল ফিহরির দুর্বলতার সুযোগে ৭৫৫ খ্রিস্টাব্দে মালাগার পূর্বে অবস্থিত আন্দালুসে অবতরণ করেন। সেখানে সামরিক শক্তির ওপর ভর করে আব্দুর রহমান ইউসুফ পালিয়ে গেলে আব্দুর রহমান কর্ডোভা দখল করে স্পেনে স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করে ৭৫৬ খ্রিস্টাব্দে আদ-দাখিল বা নবাগত নামে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। 49
স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম কী? উত্তর
স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম জিব্রাল্টার প্রণালি। 50 তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের ত্রাণকর্তা বলা হয় কেন?
উত্তর তৃতীয় আব্দুর রহমান ছিলেন স্পেনের শ্রেষ্ঠ শাসক। তৃতীয় আব্দুর রহমান ৯১২ খ্রিস্টাব্দে উমর ইবনে হাফসুনের দীর্ঘ ৪০ বছরের ত্রাসের রাজত্বের অবসান ঘটিয়ে Tolox দুর্গ দখল করেন। ওমরের উত্তরাধিকারী চার পুত্র জাফর, সুলায়মান, আব্দুর রহমান ও হাফসকে পরাজিত করে বোবাস্ট্রো দুর্গ অধিকার করেন। তৃতীয় আব্দুর রহমান ৯২৮ খ্রিষ্টাব্দে তাফসিরের বিদ্রোহী নেতা শেখ আসলামীকে পরাজিত ও কারারুদ্ধ করেন। দক্ষিণাঞ্চলে ইজিজা, মেবিদা, এনভিরা, কেইন ও টলেডোবাসীর বিদ্রোহ দমন করে নিজ প্রভুত্ব প্রতিষ্ঠা করেন। তিনি ফাতেমিদের স্পেন জয়ের আশাও ধূলিসাৎ করে দেন। এসব অবদানের জন্য তাকে স্পেনের ত্রাণকর্তা বা Saviour of Spain বলা হয়।
51 জিব্রাল্টার প্রণালি কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে? উত্তর
জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর- এ দুটি জলরাশিকে যুক্ত করেছে। 52
তারিক বিন জিয়াদের পরিচয় দাও। উত্তর তারিক বিন জিয়াদ ছিলেন উমাইয়া খলিফা ওয়ালিদের একজন বিখ্যাত সেনাপতি। তিনিই প্রথম স্পেন জয় করেন। ৭১১ সালে তিনি তার মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে স্পেনের অত্যাচারী রাজা রডারিকের ১২০,০০০ সৈন্যের বিশাল বাহিনীকে পরাজিত করেন। ইউরোপে তিনিই প্রথম ইসলামের পতাকাকে উড্ডীন করেন। আর এজন্য তিনি ইসলামের ইতিহাসে বেশ খ্যাতিলাভ করেন।
53 স্পেন মুসলমানদের শাসন কত বছর চলছিল?
উত্তর স্পেনে মুসলমানদের শাসন ৭৮৯ বছর চলেছিল। 54
স্পেনে আক্রমণের কারণ কী ছিল? উত্তর
স্পেনে গথিক রাজা রডারিকের কুশাসনে সাধারণ স্পেনবাসী, ক্রীতদাস, ভূমিদাস এবং উৎপীড়িত ইহুদিরা জর্জরিত এবং দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল। এ সুযোগে সাম্রাজ্য বিস্তারে আগ্রহী উমাইয়া শাসনকর্তা মুসা বিন নুসায়েব স্পেনের ওপর দৃষ্টিনিবন্ধ করেন। এছাড়া সিউটা দ্বীপের শাসনকর্তা কাউন্ট জুলিয়ান ছিলেন মৃত ও সিংহাসনচ্যুত উহটিজারের জামাতা। শ্বশুর হত্যা ও কন্যার অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য তিনি মুসা ইবনে নুসাইরকে স্পেন আক্রমণের জন্য আহ্বান জানান। 55 খলিফা আল ওয়ালিদের শাসনামল কত?
উত্তর খলিফা আল ওয়ালিদের শাসনামল ৭০৫-৭১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল।
56 মুসা ও তারিকের সাক্ষাৎ সম্পর্কে কী জান? লেখ। উত্তর
তারিক বিন জিয়াদ টলেডোর নিকটবর্তী তারাভেরাতে উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইর-এর সংবর্ধনার জন্য অপেক্ষাও করেন কিন্তু উভয়ের সাক্ষাৎ মধুরতম ও প্রীতিপূর্ণ হয় নি। তারিক বিন জিয়াদকে আদেশ অমান্য করার দায়ে মুসা বিন নুসাইর বেত্রাঘাত করেন। প্রবল বিক্রমশালী বীর তারিক সামরিক শৃঙ্খলার প্রতি নজিরবিহীন শ্রদ্ধা দেখিয়ে নীরবে এ অপমান সহ্য করেন। পরবর্তী সময়ে মুসা ও তারিকের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথে আরাগোনা অভিমুখে রওয়ানা হন। আরাগোনার গভর্নর কাউন্ট করচুন আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। ৭১৪ খ্রিষ্টাব্দে তারা দুজনে দামেস্কের খলিফা আল-ওয়ালিদের গুরুতর পীড়ার সংবাদে সিরিয়া অভিমুখে যাত্রা করেন। 57
‘আদ-আওসাত’ বলা হয় কাকে? উত্তর ‘আদ-আওসাত’ বলা হয় দ্বিতীয় আব্দুর রহমানকে।
58 কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
উত্তর কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়। কারণ উমাইয়াদের রাজধানী কর্ডোভা ছিল সংস্কৃতিতে ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত শহর। ভাষা, সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য, সংগীত, দর্শন, জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে কর্ডোভায় বিদ্যমান পন্ডিত ও স্থাপত্যবিদগণ অপরিসীম অবদান রেখে গেছেন। বস্তুত কর্ডোভাতে সংস্কৃতির যে পূর্ণ বিকাশ সাধিত হয়েছিল তা তমসাচ্ছন্ন ইউরোপের বুকে কর্ডোভা নগরীকে একটি বাতিঘরে পরিণত করে। 59
হাকাম কখন মৃত্যুবরণ করেন? উত্তর
৮২২ খ্রিস্টাব্দে হাকাম মৃত্যুবরণ করেন। 60 দ্বিতীয় আবদুর রহমানের চরিত্র ব্যাখ্যা কর।
উত্তর সগৌরবে ৩০ বছর রাজত্ব করে দ্বিতীয় আবদুর রহমান ৮৫২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে সুশাসক, শিল্পীমনা ও বিদ্বান। তার কাব্যপ্রীতির নজির রয়েছে। সামাজিক, প্রশাসনিক, বিচার, শিল্প, সাহিত্য ও জনকল্যাণকর কার্যকলাপ দ্বারা তিনি খ্যাতি অর্জন করেন। ঐতিহাসিক লেনপুল বলেন, “তার রুচি ছিল মার্জিত এবং প্রকৃতি ছিল ভদ্র ও শিষ্টাচারমন্ডিত।”
61 মুসা বিন নুসাইর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর
মুসা বিন নুসাইর ৬৪০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 62
কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? উত্তর প্রথম আবদুর রহমানের উত্তরাধিকারীদের দ্বারা সুসমৃদ্ধ কর্ডোভা ছিল সমসাময়িক যুগের জগৎমণি, অনুপম ও ঐশ্বর্যশালী এক অপ্রতিদ্বন্দ্বী নগরী। মূর সভ্যতার প্রাণকেন্দ্র কর্ডোভার গৌরব ও বৈভব ছিল অতুলনীয়। এ নগরী ছিল সৌন্দর্যমন্ডিত ও সুরক্ষিত। উমাইয়া শাসনকালে কর্ডোভার দৈর্ঘ্য ২৪ মাইল, প্রশ্ন ৬ মাইল এবং ১৪ মাইল। পরিধিবিশিষ্ট ছিল। লোকসংখ্যা ছিল ১০ লক্ষ। এসময় কর্ডোভায় ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১৩,০০০ তাঁত শিল্প এবং ৩৮০টি হাম্মামখানা গড়ে উঠেছিল। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, জমকালো আল-জোহরা প্রাসাদ, সমর প্রস্রবণ, পুষ্পোদ্যান ইত্যাদি কর্ডোভাকে এক অপরূপা নগরীতে পরিণত করেছিল। যার ফলে কর্ডোভা নগরীকে ইউরোপের বাতিঘর বলা হয়।
63 খলিফা তৃতীয় আব্দুর রহমান কখন ইন্তেকাল করেন?
উত্তর খলিফা তৃতীয় আব্দুর রহমান ১৬ অক্টোবর ৯৬১ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। 64
স্পেনের স্থাপত্যশিল্পে উমাইয়াগণের অবদান ব্যাখ্যা কর। উত্তর
স্পেনের উমাইয়াগণ স্থাপত্যশিল্পে অসামান্য অবদান রাখেন। তারিক বিন জিয়াদ স্পেনে পদার্পণ করার পর পরই মসজিদের নির্মাণ করেন। অমুসলিমদের চোখে শ্রদ্ধা ও সমীহ আদায়ের উদ্দেশ্যে মসজিদকে জাঁকজমকভাবে নির্মাণ করা হতো। কর্ডোভার জামে মসজিদ, আল-জোহরা প্রাসাদ, মদিনাতুল জাহিরা ইত্যাদি ছিল স্পেনের উমাইয়াদের স্থাপত্য কীর্তির অসাধারণ নিদর্শন। এগুলোর স্থাপত্য কৌশল, নির্মাণ শৈলী ও অলঙ্করণ রীতি খুবই চমকপ্রদ। আল-জোহরা প্রাসাদে লতাপাতা দিয়ে সৌন্দর্যকর্ম ফুটিয়ে তোলা হয়েছিল। তাই বলা যায়, স্পেনের স্থাপত্য শিল্পে উমাইয়াগণের অবদান অপরিসীম। 65 আব্দুর রহমান আদ দাখিল কখন পরলোক গমন করেন?
উত্তর আব্দুর রহমান আদ দাখিল ৭৮৮ খ্রিষ্টাব্দে পরলোক গমন করেন।
66 আব্দুর রহমান আদ দাখিলের বিদ্রোহ দমন সম্পর্কে লেখ। উত্তর
কর্ডোভা দখল করে আব্দুর রহমান অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে মনোনিবেশ করেন। আরবরা সবসময়ই আব্দুর রহমানের বিরোধিতা করেছিলেন। আব্দুর রহমান দশ বছরের অক্লান্ত চেষ্টায় আরব বিদ্রোহী অভিজাতদের পরাজিত করতে সমর্থ হন। ৭৭৮ খ্রিষ্টাব্দে আব্দুর রহমান সারাগোসা (Zaragoza) নগরীর উপকণ্ঠে ফ্রান্সের রাজা শার্লিমেনকে সম্পূর্ণরূপে পরাজিত করতে সমর্থ হন। ফলে শার্লিমেন আব্দুর রহমানের সাথে সন্ধি করতে সমর্থ হয়েছিলেন। 67
দ্বিতীয় আব্দুর রহমান কত বছর স্পেন শাসন করেন? উত্তর দ্বিতীয় আব্দুর রহমান প্রায় ৩০ বছর স্পেন শাসন করেন।
68 দ্বিতীয় আব্দুর রহমানের পরিচয় সম্পর্কে কী জান?
উত্তর আমির আব্দুর রহমান ছানি বা দ্বিতীয় আব্দুর রহমান ১৭৬ হিজরির মোতাবেক ডিসেম্বর ৭৯২ খ্রিস্টাব্দে টলেডোতে জন্মগ্রহণ করেন। তিনি স্পেনে উমাইয়া বংশের চতুর্থ আমির। তার বাবার নাম ছিল হাকাম ইবনে হিশাম। দ্বিতীয় আব্দুর রহমান বাহ্যত একটি স্থিতিশীল রাজ্য লাভ করেন। তার ছিল অসীম সাহসিকতা। তিনি রাজপরিবারে শিক্ষাদীক্ষা লাভ করেন। পবিত্র কুরআন, হাদিস ও ফিকহশাস্ত্রে তিনি যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন। ছোটবেলায় তিনি যুদ্ধবিদ্যা ও ঘোড়দৌড় বিদ্যা শিক্ষালাভ করেন। এছাড়া দ্বিতীয় আব্দুর রহমানকে ‘আল আওসাত’ বা মধ্যবর্তী বলা হয়। 69
স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা কে? উত্তর
স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম আব্দুর রহমান। 70 কর্ডোভায় মুসলিম সভ্যতার বিকাশ বর্ণনা কর।
উত্তর প্রথম আব্দুর রহমান স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত কর্ডোভা পরবর্তীতে তার উত্তরাধিকারীদের দ্বারা সুসমৃদ্ধ ছিল। কর্ডোভা মূর সভ্যতার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। কর্ডোভা নগরী ছিল সৌন্দর্যমন্ডিত ও সুরক্ষিত। উমাইয়া শাসক দ্বিতীয় আব্দুর রহমানের সময় কর্ডোভার লাইব্রেরি মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগারে পরিণত হয়। উমাইয়া শাসনামলে এ শহর শিক্ষা, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়। এ সময় রাজধানী কর্ডোভাতে ২১টি মাদ্রাসা, ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,০০,০০০ গৃহ ও ৩৮০টি হাম্মামখানা ছিল। এছাড়া অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, জমকালো আল-জোহরা প্রাসাদ, প্রস্ফুটিত পুষ্পখ্যান ইত্যাদি কর্ডোভাকে স্পেনের সভ্যতা ও কৃষ্টির নগরীতে পরিণত করে।
71 স্পেন অভিযানে মুসলিম কোন সেনাপতি নেতৃত্ব দেন? উত্তর
স্পেন অভিযানে সেনাপতি তারিক বিন জিয়াদ মুসলমানদের নেতৃত্ব দেন। 72
স্পেনে কীভাবে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠিত হয়? উত্তর আব্বাসি খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ বাগদাদের সিংহাসনে আরোহণের সাথে সাথেই উমাইয়া শাসনের অবসান ঘটে। এতে অল্পসংখ্যক উমাইয়া আব্বাসিদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন তাদের মধ্যে প্রথম আব্দুর রহমান অন্যতম। পাঁচ বছর তিনি আব্বাসিদের দৃষ্টি এড়িয়ে প্যালেস্টাইন, মিশর, উত্তর আফ্রিকায় পলাতক জীবনযাপন করেন। অতঃপর ৭৫৫ খ্রিষ্টাব্দে তার ভৃত্য বদরকে নিয়ে সিউটায় পৌঁছেন এবং সেখানে থেকে তিনি স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। ইয়ামেনিগণ ইউসুফের শাসনে অতিষ্ঠ হয়ে তাকে আমন্ত্রণ জানায়। ফলে আব্দুর রহমান ৭৫৬ খ্রিস্টাব্দে ইউসুফের বাহিনীকে পরাভূত করে স্পেনে উমাইয়া শাসন। প্রতিষ্ঠা করেন।
73 স্পেনে মুসলমানরা কত খ্রিস্টাব্দে জয়লাভ করে?
উত্তর স্পেনে মুসলমানরা ৭১১ খ্রিস্টাব্দে জয়লাভ করে। 74
স্পেনের ভৌগোলিক পরিচয় দাও। উত্তর
স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত একটি খ্রিষ্টান অধ্যুষিত দেশ। আইবেরিয়ান উপদ্বীপের তের ভাগের এগারো ভাগ জুড়ে রয়েছে স্পেন। শুধুমাত্র উত্তর-পূর্ব দিক ছাড়া স্পেন তিন দিকে সমুদ্র দ্বারা ঘিরে রয়েছে। পূর্বদিকে ভূমধ্যসাগর, দক্ষিণে জিব্রালটার প্রণালি, পশ্চিমে আটলান্টিক মহাসাগর রয়েছে। উত্তরে প্রায় তিনশত মাইল বিস্তৃত পিরেনিজ পর্বত যা ফ্রান্সের সঙ্গে স্পেনের সংযোগ রক্ষা করেছে। তাই ভৌগোলিক অবস্থানগত দিক থেকে স্পেনের গুরুত্ব অপরিসীম। 75 কুরাইশদের বাজপাখি কাকে বলা হয়?
উত্তর প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয়।
76 কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? উত্তর
স্পেনে মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র কর্ডোভা। অনুপম সৌন্দর্যমন্ডিত এ নগরী ছিল তৎকালীন যুগের জগৎমণি। চব্বিশ মাইল দীর্ঘ এবং ছয় মাইল প্রশ্ন কর্ডোভায় দশ লক্ষ লোকের বসবাস ছিল।মসজিদ, মাদ্রাসা, স্নানাগার, বিপণি, উদ্যান, দুর্গ প্রাসাদ দ্বারা আলোকিত হওয়ায় এ কর্ডোভা নগরীকে মধ্যযুগের ইউরোপের বাতিঘর বলা হয়। কর্ডোভা ছাড়া সেভিল ও গ্রানাডাও মুর সভ্যতা বিকাশে বিশেষ অবদান রাখে। 77
‘আদ দাখিল’ শব্দের অর্থ কী? উত্তর ‘আদ দাখিল’ শব্দের অর্থ প্রবেশকারী।
78 আবদুর রহমান আদ দাখিল কীভাবে ক্ষমতা দখল করেন?
উত্তর আব্বাসি খিলাফত সম্পূর্ণরূপে কণ্টকমুক্ত করার লক্ষ্যে আস- সাফফাহ উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন। এ হত্যাযজ্ঞ হতে আবদুর রহমান প্রাণে বেঁচে যান। তিনি ছদ্মবেশে দামেস্ক হতে পলায়ন করে প্রথমে ফোরাত নদীর তীরবর্তী শহর ‘রাহ’-তে আত্মগোপন করেন। অতঃপর সিরিয়া, প্যালেস্টাইন হয়ে উত্তর আফ্রিকায় গমন করেন। হিমারীয়রা স্পেনের তৎকালীন মুদারীয় শাসনকর্তা ইউসুফের কুশাসনে অতিষ্ঠ হয়ে তাকে আমন্ত্রণ জানালে আবদুর রহমান আদ দাখিল ৭৫৫। খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে স্পেন উপকূলে অবতরণ করেন এবং ৭৫৬ খ্রিষ্টাব্দে স্পেন দখল করে স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন। 79
কোন মুসলিম শাসকের আমলে স্পেন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর
উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে স্পেন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। 80 তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর খলিফা আল ওয়ালিদের পশ্চিমাঞ্চলীয় শাসক ও সেনাপতি ছিলেন মুসা বিন নুসাইর। তিনি ৭১১ খ্রিস্টাব্দে বীরশ্রেষ্ঠ সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে একটা বাহিনী প্রেরণ করে। মাত্র ১২,০০০ সৈন্যসহ তারিক বিন জিয়াদ জুলিয়ানের চারটি নৌযানে অবতরণ করেন। অতি অল্প সময়ের মধ্যে তারিক স্পেনের রাজা রডারিকের ১,০০,০০০ সৈন্যের মোকাবিলা করেন। ওয়াদী আল বেকার নিকটবর্তী সারিসে মুসলিম ও রডারিকের গথিক বাহিনীর সংঘর্ষ হয়। ইতিহাসে এটাই ‘ওয়াদি আল, বেকার যুদ্ধ’ নামে পরিচিত। এ যুদ্ধে রডারিক শোচনীয়ভাবে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। ফলে স্পেনে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। আর এ কারণেই তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত।
81 জাবালুত তারিক কী? উত্তর
সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন অভিযানকালে যে পাহাড়ে অবতরণ করেছিলেন তাকে জাবালুত তারিক বা জিব্রাল্টার বলা হয়। 82
দ্বিতীয় আব্দুর রহমান মেরিদার বিদ্রোহ কীভাবে দমন করেন? উত্তর অকিটেন অধিপতি লুইসের উস্কানিতে মাহমুদ বিন আব্দুল জব্বার ও সুলায়মান বিন মারাতিনের নেতৃত্বে ‘অধিক কর নির্ধারণ ও কর সংগ্রাহকের নির্যাতন’ প্রতিরোধের দাবিতে প্রায় ৪০ হাজার ইহুদি ও খ্রিস্টান মেরিদাতে বিদ্রোহ ঘোষণা করে। আব্দুর রহমান তাদের পরাজিত ও ৭ হাজার বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দিয়ে এ বিদ্রোহ দমন করেন।
83 প্রথম হিশাম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর প্রথম হিশাম ৭৮৮ খ্রিষ্টাব্দে ৩২ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। 84
প্রথম হিশামের সময়ের ভ্রাতৃযুদ্ধের ব্যাখ্যা দাও। উত্তর
প্রথম আবদুর রহমানের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র প্রথম হিশাম ৩২ বছর বয়সে স্পেনের সিংহাসনে আরোহণ করেন। আবদুর রহমানের সিরীয় স্ত্রীর গর্ভের সুলায়মান ও আব্দুল্লাহ নামে দুই পুত্র সন্তান ছিল। সিংহাসনে আরোহণের জন্য তারা প্রথম হিশামের বিরুদ্ধাচরণ করেন। তারা ৭৯০ খ্রিস্টাব্দে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে টলেডোতে বিদ্রোহ ঘোষণা করে। প্রথম হিশাম বুলক (Boulk) প্রান্তরে বিদ্রোহী ভ্রাতৃদ্বয়ের মোকাবিলা করে তাদের পরাজিত করেন এবং স্পেন থেকে বিতাড়িত করেন। 85 প্রথম হাকাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর প্রথম হাকাম মৃত্যুবরণ করেন ৮২২ খ্রিস্টাব্দে।
86 ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল আরবীয়করণের প্রতি- ব্যাখ্যা কর। উত্তর
মুসলিম বিজয়ের পর থেকে স্পেনীয় খ্রিস্টানরা আরবদের সুশাসন ও উন্নত জীবনযাত্রায় মুগ্ধ হয়ে আরবীয় ভাবধারা, রীতিনীতি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অনুসারী হয়। তারা নিজেদের শিল্প, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের দৈন্যতা সম্বন্দ্বে ওয়াকিবহাল ছিল এবং বিকাশমান আরবীয় জ্ঞান-বিজ্ঞানের প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়েছিল যে, ধর্মীয় দিক থেকে ইসলামপন্থি না হলেও রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের দিক দিয়ে আরবীয় হয়ে গিয়েছিল। ধর্মান্ধ খ্রিষ্টানরা সব দিক থেকে আরবীয়করণের ফলে ভীত হয়ে পড়ে। তারা ইসলাম ধর্মের চেয়ে আরবীয়করণের প্রতি বেশি বিদ্বেষী হয়ে ওঠে এবং মুসলমান শাসকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।
