01 ‘আস সাফ্ফাহ’ শব্দের অর্থ কী? [Dhaka · 2025]
উত্তর ‘আস সাফফাহ’ শব্দের অর্থ রক্তপিপাসু।
02 ‘আহলে বায়াত’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]
উত্তর সাধারণত রাসুল (সা.)-এর পরিবারবর্গকে আহলে বায়াত বলা হয়। আহলে বায়াত পরিভাষাটির মধ্যে নবির স্ত্রীবৃন্দ, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন (রা.) অন্তর্ভুক্ত রয়েছেন। আর ‘আহলে মুহম্মাদ’ বলতে উপর্যুক্ত সদস্যগণ ছাড়াও যাদের জন্য সদকার সম্পদ হালাল নয় তারা সকলেই অন্তর্ভুক্ত। উভয় পরিভাষার মিলিত সদস্যদের সবাইকেই ‘আহলে বায়াত’ বলা যায়। তারা হলেন বনু হাশেম ও বনু মুত্তালিব ইবনে কাসির রহ. সূরা আনফালের তাফসিরে এমনটাই বর্ণনা করেছেন।
03 খলিফা হারুন অর রশিদের মায়ের নাম কী? [Dhaka · 2025]
উত্তর খলিফা হারুন অর রশিদের মায়ের নাম খায়জুরান।
04 নহরে জুবাইদা’র পরিচয় সংক্ষেপে লেখ। [Dhaka · 2025]
উত্তর মক্কায় প্রতিবছর হজ মৌসুমে পবিত্র হজব্রত পালন করতে লক্ষ লক্ষ মুসলিমের আগমন ঘটে। কিন্তু এ বিপুল সংখ্যক লোকের অজু, গোসল কিংবা পানীয় জলের কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না। ফলে দূরদূরান্ত থেকে আসা হাজিদের অসহনীয় দুর্ভোগের সম্মুখীন হতে হতো। তাই ৮০২ খ্রিষ্টাব্দে হারুন অর রশিদের মহীয়সী স্ত্রী জুবাইদা মক্কাবাসীদের পানির কষ্ট দেখে ১,৫০,০০০ দিনার ব্যয় করে যেখানে একটি খাল খনন করেন। সেই খাল ইসলামের ইতিহাসে নহরে জুবাইদা নামে সুপরিচিত।
05 ‘বার্মাক’ শব্দের অর্থ কী? [Dhaka · 2025]
উত্তর ‘বার্মাক’ শব্দের অর্থ মন্দিরের প্রধান পুরোহিত।
06 জাফরি ‘প্রাসাদ’ সম্পর্কে সংক্ষেপে লেখ। [Dhaka · 2025]
উত্তর খলিফা হারুন অর রশিদের বিখ্যাত উজির জাফর বার্মাকি জাফরি প্রাসাদ নির্মাণ করেন। জাফর বার্মাকি অত্যন্ত শৌখিন ছিলেন এবং তিনি বহু নতুন বেশভূষা ও রীতিনীতির প্রবর্তন করেন। বাগদাদের পূর্বদিকে দজলা নদীর তীরে তিনি নিজ পরিবারের বসবাসের জন্য ‘আল জাফরি’ নামে একটি সুদৃশ্য প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তীতে এ প্রাসাদকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে অভিজাত শ্রেণির আবাসভূমি গড়ে ওঠে।
07 সম্রাজ্ঞী আইরিন কে ছিলেন? [Rajshahi · 2025]
উত্তর সম্রাজ্ঞী আইরিন ছিলেন বাইজান্টাইন সম্রাট।
08 খলিফা হারুন-অর-রশিদের বাইজানটাইন নীতির বর্ণনা দাও। [Rajshahi · 2025]
উত্তর খলিফা হারুন-অর-রশিদের বাইজান্টাইন নীতি ছিল আক্রমণাত্মক। খলিফা হারুনের শাসনামলে ৮০২ খ্রিস্টাব্দে সরকারি কোষাধ্যক্ষ নাইসিফোরাস রানি আইরিনকে সিংহাসনচ্যুত করে নিজেই রোমান সম্রাট হন এবং মুসলমানদের সাথে সন্ধি ভঙ্গ করে খলিফা হারুন অর রশিদকে একটি অপমানসূচক চিঠি প্রেরণ করেন। খলিফা হারুন অর রশিদ চিঠির পরিপ্রেক্ষিতে সামরিক অভিযান পরিচালনা করেন। এতে রোমান সম্রাট নাইসিফোরাস যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পূর্বের চেয়ে বেশি কর প্রদানের অঙ্গীকার করে শান্তিচুক্তি করেন। কিন্তু কিছুদিন পর নাইসিফোরাস সন্ধির শর্ত ভেঙে পুনরায় মুসলিম অঞ্চল আক্রমণ করেন। খলিফা পুনরায় তার বিরুদ্ধে সমরাভিযান করেন এবং পূর্বের মতো পরাজিত হয়ে বাইজান্টাইন সম্রাট হারুন অর রশিদের বশ্যতা স্বীকার করে নেন এবং কর দানে প্রতিজ্ঞাবদ্ধ হন। তবে খলিফা হারুন তাকে বারবার ক্ষমা করে অদূরদর্শিতার পরিচয় দেন।
09 আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম লেখ। [Rajshahi · 2025]
উত্তর আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম আল-মনসুর।
10 আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তার পরিচয় দাও। [Rajshahi · 2025]
উত্তর আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিল মুহাম্মদ বিন আলী। ৭৩৫ খ্রিস্টাব্দে আলীর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ পিতার স্থলাভিষিক্ত হন। মুহাম্মদ বিন আলী যোগ্য ও উচ্চাভিলাষী ছিলেন। তিনিই ছিলেন উমাইয়া বংশের পতন ঘটিয়ে আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার প্রথম পরিকল্পনাকারী। মুহাম্মদ বিন আলীর ব্যাপক সাংগঠনিক শক্তি ছিল। তিনি ৭০ জন নেতৃস্থানীয় ব্যক্তি নিয়ে একটি সিনেট গঠন করেন। ঐ সিনেট পরিচালনার জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয় যার প্রধান ছিলেন স্বয়ং মুহাম্মদ বিন আলী। তবে উদ্দেশ্যসিদ্ধির আগেই ৭৪৪ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন আলী মৃত্যুবরণ করেন।
11 সহস্র আরব্য রজনীর নায়ক কে? [Dhaka · 2023]
উত্তর সহস্র আরব্য রজনীর নায়ক খলিফা হারুন-অর-রশিদ।
12 আবুল আব্বাসকে ‘আস-সাফফাহ’ বলা হয় কেন? [Dhaka · 2023]
উত্তর খলিফা আবুল আব্বাসকে ‘আস-সাফফাহ বলা হয়।
৭৪৯ খ্রিষ্টাব্দের ৩০ অক্টোবর কুফার মসজিদে আবুল আব্বাস খলিফা বলে ঘোষিত হলে জনসাধারণ তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। এরপর তিনি সকল প্রকার শত্রু ও সন্দেহভাজন লোকদেরকে বেপরোয়াভাবে হত্যা করেন। এজন্য তাকে আস-সাফফাহ বা রক্তপিপাসু উপাধি দেওয়া হয়। 13 বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন?
[Chittagong · 2023] উত্তর
বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন আব্বাসীয় খলিফা আবু জাফর আল-মনসুর। 14 খলিফা মনসুর কর্তৃক আলী বংশীয়দের প্রতি দুর্ব্যবহারের কারণ ব্যাখ্যা কর।
[Chittagong · 2023] উত্তর
খলিফা আল মনসুর আলি বংশীয়দের আব্বাসি খিলাফতের প্রতিদ্বন্দ্বী মনে করতেন বলে তাদের প্রতি দুর্ব্যবহার করেন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা) ও তার স্ত্রী ফাতিমা (রা)-এর বংশধররা আব্বাসি বংশের উত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরেও খলিফা আল মনসুর তাদেরকে সুনজরে দেখেননি। আলির বংশধরদের প্রতি মুসলমানদের অসীম ভক্তি ও শ্রদ্ধা ছিল। তাই তাদেরকে খিলাফতের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করে খলিফা আল-মনসুর তাদেরকে বন্দি, হত্যাসহ নানাভাবে নির্যাতন করেন। 15
বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? [Chittagong · 2023]
উত্তর বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা খালিদ বার্মাকি। 16
আবুল আব্বাসকে ‘আস-সাফফাহ’ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Chittagong · 2023]
উত্তর খলিফা আবুল আব্বাসকে ‘আস-সাফফাহ, বলা হয়। ৭৪৯ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর কুফার মসজিদে আবুল আব্বাস খলিফা বলে ঘোষিত হলে জনসাধারণ তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। এরপর তিনি সকল প্রকার শত্রু ও সন্দেহভাজন লোকদেরকে বেপরোয়াভাবে হত্যা করেন। এজন্য তাকে আস-সাফফাহ বা রক্তপিপাসু উপাধি দেওয়া হয়। 17
বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে? [Dhaka · 2022]
উত্তর বাগদান নগরীর প্রতিষ্ঠাতা হলেন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর। 18
খলিফা আল মামুনের জ্ঞানমনস্ক কর্মকান্ডের একটি উদাহরণ দাও? [Dhaka · 2022]
উত্তর আল-মনসুর জ্ঞান-বিজ্ঞানের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। আলমনসুর বিভিন্ন সভ্যতার ও ভাষার গ্রন্থাদি আরবি ভাষার অনুবাদ করার জন্য একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন। মনসুরের পৃষ্ঠাপোষকতায় ইবনে মুকাফফা সংস্কৃত হাতে ফারসি ভাষায় অনূদিত কালিলা ও দীমানা নামক সর্বজনবিদিত পশুপক্ষীর গল্প আরবি ভাষায় অনুবাদ করেন। আল মনসুরে নির্দেশে ভারতীয় জ্যোতিষশাস্র খন্ডকা খাদ্যকা এবং গল্পপুস্তক হিতোপদেশ আরবি ভাষায় অনূদিত হয়।
19 খায়জুরান কে ছিলেন?
[Dhaka · 2022] উত্তর খায়জুরান আব্বাসি খলিফা আল মাহাদীর প্রধান মহিষী ছিলেন এবং খলিফা হারুন-আর-রশিদের রাজমাতা।
20 বার্মাকি বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
[Dhaka · 2022] উত্তর বার্মাকিরা ছিলেন পারস্যের খোরাসানের অধিবাসী।
বার্মাকি উজিরদের পূর্বপুরুষ জাফর বলখের বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত থাকায় তার উপাধি ছিল বার্মাক। জাফর তার স্ত্রী ও পুত্র খালেদসহ উমাইয়া খলিফা আল-ওয়ালিদের সেনাপতি কুতাইবা বিন মুসলিমের মধ্যে এশিয়া বিজয় সময়ের সময় যুদ্ধে বন্দীরূপে ধরা পড়েন। পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে বন্দিত্ব থেকে মুক্তি লাভ করেন। 21
খলিফা আল মামুনের স্ত্রীর নাম কি ছিল? [Dhaka · 2022] উত্তর
খলিফা আল মামুনের স্ত্রীর নাম ছিল বুরান। 22
আল মামুনের প্রতি পারসিকদের সমর্থনদানের কারণ ব্যাখ্যা কর। [Dhaka · 2022] উত্তর
আল মামুনের মা পারস্যবাসী হওয়ার কারণে পারসিকরা আল মামুনকে সমর্থন করেন। পিতা হারুন এবং মাথায় জুবাইদা দিক থেকে আমিন ছিলেন খাটি আরব বংশোদ্ভূত। অন্যদিকে আল মামুনের মাতা ছিলেন পারস্য ক্রীতদাসী মারাজ্জিল। এ কারণে মামুনকে পারসিকর ভাগ্নে মনে করত। স্বভাবতই ভাগ্নের বিজয়কে নিজেদের বিজয় মনে করে পারসিকরা আল মামুনকে সামর্থন করেন।
23 আব্বাসীয় খিলাফতের পরিসমাপ্তি ঘটে কত সালে? [Comilla · 2022]
উত্তর ১২৫৮ সালে আব্বাসী খেলাফতের পরিসমাপ্তি ঘটে।
24 ‘বায়তুল হিকমা’ বলতে কি বোঝ? ব্যাখ্যা কর। [Comilla · 2022]
উত্তর আব্বাসী খলিফা আল মামুন প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান হল বায়তুল হিকমা।
বায়তুল হিকমা অর্থ জ্ঞানগৃহ। খলিফা আল মামুন ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদে এটি প্রতিষ্ঠিত করেন। এটি গ্রন্থাগা, শিক্ষায়তন ও অনুবাদ বিভাগের তিন ভাগে বিভক্ত ছিল। সুপন্ডিত হুনায়ন বিন ইসহাক এর প্রথম তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছিলেন। এইখানে প্রাচীন গ্রন্থাবলী অনুবাদ করা হতো এবং অনুবাদকারীকে গ্রন্থের ওজনে স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দেওয়া হতো। 25 খলিফা আল-মনসুর কোথায় রাজধানী স্থানান্তর করেন?
[Comilla · 2022] উত্তর
খলিফা আল মনসুর দামেস্ক থেকে বাগদাদে রাজধানী স্থানান্তর করেন। 26 আবু মুসলিম ইতিহাসে এত বিখ্যাত কেন? ব্যাখ্যা কর।
[Comilla · 2022] উত্তর
আব্বাসী আন্দোলন কে বিপ্লবে পরিণত করা এবং আব্বাসী খিলাফত প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় আবু মুসলিম ইতিহাসে বিখ্যাত। আবু মুসলিমের বলিষ্ঠ নেতৃত্বের কারণে খোরাসান উমাইয়াবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। আবু মুসলিম নিজেকে আল হাশিস্ন বলে ঘোষণা করেন এবং আব্বাসীদের কালো পতাকা উত্তোলন করে খোরাসানের রাজধানী মার্ভ ও ফারগানাসহ সমগ্র খোরাসান দখল করে নেন। তিনি আবুল আব্বাসকে কুফা মসজিদে আহবান জানান এবং খলিফা ঘোষণা করেন। তার অতুলনীয় সাংগঠনিক দক্ষতার জন্যই আব্বাসীদের সিংহাসন লাভ সম্ভব হয়েছিল। তাই তিনি ইতিহাসে বিখ্যাত। 27
আব্বাসিদের শেষ খলিফার নাম কী ? [Rajshahi · 2019]
উত্তর আব্বাসিদের শেষ খলিফা ছিলেন আল মুসতাসিম বিল্লাহ । 28
আব্বাসি কারা ? ব্যাখ্যা করো। [Rajshahi · 2019]
উত্তর মহানবি (স)-এর চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেমের বংশধরেরাই আব্বাসি নামে পরিচিত। আব্বাসিরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উদ্ভূত। কুরাইশ বংশের অন্য শাখাটি উমাইয়া নামে খ্যাত। আল আব্বাসের মৃত্যুর পর তার চার পুত্র সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) সময় উমাইয়া গোত্রের মুয়াবিয়ার বিরুদ্ধে হাশেমি গোত্রের হযরত আলি (রা) এর পক্ষাবলম্বন করেন। আত্মীয়তার দিক থেকে উমাইয়াদের তুলনায় আব্বাসিরা মহানবি (স)-এর নিকটতর হওয়ায় তারা নিজেদেরকে মুসলিম খিলাফতের বৈধ দাবিদার বলে দাবি করত। ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে আব্বাসিরা খিলাফত প্রতিষ্ঠা করে ।
29 বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে ?
[Rajshahi · 2019] উত্তর বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর।
30 ‘নহর-ই-জুবাইদা’ কী ? ব্যাখ্যা করো।
[Rajshahi · 2019] উত্তর ‘নহর-ই-জুবাইদা’ হলো খলিফা হারুন-অর-রশীদের স্ত্রী জুবাইদার অর্থায়নে খনন করা একটি খালের নাম ।
হারুন-অর-রশীদ ৮০২ খ্রিষ্টাব্দে তার স্ত্রী জুবাইদা এবং পুত্র আমীন ও মামুনকে নিয়ে মক্কায় হজ পালন করতে যান । এ সময় জুবাইদা মক্কাবাসী ও হজ যাত্রীদের পানির কষ্ট দেখে মর্মাহত হন। তিনি পানির সংকট দূর করার জন্য প্রচুর অর্থ (প্রায় ২০ লক্ষ দিনার) ব্যয়ে ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন । এটিই ‘নহর-ই-জুবাইদা’ নামে পরিচিত। 31
আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কী ? [Dhaka · 2019] উত্তর
আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম আবু জাফর আল মনসুর। 32
‘রাওয়ান্দিয়া’ সম্প্রদায় কারা ? ব্যাখ্যা করো । [Dhaka · 2019] উত্তর
রাওয়ান্দিয়া সম্প্রদায় হলো একদল উগ্রপন্থি পারসিক। তারা আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরকে ‘আল্লাহর অবতার’ বলে প্রচার করেছিল । খলিফা আবু জাফর আল মনসুরের অতি অনুগত একটি দল তিনিই ‘খাদ্য ও পানীয়দাতা সৃষ্টিকর্তা’— এরকম একটি ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে ৷ তাদের এ অনৈসলামিক ও ধর্মদ্রোহিতামূলক আচরণে ধর্মপরায়ণ মানুষ ক্ষুব্ধ হয়। তখন খলিফা আল মনসুর ওই উগ্র পারসিক লোকদের কঠোর হাতে দমন করেন। আর এ বিশেষ ধর্মীয় মতবাদের দলটিই ইসলামের ইতিহাসে ‘রাওয়ান্দিয়া’ সম্প্রদায় নামে অভিহিত ।
33 বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে? [Dhaka · 2018]
উত্তর বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাক।
34 ‘নহরে জোবায়দা’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। [Dhaka · 2018]
উত্তর নহর-ই-জুবাইদা হলো খলিফা হারুন-অর-রশীদের স্ত্রী জুবাইদার অর্থায়নে খনন করা একটি খালের নাম।
হারুন-অর-রশীদ ৮০২ খ্রিষ্টাব্দে তার স্ত্রী জুবাইদা এবং পুত্র আমীন ও মামুনকে নিয়ে মক্কায় হজ পালন করতে যান। এ সময় জুবাইদা মক্কাবাসী ও হজ যাত্রীদের পানির কষ্ট দেখে মর্মাহত হন। তিনি পানির সংকট দূর করার জন্য প্রচুর অর্থ (প্রায় ২০ লক্ষ দিনার) ব্যয়ে ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন। এটিই নহর- ই-জুবাইদা নামে পরিচিত। 35 আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
[Rajshahi · 2018] উত্তর
আব্বাসিদের রাজধানী ছিল বাগদাদে। 36 আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
[Rajshahi · 2018] উত্তর
মহানবি (স) এর চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেমের বংশধররাই আব্বাসি নামে পরিচিত। আব্বাসিরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উদ্ভূত। কুরাইশ বংশের অন্য শাখাটি উমাইয়া নামে খ্যাত। আল আব্বাসের মৃত্যুর পর তার চার পুত্র সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) সময় উমাইয়া গোত্রের মুয়াবিয়ার বিরুদ্ধে হাশেমি গোত্রের হযরত আলী (রা) এর পক্ষাবলম্বন করেন। আত্মীয়তার দিক থেকে উমাইয়াদের তুলনায় আব্বাসিরা মহানবি (স) এর নিকটতর হওয়ায় তারা নিজেদেরকে মুসলিম খিলাফতের বৈধ দাবিদার বলে দাবি করত। ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে আব্বাসিরা খিলাফত প্রতিষ্ঠা করে। 37
খায়জুরান কে ছিলেন? [Rajshahi · 2018]
উত্তর খায়জুরান ছিলেন আব্বাসি খলিফা হারুন অর-রশীদের মাতা। 38
‘বায়তুল হিকমা’ কী? ব্যাখ্যা করো। [Rajshahi · 2018]
উত্তর আব্বাসি খলিফা আল মামুন প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান বা জ্ঞানগৃহ হলো বায়তুল হিকমা। বায়তুল হিকমা অর্থ জ্ঞানগৃহ। খলিফা আল মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে এটি প্রতিষ্ঠা করেন। এটি গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ বিভাগ- এ তিন ভাগে বিভক্ত ছিল। সুপণ্ডিত হুনায়ন বিন ইসহাক এর প্রথম তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছিলেন। এখানে গ্যালেন, ইউক্লিড, টলেমি, পল প্রমুখ মনীষীদের প্রাচীন গ্রন্থাবলি অনুবাদ করা হতো এবং অনুবাদকারীকে গ্রন্থের ওজনে স্বর্ণমুদ্রায় পারিশ্রমিক দেওয়া হতো।
39 ‘আল-মনসুর’ শব্দের অর্থ কী?
[Dhaka · 2017] উত্তর আল-মনসুর শব্দের অর্থ ‘বিজয়ী’।
40 আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
[Dhaka · 2017] উত্তর প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার জন্য খলিফা মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন।
বাগদাদ দজলা (টাইগ্রিস) নদীর পশ্চিম তীরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এটা ছিল সুস্বাস্থ্যকর, সাম্রাজ্যের মধ্যস্থলে এবং অধিকতর নিরাপদ স্থান। নদীর তীরে অবস্থানের ফলে এ নগরীর সাথে নৌপথে সিরিয়া, মেসোপটেমিয়া, আর্মেনিয়া ও সাম্রাজ্যের অন্যান্য স্থানের যোগাযোগ সহজতর ছিল। এছাড়া এখান থেকে বহির্বিশ্বের এমনকি সুদূর চীনের সাথেও যোগাযোগ স্থাপন সম্ভবপর হয়েছিল। তাছাড়া এতে আন্তঃবাণিজ্য ও বহির্বাণিজ্যে প্রভৃত সাফল্যেরও সম্ভাবনা ছিল। এসব কারণে খলিফা মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন। 41
বুরান কে ছিলেন? [Dhaka · 2017] উত্তর
বুরান ছিলেন আব্বাসি খলিফা মামুনের স্ত্রী এবং প্রধানমন্ত্রী হাসান বিন সাহলের কন্যা। 42
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো। [Dhaka · 2017] উত্তর
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ হলো তার চারিত্রিক দুর্বলতা ও কুশাসন। আমিনের ব্যক্তিগত চরিত্রই মূলত তার পতনের জন্য দায়ী। তিনি রাজকার্য উপেক্ষা করে হেরেমের আমোদ-আহলাদে মত্ত থাকতেন। ফলে তার নিষ্ঠুর ও উদ্ধত উজির ফজল-বিন-রাব্বি রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন। তার উচ্ছৃঙ্খল শাসনে আমিন প্রজাসাধারণের সহানুভূতি থেকে বঞ্চিত হন। অপরপক্ষে আমিনের সুযোগ্য ভাই মামুনের শাসনে প্রজাগণ পরম সুখ ও শান্তিতে বসবাস করছিল। অসাধারণ প্রতিভাসম্পন্ন মামুনের নিকট অযোগ্য ও বিলাসপ্রিয় আমিন ক্ষমতার দ্বন্দ্বে হেরে যাওয়াটাই স্বাভাবিক ছিল।
43 বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন? [Rajshahi · 2017]
উত্তর আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন।
44 বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো। [Rajshahi · 2017]
উত্তর আব্বাসি খলিফা আল মামুন প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান বা জ্ঞানগৃহ হলো বায়তুল হিকমা।
বায়তুল হিকমা শব্দের অর্থ জ্ঞানগৃহ। খলিফা আল মামুন ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদে এটি প্রতিষ্ঠা করেন। এটি গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ বিভাগ এ তিন ভাগে বিভক্ত ছিল। সুপণ্ডিত হুনায়ন বিন-ইসহাক এর তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছিলেন। এখানে গ্যালেন, ইউক্লিড, টলেমি, পল প্রমুখ মনীষীদের প্রাচীন গ্রন্থাবলি অনুবাদ করা হতো এবং অনুবাদকারীকে গ্রন্থের ওজনে স্বর্ণমুদ্রায় পারিশ্রমিক প্রদান করা হতো। 45 ক্রুসেড শব্দের অর্থ কী?
[Rajshahi · 2017] উত্তর
ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ। 46 আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
[Rajshahi · 2017] উত্তর
আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার সেরা কারিগর ছিলেন আবু মুসলিম নামক আরব বংশোদ্ভূত এক পারসিক মাওয়ালি। আবু মুসলিমের বলিষ্ঠ নেতৃত্বের কারণে খোরাসান উমাইয়াবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। ৭৪৭ খ্রিস্টাব্দের ৯ জুন আবু মুসলিম নিজেকে ‘আল হাশিম’ (হাশিমীয়দের রক্ষক) বলে ঘোষণা করেন এবং আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করে খোরাসানের রাজধানী মার্ভ ও ফারগানাসহ সমগ্র খোরাসান দখল করে নেন। এরপর উমাইয়া শাসক ২য় ইয়াজিদকে পরাজিত করে ইরাকের রাজধানী কুফা দখল করেন। ৭৪৯ খ্রিস্টাব্দের ২৯ নভেম্বর তিনি আবুল আব্বাসকে কুফা মসজিদে আহ্বান জানান এবং খলিফা ঘোষণা করেন। তার এই অতুলনীয় সাংগঠনিক দক্ষতার জন্যই আব্বাসিদের সিংহাসন লাভ সম্ভব হয়েছিল।
