Islamic History 1st – A,B S – CH 4

01 ইসলামের ইতিহাসে কাকে ‘রাজেন্দ্র’ বা ‘Father of Kings’ বলা হয়? [Dhaka · 2025]

উত্তর ইসলামের ইতিহাসে আব্দুল মালিককে ‘রাজেন্দ্র’ বা ‘Father of Kings’ বলা হয়।

02 হাজ্জাজ বিন ইউসুফের সংক্ষিপ্ত পরিচয় দাও। [Dhaka · 2025]

উত্তর হাজ্জাজ বিন ইউসুফ একজন শ্রেষ্ঠতম উমাইয়া প্রশাসক। তিনি আব্দুল মালিক ও ওয়ালিদের খিলাফতকালে উমাইয়া শাসন সুরক্ষায় অনন্য অবদান রাখেন। এ খ্যাতিমান পুরুষ মক্কার পার্শ্ববর্তী তায়েফ নগরীর অধিবাসী ছিলেন। তিনি সম্ভবত ৬৬১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি স্বীয় যোগ্যতা ও কর্মদক্ষতার ফলে উমাইয়া বংশকে বিপদমুক্ত করেন এবং বিভিন্ন সময়ে তিনি হিজাজ, ইরাক ও পূর্বাঞ্চলের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল জয় করেন। তিনি রাজস্বব্যবস্থা সংস্কার ও কৃষি উন্নয়নে ভূমিকা পালন করেন। তার পৃষ্ঠপোষকতায় শিল্প, শিক্ষা ও সংস্কৃতির যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। তার শাসনব্যবস্থা ও চিন্তা উমাইয়া সাম্রাজ্যে এক নবযুগের সূচনা করে।

03 কে বাইতুল মালকে মুসলমানদের সম্পদ বলে ঘোষণা করেন? [Dhaka · 2025]

উত্তর উমর বিন আব্দুল আজিজ বাইতুল মালকে মুসলমানদের সম্পদ বলে ঘোষণা করেন।

04 “মানুষকে সত্যের পথে আহ্বান করার জন্য নবিকে পাঠানো হয়েছে- খতনা করানোর জন্য নয়”- কথাটি খলিফা দ্বিতীয় উমর কোন প্রেক্ষিতে বলেছিলেন? ব্যাখ্যাসহ লেখ। [Dhaka · 2025]

উত্তর দ্বিতীয় উমরের শাসন আমলে খোরাসানের শাসনকর্তা নবদীক্ষিত মুসলমানদের ইমান (বিশ্বাস) পরীক্ষা করার জন্য ‘খতনা’ করার নির্দেশ দিলে খলিফা এ বলে তার নির্দেশকে রহিত করেন যে, “আল্লাহ তাঁর রাসুলকে সত্য ধর্মের প্রতি আহ্বান করার জন্য পাঠান, ‘খতনা’ করার জন্য নয়। মুইর বলেন “প্রকৃত বিশ্বাসীদের দ্বারা সংখ্যা বৃদ্ধি, ধর্মকে সংহত এবং তরবারিকে পরিহার করাই ছিল উমরের নীতি, তার অল্প ও ক্ষণস্থায়ী রাজত্বের মধ্যে তিনি এ নীতিতে চরম সাফল্য লাভ করেন।”

05 কোন খলিফা সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন? [Rajshahi · 2025]

উত্তর খলিফা মুয়াবিয়া সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন।

06 দিওয়ান-আল-খারাজ কী? ব্যাখ্যা কর। [Rajshahi · 2025]

উত্তর হযরত উমর (রা.) কর্তৃক প্রতিষ্ঠিত রাজস্ব বিভাগের নাম দিওয়ান-উল-খারাজ। রাজস্বব্যবস্থাকে সুষ্ঠু ও কার্যকর করা এবং জাতীয় আয়ের সুষ্ঠু বিলিবণ্টনের জন্য হযরত উমর (রা.) এ বিভাগ প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রের আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখাই ছিল এ বিভাগের অন্যতম কাজ। বিজিত এলাকার জমির বণ্টন, রাজস্ব নির্ধারণ ও তা আদায় কৃষি ও কৃষকের উন্নয়ন সাধনে এবং প্রজা মঙ্গল সাধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এ বিভাগের ওপর অর্পিত ছিল। এ বিভাগ যাবতীয় আয় হতে ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত অর্থ মুসলিম জনসাধারণের মধ্যে রণ্টন করে দিত।

07 হাজ্জাজ-বিন-ইউসুফ কে ছিলেন? [Rajshahi · 2025]

উত্তর হাজ্জাজ-বিন-ইউসুফ ছিলেন উমাইয়াদের পূর্বাঞ্চল তথা ইরাকের গভর্নর ও বিখ্যাত সেনাপতি।

08 খলিফা আবদুল মালিককে ‘রাজেন্দ্র’ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Rajshahi · 2025]

উত্তর উমাইয়া খলিফা আব্দুল মালিক ৬৮৫ খ্রিস্টাব্দে দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকালে উমাইয়া বংশের শৌর্যবীর্য ও গৌরবের অনেকাংশে বৃদ্ধি পায়। এর ধারাবাহিকতায় তার চার পুত্র ও (আল-ওয়ালিদ, সুলায়মান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম) শাসনব্যবস্থায় দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে সমর্থন হন। তাই খলিফা আবদুল মালিককে ইসলামের ইতিহাসে ‘রাজেন্দ্র’ বা Father of Kings বলে অভিহিত করা হয়।

09 মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন? [Rajshahi · 2025]

উত্তর মুহাম্মদ বিন কাসিম ছিলেন সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি।

10 খলিফা আল ওয়ালিদের মৃত্যুর পর তার সেনাপতিরা নিঃগৃহীত হয়েছিলেন কেন? [Rajshahi · 2025]

উত্তর খলিফা আল ওয়ালিদ যখন পিতার মনোনয়ন অমান্য করে সুলাইমানের পরিবর্তে নিজ পুত্রকে মনোনয়ন দিতে মনস্থ করেন তখন হাজ্জাজসহ সেনাপতিরা এ পরিকল্পনার সমর্থক ছিলেন। ওয়ালিদের পুত্রের মৃত্যু হলে সুলাইমান খিলাফত লাভ করেন। কিন্তু তিনি ওয়ালিদের পুত্রের সমর্থকদের সন্তুষ্টচিত্তে গ্রহণ করতে পারেননি। এ অসন্তোষের কারণে হাজ্জাজ ও তার আত্মীয়স্বজন এবং সকল সেনাপতিগণ তার রোষানলের শিকার হয়।

11 মুসলিম নৌ-বাহিনীর প্রতিষ্ঠাতা কোন খলিফা? [Dhaka · 2023]

উত্তর মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।

12 জিজিয়া’ কী? ব্যাখ্যা কর। [Dhaka · 2023]

উত্তর জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিম নাগরিকদের প্রদেয় নিরাপত্তা কর।

মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম সম্প্রদায়ের সক্ষম যুবকরা যুদ্ধে নিজের পরিবারের নিরাপত্তা পেতে রাষ্ট্রকে যে কর দিত তাকে জিজিয়া বলা হয়। এ কর শুধুমাত্র অমুসলিম সক্ষম যুবকদের দিতে হতো। তবে তারা যুদ্ধে অংশগ্রহণ করত তারা এ কর থেকে অব্যাহতি পেত। নারী, শিশু, বৃদ্ধ ও অক্ষমদের এ কর দিতে হতো না। 13 কত সালে উমাইয়া খিলাফতের পতন হয়?

[Dhaka · 2023] উত্তর

৭৫০ সালে উমাইয়া খিলাফতের পতন ঘটে। 14 কোন উমাইয়া খলিফাকে আশীর্বাদের চাবি বলা হতো এবং কেন?

[Dhaka · 2023] উত্তর

খলিফা সুলায়মান একদিকে যেমন ছিলেন নিষ্ঠুর, অকর্মণ্য ও ইন্দ্রিয়পরায়ণ অন্যদিকে তেমনি ছিলেন সদাশয়, স্পষ্টভাষী ও আবেগপ্রবণ। তিনি তার জ্যেষ্ঠপুত্র আয়ুব অথবা দ্বিতীয় পুত্র দাউদকে উত্তরাধিকারী মনোনীত করতে ইচ্ছা করলেও শেষপর্যন্ত তার চাচাতো ভাই মহৎপ্রাণ উমর বিন আব্দুল আজিজকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে এক অপরিসীম ভালো কাজ করেন। এ সুবিচারপূর্ণ সিদ্ধান্তের জন্য তাঁকে আশীর্বাদের চাবি (The Key of Blessing) বলা হয়। 15 উমাইয়া সাধু পুরুষ কে ছিলেন?

[Chittagong · 2023] উত্তর

উমাইয়া সাধু পুরুষ ছিলেন উমর বিন আব্দুল আজিজ। 16 রাজেন্দ্র বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

[Chittagong · 2023] উত্তর

খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। তার চার পুত্র উমাইয়া খিলাফতে আসীন হন। তারা হলেন আল-ওয়ালিদ, সুলায়মান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। তার চার পুত্র উমাইয়া খিলাফত অলংকৃত করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বলে ঐতিহাসিকগণ তাকে রাজেন্দ্র বা Father of Kings বলেন। উমাইয়া সাম্রাজ্য যখন অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলায় বিপর্যন্ত এবং বহিঃশত্রুর আক্রমণে ধ্বংসপ্রায় ঠিক সেই মুহূর্তে আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেন। দীর্ঘ বিশ বছর তিনি শাসনকার্য পরিচালনা করেন। তাঁর শাসনকালে উমাইয়া বংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে। 17 আরবদের প্রথম রাজা কে ছিলেন?

[Chittagong · 2023] উত্তর

আরবদের প্রথম রাজা ছিলেন মুয়াবিয়া (রা.)। 18 সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন? ব্যাখ্যা কর।

[Chittagong · 2023] উত্তর

খলিফা সুলায়মান, একদিকে যেমন ছিলেন নিষ্ঠুর, অকর্মণ্য ইন্দ্রিয়পরায়ণ অন্যদিকে তেমনি ছিলেন সদাশয়, স্পষ্টভাষী আবেগপ্রবণ। তিনি তার জ্যেষ্ঠপুত্র আয়ুব অথবা দ্বিতীয় পুত্র দাউদকে উত্তরাধিকারী মনোনীত করতে ইচ্ছা করলেও শেষপর্যন্ত তার চাচাতো ভাই মহৎপ্রাণ উমর বিন আব্দুল আজিজকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে এক অপরিসীম ভালো কাজ করেন। এ সুবিচারপূর্ণ সিদ্ধান্তের জন্য তাঁকে আশীর্বাদের চাবি (The Key of Blessing) বলা হয়। 19 সর্বপ্রথম কোন খলিফা মধ্য এশিয়ার রাজ্য বিস্তার করেছিলেন?

[Dhaka · 2022] উত্তর

খলিফা আল-ওয়ালিদ সর্বপ্রথম মধ্য এশিয়ার রাজ্য বিস্তার করেন। 20 হিমারীয়-মুদারীয় দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা কর।

[Dhaka · 2022] উত্তর

পরস্পরবিরোধী স্বার্থসংশ্লিষ্ট কারণে উত্তর-আরবীয় মুদারীয় ও দক্ষিণ-আরবীয়য় হিমারীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল।খুলাফায়ে রাশেদিনের সময় হিমারীয়া-মুদারীয়র মধ্যের দ্বন্দ্ব ধামাচাপা ছিল। খলিফাগন নিজ স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে বিরোধ দমন না করে একপক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবহারে ঘৃণ্য খেলায় মেতে উঠেন । এর চূড়ান্ত বিচারে এই ঘৃণ্য তৎপরতা উমাইয়া রাজবংশের জন্য কোন শুভ ফল বয়ে আনেন নি । এতে তাদের পতনের আরেকটি নিরামযক হিসেবে কাজ করেছিল। 21 খলিফা আব্দুল মালিক কোন বংশের শাসক ছিলেন?

[Dhaka · 2022] উত্তর

খলিফা আব্দুল মালিক উমাইয়া বংশের শাসক ছিলেন। 22 সংক্ষেপে হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও।

[Dhaka · 2022] উত্তর

হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন প্রশাসক, রাজনীতিবিদ ও উমাইয়ার খিলাফতের প্রতিরক্ষা মন্ত্রী । হাজ্জাজ বিন ইউসুফ আরবের মক্কার পর্শ্ববর্তী তায়েফ নগরীর আদিবাসী ছিলেন। তিনি উমাইয়া খলিফা আব্দুল মালিক ও ওয়ালিদের খিলাফতকালে পূর্বাঞ্চলীয় শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্রোহ দমন ও সাম্রাজ্য সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ও উমাইয়া বংশকে পতরের হাত থেকে রক্ষা করে সমৃদ্ধি ও গৌরবের পথে পরিচালিত করেন। তিনি আজীবন নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করে ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। 23

কাকে আরববিশ্বের প্রথম রাজা বলা হয়? [Comilla · 2022]

উত্তর মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়। 24

খলিফা সুলাইমানকে ‘আশীর্বাদের চাবি’ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Comilla · 2022]

উত্তর ইরাকের বন্দীদের মুক্তিদানের জন্য খলিফা সুলাইমানকে আশীর্বাদে চাবি বলা হয়। উমাইয়া শাসনামলে ইরানের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ এ বসরায় ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাঃ) এর বিদ্রোহ দমন করেন। এ সময় তিনি হাজার হাজার মানুষকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করেন। খলিফা সুলাইমান ক্ষমতায় এসে হাজ্জাজের বন্দীকৃত কয়েদিদের মুক্ত করে দেন। এই কারণে সুলাইমানকে মিফতাহুল খায়র বা আশীর্বাদের চাবি বলা হয়।

25 উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা?

[Comilla · 2022] উত্তর উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মুরাবিয়া।

26 কাকে এবং কেন ‘রাজেন্দ্র’ বলা হয়? ব্যাখ্যা কর।

[Comilla · 2022] উত্তর উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। কারণ তার পরবর্তী চার জন খলিফা ছিলেন তার পুত্র।

খলিফা আব্দুল মালেকের মৃত্যুর তার চার পুত্র পর্যায়ক্রমে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন। তারা সুযোগ্য নেতৃত্ব দিয়ে উমাইয়া খিলাফতকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেন। ঐতিহাসিক প. ক. হিট্টি বলেন, আব্দুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবে চরম শিখরে আহরণ করে। এ কারণে আব্দুল মালেক রাজেন্দ্র বলা হয়। 27

কত খ্রিস্টাব্দে কারবালার বিয়োগান্ত ঘটনা ঘটে? [Comilla · 2022] উত্তর

৬৮০ খ্রিস্টাব্দে কারবালার বিয়োগান্ত ঘটনা ঘটে। 28

হাজ্জাজ বিন ইউসুফ বিখ্যাত ছিলেন কেন? ব্যাখ্যা কর। [Comilla · 2022] উত্তর

উমাইয়া শাসকের সার্বিক সুরক্ষা হাজ্জাজ বিন ইউসুফ অনন্য অবদান রাখেন। তিনি ছিলেন উমাইয়ার শ্রেষ্ঠ প্রশাসক। বিভিন্ন সময় তিনি হেজাজ, ইরাক ও পূর্বাঞ্চলের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নির্দেশে মুসলিম বাহিনী ভারতবর্ষের সিন্ধুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল জয় করে। তিনি রাজস্ব ব্যবস্থার সংস্কার ও কৃষি উন্নয়নের ভূমিকা পালন করেন। তার পৃষ্ঠপোষকতায় শিক্ষা, শিল্প ও সংস্কৃতির যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। এছাড়া আরবি বর্ণমালার হরকত সংযোগ করেন যা তাকে বিখ্যাত করেছে। 29

উমাইয়াদের প্রথম খলিফা কে ? [Rajshahi · 2019] উত্তর

উমাইয়াদের প্রথম খলিফা আমির মুয়াবিয়া । 30

ডোম অব দি রক কী ? ব্যাখ্যা করো । [Rajshahi · 2019] উত্তর

৬৯১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা আবদুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টকোণাকৃতির স্মৃতিস্তম্ভটিই ‘কুব্বাতুস সাখরা’ বা (Dome of the Rock) নামে পরিচিত। হজযাত্রীদের মক্কায় গমন থেকে বিরত রাখা এবং জেরুজালেমের প্রতি আকৃষ্ট করার জন্যই ‘কুব্বাতুস সাখরা’ নির্মাণ করা হয়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কা ও মদিনায় আধিপত্য বিস্তার করে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। তার বিদ্রোহ দমন, জেরুজালেমের প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং মক্কা-মদিনার অধিবাসীদের হতাশ করার জন্য খলিফা আবদুল মালিক এটি নির্মাণ করেন । মহানবি (স) যে পাথরের ওপর পদচিহ্ন রেখে মিরাজ গমন করেন সে পাথরকে কেন্দ্র করে ‘Dome of the Rock নির্মাণ করা হয় ।

31 উমাইয়াদের শেষ খলিফার নাম কী ? [Rajshahi · 2019]

উত্তর উমাইয়াদের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান ।

32 আব্বাসি কারা? ব্যাখ্যা করো । [Rajshahi · 2019]

উত্তর মহানবি (স)-এর চাচা আল আব্বাস বিন আবদুল মুত্তালিব বিন হাশেমের বংশধররাই আব্বাসি নামে পরিচিত।

আব্বাসিরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উদ্ভূত। কুরাইশ বংশের অন্য শাখাটি উমাইয়া নামে খ্যাত। আল আব্বাসের মৃত্যুর পর তার চার পুত্র সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) সময় উমাইয়া গোত্রের মুয়াবিয়ার বিরুদ্ধে হাশেমি গোত্রের হযরত আলি (রা)-এর পক্ষাবলম্বন করেন। আত্মীয়তার দিক থেকে উমাইয়াদের তুলনায় আব্বাসিরা মহানবি (স)-এর নিকটতর হওয়ায় তারা নিজেদেরকে মুসলিম খিলাফতের বৈধ দাবিদার বলে দাবি করত। ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে আব্বাসিরা খিলাফত প্রতিষ্ঠা করে। 33 উমাইয়া খিলাফতের পতন হয় কত খ্রিষ্টাব্দে ?

[Dhaka · 2019] উত্তর

উমাইয়া খিলাফতের পতন হয় ৭৫০ খ্রিষ্টাব্দে । 34 মুয়াবিয়া (রা)-কে কেন আরবের প্রথম রাজা বলা হয় ?

[Dhaka · 2019] উত্তর

মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রচলন করেন । তাই তাকে আরবের প্রথম রাজা বলা হয় । উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া খিলাফত লাভের সাথে সাথেই সাধারণতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন । তিনি হযরত ইমাম হাসান (রা)-এর সাথে স্বাক্ষরিত সন্ধির শর্ত ভঙ্গ করে ৬৭৬ খ্রিষ্টাব্দে বসরার শাসনকর্তা মুগিরার প্ররোচনায় তাঁর জ্যেষ্ঠপুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্রের পথ সুগম করেন । এজন্য মুয়াবিয়াকে আরবের প্রথম রাজা বলা হয় । 35

কুব্বাত-আস-সাখরা কোথায় অবস্থিত ? [Dhaka · 2019]

উত্তর কুব্বাত-আস-সাখরা জেরুজালেমে অবস্থিত। 36

সুলায়মানকে ‘আশীর্বাদের চাবি’ বলা হয় কেন ? [Dhaka · 2019]

উত্তর ইরাকের বন্দিদের মুক্তিদানের জন্য খলিফা সুলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয় । উমাইয়া শাসনামলে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ কুফা ও বসরায় ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা)-এর অনুসারীদের বিদ্রোহ দমন করেন। এ সময় তিনি হাজার হাজার মানুষকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করেন। খলিফা সুলায়মান ক্ষমতায় আরোহণের পর হাজ্জাজের বন্দিকৃত কয়েদিদের মুক্ত করে দেন। এ কারণে তাকে মিফতাহুল খায়র বা আশীর্বাদের চাবি বলা হয় ।

37 উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল ?

[Dhaka · 2019] উত্তর উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্কে ।

38 কুব্বাতুস সাখরা কী ? ব্যাখ্যা করো।

[Dhaka · 2019] উত্তর ৬৯১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা আবদুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টকোণাকৃতির স্মৃতিস্তম্ভটিই ‘কুব্বাতুস সাখরা’ বা (Dome of the Rock) নামে পরিচিত ।

হজযাত্রীদের মক্কায় গমন থেকে বিরত রাখা এবং জেরুজালেমের প্রতি আকৃষ্ট করার জন্যই ‘কুব্বাতুস সাখরা’ নির্মাণ করা হয়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কা ও মদিনায় আধিপত্য বিস্তার করে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন । তার বিদ্রোহ দমন, জেরুজালেমের প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং মক্কা-মদিনার অধিবাসীদের হতাশ করার জন্য খলিফা আবদুল মালিক এটি নির্মাণ করেন। মহানবি (স) যে পাথরের ওপর পদচিহ্ন রেখে মিরাজ গমন করেন সে পাথরকে কেন্দ্র করে ‘Dome of the Rock’ নির্মাণ করা হয়। 39

উমাইয়া সাধু কে? [Dhaka · 2018] উত্তর

খলিফা ওমর বিন আবদুল আজিজকে উমাইয়া সাধু বলা হয় ৷ 40

আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো। [Dhaka · 2018] উত্তর

আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of kings বলার কারণ তার পরবর্তী চারজন খলিফাই আবদুল মালিকের পুত্র ছিলেন। খলিফা আবদুল মালিকের মৃত্যুর পর তার চার পুত্র পর্যায়ক্রমে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন। এরা হলেন- আল ওয়ালিদ (৭০৫ ৭১৫ খ্রি.) সুলাইমান (৭১৫ ৭১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০ ৭২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪ ৭৪৩ খ্রি.)। তারা সুযোগ্য নেতৃত্ব দিয়ে উমাইয়া খিলাফতকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেন। ঐতিহাসিক পি. কে. হিট্টি বলেন,“আবদুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।” এ কারণে আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয়।

41 উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন? [Rajshahi · 2018]

উত্তর উমাইয়াদের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান।

42 মুয়াবিয়াকে (রা) আরবের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো। [Rajshahi · 2018]

উত্তর মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রচলন করেন। তাই তাকে আরবের প্রথম রাজা বলা হয়।

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা আমির মুয়াবিয়া খিলাফত লাভের সাথে সাথেই সাধারণতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি হযরত ইমাম হাসান (রা)-এর সাথে স্বাক্ষরিত সন্ধির শর্ত ভঙ্গ করে ৬৭৬ খ্রিষ্টাব্দে বসরার শাসনকর্তা মুগিরার প্ররোচনায় তার জ্যেষ্ঠপুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্রের পথ সুগম করেন। এজন্য মুয়াবিয়াকে আরবের প্রথম রাজা বলা হয়। 43 ডোম-অব-দি রক কী?

[Rajshahi · 2018] উত্তর

৬৯১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা আবদুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টাকোণাকৃতির স্মৃতিস্তম্ভই ডোম-অব-দি রক (কুব্বাতুস সাখরা) নামে পরিচিত। 44 কাকে কেন, রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো।

[Rajshahi · 2018] উত্তর

আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of kings বলার কারণ তার পরবর্তী চারজন খলিফাই আবদুল মালিকের পুত্র ছিলেন। খলিফা আবদুল মালিকের মৃত্যুর পর তার চার পুত্র পর্যায়ক্রমে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন। এরা হলেন- আল ওয়ালিদ (৭০৫ ৭১৫ খ্রি.) সুলাইমান (৭১৫ ৭১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০ ৭২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪ ৭৪৩ খ্রি.)। তারা সুযোগ্য নেতৃত্ব দিয়ে উমাইয়া খিলাফতকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেন। ঐতিহাসিক পি. কে. হিট্টি বলেন,“আবদুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।” এ কারণে আবদুল মালিককে রাজেন্দ্ৰ বলা হয়। 45

‘কুব্বাতুস-সাখরা’ কী? [Dhaka · 2017]

উত্তর ‘কুব্বাতুস-সাখরা’ হলো উমাইয়া খলিফা আবদুল মালিকের ৬৯১ খ্রিষ্টাব্দে জেরুজালেমে নির্মিত অষ্টাকোণাকৃতির একটি স্মৃতিস্তম্ভ, যেটি Dom of the Rock নামে পরিচিত। 46

খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও। [Dhaka · 2017]

উত্তর খলিফা আবদুল মালিক রাষ্ট্রকে জাতীয়করণ এবং রাষ্ট্রে সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য আরবিকে রাষ্ট্র ভাষার মর্যাদাদান করেন অর্থাৎ আরবি ভাষা জাতীয়করণ করেন। খলিফা আবদুল মালিকের রাজত্বকাল উমাইয়া বংশের সবচেয়ে গৌরবময় যুগ। তার শাসননীতি মূলত আরব জাতীয়তাবাদী চেতনার বিকাশের জন্য বিখ্যাত ছিল। তিনি শাসনক্ষমতায় বসে দেখলেন যে আরব মুসলিমরা রাজ্যশাসন করলেও মূলত অনারব জনগোষ্ঠীই উমাইয়া খিলাফতের প্রশাসন ব্যবস্থাকে পরিচালিত করছে। ফলে আরব মুসলিম শাসননীতি কার্যকর হচ্ছে না। এ কারণেই খলিফা আবদুল মালিক আরবি ভাষাকে জাতীয়করণ করেন।

47 কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

[Dhaka · 2017] উত্তর আমির মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।

48 খলিফা আব্দুল মালিককে ‘রাজেন্দ্র’ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

[Dhaka · 2017] উত্তর আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of kings বলার কারণ তার পরবর্তী চারজন খলিফাই আবদুল মালিকের পুত্র ছিলেন।

এ চার জন পুত্র হলেন- আল ওয়ালিদ (৭০৫-৭১৫ খ্রি.) সুলাইমান (৭১৫-৭১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০-৭২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪-৭৪৩ খ্রি.) এরা পরবর্তীকালে খলিফা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তারা সুযোগ্য নেতৃত্ব দ্বারা উমাইয়া বংশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেন। ঐতিহাসিক পি. কে. হিট্টি বলেন, “আবদুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।” এ কারণে আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয়। 49

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? [Rajshahi · 2017] উত্তর

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা খলিফা আমির মুয়াবিয়া। 50

কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন? [Rajshahi · 2017] উত্তর

কারবালার যুদ্ধে অত্যন্ত করুণভাবে মুসলমানদের হত্যা করা হয় এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে নবি করিম (স)-এর দৌহিত্র ইমাম হোসেনের শিরশ্ছেদ করা হয়। তাই এ হত্যাকান্ডকে মর্মান্তিক বলা হয়। ৬০ হিজরির ১০ই মহররম কারবালার প্রান্তরে ইমাম হোসেনের বাহিনী ও ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়। ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পাড় দখল করে ইমাম হোসেনের বাহিনীকে পানি থেকে বঞ্চিত করে। ফলে পানির অভাবে ইমাম হোসেনের ভ্রাতুষ্পুত্র কাসেম মৃত্যুবরণ করেন। পরে ইমাম হোসেন নিজপুত্র শিশু আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য গেলে আসগর শরবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ইয়াজিদের নির্দেশে পাপিষ্ট সীমার তরবারি দ্বারা ইমাম হোসেনের শিরশ্ছেদ করে। নবি করিম (স)-এর দৌহিত্রের এ বেদনাদায়ক হত্যাকাণ্ডকে তাই বিষাদময় ঘটনা বলা হয়।