01
আয়কর কী?[Jessore · 2025]
উত্তর
একজন ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের আয়ের ওপর নির্দিষ্ট হারে যে কর প্রদান করে তাই আয়কর।
02
সরকারি ঋণ কী ভারহীন? ব্যাখ্যা কর।[Jessore · 2025]
উত্তর
হ্যাঁ, সরকারি ঋণ ভারহীন। কারণ সরকার যখন জনগণের থেকে অর্থাৎ অভ্যন্তরীণ ঋণ বা বৈদেশিক ঋণ গ্রহণ করে তখন তা সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে সুদসহ প্রদান করতে হয়। এছাড়া ঋণের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে, ঋণ উন্নয়নমূলক কাজে ব্যবহাত না হলে তা সমন্বয় করতে সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ে, যা সরকারকে প্রতিকূল অবস্থায় নিয়ে যায়।
03
NBR-এর পূর্ণরূপ লেখ।[Jessore · 2025]
উত্তর
NBR-এর পূর্ণরূপ হলো- National Board of Revenue.
04
প্রত্যক্ষ কর অপ্রিয় কেন? ব্যাখ্যা কর।[Jessore · 2025]
উত্তর
প্রত্যক্ষ কর অপ্রিয়, কারণ এটি সরাসরি করদাতার আয় ও সম্পদের ওপর ধার্য করা হয়।
এতে করদাতা বুঝতে পারে তাকে ঠিক কতটুকু টাকা কর দিতে হচ্ছে। দৃশ্যমান এই কর করদাতার কাছে বিরক্তির প্রকাশ ঘটায়। এছাড়া এই কর দেওয়ার সময় ব্যক্তিকে তার সম্পদের পুরো হিসেবে দিতে হয়, যাতে তার গোপনীয়তা লঙ্ঘন হয়ে থাকে। এছাড়া করের হিসাব অনেকটা জটিল। যা করদাতার কাছে একে অপ্রিয় করে তোলে।
05
VAT কী?[Comilla · 2025]
উত্তর
মোট উৎপাদিত মূল্য থেকে মোট মূলধনী দ্রব্যমূল্য বাদ দিলে যে মূল্য সংযোজন হয় তার ওপর আরোপিত করকে মূল্য সংযোজন কর বা VAT বলে।
06
প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি- ব্যাখ্যা কর।[Comilla · 2025]
উত্তর
কোনো ব্যক্তির ওপর কর আরোপিত হলে সে তা পরিশোধ করলে তাকে প্রত্যক্ষ কর বলে। আয় কর, সম্পদ কর প্রত্যক্ষ করের উদাহরণ।
কোনা ব্যক্তি যদি তার আয় বা সম্পদের কিছু অংশ গোপন করে তবে সেদ আংশের কর পরিশোধ করতে হবে না।
তাই বলা যায়, প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়া যায় বা ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।
07
সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
সরকারি অর্থব্যবস্থা হলো সরকারের আয়, ব্যয়, ঋণ ও আর্থিক ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত নীতিমালা এবং কার্যাবলি নিয়ে গঠিত একটি সুসংগঠিত প্রক্রিয়া।
08
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? ব্যাখ্যা কর।[Comilla · 2025]
উত্তর
মূল্য সংযোজন করের করঘাত ও করপাত একাধিক ব্যক্তির ওপর পতিত হয় বলে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলে।
যে করের করঘাত ও করপাত একাধিক ব্যক্তির ওপর পতিত হয় তাকে পরোক্ষ কর বলে। এ সংজ্ঞাটি থেকে দেখা যায়, মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। কারণ উৎপাদক থেকে শুরু করে সকলের করভার শেষ পর্যন্ত ওই পণ্যে ক্রেতার ওপর পতিত হয়। শেষে ক্রেতা তা পরিশোধ করতে বাধ্য হয়। তাই মূল্য সংযোজন করকে একটি পরোক্ষ কর বলা হয়।
09
সরকারি অর্থব্যবস্থা কী?[Rajshahi · 2025]
উত্তর
অর্থনীতিতে যে শাখা সরকারের আয় ও ব্যয়সংক্রান্ত সমস্যাবলি আলোচনা করে তাই সরকারি অর্থব্যবস্থা।
10
সরকারি ব্যয় ও সামাজিক নিরাপত্তা কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]
উত্তর
সরকারি ব্যয় ও সামাজিক নিরাপত্তা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
সামাজিক নিরাপত্তা বলতে সমাজের দরিদ্র, বেকার, অসুস্থ, বৃদ্ধ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আর্থিক ও সেবামূলক কর্মসূচিকে বোঝায়। এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়, যা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণের মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পে অর্থ ব্যয় করে। এ ব্যয়গুলো জনগণের মৌলিক চাহিদা পূরণে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখে।
11
প্রত্যক্ষ কর কী?[Dhaka · 2025]
উত্তর
যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পতিত হয় তাকে প্রত্যক্ষ কর বলে।
12
কর এবং ফি কি একই ধারণা? ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
কর ও ফি একই ধারণা নয়।
সরাসরি কোনো প্রকারের সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। যেমন- আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। অপরদিকে, সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। ফি-এর বিনিময়ে বিশেষ সুবিধা পাওয়া যায়। যেমন- জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি।
অর্থাৎ কর ও ফি-এর মধ্যে পার্থক্য আছে।
13
পণ্য কর কী?[Sylhet · 2025]
উত্তর
যে কর ভোক্তার পণ্য ক্রয়ের সময় পরিশোধ করে থাকে, তাকে পণ্য কর বলে।
14
সরকার প্রয়োজনীয় অর্থসংস্থানের জন্য প্রথমেই নতুন নোট ছাপাতে চায় না কেন?[Sylhet · 2025]
উত্তর
সরকার প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য প্রথমেই নতুন নোট ছাপাতে চায় না।
কারণ এতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে। যখন বাজারে অতিরিক্ত টাকা প্রবেশ করে কিন্তু পণ্যের সরবরাহ একই থাকে, তখন পণ্যের দাম বাড়তে থাকে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এছাড়া অতিরিক্ত নোট ছাপার ফলে দেশের মুদ্রার মান কমে যেতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের মুদ্রার ওপর আস্থা ক্ষুণ্ণ হয় এবং সঞ্চয়ের প্রবণতাও কমে যায়। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য সরকার সাধারণত প্রথমে অন্যান্য উপায় যেমন কর বৃদ্ধি বা ঋণ সংগ্রহের মাধ্যমে অর্থ সংগ্রহ করে, তারপর প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণে নোট ছাপায়।
15
আবগারি শুল্ক কী?[Rajshahi · 2025]
উত্তর
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাই আবগারি শুল্ক।
16
সম্পূরক শুল্ক কী? ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]
উত্তর
কিছু কিছু দ্রব্যের ওপর আমদানি শুল্ক, আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত কর আরোপ করা হয়ে থাকে। নির্দিষ্ট কোনো দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ কিংবা দেশীয় শিল্পকে রক্ষা অথবা আর্থসামাজিক প্রেক্ষাপটে এরূপ কর আরোপ করা হয়ে থাকে। একে সম্পূরক শুল্ক বলা হয়। বাংলাদেশে আমদানিকৃত বিলাসবহুল গাড়ি, এসি, মদ, বিয়ার, সিগারেট ইত্যাদির ওপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়।
17
আবগারি শুল্ক কী?[Chittagong · 2025]
উত্তর
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাই আবপারি শুল্ক।
18
কর ও ফি ভিন্ন কেন?[Chittagong · 2025]
উত্তর
কর ও ফি উভয়ই সরকারের আয়ের উৎস হলেও এদের প্রকৃতি ও উদ্দেশ্য ভিন্ন।
কর হলো সরকারের আয়ের এমন একটি বাধ্যতামূলক উৎস, যা আইন দ্বারা আরোপিত হয় এবং এর বিনিময়ে করদাতা সরাসরি কোনো সুবিধা পান না। অন্যদিকে, ফি হলো সরকারের আয়ের এমন একটি উৎস, যা কোনো নির্দিষ্ট সরকারি সেবা গ্রহণের বিনিময়ে পরিশোধ করা হয়। করের ক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা থাকে না, কিন্তু ফি প্রদানের মাধ্যমে একটি নির্দিষ্ট সেবা প্রাপ্তির নিশ্চয়তা থাকে।
19
পরোক্ষ কর কী?[Barisal · 2025]
উত্তর
যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে, তাকে পরোক্ষ কর বলে।
20
আয়কর প্রত্যক্ষ কর- ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
আয়কর যার ওপর কর ধার্য করা হয় তার বোঝা তাকেই বহন। করতে হয় তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
যে ব্যক্তির ওপর কর ধার্য করা হয় তার বোঝা যদি তাকে বহন করতে হয় তবে সেই করকে প্রত্যক্ষ কর বলে। এ ধরনের করের বোঝা বা ভার অন্যের ওপর চাপানো যায় না। আয়কর হলো ব্যক্তির ওপর ধার্য কর, যা আয়ের ভিত্তিতে নিজেকেই প্রদান করতে হয়। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
21
ফি কাকে বলে?[Barisal · 2025]
উত্তর
কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা বা সেবা প্রদানের জন্য সরকার তার কাছ থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলা হয়।
22
পরোক্ষ কর তুলনামূলকভাবে জনপ্রিয় কেন? ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
পরোক্ষ কর বিক্রিত পণ্যের চূড়ান্ত ভোক্তা দ্বারা প্রদান করা হয়। এর আকার চাহিদার স্থিতিস্থাপকতা দ্বারা প্রভাবিত হয়। চাহিদা যত বেশি, পেআউট তত বেশি। আবার পরোক্ষ কর নিঃশর্ত, কারণ এটি প্রাপ্ত আয় এবং লাভের ওপর নির্ভর করে না, অর্থনৈতিক কার্যকলাপ্রে ফলাফলের ওপর এবং উৎপাদিত পণ্যের পরিমাণ অনুযায়ী প্রত্যাহার করা হয়। এছাড়া পরোক্ষ কর পণ্যের ব্যবহার এবং বিতরণের সাথে সম্পর্কিত, তাই সেগুলো ব্যয়ের ওপর কর হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, যখন প্রত্যক্ষ কর আয়ের ওপর কর হিসেবে বিবেচিত হয়। এসব কারণেই পরোক্ষ কর অধিক জনপ্রিয়।
23
আবগারি শুল্ক কী?[Dinajpur · 2025]
উত্তর
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাই আবগারি শুল্ক।
24
“পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না।”– ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
হ্যাঁ, “পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না।”- এই উক্তিটি সঠিক। পরোক্ষ কর পণ্যের মূল্য বা সেবার খরচের সাথে যুক্ত থাকে এবং ভোক্তা যখন সেই পণ্য বা সেবা ক্রয় করেন, তখনই তিনি স্বয়ংক্রিয়ভাবে কর পরিশোধ করে ফেলেন। যেমন- মূল্য সংযোজন কর (VAT)। একজন ব্যক্তি যখন দোকান থেকে কোনো পণ্য কেনেন, তখন সেই পণ্যের দামের মধ্যেই VAT অন্তর্ভুক্ত থাকে। তাই, পণ্য বা সেবা ভোগ করলে এই কর পরিশোধ করা থেকে বিরত থাকার সুযোগ থাকে না, যার ফলে পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না।
25
NBR-এর পূর্ণরূপ কী?[Dinajpur · 2025]
উত্তর
NBR-এর পূর্ণরূপ হলো- National Board of Revenue (জাতীয় রাজস্ব বোর্ড)।
26
“প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধিতে সহায়ক।”- ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
হ্যাঁ, “প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধিতে সহায়ক।”- এ উক্তিটি সঠিক।
প্রত্যক্ষ কর সরাসরি নাগরিকের আয় বা সম্পদের ওপর ধার্য হয় এবং করদাতা নিজেই তা পরিশোধ করেন। এর ফলে করদাতা জানতে পারেন যে তিনি কতটা কর পরিশোধ করছেন। এই সরাসরি অংশগ্রহণের কারণে নাগরিকরা সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে আগ্রহী হয়ে উঠেন। তারা জানতে চান যে, তাদের দেওয়া অর্থ সরকার কীভাবে এবং কোন খাতে ব্যয় করছে, যা তাদের মধ্যে নাগরিক অধিকার ও দায়িত্ববোধের জন্ম দেয় এবং সচেতনতা বৃদ্ধি করে।
27
সরকারি ঋণ কী?[Mymensingh · 2025]
উত্তর
সরকারের আর্থিক প্রয়োজন মেটাতে বিভিন্ন উৎস হতে অর্থ ধার করাকে সরকারি ঋণ বলে।
28
সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার পার্থক্য লেখ।[Mymensingh · 2025]
উত্তর
সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য

29
পরোক্ষ কর কাকে বলে?[Mymensingh · 2025]
উত্তর
যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে, তাকে পরোক্ষ কর বলে।
30
‘কর ও ফি এক নয়’- ব্যাখ্যা কর।[Mymensingh · 2025]
উত্তর
কর ও ফি-এর মধ্যে পার্থক্য আছে।
সরাসরি কোনো প্রকারের সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। যেমন-আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। অপরদিকে, সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। ফি-এর বিনিময়ে বিশেষ সুবিধা পাওয়া যায়। যেমন- জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি। অর্থাৎ কর ও ফি-এর মধ্যে পার্থক্য আছে।
31
সরকারি অর্থব্যবস্থা কী?[Dhaka · 2025]
উত্তর
অর্থনীতিতে যে শাখা সরকারের আয় ও ব্যয়সংক্রান্ত সমস্যাবলি আলোচনা করে তাই সরকারি অর্থব্যবস্থা।
32
সরকারি ব্যয় ও সামাজিক নিরাপত্তা কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
সরকারি ব্যয় ও সামাজিক নিরাপত্তা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
সামাজিক নিরাপত্তা বলতে সমাজের দরিদ্র, বেকার, অসুস্থ, বৃদ্ধ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আর্থিক ও সেবামূলক কর্মসূচিকে বোঝায়। এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়, যা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণের মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পে অর্থ ব্যয় করে। এ ব্যয়গুলো জনগণের মৌলিক চাহিদা পূরণে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখে।
33
প্রত্যক্ষ কর কী?[Dhaka · 2025]
উত্তর
যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
34
কর এবং ফি কি একই ধারণা? ব্যাখ্যা করো।[Dhaka · 2025]
উত্তর
কর ও ফি এক নয়।
সরকারি কোনো সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাই কর। যেমন- আয়কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। অন্যদিকে সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের লক্ষ্যে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন- জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি। সুতরাং বলা যায়, কর ও ফি এক নয়।
35
শুল্ক কি?[Chittagong · 2023]
উত্তর
শুল্ক হচ্ছে নির্ধারিত আমদানি ও রপ্তানিকৃত পণ্যর ওপর ধার্যকৃত নির্দিষ্ট পরিমাণ অর্থ।
36
আয়কর একটি প্রত্যক্ষ কর – ব্যাখ্যা কর।[Chittagong · 2023]
উত্তর
আয়করের করঘাত অন্যের উপর চাপানো যায় না তাই এটি একটি প্রত্যক্ষ কর।
প্রত্যক্ষ কর বলতে বোঝায় যে করে করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে। অর্থাৎ যার ওপর কর আরোপ করা হয় তাকেই করের চূড়ান্ত ভার বহন করতে হয়। আয়কর ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। ফলে ব্যক্তি এই কর অন্যের উপর চাপাতে পারে না। তাকেই এই কর পরিশোধ করতে হয়। আর তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
37
প্রত্যক্ষ কর কি?[Chittagong · 2023]
উত্তর
যে করের করঘাত ও করপাত একই তাই প্রত্যক্ষ কর।
38
শুধু কর রাজস্ব আয়ের একমাত্র উৎস নয়। কেন?[Chittagong · 2023]
উত্তর
সরকারি আয়ের উৎসগুলো হলো করা রাজস্ব, কর বহিভূত রাজস্ব, বিশেষ ধরনের আদায় ইত্যাদি।
কর রাজস্ব বাদে সরকার কর বহির্ভূত রাজস্ব থেকে আয় করে থাকে। টোল, লেভি, সুদ, শতাংশ, রেজিস্ট্রেশন ফ্রী ইত্যাদি মাধ্যমিক সরকার উল্লেখযোগ্য পরিমান আয় করে থাকে। ফলে শুধু কর রাজস্ব আয়ের একমাত্র উৎস নয়।
39
পরোক্ষ কর কি?[Rajshahi · 2023]
উত্তর
কোনো ব্যক্তির ওপর কর আরোপ করা হলে সেই ব্যক্তি যদি ওই করের ভার অন্যের ওপর চাপাতে পারে তাহলে তাকে পরোক্ষ কর বলে।
40
কর কিভাবে জনকল্যাণ বাড়ায়? [Rajshahi · 2023]
উত্তর
সরকার জনকল্যাণমূলক কাজের ব্যয় নির্বাহের জন্য কর রাজস্বের মাধ্যমে অর্থসংস্থান করে থাকে।
সরকারি ব্যয়ের অন্যতম উদ্দেশ্য হল সামাজিক কল্যাণ সাধন করা। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণেই সরকারের মূল লক্ষ্য। স্কুল-কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল নির্মাণ হলো জনকল্যাণমূলক কাজের মূল ভিত্তি। এইসবের ব্যয়ে নির্বাহের জন্য সরকার কর রাজস্বের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। তাই বলা হয় কর জনকল্যাণ বাড়ায়।
41
সরকারি অর্থ ব্যবস্থা কি? [Jessore · 2023]
উত্তর
অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।
42
পরোক্ষ কর ফাঁকি দেওয়া কঠিন – ব্যাখ্যা কর। [Jessore · 2023]
উত্তর
পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না।
যেই করের করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর চাপানো যায় তাই পরোক্ষ কর। অর্থাৎ পরোক্ষ করের আপাত ভার একজনের ওপর আরোপিত হলেও করের চূড়ান্ত ভার অন্য ব্যক্তি বহণ করে। এ ধরনের কর সাধারণত দ্রব্যের দামের সাথে যুক্ত থাকে। তাই ক্রেতা দ্রব্য ক্রয় করার সময় অজান্তেই পরোক্ষ কর কিছু অংশ পরিশোধ করে থাকে। তাই এই ধরনের কর ফাঁকি দেওয়া কঠিন।
43
ফি কী ?[Jessore · 2023]
উত্তর
সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছ থেকে পূর্ব নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে।
44
সরকারি ব্যয় কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক – ব্যাখ্যা কর। [Jessore · 2023]
উত্তর
সরকারি ব্যয় কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক। সরকার প্রতি বছর দেশের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। এইসব প্রকল্প পরিচালনা বাবদ নতুন শ্রমশক্তির চাহিদা তৈরি হয়। এছাড়াও অবকাঠামোগত উন্নয়নের ফলে অনেক বেসরকারি বিনিয়োগ সৃষ্টি হয়। ফলে নতুনভাবে অনেক লোকের কর্মসংস্থান বা অর্থ উপার্জনের পথসুগম হয়।
45
প্রত্যক্ষ কর কি? [Barisal · 2023]
উত্তর
যে করের আপাতভার ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
46
ব্যক্তির কাছ থেকে সরকার ঋণ গ্রহণ করতে পারে – ব্যাখ্যা কর। [Barisal · 2023]
উত্তর
ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ সরকারি ঋণের অন্যতম উৎসব।
সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিবর্গের কাছ থেকে বিভিন্ন ঋণপত্র বিক্রয় করে ঋণগ্রহণ করতে পারে। ব্যক্তিবর্গ তাদের সঞ্চিত অর্থের একাংশ ও ঋণপত্র ক্রয়ের জন্য ব্যবহার করতে পারে। তাছাড়া সরকার বন্ড, সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র ও সার্টিফিকেট বিক্রয় করে জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে।
47
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?[Comilla · 2023]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবা বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
48
আন্তর্জাতিক বাণিজ্য খাদ্য ঘাটতি পূরণের সহায়তা করে – ব্যাখ্যা কর।[Comilla · 2023]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পণ্য আমদানি করে খাদ্য ঘাটতি পূরণ করা হয়।
একটি দেশের পক্ষে প্রয়োজনীয় সব খাদ্যশস্য নিজ দেশে উৎপাদন করা সম্ভব নয়। তাই চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়া ঘাটতি দেখা দেয়। সে ঘাটতি পূরণ করতে অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। যে দেশে খাদ্য বেশি সেই দেশ রপ্তানি করে। আর যে দেশে খাদ্য সংকট সেই দেশ খাদ্য আমদানি করে। এভাবে আন্তর্জাতিক বাণিজ্য খাদ্য ঘাটতি পূরণে সহায়তা করে।
49
সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে?[Sylhet · 2023]
উত্তর
অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।
50
ফি ও কর এক নয় কেন? [Sylhet · 2023]
উত্তর
কর ও ফি এক নয়।
সরকারি কোনো সুবিধা বা প্রাপ্তির প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাই কর। যেমন আয় কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। অন্যদিকে সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের লক্ষ্যে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি। সুতরাং বলা যায় কর ও ফি এক নয়।
51
শস্য বহুমুখীকরণ কি? [Dinajpur · 2023]
উত্তর
একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।
52
কৃষকরা ঋণ গ্রহণ করে কেন? [Dinajpur · 2023]
উত্তর
কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষকরা ঋণ গ্রহণ করে।
কৃষি উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ যেমন— লাঙ্গল, যন্ত্রপাতি, বীজ ও কীটনাশকের প্রয়োজন হয়। কিন্তু কৃষকদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়া এসব প্রয়োজনীয় উপকরণ ক্রয় করতে পারে না তখন তারা ঋণ গ্রহণ করে। তাই বলা যায়, কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় ও অন্যান্য উপাদান ব্যয় নির্বাহের জন্য ঋণ গ্রহণ করে।
53
বৈদেশিক সাহায্য কি? [Dinajpur · 2023]
উত্তর
দেশের জরুরী প্রয়োজন ও অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক কোনো সংস্থা বা দেশ থেকে ঋণ, প্রকল্প গ্রহণ করায় বৈদেশিক সাহায্য।
54
কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যকে সম্প্রসারণ করে? [Dinajpur · 2023]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্য অভ্যান্তরিক বাণিজ্য সম্প্রসারণের পথ উন্মোচন করে।
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে এক দেশে উৎপাদিত দ্রব্যসামগ্রী অন্য দেশে বিক্রয়ের সুযোগ সৃষ্টি করে। ফলে দেশীয় দ্রব্যের বাজারে বিস্তৃত ঘটে। এতে উৎপাদনকারীরা উৎপাদনও উৎসাহ পায় এবং তাদের উৎপাদন ক্ষমতা ও মুনাফা উভয় বৃদ্ধি পায়। তাই বলা যায় আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যকে সম্প্রসারণ করে।
55
পরোক্ষ কর কি? [Dinajpur · 2023]
উত্তর
যে করের ভার করদাতা অন্যের উপর চাপাতে পারে তাকে পরোক্ষ কর বলে।
56
আয়কর কে প্রত্যক্ষ কর বলা হয় কেন? [Dinajpur · 2023]
উত্তর
আয়করের করঘাত অন্যের উপর চাপানো যায় না তাই এটি একটি প্রত্যক্ষ কর।
প্রত্যক্ষ কর বলতে বোঝায় যে করে করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে। অর্থাৎ যার ওপর কর আরোপ করা হয় তাকেই করের চূড়ান্ত ভার বহন করতে হয়। আয়কর ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। ফলে ব্যক্তি এই কর অন্যের উপর চাপাতে পারে না। তাকেই এই কর পরিশোধ করতে হয়। আর তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
57
ফি কি? [Dinajpur · 2023]
উত্তর
সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছ থেকে পূর্ব নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে।
58
VAT কে পরোক্ষ কর বলা হয় কেন? [Dinajpur · 2023]
উত্তর
মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা করের অর্থ ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে তাই এটি পরোক্ষ কর।
পরোক্ষ কর বলতে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে। যে ব্যক্তির ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে অন্যের কাছ থেকে আদায় করে নিতে পারে। আর মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতার কাছ থেকে আদায় করে নেয়। এজন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।
59
অভ্যন্তরীণ বাণিজ্য কি?[Mymensingh · 2023]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবা বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
60
অভ্যন্তরীণ বাণিজ্য কেন সংঘটিত হয়?[Mymensingh · 2023]
উত্তর
পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয়।
পৃথিবীতে কোনো দেশে তার প্রয়োজনের সবটুকু উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদা তুলনায় বেশি উৎপাদন করতে পারে। আবার কোনো দ্রব্য উৎপাদন করতে পারলে অর্থনৈতিক দিক দিয়ে লাভবান না হওয়ায় তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
61
কর কি?[Mymensingh · 2023]
উত্তর
প্রত্যক্ষ কোনো উপকারের আশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যা প্রদান করা হয় তাই কর।
62
আয় করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন?[Mymensingh · 2023]
উত্তর
আয়করের করঘাত অন্যের উপর চাপানো যায় না তাই এটি একটি প্রত্যক্ষ কর।
প্রত্যক্ষ কর বলতে বোঝায় যে করে করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে। অর্থাৎ যার ওপর কর আরোপ করা হয় তাকেই করের চূড়ান্ত ভার বহন করতে হয়। আয়কর ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। ফলে ব্যক্তি এই কর অন্যের উপর চাপাতে পারে না। তাকেই এই কর পরিশোধ করতে হয়। আর তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
63
আবগারি শুল্ক কী?[Comilla · 2022]
উত্তর
ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।
64
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?[Comilla · 2022]
উত্তর
পরোক্ষ কর হলো যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা করের অথ ক্রেতার কাছ থেকে আদায় করে নিতে পারে তাই এটি পরোক্ষ কর। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতার ওপর আরোপিত কর করদাতা বর্ধিত মূল্যের সাথে ক্রেতাদের নিকট হতে আদায় করে নিতে পারে। এজন্য একে পরোক্ষ কর বলা হয়।
65
আবগারি শুল্ক কী?[Comilla · 2022]
উত্তর
ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।
66
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?[Comilla · 2022]
উত্তর
পরোক্ষ কর হলো যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা করের অথ ক্রেতার কাছ থেকে আদায় করে নিতে পারে তাই এটি পরোক্ষ কর। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতার ওপর আরোপিত কর করদাতা বর্ধিত মূল্যের সাথে ক্রেতাদের নিকট হতে আদায় করে নিতে পারে। এজন্য একে পরোক্ষ কর বলা হয়।
67
প্রত্যক্ষ কর কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
যখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশের সরকার নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে তখন তাকে সংরক্ষণ বাণিজ্য বলে।
68
মূল্য সংযোজন কর কি প্রত্যক্ষ না পরোক্ষ কর?[Jessore · 2022]
উত্তর
দুই বা ততোধিক দেশের মধ্যে সে বাণিজ্য সংগঠিত হয়, তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের সম্পদ বৃদ্ধিতে ও অর্থনৈতিক উন্নয়নকে নানাভাবে প্রভাবিত করে। তবে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে। যেমন- একটি নির্দিষ্ট, সময় বিবেচ্য, কমপক্ষে দুটি দেশ ও এক বা একাধিক পণ্য প্রয়োজন, দেশসমূহ স্বাধীন সার্বভৌম হওয়া প্রয়োজন ইত্যাদি।
69
কর ঘাত কী?[Jessore · 2022]
উত্তর
কর আরোপের ফলে প্রাথমিকভাবে করের যে আর্থিক ভার সৃষ্টি হয় তাই করঘাত।
70
কর ও ফি এর মধ্যে কোনো পার্থক্য আছে কি?[Jessore · 2022]
উত্তর
কর ও ফি এর মধ্যে পার্থক্য—
71
NBR এর পূর্ণরূপ কী?[Chittagong · 2022]
উত্তর
NBR এর পূর্ণরূপ হলো National Board of Revenue.
72
স্বেচ্ছামূলক দান কোন ধরনের কর? ব্যাখ্যা কর।[Chittagong · 2022]
উত্তর
স্বেচ্ছামূলক দান কর নয়, এটি সরকারের কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত।
কোন বিশেষ কাজে দেশের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছায় যে অর্থ দেশের সরকারকে প্রদান করে থাকে তাকে স্বেচ্ছামূলক দান বলে। এটি সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে অনেক সময় ধর্নাট্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারকে স্বেচ্ছায় দান করেন। যেমন- যুদ্ধ ও প্রতিরক্ষা তহবিলে দান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তহবিলে দান ইত্যাদিতে তারা দান করে থাকেন।
73
সম্পূরক শুল্ক কী?[Chittagong · 2022]
উত্তর
কোন দ্রব্যের ওপর আমদানি বা শুল্ক বা ভ্যাট আরোপ করার পরও যদি অতিরিক্ত কর আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে।
74
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?[Chittagong · 2022]
উত্তর
যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে অর্থাৎ করের ভার নিশ্চিতভাবে অন্যের ওপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে।
করদাতা করের ভার ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে পারে বলে মূল্য সংযোজন কর কে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে অন্যের কাছ থেকে আদায় করে নিতে পারে। আর মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে এজন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।
75
আবগারি শুল্ক কী?[Rajshahi · 2022]
উত্তর
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকারি যে কর বা শুল্ক আরোপ করা হয় তাই আবগারি শুল্ক।
76
সরকারের আয়ের প্রধান প্রধান খাতগুলো কী কী?[Rajshahi · 2022]
উত্তর
সরকারি আয়ের প্রধান উৎস দুইটি। কর রাজস্ব বাবদ সংগ্রহীত অর্থ ও কর বহির্ভূত রাজস্ব আয়।
কর রাজস্ব গঠিত হয় প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর এই দুই ধরনের করের সমন্বয়ে কর রাজস্ব গঠিত হয় এবং এই খাত থেকে সরকারের মোট আয়ের আশি শতাংশের বেশি সংগৃহীত হয়। অবশিষ্ট রাজস্ব সংগৃহীত হয় কর বহির্ভূত বিভিন্ন খাতের রাজস্ব আদায় ইত্যাদি থেকে। কর রাজস্বের মধ্যে অন্তর্ভুক্ত হলো আয়কর, সম্পত্তিকর, মূল্য সংযোজন কর ইত্যাদি।
77
রপ্তানি শুল্ক কী?[Rajshahi · 2022]
উত্তর
রপ্তানি শুল্ক এক প্রকার কর যা সরকার কর্তৃক দেশের আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি খাতে আরোপ করা হয়।
78
করের মাধ্যমে সামাজিক কল্যাণ কীভাবে পরিমাপ করা যায়?[Rajshahi · 2022]
উত্তর
করের মাধ্যমে ক্ষতিকর ও বিলাসজাত দ্রব্যের উৎপাদন ও ভোগ নিয়ন্ত্রণ করে সামাজিক কল্যাণ সাধন হয়। করের মাধ্যমে সরকার রাজস্ব সংগ্রহ করে থাকে। সেই রাজস্ব জনগণের কল্যাণ সাধনের জন্য খরচ করা হয়ে থাকে। শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান, দীর্ঘকালীন ঋণ প্রদান, দীর্ঘকালীন উন্নতি প্রকল্প ব্যয় করে। ক্ষতিকর পণ্য যেমন- মদ, বিয়ার ইত্যাদির ওপর উচ্চ হারে কর আরোপ করা ও বিলাসজাত দ্রব্য যেমন- দামি গাড়ি, স্বর্ণ ইত্যাদির ভোগ যাতে অতিরিক্ত না হয় তাই কর আরোপ করা হয়। যা সমাজে ভোগ সীমায় ভারসাম্য রাখে ও সামাজিক কল্যাণ সাধন করে।
79
পরোক্ষ কর কাকে বলে?[Barisal · 2022]
উত্তর
কোনো ব্যক্তির ওপর কর আরোপ করা হলে সেই ব্যক্তি যদি ওই করের ভার অন্যের ওপর চাপাতে পারে তাহলে তাকে পরোক্ষ কর বলে ।
80
“বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য উত্তম”- ব্যাখ্যা করো[Barisal · 2022]
উত্তর
বৈদেশিক বাণিজ্য অর্থনীতির জন্য শুভ ফলাফল বয়ে আনে । বৈদেশিক সাহায্যের ওপর অত্যধিক নির্ভরশীল হলে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। কারণ বৈদেশিক দাতা সংস্থা বা দেশগুলো তাদের ঋণের বিপরীতে বিভিন্ন কঠিন শর্তারোপ করে। ফলে পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে, বৈদেশিক বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করলে দেশের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তাই স্পষ্টতই বলা যায়, বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য অধিক উত্তম।
81
ফি কাকে বলে?[Barisal · 2022]
উত্তর
সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছে থেকে পূর্ব নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে ।
82
আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন?[Barisal · 2022]
উত্তর
আরোপিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই আয়করের সম্পূর্ণ ভার বহন করতে হয়, তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
“
প্রত্যক্ষ কর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয় তাকেই এর চূড়ান্ত ভার বহন করতে হয়। ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে আয়করের ভার অন্যের ওপর চাপাতে পারে না। আয়কর ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্দিষ্ট হারে আরোপ করা হয় এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এই কর পরিশোধ করতে হয়। এক্ষেত্রে করের বোঝা অন্য কারো ওপর চাপানো যায় না । তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
83
আমদানি শুল্ক কী?[Sylhet · 2022]
উত্তর
আমদানিকৃত দ্রব্যের ওপর যে শুল্ক ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে ।
84
“ফি বাধ্যতামূলক নয়”—ব্যাখ্যা করো ।[Sylhet · 2022]
উত্তর
সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার কাছ থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে ।
ফি-এর বৈশিষ্ট্য হলো, এটি করের মতো বাধ্যতামূলক ও সুবিধাহীন নয়। কোনো ব্যক্তি কাছ থেকে কেবল সরকারি সুবিধা প্রদানের জন্যই এটি আদায় করা হয়। যেমন— কোর্ট ফি, জমি রেজিস্ট্রেশন ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি। ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদত্ত সেবার অনুপাতে ফি প্রদান করে থাকে। তাই ফি দেওয়া বাধ্যতামূলক নয় ।
85
সরকারি অর্থব্যবস্থা কী?[Sylhet · 2022]
উত্তর
অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে ।
86
প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধিতে সহায়ক — ব্যাখ্যা করো।[Sylhet · 2022]
উত্তর
প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর আরোপিত ব্যক্তিকেই পরিশোধ করতে হয়। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ প্রত্যক্ষ করের ভার অন্যের ওপর চাপানো যায় না। এ কর করদাতার নিজের পকেট থেকে জেনে শুনে দিতে হয়। তাই এ করের বেলায় ব্যয় বহনে নিজের অংশগ্রহণ অনুভব করে। রাষ্ট্রের কার্যকলাপ সম্পর্কে অধিক সচেতন হয় । এভাবে করদাতার নাগরিক চেতনা বৃদ্ধি পায় ।
87
কর বলতে কী বোঝ?[Dinajpur · 2022]
উত্তর
প্রত্যক্ষ কোনো উপকারের আশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যা প্রদান করা হয় তাকে কর বলে ।
88
পরোক্ষ কর তুলনামূলকভাবে জনপ্রিয় কেন?[Dinajpur · 2022]
উত্তর
কর প্রদানের দিক থেকে করদানকারী ব্যক্তির কাছে প্রত্যক্ষ করের থেকে পরোক্ষ বেশি জনপ্রিয় ।
প্রত্যক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে। ফলে সে তার করের বোঝা অন্যের ওপর চাপাতে পারে না। কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। অর্থাৎ যার ওপর কার ধার্য করা হয় সে প্রাথমিকভাবে করের বোঝা বহন করলেও শেষ পর্যন্ত করের চূড়ান্ত ভার অন্যের ওপর পড়ে। এজন্য প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ কর অধিক জনপ্রিয় ।
89
ফি কী?[Mymensingh · 2022]
উত্তর
সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছ থেকে পূর্ব নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে।
90
আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন?[Mymensingh · 2022]
উত্তর
আয়করের করঘাত অন্যের ওপর চাপানো যায় না, তাই এটি একটি প্রত্যক্ষ কর।
প্রত্যক্ষ কর বলতে বোঝায় যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে। অর্থাৎ যার ওপর কর আরোপ করা হয় তাকেই করের চূড়ান্ত ভার বহন করতে হয়। আয়কর ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। ফলে ব্যক্তি এ কর অন্যের ওপর চাপাতে পারে না। তাকেই এ কর পরিশোধ করতে হয়। অর্থাৎ আয়করের ক্ষেত্রে করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
91
সরকারি আয় কী?[Mymensingh · 2022]
উত্তর
আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে সরকার যে অর্থ আয় করে তাকে সরকারি আয় বলে ।
92
কর ও ফি একই কি না ব্যাখ্যা করো।[Mymensingh · 2022]
উত্তর
করও ফি এক নয় ।
সরকারি কোনো সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তা-ই কর । যেমন আয় কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। অন্যদিকে সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের লক্ষ্যে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন- জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি ।
93
সরকারি আয় কী?[Dhaka · 2019]
উত্তর
সরকার বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে।
94
ফি বাধ্যতামূলক দেয় নয় কেন?[Dhaka · 2019]
উত্তর
ফি-এর আইনগত কোনো বৈধতা নেই বিধায় ফি বাধ্যতামূলক নয় ফি-এর বিপরীতে সরকারি সেবা বা সমমূল্যের দ্রব্য উপভোগের সুযোগ থাকে। তাই ফি বাধ্যতামূলক নয়। যিনি রাষ্ট্রীয় বিশেষ সুবিধা ভোগ করবেন তিনি ফি প্রদান করবেন। তাই ফি বাধ্যতামূলক দেয় নয়।
95
কর বলতে কী বোঝ?[Rajshahi · 2019]
উত্তর
সরকার রাষ্ট্র পরিচালনায়, ব্যয় নির্ধারণের জন্য জনসাধারণের নিকট থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কর বলে।
96
“সরকারি ঋণের অন্যতম উৎস বাণিজ্যিক ব্যাংক” – বুঝিয়ে লেখ।[Rajshahi · 2019]
উত্তর
সরকার ঋণের অন্যতম উৎস বাণিজ্যিক ব্যাংক। সরকারের ঋণের অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ উৎস হলো বাণিজ্যিক ব্যাংকসমূহ। সরকার তার ঋণপত্রের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহ ঋণ সৃষ্টির পর যে অতিরিক্ত অর্থ জমা রাখে তা দিয়ে বন্ড ক্রয় করে। তাদের কাছে থাকা অলস অর্থও সরকারি বন্ড কিনে তারা সরকারকে ঋণ সরবরাহ করে।
97
আয়কর কী?[Comilla · 2019]
উত্তর
একজন ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের আয়ের ওপর নির্দিষ্ট হারে যে কর প্রদান করে তাকে আয়কর বলে।
98
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?[Comilla · 2019]
উত্তর
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় । যে করের করঘাত ও করপাত. একাধিক ব্যক্তির ওপর পতিত হয় তাকে পরোক্ষ কর বলে। এই সংজ্ঞাটি থেকে দেখা যায়, মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। কারণ উৎপাদক থেকে শুরু করে সকলের কারভার শেষ পর্যন্ত ওই পণ্যে ক্রেতার ওপর পতিত হয়। শেষে ক্রেতা তা পরিশোধ করতে বাধ্য হয়। তাই আমরা বলতে পারি, মূল্য সংযোজন কর একটু পরোক্ষ কর।
99
পরোক্ষ কর কী?[Jessore · 2019]
উত্তর
কোনো ব্যক্তির ওপর যে কর ধার্য করা হয় তার ভার বা বোঝা সে যদি অন্য কারও ওপর চাপাতে পারে তবে তাকে পরোক্ষ কর বলা হয়।
100
সরকারি ব্যয় কীভাবে নগরায়ণে সহায়তা করে?[Jessore · 2019]
উত্তর
শিল্প বিপ্লব বা সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হচ্ছে! বর্ধিত এসব নাগরিক চাহিদা পূরণে সরকারকে নগরায়ণের লক্ষ্যে কর্মপরিকল্পনাসহ বিভিন্ন উপখাতে অর্থ ব্যয় করতে হয়। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নগরায়ণ ও তার প্রসার ঘটে যা কার্যত সরকারি ব্যয়ের ফলাফল হিসেবে আবির্ভূত হয়।
101
প্রত্যক্ষ কর কাকে বলে?[Chittagong · 2019]
উত্তর
যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পতিত হয় তাকে প্রত্যক্ষ কর বলে।
102
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? ব্যাখ্যা কর।[Chittagong · 2019]
উত্তর
মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। যে করের করঘাত ও করপাত “ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পতিত হয় তাকে পরোক্ষ কর বলে। খেয়াল করলে দেখা যায়, একটি পণ্য প্রস্তুতের সময় হতে কাঁচামালের কর, প্রস্তুতের কর, বিক্রয় কর ইত্যাদি পণ্যের দামের মাঝে থাকে যা পরবর্তীতে পণ্যের ক্রেতা একত্রে পরিশোধ করে । বিভিন্ন মাধ্যমের কর একত্রিত হয়ে ক্রেতার ওপর পড়ে বলেই মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলে।
103
ফি কাকে বলে?[Barisal · 2019]
উত্তর
সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের কোনো সুবিধা দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে।
104
সরকারি ঋণের উৎসসমূহ কী কী?[Barisal · 2019]
উত্তর
সরকার সাধারণত দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গন থেকে ঋণ গ্রহণ করে থাকে। এ অর্থে ঋণের প্রাথমিক উৎস অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে ব্যক্তিগত ঋণ, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ, কেন্দ্রীয় ব্যাংক এবং বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি। আর বাহ্যিক উৎসের মধ্যে আছে বিদেশি সরকার, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা।
105
পরোক্ষ কর কী?[Sylhet · 2019]
উত্তর
কোনো ব্যক্তির ওপর যে কর ধার্য করা হয় তার ভার বা বোঝা সে যদি অন্য কারও ওপর চাপাতে পারে তবে তাই পরোক্ষ কর।
106
সরকার আয় করে কেন?[Sylhet · 2019]
উত্তর
সরকারকে দেশের সামগ্রিক উন্নয়ন ও সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য অর্থ ব্যয় করতে হয়। প্রধানত দেশরক্ষা ও দেশ পরিচালনার জন্য সরকারকে ব্যয় করতে হয়। আর এসব ব্যয় করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করার জন্য সরকার আয় করে।
107
সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?[Dinajpur · 2019]
উত্তর
অর্থনীতিতে যে শাখা সরকারের আয় ও ব্যয়সংক্রান্ত বিষয়াদি আলোচনা করে তাকেই সরকারি অর্থব্যবস্থা বলে।
108
“ব্যক্তিগত অর্থব্যবস্থার তুলনায় সরকারি অর্থব্যবস্থা উদার” ব্যাখ্যা কর।[Dinajpur · 2019]
উত্তর
একটি রাষ্ট্রের আয়ের উৎস যেমন বহুমুখী, তেমনিভাবে এর ব্যয়ের খাতও অসংখ্য। কিন্তু ব্যক্তিক আয়ের উৎস ও ব্যয়ের খাত সীমিত। এটি ধনতন্ত্রের ন্যায় পরিচালিত হয়। অপরদিকে সরকারি অর্থব্যবস্থা জনগণের কল্যাণের স্বার্থে পরিচালিত হয়, যা ভাবগতভাবে সমাজতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যক্তিগত অর্থব্যবস্থা মুনাফাকেন্দ্রিক হলেও সরকারি অর্থব্যবস্থা উদার, মুক্ত ও কল্যাণকামী।
109
পরোক্ষ কর কী? [Dhaka · 2018]
উত্তর
যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে বা করের ভার নিশ্চিতভাবেই অন্যের ওপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে।
110
দিন দিন সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে কেন? [Dhaka · 2018]
উত্তর
বিশ্বায়নের যুগে প্রতিটি সরকারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকা এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সাধনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পাদন করতে হয়। সরকারি কর্মকাণ্ড, পরিকল্পনা, দেশরক্ষা, দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন দেশের উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, আয় বণ্টন, আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রভৃতির জন্য সরকারকে প্রচুর ব্যয় করতে হচ্ছে। এসব কারণে দিন দিন সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে।
111
আবগারি শুল্ক কী? [Rajshahi · 2018]
উত্তর
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে।
112
সরকারি ব্যয় কীভাবে কর্মসংস্থান ঘটায়? [Rajshahi · 2018]
উত্তর
সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূর্ণ নিয়োগ অর্জন করা। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা তথা দেশের অভ্যন্তরীণ “শান্তি-শৃঙ্খলা রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ বিষয় তেমনি জনগণের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে সরকার এমনভাবে ব্যয়নীতি পরিচালনা করে থাকেন যাতে পূর্ণ কর্মসংস্থানের স্তর বজায় থাকে বা নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
113
সরকারি আয় কী?[Rajshahi · 2017]
উত্তর
প্রত্যেক দেশেই সরকার তার সাধারণ প্রশাসনিক কার্যাবলি ও বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে।
114
‘সরকারি ঋণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জরুরি অবস্থা মোকাবিলা করা’ ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]
উত্তর
যেকোনো জরুরি অবস্থা মোকাবিলার জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আয়ের স্বাভাবিক উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা যায় না। তাই ঋণ নিয়ে সরকার জরুরি প্রয়োজন মেটায়। যেমন- বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারি প্রভৃতি আকস্মিক দুর্ঘটনার সময় সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হয়। এ কারণে বলা হয়, ‘সরকারি ঋণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জরুরি অবস্থা মোকাবিলা করা’।
115
পরোক্ষ কর কী?[Dinajpur · 2017]
উত্তর
যে করের বোঝা অন্যের ওপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে।
116
আয়করকে প্রত্যক্ষ করা বলা হয় কেন?[Dinajpur · 2017]
উত্তর
আয়কর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয় উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এর সম্পূর্ণ ভার বহন করতে হয়। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
যে সকল করের ভার ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বহন করে এবং ইচ্ছা করলেই ঐ করের ভার আংশিক বা সম্পূর্ণভাবে অন্যকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর চাপাতে পারে না সে সকল করকে সাধারণত প্রত্যক্ষ কর বলা হয়। আয়করকেও প্রত্যক্ষ কর বলা যায়। কারণ এই কর ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্দিষ্ট হারে আরোপ করা হয় এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই সরকারি এই কর পরিশোধ করতে হয়। এক্ষেত্রে করের বোঝা অন্য কারো ওপর চাপানো যায় না। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
117
আয়কর কী?[Comilla · 2017]
উত্তর
কোনো ব্যক্তি অথবা ব্যবসায় প্রতিষ্ঠান তার অর্জিত আয়ের ওপর যে কর প্রদান করে তাকে আয়কর বলে।
118
সরকার ঋণ গ্রহণ করে কেন?[Comilla · 2017]
উত্তর
সরকার সাধারণত কর ও অন্যান্য স্বাভাবিক উৎস হতে প্রাপ্ত আয় দ্বারা ব্যয় নির্বাহ করে থাকে। কিন্তু অনেক সময় স্বাভাবিক উৎস হতে প্রাপ্ত আয় সরকারের ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত হয় না। তাই সরকার ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। সরকার কর্তৃক গৃহীত এই ঋণকে সরকারি ঋণ বলা হয়। সরকার নিজ দেশ ও বিদেশ উভয় ক্ষেত্র থেকে ঋণ গ্রহণ করতে পারে।
119
আয়কর কী?[Chittagong · 2017]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত আয়ের ওপর সরাসরি যে কর ধার্য করা হয় তাকে আয় কর বলে।
120
মূল্য সংযোজন কর (VAT) কে পরোক্ষ কর বলা হয় কেন? [Chittagong · 2017]
উত্তর
পরোক্ষ কর বলতে ঐ করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। অন্যকথায়, পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে। এ জন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।
121
সরকারি অর্থব্যবস্থা কী?[Sylhet · 2017]
উত্তর
অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।
122
মূসক বলতে কী বোঝায়?[Sylhet · 2017]
উত্তর
উৎপাদনের প্রতিটি ধাপে ধাপে যে মূল্য সংযোজন ঘটে তার ওপর আরোপিত করকে মূল্য সংযোজন কর (মুসক) বলে। যেমন- একজন কৃষক একটি গাছ লাগিয়ে গাছ বিক্রির মাধ্যমে ৫,০০০ টাকা আয় করেন। এক্ষেত্রে কৃষকের মূল্য সংযোজন ৫,০০০ টাকা। এখন মিল মালিক এ গাছকে চেরাই করে কাঠ বানিয়ে বিক্রয় করে ৭,০০০ টাকা। এক্ষেত্রে অতিরিক্ত মূল্য সংযোজিত হলো ২,০০০ টাকা। সংযোজিত এসব মূল্যের ওপর ট্যাক্স আরোপ করা হলে যে ট্যাক্স বা কর পাওয়া যাবে তাই মূল্য সংযোজন কর। যদি সরকার সংযোজিত মূল্যের ওপর ১০% কর আরোপ করেন তাহলে কৃষক সরকারকে কর দিবেন ৫,০০০ টাকার ১০% অর্থাৎ ৫০০০১০১০০ = ৫০০ টাকা। গাছ থেকে কাঠ তৈরি হওয়া ২,০০০ টাকার ওপর ১০% কর আরোপ করলে তাকে প্রদান করতে হবে ২০০০১০১০০ = ২০০ টাকা। এভাবে উৎপাদনের প্রতিটি ধাপে ধাপে সংযোজিত মূল্যের ওপর ভ্যাট আরোপিত হতে পারে।
123
কর কত প্রকার ও কী কী?[Jessore · 2017]
উত্তর
কর দুই প্রকার। যথা- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর।
124
সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহ কী কী?[Jessore · 2017]
উত্তর
সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহকে দুইভাগে ভাগ করা যায়; যথা- কর ও কর-বহির্ভূত উৎস। কর প্রধানত দুই প্রকার; যথা- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। আয়কর, সম্পতি কর, দান কর ইত্যাদি হলো প্রত্যক্ষ কর; অন্যদিকে মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক ইত্যাদি হলো পরোক্ষ কর। কর-বহির্ভূত আয়ের উৎসের মধ্যে উল্লেখযোগ্য উৎসগুলো হলো: ফি, বাণিজ্যিক আয়, সরকারি সম্পদ থেকে আয়, জরিমানা, সরকারি ঋণ, নতুন নোট ছাপানো, বিশেষ ধরনের আদায়, বাজেয়াপ্তকরণ, দান ও অনুদান ইত্যাদি।
125
সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?[Barisal · 2017]
উত্তর
অর্থনৈতিক বিষয়ের যে শাখা সরকারের আয়-ব্যয় ও ঋণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।
126
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?[Barisal · 2017]
উত্তর
পরোক্ষ কর বলতে ঐ করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। অন্যকথায়, পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে। এ জন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।
127
সরকারি ব্যয় কী?[Dhaka · 2017]
উত্তর
দেশের ভেতরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকেই সরকারি ব্যয় বলে।
128
‘প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।’- ব্যাখ্যা করো।[Dhaka · 2017]
উত্তর
প্রত্যক্ষ করের ভার অন্যের ওপর চাপানো যায় না বলে এ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।
যে ব্যক্তির ওপর কর আরোপ করা হয় তাকেই যদি করের বোঝা বহন করতে হয় তাহলে উক্ত করকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ, এ করের করঘাত ও করপাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর পড়ে। যেমন-আয়কর, ভূমিকর, সম্পদকর ইত্যাদি। এ সকল করের ভার সরাসরি করদাতাকেই বহন করতে হয়। এজন্যই এ সকল কর ফাঁকি দেয়ার প্রবণতা বেশি থাকে।
