01
প্রেফারেন্স শেয়ার কাকে বলে?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]
উত্তর
যে শেয়ারের ক্ষেত্রে মালিকরা অগ্রাধিকার ভিত্তিতে মুনাফা ও মূলধন ফেরত পায় তা প্রেফারেন্স শেয়ার।
02
‘প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম’- ব্যাখ্যা করো।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]
উত্তর
প্রাইমারি শেয়ারের দাম পূর্ব নির্ধারিত হওয়ায় এ ধরনের শেয়ারে ঝুঁকি কম। কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলে। এরূপ শেয়ার সাধারণত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। প্রাইমারি শেয়ারের ফেইস ভ্যালু হলো প্রাইমারি শেয়ারে মূল্য। প্রাথমিক শেয়ারের মালিকরা তাদের নিজ প্রয়োজনে শেয়ার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করতে পারে। মন্দার সময়েও এ শেয়ারে ফেইস ভ্যালুতে বিক্রি করা যায়। ফলে কোনো ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা পরিলক্ষিত হয় না। তাই বলা যায়, অন্যান্য শেয়ারের তুলনায় প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম।
03
প্রাতিষ্ঠানিক উৎস কী?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]
উত্তর
বাংলাদেশে ব্যাংকের নিয়ম ও শর্ত অনুসরণ করে ঋণ পরিচালনাকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণের প্রাতিষ্ঠানিক উৎস বলে।
04
সরকারি অর্থায়ন ও বেসরকারি অর্থায়ন কী ভিন্ন-ব্যাখ্যা করো।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]
উত্তর
সরকারি ও বেসরকারি অর্থায়ন এক নয়।
সরকারের অর্থ সংগ্রহ বা অর্থায়ন হলো সরকারি অর্থায়ন। সরকার সাধারণত জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এ লক্ষ্যে সরকারকে দেশি ও বিদেশি বিভিন্ন উৎস থেকে অর্থায়ন করতে হয়। অপরদিকে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়ন হলো বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়ন বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, অব্যবসায় অর্থায়ন ও আন্তর্জাতিক অর্থায়ন।
05
শেয়ারবাজার কী?[ঢাকা কলেজ · 2026]
উত্তর
যে বাজারে বা স্থানে বিধি মোতাবেক বিভিন্ন কোম্পানির শেয়ার বেচাকেনা হয় তাকে শেয়ারবাজার বলা হয়।
06
বন্ড থেকে শেয়ার কীভাবে পৃথক?[ঢাকা কলেজ · 2026]
উত্তর
লাভ-লোকসান বহন, ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে বন্ড থেকে শেয়ার পৃথক।
কোম্পানির ঋণ গ্রহণের দলিলকে বন্ড বলে। আর কোম্পানির অনুমোদিত মূলধনের ইউনিট বা একক বা অংশকে শেয়ার বলে। শেয়ার মালিকগণ লাভ-লোকসান বহন করে। কিন্তু বন্ডের মালিকগণ তা করে না। আবার শেয়ারহোল্ডার বা মালিকদের কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার থাকে। কিন্তু বন্ডের মালিকরা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এভাবে বন্ড থেকে শেয়ারকে পৃথক করা যায়।
07
IPO-এর পূর্ণরূপ কী?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর
IPO-এর পূর্ণরূপ হলো- Initial Public offering.
08
কল বন্ড ও পুট বন্ডের পার্থক্য লেখো।[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর
কল বন্ড ও পুট বন্ড মূলত সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনায় বিপরীতমুখী ‘বন্ড।
কল বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান মেয়াদপূর্তির আগে বন্ডটি ফেরত নিতে পারেন। অন্যদিকে, পুট বন্ডে বিনিয়োগকারীর মেয়াদপূর্তির আগে বন্ডটি ইস্যুকারীর কাছে বিক্রি করা টাকা ফেরত নিতে পারেন। কল বন্ড ইস্যুকারীর জন্য লাভজনক। আর পুট বন্ড বিনিয়োগকারীর জন্য সুবিধাজনক। কল বন্ডে বেশি ঝুঁকি থাকে। কিন্তু পুট বন্ডে কম ঝুঁকি থাকে।
09
বোনাস শেয়ার কী?[নটরডেম কলেজ · 2026]
উত্তর
কোম্পানি তার অর্জিত মুনাফা নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে যখন তা মূলধনে রূপান্তর করে এবং বিনিময়ে বর্তমান শেয়ারহোল্ডারদের বিনামূল্যে অতিরিক্ত শেয়ার প্রদান করে, তখন তাকে বোনাস শেয়ার বলে।
10
‘উন্নয়নশীল দেশের অর্থায়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) সহায়ক’- ব্যাখ্যা করো।[নটরডেম কলেজ · 2026]
উত্তর
উন্নয়নশীল দেশগুলোর মূলধনের ঘাটতি পূরণ এবং কারিগরি উন্নয়নের জন্য প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা FDI অত্যন্ত সহায়ক। উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত অভ্যন্তরীন সঞ্চয় কম থাকে, ফলে বৃহৎ প্রকল্প বাস্তবায়নে দেশীয় অর্থায়ন পর্যাপ্ত হয় না। FDI-এর মাধ্যমে কেবল বিদেশি মূলধনই আসে না, বরং এর সাথে উন্নত প্রযুক্তি, আধুনিক ব্যবস্থাপনা কৌশল এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এটি দেশের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সরাসরি ভূমিকা রাখে।
11
অর্থায়ন কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর
সহজ কথায়, অর্থায়ন হলো তহবিল সংগ্রহ এবং তার ব্যবহার সংক্রান্ত একটি প্রক্রিয়া। অর্থাৎ, কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বা ব্যবসার জন্য কোন উৎস থেকে টাকা সংগ্রহ করা হবে এবং সেই টাকা কোথায় কীভাবে ব্যয় করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে, সেই পরিকল্পনা ও বাস্তবায়নই হলো অর্থায়ন।
12
বন্ড ও শেয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখো।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর
বন্ড ও শেয়ারের মূল দুটি পার্থক্য নিচে দেওয়া হলো:
- মালিকানা: শেয়ার ক্রয় করলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আংশিক মালিকানা পান। অন্যদিকে, বন্ড ক্রয় করলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে টাকা ধার দেন, অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের পাওনাদার হিসেবে গণ্য হন।
- প্রতিদান: শেয়ারহোল্ডাররা তাদের বিনিয়োগের বিপরীতে মুনাফার অংশ বা লভ্যাংশ (Dividend) পান, যা নির্দিষ্ট নয়। কিন্তু বন্ডহোল্ডাররা নির্দিষ্ট হারে সুদ (Interest) পান, যা প্রতিষ্ঠান লাভ করুক বা লোকসান, তা দিতেই হয়।
13
শেয়ারবাজার কী?[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর
যে বাজারে বা স্থানে বিধি মোতাবেক বিভিন্ন কোম্পানির শেয়ার বেচাকেনা করা হয় তাকে শেয়ারবাজার বলে।
14
বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত লেখো।[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর
বাংলাদেশের সম্ভাবনাময় দুটি অর্থনৈতিক খাত হলো কৃষিখাত ও শিল্পখাত।
কৃষি বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত। খাদ্য উৎপাদন, শিল্পের কাঁচামাল সরবরাহ, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে কৃষির অবদান রয়েছে। এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের অগ্রযাত্রা বহুলাংশে কৃষির ওপর নির্ভরশীল। দেশের শ্রমশক্তির ৪৫.০০ শতাংশ কৃষিখাতে নিয়োজিত। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে কৃষির সামগ্রিক অবদান ছিল ১১.০২%। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হলো শিল্পখাত। দীর্ঘদিন যাবৎ অনুন্নত থাকা দেশের শিল্পখাতের ক্রমশ উন্নতি ঘটছে। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের অবদান বৃদ্ধি পেয়ে বর্তমানে (২০২৪) ২৫.০৭ শতাংশে উঠেছে।
15
অব্যবসায়গত অর্থায়ন কী?[হলিক্রস কলেজ · 2026]
উত্তর
মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নয় এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নকে অব্যবসায়গত অর্থায়ন বলে।
16
বন্ডের তিনটি বৈশিষ্ট্য লেখো।[হলিক্রস কলেজ · 2026]
উত্তর
দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম উৎস হলো বন্ড।
বন্ডের তিনটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো দীর্ঘমেয়াদি ঋণ দলিল। এর মাধ্যমে কোম্পানি বা সরকার জনসাধারণ থেকে তহবিল সংগ্রহ করে। এই দলিলের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বন্ডে একটি নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ থাকে। যার শেষে বিনিয়োগকারীকে তার আসল অর্থ ফেরত দেওয়া হয়। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো বন্ডের বিপরীতে ধারকগণকে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। ফলে এটি সাধারণত ঝুঁকিমুক্ত ও স্থির আয়ের উৎস হিসেবে বিবেচিত হয়।
17
বন্ড কী?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর
বন্ড হলো একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যার ভিত্তিতে ঋণগ্রহীতা সুদ ও আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকার করে।
18
প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম— ব্যাখ্যা কর। [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর
কোনো কোম্পানি যখন পুঁজি বাজারে নতুন শেয়ার বিক্রয়ের জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলা হয়। প্রাথমিক শেয়ারের দাম সাধারণত মাধ্যমিক শেয়ারের তুলনায় কম থাকে এবং প্রাথমিক শেয়ারের দরপতনের সম্ভাবনা খুব কম থাকে। তাই তুলনামূলকভাবে প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম।
19
বন্ড কী?[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর
বন্ড হলো একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যার ভিত্তিতে ঋণগ্রহীতা সুদ ও আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকার করে।
20
প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম— ব্যাখ্যা কর। [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর
কোনো কোম্পানি যখন পুঁজি বাজারে নতুন শেয়ার বিক্রয়ের জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলা হয়। প্রাথমিক শেয়ারের দাম সাধারণত মাধ্যমিক শেয়ারের তুলনায় কম থাকে এবং প্রাথমিক শেয়ারের দরপতনের সম্ভাবনা খুব কম থাকে। তাই তুলনামূলকভাবে প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম।
21
IPO পূর্ণরূপ কী?[রাজশাহী কলেজ · 2026]
উত্তর
IPO-এর পূর্ণরূপ হলো- Initial Public Offering |
22
অর্থায়নের বাহ্যিক উৎস বলতে কী বোঝায়?[রাজশাহী কলেজ · 2026]
উত্তর
বিভিন্ন প্রয়োজনে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন যথেষ্ট না হলে বাহ্যিক উৎসসমূহ থেকে অর্থ সংগ্রহ করতে হয়।
অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন মালিকের জন্য যথেষ্ট হয় না। ব্যবসায়ের প্রয়োজনে মালিক তখন বাহ্যিক উৎসসমূহ হতে ধার বা ঋণ গ্রহণ করতে পারে। এতে অর্থের অভাবে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয় না। উৎপাদন লক্ষ্যমাত্রা বজায় রেখে মালিক লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারে। তাই বলা যায়, ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যবহার না করে বাহিরের কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করাই বাহ্যিক উৎস।
23
বোনাস শেয়ার কাকে বলে?[সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর
কোম্পানির সঞ্চয়ী তহবিলে প্রচুর অর্থ জমা হলে তা থেকে প্রয়োজনের অতিরিক্ত যে অর্থ পরিচালকদের সাধারণ সভার সিদ্দান্তক্রমে অতিরিক্ত শেয়ার হিসেবে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বিতরণ করা হয় তাকে বোনাস শেয়ার বলে।
24
অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়- ব্যাখ্যা কর।[সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর
অর্থায়ন বলতে অর্থ বা মূলধন সংগ্রহ এবং এর যথাযথ ব্যবহারকে বোঝায়। তহবিল ছাড়া অর্থায়ন চিন্তা করা সম্ভব নয়। একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কি পরিমাণ অর্থের প্রয়োজন এবং কোথা থেকে মূলধন সংগ্রহ করা হবে তা অর্থায়নে আলোচনা করা হয়। আর তাই তহবিল ছাড়া অর্থায়ন সম্ভব নয়।
25
শেয়ার কাকে বলে?[চট্টগ্রাম কলেজ · 2026]
উত্তর
শেয়ার হলো অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্তৃক প্রচলিত এমন এক লিখিত দলিল যার মাধ্যমে এর অংশীদারকে দলিলে উল্লিখিত মূল্যের সমপরিমাণ অংশীদারিত্ব প্রদানের অঙ্গীকার করা হয়।
26
বন্ডকে কেন নিরাপদ বিনিয়োগ বলা হয়? ব্যাখ্যা কর।[চট্টগ্রাম কলেজ · 2026]
উত্তর
বন্ডে বিনিয়োগকৃত অর্থের ওপর নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় এবং মেয়াদ শেষে আসল টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে বলে একে নিরাপদ বিনিয়োগ বলা হয়।
কোম্পানির মুনাফা হোক বা না হোক, বন্ডহোল্ডাররা তাদের প্রাপ্য সুদ নির্দিষ্ট সময় পর পর পেয়ে থাকেন। এমনকি কোম্পানি যদি দেউলিয়াও হয়ে যায়, তবে সম্পদ বিক্রির টাকা থেকে সবার আগে বন্ডহোল্ডারদের ঋণ পরিশোধ করা হয়। শেয়ারের মতো এতে আয়ের অনিশ্চয়তা বা ঝুঁকি থাকে না বলেই বিনিয়োগকারীদের কাছে বন্ড একটি নিরাপদ বিনিয়োগ।
27
প্রেফারেন্স শেয়ার কী?[বরিশাল সরকারি মহিলা কলেজ · 2026]
উত্তর
যে শেয়ারের মালিকরা কোম্পানি হতে লভ্যাংশ প্রাপ্তি ও কোম্পানি বিলোপসাধনকালে মূলধন ফেরতের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে অগ্রাধিকার পায়, তাকে প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার বলে।
28
অর্থায়ন ও বিনিয়োগ ওতপ্রোতভাবে জড়িত – ব্যাখ্যা কর।[বরিশাল সরকারি মহিলা কলেজ · 2026]
উত্তর
অর্থায়ন ও বিনিয়োগ একে অপরের পরিপূরক। একটি ছাড়া অন্যটি অচল।
অর্থায়ন বলতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও তার সুষ্ঠু ব্যবস্থাপনাকে বোঝায়। আর বিনিয়োগ হলো সেই সংগৃহীত তহবিল লাভজনক কোনো প্রকল্পে খাটিয়ে মুনাফা অর্জন করা। সঠিক অর্থায়ন ছাড়া যেমন বিনিয়োগের জন্য টাকা পাওয়া যায় না, তেমনি লাভজনক বিনিয়োগ পরিকল্পনা ছাড়া অর্থায়ন প্রক্রিয়াটিও ব্যর্থ হয়।
29
শেয়ারবাজার কী?[দিনাজপুর সরকারি কলেজ · 2026]
উত্তর
যে বাজারে সাধারণত স্টক এক্সচেঞ্জে নিয়মিতভাবে এবং নির্ধারিত বিধি মোতাবেক বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় হয় সেই বাজারই শেয়ারবাজার।
30
বন্ড ও শেয়ার কি একই? ব্যাখ্যা কর।[দিনাজপুর সরকারি কলেজ · 2026]
উত্তর
বন্ড ও শেয়ার একই নয়। শেয়ার ও বন্ডের মধ্যে মালিকানা, ও আয়ের প্রকৃতিগত পার্থক্য রয়েছে।
শেয়ার হলো কোম্পানির মালিকানার অংশ, আর বন্ড হলো কোম্পানির ঋণের দলিল। শেয়ার মালিকরা কোম্পানির মালিক হিসেবে গণ্য হন এবং লভ্যাংশ পান। অন্যদিকে, বন্ড হোল্ডাররা কোম্পানির পাওনাদার হিসেবে গণ্য হন এবং তারা নির্দিষ্ট হারে সুদ পান। শেয়ারে ঝুঁকি বেশি, কিন্তু বন্ডে ঝুঁকি কম থাকে।
31
মুদ্রাস্ফীতি কী?[দিনাজপুর সরকারি কলেজ · 2026]
উত্তর
যখন অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় তখন সেই অবস্থাই মুদ্রাস্ফীতি।
32
সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কীরূপ? ব্যাখ্যা কর।[দিনাজপুর সরকারি কলেজ · 2026]
উত্তর
সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে নির্দিষ্ট আয়ের লোকেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির দরুন তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়। ফলে নির্দিষ্ট আয়ের লোকদের প্রকৃত আয় কমে যায় এবং তারা আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। তারা তাদের আয় দ্বারা পূর্বাপেক্ষা কম দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে। ফলে তাদের জীবনযাত্রার মান হ্রাস পায়। এভাবেই সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির বিরূপ প্রভাব পড়ে।
33
বোনাস শেয়ার কাকে বলে?[Dhaka · 2019]
উত্তর
কোম্পানির সঞ্চয়ী তহবিলে প্রচুর অর্থ জমা হলে তা থেকে প্রয়োজনের অতিরিক্ত যে অর্থ পরিচালকদের সাধারণ সভার সিদ্দান্তক্রমে অতিরিক্ত শেয়ার হিসেবে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বিতরণ করা হয় তাকে বোনাস শেয়ার বলে।
34
অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়- ব্যাখ্যা কর।[Dhaka · 2019]
উত্তর
অর্থায়ন বলতে অর্থ বা মূলধন সংগ্রহ এবং এর যথাযথ ব্যবহারকে বোঝায়। তহবিল ছাড়া অর্থায়ন চিন্তা করা সম্ভব নয়। একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কি পরিমাণ অর্থের প্রয়োজন এবং কোথা থেকে মূলধন সংগ্রহ করা হবে তা অর্থায়নে আলোচনা করা হয়। আর তাই তহবিল ছাড়া অর্থায়ন সম্ভব নয়।
35
পুঁজিবাজার কী?[Rajshahi · 2019]
উত্তর
যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণযোগ্য তহবিলের লেনদেন করা হয় তাকে পুঁজিবাজার বলে।
36
প্রাইমারি শেয়ার বলতে কী বোঝ?[Rajshahi · 2019]
উত্তর
কোন যৌথ মূলধনের কোম্পানি বাজারে প্রথমে যে শেয়ার ছাড়া হয় তাকে প্রাইমারি শেয়ার বলে। কোনো কোম্পানি শর্ত সাপেক্ষে বাজারে তাদের শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। কোম্পানির মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে এরূপ বাজারে ছাড়া হয়। বিতরণকৃত শেয়ারের চেয়ে প্রার্থী বেশি হলে লটারির মাধ্যমে তা বণ্টন করা হয়। এটি শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের প্রাথমিক পদ্ধতি।
37
শেয়ার বাজার কী?[Comilla · 2019]
উত্তর
যে বাজারে পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ক্রয় বিক্রয় সংঘটিত হয় তাকে শেয়ার বাজার বলে।
38
বন্ড থেকে শেয়ার কীভাবে পৃথক?[Comilla · 2019]
উত্তর
‘বন্ড এবং শেয়ার কোম্পানির অর্থায়নের গুরুত্বপূর্ণ দুটি উপায়। বন্ড হচ্ছে একটি ঋণের দলিল, যা গ্রহণের জন্য প্রতিষ্ঠান বন্ডহোল্ডারকে নির্দিষ্ট মেয়াদে সুদ পরিশোধ করে। কিন্তু শেয়ার হলো মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। যার ওপর কোনো সুদ প্রদান করতে হয় না। তবে মুনাফার অংশ প্রদান করতে হয় অংশ মতো। প্রকৃত বন্ডহোল্ডার ঋণদাতা এবং শেয়ারহোল্ডার মালিক।
39
অর্থায়ন কী?[Jessore · 2019]
উত্তর
অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ।
40
অভ্যন্তরীণ অর্থসংস্থান কেন প্রয়োজন হয়?[Jessore · 2019]
উত্তর
রাষ্ট্রের অভ্যন্তরে নাগরিকদের নিরাপত্তাসহ প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য জনগণের নিকট হতে অর্থসংস্থানের প্রয়োজন হয়। তাছাড়া কেবল বাহ্যিক অর্থসংস্থানের উৎস সরকারি ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত নয়। আবার বাহ্যিক উৎসের অর্থ প্রায়ই শর্তযুক্ত, সুদযুক্ত ও ফেরত দিতে হয়। কিন্তু অভ্যন্তরীণ উৎসের অর্থ কেবল নাগরিক সেবার বিনিময়েই সংগৃহীত হওয়ায় তা সরকারের নিজস্ব আয়।
41
পুঁজিবাজার কী?[Chittagong · 2019]
উত্তর
দীর্ঘমেয়াদি ঋণযোগ্য তহবিলের বাজারই পুঁজিবাজার।
42
“সঞ্জয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস”- ব্যাখ্যা কর। [Chittagong · 2019]
উত্তর
সঞ্জয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস বলে আমি মনে করি। কারণ সঞ্চয়ের মাধ্যমে বৃহদাকার মূলধন গঠিত হয়। ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সঞ্চয়ের মানুষকে প্রলুব্ধ করে তাদের সঞ্চিত অর্থ একত্রিত করে। পরে তারা সেই সঞ্চিত অর্থ বৃহদাকার উৎপাদন কাজে ঋণ হিসেবে দিয়ে থাকে। তাই বলা যায়, সঞ্চয় অর্থায়নের নির্ভরযোগ্য একটি উৎস।
43
পুঁজিবাজার কী?[Barisal · 2019]
উত্তর
যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণযোগ্য তহবিলের লেনদেন করা হয় তাকে পুঁজিবাজার বলে।
44
প্রাইমারি শেয়ার বলতে কী বোঝ?[Barisal · 2019]
উত্তর
কোন যৌথ মূলধনের কোম্পানি বাজারে প্রথমে যে শেয়ার ছাড়া হয় তাকে প্রাইমারি শেয়ার বলে। কোনো কোম্পানি শর্ত সাপেক্ষে বাজারে তাদের শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। কোম্পানির মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে এরূপ বাজারে ছাড়া হয়। বিতরণকৃত শেয়ারের চেয়ে প্রার্থী বেশি হলে লটারির মাধ্যমে তা বণ্টন করা হয়। এটি শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের প্রাথমিক পদ্ধতি।
45
শেয়ার কী?[Sylhet · 2019]
উত্তর
যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হলে বিভাজিত এক একটি অংশই হলো শেয়ার।
46
বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত লেখ।[Sylhet · 2019]
উত্তর
বাংলাদেশের সম্ভাবনার খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত হলো— শিল্প ও সেবা খাত।
শিল্প : দীর্ঘদিন যাবত দেশের অনুন্নত শিল্পখাত ক্রমশ উন্নত ও প্রসারিত হচ্ছে। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্প খাতের অবদান বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ২০.৭৭% এবং শ্রমশক্তির প্রায় ১৭.৬৫% শিল্পখাতে নিয়োজিত। বাংলাদেশে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের সমন্বয়ে ম্যানুফ্যাকচারিং শিল্প খাত গঠিত। এটা বাংলাদেশের সম্ভাবনার খাত।
সেবাখাত : আর্থিক প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ও সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, লোকপ্রশাসন, সমাজকর্ম ও কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা প্রভৃতি খাত ও উপখাতগুলোর সমন্বয়ে এদেশের সেবা খাত গঠিত। এটা ক্রমবিকাশমান খাত।
47
বন্ড কী?[Dinajpur · 2019]
উত্তর
বন্ড হলো একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যার ভিত্তিতে ঋণগ্রহীতা সুদ ও আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকার করে।
48
প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম— ব্যাখ্যা কর। [Dinajpur · 2019]
উত্তর
কোনো কোম্পানি যখন পুঁজি বাজারে নতুন শেয়ার বিক্রয়ের জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলা হয়। প্রাথমিক শেয়ারের দাম সাধারণত মাধ্যমিক শেয়ারের তুলনায় কম থাকে এবং প্রাথমিক শেয়ারের দরপতনের সম্ভাবনা খুব কম থাকে। তাই তুলনামূলকভাবে প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম।
49
অর্থায়ন কী? [Dhaka · 2018]
উত্তর
কোনো ব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী; আর্থিক-সামাজিক বা সরকারি প্রতিষ্ঠান প্রভৃতির জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা প্রণয়ন এবং সে অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সময়ের জন্য সুবিধাজনক উৎস হতে অর্থসংগ্রহকরণ, সংগৃহীত অর্থের সুষ্ঠ বিনিয়োগ, সংরক্ষণ, সমন্বয়করণ এবং নিয়ন্ত্রণের প্রক্রিয়াকেই অর্থায়ন বলে।
50
অর্থায়নের উৎস হিসেবে ব্যাংক ঋণের ভূমিকা কী? [Dhaka · 2018]
উত্তর
ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জামানত হিসেবে জমা রাখে এবং অপর পক্ষকে নির্দিষ্ট সুদের বিনিময়ে ঋণ প্রদান করে। এ কারণে অর্থনীতিবিদ ক্রাউথার বলেন, “ব্যাংক তার নিজের ও অন্য লোকের ঋণের কারবার করে।” নিজস্ব সঞ্জয় সরকারি বা বেসরকারি অর্থায়নে পর্যাপ্ত নয়। ফলে অর্থায়নের জন্য ব্যাংক ঋণ সহায়ক ভূমিকা পালন করে।
51
অর্থায়ন কী? [Rajshahi · 2018]
উত্তর
কোনো ব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী; আর্থিক-সামাজিক বা সরকারি প্রতিষ্ঠান প্রভৃতির জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা প্রণয়ন এবং সে অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সময়ের জন্য সুবিধাজনক উৎস হতে অর্থসংগ্রহকরণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু বিনিয়োগ, সংরক্ষণ, সমন্বয়করণ এবং নিয়ন্ত্রণের প্রক্রিয়াকেই অর্থায়ন বলে।
52
অর্থায়ন কেন করা হয়? [Rajshahi · 2018]
উত্তর
সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদ তহবিল, আর্থিক দলিলপত্র, ভাউচার, গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ; প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কম খরচে সর্বাধিক উপযোগিতাসম্পন্ন পণ্যসেবা উৎপাদন, অর্থায়নের সঙ্গে জড়িত সকল প্রকার সম্পত্তি সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করা, বাজেট প্রণয়ন, হিসাবরক্ষণ, কর পরিকল্পনা, বিমাকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, ব্যবসায়ের সম্প্রসারণ, শেয়ারের মূল্য বৃদ্ধি ও কর্মচারীদের কল্যাণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ প্রভৃতি কার্য সম্পাদনে অর্থায়ন করা হয়।
53
অর্থায়ন কী?[Rajshahi · 2017]
উত্তর
সাধারণ অর্থে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহের কাজকে বোঝায়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে।
54
‘বন্ড থেকে আয় প্রাপ্তি পূর্বনির্ধারিত এবং নিশ্চিত।’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]
উত্তর
বন্ড একটি ঋণ সম্পর্কিত দলিল। এ দলিলে ঋণের পরিমাণ, ঋণের মেয়াদ, সুদের হারসহ আনুষঙ্গিক শর্তাবলি উল্লেখ থাকে। বন্ডের ধারককে একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়, যা তার আয়ও বটে। কোম্পানির লাভ হোক বা না হোক এ সুদ পরিশোধ করতেই হয়। বন্ডের মালিকরা প্রকৃতপক্ষে কোম্পানির ঋণদাতা। নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য বন্ডের মালিকরা কোম্পানিকে ঋণ দিয়ে থাকে। এ কারণে বলা হয়, ‘বন্ড থেকে আয় প্রাপ্তি পূর্বনির্ধারিত এবং নিশ্চিত।’
55
শেয়ার কী?[Dinajpur · 2017]
উত্তর
শেয়ার হলো কোনো লি. কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ।
56
বন্ড বিনিয়োগ ঝুঁকি নেই কেন?[Dinajpur · 2017]
উত্তর
বন্ডের ধারক একটি নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে ফলে তার মুনাফা সুনিশ্চিত। তাই বন্ড বিনিয়োগে ঝুঁকি নেই।
বন্ড হলো দীর্ঘমেয়াদি চুক্তি যাতে ঋণ গ্রহীতা সুদ ও আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ থাকে। বন্ডের ধারককে কোম্পানির লাভ অথবা লোকসান কোনোটির ভারই বহন করতে হয় না। এতে কোম্পানি যখন লাভবান হয় তখন বন্ডের মালিককে নির্ধারিত মুনাফার অতিরিক্ত মুনাফাও প্রদান করা হয় না। আবার কোম্পানি যখন ক্ষতিগ্রস্ত হয় তখনও বন্ডের মালিককে তার নির্ধারিত সুদ প্রদান করা হয়। এতে বন্ডের মালিককে লোকসানের ঝুঁকি বহন করতে হয় না। তাই বলা যায়, বন্ড বিনিয়োগে কোনো ঝুঁকি নেই।
57
বন্ড কী?[Comilla · 2017]
উত্তর
বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণ দলিল, যা বিক্রি করে কোম্পানি বা সরকার তহবিল সংগ্রহ করে।
58
প্রাইমারি শেয়ারের ঝুঁকি কম- ব্যাখ্যা করো।[Comilla · 2017]
উত্তর
প্রাইমারি শেয়ারের দাম পূর্ব নির্ধারিত হওয়ায় এ ধরনের শেয়ারে ঝুঁকি কম।
কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলে। এরূপ শেয়ার সাধারণত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। এ শেয়ারে মালিক কোনো নির্দিষ্ট হারে মুনাফা পায় না। তবে প্রাথমিক শেয়ারের মালিকরা কোম্পানির পরিচালনায় ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তাছাড়া প্রাইমারি শেয়ারের ফেইস ভ্যালুই হলে প্রাইমারি শেয়ারে মূল্য। প্রাইমারি শেয়ারের দাম স্টক এক্সচেঞ্জ এর নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। ফলে এতে কোনো ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা পরিলক্ষিত হয় না।
তাই বলা যায়, অন্যান্য শেয়ারের তুলনায় প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম।
59
IPO এর পূর্ণরূপ কী?[Chittagong · 2017]
উত্তর
IPO এর পূর্ণরূপ হলো- Initial Public Offering.
60
অর্থায়নের বাহ্যিক উৎস বলতে কী বোঝায়?[Chittagong · 2017]
উত্তর
মালিক বা উদ্যোক্তার নিজস্ব মূলধন এবং অবণ্টিত মুনাফা ছাড়া ঋণ হিসেবে যে সমস্ত উৎস হতে ঋণ সংগ্রহ করা হয় তাকে অর্থায়নের বাহ্যিক উৎস বলে। অর্থায়নের এ উৎস আবার দু’ধরনের; যথা- দেশীয় ও আন্তর্জাতিক।
ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, প্রাপ্য বিল বাট্টাকরণ, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ইত্যাদি হলো অর্থায়নের দেশীয় বাহ্যিক উৎস। আর দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সাহায্য, ঋণদান, অনুদান ইত্যাদি হলো অর্থায়নের আন্তর্জাতিক বাহ্যিক উৎস।
61
অর্থায়ন কী?[Sylhet · 2017]
উত্তর
সাধারণ অর্থে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহের কাজকে বোঝায়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে।
62
প্রাথমিক শেয়ার ও সেকেন্ডারি শেয়ারের পার্থক্য দেখাও। [Sylhet · 2017]
উত্তর
প্রাইমারি শেয়ার ও সেকেন্ডারি শেয়ারের মধ্যে নিম্নরূপ পার্থক্য রয়েছে:
১. শেয়ার ইস্যু করে বিক্রির জন্য বাজারে প্রথমে যে শেয়ার ছাড়ে এবং ক্রেতা ঐ শেয়ার আইপিও (IPO) আবেদনের মাধ্যমে লাভ করে তাই হলো প্রাথমিক শেয়ার। অন্যদিকে, প্রাইমারি শেয়ার মালিকরা তাদের শেয়ার ব্রোকার হাউসের মাধ্যমে অন্য বিনিয়োগকারীদের নিকট বিক্রি করলে তা হয় সেকেন্ডারি শেয়ার। ২. প্রাইমারি শেয়ার সাধারণত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সংগ্রহ করা যায়। কিন্তু সেকেন্ডারি শেয়ার স্টক এক্সচেঞ্জ থেকেই সংগ্রহ করা যায়।
63
অর্থনৈতিক অবকাঠামো কাকে বলে?[Jessore · 2017]
উত্তর
যে সমস্ত অর্থনৈতিক উপাদান অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং যাদের অনুপস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখা সম্ভব হয় না, এককথায় সেগুলোকে অর্থনৈতিক অবকাঠামো বলে।
64
কী কী শিল্পের জন্য মুসলিম যুগ বিখ্যাত ছিল?[Jessore · 2017]
উত্তর
মুসলিম যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। এ সময়ে দেশে বিভিন্ন ধরনের কুটিরশিল্প গড়ে ওঠে।
এ সময়ের উল্লেখযোগ্য শিল্পগুলো হলো: কার্পাস বস্ত্র শিল্প, মসলিন বস্ত্র শিল্প, নৌশিল্প, চিনিশিল্প, লৌহ শিল্প, কামান শিল্প, বারুদ শিল্প, ভোজ্য তেল শিল্প, অলংকার শিল্প ইত্যাদি। এ সময়ে দেশে রেশম শিল্পও গড়ে ওঠে। তখনকার বাংলার সবচেয়ে বিখ্যাত শিল্প ছিল মসলিন বস্ত্র শিল্প। বাংলার মসলিন তখন সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য ছিল।
65
অর্থায়ন কী?[Jessore · 2017]
উত্তর
সাধারণ অর্থে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহের কাজকে বোঝায়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে।
66
শেয়ার ও বন্ড মার্কেটের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখ। [Jessore · 2017]
উত্তর
অর্থায়নের উৎস হিসেবে শেয়ার ও বন্ড উভয় মার্কেটের বৈশিষ্ট্যগুলো তুলনা করে এদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়।
১. সুদের হারের সাথে শেয়ারবাজারের কোনো সম্পর্ক নেই। শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক এবং কোম্পানির লভ্যাংশ লাভ করে থাকে। অন্যদিকে, Interest Rate-এর সাথে বন্ড মার্কেট সরাসরি সম্পর্কযুক্ত। কারণ বন্ডের মূল্য Interest Rate উঠানামার সাথে সাথে উঠানামা করে থাকে।
২. শেয়ার মার্কেটের মাধ্যমে অর্থায়নে কোনো রূপ ঝুঁকি নেই। কারণ এখান থেকে পুঁজি সংগ্রহ করলে ঐ পুঁজির জন্য সুদ গুনতে হয় না। কিন্তু বন্ড মার্কেটের মাধ্যমে অর্থায়ন করলে বন্ডের Interest না দিতে পারার ঝুঁকি আছে।
67
অর্থায়ন কী?[Barisal · 2017]
উত্তর
সাধারণ অর্থে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহের কাজকে বোঝায়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে।
68
শেয়ার ও বন্ড মার্কেটের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখ। [Barisal · 2017]
উত্তর
অর্থায়নের উৎস হিসেবে শেয়ার ও বন্ড উভয় মার্কেটের বৈশিষ্ট্যগুলো তুলনা করে এদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়।
১. সুদের হারের সাথে শেয়ারবাজারের কোনো সম্পর্ক নেই। শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক এবং কোম্পানির লভ্যাংশ লাভ করে থাকে। অন্যদিকে, Interest Rate-এর সাথে বন্ড মার্কেট সরাসরি সম্পর্কযুক্ত। কারণ বন্ডের মূল্য Interest Rate উঠানামার সাথে সাথে উঠানামা করে থাকে।
২. শেয়ার মার্কেটের মাধ্যমে অর্থায়নে কোনো রূপ ঝুঁকি নেই। কারণ এখান থেকে পুঁজি সংগ্রহ করলে ঐ পুঁজির জন্য সুদ গুনতে হয় না। কিন্তু বন্ড মার্কেটের মাধ্যমে অর্থায়ন করলে বন্ডের Interest না দিতে পারার ঝুঁকি আছে।
69
বন্ড কী?[Barisal · 2017]
উত্তর
বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণের দলিল, যা বিক্রি করে কোম্পানি বা সরকার তহবিল সংগ্রহ করে।
70
ঝুঁকি ও মুনাফার দৃষ্টিকোণ হতে বন্ড এবং শেয়ার কীভাবে পৃথক?[Barisal · 2017]
উত্তর
যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। আর বন্ড হলো- দীর্ঘমেয়াদি চুক্তি, যাতে ঋণগ্রহীতা সুদ ও আসলসহ একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকার করে।
সাধারণ শেয়ার মূলধনের ক্ষেত্রে মুনাফা বা লাভ হলে শেয়ার হোল্ডারদেরকে লভাংশ দিতে হয়, আর লাভ না হলে তা দিতে হয় না। এ জন্য এক্ষেত্রে শেয়ারের ঝুঁকি কম। কিন্তু, বন্ডের ক্ষেত্রে কোম্পানির লাভ বা ক্ষতি যাই হোক বন্ড হোল্ডারদেরকে চুক্তি অনুযায়ী অর্থ ফেরত দিতে হয়।
71
সরকারি ব্যয় কী?[Barisal · 2017]
উত্তর
দেশের ভেতরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকেই সরকারি ব্যয় বলে।
72
‘প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।’- ব্যাখ্যা করো।[Barisal · 2017]
উত্তর
প্রত্যক্ষ করের ভার অন্যের ওপর চাপানো যায় না বলে এ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।
যে ব্যক্তির ওপর কর আরোপ করা হয় তাকেই যদি করের বোঝা বহন করতে হয় তাহলে উক্ত করকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ, এ করের করঘাত ও করপাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর পড়ে। যেমন- আয়কর, ভূমিকর, সম্পদকর ইত্যাদি। এ সকল করের ভার সরাসরি করদাতাকেই বহন করতে হয়। এ জন্যই, এ সকল কর ফাঁকি দেয়ার প্রবণতা বেশি থাকে।
73
বন্ড কী?[Dhaka · 2017]
উত্তর
যে লিখিত দলিলের মাধ্যমে কোনো কোম্পানি জনসাধারণের নিকট থেকে ঋণ গ্রহণ করে তাকে বন্ড বলে।
74
ঝুঁকি ও মুনাফার দৃষ্টিকোণ হতে বন্ড এবং শেয়ার কীভাবে পৃথক?[Dhaka · 2017]
উত্তর
ঝুঁকি ও মুনাফার দৃষ্টিতে বন্ড ও শেয়ারের মধ্যে পার্থক্য রয়েছে। মুনাফার দৃষ্টিকোণ হতে শেয়ার মালিকরা কারবার থেকে কোনো নির্দিষ্ট আয় পায় না। বন্ডের মালিকরা সুনির্দিষ্ট হারে সুদ বা আয় পেয়ে থাকে। কারবারের লাভ-লোকসানের ওপর শেয়ার মালিকদের আয় নির্ভর করে যা বন্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই বলা যায়, শেয়ার বন্ডের চেয়ে ঝুঁকিপূর্ণ।
75
পুঁজিবাজার বলতে কী বোঝায় ?
উত্তর
পুঁজিবাজার বলতে দীর্ঘমেয়াদি ঋণযোগ্য তহবিলের বাজারকে বোঝায় ।
76
শেয়ার ও বন্ডের পার্থক্য কী?
উত্তর
শেয়ার ও বন্ডের মধ্যে নানাবিধ পার্থক্য রয়েছে। শেয়ার হলো অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্তৃক প্রচলনকৃত এমন একটি লিখিত দলিল যার মাধ্যমে এর ধারককে দলিলে উল্লিখিত মূল্যের সমপরিমাণ অংশীদারিত্ব প্রদানের অঙ্গীকার করা হয়। আর কোম্পানি তার গৃহীত ঋণের কথা স্বীকার করে ঋণদাতাকে যে দলির প্রদান করে তাকে বন্ড বলে ।
·
যেকোনো শেয়ার বাজারের কোম্পানি মূলধন সংগ্রহের জন্য শেয়ার ইস্যু করতে পারে। কিন্তু বন্ড মার্কেট কোম্পানি ছাড়াও সরকার বন্ডের প্রচলন করতে পারে ।
77
অর্থায়ন বলতে কী বোঝ?
উত্তর
অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার, অর্থ ব্যবহারের কলাকৌশল ও নিয়ন্ত্রণ, বিভিন্ন কাজে অর্থসংস্থানের ক্ষেত্রে সমন্বয় সাধন ইত্যাদি যাবতীয় আর্থিক কার্যাবলির সমষ্টিকে বোঝায় ।
78
নিজস্ব অর্থায়নের সুবিধা উল্লেখ কর।
উত্তর
ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন নিজস্ব সঞ্চয় থেকে অর্থসংস্থান করে তখন তাকে বলা হয় নিজস্ব অর্থায়ন। নিজস্ব অর্থায়নের নানাবিধ সুবিধা রয়েছে। এক্ষেত্রে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে, নিজস্ব সঞ্চয় থেকে কি পরিমাণ টাকা খাটানো যাবে সে বিষয়ে জানা যায়, তাৎক্ষণিকভাবে অর্থায়ন করা যায়, অর্থায়নের ঝামেলা কম থাকে, তহবিলের সংগ্রহ ব্যয় থাকে না, ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা এতে নেই, যৌথ মূলধনী কারবার হলে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষিত হয় এবং মন্দার সময় কম দামে কাঁচামাল ও অন্যান্য দ্রব্যাদি ক্রয় করা যায় ।
এসব সুবিধা থাকার কারণেই অর্থায়নের ক্ষেত্রে নিজস্ব অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া হয়।
79
অর্থায়ন কী?
উত্তর
অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত কার্যাবলি ।
80
অর্থায়নের ক্ষেত্রে মূলধন বাজার গুরুত্বপূর্ণ কেন?
উত্তর
মূলধন বাজার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও বৃহদায়তন শিল্পের অর্থায়নে সহযোগিতা করে বিধায় অর্থায়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
· বিমা কোম্পানি, বিশেষ বিনিয়োগ সংস্থা, সঞয় ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইস্যু হাউজ, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি প্রতিষ্ঠান নিয়ে মূলধন বাজার গঠিত। অর্থায়নের যে কয়টি উৎস রয়েছে তার মধ্যে মূলধন বাজার প্রধান। এ বাজারের প্রতিষ্ঠানগুলো শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে শিল্প প্রতিষ্ঠানগুলো অর্থায়নের সুযোগ লাভ করছে। এসব কারণেই অর্থায়নের ক্ষেত্রে মূলধন বাজার গুরুত্বপূর্ণ ।
81
অর্থায়ন বলতে কী বোঝায়?
উত্তর
অর্থায়ন বলতে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে বোঝায় ।
82
প্রাইমারি শেয়ার কীভাবে সেকেন্ডারি শেয়ারে পরিণত হয়?
উত্তর
প্রাইমারি শেয়ার পরবর্তীতে বিক্রি হওয়ার মাধ্যমে সেকেন্ডারি শেয়ারে পরিণত হয়। প্রাইমারি বা প্রাথমিক শেয়ারের ধারকরা যখন তাদের কেনা শেয়ার বিক্রি করে নগদ অর্থ লাভ করেন, তখন ওই শেয়ার মাধ্যমিক শেয়ারে রূপান্তরিত হয়। প্রাইমারি শেয়ারের ক্রেতারা নিজের প্রয়োজনে শেয়ার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করে। এ অর্থে শেয়ারের মাধ্যমিক বাজার আর্থিক সম্পদের তারল্য অর্জনে সহায়তা করে ।
এভাবেই বিক্রয় হওয়ার মাধ্যমে প্রাইমারি শেয়ার সেকেন্ডারি শেয়ারে পরিণত হয় ।
83
বোনাস শেয়ার কী?
উত্তর
কোম্পানি সঞ্জয় তহবিলে প্রচুর অর্থ জমা হলে তা থেকে প্রয়োজনের অতিরিক্ত শেয়ার হিসেবে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বিতরণ করে তাকে বোনাস শেয়ার বলে ।
84
উন্নয়নশীল দেশে অর্থায়নের উৎস হিসেবে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ভূমিকা ব্যাখ্যা কর ।
উত্তর
বর্তমানে বিশেষ করে উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনায় অর্থায়ন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (Foreign Direct Investment- FDI)-এর ওপরও অনেক নির্ভরশীল। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারও FDI সহায়তা লাভ করার জন্য যথেষ্ট আগ্রহী । বাংলাদেশে FDI সহায়তা যে সকল খাতে পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— সেবা, বস্ত্র, কৃষিভিত্তিক, রসায়ন এবং প্রকৌশল, ‘মুদ্রণ ও প্রকাশনা, চামড়া ও চামড়াজাত এবং খাদ্য ও খাদ্যজাত । সেবা খাতের মধ্যে উল্লেখযোগ্য হলো টেলিযোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি ও গ্যাস এবং বিনোদন ইত্যাদি উপখাত অন্তর্ভুক্ত রয়েছে ।
