Economics 2nd – A,B S – CH 10

01

কেন্দ্রীয় পরিকল্পনা কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

যখন কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্র কর্তৃক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় তখন তাকে কেন্দ্রীয় পরিকল্পনা বলে।

02

‘পরিকল্পনা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়’- ব্যাখ্যা করো।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি দেশে অর্থনৈতিক পরিকল্পনা একান্ত প্রয়োজন।

বর্তমান যুগকে পরিকল্পনার যুগ বলা হয়। কেননা সুনির্দিষ্ট ও সুচিন্তিত উপায়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হয়। যেমন-একটি দেশ যদি আশানুরূপ উন্নয়ন করতে চায়, তবে অবশ্যই তাকে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তবেই প্রত্যাশিত ফলাফল সম্ভব হবে। তাই বলা যায়, পরিকল্পনা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

03

উন্নয়ন পরিকল্পনা কী?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য কোনো দেশের অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবহার নিশ্চিত করে যে নির্ধারিত ও পরিকল্পিত কর্মসূচি নেওয়া হয়, তাই উন্নয়ন পরিকল্পনা বলে।

04

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তব রূপ লাভ করে।- ব্যাখ্যা করো।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবরূপ লাভ করে।

পঞ্চবার্ষিক বা মধ্যমেয়াদি পরিকল্পনার মধ্যে এমন কিছু কর্মসূচি, প্রকল্প ও লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে এক বা দুই বছরের মধ্যে বাস্তবায়িত হওয়া প্রয়োজন হয়। যেমন: রাষ্ট্রে সাময়িক কোনো পরিস্থিতির মোকাবিলা, খাদ্য পরিস্থিতির উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বার্ষিক বা স্বল্পমেয়াদি পরিকল্পনা ব্যবহৃত হয়। অর্থাৎ, উন্নয়নশীল দেশের উন্নয়নের স্বার্থে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবরূপ লাভ করে।

05

পরিকল্পনা কী?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেতনভাবে পরিকল্পিত ও প্রণীত আর্থ-সামাজিক কর্মসূচিকে পরিকল্পনা বলে।

06

প্রেক্ষিত পরিকল্পনা কেন প্রণয়ন করা হয়?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

সাধারণত ১০-২৫ বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।
ধারাবাহিক উন্নয়নের জন্য কিছু প্রকল্প এবং আর্থ-সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন করার প্রয়োজন হয়। এগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে বাস্তবায়ন করা যায় না। সেজন্য আরও বেশি সময় ও ব্যাপকতার নীতি ও কৌশল গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। এসব দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন ও মৌলিক কিছু সামষ্টিক লক্ষ্য অর্জনের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করতে হয়।

07

কার্যগত পরিকল্পনা কাকে বলে?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

দেশের অর্থনীতির কাঠামো অপরিবর্তিত রেখে উন্নয়ন কর্মসূচিতে কর্ম পরিকল্পনার সাহায্যে বাস্তবায়ন করা হলে তাকে কার্যগত পরিকল্পনা বলে।

08

নির্দেশভিত্তিক পরিকল্পনায় অবাধ বাজার প্রক্রিয়াকে প্রশ্রয় দেওয়া হয় না- ব্যাখ্যা করো।[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

নির্দেশভিত্তিক পরিকল্পনায় অবাধ বাজার প্রক্রিয়াকে প্রশ্রয় দেওয়া হয় না।

নির্দেশমূলক পরিকল্পনায় দেশের একমাত্র কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশে পূর্ব নির্ধারিত কিছু আর্থ-সামাজিক লক্ষ্য অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা হয়। এরূপ পরিকল্পনায় দেশের উৎপাদন, ভোগ, বণ্টন, বিনিয়োগ প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ফলে এখানে অবাধ বাজারব্যবস্থার হস্তক্ষেপ বা ভূমিকা রাখার কোনো সুযোগ থাকে না।

09

দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

দীর্ঘমেয়াদি কোনো লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে।

10

উন্নয়ন পরিকল্পনা কীভাবে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করে?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

সঠিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে মূলধনের যোগান বৃদ্ধি করে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করা যায়।

উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রায়শই বৈদেশিক সাহায্য গ্রহণ করে। এ সাহায্য অনেক সময় দেশের জন্য অতি মাত্রার বোঝা সৃষ্টি করে এবং ঋণের ফাঁদে ফেলে দেয়। তাই প্রয়োজন হয় সুচিন্তিত ও সুপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা। এটি বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করবে।

11

বার্ষিক পরিকল্পনা কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

একটি আর্থিক বছরের মেয়াদ বাস্তবায়নের লক্ষ্যে যেসব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয়, তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে।

12

কেনো জাতীয় পরিকল্পনার প্রয়োজন?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জাতীয় পরিকল্পনার প্রয়োজন হয়।
জাতীয় পরিকল্পনা হলো একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রণীত সুদূরপ্রসারী পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে দেশের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়। জাতীয় পরিকল্পনার মাধ্যমে দেশের বিভিন্ন অর্থনৈতিক খাত যেমন: কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সুষম উন্নয়ন নিশ্চিত করা যায়। এর ফলে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হয়।

13

স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

সাধারণত স্বল্পমেয়াদি কিছু সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই স্বল্পমেয়াদি পরিকল্পনা। 

14

কোনো দেশের সুষম উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা একান্ত প্রয়োজন। ব্যাখ্যা কর।[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

কোনো দেশের সুষম উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন। আমরা জানি, পরিকল্পনা হলো ভবিষ্যতে কী করতে হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ। যেকোনো কাজ সুষ্ঠুরূপে বাস্তবায়নের জন্য আমাদের আগাম পরিকল্পনা গ্রহণ করতে হবে। এতে কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনে সুবিধা হয়। একটি দেশের উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রেও আগাম পরিকল্পনার প্রয়োজন হয়। যা ওই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সর্বোত্তম সহযোগিতা করে।

15

পরিকল্পনা কী?[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]

উত্তর

নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গৃহীত, সুচিন্তিত ও সুবিবেচিত সিদ্ধান্তকে পরিকল্পনা বলে। 

16

প্রেক্ষিত পরিকল্পনা কেন প্রণয়ন করা হয়?[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]

উত্তর

দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন ও সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করতে হয়। প্রেক্ষিত পরিকল্পনা (৪- ৫) বছর থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। প্রেক্ষিত পরিকল্পনা মূলত দারিদ্র্য বিমোচন, জন্মহার ও বেকারত্ব হ্রাস, টেকসই মানব উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি, তথ্য ইত্যাদি ক্ষেত্রে প্রণয়ন হয়ে থাকে।

17

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কী?[সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

একটি আর্থিক বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে যেসব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয়, তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে।

18

দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন হয় কেন?[সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন হয়।
সাধারণত দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। এমন প্রকল্প অনেক সময় নেয়া হয় যা স্বল্পমেয়াদে বাস্তবায়ন করা যায় না। এসব প্রকল্প বাস্তবায়ন করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত ১০, ১৫, ২০ ও ২৫ বছর মেয়াদের ভিত্তিতে ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ প্রণয়ন করা হয়।

19

WTO-এর পূর্ণরূপ কী?[রাজশাহী কলেজ · 2026]

উত্তর

WTO-এর পূর্ণরূপ হলো World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা)।

20

ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার খাতওয়ারী বণ্টনের ধারণা দাও।[রাজশাহী কলেজ · 2026]

উত্তর

ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনায় দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন খাতে মোট বিনিয়োগ বা সম্পদ কীভাবে বণ্টন করা হবে, সেই নির্ধারিত কাঠামোকে খাতওয়ারী বণ্টন বলা হয়। অর্থাৎ, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ইত্যাদি খাতে কত শতাংশ ব্যয় হবে তা নির্ধারণ করাই খাতওয়ারী বণ্টনের মূল ধারণা।

21

অর্থনৈতিক পরিকল্পনা কী?[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একটি দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সুচিন্তিত কর্মসূচি বা রূপরেখাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।

22

সুষ্ঠু পরিকল্পনা উন্নয়নে সহায়ক ব্যাখ্যা কর।[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

একটি দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য সুষ্ঠু পরিকল্পনা অপরিহার্য।
পরিকল্পনার মাধ্যমে একটি দেশ তার লক্ষ্য স্থির করে এবং অগ্রাধিকার ভিত্তিতে কৃষি, শিল্প বা সেবা খাতে সম্পদ বণ্টন করে। এটি সম্পদের অপচয় রোধ করে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনে। মূলত একটি অপরিকল্পিত অর্থনীতি অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো, তাই উন্নয়নের সঠিক পথে দেশকে পরিচালনা করতে সুষ্ঠু পরিকল্পনা বা ‘রোডম্যাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

23

ঘূর্ণায়মান পরিকল্পনা কী?[বরিশাল সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

যে পরিকল্পনার লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন কৌশল প্রতিবছর পর্যালোচনা করে বাস্তব অবস্থার প্রেক্ষিতে সংশোধন বা পরিবর্তন করা হয়, তাকে ঘূর্ণায়মান পরিকল্পনা বলে।

24

সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা মূলধন গঠন ত্বরান্বিত করে – ব্যাখ্যা কর।[বরিশাল সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা অলস সঞ্চয়গুলোকে সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী উৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহিত করে। এই সঞ্চয় যখন নতুন শিল্পকারখানা, যন্ত্রপাতি এবং অবকাঠামো তৈরিতে ব্যবহৃত হয়, তখনই দেশে মূলধন গঠনের হার বৃদ্ধি পায়। অর্থাৎ, সঠিক পরিকল্পনাই সম্পদের অপচয় রোধ করে এবং পুঁজি গঠনের গতিকে সচল রাখে।

25

উন্নয়ন পরিকল্পনা কী?[দিনাজপুর সরকারি কলেজ · 2026]

উত্তর

কোনো দেশের সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্জন করার জন্য যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে।

26

বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাসে পরিকল্পনার বিকল্প নেই- ব্যাখ্যা কর।[দিনাজপুর সরকারি কলেজ · 2026]

উত্তর

বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশকে আত্মনির্ভরশীল করার জন্য সঠিক অর্থনৈতিক পরিকল্পনা অপরিহার্য।
পরিকল্পনার মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়, যা জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে। যখন একটি দেশ নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়, তখন স্বাভাবিকভাবেই বৈদেশিক ঋণের প্রয়োজনীয়তা কমে আসে। তাই দীর্ঘমেয়াদি স্বাবলম্বী অর্থনীতি গড়তে সুষ্ঠু পরিকল্পনার কোনো বিকল্প নেই।

27

আন্তর্জাতিক বাণিজ্য কী?[Comilla · 2021]

উত্তর

দুই বা ততোধিক দেশের মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য কোন দ্রব্য বা সেবার বিনিময় হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।

28

দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন?[Comilla · 2021]

উত্তর

প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি, ভৌগলিক অবস্থান, জলবায়ু ইত্যাদি কারণে দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়।

দ্রব্য উৎপাদনের উপকরণ প্রাপ্তি, ভৌগলিক অবস্থান, জলবায়ু, উন্নত তথ্য প্রযুক্তি ইত্যাদি কারণে কোন দেশ কোন একটি দ্রব্য উৎপাদন সুবিধা ভোগ করতে পারে। আবার ঐ একই দ্রব্য অন্য দেশের উৎপাদন করতে সমস্যা দেখা দিতে পারে কিন্তু ঐ দ্রব্যের চাহিদা বেশি। ফলে ঐ পণ্য দেশটি চাইলে অন্য দেশ থেকে আমদানি করতে পারি। এই সব কারণে দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়।

29

পরিকল্পনা কী?[Dhaka · 2019]

উত্তর

নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গৃহীত, সুচিন্তিত ও সুবিবেচিত সিদ্ধান্তকে পরিকল্পনা বলে। 

30

প্রেক্ষিত পরিকল্পনা কেন প্রণয়ন করা হয়?[Dhaka · 2019]

উত্তর

দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন ও সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করতে হয়। প্রেক্ষিত পরিকল্পনা (৪- ৫) বছর থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। প্রেক্ষিত পরিকল্পনা মূলত দারিদ্র্য বিমোচন, জন্মহার ও বেকারত্ব হ্রাস, টেকসই মানব উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি, তথ্য ইত্যাদি ক্ষেত্রে প্রণয়ন হয়ে থাকে।

31

অর্থনৈতিক পরিকল্পনা কী?[Rajshahi · 2019]

উত্তর

কোনো দেশের সীমিত সম্পদের দ্বারা অর্থনৈতিক অগ্রগতির জন্য সুনিশ্চিত ও সুপরিকল্পিত কর্মসূচিই হলো অর্থনৈতিক পরিকল্পনা।

32

উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনা অধিক গুরুত্বপূর্ণ কেন?[Rajshahi · 2019]

উত্তর

উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক রয়েছে। যেমন- দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধি; সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার, দারিদ্র্য দূরীকরণ, বেকার সমস্যার সমাধান, খাদ্যের স্বনির্ভরতা অর্জন দ্রুত শিল্পায়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন, বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনাকে কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়নের পথে ধাবিত করা।

33

স্বল্পমেয়াদি পরিকল্পনা কাকে বলে?[Comilla · 2019]

উত্তর

যে পরিকল্পনার মেয়াদ সাধারণত ১ বছর বা তার চেয়ে কম তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে।

34

“বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবরূপ লাভ করে”- ব্যাখ্যা কর।[Comilla · 2019]

উত্তর

হ্যাঁ, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা রূপলাভ করে। পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় প্রতি পাঁচ বছরের জন্য। যা পাঁচ বছরের প্রতি বছরে নির্দিষ্ট পরিমাণ অর্জন করতে হয়। তাই পঞ্চবার্ষিক পরিকল্পনাকে প্রতিবছরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে প্রতিবছরে একটি নির্দিষ্ট অংশ অর্জিত হয়। তাই বলা যায়, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবরূপ লাভ করে। 

35

প্ররোচিত পরিকল্পনা কী?[Jessore · 2019]

উত্তর

যে পরিকল্পনায় উদ্যোক্তা, ভোগকারী ও বাজার প্রক্রিয়ার স্বাধীনতা স্বীকৃত থাকে তাকে প্ররোচিত বা পুঁজিবাদী পরিকল্পনা বলা হয়। 

36

“পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়”- ব্যাখ্যা কর।[Jessore · 2019]

উত্তর

একটি প্রতিনিধিত্বমূলক পরিকল্পনা সংশ্লিষ্ট দেশটির জন্য সবচেয়ে বেশি কাম্য উন্নয়নের পথনির্দেশ করে। জনগণের জাতীয় আয়ের বৃদ্ধি সাধন ও জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য সুচিন্তিত অর্থনৈতিক পরিকল্পনা ব্যতীত কোনো বিকল্প নেই। আর তাই বলা হয়ে থাকে যে, ‘পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। 

37

স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?[Chittagong · 2019]

উত্তর

সাধারণত স্বল্পমেয়াদি কিছু সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই স্বল্পমেয়াদি পরিকল্পনা। 

38

কোনো দেশের সুষম উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা একান্ত প্রয়োজন। ব্যাখ্যা কর।[Chittagong · 2019]

উত্তর

কোনো দেশের সুষম উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন। আমরা জানি, পরিকল্পনা হলো ভবিষ্যতে কী করতে হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ। যেকোনো কাজ সুষ্ঠুরূপে বাস্তবায়নের জন্য আমাদের আগাম পরিকল্পনা গ্রহণ করতে হবে। এতে কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনে সুবিধা হয়। একটি দেশের উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রেও আগাম পরিকল্পনার প্রয়োজন হয়। যা ওই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সর্বোত্তম সহযোগিতা করে।

39

উন্নয়ন পরিকল্পনা কী?[Barisal · 2019]

উত্তর

একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নির্দিষ্ট সময়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই উন্নয়ন পরিকল্পনা।

40

“পরিকল্পনা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়”- ব্যাখ্যা কর।[Barisal · 2019]

উত্তর

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা একান্ত প্রয়োজন। বর্তমান যুগ পরিকল্পনার যুগ। জনগণের অর্থনৈতিক অভাব মোচন করে সমাজের সর্বাঙ্গীণ মঙ্গল সাধনের জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন । আর তা পরিকল্পনার মধ্য দিয়ে অগ্রসর হলে একটি দেশের উন্নয়ন নিশ্চিত করা যায়। অর্থনীতির সার্বিক দিক দিয়ে উন্নয়নের জন্য পরিকল্পনার বিকল্প নেই। তাই বলা যায়, পরিকল্পনা ছাড়া কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

41

স্থানীয় পরিকল্পনা কাকে বলে?[Sylhet · 2019]

উত্তর

কোনো দেশের একটি বিশেষ স্থানের উন্নয়নের জন্য যখন পৃথকভাবে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলে। 

42

স্বল্পমেয়াদি পরিকল্পনার দুটি সুবিধা লেখ।[Sylhet · 2019]

উত্তর

স্বল্পমেয়াদি পরিকল্পনার দুটি সুবিধা হলো-

১. নির্দিষ্ট সময়ের মধ্যে কী অর্জন করতে হবে, পরবর্তীতে কী করতে হবে এ সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়।

২. এ পরিকল্পনা নিখুঁত ও বিশদভাবে প্রস্তুত করা যায়।

43

মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা কী?[Dinajpur · 2019]

উত্তর

সাধারণত ৫ বছরের অধিক কিন্তু ১৫ বছর পর্যন্ত সর্বোচ্চ সময়সীমা বিবেচনা করে যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় তাই হলো মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা।

44

স্বল্পমেয়াদি পরিকল্পনার সফলতার ওপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার সফলতা নির্ভরশীল- ব্যাখ্যা কর।[Dinajpur · 2019]

উত্তর

স্বল্পমেয়াদি পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি, পরিকল্পনার বাস্তবায়ন ঘটে। স্বল্পমেয়াদি পরিকল্পনা যদি সফল হয় তবে তা দীর্ঘমেয়াদি পরিকল্পনার সফলতাকেও অগ্রসর করে দেয়। আর স্বল্পমেয়াদি পরিকল্পনা ব্যর্থ হলে তার ধারাবাহিকতার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও সফলতার সম্ভাবনাকেও সংকীর্ণ ও আড়ষ্ট করে দেয়। এজন্যই বলা হয়, স্বল্পমেয়াদি পরিকল্পনার সফলতার ওপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার সফলতা নির্ভরশীল। 

45

উন্নয়ন পরিকল্পনা কী? [Dhaka · 2018]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পূর্ব নির্ধারিত ও স্বচ্ছভাবে বর্ণিত অর্থনৈতিক লক্ষ্যসমূহ অর্জনের উদ্দেশ্যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ যে সুচিন্তিত কর্মসূচি ও কৌশল গ্রহণ করে তাকেই উন্নয়ন পরিকল্পনা বলে। 

46

দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন হয় কেন? [Dhaka · 2018]

উত্তর

সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলতে ১০, ১৫, ২০ বা ২৫ বছর মেয়াদের ভিত্তিতে প্রণীত পরিকল্পনাকে বোঝায়। এ ধরনের পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনা বলা হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো অপেক্ষাকৃত স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোর জন্য পটভূমি প্রস্তুত করা। অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়। 

47

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কী? [Rajshahi · 2018]

উত্তর

সুনির্দিষ্ট কতকগুলো আর্থসামাজিক লক্ষ্য অর্জনে নির্দিষ্ট বর্ষে বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলা হয়। 

48

অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনার প্রয়োজন- ব্যাখ্যা কর।[Rajshahi · 2018]

উত্তর

সুনির্দিষ্ট ও কর্মোপযোগী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা যায়। এর মাধ্যমে বিনিয়োগ, আয় ও কর্মসংস্থান বৃদ্ধি করে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। উন্নয়নশীল দেশের সামগ্রিক সমস্যা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব। সুতরাং দেখা যায়, অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন। 

49

উন্নয়ন পরিকল্পনা কী?[Rajshahi · 2017]

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট কতগুলো অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সচেতন ব্যবহারকে উন্নয়ন পরিকল্পনা বলে।

50

‘লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতা দূর করার জন্য উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন রয়েছে’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]

উত্তর

উন্নয়নশীল দরিদ্র দেশগুলোতে অধিক আমদানি ব্যয়ের কারণে লেনদেনের ভারসাম্যে সবসময় প্রতিকূলতা বিরাজ করে। এক্ষেত্রে আমদানি হ্রাসের জন্য আমদানি-বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ আবশ্যক। তাছাড়া রপ্তানি আয় বৃদ্ধির জন্য রপ্তানিমুখী শিল্পায়ন প্রয়োজন। উভয়ক্ষেত্রে সুচিন্তিত, বাস্তবসম্মত ও কার্যকর উন্নয়ন পরিকল্পনা আবশ্যক। কারণ, কেবল পরিকল্পিত উপায়েই আমদানি বিকল্প-রপ্তানি বৃদ্ধির কৌশল অবলম্বনের মাধ্যমে লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতা দূর করা সম্ভব।

51

দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?[Dinajpur · 2017]

উত্তর

সাধারণত দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে।

52

উন্নয়ন পরিকল্পনা কীভাবে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করে?[Dinajpur · 2017]

উত্তর

সঠিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে মূলধনের যোগান বৃদ্ধি করে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করা যায়। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া চালু রাখার জন্য বিভিন্ন দাতা দেশ এবং সংস্থা থেকে যে ঋণ ও অনুদান পাওয়া যায় তাকে বৈদেশিক সাহায্য বা মূলধন বলে। মূলধন অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য যে বিপুল পরিমাণ মূলধন প্রয়োজন হয় তা দেশের অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যায় না। তাই প্রয়োজন হয় বৈদেশিক মূলধন তথা ঋণ ও সাহায্যের। তাই বলা যায় সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে নিজস্ব তথা অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি করতে পারলে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস পাবে।

53

৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কোনটি?[Comilla · 2017]

উত্তর

৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল হলো (২০১১-২০১৫) সাল।

54

স্বল্পমেয়াদি পরিকল্পনার প্রয়োজন হয় কেন?[Comilla · 2017]

উত্তর

স্বল্পমেয়াদি কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার প্রয়োজন।
স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে এমন কিছু কর্মসূচি, প্রকল্প ও লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে অল্পকয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন। সাধারণত স্বল্পমেয়াদি পরিকল্পনার মেয়াদকাল সর্বোচ্চ পাঁচ বছর হতে পারে। স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনায় গৃহীত কর্মসূচির সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করা হয়। যেকোনো পরিস্থিতিতে এটিকে পরিবর্তন করা যায়। রাষ্ট্রে সাময়িক কোনো পরিস্থিতির সৃষ্টি, খাদ্য পরিস্থিতির উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগের সময় পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রে স্বল্পমেয়াদি পরিকল্পনা ব্যবহৃত হয়। তাই উন্নয়নশীল দেশের উন্নয়নের স্বার্থে স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রয়োজন হয়।

55

উন্নয়ন পরিকল্পনা কী?[Chittagong · 2017]

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে পূর্ব-নির্ধারিত কতগুলো অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সচেতন ব্যবহারকে উন্নয়ন পরিকল্পনা বলে।

56

সঠিক তথ্য ও উপাত্তের অভাব পরিকল্পনা বাস্তবায়নের একটি অন্যতম সমস্যা- ব্যাখ্যা করো।[Chittagong · 2017]

উত্তর

কোনো দেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তার সকল বাস্তবায়নের জন্য সঠিক তথ্য ও উপাত্ত একান্ত প্রয়োজন। কারণ প্রয়োজনীয় তথ্য উপাত্ত নির্ভুল না হলে গৃহীত পরিকল্পনা বাস্তবসম্মত হয় না এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়।
বাংলাদেশের মতো দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন দ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের পরিমাণ, জনসংখ্যা, শ্রমশক্তি, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত প্রায়ই পাওয়া যায় না। এ জন্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।

57

উন্নয়ন পরিকল্পনা কী?[Sylhet · 2017]

উত্তর

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেতনভাবে পরিকল্পিত ও প্রণীত আর্থ-সামাজিক কর্মসূচিকে উন্নয়ন পরিকল্পনা বলে।

58

পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে কী বোঝায়?[Sylhet · 2017]

উত্তর

এক থেকে পাঁচ আর্থিক বছরের মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে যেসব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে। অর্থাৎ সরকার প্রতি পাঁচ বছরের জন্য যে বাজেট প্রণয়ন ও ঘোষণা করে থাকে তাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে অভিহিত করা হয়। বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করে স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনৈতিকে ঊর্ধ্বগমনে উপনীত করাই এ ধরনের পরিকল্পনার মূল লক্ষ্য।

59

বাংলাদেশের দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত ছিল? [Jessore · 2017]

উত্তর

বাংলাদেশের দ্বি-বার্ষিক উন্নয়ন পরিকল্পনার মেয়াদ ছিল ১লা জুলাই ১৯৭৮ থেকে ৩০শে জুন ১৯৮০।

60

সুষ্ঠু পরিকল্পনা উন্নয়নে সহায়ক- ব্যাখ্যা করো।[Jessore · 2017]

উত্তর

দেশের সকল প্রাকৃতিক ও মানবসম্পদ সর্বাধিক ব্যবহারের জন্য সুষ্ঠু উন্নয়নয় পরিকল্পনা প্রণয়ন একান্ত প্রয়োজন। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই অর্থনীতির সকল খাতরে উন্নয়ন গতিশীল করা যায়। একমাত্র পরিকল্পিতভাবে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি দ্বারা নিয়োগস্তর বৃদ্ধি ও বেকারত্ব দূর করা যায়। দেশের মানবসম্পদকে পরিকল্পিত উপায়ে শিক্ষা ও প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষ ও উন্নয়নের জন্য কর্মোপযোগী করে তোলা যায়। সুতরাং বলা যায়, সুষ্ঠু পরিকল্পনা উন্নয়নের সহায়ক।

61

বিশ্বায়ন কী?[Barisal · 2017]

উত্তর

বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।

62

‘বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী’- ব্যাখ্যা করো।[Barisal · 2017]

উত্তর

কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এসবের মাধ্যমে প্রাপ্ত তথ্য কমিউনিকেশন সফটওয়‍্যার ও হার্ডওয়‍্যার এর সাহায্যে দ্রুত একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করার প্রক্রিয়াই হলো তথ্যপ্রযুক্তি। বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। দিন দিন তথ্যপ্রযুক্তির যত প্রসার ঘটছে ততই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও সম্পর্ক স্থাপন সম্ভব হচ্ছে, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রসার ঘটছে এবং বিশ্বে জ্ঞান ও প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। এসবই বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করে তুলছে। সুতরাং বলা যায়, বিশ্বায়ন ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী।

63

পরিকল্পনা কী?[Barisal · 2017]

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে পূর্বনির্ধারিত সুনির্দিষ্ট কতগুলো অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সচেতন ব্যবহারকে উন্নয়ন পরিকল্পনা বলে।

64

‘সুষম উন্নয়নের জন্য পরিকল্পনার প্রয়োজন’- ব্যাখ্যা করো।[Barisal · 2017]

উত্তর

অর্থনৈতিক উন্নয়নের সুফল দেশের সকল অঞ্চলের লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দেশের প্রায় সব অঞ্চলেই উন্নয়ন ঘটানো দরকার। এর ফলে দেশে উন্নয়ন সুষম হয়। অবশ্য এর জন্য সুষ্ঠু ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ আবশ্যক। কারণ ব্যাপকভিত্তিতে দেশের প্রায় সকল অঞ্চলকে একসাথে উন্নয়ন ঘটানোর জন্য সুপরিকল্পিত সুচিন্তিত ও বাস্তবসম্মত চিন্তা-ভাবনা দরকার যা কেবল পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সম্ভব। তাই বলা যায়, সুষম উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন।

65

প্রেক্ষিত পরিকল্পনা কী?[Barisal · 2017]

উত্তর

সাধারণত দীর্ঘমেয়াদে ১০ থেকে ২৫ বছর সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য নির্বাচন করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে।

66

‘স্বল্পমেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভীত রচনা করে।’- ব্যাখ্যা করো।[Barisal · 2017]

উত্তর

দীর্ঘমেয়াদে যেমন ১০ থেকে ২৫ বছরের মধ্যে সুনির্দিষ্ট কতগুলো অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণীত হয় তাই হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা; আর সর্বাধিক ৫ বছরের জন্য যে পরিকল্পনা প্রণীত হয় তাই হলো স্বল্পমেয়াদি পরিকল্পনা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন বহু বছর ধরে চলে বলে একে একাধিক স্বল্পমেয়াদি পরিকল্পনায় বিভক্ত করে ধাপে ধাপে এর বাস্তবায়ন করা হয়। তাই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাফল্য এর অন্তর্গত স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোর সাফল্যের ওপর নির্ভর করে। এজন্যই বলা হয় স্বল্পমেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভীত রচনা করে।

67

প্রেক্ষিত পরিকল্পনা কী?[Dhaka · 2017]

উত্তর

কি অদুর ভবিষ্যতে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দীর্ঘকালীন সময়ের যে পরিকল্পনা করা হয় তাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে।

68

“স্বল্পমেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভীত রচনা করে।”- ব্যাখ্যা কর।[Dhaka · 2017]

উত্তর

সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে স্বল্পমেয়াদি পরিকল্পনা ভয় সৃষ্টি করে। স্বল্পমেয়াদি পরিকল্পনা অস্থায়ী ও পরিবর্তনশীল। স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ঘটে। তাই বলা যায়, স্বল্পমেয়াদি পরিকল্পনা ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে বাধা প্রদান করে।

69

আন্তর্জাতিক বাণিজ্য কী?

উত্তর

দুই বা ততোধিক দেশের মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য কোন দ্রব্য বা সেবার বিনিময় হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।

70

দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন?

উত্তর

প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি, ভৌগলিক অবস্থান, জলবায়ু ইত্যাদি কারণে দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়।

দ্রব্য উৎপাদনের উপকরণ প্রাপ্তি, ভৌগলিক অবস্থান, জলবায়ু, উন্নত তথ্য প্রযুক্তি ইত্যাদি কারণে কোন দেশ কোন একটি দ্রব্য উৎপাদন সুবিধা ভোগ করতে পারে। আবার ঐ একই দ্রব্য অন্য দেশের উৎপাদন করতে সমস্যা দেখা দিতে পারে কিন্তু ঐ দ্রব্যের চাহিদা বেশি। ফলে ঐ পণ্য দেশটি চাইলে অন্য দেশ থেকে আমদানি করতে পারি। এই সব কারণে দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়।

71

উন্নয়ন পরিকল্পনা কী?

উত্তর

উন্নয়ন পরিকল্পনা হলো কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের বা অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুচিন্তিত ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা ।

72

দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলতে কী বোঝ?

উত্তর

সাধারণত ১০, ১৫, ২০ বা ২৫ বছর মেয়াদের ভিত্তিতে প্রণীত পরিকল্পনাকে বলা হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এ ধরনের পরিকল্পনাকে ‘প্রেক্ষিত পরিকল্পনা’ও বলা হয়। অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য অনেক সময় খু খু কয়েকটি পরিকল্পনায় এমনকি বার্ষিক পরিকল্পনায় বিভক্ত করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ।

73

উন্নয়ন পরিকল্পনা কাকে বলে?

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে পূর্বনির্ধারিত সুনির্দিষ্ট কতকগুলো অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত সম্পদের সুষ্ঠু, দক্ষ ও উত্তম ব্যবহারের নিশ্চিতকরণের যে ধারাবাহিক কর্মসূচি, তাকে উন্নয়ন পরিকল্পনা বলে ।

74

 ‘সঠিক তথ্য ও উপাত্তের অভাবে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হয়’– ব্যাখ্যা কর ।

উত্তর

একটি পরিকল্পনার মূল হাতিয়ার হলো সঠিক তথ্য ও উপাত্তের। সঠিক তথ্য ও উপাত্ত ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। যেমন— বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয় তবে প্রথমে তথ্য দরকার বাংলাদেশের জনগণের সংখ্যা কত। যদি জনগণের সংখ্যার তথ্য ভুল হয় তবে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না। তাই সঠিক তথ্য ও উপাত্তের অভাবে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হয় ।

75

উন্নয়ন পরিকল্পনা কী?

উত্তর

অর্থনৈতিক সার্বিক অগ্রগতির জন্য গৃহীত সুনিশ্চিত ও সুপরিকল্পিত কর্মসূচিই হলো উন্নয়ন পরিকল্পনা ।

76

 লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূর করার জন্য উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন রয়েছে। ব্যাখ্যা কর ।

উত্তর

উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কোনো দেশের লেনদেন ভারসাম্যের প্রতিকুলতা দূর করা সম্ভব। উন্নয়নশীল দেশের আমদানি ব্যয় বেশি এবং রপ্তানি আয় কম। এ ভারসাম্যহীনতা দূর করার জন্য আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ফলে এর সমাধান করা যায় ।

77

বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?

উত্তর

একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এক বছরে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বার্ষিক পরিকল্পনা বলে।

78

উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন কেন?

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশ বা অঞ্চলের সম্পদের সুষ্ঠু ও পক্ষ ব্যবহারের মাধ্যমে সুচিন্তিত ও পরিকল্পিত উপায়ে উন্নয়নের কর্মসূচি গ্রহণের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। দেশের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়। উন্নয়ন পরিকল্পনা দেশকে বর্তমান অবস্থা হতে ভবিষ্যৎ উন্নতির দির্ঘ্যে নিয়ে যায়।

79

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল লেখ ।

উত্তর

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল ১৯৭৩ সালের ১ জুলাই থেকে ১৯৭৮ সালের ৩০ জুন ।

80

উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে কী বোঝায়?

উত্তর

উত্তম পরিকল্পনায় উৎপাদন কৌশল নিরূপণ বলতে বোঝায় একটি উত্তম পরিকল্পনার ক্ষেত্রে বা অভ্যন্তরে গৃহীত উৎপাদন কৌশল স্থির করা। উত্তম পরিকল্পনার অভ্যন্তরে নির্দিষ্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা থাকে। ওই পরিকল্পনায় কীভাবে উক্ত উৎপাদনের মাত্রা পূরণ করা হবে তাও উল্লেখ থাকে। আর ওই সকল কৌশলকেই উত্তম পরিকল্পনায় উৎপাদনের কৌশল নিরূপণ বলে আখ্যায়িত করা হয় ।

81

বিকেন্দ্রীয় পরিকল্পনা কী?

উত্তর

যে পরিকল্পনায় অর্থনীতির প্রতিটি বিভাগে নিচ থেকে আলাদা আলাদা পকিল্পনা করা হয় তাকে বিকেন্দ্রীয় পরিকল্পনা বলে।

82

উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়- বুঝিয়ে লেখ ।

উত্তর

একটি প্রতিনিধিত্বমূলক পরিকল্পনা সংশ্লিষ্ট দেশটির জন্য সবচেয়ে বেশি কাম্য। পরিকল্পনা এক অর্থে ভবিষ্যৎ দর্শন। বাংলাদেশের মতো জনসংখ্যাবহুল অর্থনীতির জন্য পরিকল্পিত উপায়ে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যার গুণগত মান উন্নয়ন, তাদেরকে কর্মমুখী শিক্ষা প্রদানের দ্বারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব ।