01
জাতীয় আয় কী?[Dhaka · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে।
02
সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক সমমুখী। সাধারণভাবে বলা যায়, বিনিয়োগ সঞ্চয়ের ওপর নির্ভরশীল। কোনো সমাজ বা দেশে বেশি সঞ্চয় হলেই কেবল বেশি বিনিয়োগ সম্ভব। আবার বিনিয়োগ যত বেশি হবে মানুষের মাথাপিছু আয় তত বৃদ্ধি পাবে। অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পাবে। বিনিয়োগ ও সঞ্চয় এভাবেই একে অপরের সাথে সমমুখী সম্পর্কে আবদ্ধ।
03
দ্বৈত গণনা সমস্যা কী?[Rajshahi · 2025]
উত্তর
সামগ্রিক আয় গণনার সময় কোনো পণ্যের দাম একাধিকবার গণনায় অন্তর্ভুক্ত হওয়াই দ্বৈত গণনা সমস্যা।
04
বিনিয়োগ বাড়লে GNP বাড়ে কেন?[Rajshahi · 2025]
উত্তর
সাধারণত বিনিয়োগ বাড়লে GNP বাড়ে। মূলধন দ্রব্যের জন্যব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে। এটি ওই সকল দ্রব্যের জন্য ব্যয় বোঝায়, যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে আয় প্রাপ্তিতে সহায়তা
করে। অর্থাৎ বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে। আর উৎপাদন বাড়ালে GNP বাড়ে। তাই বিনিয়োগ বাড়লে GNP বাড়ে।
05
সামগ্রিক আয় কী?[Jessore · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে।
06
প্রবাসীদের আয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না কেন?[Jessore · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। জিডিপি হিসাব করার সময় শুধু দেশের অভ্যন্তরীণ আয় এবং দেশের অভ্যন্তরে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করে তাই জিডিপিতে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় না।
07
ভোগ কী?[Jessore · 2025]
উত্তর
চাহিদা পূরণের জন্য পণ্য ও সেবা ব্যবহার করাকে ভোগ বলে।
08
ব্যক্তির ভোগ ব্যয় তার ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে কেন?[Jessore · 2025]
উত্তর
ব্যক্তির ভোেগ তার মোট আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভরশীল। কারণ মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশই ব্যয় করতে পারে না। মানুষের আয়ের একটি অংশ সরকারকে কর বা অন্যান্য ব্যয় হিসেবে প্রদান করতে হয়। এসব কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা ভোগের জন্য ব্যয় ও সঞ্চয় করতে পারে। তাই বলা যায়, ব্যক্তির ভোগ তার মোট আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।
09
NNI কী?[Jessore · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য (GNI) থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় (NNI) বলে।
10
বিনিয়োগ বাড়লে GNP বাড়ে কেন?[Jessore · 2025]
উত্তর
সাধারণত বিনিয়োগ ‘বাড়লে GNP বাড়ে। মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে। এটি ওই সকল দ্রব্যের জন্য ব্যয় বোঝায়, যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে আয় প্রাপ্তিতে সহায়তা করে। অর্থাৎ বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে। আর উৎপাদন বাড়ালে GNP বাড়ে। তাই বিনিয়োগ বাড়লে GNP বাড়ে।
11
মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল পণ্য ও সেবার মোট আর্থিক মূল্যকে GNP বলে।
12
জাতীয় আয় (NY) পরিমাপের সময় ‘দ্বৈত গণনা’ সমস্যা কীভাবে পরিহার করা যায়?[Comilla · 2025]
উত্তর
জাতীয় আয় পরিমাপ করার সময় প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের হিসাব অন্তর্ভুক্ত হয় না। কারণ প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য হিসাব করলে একই দ্রব্যের হিসাব বারবার চলে আসে। ফলে সমস্যার সৃষ্টি হয়, যা দ্বৈত গণনার সমস্যা বলা হয়। এ দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের হিসাব অন্তর্ভুক্ত না করে চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয়,যা চূড়ান্ত উৎপাদন পদ্ধতি নামে পরিচিত। এছাড়া মূল্য সংযোজন পদ্ধতিও অনুসরণ করা হয়।
13
জাতীয় আয় গণনার আয় পদ্ধতি বলতে কী বোঝ?[Comilla · 2025]
উত্তর
যে পদ্ধতিতে দেশের সব ধরনের আয়ের যোগফল নির্ণয় করা হয় তাকে জাতীয় আয় গণনার আয় পদ্ধতি বলে।
14
‘স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।-[Comilla · 2025]
উত্তর
স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য আছে।
স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় থাকে। অর্থাৎ এক্ষেত্রে আয় শূন্য অবস্থায় ভোগ ব্যয় ধনাত্মক থাকে। পক্ষান্তরে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় থাকে না। অর্থাৎ আয় শূন্য হলে ভোগ ব্যয় শূন্য হয়।
15
GDP-এর পূর্ণরূপ কী?[Chittagong · 2025]
উত্তর
GDP এর পূর্ণরূপ হলো- Gross Domestic Product.
16
ব্যক্তির আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য? ব্যাখ্যা কর।[Chittagong · 2025]
উত্তর
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই ব্যয়যোগ্য নয়।
মানুষ তার অর্জিত আয়ের সম্পূর্ণটাই ব্যয় করতে পারে না। ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর ও বিভিন্ন ধরনের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বলে। এ ব্যয়যোগ্য আয় ব্যক্তি ভোগ ও বিনিয়োগ বা ভোগ ও সঞ্চয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। অর্থাৎ ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় (DI)= ব্যক্তিগত আয় – ব্যক্তিগত প্রত্যক্ষ কর – অন্যান্য ব্যয়।
17
সামগ্রিক আয় কী?[Sylhet · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে।
18
তুমি কীভাবে নিট জাতীয় আয় পরিমাপ করবে?[Sylhet · 2025]
উত্তর
নিট জাতীয় উৎপাদনের সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকেই সাধারণত নিট জাতীয় আয় (Net National Income) সংক্ষেপে NNI এবং নিট জাতীয় উৎপাদনকে সংক্ষেপে NNP বলা হয়। সাধারণত মোট জাতীয় উৎপাদন (GNP) হতে মূলধনের ক্ষয়ক্ষতি বাবদ বরাদ্দ অর্থ (Capital Consumption Allowance) সংক্ষেপে (CCA) বাদ দিলে নিট জাতীয় উৎপাদন (Net National Product) সংক্ষেপে NNP পাওয়া যায়।
সুতরাং নিট জাতীয় উৎপাদন (NNP) = মোট জাতীয় উৎপাদন (GNP)-ক্ষয়ক্ষতিজনিত ব্যয় (CCA)
19
GNP-এর পূর্ণরূপ কী?[Sylhet · 2025]
উত্তর
GNP-এর পূর্ণরূপ হলো- Gross National Product.
20
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য?[Sylhet · 2025]
উত্তর
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই ব্যয়যোগ্য নয়।
মানুষ তার অর্জিত আয়ের সম্পূর্ণটাই ব্যয় করতে পারে না। ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর ও বিভিন্ন ধরনের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বলে। এ ব্যয়যোগ্য আয় ব্যক্তি ভোগ ও বিনিয়োগ বা ভোগ ও সঞ্চয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। অর্থাৎ ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় (DI) = ব্যক্তিগত আয় ব্যক্তিগত প্রত্যক্ষ কর – অন্যান্য ব্যয়।
21
স্বয়ম্ভূত ভোগ কী?[Barisal · 2025]
উত্তর
যে ভোগ আয়ের ওপর নির্ভর করে না অর্থাৎ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বয়ম্ভূত ভোগ বলে।
22
GNP ও NNP-এর সম্পর্কটি ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
জিএনপি (GNP) এবং এনএনপি (NNP)-এর মধ্যে সম্পর্কটি হলো এনএনপি পেতে হলে জিএনপি থেকে মূলধনী সম্পদের অবচয় বা ক্ষয়জনিত ব্যয় (CCA) বাদ দিতে হয়।
জিএনপি হলো একটি দেশের নাগরিকদের মোট আয়। অন্যদিকে, এনএনপি হলো সেই আয় থেকে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি বা অন্যান্য মূলধনী সম্পদের মূল্যহ্রাস বা অবচয় বাদ দিয়ে প্রাপ্ত নিট আয়। এটি একটি দেশের প্রকৃত উৎপাদনশীলতাকে প্রতিফলিত করে। এই সম্পর্কটি গাণিতিকভাবে প্রকাশ করা যায় এভাবে: NNP=GNP – CCA.
23
মোট দেশজ উৎপাদন কী?[Dinajpur · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।
24
আয়ের সাথে প্ররোচিত ভোগের সম্পর্ক ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
আয়ের সাথে প্ররোচিত ভোগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আয়ের পরিবর্তন দ্বারা ভোগ ব্যয় যখন প্রভাবিত হয়, তখন তাকে প্ররোচিত ভোগ বলে। ভোক্তার আয়ের পরিমাণ বাড়লে বা কমলে ভোগের পরিমাণ বাড়ে বা কমে। অর্থাৎ আয়ের সাথে সাথে ভোগের পরিমাণেরও পরিবর্তন ঘটে।
25
আবদ্ধ অর্থনীতি বলতে কী বোঝ?[Dinajpur · 2025]
উত্তর
আবদ্ধ অর্থনীতি বলতে আন্তর্জাতিক বাণিজ্যবহির্ভূত অর্থাৎ দেশীয় বাণিজ্যের মাধ্যমে যে ভারসাম্য অর্জিত হয় তাকে বোঝায়।
26
বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে? ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
সাধারণত বিনিয়োগ বাড়লে GNP বাড়ে। মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে। এটি ওই সকল দ্রব্যের জন্য ব্যয় বোঝায়, যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে আয় প্রাপ্তিতে সহায়তা করে। অর্থাৎ বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে। আর উৎপাদন বাড়ালে GNP বাড়ে। তাই বিনিয়োগ বাড়লে GNP বাড়ে।
তাই বলা যায়,বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।
27
দ্বৈত গণনার সমস্যা কী?[Mymensingh · 2025]
উত্তর
সামগ্রিক আয় গণনার সময় কোনো পণ্যের দাম একাধিকবার গণনায় অন্তর্ভুক্ত হওয়াই দ্বৈত গণনা’ সমস্যা।
28
‘সঞ্চয় বিনিয়োগের ভিত্তি’- ব্যাখ্যা কর।[Mymensingh · 2025]
উত্তর
সঞ্চয় বিনিয়োগের ভিত্তি। বিনিয়োগ সঞ্চয়ের ওপর নির্ভরশীল। কোনো সমাজ বা দেশে বেশি সঞ্চয় হলেই কেবল বেশি বিনিয়োগ সম্ভব। আবার বিনিয়োগ যত বেশি হবে মানুষের মাথাপিছু আয় তত বৃদ্ধি পাবে। অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পাবে। তাই বলা যায়, সঞ্চয় বিনিয়োগের ভিত্তি হিসেবে কাজ করে।
29
জাতীয় আয় কি? [Dhaka · 2023]
উত্তর
এক অর্থবছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য বা সেবার বাজার মূল্য সমষ্টিকে মোট জাতীয় হয় বলে।
30
ব্যক্তির ভোগ তার মোট আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে – ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারেনা বরং ব্যয় যোগ্য আয় থেকে সে ভোগ করে।
একটি নির্দিষ্ট সময় ব্যক্তি তারা আয়ের যেই অংশটুকু ব্যয় করতে সক্ষম হয় তাকে ব্যয় যোগ্য আয় বলে। সাধারণত ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিয়ে স্থানান্তর পাওয়ার যোগ করলে ব্যয় যোগ্য আয় পাওয়া যায়। আর কর প্রদান বাধ্যতামূলক হওয়ায় করের জন্য প্রদেয় অর্থ ব্যক্তি ভোগ করতে পারে না। তাই বলা হয় ব্যক্তির ভোগ তার আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।
31
বিহিত মুদ্রা কি?[Dhaka · 2023]
উত্তর
দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
32
অর্থের পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
অর্থের পরিমাণের সাথে দামস্থরে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে অর্থের পরিমাণ বা যোগান এর ওপরেই দামস্থান নির্ভর করে। অন্যান্য অবস্থায অপরিবর্তিত অবস্থায় অর্থে যোগান যে হারে বাড়ে দামস্তরও ঐ একই হারে বাড়ে। আর অর্থে যোগান যে হারে কমে দামস্তর ওই একই হারে কমে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুন হলে দামস্তরও দ্বিগুণ হবে।
33
প্রান্তিক ভোগ প্রবণতা কি? [Dinajpur · 2023]
উত্তর
ভোগব্যয়ের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই প্রান্তিক ভোগ প্রবণতা।
34
কোন অবস্থায় GNP>GDP হয়?[Dinajpur · 2023]
উত্তর
দেশে অবস্থানরত বিদেশীদের আয় বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় অপেক্ষা কম হলে GNP > GDP হয়।
এক অর্থ বছরে কোন দেশে বিদেশি নাগরিক দ্বারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে GNP বলে। আর দেশের ভৌগলিক সীমার অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য সমষ্টিই হচ্ছে GDP। GNP তে দেশে অবস্থানরত বিদেশীদের আয় অন্তর্ভুক্ত হয় না যদিও GDP তে অন্তর্ভুক্ত হয়। আর GNP তে বিদেশে অবস্থানরত দেশীয়দের আয় অন্তর্ভুক্ত হয় যদিও জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না।
35
অবচয় ব্যয় কি?[Comilla · 2023]
উত্তর
মূলধন সামগ্রির ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে অবচয় ব্যয় বলে।
36
GDP ও GNP এর মধ্যে পার্থক্য দেখাও।[Comilla · 2023]
উত্তর
GNP এর ক্ষেত্রে কেবল দেশের নিজস্ব জনগণের আয় বিবেচনা করা হয় কিন্তু GDP দেশে অভ্যন্তরীণ উৎপাদনের কথা বিবেচনা করা হয়। GNP হিসাবের সময় দেশে বসবাসকারী ও বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের উৎপাদন বা আয় ধরা হয়। পক্ষান্তরে GDP হিসাবের সময় দেশের ভিতরে দেশি ও বিদেশীদের তারা উৎপাদিত দ্রব্য ও সেবার অর্থ মূল্য ধরা হয়। তাছাড়া দেশের ভিতরে বিদেশিদের বিনিয়োগ দ্বারা সৃষ্ট উৎপাদন বা আয় GNP থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে বিদেশে বসবাসকারী দেশী নাগরিক বৈশিষ্ট উৎপাদন বা GDP থেকে বাদ দেয়া হয়।
37
বিনিয়োগ কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে।
38
ব্যয়যোগ্য আয় কিভাবে পাওয়া যায়?[Jessore · 2023]
উত্তর
ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর বাদ দিলে ব্যয় যোগ্য আয় পাওয়া যায়।
মানুষ তার অর্জিত আয়ের সম্পূর্ণটা ব্যয় করতে পারে না। দেশের নাগরিক হিসেবে সরকারকে বাধ্যতামূলক ভাবে ব্যক্তিগত কর প্রদান করতে হয়। এ কর বাবদ প্রদেয় অর্থ ব্যক্তি খরচ করতে পারে না। তাই এটি বাদ দিতে হয়। ব্যয়যোগ্য আয়= ব্যক্তিগত আয় – প্রত্যক্ষ কর – অন্যান্য ব্যয়। এই ব্যয় যোগ্য আয় ব্যক্তি তার ভোগ ও বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে ব্যবহার করে।
39
মুদ্রা কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য তাই মুদ্রা।
40
কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন।[Jessore · 2023]
উত্তর
অর্থ বাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়।
দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলো তারল্য সংকটের সময় বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ প্রদান করে। কিংবা বোল্ড ও সিকিউরিটি ক্রয় বিক্রয় এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো দুর্দিনে তাহবিলের যোগান দিয়ে থাকে। এইরূপ ভূমিকার কারণে কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানেট শেষ আশ্রয়স্থল বলা হয়।
41
স্বয়ম্ভূত ভোগ কী?[Rajshahi · 2023]
উত্তর
যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভূত ভোগ বলে।
42
প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?[Rajshahi · 2023]
উত্তর
প্রবাসীরা নিজ দেশের ভৌগোলিক সীমার বাইরে কর্মরত থাকে বিধায় তাদের আয় নিজ দেশের GDP তে অন্তর্ভুক্ত হয় না।
দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। আর প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে কর্মরত থাকে বিধায় জিডিপি এর সংজ্ঞা অনুসারে তাদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। বরং তাদের আয় জিএনফিতে অন্তর্ভুক্ত হয়।
43
GNP এর পূর্ণরূপ কি?[Rajshahi · 2023]
উত্তর
GNP এর পূর্ণরূপ হলো Gross National Product.
44
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কী ব্যয়যোগ্য ? [Rajshahi · 2023]
উত্তর
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই ব্যয়যোগ্য নয়।
ব্যক্তিগত আয় থেকে আয়কর ও অন্যান্য ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। মানুষের আয়ের একটি অংশ সরকারকে কর হিসেবে প্রদান করতে হয়। এসব কর বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে ভেগের জন্য ব্যয় ও সঞ্চয় করতে পারে। কাজেই ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণ অংশ ব্যয় যোগ্য নয়।
45
সরকারি ব্যয় কী?[Chittagong · 2023]
উত্তর
সরকার শাসনকার্য পরিচালনা, নানা প্রকার উন্নয়নমূলক ও জনহিতকর কাজের জন্য যে মুদ্রা আয় করে তাই সরকারি ব্যয়।
46
GNI থেকে NNI কীভাবে পাওয়া যায়?[Chittagong · 2023]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য (GNI) থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় (Capital Consumption Allowance – CCA) বা অবচয় ব্যয় (Depreciation Cost) বাদ দিলে যা থাকে তাই NNI বা নিট জাতীয় আয়।
... NNI = GNI – CCA
47
পূর্ন প্রতিযোগিতামূলক বাজার কী?[Mymensingh · 2023]
উত্তর
যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।
48
একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয় কেন? ব্যাখ্যা কর।[Mymensingh · 2023]
উত্তর
একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে।
সাধারণত একচেটিয়া কারবারের বিক্রয় যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া কারবারি তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাই একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়।
49
মুনাফা কি? [Mymensingh · 2023]
উত্তর
উৎপাদন কাজ পরিচালনা ও ঝুঁকি বহনের জন্য সংগঠন যে আয় বা পারিশ্রমিক পায় তাকে মুনাফা বলে।
50
একটিয়া বাজারে ফার্ম ও শিল্প ও অভিন্ন কেন?[Mymensingh · 2023]
উত্তর
একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন বা একই হয় কারণ একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকায় ফার্ম ও শিল্প একই হয়।
সমজাতীয় কোনো দ্রব্য ও সেবা উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। আর ঐ দ্রব্য যোগানদানকারী বা উৎপাদনকারী সকল ফার্মের সমষ্টি হল শিল্প। আর একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম বিদ্যমান থাকে। এই ফার্মই বাজারে পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে। আর এই ফার্নটিই শিল্প হিসেবে বিবেচিত হয়।
51
সামগ্রিক আয় কি? [Mymensingh · 2023]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে দেশের জনগণের উপার্জিত আয় এর সমষ্টিকে সামগ্রিক আয় বলে।
52
জাতীয় আয় হিসাবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয় কে?[Mymensingh · 2023]
উত্তর
দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য জাতীয় হিসেবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয়।
জাতীয় আয় হলো চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য। চূড়ান্ত দ্রব্যের দামে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম আবার গণনা করা হলে দ্বৈত গণনার সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় পরিমাপের শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার দাম অন্তর্ভুক্ত করা হয়।
53
চার খাতবিশিষ্ট অর্থনীতির জাতীয় আয়ের সমীকরণ টি লেখ।[Sylhet · 2023]
উত্তর
চার খাতবিশিষ্ট অর্থনীতির জাতীয় আয়ের সমীকরণটি হলো GNP = C + I +G ( X -M)।
54
বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?[Sylhet · 2023]
উত্তর
বিদেশীরা দেশের নাগরিক নয় বলে তাদের আয় GNP তে অন্তর্ভুক্ত হয় না।
কোনো দেশের নাগরিকগণ কর্তৃক নির্দিষ্ট সময়ে যে দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজারমূল্যকে GNP বলে। এ কারণে জিএনপি নির্ণয় সময় শুধু দেশীয় নাগরিকদের আয় হিসাব করা হয়। আর বিদেশি নাগরিকদের আয় বাদ দেওয়া হয়। একারণে GNP তপ বিদেশীদের আয় অন্তর্ভুক্ত হয় না।
55
দ্বৈত গণনা সমস্যা কি? [Sylhet · 2023]
উত্তর
সামগ্রিক আয় গণনার সময় কোনো পণ্যের দাম একাধিকবার অন্তর্ভুক্ত হওয়াকে দ্বৈত গণনার সমস্যা বলে।
56
জাতীয় আয় এর পরিমাণ ও জাতীয় দেশ ও উৎপাদন কখন একই পরিমাণ হতে পারে? ব্যাখ্যা করো। [Sylhet · 2023]
উত্তর
একটি দেশের আমদানি রপ্তানি শূন্য অবস্থায় মোট দেশের উৎপাদন GDP ও মোট জাতীয় উৎপাদন GNP সমান হয়।
কোনো দেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হল GDP। আবার দেশীয় নাগরিক কর্তৃক উৎপাদিত দব্য সেবার আর্থিক মূল্য সমষ্টি হল GNP। কিন্তু বদ্ধ অর্থনীতিতে কোন প্রকার আমদানি রপ্তানি তথা আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত না হওয়ায় X – M = 0 হয়। এক্ষেত্রে উক্ত অর্থনীতিতে GNP = GDP পরিলক্ষিত হয়।
57
নিট জাতীয় আয় (NNP) কী?[Rajshahi · 2022]
উত্তর
মোট জাতীয় আয় থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা নিট জাতীয় আয়।
58
দ্বৈত গণনার সমস্যা কীভাবে পরিহার করা যায়?[Rajshahi · 2022]
উত্তর
জাতীয় আয় গণনায় শুধু দ্রব্যের চূড়ান্ত হিসাব করার মাধ্যমে দ্বৈত গণনার সমস্যা পরিহার করা যায়।
চুড়ন্ত দ্রব্যের দামের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত। তাই প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম জিডিপি গণনায় পুনরায় হিসাব করলে দ্বৈত গণনার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে শুধু চূড়ান্ত দ্রব্যের দাম হিসাব করলে জিডিপির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম একবারে অন্তর্ভুক্ত হবে। ফলে দ্বৈত গণনার সমস্যা দূর হবে।
59
মোট দেশজ উৎপাদন (GDP) কাকে বলে?
[Rajshahi · 2022]
উত্তর
কোন নির্দিষ্ট সময়ে কোন দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
60
কোন ধরনের ভোগ আয়ের ওপর নির্ভরশীল নয়- বুঝিয়ে লেখ।[Rajshahi · 2022]
উত্তর
স্বয়ম্ভুত ভোগ আয়ের উপর নির্ভরশীল নয়।
কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। ভোগ দুই প্রকার।
- পরোচিত ভোগ
- স্বয়ংম্ভুত ভোগ
যে ভোগ ব্যক্তির আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভুত ভোগ বলে। ব্যক্তির আয় শূন্য বা হ্রাস বৃদ্ধিতে ভোগ স্থির থাকে।
61
GDP কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রির বাজার মূল্যকে GDP বলে।
62
যন্ত্রপাতি মেরামতের খরচ বাড়লে NNI এর ওপর কী প্রভাব পড়ে? ব্যাখ্যা কর।[Jessore · 2022]
উত্তর
যন্ত্রপাতির মেরামত খরচ বাড়লে NNI এর উপর নেতিবাচক প্রভাব পড়বে।
যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি জনিত ব্যায় মূলত অবচয় ব্যয় তাই যন্ত্রপাতির মেরামত খরচ মারলে অবচয় ব্যয় বেড়ে যায়। যেহেতু মোট জাতীয় আয় থেকে অবচয় ব্যয় বাদ দিলে NNI পাওয়া যায়। তাই অবচয় ব্যয় বেড়ে গেলে NNI হ্রাস পায়।
63
নিট জাতীয় আয় (NNI) কী?[Mymensingh · 2022]
উত্তর
মোট জাতীয় আয় থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় দিলে যা থাকে তাই নীট জাতীয় আয়।
64
“সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি।” বুঝিয়ে লেখ।[Mymensingh · 2022]
উত্তর
সঞ্চয়ের সাথে বিনিয়োগ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য কোন কিছু রেখে দেওয়াকে সঞ্চয় বলে। অন্যদিকে সঞ্চয়ের যে অংশ মূলধন গঠনের জন্য নিয়োগ করা হয় তাকে বিনিয়োগ বলে। সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। তাই সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সম্পর্কযুক্ত।
65
বিহিত মুদ্রা কী?[Mymensingh · 2022]
উত্তর
যে অর্থ সরকার কর্তৃক স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য তাকে বিহিত মুদ্রা বলে।
66
“বাণিজ্যিক ব্যাংক সমাজসেবায় ভূমিকা রাখে।” – ব্যাখ্যা কর।[Mymensingh · 2022]
উত্তর
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ সেবায় ভূমিকা রাখে।
বাণিজ্যিক ব্যাংক বর্তমানে বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রধান সহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ করে থাকে।
তাই বলা যায় ,বাণিজ্যিক ব্যাংক সমাজ সেবায় ভূমিকা রাখে।
67
সামগ্রিক ব্যয় কী?[Dinajpur · 2022]
উত্তর
একটি দেশের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নেট রপ্তানির যোগফলকে সামগ্রিক ব্যয় বলা হয়।
68
ব্যক্তির আয়ের পুরোটাই কি ব্যয়যোগ্য আয়? ব্যাখ্যা কর।[Dinajpur · 2022]
উত্তর
ব্যক্তির আয় পুরোটাই ব্যয় যোগ্য নয়। কেননা ব্যক্তির সম্পূর্ণ আয় অন্তর্ভুক্ত থাকে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ কর। ব্যক্তির সম্পূর্ণ আয় থেকে আয়কর, প্রত্যক্ষ কর ও অন্যান্য কর বাবদ একটি অংশ সরকারকে প্রদান করতে হয়। অর্থাৎ ব্যক্তি চাইলেই তার সম্পূর্ণ আয় ব্যয় করতে পারে না। সুতরাং বলা যায় ব্যাক্তির আয় পুরোটাই ব্যয় যোগ্য নয়।
69
সামগ্রিক আয় কী?[Dhaka · 2022]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে দেশের জনগণের উপার্জিত আয়ের সমষ্টিকে সামগ্রিক আয় বলে।
70
সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক কীরূপ?[Dhaka · 2022]
উত্তর
সঞ্চয়ের সাথে বিনিয়োগ ধনাত্মকভাবে সম্পর্কিত।
আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাই সঞ্চয় আর সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করা হল বিনিয়োগ। সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি । এজন্য সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক ঘনিষ্ঠ। সময়ের ব্যবধানে সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হয় । এজন্য সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কিত।
71
জাতীয় আয় কী?[Dhaka · 2022]
উত্তর
এক অর্থবছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।
72
জাতীয় আয় গণনায় চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত ব্যাখ্যা কর।[Dhaka · 2022]
উত্তর
দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় হিসেবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত হয়।
চূড়ান্ত উৎপাদন পদ্ধতিতে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার দাম জাতীয় আয় গণনায় অন্তর্ভুক্ত করা হয়। এ পদ্ধতিতে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত না থাকায় দ্বৈত গণনার সমস্যার উদ্ভব হয় না । এজন্য এ সমস্যা এড়ানোর জন্যই জাতীয় আয় পরিমাপে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবার দাম অন্তর্ভুক্ত করা হয়।
73
নিট জাতীয় আয় কী?[Comilla · 2022]
উত্তর
মোট জাতীয় আয় থেকে মূলধনের ব্যবহারজনিত ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।
74
সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে- ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
সঞ্চয় ও বিনিয়োগ ধনাত্মকভাবে সম্পর্কিত হওয়ায় সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে।
আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাই হলো সঞ্চয়। আর সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে নিয়োগ করাই হলো বিনিয়োগ। সময়ের ব্যবধানে সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হয়। এজন্য সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক ঘনিষ্ট।
এজন্য বলা যায়, সঞ্চয় বাড়লে বিনিয়োগ বৃদ্ধি পায়।
75
মুদ্রা কী?[Comilla · 2022]
উত্তর
যে বস্তু বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের নিকট গ্রহণযোগ্য এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে মুদ্রা বলে।
76
‘মোবাইল ব্যাংকিং সাধারণ জনগণের কাছে সহজতর’—ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
মোবাইল ব্যাংকিং একটি সহজ ও যুগোপযোগী ব্যাংকিং পদ্ধতি। মোবাইল ডিভাইসের মাধ্যমে কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সুবিধা প্রদানের মাধ্যমই হলো মোবাইল ব্যাংকিং। এ পদ্ধতিতে স্বল্প খরচে ও স্বল্প সময়ে আর্থিক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায়। যা একটি দেশকে বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম করবে। এ কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত সহজ ও সময় সাশ্রয়ী। তাই মোবাইল ব্যাংকিং জনগণের নিকট খুব সহজতর।
77
জাতীয় আয় কী?[Barisal · 2022]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আর বলে।
78
আয়ের সাথে প্ররোচিত ভোগের সম্পর্ক ব্যাখ্যা করো।[Barisal · 2022]
উত্তর
আয়ের সাথে প্ররোচিত ভোগের সমমুখী সম্পর্ক।
প্ররোচিত ভোগ বলতে আয়ের সাথে যে ভোগ প্রভাবিত হয় তাকে বোঝায়। ব্যক্তির আয় বাড়লে প্ররোচিত ভোগও বাড়ে। আবার আয় কমলে প্ররোচিত ভোগও কমে। অর্থাৎ আয় ও প্ররোচিত ভোগ একে অপরের সাথে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
79
মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝ ?[Sylhet · 2022]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে ।
80
স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে কোনো পার্থক্য আছে কি না?[Sylhet · 2022]
উত্তর
স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় থাকলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় থাকে না ।
স্বয়ম্ভূত ভোগের অস্তিত্বসহ আয়ের ওপর ভোগের নির্ভরশীলতার সম্পর্ককে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে । পক্ষান্তরে, ভোক্তার চলমান আয়ের ওপর ভোগের নির্ভলশীলতাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে । অর্থাৎ, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ থাকায় আয় শূন্য অবস্থায় ভোগ ব্যয় ধনাত্মক হয়। কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ না থাকায় আয় শূন্য হলে ভোগ ব্যয়ও শূন্য হয়।
81
বিশেষায়িত ব্যাংক কাকে বলে?[Barisal · 2021]
উত্তর
বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য যে সব আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেই সব প্রতিষ্ঠানকে বিশেষায়িত ব্যাংক বলে।
82
কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার নীতি গ্রহণ করে কেন? ব্যাখ্যা কর।[Barisal · 2021]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য খোলা বাজার নীতি গ্রহণ করে।
কেন্দ্রীয় ব্যাংক যে নীতিতে খোলাবাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয় করে থাকে, তাকে খোলা বাজার নীতি বলে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন বাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। আবার, কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণের পরিমাণ বাড়াতে চায় তখন বাজার থেকে সরকারি ঋণপত্র ক্রয় করে। এভাবে খোলাবাজারে ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে।
83
স্বয়ম্ভূত ভোগ কী?[Jessore · 2019]
উত্তর
যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে।
84
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য? ব্যাখ্যা করো।[Jessore · 2019]
উত্তর
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই ব্যয়যোগ্য নয়। 8 মানুষ যা আয় করে তার সম্পূর্ণ অংশই ব্যয় করতে পারে না। মানুষের আয়ের একটি অংশ সরকারকে কর ও অন্যান্য ব্যয় হিসেবে প্রদান করতে হয়। এসব কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা সে ভোগের জন্য ব্যয় ও সঞ্চয় করতে পারে। অর্থাৎ ব্যক্তিগত আয় থেকে আয়কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। কাজেই ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণ অংশই ব্যয়যোগ্য নয়।
85
দ্বৈত গণনা সমস্যা কী?[Chittagong · 2019]
উত্তর
সামগ্রিক আয় গণনার সময় কোনো পণ্যের দাম একাধিকবার অন্তর্ভুক্ত হলে তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়।
86
জাতীয় আয় হিসাবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয় কেন?[Chittagong · 2019]
উত্তর
দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় হিসাবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয়।
যে পদ্ধতিতে শুধু চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য ও সেবার বাজার দাম জাতীয় আয় গণনায় অন্তর্ভুক্ত করা হয়, তাকে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি বলে। এ পদ্ধতি গ্রহণের ফলে জাতীয় আয়ে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত থাকে না। এর ফলে দ্বৈত গণনার সমস্যাও উদ্ভব হয় না। সুতরাং দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্যই জাতীয় আয় পরিমাপে শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার দাম অন্তর্ভুক্ত করা হয়।
87
GNI কাকে বলে?[Dinajpur · 2019]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বা GNI বলে।
88
‘সঞ্চয় বিনিয়োগের ভিত্তি’- ব্যাখ্যা করো।[Dinajpur · 2019]
উত্তর
সঞ্চয়ের সাথে বিনিয়োগ সরাসরি ও নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে। আর এই সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করলে সেটা বিনিয়োগকে নির্দেশ করে। তাই সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। অন্যান্য অবস্থা স্থির এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলে বিনিয়োগ বাড়বে। এভাবে দেশে বিনিয়োগ বাড়লে উৎপাদন, আয় ও সঞ্চয় বাড়বে। এভাবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দেখা যায়।
89
জিডিপি কী?[Dhaka · 2019]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছর) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে জিডিপি বলে ।
90
ব্যক্তির ভোগ তার আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে কেন?[Dhaka · 2019]
উত্তর
মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশই ব্যয় করতে পারে না। মানুষের আয়ের একটি অংশ সরকারকে কর বা অন্যান্য ব্যয় হিসেবে প্রদান করতে হয়। এসব কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা ভোগের জন্য ব্যয় ও সঞ্চয় করতে পারে। তাই বলা যায় যে, ব্যক্তির ভোগ তার আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।
91
সামগ্রিক ব্যয় কী?[Rajshahi · 2019]
উত্তর
কোনো অর্থনীতিতে সকল চুড়ান্ত দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য জনসাধারণকে যে ব্যয় করতে হয় তাকে সামগ্রিক ব্যয় বলা হয়।
92
প্রবাসীদের আয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না কেন?[Rajshahi · 2019]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন হয় তাকে জিডিপি বলে। জিডিপি হিসাব করার সময় শুধুমাত্র দেশের ভৌগোলিক সীমানার মধ্যকার উৎপাদন বিবেচনা করা হয়। এক্ষেত্রে প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করে তাই জিডিপিতে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় না।
93
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?[Rajshahi · 2019]
উত্তর
মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
94
“অন-লাইন ব্যাংকিং এর গঠন প্রক্রিয়া, মোবাইল ব্যাংকিং এর ঠন প্রক্রিয়ার চেয়ে ভিন্ন”- ব্যাখ্যা কর।[Rajshahi · 2019]
উত্তর
মোবাইল ব্যাংকিং হলো এক প্রকার পদ্ধতি যার সাহায্যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্রেতা তার ব্যবহৃত মোবাইল ডিভাইস দ্বারা SMS এর মাধ্যমে আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। আর অনলাইন ব্যাংকিং বলতে নিরাপদ ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানসহ তাদের ক্রেতাদের সাথে আর্থিক লেনদেন সম্পন্ন করার প্রক্রিয়াকে বোঝায়। আর এ কারণেই অনলাইন ব্যাংকিং এর গঠন প্রক্রিয়া মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার চেয়ে ভিন্ন ।
95
সামগ্রিক আয় কাকে বলে?[Dhaka · 2018]
উত্তর
একটি নির্দিষ্ট সময় সাধারণত একটি আর্থিক বছরে দেশের জনগণের উপার্জিত আয়ের সমষ্টিকে সামগ্রিক আয় বলে।
96
দু’খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের উপাদান দু’টো লিখ।[Dhaka · 2018]
উত্তর
দু’খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের দু’টি উপাদান হলো- ১. ভোগ ব্যয় ও ২. বিনিয়োগ ব্যয়।
কোনো নির্দিষ্ট আর্থিক বছরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য জনগণ যে অর্থ ব্যয় করে, তাকে দেশের মোট ভোগ ব্যয় বলে। আর, বিনিয়োগ ব্যয় হলো বিদ্যমান মূলধনসামগ্রী বা উৎপাদিত সম্পদের সাথে অনুরূপ নতুনসামগ্রী যোগ করার জন্য ব্যয়িত অর্থ।
97
মোট জাতীয় আয় কাকে বলে?[Rajshahi · 2018]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে।
98
সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি- ব্যাখ্যা করো।[Rajshahi · 2018]
উত্তর
হ্যাঁ, সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে।
এই সঞ্চিত অর্থকে মূলধন বলে। আর এই সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করাকে বিনিয়োগ বলে। মূলত সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। অন্যান্য অবস্থা স্থির এবং দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলে মানুষের সঞ্চয় বাড়বে। ফলে বিনিয়োগের পরিমাণও বাড়বে। আবার ফলপ্রসূ বিনিয়োগ সম্ভব হলে উৎপাদন, আয় ও সঞ্চয় বাড়বে। এভাবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দেখা যায়।
99
দ্বৈত গণনার সমস্যা কী?[Dhaka · 2017]
উত্তর
জাতীয় আয় গণনার সময় চূড়ান্ত দ্রব্য ও সেবার সাথে মাধ্যমিক দ্রব্য ও সেবা গণনা করলে যে সমস্যার উদ্ভব হয়, তাই দ্বৈত গণনার সমস্যা।
100
প্রবাসীদের আয় জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হয়?[Dhaka · 2017]
উত্তর
প্রবাসীদের আয় জাতীয় আয়ের GNP এর অন্তর্ভুক্ত। কোনো দেশের নাগরিক দ্বারা দেশের ভেতরে ও বাইরে যে চূড়ান্ত দ্রব্যসামগ্রী উৎপন্ন হয়, চলতি মূল্যে তাদের সমষ্টিকে GNP বলে। মোট জাতীয় আয়ের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে না। তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন/ আয় অন্তর্ভুক্ত হবে। তাই প্রবাসীদের আয় GNP-এর অন্তর্ভুক্ত হয়।
101
NNP এর পূর্ণরূপ লেখ।[Rajshahi · 2017]
উত্তর
NNP-এর পূর্ণরূপ হলো Net National Product.
102
সঞ্চয়ের সাথে বিনিয়োগ কীভাবে সম্পর্কিত?[Rajshahi · 2017]
উত্তর
সঞ্চয়ের সাথে বিনিয়োগ সরাসরি ধনাত্মকভাবে সম্পর্কিত। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাই হলো সঞ্চয়; আর সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করা হলো বিনিয়োগ। সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি; এ জন্য সঞ্চয় ও বিনিয়োগ ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। সময়ের ব্যবধানে একসময় সঞ্চয়ই বিনিয়োগে রূপান্তরিত হয়; তাই বর্তমানের সঞ্চয়কে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। সঞ্চয় থেকে বিনিয়োগের উদ্ভব ঘটে, যার জন্য সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে। তবে সুদের হার বিবেচনায় আনলে, সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক হয় বিপরীত।
103
বাজার কী?[Dinajpur · 2017]
উত্তর
বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়- বিক্রয় করা হয়।
104
কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই?[Dinajpur · 2017]
উত্তর
একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই। অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। অন্যদিকে, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। আমরা জানি, একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না। এরূপ বৈশিষ্ট্যের কারণে এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়।
105
জাতীয় আয় কী?[Dinajpur · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে) কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (Gross National Income বা GNI) বলে।
106
কোন অবস্থায় GDP = GNP ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]
উত্তর
একটি দেশের আমদানি-রপ্তানি শূন্য অবস্থায় মোট দেশজ উৎপাদন (GDP) ও মোট জাতীয় উৎপাদন (GNP) সমান হয়।
কোনো দেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হলো GDP। আবার, দেশের ভেতরে ও বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিই হলো GNP। অর্থাৎ, GNP = GDP + (X-M)। কিন্তু বদ্ধ অর্থনীতিতে কোনো প্রকার আমদানি-রপ্তানি তথা আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত না হওয়ায় (XM) = 0 হয়। এক্ষেত্রে উক্ত অর্থনীতিতে GNP = GDP + (0) বা GNP = GDP পরিলক্ষিত
107
উৎপাদন উপকরণগুলো কী কী?[Dinajpur · 2017]
উত্তর
উৎপাদনের প্রধান উপকরণগুলো হলো- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
108
উৎপাদনে স্বল্পকালের ধারণা ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]
উত্তর
স্বল্পকাল (Short Run) বলতে এমন মেয়াদকে বোঝায় যে সময়ে ফার্ম তার স্থির উপকরণগুলোর পরিবর্তন ছাড়াই কেবল পরিবর্তনীয় উপকরণগুলোর পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমাণ পরিবর্তন করতে পারে।
স্বল্পকালে যন্ত্রপাতি, স্থায়ী কর্মচারী, কারখানার আয়তন ইত্যাদির মতো স্থির উপকরণগুলোর কোনো পরিবর্তন ঘটানো যায় না; তাই এগুলোর জন্য যে ব্যয় হয় তা স্থির থাকে। তবে এ সময়ে মজুরি, কাঁচামাল, পরিবহণ, বিদ্যুৎ ইত্যাদির মতো উপকরণগুলোর পরিমাণের পরিবর্তন ঘটানো যায়। এগুলোর জন্য যে ব্যয় হয় তা হয় পরিবর্তনীয় ব্যয়। উৎপাদন ক্ষেত্রে যত সময় পর্যন্ত এ দু’ধরনের ব্যয়ের অস্তিত্ব থাকে তত সময় পর্যন্ত মেয়াদকে স্বল্পকাল বলা হয়।
109
মোট দেশজ উৎপাদন কী?[Comilla · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP) বলে।
110
স্বল্পকালীন ও দীর্ঘকালীন মোট অপেক্ষকের মধ্যে পার্থক্য আছে কি? ব্যাখ্যা করো।[Comilla · 2017]
উত্তর
হ্যাঁ, স্বল্পকালীন ও দীর্ঘকালীন মোট অপেক্ষকের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল উভয় প্রকার উপকরণ বিদ্যমান। অন্যদিকে, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। স্বল্পকালে সময়ের সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তা তার সকল স্থির উপকরণের পরিবর্তন করতে পারে না। কিন্তু দীর্ঘকালে সময়ের পরিধি ব্যাপক হওয়ায় উদ্যোক্তা সমস্ত উপকরণ ও উৎপাদন কৌশল পরিবর্তন করতে পারে। যেমন: দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক Q = f(L, K)। এখানে উৎপাদনের উপকরণ শ্রম (L) ও মূলধন (K) উভয়ই পরিবর্তনশীল। কিন্তু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক । এখানে উৎপাদনের উপকরণ শ্রম (L) পরিবর্তনশীল হলেও মূলধন একটি স্থির উপকরণ।
111
GDP এর সংজ্ঞা দাও।[Jessore · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP) বলে।
112
GNP ও GDP এর মধ্যকার সম্পর্ক কেমন?[Jessore · 2017]
উত্তর
GNP ও GDP-এর মধ্যকার সম্পর্ক নিচে উল্লেখ করা হলো- GNP-এর ক্ষেত্রে কেবল দেশের নিজস্ব জনগণের অবদান রয়েছে। কিন্তু GDP-তে দেশের অভ্যন্তরে উৎপাদনের কথা বলা হয় এবং সেই উৎপাদনের ক্ষেত্রে বিদেশিদের মূলধন ও বিনিয়োগজনিত অবদান থাকে। এছাড়াও GNP তে GDP অন্তর্ভুক্ত। তাই GDP-এর তুলনায় GNP একটি প্রসারিত ধারণা। GNP ও GDP কখনো সমান আবার কখনো অসমান হয়। এই অসমতার কারণ হিসেবে রপ্তানি ও আমদানি মূল্যের ব্যবধানকে উল্লেখ করা যায়। সুতরাং, GNP = GDP + (X-M)
এক্ষেত্রে, X = M হলে, GNP = GDP হয়।
আবার, X > M হলে, GNP > GDP হয়।
আবার, X < M হলে, GNP < GDP হয়।
113
জিডিপি কী?[Chittagong · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে) দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়।
114
সঞ্চয় ও বিনিয়োগ কীভাবে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো।[Chittagong · 2017]
উত্তর
সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি; এজন্য সঞ্চয় ও বিনিয়োগ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা হয় তাই হলো সঞ্চয়। আর সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদনক্ষেত্রে নিয়োগ করাই হলো বিনিয়োগ। সময়ের ব্যবধানে একসময় সঞ্চয়ই বিনিয়োগে রূপান্তরিত হয়; তাই বর্তমানের সঞ্চয়কে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে গণ্য করা যায়। সঞ্চয় থেকে বিনিয়োগের উদ্ভব হয়, যার ফলে সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে। তবে সুদের হার বিবেচনায় আনলে, সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক বিপরীত হয়ে পড়ে।
115
সামাজিক আয় কাকে বলে?[Sylhet · 2017]
উত্তর
কোনো দেশের জনসাধারণ উৎপাদন কাজে অংশগ্রহণ করার ফলে একটি আর্থিক বছরে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে সামাজিক আয় বলে।
116
GNP’র তুলনায় NNP অধিক গুরুত্বপূর্ণ কেন?[Sylhet · 2017]
উত্তর
কোনো দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক চিত্র GNP থেকে পাওয়া যায় না; কারণ সারা বছর ধরে মূলধনী যন্ত্রপাতির ব্যবহারের ফলে যা ক্ষয় হয় তা GNP থেকে বাদ দেওয়া হয় না। কিন্তু GNP থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে NNP পাওয়া যায়। তাই NNP দেশের অর্থনীতির সঠিক চিত্র প্রকাশ করে। এ জন্যই GNP-এর তুলনায় NNP অধিক গুরুত্বপূর্ণ।
