Economics 1st – A,B S – CH 5

01

Competition Among few মার্কেট বলা হয় কোনটিকে?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

যে বাজারে বিক্রেতা দুয়ের অধিক কিন্তু খুব বেশি নয়, তাকে ‘স্বল্পের মধ্যে প্রতিযোগিতা’ বা Competition among the few মার্কেট বলা হয়।

02

ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয়- ব্যাখ্যা করো।[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনোপসনি বাজারে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে।

যে বাজারে একজন মাত্র ক্রেতা ও অসংখ্য বিক্রেতা দ্রব্যের ক্রয়-বিক্রয় করে তা মনোপসনি বাজার। এ বাজারে ক্রেতা একজন হওয়ায় দ্রব্যের চাহিদাও একজনের ওপর নির্ভরশীল। তাই ক্রেতা চাহিদা হ্রাস-বৃদ্ধির মাধ্যমে বাজার দামকে প্রভাবিত করতে পারে। এ কারণে বলা হয়, মনোপসনি বাজারে বিক্রেতা নয়, ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে।

03

শ্রম কাকে বলে?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে অর্থনীতিতে শ্রম বলে।

04

শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কখন? ব্যাখ্যা করো।[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মজুরি ও শ্রমের যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকায় শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয়।

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান বাড়বে। এক পর্যায়ে মজুরি যখন অধিক হবে তখন শ্রমিক আরাম-আয়েশে মত্ত হবে। তখন শ্রমিক শ্রমঘণ্টা কমিয়ে বিশ্রামের সময় বাড়ালে শ্রমের যোগান হ্রাস পায়। তখন মজুরি ও শ্রমের যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজ করে। এ কারণে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয়। 

05

শ্রমের চাহিদা কাকে বলে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায়, তাকে শ্রমের চাহিদা বলে। 

06

একই পেশায় মজুরি বিভিন্ন হয় কেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

একই পেশায় মজুরি বিভিন্ন হওয়ার প্রধান কারণ হলো শ্রমের দক্ষতা। স্বভাবতই যে সকল শ্রমিকের দক্ষতা বেশি, তাদের মজুরি বেশি হয়। কারণ দক্ষ শ্রমিক গুণগতমানসম্পন্ন পণ্য উৎপাদনে বেশি অবদান রাখে। যা মালিক পক্ষের মুনাফা বৃদ্ধিতে সাহায্য করে। আবার যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানি অধিক সুযোগ সুবিধা প্রদান করে সে সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা প্রকৃত মজুরি বেশি পেয়ে থাকে। 

07

NGO-এর পূর্ণরূপ লেখো।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

NGO-এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

08

অংশীদারি কারবারে বিশ্বাস ও আস্থার অভাব হয় কেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

সাধারণত গণতান্ত্রিক মনোভাব ও দায়িত্বের সুস্পষ্ট নিয়ম-নীতির অভাবে অংশীদারি কারবারে বিশ্বাস ও আস্থার অভাব দেখা দেয়।
মূলত অংশীদারি কারবার অংশীদারদের মধ্য পারস্পরিক বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। কিন্তু অনেক সময় দেখা যায় অংশীদারদের মধ্যে কেউ একজন অদক্ষ হলে সবাইকে সমস্যার সম্মুখীন হতে হয়। আবার, কার দায়িত্ব কতটুকু তার সুস্পষ্ট নিয়ম-নীতি থাকে না। এতে কেউ বেশি পরিশ্রম করেও কম সুবিধা ভোগ করতে পারে। এসব বিষয়ে নিজেদের মধ্যে প্রায়ই মনোমালিন্য দেখা দেয়। এর ফলশ্রুতিতে বিশ্বাস ও আস্থার অভাব দেখা দেয়। 

09

ভাসমান মূলধন কাকে বলে?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

যে মূলধন যেকোনো উৎপাদনক্ষেত্রে ব্যবহার করা যায় তাকে ভাসমান মূলধন বলে।

10

সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

সুদের হার সঞ্চয়ের হ্রাস-বৃদ্ধি করে মূলধন গঠনকে প্রভাবিত করে। সুদের হারের পরিবর্তনের ফলে মূলধন গঠনের হারেও পরিবর্তন হয়। মূলধন গঠন মূলত নির্ভর করে ব্যক্তিগত সঞ্চয়ের ওপর আর সঞ্চয় নির্ভর করে সুদের হারের ওপর। যদি সুদের হার বেশি হয় তাহলে মানুষ বেশি সঞ্চয় করে ব্যাংকে টাকা জমা রাখে এবং বিনিয়োগকারীরা মূলধন হিসেবে সে টাকা ঋণ হিসেবে নিয়ে থাকে। অন্যদিকে, সুদের হার কম হলে সঞ্চয়ও কম হয় যার ফলে মূলধন গঠনের হারও কমে যাবে। সুতরাং বলা যায়, সুদের হার মূলধন গঠনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। 

11

প্রকৃত মজুরি কাকে বলে?[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]

উত্তর

শ্রমিক আর্থিক মজুরি দিয়ে যে দ্রব্য ও সেবা ক্রয় করে এবং চাকরিস্থল থেকে যে সুবিধা পায় এ দুয়ের সমষ্টিই প্রকৃত মজুরি।

12

মজুরি ও আয় এক নয় কেন?[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]

উত্তর

মজুরি ও আয় ধারণা দুটি পৃথক।

একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যা উপার্জন করে তা হলো মজুরি। আর উৎপাদন বা ব্যবসায় দ্রব্য বা সেবা বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা হলো আয়। মজুরি হলো কাজ করার জন্য চুক্তিভিত্তিক প্রাপ্তি; যেখানে আয়ের ক্ষেত্রে এ রকম চুক্তির কোনো অস্তিত্ব থাকে না। মজুরির পরিমাণ নির্দিষ্ট, যা একটি নির্দিষ্ট সময়কালে একই রকম থাকে। কিন্তু আয়ের পরিমাণ নির্দিষ্ট নয়; একটি নির্দিষ্ট সময়কালে তা কম-বেশি হতে পারে। মজুরি প্রকাশিত থাকলেও আয় অজানা থাকে। এজন্য মজুরি ও আয় এক নয়। 

13

শ্রমের দক্ষতা কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

শ্রমিকের কাজ করার ক্ষমতা তথা উৎপাদন ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।

14

আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে অমিল কীরূপ?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

আর্থিক মজুরি কেবল টাকার মান নির্দেশ করে কিন্তু প্রকৃত মজুরি শ্রমিকের জীবনযাত্রার মান বোঝায়।

শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে দ্রব্যসামগ্রী ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা পায় তার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। শ্রমিকের প্রকৃত অর্থনৈতিক অবস্থা প্রকৃত মজুরির ওপর নির্ভরশীল। আবার, প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়। ফলে প্রকৃত মজুরি হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ, আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির অমিল হলো তাদের ক্রয়ক্ষমতা ও পরিমাপের ধরনে। 

15

শ্রমের দক্ষতা কী?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

শ্রমিকের কাজ করার ক্ষমতা তথা উৎপাদন ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে। 

16

‘শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য’- ব্যাখ্যা করো।[ঢাকা কলেজ · 2026]

উত্তর

শ্রমিকের দৈহিক ও মানসিক শক্তি থেকে শ্রম সৃষ্ট হয়।
শ্রমিক যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তার দৈহিক ও মানসিক শক্তি কার্যকর থাকে এবং তা থেকে শ্রম উৎপন্ন হয়। তাই শ্রমিক ও শ্রমের যোগান সহাবস্থান করে। উৎপাদনে শ্রম উপকরণ ব্যবহার করতে হলে অবশ্যই তার সাথে শ্রমিকের অস্তিত্বও মেনে নিতে হবে। এজন্য বলা হয় শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। 

17

অর্থনীতিতে খাজনা কাকে বলে?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয়, তাকে খাজনা বলে।

18

জমির যোগান অস্থিতিস্থাপক কেন?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় ভূমিকে উৎপাদনের অস্থিতিস্থাপক.. উপাদান হিসেবে গণ্য করা হয়।
ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় ভূমির চাহিদা বৃদ্ধি পেলে যোগান বাড়ানো যায় না। অর্থাৎ, জমির যোগান অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ হওয়ায় চাইলেই এর পরিমাণ বৃদ্ধি করা সম্ভব না। এজন্য জমির চাহিদা বৃদ্ধি। পাওয়ায় জমির মালিককে জমি ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এরূপ বৈশিষ্ট্যের জন্যই ভূমির যোগানকে অস্থিতিস্থাপক ধরা হয়। 

19

শ্রমের দক্ষতা কাকে বলে?[ঢাকা কমার্স কলেজ · 2026]

উত্তর

শ্রমিকের কাজ করার ক্ষমতা বা উৎপাদন ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।

20

দামস্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্যাস পায় কেন?[ঢাকা কমার্স কলেজ · 2026]

উত্তর

দামস্তর বৃদ্ধি পেলে শ্রমিকের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় প্রকৃত মজুরি হ্রাস পায়।

সাধারণত প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা ও কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টি। এখন আর্থিক মজুরি স্থির থেকে দামস্তর বৃদ্ধি পেলে আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, পূর্বের একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করা যায়। ফলশ্রুতিতে জীবনযাত্রার মান হ্রাস পায় এবং প্রকৃতি মজুরি কমে যায়। তাই দামস্তর বাড়লে প্রকৃত মজুরি হ্রাস পায়।

21

শ্রমের দক্ষতা কী?[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]

উত্তর

শ্রমের দক্ষতা বলতে উৎপাদন বৃদ্ধির স্বার্থে নৈপুণ্য বা উৎকর্ষতার সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে বোঝায়।

22

বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক নয় কেন?[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]

উত্তর

পৃথিবীর সর্বত্রই দক্ষ শ্রমিকের তুলনায় অদক্ষ শ্রমিকের মজুরি কম। বিদেশে কর্মরত বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকই অদক্ষ। এদেশের শ্রমিকের সুস্বাস্থ্যের অধিকারী নয় বলে তাদের উৎপাদনশীলতা কম। আন্তর্জাতিক শ্রমবাজারে ব্যাপক প্রতিযোগিতার কারণে এদেশের শ্রমিকদের দর-কষাকষির ক্ষমতা কম। এসব কারণে বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক নয়।

23

শ্রম কী?[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026]

উত্তর

আয় অর্জনের উদ্দেশ্যে কোনো কাজে নিয়োজিত হয়ে মানুষ যে শারীরিক ও মানসিক প্রচেষ্টা চালায় তাকে শ্রম বলে।

24

শ্রমের গতিশীলতা বলতে কী বোঝ?[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026]

উত্তর

শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তাদের স্থান, শিল্প ও পেশাগত স্তর পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে।
শ্রমের গতিশীলতার মাধ্যমে শ্রমিকের কর্মসংস্থান, কর্মস্তর, পেশা বা স্থানের পরিবর্তন হয়ে থাকে। একজন শ্রমিকের নিজ প্রয়োজনে তার পেশা, শিল্প, স্থান ও কর্মন্তর পরিবর্তনকে বলা হয় শ্রমের গতিশীলতা। একজন শ্রমিক তার কাজ বদলাতে পারে। একস্তর থেকে অন্যস্তরে যেতে পারে। এক কর্মস্থান থেকে অন্য কর্মস্থানে: যেতে পারে। শিল্প পরিবর্তন করতে পারে। এছাড়া দেশের অভ্যন্তরে বা বাইরে এক স্থান হতে অন্যস্থানে যেতে পারে।

25

শ্রমের দক্ষতা কাকে বলে?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

নৈপুণ্য ও উৎকর্ষের সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।

26

‘ক’ ব্যক্তি মাসিক 50000 টাকা মজুরি কোম্পানিতে চাকরি শুরু করেন। মজুরি ছাড়া ‘ক’ ব্যক্তি বাড়ি ভাড়া 20000 টাকা, চিকিৎসা ভাতা 2000, যাতায়াত খরচ 3000 টাকা পান এবং দামস্তর 100 টাকা হলে, প্রকৃত মজুরি কত?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

আমরা জানি,

প্রকৃত মজুরি = আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা + অন্যান্য সুযোগ-সুবিধা

অর্থাৎ, প্রকৃত মজুরি (Wr)=W+ABP+C

উদ্দীপকের ‘ক’ ব্যক্তির,

মাসিক বেতন =50,000 টাকা

বাড়ি ভাড়া =20,000 টাকা

চিকিৎসা ভাতা =2000 টাকা

যাতায়াত খরচ = 3000 টাকা

দামস্তর (P) =100 টাকা

অতএব, ‘ক’ ব্যক্তির প্রকৃত মজুরি,

Wr=50000+20000+2000+3000100+C

=750+C

∴ ‘ক’ ব্যক্তির প্রকৃত মজুরি 750+C

এক্ষেত্রে C = অন্যান্য সুযোগ-সুবিধা।

27

শ্রমের দক্ষতা কাকে বলে?[যশোর সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

নৈপুণ্য ও উৎকর্ষের সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।

28

শ্রমকে জীবন্ত উপকরণ বলা হয় কেন?[যশোর সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়। মানুষের সব কর্মই শ্রম নয়। শুধু অর্থ উপার্জনের জন্য মানুষ যে পরিশ্রম করে তাকে শ্রম বলে। যতক্ষণ শ্রমিকের জীবনীশক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে। তাই শ্রমই হলো উৎপাদনের জীবন্ত উপকরণ।

29

শ্রমের যোগান কী?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

একটি নির্দিষ্ট আয়তনের অভ্যন্তরে বসবাসরত কর্মক্ষম জনসমষ্টি হতে নির্দিষ্ট মজুরি হারে, যতজন মানুষ যতক্ষণ একটি নির্দিষ্ট কাজ করতে ইচ্ছুক থাকে তাকে শ্রমের যোগান বলা হয়।

30

শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎমুখী হয়? ব্যাখ্যা কর।[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

সাধারণত বলা যায় শ্রমিকের মজুরি বাড়লে যোগান বাড়ে, মজুরি কমলে যোগান কমে। কিন্তু যখন শ্রমিকের মজুরি অধিক বাড়ানো হয় তখন শ্রমের যোগান রেখা, তত বাড়ে না বরং কমে। কারণ স্বাভাবিক কারণেই শ্রমিকরা তখন আরাম আয়েশে থাকতে চায়। শ্রমের মজুরি যখন খুব কমে যায় তখন জীবন বাঁচানোর জন্য পরিবারের সবাই অধিক শ্রম দিয়ে উপার্জনের চেষ্টা করে।

সুতরাং বলা যায়, অধিক মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি নাও পেতে পারে। তাই শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয়।

31

প্রকৃত মজুরি কী?[সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর

দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে-এ দুয়ের সমষ্টিকে শ্রমের প্রকৃত মজুরি বলে।

32

খনিতে নিয়োজিত শ্রমিকের মজুরি বেশি হয় কেন? [সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর

খনির কাজে শ্রমের যোগান কম হওয়ায় শ্রমের মজুরি বেশি হয়। সাধারণত খনিতে নিয়োজিত শ্রমিকের কর্মকাণ্ড অনেক কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। তাই এ কাজে শ্রমের যোগান সাধারণ অন্য কাজের তুলনায় কম। ফলশ্রুতিতে একজন শ্রমিক বেশি মজুরি দাবি করতে পারে। অর্থাৎ খনির কাজ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হওয়ায় চাহিদার তুলনায় শ্রমের যোগান কম। এজন্য খনিতে নিয়োজিত শ্রমিকের মজুরি বেশি হয়।

33

 অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায়?[Rajshahi · 2019]

উত্তর

উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে ।

34

 শ্রমের যোগান রেখা কখন বাম দিকে পশ্চাৎগামী হয়? বুঝিয়ে লখ।[Rajshahi · 2019]

উত্তর

শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয়। কারণ, শ্রমিকের মজুরি অধিক বাড়লে শ্রমের যোগান তত বাড়ে না। কারণ স্বাভাবিক কারণেই শ্রমিকেরা তখন আরাম আয়েশে থাকতে চায়। শ্রমের মজুরি খুব কমে গেলে তখন জীবনযাপনের জন্য পরিবারের সবাই অধিক শ্ৰম দিয়ে উপার্জনের চেষ্টা করে। সুতরাং বলা যায়, অধিক মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি নাও পেতে পারে। তাই শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয়।

35

শ্রমের দক্ষতা কাকে বলে?[Comilla · 2019]

উত্তর

নৈপুণ্য ও উৎকর্ষের সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।

36

শ্রমের যোগান রেখা পশ্চাদ্‌গামী হয় কখন?- ব্যাখ্যা কর।[Comilla · 2019]

উত্তর

শ্রমের যোগান রেখা পশ্চাদমুখী হয়। সাধারণত বলা যায় শ্রমিকের মজুরি বাড়লে যোগান বাড়ে, মজুরি কমলে যোগান কমে। কিন্তু যখন শ্রমিকের মজুরি অধিক বাড়ানো হয় তখন শ্রমের যোগান রেখা তত বাড়ে না বরং কমে। কারণ স্বাভাবিক কারণেই শ্রমিকরা তখন আরাম আয়েশে থাকতে চায় । শ্রমের মজুরি যখন খুব কমে যায় তখন জীবন বাঁচানোর জন্য পরিবারের সবাই অধিক শ্রম দিয়ে উপার্জনের চেষ্টা করে। সুতরাং বলা যায়, অধিক মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি নাও পেতে পারে। তাই শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় ।

37

কোন মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়?[Jessore · 2019]

উত্তর

প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয় ।

38

“প্রকৃত মজুরি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়” – কেন?[Jessore · 2019]

উত্তর

দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে- এ দুয়ের সমষ্টিকে শ্রমিকের প্রকৃত মজুরি বলে। চাকুরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বলতে বিনামূল্যে প্রাপ্ত পোশাক, ওষুধপত্র, যানবাহন, বাসস্থান ও বিদ্যুৎ ইত্যাদি সুবিধাকে বোঝায়। সুতরাং প্রকৃত মজুরি পরিমাপের মানদণ্ড হলো ক্রয়কৃত ও প্রাপ্ত দ্রব্যাদি ও সেবা।

39

শ্রমের দক্ষতা কী?[Chittagong · 2019]

উত্তর

শ্রমিকের কাজ করার ক্ষমতা তথা উৎপাদন ক্ষমতাকে দক্ষতা বলে ।

40

 “আর্থিক মজুরি নয়, প্রকৃত মজুরির মাধ্যমে শ্রমিকের প্রকৃত বস্থা জানা যায়”- ব্যাখ্যা কর।[Chittagong · 2019]

উত্তর

শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করে এবং চাকরিস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে এই দুইয়ের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। কর্মক্ষেত্রের বিভিন্ন সুযোগ- সুবিধা বলতে বিনামূল্যে বাসস্থান, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, যানবাহন ইত্যাদি বোঝায়। সুতরাং প্রকৃত মজুরির মানদণ্ড হলো দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম। একজন শ্রমিকের প্রকৃত অবস্থা তার আর্থিক মজুরির ওপর নির্ভর করে না বরং প্রকৃত মজুরির ওপর নির্ভর করে।

41

শ্রমের দক্ষতা কী?[Sylhet · 2019]

উত্তর

শ্রমের দক্ষতা বলতে দক্ষতা ও নৈপুণ্য বা উৎকর্ষের সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতা।

42

মজুরি বৃদ্ধিতে কি সর্বদা শ্রমের যোগান বাড়ে?[Sylhet · 2019]

উত্তর

না, মজুরি বৃদ্ধিতে সর্বদা শ্রমের যোগান বাড়ে না।

স্বল্পকালে মজুরি বৃদ্ধি পেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শ্রমের যোগান বাড়ে কিন্তু তারপর মজুরি আরও বাড়ালে শ্রমের যোগান হ্রাস পেতে পারে। এর প্রেক্ষিতে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা সৃষ্টি হয়।শ্রমিকরা যদি একটি নির্দিষ্ট মজুরিতেই সন্তুষ্ট থাকে, তবে তাদের বেশি মজুরি দেওয়া হলে শ্রমের যোগান কমে যাবে। আর এটা সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশে হয়ে থাকে।

43

অর্থনৈতিক খাজনা কী?[Sylhet · 2019]

উত্তর

শুধুমাত্র জমি ব্যবহারের জন্য জমির মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে অর্থনৈতিক খাজনা বলে ।

44

খাজনা কি দামের অন্তর্ভুক্ত?[Sylhet · 2019]

উত্তর

খাজনা দামের অন্তর্ভুক্ত ‘কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে দেখা’ হচ্ছে তার ওপর। যদি সামগ্রিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখা হয় তবে জমির যোগান হিসেবে খাজনা উৎপাদন ব্যয়ের অংশ নয় বরং এটি দামের অংশ। তখন এটি একটি উদ্বৃত্ত । অন্যদিকে একটি প্রতিষ্ঠান বা ফার্মের দৃষ্টিকোণ থেকে দেখলে (ব্যষ্টিক অর্থনীতি) খাজনা উৎপাদন ব্যয়ের অংশ এবং এক্ষেত্রে দামের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ, এটি নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখাহচ্ছে তার ওপর ।

45

মজুরি কী?[Barisal · 2019]

উত্তর

একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে তাই মজুরি ।

46

শ্রম ও শ্রমিককে অবিচ্ছেদ্য বলা হয় কেন? ব্যাখ্যা কর ।[Barisal · 2019]

উত্তর

সাধারণ অর্থে শ্রম হলো মানুষের শারীরিক ও দৈহিক পরিশ্রম । কিন্তু অর্থনীতি উৎপাদনে নিয়োজিত মানুষের যে দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক বা দাম দেওয়া হয়, তাকে শ্রম বলে । অর্থাৎ শ্রমিক ছাড়া শ্রম সম্ভব নয় আবার শ্রম ব্যতীত শ্রমিক হয় না । সুতরাং শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য।

47

নিম খাজনা কী?[Barisal · 2019]

উত্তর

মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে মোট উৎপাদন হতে মোট পরিবর্তনশীল ব্যয়ের অধিক যে আয় পাওয়া যায়, তাকে অর্থনীতিতে নিম খাজনা বলা হয় ।

48

খাজনা কেন দেওয়া হয়?[Barisal · 2019]

উত্তর

খাজনা দেওয়ার প্রধান কারণ জমির যোগানের সীমাবদ্ধতা। এছাড়া জমির উর্বরতা পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। জমির ক্ষেত্রে লক্ষ করা যায়, কোনো জমি বেশি উর্বর আবার কোনো জমি কুম উর্বর। অপেক্ষাকৃত বেশি উর্বর জমির খাজনাও বেশি হয় । আবার জমির অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব ঘটে। আর এসব কারণে খাজনা দেওয়া হয়।

49

আর্থিক মজুরি কাকে বলে?[Dinajpur · 2019]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক পারিশ্রমিক হিসেবে যে অর্থ লাভ করে তাকে আর্থিক মজুরি বলে ।

50

আর্থিক মজুরি ও দামস্তর সমান হারে পরিবর্তন হলে প্রকৃত জুরির কোনো ধরনের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা কর।[Dinajpur · 2019]

উত্তর

আর্থিক মজুরি ও দামস্তর সমান হারে পরিবর্তন হলে প্রকৃত মজুরির কোনো পরিবর্তন হবে না। কারণ আর্থিক মজুরি ও দামস্তর যদি একই হারে পরিবর্তন হয় তবে ভোক্তার ক্রয়ক্ষমতা একই থাকবে অর্থাৎ ভোক্তা তার আর্থিক মজুরি দ্বারা পূর্বের সমান পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবে। তাই প্রকৃত মজুরির কোনো পরিবর্তন হবে না ।

51

স্থায়ী মূলধন কাকে বলে?[Dinajpur · 2019]

উত্তর

যে মূলধন উৎপাদন কাজে বহুদিন ধরে ব্যবহার করা যায় তাকে স্থায়ী মূলধন বলে। যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, গুদামঘর, বাড়ি ইত্যাদি ।

52

মূলধন কি একটি নিষ্ক্রিয় উপাদান? ব্যাখ্যা কর ।[Dinajpur · 2019]

উত্তর

মূলধন উৎপাদনের এমন একটি উপাদান যা, শ্রমিকের সাহায্য ছাড়া এককভাবে কোনোকিছু উৎপাদন করতে পারে না। যন্ত্রপাতি, কলকারখানা ইত্যাদি এককভাবে কোনো উৎপাদন করতে পারে না অর্থাৎ নিষ্ক্রিয় থাকে। এগুলোর দ্বারা উৎপাদনের জন্য শ্রমিকের প্রয়োজন পড়ে। তাই মূলধন উৎপাদনের নিষ্ক্রিয় উপাদান । 

53

শ্রমের চাহিদা কাকে বলে? [Dhaka · 2018]

উত্তর

একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারিগণ কী পরিমাণ শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক তাকে শ্রমের চাহিদা বলে। 

54

দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায়- ব্যাখ্যা কর। [Dhaka · 2018]

উত্তর

দামস্তর স্থির থেকে যদি আর্থিক মজুরি বাড়ে, তবে প্রকৃত মজুরিও বাড়বে। যেমন— অন্যান্য অবস্থার স্থির রেখে শ্রমিকের শুধু বেতন স্কেল পূর্বাপেক্ষা দ্বিগুণ হলে, সে পূর্বাপেক্ষা অধিক দ্রব্য ও সেবা ভোগ করতে পারবে। ফলে প্রকৃত মজুরি বৃদ্ধি পায়। 

সুতরাং দেখা যায়, দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি যে পরিমাণ বৃদ্ধি পায় প্রকৃত মজুরি সেই পরিমাণ বৃদ্ধি পায়। 

55

প্রকৃত মজুরি কী? [Rajshahi · 2018]

উত্তর

শ্রমিক তার শ্রমের বিনিময়ে নিয়োগকারীর নিকট থেকে সর্বমোট দৃশ্যমান যে পরিমাণ অর্থ পায়, তার দ্বারা সে যে পরিমাণ পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আর্থিক মজুরির অতিরিক্ত অদৃশ্যমান বা অপরিমাপযোগ্য সুবিধার প্রাপ্ত উপযোগের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। 

56

একই পেশায় মজুরি বিভিন্ন হয় কেন? [Rajshahi · 2018]

উত্তর

শ্রমিকের দক্ষতার জন্য একই পেশায় মজুরি বিভিন্ন হয়। শ্রমের দক্ষতা বলতে নৈপুণ্য বা উৎকর্ষের সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে বোঝায়। কাজের গুণাগুণ, শর্ত ও সময় ঠিক রেখে একজন শ্রমিকের দ্বারা বেশি পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন অথবা একই পরিমাণ উৎকৃষ্ট দ্রব্য ও সেবা উৎপাদন অথবা উভয় কাজই শ্রমের দক্ষতা হিসেবে বিবেচিত হয়। শ্রমের দক্ষতা বাড়লে শ্রমিকের উৎপাদিকা শক্তি বাড়ে। সময় ও সম্পদের অপচয় রোধ হয়, যন্ত্রপাতির পূর্ণ ব্যবহারের ফলে তার উৎপাদন ক্ষমতা বাড়ে। সুতরাং দক্ষতার কারণেই একই পেশায় মজুরি বিভিন্ন হয়। 

57

প্রকৃত মজুরি কী?[Dhaka · 2017]

উত্তর

দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে-এ দুয়ের সমষ্টিকে শ্রমের প্রকৃত মজুরি বলে।

58

খনিতে নিয়োজিত শ্রমিকের মজুরি বেশি হয় কেন? [Dhaka · 2017]

উত্তর

খনির কাজে শ্রমের যোগান কম হওয়ায় শ্রমের মজুরি বেশি হয়। সাধারণত খনিতে নিয়োজিত শ্রমিকের কর্মকাণ্ড অনেক কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। তাই এ কাজে শ্রমের যোগান সাধারণ অন্য কাজের তুলনায় কম। ফলশ্রুতিতে একজন শ্রমিক বেশি মজুরি দাবি করতে পারে। অর্থাৎ খনির কাজ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হওয়ায় চাহিদার তুলনায় শ্রমের যোগান কম। এজন্য খনিতে নিয়োজিত শ্রমিকের মজুরি বেশি হয়।

59

শ্রমবাজার কী?[Rajshahi · 2017]

উত্তর

যে বাজারে শ্রমের চাহিদা ও যোগান দ্বারা আর্থিক মজুরি নির্ধারিত হয় তাকে শ্রমবাজার বলে।

60

‘শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]

উত্তর

শ্রমিকের দৈহিক ও মানসিক শক্তি থেকে শ্রম সৃষ্ট হয়। এজন্য শ্রম একটি জীবন্ত উপকরণ হিসেবে গণ্য। শ্রমিক যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তার দৈহিক ও মানসিক শক্তি কার্যকর থাকে এবং তা থেকে শ্রম উৎপন্ন হয়। তাই শ্রমিক ও শ্রমের যোগান একসাথে অবস্থান করে। এজন্যই বলা হয় শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। উৎপাদনে শ্রম উপকরণ ব্যবহার করতে হলে অবশ্যই তার সাথে শ্রমিকের অস্তিত্বও মেনে নিতে হবে।

61

নিমজ্জমান মূলধন কাকে বলে?[Rajshahi · 2017]

উত্তর

যে মূলধন কেবল এক জাতীয় উৎপাদন কাজে ব্যবহৃত হয় এবং অন্য ক্ষেত্রে বা অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে না তাকে নিমজ্জমান মূলধন বলে; যেমন- কাঠের লাঙল।

62

 ‘মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্টি’- কথাটি বুঝিয়ে লেখ।[Rajshahi · 2017]

উত্তর

মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতে ভোগের জন্য রেখে দেয় তাই হলো সঞ্চয়। সঞ্চিত অর্থ উৎপাদন কাজে বিনিয়োগ করা হলে মূলধনী দ্রব্য উৎপাদিত তথা মূলধন সৃষ্টি হয়। সেজন্য মূলধনের পরিমাণ বাড়াতে হলে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো আবশ্যক। সুতরাং বলা যায়, মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্টি।

63

মজুরি কী?[Dinajpur · 2017]

উত্তর

শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে অর্থ লাভ করে তাকে মজুরি বলে।

64

শ্রমের যোগান দীর্ঘমেয়াদি বিষয়- ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]

উত্তর

শ্রম একটি পরিবর্তনশীল উপকরণ হওয়ায় এর যোগান একটি দীর্ঘমেয়াদি বিষয় হিসেবে বিবেচিত হয়। একটি নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক শ্রম প্রদানে রাজি থাকে, তাকে শ্রমের যোগান বলে। আর এই শ্রমের যোগান নির্ভর করে জনসংখ্যার আয়তন, জনসংখ্যা বৃদ্ধির হার, শিক্ষা ও শ্রমের দক্ষতা ইত্যাদি বিষয়ের ওপর। এ সকল বিষয় স্বল্পকালে পরিবর্তন করা না গেলেও দীর্ঘকালে এগুলো পরিবর্তনশীল। যেহেতু শ্রমের যোগান এ সকল পরিবর্তনশীল বিষয়ের ওপর নির্ভরশীল সুতরাং এটিকে একটি দীর্ঘকালীন বিষয় বলা যায়।

65

শ্রমের দক্ষতা বলতে কী বোঝায়?[Comilla · 2017]

উত্তর

শ্রমিকের কাজ করার ক্ষমতা বা উৎপাদন ক্ষমতাকে শ্রমের দক্ষতা (Efficiency of Labour) বলে।

66

দামস্তর প্রকৃত মজুরিকে প্রভাবিত করে- ব্যাখ্যা করো।[Comilla · 2017]

উত্তর

প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়।

কারণ দামস্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্রাস পায় এবং দাম স্তর হ্রাস পেলে প্রকৃত মজুরি বৃদ্ধি পায়। তাই দামস্তরের সাথে প্রকৃত মজুরির বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান। তাছাড়া প্রকৃত মজুরি শ্রমিকের আর্থিক মজুরির পরিমাণ এবং জিনিসপত্রের বাজার দামের (দামস্তর) ওপর নির্ভর করে।

67

মজুরি কাকে বলে?[Jessore · 2017]

উত্তর

শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে অর্থ লাভ করে তাকে মজুরি বলে।

68

শ্রমের যোগান কীভাবে বৃদ্ধি করা যায়?[Jessore · 2017]

উত্তর

প্রকৃত মজুরি বৃদ্ধির মাধ্যমে শ্রমের যোগান বৃদ্ধি করা যায়।

শ্রমের যোগানের অন্যতম প্রধান নির্ধারক হলো প্রকৃত মজুরি। প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক ধনাত্মক বা সমমুখী; তাই প্রকৃত মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি পায়। আবার, প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের যোগানও হ্রাস পায়। কারণ প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়, সুযোগ সুবিধা বাড়ে ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায় ফলে সে অধিক পরিমাণ শ্রম দিতে প্রস্তুত থাকে। সুতরাং, প্রকৃত মজুরি বৃদ্ধির মাধ্যমেই শ্রমের যোগান বৃদ্ধি করা যায়।

69

শ্রমিকসংঘ কী?[Barisal · 2017]

উত্তর

শ্রমিক সংঘ হলো শ্রমিকদের একটি স্থায়ী সংগঠন, যা তাদের কাজের বর্তমান অবস্থা বজায় রাখার জন্য অথবা অবস্থার উন্নতির জন্য চেষ্টা করে।

70

শ্রমিকসংঘ কি মজুরি বাড়াতে পারে?[Barisal · 2017]

উত্তর

শ্রমিকসংঘ মালিকপক্ষের সাথে দরকষাকষি করে প্রত্যক্ষভাবে মজুরি বৃদ্ধি করতে পারে না, তবে পরোক্ষভাবে মজুরি বৃদ্ধি করতে পারে। শ্রমিকগণ যৌথভাবে অর্থাৎ শ্রমিক সংঘের মাধ্যমে মালিক পক্ষের সাথে দরকষাকষি করে মজুরি বৃদ্ধি করতে পারে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে শ্রমিক সংঘ মজুরির হার বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে।

71

শ্রমের দক্ষতা কী?[Chittagong · 2017]

উত্তর

শ্রমের দক্ষতা বলতে উৎপাদন বৃদ্ধির স্বার্থে নৈপুণ্য বা উৎকর্ষতার সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে বোঝায়।

72

বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক নয় কেন?[Chittagong · 2017]

উত্তর

পৃথিবীর সর্বত্রই দক্ষ শ্রমিকের তুলনায় অদক্ষ শ্রমিকের মজুরি কম। বিদেশে কর্মরত বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকই অদক্ষ। এদেশের শ্রমিকের সুস্বাস্থ্যের অধিকারী নয় বলে তাদের উৎপাদনশীলতা কম। আন্তর্জাতিক শ্রমবাজারে ব্যাপক প্রতিযোগিতার কারণে এদেশের শ্রমিকদের দর-কষাকষির ক্ষমতা কম। এসব কারণে বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক নয়।

73

প্রকৃত মজুরি কাকে বলে?[Sylhet · 2017]

উত্তর

দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে- এ দুয়ের সমষ্টিকে শ্রমিকের প্রকৃত মজুরি বলে।

74

মজুরি ও আয় এক নয় কেন?[Sylhet · 2017]

উত্তর

মজুরি ও আয় ধারণা দুটি পৃথক।

একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যা উপার্জন করে তা হলো মজুরি; আর উৎপাদন বা ব্যবসায় দ্রব্য বা সেবা বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা হলো আয়। মজুরি হলো কাজ করার জন্য চুক্তিভিত্তিক প্রাপ্তি; যেখানে আয়ের ক্ষেত্রে এ রকম চুক্তির কোনো অস্তিত্ব থাকে না। মজুরির পরিমাণ নির্দিষ্ট, যা একটি নির্দিষ্ট সময়কালে একই রকম থাকে। কিন্তু আয়ের পরিমাণ নির্দিষ্ট নয়; একটি নির্দিষ্ট সময়কালে তা কম-বেশি হতে পারে। মজুরি প্রকাশিত থাকলেও আয় অজানা থাকে। এজন্য মজুরি ও আয় এক নয়।

75

শ্রমের চাহিদা বলতে কী বোঝায়?

উত্তর

বিভিন্ন মজুরিতে উৎপাদক যে যে পরিমাণ শ্রম ক্রয় করতে ইচ্ছুক সেগুলোই হলো শ্রমের চাহিদা।

76

শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন? ব্যাখ্যা কর। 

উত্তর

শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয়। কারণ, শ্রমিকের মজুরি অধিক বাড়লে শ্রমের যোগান তত বাড়ে না। কারণ স্বাভাবিক কারণেই শ্রমিকেরা তখন আরাম আয়েশে থাকতে চায়। শ্রমের মজুরি খুব কমে গেলে তখন জীবনযাপনের জন্য পারিবারের সবাই অধিক শ্রম দিয়ে উপার্জনের চেষ্টা করে।
সুতরাং বলা যায়, অধিক মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি নাও পেতে পারে। তাই শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয়।

77

শ্রমের যোগান কী?

উত্তর

একটি নির্দিষ্ট আয়তনের অভ্যন্তরে বসবাসরত কর্মক্ষম জনসমষ্টি হতে নির্দিষ্ট মজুরি হারে, যতজন মানুষ যতক্ষণ একটি নির্দিষ্ট কাজ করতে ইচ্ছুক থাকে তাকে শ্রমের যোগান বলা হয়।

78

শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎমুখী হয়? ব্যাখ্যা কর।

উত্তর

সাধারণত বলা যায় শ্রমিকের মজুরি বাড়লে যোগান বাড়ে, মজুরি কমলে যোগান কমে। কিন্তু যখন শ্রমিকের মজুরি অধিক বাড়ানো হয় তখন শ্রমের যোগান রেখা, তত বাড়ে না বরং কমে। কারণ স্বাভাবিক কারণেই শ্রমিকরা তখন আরাম আয়েশে থাকতে চায়। শ্রমের মজুরি যখন খুব কমে যায় তখন জীবন বাঁচানোর জন্য পরিবারের সবাই অধিক শ্রম দিয়ে উপার্জনের চেষ্টা করে।

সুতরাং বলা যায়, অধিক মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি নাও পেতে পারে। তাই শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয়।

79

শ্রম কী?

উত্তর

আয় অর্জনের উদ্দেশ্যে কোনো কাজে নিয়োজিত হয়ে মানুষ যে শারীরিক ও মানসিক প্রচেষ্টা চালায় তাকে অর্থনীতিতে শ্রম বলে।

80

মজুরি ও আয় একই কিনা ব্যাখ্যা কর।

উত্তর

সাধারণ অর্থে শ্রমিকের পারিশ্রমিককে মজুরি বলে। কিন্তু অর্থনীততে উৎপাদন কাজে শ্রমিক তার দৈহিক বা মানসিক শ্রম দানের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ অর্থ লাভ করে তাকে মজুরি বলে। আবার কোনো কোম্পানিকে সরবরাহকৃত সেবা, শ্রমের বিনিময়ে প্রাপ্ত মজুরি, টিপস, কমিশন এবং বোনাসের সমষ্টি হলো আয়। তবে নির্দিষ্ট কাজ থেকে টাকার অঙ্কে প্রাপ্ত অর্থ একই সাথে আয় ও মজুরি দুটিকেই বোঝায়।

81

মজুরি কত প্রকার ও কী কী?

উত্তর

সাধারণত মজুরি দেওয়ার পদ্ধতি অনুযায়ী মজুরিকে দুভাগে ভাগ করা হয়। যথা- ১. আর্থিক মজুরি; ২. প্রকৃত মজুরি।

82

শ্রমের দক্ষতা কীভাবে মজুরিকে প্রভাবিত করে?

উত্তর

শ্রমের দক্ষতা মজুরিকে নানাভাবে প্রভাবিত করে। শ্রমের দক্ষতার ওপর মজুরি কম-বেশি হয়ে থাকে। দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক অপেক্ষা বেশি মজুরি পায়। একই পেশায় কর্মরত একজন দক্ষ শ্রমিকের মজুরি একজন অদক্ষ শ্রমিকর মজুরি অপেক্ষা বেশি হয়। অর্থাৎ বিভিন্ন শ্রেণির শ্রমিকদের মধ্যে স্বাভাবিক নৈপুণ্যের পার্থক্যের কারণেও তাদের মধ্যে দক্ষতার তারতম্য সৃষ্টি হতে পারে এবং মজুরি খাতে পার্থক্য হয়ে থাকে।

83

অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায়?

উত্তর

অর্থনীতিতে উৎপাদনে নিয়োজিত মানুষের দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক বা মজুরি দেওয়া হয় তাই শ্রম।

84

শ্রমকে জীবন্ত উপকরণ বলা হয় কেন?

উত্তর

সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়। মানুষের সব কর্মই শ্রম নয়। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য মানুষ যে পরিশ্রম করে তাকে শ্রম বলে। যতক্ষণ শ্রমিকের জীবনীশক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে। তাই শ্রমই হলো উৎপাদনের জীবন্ত উপকরণ।

85

মজুরি কী?

উত্তর

অর্থনীতিতে শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে তাকে মজুরি বলে।    

86

আর্থিক মজুরি নয়, প্রকৃত মজুরি দ্বারা শ্রমিকের প্রকৃত অবস্থা জানা যায়- ব্যাখ্যা কর।

উত্তর

শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করে এবং চাকরিস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে এই দুইয়ের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে।
কর্মক্ষেত্রের বিভিন্ন সুযোগ-সুবিধা বলতে বিনামূল্যে বাসস্থান, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, যানবাহন ইত্যাদি বোঝায়। সুতরাং প্রকৃত মজুরির মানদ্র হলো দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম। একজন শ্রমিকের প্রকৃত অবস্থা তার আর্থিক মজুরির ওপর নির্ভর করে না বরং প্রকৃত মজুরির ওপর নির্ভর করে।

87

শ্রমের চাহিদা কী?

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারিগণ যে শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক তাই শ্রমের চাহিদা।

88

শ্রমের যোগান কী স্বল্পমেয়াদি ধারণা? বুঝিয়ে লেখ।

উত্তর

শ্রমের যোগান স্বল্পমেয়াদি ধারণা। একটি নির্দিষ্ট মজুরিতে কতজন শ্রমিক শ্রমদানে রাজি থাকে তাই শ্রমের যোগান। কর্মক্ষম জনসংখ্যার আয়তন ও দামের ওপর শ্রমের যোগান নির্ভর করে। শ্রমিকের জীবনযাত্রার মান, কাজের প্রকৃতি, শ্রমিক সংঘের শক্তি ইত্যাদির ওপর শ্রমের যোগান নির্ভর করে। দামের সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্কের কারণে শ্রমের যোগান স্বল্পমেয়াদি।

89

প্রকৃত মজুরি কী?

উত্তর

কোনো শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম ব্যয় করে এবং তার কর্মক্ষেত্র থেকে অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে এদের সমষ্টিই প্রকৃত মজুরি।

90

দামস্তরের বৃদ্ধি প্রকৃত মজুরি হ্রাস করে -ব্যাখ্যা কর।

উত্তর

আর্থিক মজুরির পরিমাণ স্থির থাকলে দামস্তরের পরিবর্তনের ফলে প্রকৃত মজুরি পরিবর্তিত হয়। দ্রব্যের দাম বাড়লে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় বলে প্রকৃত মজুরি কমে যায়। পক্ষান্তরে, দাম কমলে অর্থের ক্রয়ক্ষমতা বাড়ে ও প্রকৃত মজুরি বেশি হয়। এভাবে দামস্তর প্রকৃত মজুরিকে প্রভাবিত করে।