01
গড় আয় কী?[Dhaka · 2025]
উত্তর
কোনো দ্রব্য বিক্রয় করে এককপ্রতি যে আয় হয় তাকে গড় আয় বলে।
02
শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন?[Dhaka · 2025]
উত্তর
যতক্ষণ শ্রমিকের জীবনীশক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব। থাকে। এ কারণে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয়। শ্রম। বলতে মানুষের বা শ্রমিকের কর্মশক্তিকে বোঝায়। এ শ্রমশক্তি শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে। উৎপাদন কাজে সহায়ক শারীরিক ও. মানসিক সকল প্রকার প্রচেষ্টাকে শ্রম বলে।
03
প্রান্তিক ব্যয় কী?[Dhaka · 2025]
উত্তর
কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয় যতটুকু পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।
04
একচেটিয়া বাজারে গড় আয় রেখা নিম্নগামী হয় কেন?[Dhaka · 2025]
উত্তর
একচেটিয়া বাজারে গড় আয় (AR) ও চাহিদা রেখা সমান। একচেটিয়া বাজারে বিক্রেতা তার পণ্যের জোগান নিয়ন্ত্রণ করে। কিন্তু চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না। দামের পরিবর্তনে চাহিদা বিপরীতভাবে পরিবর্তিত হয়। তাই চাহিদা রেখা বা AR রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়।
05
মাত্রাগত উৎপাদন কাকে বলে?[Rajshahi · 2025]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয়, তাকে মাত্রাগত উৎপাদন বলে।
06
“মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়।”- ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]
উত্তর
মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য পুরনরায় নিয়োজিত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।
07
প্রান্তিক আয় কাকে বলে?[Rajshahi · 2025]
উত্তর
কোনো দ্রব্যের বিক্রয় এক একক বাড়লে মোট আয় যতটুকু বাড়ে সেটি হলো প্রান্তিক আয়।
08
কখন ফার্ম ও শিল্প একই? ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]
উত্তর
একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই হতে পারে। কয়েকটি ফার্ম নিয়ে শিল্পের অস্তিত্ব। যেহেতু একচেটিয়া বাজার একক ফার্মের বাজার, তাই এই বাজারের ফার্ম ও শিল্প একই। আলাদাভাবে শিল্পের অস্তিত্ব লক্ষ করা যায় না। তাই বলা যায়, একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই।
09
উৎপাদন অপেক্ষক কী?[Jessore · 2025]
উত্তর
উপাদান নিয়োগের ওপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।
10
স্বল্পকালে স্থির উপাদান থাকে কেন?[Jessore · 2025]
উত্তর
স্বল্পকাল বলতে এমন এক সময় মেয়াদকে বোঝানো হয়, যখন উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না। অর্থাৎ ফার্মকে স্থির খরচ বহন করতে হয়। আর তাই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না।
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটি হলো-
এখানে, Q = উৎপাদনের পরিমাণ
L = শ্রমের পরিমাণ, যা পরিবর্তনশীল
= মূলধনের পরিমাণ যা স্থির।
11
প্রান্তিক ব্যয় (MC) কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয়যতটুকু পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।
12
স্বল্পকালীন মোট স্থির ব্যয় (STFC) রেখার আকৃতির ওপর মন্তব্য কর।[Comilla · 2025]
উত্তর
উৎপাদনের যে ব্যয়ের উৎপাদন বাড়া বা কমার সাথে কোনো সম্পর্ক নেই সেই ব্যয়কে স্থির ব্যয় বলে। উৎপাদন যাই হোক নাকেন স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, একই থাকে তাই মোটস্থির ব্যয় রেখার ভূমি অক্ষের সমান্তরাল হয়।
চিত্রে দেখা যায়, মোট স্থির ব্যয় রেখা TFC ভূমি অক্ষের সমান্তরাল।
13
মাত্রাগত উৎপাদন কী?[Comilla · 2025]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
14
উৎপাদন ক্ষেত্রে ‘দীর্ঘকাল’ ধারণাটি ব্যাখ্যা কর[Comilla · 2025]
উত্তর
সাধারণত দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময় মেয়াদকে বোঝায় না। উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে এমন এক মেয়াদকে বোঝায়, যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব। এক্ষেত্রে স্থির ব্যয় বলতে কোনো ব্যয় থাকে না। সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়। দীর্ঘকালে একেক শিল্প একেক ধরনের মেয়াদের হয়ে থাকে।
15
উৎপাদন ব্যয় কী?[Chittagong · 2025]
উত্তর
কোনো দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে উৎপাদনকারী যে ব্যয় নির্বাহ করে তাই উৎপাদন ব্যয়।
16
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?[Chittagong · 2025]
উত্তর
কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় ও অব্যক্ত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির ব্যয় বলে। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। দীর্ঘকাল এমন এক সময়কে বলা হয়, যখন সবই পরিবর্তনশীল। তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয়। এজন্য দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না।
17
প্রান্তিক উৎপাদন কী?[Chittagong · 2025]
উত্তর
উৎপাদনের উপকরণ এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে।
18
গড় স্থির ব্যয় কি শূন্য হতে পারে?[Chittagong · 2025]
উত্তর
গড় স্থির ব্যয় শূন্য হতে পারে। স্থির ব্যয় বলতে আমরা বুঝি কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অব্যক্ত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির ব্যয় বলে। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে বোঝায়। তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয় শূন্য হয়। তবে স্বল্পকালে গড় স্থির ব্যয়ের মান শূন্যের কাছাকাছি গেলেও কখনো শূন্য হতে পারে না।
19
গড় উৎপাদন কী?[Sylhet · 2025]
উত্তর
পরিবর্তনশীল উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে।
20
একচেটিয়া বাজারে AR ও MR সমান হয় না কেন?[Sylhet · 2025]
উত্তর
একচেটিয়া বাজারে দাম কমানোর সাথে সাথে বিক্রয় এমনভাবে বৃদ্ধি পায় যাতে মোট আয় ক্রমহ্রাসমান হারে বাড়ে। তবে বিক্রয় বাড়ার সাথে সাথে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) উভয়ই হ্রাস পেতে থাকে। গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) রেখা তাই ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু গড় আয় (AR) যে হারে হ্রাস পায় প্রান্তিক আয় (MR) তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। এক্ষেত্রে AR রেখার নিচে MR রেখা অবস্থান করে।
তাই একচেটিয়া বাজারে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) সমান হয় না।
21
প্রান্তিক খরচ কাকে বলে?[Sylhet · 2025]
উত্তর
কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয় যতটুকু পরিবর্তন হয় তাকে প্রান্তিক খরচ বলে।
22
দীর্ঘকালে স্থির খরচ থাকে না কেন?[Sylhet · 2025]
উত্তর
কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির খরচ ও অব্যক্ত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির খরচ বলে। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। দীর্ঘকালে স্থির খরচ শূন্য ধরা হয়। দীর্ঘকাল এমন এক সময়কে বলা হয়, যখন সবই পরিবর্তনশীল। তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয়। এজন্য দীর্ঘকালে স্থির খরচ থাকে না।
23
স্বল্পকাল কী?[Barisal · 2025]
উত্তর
যে সময়ে কোনো ফার্মের উৎপাদন বাড়ানো বা কমানোর জন্য সকল উপাদান পরিবর্তন করা যায় না, কিছু উপাদান স্থির থাকে তাকে স্বল্পকাল বলা হয়।
24
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MR এবং AR-এর সম্পর্ক ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। এ বাজারের মূল লক্ষ্য হলো P = AR = MR, অর্থাৎ বাজারে দ্রব্যের চাহিদা ও জোগান দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয়। এ নির্ধারিত দামটি ফার্মকে গ্রহণ করতে হয় এবং এ দামেই দ্রব্য বিক্রি করতে হয়। এ কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR হয়।
25
মাত্রাগত উৎপাদন কী?[Barisal · 2025]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয়, তাকে মাত্রাগত উৎপাদন বলে।
26
‘মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ’- ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য পুরনরায় নিয়োজিত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।
27
প্রান্তিক উৎপাদন কী?[Dinajpur · 2025]
উত্তর
উৎপাদনের উপকরণ এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে।
28
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় ও অব্যক্ত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির ব্যয় বলে। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। দীর্ঘকাল এমন এক সময়কে বলা হয়, যখন সবই পরিবর্তনশীল। তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয়। এজন্য দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না।
29
উৎপাদন কী?[Dinajpur · 2025]
উত্তর
অর্থনীতিতে উৎপাদন বলতে দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়।
30
‘মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান’- ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের, ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য পুনরায় নিয়োজিত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।
31
মাত্রাগত উৎপাদন কী?[Mymensingh · 2025]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয়, তাকে মাত্রাগত উৎপাদন বলে।
32
শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন?[Mymensingh · 2025]
উত্তর
যতক্ষণ শ্রমিকের জীবনীশক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে। এ কারণে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয়। শ্রম বলতে মানুষের বা শ্রমিকের কর্মশক্তিকে বোঝায়। এ শ্রমশক্তি শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে। উৎপাদন কাজে সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার প্রচেষ্টাকে শ্রম বলে।
33
উৎপাদন কী?[Mymensingh · 2025]
উত্তর
অর্থনীতিতে উৎপাদন বলতে দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়।
34
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?[Mymensingh · 2025]
উত্তর
কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় ও অব্যক্ত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির ব্যয় বলে। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। দীর্ঘকাল এমন এক সময়কে বলা হয়, যখন সবই পরিবর্তনশীল। তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয়। এজন্য দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না।
35
উৎপাদন কি?[Dhaka · 2023]
উত্তর
প্রকৃতি প্রদত্ত বস্তুুর রূপগত অবস্থার পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
36
কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির উপর কি প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।[Dhaka · 2023]
উত্তর
কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকর হবে না।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হতে কারিগরি জ্ঞান এবং অন্যান্য উপকরণ অপরিবর্তনীয় থাকতে হয়। কিন্তু কারিগরি জ্ঞান পরিবর্তন হলে পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাবে। অর্থাৎ, এ সময় মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে। তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে না।
37
প্রান্তিক ব্যয় কি?[Dhaka · 2023]
উত্তর
কোন দ্রব্যের অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় (MC) বলে।
38
দীর্ঘকালের স্থির ব্যয় থাকে না কেন? ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
দীর্ঘকালের উৎপাদনের সব উপকরণ পরিবর্তনশীল তাই স্থির ব্যয় থাকে না।
স্বল্পকালে উৎপাদন ব্যয়ের মধ্যে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় থাকে। তাই উৎপাদনের সকল ব্যয় পরিবর্তন করা যায় না । কিন্তু দীর্ঘকালের উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনীয় ব্যয়কে বুঝায়। কারণ দীর্ঘকালের উৎপাদনে সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন কারখানার যন্ত্রপাতি স্থির থাকে কিন্তু দীর্ঘকালের তা পরিবর্তন ঘটানো যায়। এজন্য দীর্ঘকালের সব ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়ে পরিণত হয়।
39
গড় আয় কি? [Barisal · 2023]
উত্তর
দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় করে তাকে গড় আয় বলে।
40
উৎপাদনের শুরুতে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সম্পর্ক কিরূপ?[Barisal · 2023]
উত্তর
উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) উভয় হ্রাস পায়। ফলে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা উভয়ই নিম্নগামী হয়। তবে MC রেখা, AC রেখা অপেক্ষা নিচে থাকে এবং AC রেখা MC রেখার ওপরে অবস্থান করে।
তাই গড় ব্যয় (AC) > প্রান্তিক ব্যয় (MC) হয়।
41
মাত্রাগত উৎপাদন কি? [Barisal · 2023]
উত্তর
দীর্ঘকালের উৎপাদনের উপাদানগুলো একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের পরিবর্তনকে মাত্রাগত উৎপাদন বলে।
42
শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন? [Barisal · 2023]
উত্তর
শ্রমিকের জীবনী শক্তি যতক্ষণ বিদ্যমান থাকে ততক্ষণ শ্রমের আস্তিত্ব থাকে তাই শ্রম উৎপাদনে জীবন্ত উপকরণ।
শ্রম ক্ষণস্থায়ী হওয়ায় শ্রমকে সঞ্চয় করা যায় না। যে সময়টি অবহেলায় বা অন্য যেকোনো কাজে অতিবাহিত হয় তা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এছাড়া শ্রম একটি গতিশীল উপাদান। শ্রম বিক্রয়ের জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রেও উপস্থিত হতে হয়। অর্থাৎ শ্রম সক্রিয় উপকরণ বলে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয়।
43
জাতীয় বাজার কি? [Barisal · 2023]
উত্তর
কোনো দ্রব্যের বাজার সারা দেশব্যাপী বিস্তৃত হলে তাকে জাতীয় বাজার বলে।
44
অতি স্বল্পকালীন বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় কেন? [Barisal · 2023]
উত্তর
অতি স্বল্পকালীন বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় কারণ বাজারে যোগান অস্থিতিস্থাপক। কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন হলে সেই দ্রব্যের বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজার কয়েক ঘণ্টা বা কয়েক দিন স্থায়ী হয়। এ কারণে এই বাজার যোগান চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা সম্ভব না। ফলে দাম বাড়লো যোগান বাড়ে না। তাই এ ধরনের বাজার সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়।
45
ডুয়োপসনি বাজার কি? [Barisal · 2023]
উত্তর
যে বাজারে ক্রেতার ত সংখ্যা মাত্র ২ জন কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে তাকে ডুয়োপসনি বাজার বলে।
46
একচেটিয়া বাজারে দাম ভিন্ন হয় কেন? [Barisal · 2023]
উত্তর
একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। আর একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। এজন্য একচেটিয়া কারবারি দ্রব্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বিক্রয় বাড়তে হলে দ্রব্যের দাম কমাতে হবে। এ কারণে বিক্রয়ের বিভিন্ন পরিমাণে দ্রব্যের বিভিন্ন দামের সৃষ্টি হয় । এই একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা ও অসংখ্য ক্রেতা দ্রব্যের ক্রয় বিক্রয় করে।
47
মোট দেশজ উৎপাদন কি? [Barisal · 2023]
উত্তর
কোনো দেশের ভৌগোলিক সীমার উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিই মোট দেশজ উৎপাদন।
48
জাতীয় আয় পরিমাপের সময় শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত করা হয় কেন? [Barisal · 2023]
উত্তর
দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য জাতীয় হিসেবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয়।
জাতীয় আয় হলো চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য। চূড়ান্ত দ্রব্যের দামে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম আবার গণনা করা হলে দ্বৈত গণনার সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় পরিমাপের শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার দাম অন্তর্ভুক্ত করা হয়।
49
অর্থনীতিতে উৎপাদন কি? [Dinajpur · 2023]
উত্তর
প্রকৃতি প্রদত্ত বস্তুুর সাথে শ্রম ও মূলধন ব্যবহার করে অধিক উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
50
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? [Dinajpur · 2023]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সব উপকরণ পরিবর্তনশীল বলেই স্থির ব্যয় থাকে না।
দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন: স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।
51
গড় ব্যয় কি?[Comilla · 2023]
উত্তর
কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়।
52
স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদান গুলো কি কি? [Comilla · 2023]
উত্তর
স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব নয়। এক্ষেত্রে কিছু উপাদান স্থির হিসেবে বিবেচিত হয় যেগুলো ক্রয় করতে সংগঠন কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে। স্থির ব্যয়ের খাজনা, স্থায়ী শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ক্ষয়ক্ষতিপূরণ বাবদ ব্যয়, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদিকে বোঝায়। স্বল্পকালের এইসব উপাদানের ব্যয় স্থির থাকে।
53
উৎপাদন কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
প্রকৃতি প্রদত্ত বস্তুুর রূপগত অবস্থার পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
54
স্বল্পকালে মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?[Jessore · 2023]
উত্তর
স্বল্পকালে ফার্মের উৎপাদনের পরিমাণের পরিবর্তন ঘটলেও মোট স্থির খরচের পরিবর্তন ঘটে না বিদায় মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
উৎপাদন বেশি বা কম কিংবা উৎপাদনকার্য সাময়িকভাবে স্থগিত থাকা সত্ত্বেও উৎপাদন প্রতিষ্ঠানের যেসব অপরিবর্তিত থাকে তাই স্থির ব্যয়। ভূমি অক্ষে পরিমাপকৃত উৎপাদনের পরিমাণের পরিবর্তন ঘটলেও লম্ব অক্ষে পরিমাপকৃত স্থির খরচের কোন পরিবর্তন ঘটে না। এজন্য মোট স্থিরর খরচ রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়।
55
মোট আয় কি?[Rajshahi · 2023]
উত্তর
একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করে কোনো ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ লাভ করে তাকে মোট আয় বলে।
56
দীর্ঘকালের স্থির ব্যয় থাকে না কেন? [Rajshahi · 2023]
উত্তর
দীর্ঘকালের সমস্ত ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়।
দীর্ঘকালের উৎপাদক চাইলে তার ফার্মের আকার আকৃতি বা প্রযুক্তিগত পরিবর্তন ঘটাতে পারেন। ফলে কোনো ব্যয়ই তার স্থির থাকে না। স্বপ্লকালে উৎপাদক তার ইচ্ছামত উপকরণ বিনিয়োগ বা পরিবর্তন করতে পারে না। কিন্তু দীর্ঘকালের তার পক্ষে এটা সম্ভব এবং দীর্ঘকালের চাইলে ফার্ম বন্ধ করে দেওয়াও সম্ভব যা স্বল্পকালে সম্ভব না। আর এইসব কারণে দীর্ঘকালের ফার্মে স্থির ব্যয় থাকে না।
57
উৎপাদন কি?[Rajshahi · 2023]
উত্তর
যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুুগত উপকরণকে বস্তুুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে।
58
কখন P=AR=MR হয? [Rajshahi · 2023]
উত্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম স্থির থাকার কারণে P = AR = MR হয়।
দাম যখন স্থির থাকে তখন P = AR = MR হয়।
59
উৎপাদন কি? [Chittagong · 2023]
উত্তর
প্রকৃতি প্রদত্ত বস্তুুর রূপগত অবস্থার পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
60
প্রান্তিক আয় রেখা সর্বদা নিম্নগামী হয় না – ব্যাখ্যা কর। [Chittagong · 2023]
উত্তর
প্রান্তিক আয় রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নিম্নগামী হয় না।অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রয় করে ফার্ম যে বাড়তি আয় করে তাই প্রান্তিক আয় । পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্থির থাকে এবং গড় আয় দামের সমান হয়। ফলে প্রান্তিক আয় রেখা ও স্থিত থাকে। কিন্তু দামের ভিন্নতার কারণে অপূর্ব প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিকায় সর্বদা নিম্নগামী হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্থির হয়।
61
স্বল্পকাল কি?[Chittagong · 2023]
উত্তর
যে নির্দিষ্ট সময় উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বিদ্যমান থাকে তাকে স্বল্পকাল বলে।
62
কখন AC=MC হয়? [Chittagong · 2023]
উত্তর
গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন AC = MC
গড় ব্যয় রেখা AC যখন সর্বনিম্ন তখন প্রান্তিক ব্যয় MC গড় ব্যয় অপেক্ষায় কম হয়। আর গড় ব্যয় যখন ঊর্ধ্বগামী MC রেখা AC রেখার উপরে অবস্থান করে। এছাড়া গর্বের সর্বনিম্ন স্তরে AC = MC হয়।
63
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত উল্লেখ করো। [Chittagong · 2023]
উত্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা এবং পণ্য সমজাতীয় হতে হবে।
64
ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করে কেন?[Chittagong · 2023]
উত্তর
স্বল্পকালে ফার্মকে স্থির ব্যয় ও পরিবর্তনশীল বহন করে উৎপাদন চালিয়ে যেতে হয়। এবং উৎপাদন বন্ধ করলে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকলে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে। কিন্তু লোকসানের পরিমাণ মোট স্থির ব্যয় তুলনায় কম হলে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। কারণ উৎপাদন করলে তার স্তির ব্যয়ের কিছু অংশ উঠে আসে। এ কারণে ফার্ম ক্ষতির স্বীকার হলেও উৎপাদন চালিয়ে যায়।
65
মাত্রাগত উৎপাদন কি?[Mymensingh · 2023]
উত্তর
দীর্ঘকালের উৎপাদনের সব উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রা কত উৎপাদন বলে।
66
স্বল্পকালের সর্বদাই AC> AVC হয় কেন?[Mymensingh · 2023]
উত্তর
স্বল্পকালে গড় স্থির ব্যয় AFC এর সাথে গড় পরিবর্তনশীল ব্যয় AVC যোগ করে গড় ব্যয় AC পাওয়া যায় বিধায় AC> AVC হয়স্বল্পকালে উৎপাদনের সব উপকরণ পরিবর্তন করা যায় না। এই স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় যোগ করে পাওয়া যায় মোট ব্যয়। যাকে উৎপাদনের একক দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। কাজেই স্বল্পকালীন গড় ব্যয় হলো গড় স্থির এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। এ ক্ষেত্রে দীর্ঘকালে AC = AVC হয়। কারণ এই সময় কোনো স্থির ব্যয় থাকে না। এই জন্যই স্বল্পকালের সর্বদা AC> AVC হয়।।
67
অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?[Sylhet · 2023]
উত্তর
প্রকৃতি প্রদত্ত বস্তুুর সাথে শ্রম ও মূলধন ব্যবহার করে অধিক উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
68
স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না কেন?[Sylhet · 2023]
উত্তর
স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব নয়।
এক্ষেত্রে কিছু উপাদান স্থির হিসেবে বিবেচিত হয় যেগুলো ক্রয় করতে সংগঠন কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে। স্থির ব্যয়ের খাজনা, স্থায়ী শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ক্ষয়ক্ষতিপূরণ বাবদ ব্যয়, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদিকে বোঝায়। স্বল্পকালের এইসব উপাদানের ব্যয় স্থির থাকে।
69
প্রান্তিক খরচ কাকে বলে? [Sylhet · 2023]
উত্তর
কোনো দ্রব্যের উৎপাদন অতিরিক্ত এক একক বৃদ্ধি করলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক খরচ।
70
দীর্ঘকালে স্থির খরচ থাকে না কেন?[Sylhet · 2023]
উত্তর
দীর্ঘকালের উৎপাদনের সব উপকরণ পরিবর্তনশীল বলে স্থির খরচ থাকে না।
দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালের স্থির খরচ শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। স্বল্পকালে কারখানায় যন্ত্রপাতি স্থির থাকে কিন্তু দীর্ঘকালের তা পরিবর্তন সাধন করা যায়। এইজন্যই দীর্ঘকালে কোনো খরচে স্থির থাকে না সবই হয় পরিবর্তনশীল খরচ।
71
উৎপাদন কী?[Rajshahi · 2022]
উত্তর
প্রকৃতি প্রদত্ত সম্পদে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
72
মোট স্থির ব্যয় (IFC) রেখা কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়? ব্যাখ্যা কর।[Rajshahi · 2022]
উত্তর
উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন মোট স্থির খরচের কোন পরিবর্তন হয় না বলে মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
উৎপাদন না করলেও উৎপাদককে যে খরচ বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে। স্বল্পকালে উৎপাদন হ্রাস বা বৃদ্ধি পেলেও মোট স্থির খরচের কোন পরিবর্তন হয় না। অর্থাৎ মোট স্থির ব্যয় স্থির থাকে। তাই মোট স্থির ব্যয় রেখা ভুমি অক্ষের সমান্তরাল হয়।
73
প্রান্তিক আয় কী?[Rajshahi · 2022]
উত্তর
উৎপাদনের পরিমাণ এক একক বাড়ালে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে।
74
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) রেখা একই হয় কেন?[Rajshahi · 2022]
উত্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে। তাই এ বাজারে AR ও MR রেখা একই হয়।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দারগ্রহীতা। অর্থাৎ বাজারে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করে। এক্ষেত্রে ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান হয়। আর তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়(AR) ও প্রান্তিক আয় (MR) রেখা একই হয়।
75
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
যে উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল দুই ধরনের উপকরণ বিদ্যমান থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে।
76
সিলেটের কমলা ঢাকায় আনাকে কি উৎপাদন বলা যায়? বুঝিয়ে বল।[Jessore · 2022]
উত্তর
সিলেটের কমলা ঢাকায় আনাকে উৎপাদন বলা যায়।
উৎপাদন হলো মূলত উপযোগ সৃষ্টি করা। এ উপযোগ বস্তুর রূপ পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে হতে পারে। স্থান পরিবর্তনে উপযোগী বৃদ্ধি পেলে তাকে স্থানগত উপযোগ বলে। তেমনি সিলেটের কমলা ঢাকায় আনলে উপযোগ বাড়ে বলে একে উৎপাদন বলা যায়।
77
উৎপাদন কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
প্রকৃতি প্রদত্ত বস্তুরূপ পরিবর্তন ও স্থানান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
78
দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না কেন? বুঝিয়ে বল।[Jessore · 2022]
উত্তর
দীর্ঘকালের স্থির ব্যয় থাকে না কারণ দীর্ঘকালের উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল।
দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় বিধায় উৎপাদন ব্যয় বলতে পরিবর্তনশীল ব্যয় কে বুঝায়।স্থির ব্যয় থাকে শূন্য। যেমন স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকলেও দীর্ঘকালে পরিবর্তন হয়। তাই দীর্ঘকালের কোন স্থির ব্যয় থাকে না।
79
গড় আয় কী?[Mymensingh · 2022]
উত্তর
প্রতি একক দ্রব্যের বিনিময়ের ফলে প্রাপ্ত অর্থকে গড় আয় বলে।
80
“মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান” ব্যাখ্যা কর।[Mymensingh · 2022]
উত্তর
মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্য সামগ্রীসহ অর্থের ঐ অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়। উৎপাদনের জন্য পুনরায় নিয়োজিত হতে হয়। তাই মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ।
81
মাত্রাগত উৎপাদন কী?[Mymensingh · 2022]
উত্তর
দীর্ঘকালের উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
82
দীর্ঘকালে মোট স্থির ব্যয় শূন্য (০) হয় কেন?[Mymensingh · 2022]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। কারণ দীর্ঘকালের স্থির ভাই শূন্য ধরা হয়। দীর্ঘকালের উৎপাদনের উপকরণ পরিবর্তন করা যায় না বলে স্থির ব্যয় শূন্য ধরা হয়।
83
উৎপাদন বিধি কী?[Dinajpur · 2022]
উত্তর
যে বিধির সাহায্যে উৎপাদনের আয় ও ব্যয় এর আনুপাতিক পরিমাপ করা যায় তাকে উৎপাদন বিধি বলে ।
84
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না- ব্যাখ্যা কর।[Dinajpur · 2022]
উত্তর
দীর্ঘকাল এমন একটি সময় ও অবস্থাকে নির্দেশ করে যেখানে উৎপাদনের সকল উপাদানেরই পরিবর্তন সম্ভব। যেহেতু দীর্ঘকালের সকল উপকরণে পরিবর্তনশীল সেহতু দীর্ঘকালের কোন স্থির ব্যয় থাকে না। দীর্ঘকালের চাইলেই ফার্মের আকার, মূলধন, শ্রমিক ও ব্যবস্থাদির পরিবর্তন সম্ভব। তাই দীর্ঘকালের স্থির ব্যয় বিবেচ্য নয়।
85
উৎপাদন কী?[Dinajpur · 2022]
উত্তর
শ্রম ও মূলধনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত ও উপাদানের অতিরিক্ত উপযোগ সৃষ্টিকে উৎপাদন বলে।
86
“মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ’ – ব্যাখ্যা কর।[Dinajpur · 2022]
উত্তর
উৎপাদিত উপকরণ সরাসরি ভোগ ক্ষেত্রের ব্যবহৃত না হয়ে যখন উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলা হয়।
শ্রমলব্ধ উৎপন্ন সম্পদ সমূহ বর্তমান ভোগ ক্ষেত্রে ব্যয় না করে ভবিষ্যতে অধিক সম্পদ উৎপাদনের নিমিত্তে নিয়োগ করা হলে তাকে মূলধন বলে। প্রদত্ত মূলধনগুলো হলো কারখানা যন্ত্রপাতি, ঘর, টাকা ইত্যাদি।
87
উৎপাদন কী?[Dhaka · 2022]
উত্তর
প্রকৃতি প্রদত্ত সম্পদের সাথে শ্রম ও মূল্ধন ব্যবহার করে অধিক উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
88
উৎপাদন ক্ষেত্রে স্বল্পকালে স্থির খরচের অস্তিত্ব বিদ্যমান থাকে-ব্যাখ্যা কর।[Dhaka · 2022]
উত্তর
উৎপাদন ক্ষেত্রে স্বল্পকালে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করলেও স্থির খরচের পরিবর্তন হয় না । স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে শুধু পরিবর্তনশীল উপাদানের পরিবর্তন করে দ্রব্যের উৎপাদন বাড়ানো বা কমানো যায়। উৎপাদন কার্য পরিচালনার জন্য স্বল্পকালে ফার্ম স্থির উপকরণের জন্য যে ব্যয় করে তাই স্থির ব্যয় । কারখানা ভাড়া, মূলধনের সুদ, অপচয় ব্যয় ইত্যাদি হলো স্থির ব্যয়। এসব ব্যয় স্বল্পকালে পরিবর্তন করা যায় না বরং বিদ্যমান থাকে।
89
গড় আয় কী?[Dhaka · 2022]
উত্তর
দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় করে তাকে গড় আয় বলে।
90
মোট স্থির খরচ রেখা ভূমি অক্ষের সমান্তরাল ব্যাখ্যা কর।[Dhaka · 2022]
উত্তর
মোট স্থির খরচ রেখা ভূমি কক্ষের সমান্তরাল।
স্থির উপকরণের জন্য ফার্ম যে ব্যয় বহন করে তাকে স্থির ব্যয় বলে। স্বল্পকালে ফার্ম উৎপাদনের পরিমাণ পরিবর্তন ঘটলেও মোট স্থির খরচের কোন পরিবর্তন ঘটে না। ভূমি অক্ষে পরিমাপকৃত উৎপাদনের পরিমাণ পরিবর্তন ঘটলেও লম্ব অক্ষে পরিমাপকৃত মোট স্থির খরচের কোন পরিবর্তন ঘটে না। এজন্য মোট স্থির ব্যয় রেখা ভূমি কক্ষের সমান্তরাল হয়।
91
প্রান্তিক উৎপাদন কী?[Comilla · 2022]
উত্তর
উৎপাদনের উপকরণ এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে।
92
‘মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ’ – ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। মূলধন মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মানুষের পরিশ্রম দ্বারা অধিক উৎপাদনের উপযোগী করে তোলা হয়। একারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।
93
চলক কাকে বলে?[Sylhet · 2022]
উত্তর
অর্থনীতির বিভিন্ন তত্ত্ব বা ধারণা ব্যাখ্যার ক্ষেত্রে যেসব রাশির মান স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয়, তাদেরকে চলক বলে।
94
উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।[Sylhet · 2022]
উত্তর
উপকরণের দাম যোগানের পরিমাণকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে। উপকরণের দামের সাথে যোগানের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।
উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যার কারণে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। ফলে যোগানের পরিমাণও কমে যায়। বিপরীতক্রমে উপকরণের দাম কমলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, তাই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে যোগান ও বাড়ে। এভাবেই ঋণাত্মকভাবে উপকরণের দাম দ্রব্যের যোগানকে প্রভাবিত করে।
95
চাহিদা বলতে কী বোঝ?[Sylhet · 2022]
উত্তর
কোনো নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা গ্রহণের উদ্দেশ্যে ব্যয় করার ইচ্ছাকেই চাহিদা বলে।
96
ক্রেতার আয় বৃদ্ধি কীভাবে চাহিদা প্রভাবিত করে? ব্যাখ্যা কর।[Sylhet · 2022]
উত্তর
ক্রেতার আয়ের সাথে চাহিদার সমমুখী সম্পর্ক বিদ্যমান। যখন কোনো ক্রেতার দ্রব্যের দাম স্থির থাকা সাপেক্ষে আয় বৃদ্ধি পায় তখন তার ক্রয়ক্ষমতা বেড়ে যায়। তখন ক্রেতার চাহিদাও বাড়ে। আর আয় কমলে চাহিদাও কমে। একটি স্বাভাবিক ভালো জিনিস যা ভোক্তাদের আয় বৃদ্ধির কারণে এর চাহিদা বৃদ্ধি পায়। স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে আয় এবং চাহিদার মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান। তবে নিম্নস্তরের পণ্যে ব্যতিক্রম রয়েছে।
97
উৎপাদন কী?[Chittagong · 2022]
উত্তর
উৎপাদন হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়।
98
ভূমির যোগান বৃদ্ধি করা যায় না কেন?[Chittagong · 2022]
উত্তর
ভূমি প্রকৃতি প্রদত্ত উপাদান তাই ভূমির যোগান বৃদ্ধি করা যায় না।
ভূমি বলতে মাটি বা ভূপৃষ্ঠকে বোঝায়। তবে অর্থনীতিতে উপাদান কাজে ব্যবহৃত সফল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। যেমন ভূপৃষ্ঠ, বাতাস, বৃষ্টিপাত, পাহাড়-পর্বত, নদী, সমুদ্র। এটি মনুষ্য কর্তৃক তৈরি নয় বলে এটির পরিমাণ পরবর্তীতে বাড়ানো যায় না। তাই, ভূমি যোগান সীমাবদ্ধ।
99
গড় ব্যয় কী?[Chittagong · 2022]
উত্তর
কানো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় বায় বলা হয়।
100
দীর্ঘকালে স্থিরব্যয় থাকে না কেন?[Chittagong · 2022]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাই স্থির ব্যয় থাকে না।
স্বল্লকালে উৎপাদন ব্যয়ের মধ্যে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় থাকে। তাই উৎপাদনের সকল ব্যয় পরিবর্তন করা যায় না। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনীয় ব্যয়কে বোঝায়। কারণ দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তা পরিবর্তন ঘটানো যায়। এজন্য দীর্ঘকালে সব ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়ে পরিণত হয়।
স্বল্পকালে উৎপাদন ব্যবস্থায় মোট স্থির ব্যয় (TFC) এবং মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) যোগ করে মোট খরচ (TC) পাওয়া যায়। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যেসব ব্যয় হয় সেগুলোর সমষ্টিই হলো মোট ব্যয়। অর্থাৎ স্থির ব্যয় ও পরিবর্তনীয়।
101
প্রান্তিক উৎপাদন কী?[Barisal · 2022]
উত্তর
অতিরিক্ত এক একক শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে ।
102
মাত্রাগত উৎপাদন কোন উৎপাদন কালের সাথে সম্পর্কিত?[Barisal · 2022]
উত্তর
মাত্রাগত উৎপাদন দীর্ঘকালের উৎপাদনের সাথে সম্পর্কিত।
দীর্ঘকালে উৎপাদনের সব উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের হারকে মাত্রাগত উৎপাদন বলে। দীর্ঘকালে উৎপাদনের সব উপাদান পরিবর্তনশীল। ফলে দীর্ঘকালে সকল উপাদানকে সমানভাবে বাড়ানো যায়। আর এই উপাদানের পরিবর্তন মাত্রাগত উৎপাদনকে প্রভাবিত করে । তাই মাত্রাগত উৎপাদন দীর্ঘকালের সাথে সম্পর্কযুক্ত ।
103
উৎপাদন অপেক্ষক কী?[Barisal · 2022]
উত্তর
কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।
104
শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন?[Barisal · 2022]
উত্তর
শ্রমিকের জীবনীশক্তি যতক্ষণ বিদ্যমান থাকে ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে তাই শ্রম উৎপাদনের জীবন্ত উপকরণ ।
শ্রম ক্ষণস্থায়ী হওয়ায় শ্রমকে সঞ্চয় করা যায় না। যে সময়টি অবহেলায় বা অন্য যেকোনোভাবে অতিবাহিত হয় তা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এছাড়া শ্রম একটি গতিশীল উপাদান। শ্রম বিক্রির জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। অর্থাৎ শ্ৰম সক্রিয় উপকরণ বলে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় ।
105
পরিবর্তনীয় ব্যয় কী?[Sylhet · 2022]
উত্তর
উৎপাদন বৃদ্ধির সাথে যে ব্যয় পরিবর্তনশীল তা পরিবর্তনীয় ব্যয়।
106
“দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না”– ব্যাখ্যা করো ।[Sylhet · 2022]
উত্তর
দীর্ঘকালে সমস্ত ব্যয়ই পরিবর্তনশীল ব্যয় ।
দীর্ঘকালে উৎপাদক চাইলে তার ফার্মের আকার-আকৃতি বা প্রযুক্তিগত পরিবর্তন ঘটাতে পারেন। ফলে কোন ব্যয়ই আর স্থির থাকে না। স্বল্পকালে উৎপাদক তার ইচ্ছামতো উপকরণ বিনিয়োগ বা পরিবর্তন করতে পারে না। কিন্তু দীর্ঘকালে তার পক্ষে এটা সম্ভব এবং দীর্ঘকালে চাইলে ফার্ম বন্ধ করে দেওয়াও সম্ভব, যা স্বল্পকালে সম্ভব না। আর এসব কারণে দীর্ঘকালে ফার্মে স্থির ব্যয় থাকে না ।
107
উৎপাদন বলতে কী বোঝ?[Sylhet · 2022]
উত্তর
প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপগত ও অবস্থার পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে ।
108
মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান—ব্যাখ্যা করো।[Sylhet · 2022]
উত্তর
মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান ।
মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থনীতিতে অকেই মূলধন বলে। এ অর্থে কারখানা ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন । কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়; এটি তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তুলবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।
109
উৎপাদন অপেক্ষক কী?[Chittagong · 2021]
উত্তর
উৎপাদন ও উপকরণের মধ্যে যে কারিগরি সম্পর্ক তাকে উৎপাদন অপেক্ষক বলে।
110
মোট আয় ও প্রান্তিক আয়ের মধ্যে পার্থক্য কী?[Chittagong · 2021]
উত্তর
Missing********************
111
উৎপাদনের উপকরণসমূহ কী?[Chittagong · 2021]
উত্তর
উৎপাদনের উপকরণ চারটি। যথাঃ শ্রম, ভূমি, মূলধন ও সংগঠন।
112
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?[Chittagong · 2021]
উত্তর
দীর্ঘকালে সমস্ত ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়। দীর্ঘকালের উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে তাই স্থির ব্যয় থাকে না।
স্বল্পকালে মোট ব্যয় (STC), মোট ব্যয় (TFC), T মোট পরিবর্তনশীল ব্যয় (TVC)। কিন্তু দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘকালে স্থির ব্যয় শূণ্য ধরা হয়। এজন্য দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাে না।
113
প্রান্তিক আয় কী?[Chittagong · 2021]
উত্তর
অতিরিক্ত এক একক দ্রব্য/ পণ্য বিক্রির ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে।
114
প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কী একই ধারণা?[Chittagong · 2021]
উত্তর
প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় দুটি ভিন্ন ধারণা।
অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। গড় ব্যয় হলে প্রত্যেক একক পরিবর্তনের হার অপরদিকে গড় ব্যয় হল মোট এককের ভাগফল।
115
অর্থনীতিতে বাজার কী?[Chittagong · 2021]
উত্তর
এক বা একাধিক দ্রব্য ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হওয়াকে বাজার বলে।
116
পূর্ণপ্রতিযোগিতা বাজারকে কেন দামগ্রহীতা বলা হয়?[Chittagong · 2021]
উত্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলতে গেলে যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ প্রতিযোগিতায় লিপ্ত থেকে সদৃশ্য কোন পণ্য বা দ্রব্য নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন করে।
এ বাজারে দাম নির্দিষ্ট থাকে। ক্রেতা বা বিক্রেতা কেউই নিজ কার্যকলাপ দ্বারা দাম কে পরিবর্তিত করতে পারে না। ক্রেতা বিক্রেতা সবাইকে এ নির্দিষ্ট দামকে গ্রহণ করতে হয়, তাই এ বাজার ফার্মকে দাম গ্রহীতা বলা যায়।
117
নির্বাচন কী?[Dhaka · 2021]
উত্তর
মানুষের অসীম চাহিদা এবং সীমিত সম্পদের কারণে সকল অভাব পূরণ করা যায় না। তাই একাধিক অভাব থেকেই সর্বোত্তম অভাব বাছাই করাকে নির্বাচন বলা হয়।
118
গড় ব্যয় কি প্রান্তিক ব্যয়ের চেয়ে সবসময় বেশি হয়? লেখ।[Dhaka · 2021]
উত্তর
না। গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের চেয়ে সব সময় বেশি হয় না।
গড় ব্যয় হলো একক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ ব্যয় এবং প্রান্তিক ব্যয় হলো এক একক অতিরিক্ত উৎপাদনের বাড়তি ব্যয় । গড় ব্যয় পারন্তিক ব্যয়ের সমান, এর চেয়ে বড় এবং এর চেয়ে ছোট ও হতে পারে। সব সময় বেশি হয় না।
119
মাত্রাগত উৎপাদন কী?[Dhaka · 2021]
উত্তর
দীর্ঘ কালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎদানের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
120
স্বল্পকালে একটি ফার্মকে কী কী ধরনের ব্যয় নির্বাহ করতে হয় ব্যাখ্যা করা।[Dhaka · 2021]
উত্তর
স্বল্পকালে একটি ফার্মকে স্থায়ী ও পরিবর্তনশীল নির্বাহ করতে হয়।
অর্থনীতিতে স্বল্পকাল বলতে এমন সময়কে বোঝায় যে সময়ে কোন দ্রব্য উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না শুধুমাত্র একটি ছাড়া। এই সময়টুকুতে চাহিদার সাথে সাথে যোগানের পরিবর্তন আনা, উৎপদনের উপকরণের পরিবর্তন আনা সম্ভব হয়ে ওঠে না যার ফলে স্বল্পকালে একটি ফার্মকে স্থির ও পরিবর্তনশীল ব্যয় নির্বাহ করতে হয়।
121
AVC নির্ণয়ের সূত্রটি লেখ।[Barisal · 2021]
উত্তর

122
উৎপাদনের কোন উপকরণকে তুমি সবচেয়ে বেশি গতিশীল মনে কর? ব্যাখ্যা কর।[Barisal · 2021]
উত্তর
শ্রমকে উৎপাদনের সবচেয়ে গতিশীল উপকরণ বলে আমি মনে করি।
শ্রম একস্থান থেকে অন্যস্থান, এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর করা যায় এবং সহজে ও কম সময়ে করা যায় বলে শ্রম সবচেয়ে গতিশীল উপাদান।
123
বাজার কাকে বলে?[Barisal · 2021]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দ্রব্য ক্রেতা বিক্রেতার দরকষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হওয়াকে বাজার বলে।
124
কখন ফার্ম এবং শিল্প একই? ব্যাখ্যা কর।[Barisal · 2021]
উত্তর
একচেটিয়া বাজারে ফার্ম বা শিল্প একই।
সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। দ্রব্য উৎপাদনে একচেটিয়া বাজারে উৎপাদনে একটিমাত্র প্রতিষ্ঠান নিয়োজিত থাকে বলে ফার্ম ও শিল্প একই।
125
পরিবর্তনীয় ব্যয় কাকে বলে?[Barisal · 2021]
উত্তর
উৎপাদনের পরিমাণের পরিবর্তনে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে।
126
মোট আয় রেখা সবসময় ডানদিকে ঊর্ধ্বগামী হয় কি? যুক্তিসহ তোমার মতামত দাও।[Barisal · 2021]
উত্তর
মোট আয় রেখা সব সময় ডানে উর্ধ্বগামী হয় না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা ডানে ঊর্ধ্বগামী হয় কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা সর্বোচ্চ হয়ে নিম্নগামী হয়ে যায়। বাজারভেদে মোট আয় রেখা ভিন্ন হয়।
127
উৎপাদন কী?[Jessore · 2021]
উত্তর
প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে উৎপাদন বলে।
128
ফার্মকে কখন স্থির ব্যয় বহন করতে হয়?[Jessore · 2021]
উত্তর
স্বল্পকালীন উৎপাদনে ফার্মকে স্থির ব্যয় বহন করতে হয়।
স্থির উপকরণের জন্য স্বল্পকালে যে খরচ বহন করতে হয় তাকে স্বল্পকালীন স্থির ব্যয় বলে। যেমন কারখানার ভাড়া, অবচয় ব্যয়, দীর্ঘকালীন মূলধনের জন্য সু্দ, স্থায়ী কর্মচারীদের বেতন, সম্পত্তির উপর দেওয়া কর ইত্যাদি।
129
স্থির ব্যয় কী?[Jessore · 2021]
উত্তর
উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে যে ব্যয়ের এর কোন পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে।
130
দীর্ঘকাল সকল ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা কর।[Jessore · 2021]
উত্তর
দীর্ঘকালে ফার্মের স্থির ব্যয় থাকে না বলে সকল ব্যয় পরিবর্তনশীল।
দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতেই শুধু পরিবর্তনশীল ব্যয় কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালের উৎপাদনের প্রায় সব উপকরণ পরিবর্তন করা যায়।
131
মাত্রাগত উৎপাদন কী?[Jessore · 2021]
উত্তর
দীর্ঘসময়ে উৎপাদন অপেক্ষকে বিবেচিত উপকরণগুলো কোন নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনে যে হারে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
132
শিল্পক্ষেত্রে কী ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর? ব্যাখ্যা কর।[Jessore · 2021]
উত্তর
শিল্প ক্ষেত্রে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে অন্যান্য উপকরণের উৎপাদন ক্ষমতা বাড়ে। উপকরণের দক্ষতা বৃদ্ধির কারণে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব হয়। ফলে গড় ও প্রান্তিক ব্যয় হ্রাস পায় । অতএব বলা যায়, শিল্পক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর।
133
উৎপাদন অপেক্ষক কাকে বলে?[Sylhet · 2021]
উত্তর
উৎপাদনের উপকরণ ও উৎপাদনের পরিমাণ এর মধ্যকার সম্পর্ক কে উৎপাদন অপেক্ষক বলা হয়।
134
গড় স্থির ব্যয় কী শূন্য হতে পারে? ব্যাখ্যা দাও।[Sylhet · 2021]
উত্তর
গড় স্থির ব্যয় শূন্য হতে পারে না।
যে সঞ্চয় ব্যয় উৎপাদন হোক বা না হোক অবশ্যই একটি প্রতিষ্ঠানকে বহন করতে হয় তাকে স্থায়ী বলে।
এ সকল ব্যয় কখনো শূন্য হয় না কারণ এগুলো অবশ্যই বহন করতে হয় তাই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে, গড় স্থায়ী ব্যয় হ্রাস পেলেও শূন্য হয় না।
135
একচেটিয়া বাজার কাকে বলে?[Sylhet · 2021]
উত্তর
যে বাজারে মাত্র একজন উৎপাদনকারী বা ক্রেতা রয়েছে যেকোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে, এককভাবে দাম নির্ধারণ করে এবং দ্রব্যটির নিকট পরিবর্তিত যোগ্য থাকে না তাকে একচেটিয়া বা Monopoly বাজার বলে।
136
একচেটিয়া বাজারে AR রেখা নিম্নগামী হয় কেন?[Sylhet · 2021]
উত্তর
একচেটিয়া বাজার দাম ও যোগান সম্পূর্ণ এককভাবে উৎপাদনকারী নিয়ন্ত্রণ করে, এক্ষেত্রে সে যদি বেশি বিক্রয় করতে চায় তাহলে তা কম দামে বিক্রি করতে হয়। অর্থাৎ যোগান বাড়াতে হলে দাম কমাতে হয়। এ কারণে বেশি বিক্রয় এর কারণ দাম এ দাম কমতে থাকে ফলে গড় আয় ও হ্রাস পায়।
তাই একচেটিয়া বাজারে AR রেখা নিম্নগামী নিম্নগামী।
137
বাজার ভারসাম্য কাকে বলে?[Sylhet · 2021]
উত্তর
বাজারের যে অবস্থায়, যে দাম একটি দ্রব্যের যোগান ও চাহিদার পরিমাণ সমান হয়, তাকে বাজার ভারসাম্য বলে।
138
দাম স্থির থেকে আয় বাড়লে চাহিদা রেখার কোন ধরনের পরিবর্তন ঘটবে?[Sylhet · 2021]
উত্তর
দাম অপরিবর্তিত থাকলে, ভোক্তার আয় বাড়লে চাহিদা বিধি কার্যকর হয় না।
চাহিদা বিধি অনুসারে অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু দাম স্থির অবস্থায় কোন ব্যক্তির আয় বাড়লে সে পূর্বের চেয়ে বেশি ক্রয় করবে, তাই তখন চাহিদা বিধি কার্যকর হয় না।
139
প্রান্তিক ব্যয় কাকে বলে?[Sylhet · 2021]
উত্তর
কোনো দ্রব্যের এক একক উৎপাদন বাড়ালে যে পরিমাণ ব্যয় বৃদ্ধি করতে হয়, তাকে প্রান্তিক ব্যয় বলা হয়।
140
মোট স্থির খরচ রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?[Sylhet · 2021]
উত্তর
মোট স্থির খরচ সব সময় স্থির হয় বিধায়, এর রেখা ভূমি অক্ষের সমান্তরাল।
যে সকল ব্যয় উৎপাদন হোক বা না হোক তা অবশ্যই একটি ব্যবসা প্রতিষ্ঠান কে বহন করতে হয়। তাকে স্থির বা স্থায়ী খরচ বলা হয়।
উৎপাদন যত বৃদ্ধি করা হোক না কেন এ ব্যয় কখনো হ্রাস বা বৃদ্ধি পায় না। তাই এই ব্যয় চিত্রে দেখানো হলে, তা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
141
অর্থ কাকে বলে?[Sylhet · 2021]
উত্তর
অর্থ হলো একটি বিনিয়োগ মাধ্যম যা দ্রব্যের মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। যা একটি দেশের সরকার দ্বারা বৈধভাবে পরিচালিত।
142
অর্থের মূল্যের সাথে দামস্তরের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা কর।[Sylhet · 2021]
উত্তর
অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক বিপরীত, যখন কোন দ্রব্য যে দাম এ কিনা হয় ঔ দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করা হলে, পূর্বের চেয়ে ওই সমপরিমাণ টাকা বিয়ে কম পণ্য কিনতে হয়। ফলে দামস্তর বাড়লে অর্থ মূল্য হ্রাস পায়, ঠিক বিপরীতভাবে দামস্তর কমলে অর্থ মূল্য বৃদ্ধি পায়।
143
ভূমির মালিকের আয়কে কী বলা হয়?[Rajshahi · 2021]
উত্তর
ভূমির মালিকের আয়কে খাজনা বলা হয়।
144
শ্রমিক কেন তার ভ্রমকে সঞ্চয় করে রাখতে পারে না-ব্যাখ্যা কর।[Rajshahi · 2021]
উত্তর
শ্রম ক্ষণস্থায়ী বিদায় একজন শ্রমিক তার শ্রম সঞ্চয় করতে পারে না।
শ্রম কখনো সঞ্চয় রাখা যায় না। শ্রম যদি একক সময়ের সাথে অতিবাহিত হয় তাহলে এর মূল্য পাওয়া যায় না । যেমন একজন শ্রমিক একদিন ছুটি নিয়ে বাসায় বিশ্রাম নিলে ওই সময়টায় সে কোন পারিশ্রমিক পাবে না বরং তার নষ্ট হবে । তাই শ্রমকে সঞ্চয় করা যায় না।
145
মাত্রাগত উৎপাদন কী?[Rajshahi · 2021]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমানের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
146
সংগঠনকে উৎপাদন ব্যবস্থার কান্ডারি বলা হয় কেন?[Rajshahi · 2021]
উত্তর
যে ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে ব্যবসায় পরিচালনা করে তাকে উদ্যোক্তা বলে। কোন উদ্যোক্তা উদ্যোগ গ্রহণপূর্বক ভূমি,শ্রম ও মূলধন একত্র করে এগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত সকল কাজ উদ্যোক্তাকে করতে হয়। তাই সংগঠনকে উৎপাদন ব্যবস্থার কান্ডারী বলা হয়।
147
উৎপাদন অপেক্ষক কী?[Rajshahi · 2021]
উত্তর
কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে ।
148
উৎপাদন ক্ষেত্রে দীর্ঘকাল ধারণা ব্যাখ্যা করো । [Rajshahi · 2021]
উত্তর
উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে এমন মেয়াদকে বোঝায়, যে সময়ে উৎপাদনের সব উপাদানই পরিবর্তনশীল হয় ।
অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময়কে (যেমন: ৫ বছর বা ৭ বছর) নির্দেশ করে না। বরং তা এমন সময়কে বোঝায়, যেই সময়ের মধ্যে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সব উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘমেয়াদ হলো এমন সময় যখন নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য। এসময়ে কোনো স্থির ব্যয় থাকে না। সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয় বলে বিবেচিত।
149
মাত্রাগত উৎপাদন কী?[Mymensingh · 2021]
উত্তর
দীর্ঘকালের উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
150
মূলধনকে কেন উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়?[Mymensingh · 2021]
উত্তর
মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। যেমন- কারখানা, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি।
এগুলো মনুষ্যসৃষ্ট যা উৎপাদন কাছে ব্যবহৃত হয়। কিন্তু প্রাকৃতিক সম্পদ মূলধন নয়। এটি তখনই মূলধন হিসেবে গণ্য হয় যখন মানুষ চেষ্টা ও শ্রম দ্বারা একে উৎপাদনের উপযোগী করে তুলবে।
মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপকরণ।
151
উৎপাদন অপেক্ষক কী?[Mymensingh · 2021]
উত্তর
উৎপাদন ও উৎপাদনের উপকরণ এর মধ্যকার সম্পর্কে উৎপাদন অপেক্ষক বলা হয়।
152
স্থির মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় নির্ণয় কর।[Mymensingh · 2021]
উত্তর
উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত সব উৎপাদন উপকরণ নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হলে উৎপাদনে যদি একই অনুপাতে বৃদ্ধি পায় তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলা হয়।
যখন কোন উৎপাদনের উপকরণ দ্বিগুণ বৃদ্ধি করা হলে যদি উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি পায় তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলা হয়। যেমন – (L,K) = Q ; L এবং K কে কোন অনুপাতে বাড়ানো হলে ‘Q’ উৎপাদন ও ঐ অনুপাতে বৃদ্ধি পাবে।
153
উৎপাদনের উপকরণ কী কী?[Comilla · 2021]
উত্তর
উৎপাদনের প্রধান উপকরণ ৪টি। যথা—
- ভূমি
- শ্রম
- মূলধন ও
- সংগঠন
154
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?[Comilla · 2021]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সব উপকরণ পরিবর্তনশীল বলেই স্থির ব্যয় থাকে না ।
দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে । কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।
155
মাত্রাগত উৎপাদন কী?[Comilla · 2021]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে ।
156
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না কেন?[Comilla · 2021]
উত্তর
অর্থনীতিতে স্বল্পকাল বলতে এমন সময়কে বোঝায়, যে সময়ে ন্যূনতম একটি উপকরণ স্থির থাকে।
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না। উৎপাদন ব্যবস্থায় এমন কিছু উপকরণ থাকে, যেগুলো স্বল্পকালে পরিবর্তন করা যায় না। অর্থাৎ, স্বল্পকালে ন্যূনতম একটি উপকরণ স্থির থাকে। আর উৎপাদন ও উপকরণের এরূপ সম্পর্ককেই স্বল্পকলীন উৎপাদন অপেক্ষক বলে। মূলত, এ কারণেই এ ধরনের অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন করা যায় না।
157
স্থির খরচ কী?[Dinajpur · 2021]
উত্তর
কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অব্যক্ত বা অপ্রকাশিত ব্যয় বহন করে, তাদের সমষ্টিকে স্থির খরচ বলে।
158
‘মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়’- ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]
উত্তর
মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান।
মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থনীতিতে তাকেই মূলধন বলে। এ অর্থে কারখানা, ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক – উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়; এটি তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তুলবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।
159
প্রান্তিক ব্যয় কী?[Dhaka · 2019]
উত্তর
কোনো দ্রব্যের উৎপাদন অতিরিক্ত এক একক বৃদ্ধি করলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে।
160
উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে কী বোঝ?[Dhaka · 2019]
উত্তর
উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে এমন মেয়াদকে বোঝায় যে সময়ে উৎপাদনের সকল উপাদানই পরিবর্তনশীল হয়। অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময়কে (যেমন: ৫ বছর বা ৭ বছর) নির্দেশ করে না। বরং তা এমন সময়কে বোঝায়,যেই সময়ের মধ্যে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সকল উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘমেয়াদ হলো এমন সময় যখন নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সকল উপকরণ পরিবর্তনযোগ্য। এসময়ে কোনো স্থির ব্যয় থাকে না।
161
উৎপাদন অপেক্ষক কাকে বলে?[Rajshahi · 2019]
উত্তর
উদ্দীপক হতে AC রেখা অঙ্কন করে, এর আকৃতির ওপর মন্তব্য করো।
162
‘দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2019]
উত্তর
অর্থনীতিতে দীর্ঘকাল বলতে এমন সময়কে বোঝায় যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব। ফলে স্থির ব্যয় পরিলক্ষিত হয় না।
স্বল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় (Fixed Cost) ও পরিবর্তনীয় ব্যয় (Variable Cost) উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন: স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয় স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।
163
গড় ব্যয় কী?[Barisal · 2019]
উত্তর
কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয়, তাকে গড় ব্যয় বলা হয়।
164
স্থির ব্যয় কেন দীর্ঘকালে থাকে না?[Barisal · 2019]
উত্তর
দীর্ঘকালে সব ধরনের ব্যয়ই পরিবর্তনশীল বলে স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে না।
স্বল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় (Fixed Cost) ও পরিবর্তনীয় ব্যয় (Variable Cost) উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে বোঝানো হয়। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।
165
প্রান্তিক উৎপাদন কী?[Dinajpur · 2019]
উত্তর
অতিরিক্ত এক একক উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উৎপাদন বলে।
166
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না কেন?[Dinajpur · 2019]
উত্তর
স্বল্পকালে ন্যূনতম একটি উপকরণ স্থির থাকে তাই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না। উৎপাদন ব্যবস্থায় এমন কিছু উপকরণ থাকে, যেগুলো স্বল্পকালে পরিবর্তন করা যায় না। অর্থাৎ স্বল্পকালে ন্যূনতম একটি উপকরণ স্থির থাকে। আর উৎপাদন ও উপকরণের এরূপ সম্পর্ককেই স্বল্পকলীন উৎপাদন অপেক্ষক বলে। মূলত এ কারণেই এ ধরনের অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন করা যায় না।
167
মাত্রাগত উৎপাদন কী?[Comilla · 2019]
উত্তর
অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে উপকরণ ব্যবহারের মাত্রায় পরিবর্তন আনার দরুন উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন ।
168
সর্বদা AC > AVC হয় কেন?[Comilla · 2019]
উত্তর
সর্বদা AC > AVC হয়। অর্থাৎ গড় ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয়ের তুলনায় বেশি হয়। স্বল্পকালে গড়ব্যয় (AC) = গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) + গড় স্থির ব্যয় (AFC)। এক্ষেত্রে AFC = 0 হতে পারে না। যেহেতু AFC ≠ 0 সুতরাং গড় ব্যয় AC অবশ্যই গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) এর তুলনায় বড় হবে। তাই AC > AVC হয়
169
কোন উৎপাদন বিধিতে MP রেখা ভূমি অক্ষের সমান্তরাল?[Jessore · 2019]
উত্তর
সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে MP রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
170
স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কী কী?[Jessore · 2019]
উত্তর
ফার্মের উৎপাদন বাড়লে, কমলে বা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ফার্মকে যেসব ব্যয় বহন করতেই হয় এবং যা কমবেশি করা যায় না তার সমষ্টিকে মোট স্থির ব্যয় বলে। স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো হলো— কারখানার ভাড়া, অবচয় ব্যয়, দীর্ঘকালীন ঋণের সুদ, স্থায়ী কর্মচারীদের বেতন ইত্যাদি স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত
171
গড় ব্যয় কী?[Sylhet · 2019]
উত্তর
উৎপাদন ক্ষেত্রে মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যয় বলে ।
172
মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?[Sylhet · 2019]
উত্তর
উৎপাদনে যে ব্যয় উৎপাদন বাড়া বা কমার সাথে কোনো সম্পর্ক নেই সেই ব্যয়কে স্থির ব্যয় বলে। উৎপাদন যাই হোক না কেন স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না একই থাকে তাই মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় ।

চিত্রে দেখা যায়, মোট স্থির ব্যয় রেখা TFC ভূমি অক্ষের সমান্তরাল ।
173
ঢাল কী?[Barisal · 2019]
উত্তর
স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিবর্তন হয়, তার অনুপাত যদি রেখার মাধ্যমে পরিমাপ করা হয় তাই হলো ঐ রেখার ঢাল ।
174
চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল?[Barisal · 2019]
উত্তর
না, চাহিদা শুধুমাত্র দামের ওপর নির্ভরশীল নয়। দাম ছাড়াও সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ভোক্তার আয়, সময়কাল, জনসংখ্যা, দামের ভবিষ্যৎ গতি, ভোক্তার পছন্দ, অভ্যাস, রুচি ইত্যাদি দ্বারা চাহিদা প্রভাবিত যা পরিবর্তিত হয়।
175
প্রান্তিক ব্যয় কাকে বলে?[Dhaka · 2018]
উত্তর
উৎপাদনক্ষেত্রে অতিরিক্ত এক একক উৎপাদন বৃদ্ধি করলে যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পায়, তাকে প্রান্তিক ব্যয় বলে।
176
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR MR হয় কেন?[Dhaka · 2018]
উত্তর
সাধারণত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম স্থির থাকে বলে AR = MR হয়।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয়-বিক্রয় করতে পারে। ফলে কোনো একজন ক্রেতার পক্ষে পণ্যের বাজার চাহিদা রেখার স্থান পরিবর্তন করা সম্ভব নয়। আবার একজন বিক্রেতা পণ্যের মোট যোগানের একটি নগণ্য অংশ উৎপাদন করে। ফলে তার পক্ষে পণ্যের বাজার যোগান রেখা প্রভাবিত করা সম্ভব নয়। দ্রব্যমূল্য বাজার চাহিদা ও বাজার যোগান রেখা দ্বারা নির্ধারিত হয়। কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এই মূল্য পরিবর্তন করা সম্ভব নয়। এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের গড় আয় (AR) এবং প্রান্তিক আয় (MR) সমান হয়।
177
উৎপাদন কী?[Rajshahi · 2018]
উত্তর
বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা যার বিনিময় মূল্য আছে তাকে উৎপাদন বলে।
178
একচেটিয়া বাজারে AR ও MR সমান হয় না কেন? [Rajshahi · 2018]
উত্তর
মূলত একচেটিয়া কারবারে বিক্রেতা বা উৎপাদক দাম পরিবর্তন করে বাজারে যোগান হ্রাস বা বৃদ্ধি করতে পারে বলে এ বাজারে প্রান্তিক আয় (MR) ও গড় আয় (AR) বা দাম সমান হয় না; বরং AR>MR হয়। একচেটিয়া কারবারে মোট আয় (TR) বৃদ্ধি করার লক্ষ্যে দাম কমালে AR ও MR হ্রাস পায়। তবে গড় আয় যে হারে হ্রাস পায় প্রান্তিক আয় তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। অর্থাৎ একচেটিয়া কারবারে AR ও MR রেখা উভয় নিম্নগামী হলেও MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। এজন্যই এ বাজারে AR ও MR সমান হয় না।
179
নির্দেশমূলক অর্থব্যবস্থা কী?[Dhaka · 2017]
উত্তর
নির্দেশমূলক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়।
180
অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কেন?[Dhaka · 2017]
উত্তর
সমাজে অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় নির্বাচন সমস্যা দেখা দেয়। মানুষের অভাব অসীম। কিন্তু এই অভাব পূরণে সম্পদ সীমিত। তাই কোনো নির্দিষ্ট সময়ে সকল অভাব একসাথে পূরণ করা যায় না। আবার সকল অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোনো অভাব আগে এবং কোনো অভাব পরে পূরণ করতে হয়। এভাবেই মূলত, অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।
181
অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?[Dhaka · 2017]
উত্তর
অর্থনীতিতে উৎপাদনের অর্থ হলো কোনো বস্তু সৃষ্টি নয় বরং বস্তুর অতিরিক্ত উপযোগ সৃষ্টি- যে উপযোগের বিনিময় মূল্য আছে। যেমন- গাছের কাঠ দিয়ে চেয়ার, টেবিল ইত্যাদি তৈরির মাধ্যমে কাঠের উপযোগ তৈরি হয়।
182
‘মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান’- ব্যাখ্যা করো।[Dhaka · 2017]
উত্তর
মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান।
মানুষের শ্রমের দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকেই অর্থনীতিতে মূলধন বলে। এ অর্থে কারখানা ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ এগুলো মনুষ্যসৃষ্ট এবং এগুলো সরাসরি ভোগ করা যায় না তবে মানুষ তার বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করতে পারে। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়; এটি তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তুলবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।
183
অর্থনীতিতে বাজার কী?[Dhaka · 2017]
উত্তর
অর্থনীতিতে বাজার বলতে এক বা একাধিক অঞ্চলের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াকে বোঝায়।
184
একচেটিয়া বাজারে ফার্মকে ‘দাম সৃষ্টিকারী’ বলা হয় কেন?[Dhaka · 2017]
উত্তর
একচেটিয়া বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী (Price Maker) বলা হয়, কারণ ফার্ম তার ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে।
একচেটিয়া বাজারে বিক্রয়যোগ্য দ্রব্যটি কেবল একটি ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই ফার্মটি তার ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ করতে পারে। এজন্যই একচেটিয়া বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়।
185
ব্যষ্টিক অর্থনীতি কী?[Rajshahi · 2017]
উত্তর
অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতির অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
186
“সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ।”- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]
উত্তর
মানুষের প্রধান অর্থনৈতিক সমস্যাসমূহ হলো: কী উৎপাদন করতে হবে, কীভাবে তা করতে হবে এবং কার জন্য তা করতে হবে। এ সমস্যাসমূহ উদ্ভবের কারণ হলো মানুষের অফুরন্ত অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। সম্পদ যদি অসীম হতো তবে মানুষের জন্য সব কিছুই উৎপাদন করা যেত এবং কোনো সমস্যা থাকত না। তাই বলা যায়, সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ।
187
চলক কী?[Rajshahi · 2017]
উত্তর
গণিতশাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তিত হয় সেগুলোকে চলক বলে।
188
ঋতু পরিবর্তন চাহিদাকে কীভাবে প্রভাবিত করে?- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]
উত্তর
ঋতু পরিবর্তন চাহিদাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। কোনো দ্রব্যের নিজস্ব দাম ছাড়াও অন্যান্য যেসব বিষয় দ্বারা তার চাহিদা প্রভাবিত হয় তার মধ্যে ঋতু পরিবর্তন অন্যতম। শীতকালে বরফের দাম একই থাকা সত্ত্বেও তার চাহিদা হ্রাস পায়। গ্রীষ্মকালে উল ও পশমী জাতীয় পোশাকের চাহিদা হ্রাস পায়। বর্ষাকালে ছাতার চাহিদা বৃদ্ধি পায়। তাই বলা যায়, ঋতু পরিবর্তন কোনো জিনিসের উপযোগ বাড়িয়ে বা কমিয়ে তার চাহিদাকে প্রভাবিত করে।
189
ঢাল কাকে বলে?[Rajshahi · 2017]
উত্তর
কোনো অপেক্ষকের দুটি সম্পর্কিত চলকের মধ্যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে।
190
উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ কীভাবে সম্পর্কিত?[Rajshahi · 2017]
উত্তর
উপকরণের দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক বিপরীত। কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে উপকরণের প্রয়োজন পড়ে। এ জন্য উৎপাদনকারীকে তা সংগ্রহ ও তার জন্য ব্যয় করতে হয়। উপকরণের দাম বাড়লে তাই তার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। ফলে দ্রব্যের দাম স্থির থাকলেও উৎপাদন তথা যোগানের পরিমাণ কমে যায়। আবার বিপরীত অবস্থায় যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এ প্রেক্ষিতে বলা যায় যে, উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ সরাসরি বিপরীতভাবে সম্পর্কিত।
191
পরিবর্তনীয় ব্যয় কী?[Rajshahi · 2017]
উত্তর
ফার্মের উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যেসব ব্যয় পরিবর্তিত হয় সেগুলোই হলো পরিবর্তনীয় ব্যয়।
192
উৎপাদনকারীকে কখন স্থির খরচ (FC) বহন করতে হয়?[Rajshahi · 2017]
উত্তর
উৎপাদনকারীকে স্বল্পকালে স্থির খরচ (FC) বহন করতে হয়। কোনো ফার্মের মোট খরচ হলো, মোট স্থির খরচ ও মোট পরিবর্তনীয় খরচের সমষ্টি। স্বল্পকালে ফার্ম যখন উৎপাদনে নিয়োজিত থাকে তখন তাকে এ দু’ধরনের খরচই মেটাতে হয়। কিন্তু কোনো কারণে ফার্ম স্বল্প সময়ের জন্য উৎপাদন বন্ধ রাখলে তাকে আর পরিবর্তনীয় খরচ মেটাতে হয় না, কেবল স্থির খরচই মেটাতে হয়। সুতরাং কেবল স্বল্পকালে কিছু সময়ের জন্য ফার্ম উৎপাদন বন্ধ রাখলেও তাকে স্থির খরচ (FC) বহন করতে হয়।
193
উৎপাদন কী?[Dinajpur · 2017]
উত্তর
যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে উৎপাদন (production) বলে।
194
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান কি স্থির? ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]
উত্তর
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান স্থির থাকে না; ন্যূনতম একটি উপাদানের পরিবর্তন হয়। যে উৎপাদন অপেক্ষকে কিছু উপাদান স্থির থেকে এক বা একাধিক উপাদান পরিবর্তন করা যায়, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন- একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখানে মূলধন স্থির থেকে শ্রমের পরিবর্তন দেখানো হয়েছে। তাই বলা যায়, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সকল উপাদান স্থির থাকে না।
195
অর্থ কী?[Dinajpur · 2017]
উত্তর
যা বিনিময়ের সাধারণ মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত সকলের নিকট গ্রহণযোগ্য হয় তাকে অর্থ বলা হয়।
196
জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস পায়- ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]
উত্তর
অর্থের চাহিদা ও আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান থাকায় জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চায়, তাকে অর্থের চাহিদা বলে। এখন জনগণের আয় বৃদ্ধি পেলে নগদ লেনদেনের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ, লেনদেন- জনিত অর্থের চাহিদা বেড়ে যায়। আবার মানুষ ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবিলা করার জন্যও অর্থ জমা রাখে। তাই আয় বেশি হলে সতর্কতামূলক অর্থের চাহিদাও বাড়ে। কাজেই বলা যায়, জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়।
197
অর্থের মূল্য কী?[Dinajpur · 2017]
উত্তর
একটি নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে।
198
চাহিদা আমানত হচ্ছে ব্যাংক মুদ্রা- ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]
উত্তর
বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা-পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট আমানত বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, ডেবিট বা ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করা হয়। একে ব্যাংক মুদ্রা বলে। আর চাহিদা আমানত হলো এমন আমানত যার অর্থ চাহিবা মাত্র উত্তোলন করা যায়। এই আমানত ব্যবহার করে গ্রাহক ব্যাংকের মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করতে পারেন। তাই চাহিদা আমানতকে ব্যাংক মুদ্রা হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ, চাহিদা আমানত হচ্ছে ব্যাংক মুদ্রা।
199
মাত্রাগত উৎপাদন কাকে বলে?[Comilla · 2017]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
200
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই হয় কেন?[Comilla · 2017]
উত্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদিত পণ্যের দাম নির্দিষ্ট থাকায় গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই হয়।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে কেনাবেচা করে। এ বাজারে উৎপাদিত পণ্যের মোট চাহিদা ও যোগানের সমতা দ্বারা দাম নির্ধারিত হয়। ক্রেতা-বিক্রেতা কেউই নির্ধারিত দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। দাম (P) = গড় আয় (AR) হওয়ায় এ বাজারে গড় আয় সব সময় একই থাকে, ফলে MR-ও একই হয়। এজন্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই হয়।
201
মাত্রাগত উৎপাদন কী?[Jessore · 2017]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন (Returns to Scale) বলে।
202
দীর্ঘকালে মোট স্থির ব্যয় থাকে না কেন?[Jessore · 2017]
উত্তর
অর্থনীতিতে দীর্ঘকাল বলতে এমন সময়কে বোঝায় যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব।
স্বল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় (Fixed Cost) ও পরিবর্তনীয় ব্যয় (Variable Cost) উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন ঘটতে পারে। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না; সবই পরিবর্তনশীল ব্যয়ে পরিণত হয়।
203
উৎপাদন কী?[Barisal · 2017]
উত্তর
মানুষ নিজের বুদ্ধিমত্তা ও কারিগরি জ্ঞান খাটিয়ে বস্তুর মধ্যে যে নতুন উপযোগ সৃষ্টি করে তাকে অর্থনীতিতে উৎপাদন বলে।
204
অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?[Barisal · 2017]
উত্তর
অর্থনীতিতে স্বল্পকাল বলতে সেই সময়কে বোঝায় যখন স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণগুলোর সমন্বিত প্রয়োগের ওপর উৎপাদন নির্ভরশীল হয়। স্বল্পকালে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তবে উৎপাদনে নিয়োজিত বিভিন্ন পরিবর্তনশীল উপকরণের জন্য ফার্ম ব্যয় করে থাকে, যা পরিবর্তনশীল ব্যয় নামে পরিচিত।
পক্ষান্তরে, দীর্ঘকাল হলো এমন একটি সময় যখন নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সকল উপকরণই পরিবর্তনযোগ্য। এ সময়ে ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যেকোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। দীর্ঘমেয়াদে স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে না।
205
মাত্রাগত উৎপাদন কী?[Chittagong · 2017]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বা Returns to Scale বলে।
206
শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন?[Chittagong · 2017]
উত্তর
শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে উৎপাদনে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচনের সুবিধা পাওয়া যায়। উৎপাদন যতই বাড়ানো হয় ততই স্থির উপকরণগুলোর সাথে পরিবর্তনীয় উপকরণগুলোর সমন্বয় ঘটে, যন্ত্রপাতি ও শ্রমিকের পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার সম্ভব হয়, কম দামে কাঁচামাল ও পরিবহণ সুবিধা পাওয়া যায়। ফলে একক প্রতি উৎপাদন খরচ (AC) হ্রাস পায় ও ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন সুবিধা অর্জিত হয়। কিন্তু কল-কারখানার আয়তন ও উৎপাদন সীমাহীনভাবে বৃদ্ধি করা সম্ভব নয়। তাই নির্দিষ্ট সময়ের পর শ্রম ও মূলধন অধিক পরিমাণে বিনিয়োগ করলেও উৎপাদন ক্রমবর্ধমান হারে না বেড়ে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। এ কারণেই, শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না।
207
অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?[Sylhet · 2017]
উত্তর
কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে।
208
শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?[Sylhet · 2017]
উত্তর
অর্থনীতিতে শ্রমই একমাত্র উপাদান নয়, উৎপাদনের উপাদান হলো চারটি; যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
কোনো কিছুর উৎপাদন প্রক্রিয়ায় এ চারটি উপাদানই কম-বেশি কাজে লাগে। ধান ফলাতে গেলে ভূমি বেশি এবং অন্যান্য উপাদান কম লাগে। জামা সেলাই করতে গেলে শ্রম বেশি ও মূলধন কম লাগে। আবার কেবল শ্রম ব্যয় করে মাছ ধরা যায় না, তার জন্য লাগে পুকুর, জাল ও অভিজ্ঞ জেলে। কাজেই শ্রমকেই উৎপাদনের একমাত্র উপাদান বলা যাবে না।
