Civics 2nd – A,B S – CH 8

01 বাংলাদেশে কত সালে প্রথম সংসদ নির্বাচন হয়? [নটরডেম কলেজ · 2026]

উত্তর বাংলাদেশে ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচন হয়।

02 সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়? [নটরডেম কলেজ · 2026]

উত্তর ভোটাধিকার যখন সকল শ্রেণি, পেশা, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকে, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়। এতে আইনে স্বীকৃত যোগ্যতাসম্পন্ন যেকোনো ব্যক্তি ভোটার হবে এবং ভোট দিতে পারবে। আধুনিক বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে এরূপ ভোটাধিকার চালু আছে।

03 সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাটর্নি জেনারেল।

04 কমনওয়েলথ বলতে কী বোঝ? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন হলো কমনওয়েলথ। অর্থাৎ পূর্বে যেসব অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেসব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ নামে একটি রাষ্ট্র সংস্থা। তবে কোনো রাষ্ট্র ইচ্ছা করলে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ নাও করতে পারে। ব্রিটেনের রাজা বা রানী কমনওয়েলথ-এর প্রধান। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।

05 বাংলাদেশে কখন প্রথম সংসদ নির্বাচন হয়? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]

উত্তর বাংলাদেশে প্রথম’ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয়।

06 বাংলাদেশের প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা কর। [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]

উত্তর যে নির্বাচন প্রক্রিয়ায় প্রাপ্তবয়স্ক নাগরিক সরাসরি ভোটদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেন তাকে প্রত্যক্ষ ভোট পদ্ধতি বলে। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ, (রাষ্ট্রপতি ও সংরক্ষিত মহিলা আসন ব্যতীত) এই পদ্ধতিতে নির্বাচিত হন।

07 কত বছর বয়সে বাংলাদেশে একজন নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন? [চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর বাংলাদেশে একজন নাগরিক ১৮ বছর বয়সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

08 নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। [চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন ‘শাসনব্যবস্থা। এর অন্য একটি বৈশিষ্ট্য হলো, এই সরকার মূলত একটি নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় যার একমাত্র উদ্দেশ্য থাকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা।

09 বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]

উত্তর ১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

10 পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]

উত্তর পরোক্ষ গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে নাগরিকগণ সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ না করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। আধুনিক রাষ্ট্রসমূহের আয়তন বিশাল এবং জনসংখ্যা অনেক বেশি হওয়ায় সকল নাগরিকের পক্ষে সরাসরি শাসনকাজে অংশ নেওয়া সম্ভব হয় না। এ ব্যবস্থায় নাগরিকগণ নির্দিষ্ট সময়ের জন্য ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেন এবং সেই প্রতিনিধিরাই আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনা করেন। যদি প্রতিনিধিরা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের পরিবর্তন করতে পারে। একে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রও বলা হয়।

11 বাংলাদেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

12 সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর যখন ধর্ম-বর্ণ, ধনী-গরিব, নারী-পুরুষ, গুণ বা উপযুক্ততা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়।
সর্বজনীন ভোটাধিকার আধুনিক গণতন্ত্রের আদর্শ। বাংলাদেশে ভোটাধিকারের ক্ষেত্রে সর্বজনীন ভোটাধিকারের নীতি মেনে চলা হয়। বাংলাদেশ সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলা হয়েছে।

13 OIC-এর পূর্ণরূপ কী? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর ‘OIC’-এর পূর্ণরূপ হলো Organisation of Islamic Cooperation |

14 বৈদেশিক নীতি বলতে কী বোঝায়? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর যে নীতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয় তাই বৈদেশিক নীতি। বর্তমানে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। তাই সব রাষ্ট্রই কোনো না কোনো বিষয়ে অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল। এজন্য এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক স্থাপিত হয়। সাধারণভাবে যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এ সম্পর্ক স্থাপিত হয় তাই হচ্ছে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা হলো- সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়।

15 নির্বাচন কী? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর যে প্রক্রিয়ায় নাগরিকগণ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করে তাকে নির্বাচন বলে।

16 ‘এক ব্যক্তি এক ভোট’ নীতি জনপ্রিয় কেন? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর ‘এক ব্যক্তি এক ভোট’ নীতি রাজনৈতিক সমতা নিশ্চিত করে বলে এটি অত্যন্ত জনপ্রিয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা সমান। এই নীতি অনুযায়ী একজন নাগরিকের সামাজিক বা অর্থনৈতিক অবস্থান যাই হোক না কেন, নির্বাচনে তার ভোটের মূল্য অন্য সবার সমান। এটি সমাজে সাম্য প্রতিষ্ঠা করে এবং কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণির আধিপত্য রোধ করে জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে সাহায্য করে।

17 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।

18 বাংলাদেশের বৈদেশিক নীতির একটি বৈশিষ্ট্য বর্ণনা করো। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্য হলো-“সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়”। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ঘোষণা দেন। বাংলাদেশের বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং সমতা বজায় রাখা। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল এবং অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী।

19 দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? [Dhaka · 2017]

উত্তর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

20 নির্বাচকমণ্ডলী বলতে কী বোঝ? [Dhaka · 2017]

উত্তর প্রার্থী বাছাইয়ের জন্য যারা প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে নির্বাচকমণ্ডলী বলে।
নির্বাচকমণ্ডলী বা ভোটাররাই হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের জন্য যোগ্য বিচারক। বাংলাদেশে ১৮ বছর বয়স্ক যারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে তাদেরকে ভোটার বা নির্বাচকমণ্ডলী বলা হয়।

21 সর্বজনীন ভোটাধিকার কাকে বলে? [Comilla · 2017]

উত্তর নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শিক্ষিত-অশিক্ষিত, গ্রাম-শহর, ধনী-গরীব, পেশা নির্বিশেষে প্রাপ্ত বয়স্ক সকল নাগরিকের ভোটাধিকার প্রাপ্তিকেই সর্বজনীন ভোটাধিকার বলে।

22 নির্বাচনে কেন নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন? [Comilla · 2017]

উত্তর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক শাসন পরিচালিত। নাগরিকগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নিবার্চন করে আইন প্রণয়ন এবং সরকার পরিচালনায় অংশ্রহণ করে থাকে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন পরিচালনা করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।

23 সর্বজনীন ভোটাধিকার কাকে বলে? [Chittagong · 2017]

উত্তর নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শিক্ষিত-অশিক্ষিত, গ্রাম-শহর, ধনী-গরীব, পেশা নির্বিশেষে প্রাপ্ত বয়স্ক সকল নাগরিকের ভোটাধিকার প্রাপ্তিকেই সর্বজনীন ভোটাধিকার বলে।

24 নির্বাচনে কেন নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন? [Chittagong · 2017]

উত্তর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক শাসন পরিচালিত। নাগরিকগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নিবার্চন করে আইন প্রণয়ন এবং সরকার পরিচালনায় অংশ্রহণ করে থাকে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন পরিচালনা করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।

25 দুর্নীতি দমন কমিশন কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর

দুর্নীতি দমন কমিশন ২০০৪ প্রতিষ্ঠিত হয়। 26

নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর। উত্তর একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন নির্বাচন কমিশনের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন। এটি একটি সাংবিধানিক পদ। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলি নির্ধারিত হবে।

27 বাংলাদেশে এ পর্যন্ত কতটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?

উত্তর বাংলাদেশে এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 28

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ২টি বৈশিষ্ট্য আলোচনা কর। উত্তর

বাংলাদেশের নির্বাচনের অন্যতম দুটি বৈশিষ্ট্য সর্বজনীন ভোটাধিকার ও গোপন ভোেট পদ্ধতি সম্পর্কে নিচে বর্ণনা করা হলো-
১. সার্বজনীন ভোটাধিকার: বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সার্বজনীন ভোটাধিকার। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স্ক নাগরিকের ভোেটদানের অধিকার রয়েছে।
২. গোপন ভোট পদ্ধতি: ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। ভোেট নাগরিকের পবিত্র আমানত। তাই বাংলাদেশে গোপন ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোেট প্রদানের ব্যবস্থা রয়েছে। ফলে প্রত্যেকে সকল প্রকার ভয়ভীতি ও চাপমুক্ত থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে। 29 ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

30 “ভাগ কর, শাসন কর”- নীতি বলতে কী বোঝায়? উত্তর

বাংলার ইতিহাসে ‘ভাগ কর ও শাসন কর’ একটি অনন্যসাধারণ উল্লেখযোগ্য ঘটনা। এ নীতি উপমহাদেশে ব্রিটিশ শাসনকে অপরিহার্য করে তোলা ও কায়েম করে রাখার গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে ব্যবহৃত হয়। ‘ভাগ কর ও শাসন কর’ দ্বারা মূলত ব্রিটিশ সরকারের মুসলিম- হিন্দু দুটি বৃহৎ সম্প্রদায়কে বিভক্ত করে শাসন করার কূটকৌশলকে বোঝায়। এ নীতির অন্যতম মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে এদের সম্ভাব ও সম্প্রীতি নষ্ট করে বিরোধ স্থায়ী করা। 31

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে।

32 প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? ব্যাখ্যা কর।

উত্তর জনগণ যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। এতে প্রতিনিধি নির্বাচনে মধ্যস্থতাকারী কেউ থাকে না। বাংলাদেশের সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান প্রভৃতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। 33

কোন সংস্থা বা সংগঠন বাংলাদেশের সকল পর্যায়ে নির্বাচন পরিচালনা করে থাকে? উত্তর

নির্বাচন কমিশন বাংলাদেশের সকল পর্যায়ে নির্বাচন পরিচালনা করে থাকে। 34 নির্বাচনের দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর বাংলাদেশের নির্বাচনের অন্যতম দুটি বৈশিষ্ট্য সর্বজনীন ভোটাধিকার ও গোপন ভোেট পদ্ধতি সম্পর্কে নিচে বর্ণনা করা হলো-
১. সার্বজনীন ভোটাধিকার : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সার্বজনীন ভোটাধিকার। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স্ক নাগরিকের ভোটদানের অধিকার রয়েছে।
২. গোপন ভোট পদ্ধতি: ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। ভোেট নাগরিকের পবিত্র আমানত। তাই বাংলাদেশে গোপন ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোেট প্রদানের ব্যবস্থা রয়েছে। ফলে প্রত্যেকে সকল প্রকার ভয়ভীতি ও চাপমুক্ত থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে।

35 অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর

অষ্টম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ১ অক্টোবর। 36

নির্বাচকমণ্ডলী বলতে কী বোঝায়? উত্তর জনগণের মধ্যে বয়োপ্রাপ্ত ও যোগ্যতা অর্জনকারী সকল ভোটারকে সমষ্টিগতভাবে নির্বাচকমণ্ডলী বলে। নির্বাচকমণ্ডলীর ভোটাধিকারের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ইচ্ছা-অনিচ্ছার বহিঃপ্রকাশ ঘটে। জনগণ যা চায় নির্বাচকমণ্ডলী তার বিপরীত কিছু করতে পারে না। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তের মধ্য দিয়ে। নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্ত নাগরিকদের ইচ্ছার দ্বারা প্রভাবিত হয়।

37 বাংলাদেশে ভোটার হবার বয়স কত?

উত্তর বাংলাদেশে ভোটার হবার বয়স ১৮ বছর। 38

নির্বাচন কমিশন বলতে কী বোঝায়? উত্তর

বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন পরিচালনার জন্য একটি স্থায়ী সংস্থা হলো নির্বাচন কমিশন। একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন নির্বাচন কমিশনার সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশনারের কার্যকাল পাঁচ বছর। সকল প্রকার নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান, নির্দেশনাদান ও নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। 39 নির্বাচন কমিশনের মেয়াদ কত?

উত্তর নির্বাচন কমিশনের মেয়াদ পাঁচ বছর।

40 নির্বাচন কমিশনের দুটি কার্যাবলি বর্ণনা কর। উত্তর

নির্বাচন কমিশনের দুটি কার্যাবলি হলো-
১. ভোটার তালিকা প্রণয়ন, নিয়ন্ত্রণ এবং নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত জটিলতা নিরসন। সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান, নির্দেশ দান ও নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশনের কাজ। ২. রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই করা, বাছাইকৃত মনোনয়ন পত্রের ঝামেলা দূর করা নির্বাচন কমিশনের কার্যাবলির অন্তর্গত।

41 বাংলাদেশে এ পর্যন্ত কতবার/কতটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? উত্তর

বাংলাদেশে এ পর্যন্ত বারোবার/বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 42

বাংলাদেশের এমন দুটি জাতীয় সংসদ নির্বাচনের কথা লেখ- যেখানে আওয়ামী লীগসহ প্রধান বা বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। উত্তর বাংলাদেশের ইতিহাসে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার ৮ দলীয় জোট, বেগম জিয়ার নেতৃত্বাধীন ৭ দলীয় জোট, ৫ দলীয় জোট, জামায়াতে ইসলামি এ নির্বাচন বর্জন করে এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল বিএনপি জামায়াত জোট নির্বাচন বয়কট করে।

43 নির্বাচন কাকে বলে?

উত্তর যেকোনো প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইকরণ প্রক্রিয়া হলো নির্বাচন। 44

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। উত্তর

বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐতিহ্যের স্মারক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বস্তরে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো- গণতান্ত্রিক, সর্বজনীন, ভোটার তালিকা, একক নির্বাচনি এলাকা, ভোটারের যোগ্যতা, প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি, সহজ ভোট পদ্ধতি, গোপন ভোট পদ্ধতি, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনি কর্তৃপক্ষ। 45 একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে।

46 নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর। উত্তর

নির্বাচন কমিশনের কতকগুলো প্রধান কার্যাবলি রয়েছে, এগুলো হলো- দেশে নির্বাচন পরিচালনা করা, ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনি সীমানা নির্ধারণ করা, এলাকার জনসংখ্যানুপাতে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা, নির্বাচনসংক্রান্ত সমস্যা সমাধান করা, নির্বাচনি তফসিল ও আচরণবিধি ঘোষণা করা, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা ইত্যাদি। 47

১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে নির্বাচিত হয়? উত্তর ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩টি আসনে নির্বাচিত হয়।

48 ১৯৯১ সালের নির্বাচনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর ১৯৯১ সালের নির্বাচনের একটি বৈশিষ্ট্য হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশোধিত ৪৪ এ (১) ধারায় প্রার্থী কর্তৃক কমিশন ও রিটার্নিং অফিসারের নিকট খরচের সম্ভাব্য উৎস নির্বাচনের পূর্বে ঘোষণা করা বাধ্যতামূলক করা হয়। নির্বাচনি ব্যয় তিন লাখ টাকায় সীমিত রাখা হয়।