Civics 2nd – A,B S – CH 1

01 সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? [Dhaka · 2025]

উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

02 দ্বৈতশাসন সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত কর। [Dhaka · 2025]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

03 কোন বিদ্রোহের ফলশ্রুতিতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়? [Dhaka · 2025]

উত্তর সিপাহী বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়।

04 বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝায়? [Dhaka · 2025]

উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিসার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা-জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষকসেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

05 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? [Dhaka · 2025]

উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ সালে।

06 ১৯১৯ সালের আইনসভাকে কেন সীমিত ক্ষমতাসম্পন্ন আইনসভা বলা হয়? [Dhaka · 2025]

উত্তর ১৯১৯ সালের আইনসভাকে সীমিত ক্ষমতাসম্পন্ন বলা হয় কারণ, এটি ব্রিটিশ শাসকদের পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হতো এবং এর হাতে প্রকৃত আইন প্রণয়নের পূর্ণ স্বাধীনতা ছিল না। এ আইন অনুযায়ী আইনসভার সদস্যদের একটি বড় অংশ ছিল গভর্নর জেনারেলের মনোনীত, যার ফলে প্রস্তাবিত আইনগুলো ব্রিটিশ সরকারের ইচ্ছার বাইরে যেতে পারত না। এছাড়া গুরুত্বপূর্ণ বাজেট, সামরিক ও বৈদেশিক নীতির মতো বিষয়গুলো আইনসভার হাতে না দিয়ে ব্রিটিশ প্রশাসনের কর্তৃত্বে রাখা হয়। এমনকি নির্বাচিত সদস্যরাও বাস্তবে কোনো কার্যকর ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না। এসব সীমাবদ্ধতার ফলে এটি প্রকৃতপক্ষে একটি পরামর্শমূলক এবং সীমিত ক্ষমতাসম্পন্ন আইনসভা হিসেবে বিবেচিত হয়।

07 কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল? [Rajshahi · 2025]

উত্তর ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল।

08 বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

09 মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? [Rajshahi · 2025]

উত্তর মর্লে-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।

10 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ? [Rajshahi · 2025]

উত্তর রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।

11 বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে? [Rajshahi · 2025]

উত্তর বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে।

12 বাঙালির ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন? [Rajshahi · 2025]

উত্তর ‘বাঙালির ম্যাগনাকার্টা’ বলা হয় ৬ দফা কর্মসূচিকে। পাকিস্তানি -শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ৬ দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ৬ দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জনতা আকুণ্ঠচিত্তে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ৬ দফার ঐক্য থেকে। ৬ দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। এজন্য ৬ দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

13 অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [Jessore · 2025]

উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা. এ. কে. ফজলুল হক।

14 অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের পর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১টা থেকে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষের প্রতি নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। যাকে সাংবাদিক এন্থনি ম্যাসকারেনহাস বিশ শতকের সর্বাপেক্ষা ঘৃণ্যতম প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। ২৫ মার্চের এ কালরাত্রির ঘটনাটিই ‘অপারেশন সার্চলাইট’ হিসেবে পরিচিত।

15 ভাস্কো-ডা-গামা কত সালে ভারতবর্ষে আসেন? [Jessore · 2025]

উত্তর ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।

16 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।

17 কাকে ‘দেশবন্ধু’ উপাধি দেওয়া হয়? [Comilla · 2025]

উত্তর ‘দেশবন্ধু’ উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে।

18 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী (Disability)। জাতিসংঘ কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠীরও মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।

19 ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়? [Chittagong · 2025]

উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয়।

20 দ্বৈতশাসন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। [Chittagong · 2025]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

21 মন্ত্রিমিশন পরিকল্পনার নেতৃত্ব দেন কে? [Chittagong · 2025]

উত্তর মন্ত্রিমিশন পরিকল্পনার নেতৃত্ব দেন ক্লেমেন্ট রিচার্ড অ্যাটলি।

22 ‘ভাগ কর ও শাসন কর’ নীতি বলতে কী বোঝ? [Chittagong · 2025]

উত্তর ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করার যে নীতি গ্রহণ করেছিল তাকেই ‘ভাগ কর শাসন কর’ নীতি বলে। এ নীতির আওতায় ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে অপর সম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা

23 কাকে ‘মজলুম জননেতা’ বলা হয়? [Chittagong · 2025]

উত্তর মজলুম জননেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

24 বারাসাত বিদ্রোহ কী? [Chittagong · 2025]

উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিসার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা-জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষকসেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

25 স্বদেশি আন্দোলন কী? [Sylhet · 2025]

উত্তর স্বদেশি আন্দোলন হলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশীয় জিনিসপত্র ব্যবহার ও দেশীয় শিল্পের প্রসারের জন্য পরিচালিত একটি আন্দোলন।

26 লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব- ব্যাখ্যা কর। [Sylhet · 2025]

উত্তর ১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহের দাবি উত্থাপিত হয়। এসব স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর সীমানা পরিবর্তন করারও প্রস্তাব দেওয়া হয়। মূলত মুহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রদত্ত দ্বিজাতি তত্ত্বেও প্রায় এমনটাই বলা হয়েছে। দ্বিজাতি তত্ত্বে ধর্মের ভিত্তিতে দুটি দেশ গঠনের প্রস্তাব করা হয়। তাই বলা যায়, লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।

27 ৩ জুন পরিকল্পনা কী? [Sylhet · 2025]

উত্তর ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন, তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা নামে খ্যাত।

28 কী উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়েছিল? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]

উত্তর মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প সময়ের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে, যার ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। এক্ষেত্রে মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে, যার কারণে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।

29 দ্বিজাতি তত্ত্ব কী? [Sylhet · 2025]

উত্তর দ্বিজাতি তত্ত্ব হলো মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রবর্তিত একটি রাজনৈতিক মতবাদ।

30 ‘ভাগ কর ও শাসন কর’ নীতি ব্যাখ্যা কর। [Sylhet · 2025]

উত্তর ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করার যে নীতি গ্রহণ করেছিল তাকেই ‘ভাগ কর ও শাসন কর’ নীতি বলে। এ নীতির আওতায় ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সাম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে অপর সাম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা।

31 ১৯৪৬ সালে ব্রিটিশ ভারতে কোন পরিকল্পনা প্রদান করা হয়? [Barisal · 2025]

উত্তর ১৯৪৬ সালে ব্রিটিশ ভারতে মন্ত্রিমিশন পরিকল্পনা প্রদান করা হয়।

32 ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় ঘটনা। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে এ আইন পাসের মাধ্যমে উপমহাদেশে দীর্ঘ প্রায় দুইশ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে এবং এ দুটি রাষ্ট্রের গণতন্ত্রের যাত্রা শুরু হয়। যে কারণে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব অত্যধিক।

33 কোন আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বৈতশাসন প্রবর্তন করা হয়? [Barisal · 2025]

উত্তর ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়।

34 প্রাদেশিক স্বায়ত্তশাসন কী? ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।

35 কোন আইনে ব্রিটিশ ভারতে স্বতন্ত্র নির্বাচন পদ্ধতি চালু করা হয়? [Barisal · 2025]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতে স্বতন্ত্র নির্বাচন পদ্ধতি চালু করা হয়।

36 দ্বিজাতি তত্ত্বের ব্যাখ্যা দাও। [Barisal · 2025]

উত্তর রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।

37 সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? [Dinajpur · 2025]

উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয়।

38 কংগ্রেস প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী ছিল? [Dinajpur · 2025]

উত্তর ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণের প্রতিবাদেই ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা লাভ করে। ১৭৫৭সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় এবং ১৮৫৭সালের সিপাহি বিদ্রোহের ব্যর্থতার ফলে ভারতবর্ষের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণি ক্রমেই ইংরেজবিরোধী হতে থাকে। এছাড়াও ভারতীয়দের বিরুদ্ধে বিভিন্ন কালাকানুন এবং ‘ইলবার্ট বিল’ পাশ হওয়ায় ভারতীয় জনগণের অসন্তোষের মাত্রা আরও বৃদ্ধি পায়। ভারতীয় জনগণের এ বিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে দমনের জন্য প্রাক্তন আই.সি.এস. কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান হিউম ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দেন। এর ফলশ্রুতিতে ১৮৮৫. সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামের রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে।

39 সর্বপ্রথম কোন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়? [Dinajpur · 2025]

উত্তর মর্লে-মিন্টো সংস্কার আইনবলে মুসলমানদের পৃথক নির্বাচন পদ্ধতি স্বীকৃত হয়।

40 দ্বৈতশাসন বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

41 স্বাধীন সার্বভৌম অখন্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব কে করেন? [Dinajpur · 2025]

উত্তর স্বাধীন সার্বভৌম অখন্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

42 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।

43 AIDS ভাইরাসের নাম কী? [Dinajpur · 2025]

উত্তর AIDS-এর ভাইরাসের নাম হলো HIV.

44 জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।

45 ‘ভাগ কর ও শাসন কর’ নীতি কী? [Mymensingh · 2025]

উত্তর ‘ভাগ কর ও শাসন কর’ নীতি হলো এমন একটি কৌশল, যেখানে কোনো বৃহত্তর দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করে দেওয়া হয়, যেন তারা ঐক্যবদ্ধ হয়ে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে।

46 মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ বর্ণনা কর। [Mymensingh · 2025]

উত্তর মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প সময়ের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। এক্ষেত্রে মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে। ‘যার কারণে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।

47 বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নবগঠিত প্রদেশের নাম কী? [Mymensingh · 2025]

উত্তর বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নবগঠিত প্রদেশের নাম হলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ।

48 দ্বৈতশাসন বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

49 কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? [Dhaka · 2023]

উত্তর ১৯৫৬ সালের সংবিধানের বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।

50 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো? [Dhaka · 2023]

উত্তর দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানের প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

51 অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [Dhaka · 2023]

উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

52 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Dhaka · 2023]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের স্বাধীনতাকেই বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের যে ব্যবস্থা রাখা হয় এর ফলশ্রতি হিসেবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ১৯৩৫ সালের আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্ব শাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে।

53 ব্রিটিশ ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল কে ছিলেন? [Rajshahi · 2023]

উত্তর ব্রিটিশ ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

54 ১৯৩৫ সালের ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। [Rajshahi · 2023]

উত্তর ১৯৩৫ সালে ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ। প্রথমত, এ আইনের মাধ্যমে ক্ষমতা বিভাজনের নীতিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন কায়েম করার বিধান করা হয়। দ্বিতীয়ত, এই আইনের মাধ্যমে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।

55 ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? [Rajshahi · 2023]

উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

56 অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১ টা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট।

57 অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [Rajshahi · 2023]

উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

58 মুজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপট লেখ। [Rajshahi · 2023]

উত্তর মুক্তিযুদ্ধে বাঙ্গালীকে নেতৃত্ব দানের উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গঠন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে এবং সুসংহত করতে মুজিবনগর সরকার গঠন করা হয়। এ সরকার গঠনের আরো একটি উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলা।

59 ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? [Comilla · 2023]

উত্তর ১৮৮৫ সালে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

60 ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? [Comilla · 2023]

উত্তর ১৯৪৬ সালের ১৬ই মে ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ড আ্যাটলির গঠিত কমিশন একটি পরিকল্পনা ঘোষণা করে যা ঐতিহাসিক মন্ত্রী মিশন পরিকল্পনা বলে খ্যাত। এই মন্ত্রিমিশন পরিকল্পনা বিভিন্ন কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। ভারতের প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস ও মুসলিম লীগ মন্ত্রিমিশন পরিকল্পনাকে ঘিরে বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়। তারা কেউ মন্ত্রিমিশন  পরিকল্পনা থেকে সন্তুষ্টি লাভ করতে পারেনি। তাই তাদের তোপের মুখে পড়ে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।

61 ফরায়েজি আন্দোলন কী? [Comilla · 2023]

উত্তর উনিশ শতকের প্রথম দিকে বাংলা অঞ্চলে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে যে সংস্কার আন্দোলন গড়ে ওঠে তাকে ফরায়েজি আন্দোলন বলে।

62 নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন? [Comilla · 2023]

উত্তর শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোন বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় ‘মোহামেডন লিটারারি সোসাইটি ‘বা মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সমাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন।তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভৃত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পূর্ণগঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমেদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়।

63 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? [Comilla · 2023]

উত্তর ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

64 মুসলিম লীগ কেন গঠিত হয়েছিল? [Comilla · 2023]

উত্তর বাংলাদেশ মুসলিম লীগ ১৯০৬ সালে ঢাকায় ব্রিটিশ রাজ্যের অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুঘলদের সমর্থন ও ভারতবর্ষের অন্যান্য গোষ্ঠীগুলোর বিরোধিতা না করে ভারতের মুসলমানদের রক্ষা করার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল।

65 রাজনৈতিক দল কী? [Jessore · 2023]

উত্তর রাজনৈতিক দল বলতে এমন একটি সংঘটিত নাগরিক সমষ্টিকে বোঝায়, যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে।

66 ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায়? [Jessore · 2023]

উত্তর কোন আধিপত্যশীল দেশ যখন অন্য দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং নিজস্ব স্বার্থ হাসিলের জন্য দখলকৃত দেশের জনগণকে শোষণ ও সম্পদ লুণ্ঠন করে তখন সে শাসনব্যবস্থাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। এক্ষেত্রে, শক্তিশালী দেশ সরাসরি তুলনামূলক দুর্বল দেশকে নিয়ন্ত্রণ করে, তাদের সম্পদ ব্যবহার করে নিজস্ব ক্ষমতা এবং সম্পদ বৃদ্ধি করে।

67 লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? [Jessore · 2023]

উত্তর লাহোর প্রস্তাবের উপস্থাপক ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

68 ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাখ্যা কর। [Jessore · 2023]

উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জনগণের সুসংগঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের চারটি লক্ষ্য ও উদ্দেশ্যের কথা ঘোষণা করেন। নিয়মতান্ত্রিক উপায়ে হিন্দু -মুসলিম নির্বিশেষে ভারতীয় জনগণের অভাব অভিযোগ দূর করার লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়ার প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকৃষ্ট করা, শাসন ব্যবস্থায় জনগণের অংশীদারিত্ব অর্জন এবং বিভিন্ন প্রশাসনিক সংস্কারের জন্য আবেদন জানানো। তবে ১৯০৫ -১৯০৬ সালের দিকে কংগ্রেসের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির হয় স্বরাজলাভের দাবি অপূর্ণ স্বাধীনতার দাবি।

69 ৩ জুন পরিকল্পনা কী? [Jessore · 2023]

উত্তর ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস অমুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা নামে খ্যাত।

70 প্রাদেশিক স্বায়ত্তশাসন কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Jessore · 2023]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় ফলে উভয়েই একে অপরের কর্তৃত্ব নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে স্ব-স্ব কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে বিধায় প্রাদেশিক স্বায়ত্বশাসন প্রয়োজন।

71 পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গর্ভনর কে ছিলেন? [Chittagong · 2023]

উত্তর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গর্ভনর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার।

72 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Chittagong · 2023]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের পূর্ণ কর্তৃত্ব কে বোঝায়।প্রাদেশিক স্বার্থ শাসন ব্যবস্থায় দেশরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত এবং অর্থ এ ত্রিবিধ বিচার কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যাস্ত থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের কর্তৃক প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত থাকে। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার এর বন্টন কে মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে।

73 যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন? [Chittagong · 2023]

উত্তর যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

74 বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝ? [Chittagong · 2023]

উত্তর ব্রিটিশ শাসনের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা – জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারীতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংঘটিত করেন। ১৮৩১ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দাংশ এবং নদিয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত প্রায় ৮৩ হাজার কৃষক – সেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

75 অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [Mymensingh · 2023]

উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

76 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর ভারতবর্ষের দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু -মুসলিম সমস্যার সমাধানের জন্য হিন্দু নেতৃত্ববৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। এছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র এমনকি তাদের ইতিহাস ঐতিহ্য ও স্বতন্ত্র , সুতরাং জাতীয়তার যে কোনো মানদন্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তারে মতবাদটিই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত।

77 পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণীত হয়? [Mymensingh · 2023]

উত্তর পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে প্রণীত হয়।

78 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর ভারতবর্ষের দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু -মুসলিম সমস্যার সমাধানের জন্য হিন্দু নেতৃত্ববৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। এছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র এমনকি তাদের ইতিহাস ঐতিহ্য ও স্বতন্ত্র , সুতরাং জাতীয়তার যে কোনো মানদন্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তারে মতবাদটিই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

79 কত সালে সংবিধানের বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? [Mymensingh · 2023]

উত্তর ১৯৫৬ সালে সংবিধানের বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।

80 বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝ? [Mymensingh · 2023]

উত্তর খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু -মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম হলে এ. কে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌঃমুজিবুর রহমান প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সাম্যবাদী নিয়ে আলাপ-আলোচনা করেন এবং হিন্দু- মুসলমানদের দাবি-দাওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত।

81 মর্লে- মিন্টো সংস্কার আইন কী? [Barisal · 2023]

উত্তর ১৯০৯ সালে ভারতবর্ষের গর্ভনর জেনারেল লর্ড মিন্টো ও ভারত সচিব লর্ড মর্লে যৌথভাবে ভারত শাসনের যে আইন প্রবর্তন করেন তাই মর্লে- মিন্টো সংস্কার আইন নামে পরিচিত।

82 দ্বৈতশাসন বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশ দৈত্যশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয়ে এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গর্ভনের ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়কে দু’ভাগে বিভক্ত করায় দ্বৈত শাসন বলে অভিহিত করা হয়।

83 ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন কী? [Barisal · 2023]

উত্তর ব্রিটিশ শাসনকে ভারতীয়বাসির নিকট জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ভারতের আইনসভা প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ সংবলিত আইনটি ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন নামে পরিচিত।

84 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের পূর্ণ কর্তৃত্বকে বোঝায়।প্রাদেশিক স্বার্থ শাসন ব্যবস্থায় দেশরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত এবং অর্থ এ ত্রিবিধ বিচার কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নাস্তা থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের কর্তৃক প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত থাকে। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার এর বন্টন কে মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে।

85 ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? [Sylhet · 2023]

উত্তর ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

86 ‘লাহোর প্রস্তাবের ভীতি দ্বিজাতি তত্ত্ব’ ব্যাখ্যা কর? [Sylhet · 2023]

উত্তর ১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চল গুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহের দাবি উত্থাপিত হয়। এসব স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর সীমানা প্রবর্তন করারও প্রস্তাব দেওয়া হয়। মূলত মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রদত্ত দ্বিজাতি তত্ত্বেও প্রায় এমনটাই বলা হয়েছে। দ্বিজাতি তত্ত্বের ধর্মের ভিত্তিতে দুটি দেশ গঠনের প্রস্তাব করা হয়। তাই বলা যায়, লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।

87 মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল কতজন? [Sylhet · 2023]

উত্তর মন্ত্রিমিশন পরিকল্পনা সদস্য সংখ্যা ছিল তিনজন।

88 দ্বৈতশাসন বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশ দৈত্যশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয়ে এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গর্ভনের ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়কে দু’ভাগে বিভক্ত করায় দ্বৈত শাসন বলে অভিহিত করা হয়।

89 কোন বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়? [Dinajpur · 2023]

উত্তর সিপাহী বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়।

90 ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে – ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]

উত্তর ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস জনসাধারণকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু সাম্প্রদায়িক ও জাতিগত স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দলটি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়। বঙ্গভঙ্গ ইস্যুতে কংগ্রেসের সাম্প্রদায়িক আচরণ মুসলমানদের মনে ব্যাপক প্রভাব ফেলে। মূলত মুসলমানদের স্বার্থ উপেক্ষা করার কারণেই মুসলিম লীগের জন্মলাভ ঘটে। সর্বোপরি কংগ্রেসের হিন্দু নেতাদের আধিপত্যবাদ দলটিকে অসাম্প্রদায়িকতার বিষবাষ্পে পরিণত করে। আর তাই বলা যায় যে, ভারতীয় জাতীয় কংগ্রেস ও সাম্প্রদায়িক আচরণে ব্যর্থ।

91 মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? [Dinajpur · 2023]

উত্তর মর্লে- মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।

92 ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল ভারতে হিন্দু- মুসলমান স্বতন্ত্র জাতিসত্তার প্রকাশ- ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]

উত্তর ১৯৩৭ সালের দীর্ঘ নয় বছর পর ১৯৪৬ সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫৮৫ টি আসনের মধ্যে হিন্দু অধ্যুষিত অঞ্চলে কংগ্রেস সর্বমোট ৯২৩টি এবং মুসলমান অধ্যুষিত অঞ্চলে মুসলিম লীগ ৪২৫টি আসন লাভ করে। ফলে মুসলমানদের রাজনৈতিক চেতনার ধারক হিসেবে মুসলিম লীগ একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আর এর মাধ্যমেই ভারতে হিন্দু মুসলমান দুটি স্বতন্ত্র জাতিসত্তা আত্মপ্রকাশ সুপ্রতিষ্ঠিত হয়।

93 মন্ত্রিমিশন পরিকল্পনা বাস্তবায়নের কতজন ব্রিটিশ মন্ত্রী ভারত সফর করেন [Dinajpur · 2023]

উত্তর মন্ত্রিমিশন পরিকল্পনা বাস্তবায়নে তিনজন ব্রিটিশ মন্ত্রী ভারতের সফর করেন।

94 ভাষা আন্দোলন হয়েছিল কেন? [Dinajpur · 2023]

উত্তর ১৯৪৭ সালের দেশ বিভাগের পর শুরুর দিকে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব বাংলার বিরোধ সৃষ্টি হয় রাষ্ট্রভাষাকে কেন্দ্র করে। পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমলা,বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ নানাভাবে উর্দুকে ( ৩.২৭%লোকের ভাষা) পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার জোর প্রচেষ্টা চালায়। এ অবস্থায় পাকিস্তানে ৫৬% লোকের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ভাষা আন্দোলন সংঘটিত হয়।

95 ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কখন? [Dhaka · 2022]

উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে।

96 দ্বৈতশাসন বলতে কী বোঝ? [Dhaka · 2022]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশের দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন – ১. হস্তান্তরিত বিষয় এবং ২. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গর্ভনর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংক্ষিপ্ত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়কে দু’ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

97 বাংলার প্রথম গর্ভনর কে ছিলেন? [Dhaka · 2022]

উত্তর বাংলার প্রথম গর্ভনর ছিলেন ব্যামফিল্ট ফুলার।

98 দ্বিজাতিতত্ত্ব কী? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]

উত্তর দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানে প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

99 সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে? [Rajshahi · 2022]

উত্তর সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৭ সালে।

100 “ভাগ কর শাসন কর” নীতি বলতে কী বোঝ? [Rajshahi · 2022]

উত্তর উপনিবেশগুলোতে ব্রিটিশ সরকারের চিরাচরিত একটি প্রশাসনিক নীতি হলো “ভাগ কর শাসন কর” নীতি। স্থানীয় জনগণ বা গোষ্ঠীর মধ্যে বিভাজনের মাধ্যমে তাদের দুর্বল করে রাখার একটি ব্রিটিশ নীতি হলো – ভাব কর, শাসন কর নীতি। এ কৌশল তারা ভারতেও প্রয়োগ করেছিল। ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হলে ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের দুর্বল করতে হবে। এ কৌশল বাস্তবায়নের তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্নভাবে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করে। এটি ব্রিটিশদের কুখ্যাত ভাগ কর, শাসন কর নীতি।

101 সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? [Rajshahi · 2022]

উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

102 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ? [Rajshahi · 2022]

উত্তর দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানে প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

103 পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? [Rajshahi · 2022]

উত্তর পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ শে জুন।

104 দ্বৈতশাসন বলতে কী বোঝ? [Rajshahi · 2022]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশের দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- ১. হস্তান্তরিত বিষয় এবং ২. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গর্ভনর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংক্ষিপ্ত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়কে দু’ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

105 সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? [Jessore · 2022]

উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

106 স্বদেশী আন্দোলন বলতে কী বোঝায়? [Jessore · 2022]

উত্তর হিন্দু সম্প্রদায় দ্বারা প্রভাবিত কংগ্রেস নেতৃত্ববৃন্দ সূচনা লগ্ন থেকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গ রদের প্রচেষ্টা চালায়। এরই ধারাক্রমে তারা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বদেশী আন্দোলনে আদর্শকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে। এ আদর্শ অনুযায়ী তারা ব্রিটিশ পণ্য বর্জন, বিদেশি রীতিনীতি পরিহার এবং স্বদেশী পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে জনগণকে আহ্বান করে। এটি ছিল স্বদেশী আন্দোলন।

107 মুসলিম লীগ কত সালে গঠিত হয়? [Jessore · 2022]

উত্তর ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়।

108 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Jessore · 2022]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের স্বাধীনতাকেই বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনে যে ব্যবস্থা রাখা হয় এর ফলশ্রুতি হিসেবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ১৯৩৫ সালের আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন এর মূল কথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে।

109 কত সালে বঙ্গভঙ্গ সংঘটিত হয়? [Comilla · 2022]

উত্তর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সংগঠিত হয়।

110 ৩ জুন পরিকল্পনা বলতে কী বোঝায়? [Comilla · 2022]

উত্তর মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে ভারতে মন্তব্যটি অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই সময় ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্ববৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তর ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালান।কিন্তু এ প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়ে ঘোষণা করেন, ভারত বিভাগ ছাড়া ভারতের শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প উপায় নেই। পরবর্তীতে সাম্প্রদায়িকতার ভয়াবহতায় কংগ্রেস ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়। এমতাবস্থায় ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্ববৃন্দের সাথে এক ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত।

111 ব্রিটিশ ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল কে ছিলেন [Chittagong · 2022]

উত্তর ব্রিটিশ ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

112 দ্বৈত শাসন বলতে কী বোঝ? [Chittagong · 2022]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশ দৈত্যশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয়ে এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গর্ভনের ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়কে দু’ভাগে বিভক্ত করায় দ্বৈত শাসন বলে অভিহিত করা হয়।

113 ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা লাভ করে? [Chittagong · 2022]

উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করে।

114 বারাসাত বিদ্রোহ কী? [Chittagong · 2022]

উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা -জমিদারদের শোষণ ও নির্যাতন প্রতিহত করা। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতা সম্পর্কে অভিযোগ জানানো হলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালের তিনি দলবল সহ চব্বিশ পরগনায় কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

115 কত সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে? [Chittagong · 2022]

উত্তর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয় লাভ করে।

116 দ্বিজাতি তত্ত্ব কী? [Chittagong · 2022]

উত্তর দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানে প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

117 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? [Sylhet · 2022]

উত্তর মুসলিম লীগ গঠিত হয় ১৯০৬ সালে।

118 স্বদেশী আন্দোলন কী? ব্যাখ্যা কর। [Sylhet · 2022]

উত্তর হিন্দু সম্প্রদায় দ্বারা প্রভাবিত কংগ্রেস নেতৃত্ববৃন্দ সূচনালগ্ন থেকে বিভিন্ন ভাবে বঙ্গভঙ্গ রদের প্রচেষ্টা চালায়। এরই ধারাক্রমে তারা ব্রিটিশ সরকার উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বদেশী আন্দোলনের আদর্শকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ আদর্শ অনুযায়ী তারা ব্রিটিশ দ্রব্য বর্জন, বিদেশী রীতিনীতি পরিহার এবং স্বদেশী পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে জনগণকে আহ্বান করে। এটি ছিল স্বদেশী আন্দোলন।

119 দ্বিজাতি তত্ত্বের ধারণাটি উপস্থাপন করেন কে? [Sylhet · 2022]

উত্তর দ্বিজাতি তত্ত্বের ধারণাটি উপস্থাপন করেন মোহাম্মদ আলী জিন্নাহ।

120 খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়? [Sylhet · 2022]

উত্তর খিলাফত আন্দোলন ছিল ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ আন্দোলনের ফলে ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা পায়। তৎকালে তুরস্কের বিপ্লবী নেতা কামাল অত্যতুর্ক তুরস্কের ক্ষমতা দখল করে এবং খিলাফত তথা তুরস্ক সালতানাতকে বাতিল ঘোষণা করলে ১৯২৪ সালে ভারতে উক্ত আন্দোলনের সমাপ্তি ঘটে।

121 ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? [Sylhet · 2022]

উত্তর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

122 ৩ জুন পরিকল্পনা বলতে কী বোঝায়? [Sylhet · 2022]

উত্তর মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে ভারতে মন্তব্যটি অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই সময় ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্ববৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তর ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালান।কিন্তু এ প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়ে ঘোষণা করেন, ভারত বিভাগ ছাড়া ভারতের শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প উপায় নেই। পরবর্তীতে সাম্প্রদায়িকতার ভয়াবহতায় কংগ্রেস ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়। এমতাবস্থায় ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্ববৃন্দের সাথে এক ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত।

123 ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? [Barisal · 2022]

উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

124 দ্বি-জাতিতত্ত্ব কী? [Barisal · 2022]

উত্তর দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানে প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

125 ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? [Barisal · 2022]

উত্তর ১৯৫৪ সালের নির্বাচনের যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।

126 অসহযোগ আন্দোলন বলতে কী বোঝো? [Barisal · 2022]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানী ক্ষমতাসীন শাসক গোষ্ঠী অধিবেশন আহ্বান ও ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের এক মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভের ফেটে পড়ে। স্বাধীকার আন্দোলন স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। পাকিস্তানের শাসকগোষ্ঠীর অত্যাচারে নিষ্পোষিত বাংলার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দেয় এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ইতিহাসে এ আন্দোলনকে অসহযোগ আন্দোলন বলে অভিহিত করা হয়।

127 ভাগ কর শাসনকর নীতি কী? [Barisal · 2022]

উত্তর ভারতবাসী ব্রিটিশ শাসন ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করলে ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সম্প্রদায় কে নিজেদের অনুকূলে রেখে অপর সম্প্রদায়কে শাসন করার যে পরিকল্পনা গ্রহণ করে তাই ভাগ কর শাসন কর নীতি।

128 মাওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? [Barisal · 2022]

উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

129 কখন পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? [Barisal · 2022]

উত্তর ১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসন প্রথম জারি করা হয়।

130 যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? [Barisal · 2022]

উত্তর যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালির প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে সমচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাছাড়া মুসলিম লীগের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা ও ছিল যুক্তফ্রন্টের উদ্দেশ্য।

131 কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়? [Dinajpur · 2022]

উত্তর ৬ দফা কর্মসূচিকে বাঙালি ম্যাগনাকার্টা বা মুক্তির সনদ বলা হয়।

132 ফরায়েজী আন্দোলন বলতে কী বোঝায়? [Dinajpur · 2022]

উত্তর হাজী শরীয়তুল্লাহ পরিচালিত ফরজভিত্তিক আন্দোলনের নাম হচ্ছে ফরায়েজী আন্দোলন। আরবি ‘ফরজ’ শব্দ থেকে ফরায়েজি শব্দের উৎপত্তি, যার অর্থ অবশ্য পালনীয়। হাজী শরীয়তুল্লাহর লক্ষ্য করেন – সে সময়ের মুসলমান সমাজে পীরপূজা, কবর পূজা, মনসা পূজা, শীতল পূজা ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক কার্য আচ্ছন্ন করেছিল। এ ধরনের অনৈসলামিক ও কুসংস্থারাচ্ছান্ন পরিবেশকে দূর করার লক্ষ্যে তিনি এক বৃহত্তম আন্দোলনের ডাক দেন। ইতিহাসে এ আন্দোলনের ফরায়েজী আন্দোলন নামে পরিচিত।

133 পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? [Dinajpur · 2022]

উত্তর পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা।

134 বাঙালির জাতীয়তাবাদ কী? [Dinajpur · 2022]

উত্তর জাতীয়তাবাদ একটি আদর্শ, যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানের স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পর স্থান দেওয়া হয়। বাঙালি জাতীয়তাবাদ বলতে বাংলায় নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, বৃদ্ধিবৃত্তি তথা নিজস্ব জাতিসত্তাকে বোঝায়। বাঙালি জাতীয়তাবোধ আমাদের ঐক্যবদ্ধ করে এবং নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে চলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। অধ্যাপক লাস্কি বলেন, জাতীয়তাবাদ হল একটি জাতির লোকেদের মধ্যে এমন একটি বিশেষ ঐক্য যা তাকে মানবজাতির অন্য সকল দল থেকে পৃথক করে।জাতীয়তাবাদের সাধারণ ও ধারণা বাঙালি জাতীয়তাবাদের ক্ষেত্রেও প্রযোজ্য। বাঙালিদের নিতান্ত্রিক ঐতিহ্য ও মাতৃভাষা বাংলার ভিতিতে যে পরিচয় তাই বাঙালি জাতীয়তাবাদ।

135 বঙ্গভঙ্গের সমর্থনে ভারতের মুসলমানদেরকে সংগঠিত করেছিলেন কে? [Mymensingh · 2022]

উত্তর বঙ্গভঙ্গের সমর্থনে ভারতের মুসলমানদেরকে সংগঠিত করেন নবাব স্যার সলিমুল্লাহ।

136 বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা -জমিদারদের শোষণ ও নির্যাতন প্রতিহত করা। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতা সম্পর্কে অভিযোগ জানানো হলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালের তিনি দলবল সহ চব্বিশ পরগনায় কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

137 ফরায়েজী আন্দোলন কী? [Mymensingh · 2022]

উত্তর পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোন প্রকারের কুসংস্কার ও বিবৃতির প্রয়োগ না করে কোরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়াতুল্লাহ যে আন্দোলন করেছিলেন তাই ফরায়েজী আন্দোলন নামে পরিচিত।

138 মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? [Mymensingh · 2022]

উত্তর মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প কালের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবার ভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে। যার কারনে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।

139 আগরতলা মামলা কী? [Dhaka · 2021]

উত্তর বাংলা জাতীয়তাবাদী ভিত্তিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য স্বৈরাচারী আইয়ুব সরকার বঙ্গবন্ধু সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে ১৯৬৮ সালে যে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা করে, তাই আগরতলা মামলা নামে পরিচিত।

140 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Dhaka · 2021]

উত্তর ভারতবর্ষের দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু -মুসলিম সমস্যার সমাধানের জন্য হিন্দু নেতৃত্ববৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। এছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার  স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র  এমনকি তাদের ইতিহাস ঐতিহ্য ও স্বতন্ত্র , সুতরাং জাতীয়তার যে কোনো মানদন্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তারে মতবাদটিই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত।

141 প্রাদেশিক স্বায়ত্তশাসন কী? [Dhaka · 2021]

উত্তর কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে স্ব-স্ব কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যবস্থাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে।

142 স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝায়? [Dhaka · 2021]

উত্তর স্বেচ্ছাধীন ক্ষমতা হলো এক একচ্ছত্র আধিপত্য দাবি করা এবং কেবলমাত্র স্বীয় ইচ্ছাকেই এর আধিপত্যের ভিত্তি হিসেবে গণ্য করা। এ ক্ষমতার ভিত্তি হলো ক্ষমতার কোন প্রকার আইন নয়। একনায়কতন্ত্র ফ্যাসিস্ট এবং কমিউনিস্ট উভয় প্রকার শাসন ব্যবস্থাতেই এই ক্ষমতার একচ্ছত্র কর্তৃত্ব দাবি করেন। স্বেচ্ছাধীন ক্ষমতার বলে যেকোন ব্যক্তি বা গোষ্ঠীকে উপেক্ষা করা যায়।

143 অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [Rajshahi · 2021]

উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

144 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ? [Rajshahi · 2021]

উত্তর দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানে প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের  ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

145 মন্ত্রিমিশন পরিকল্পনার নেতৃত্ব দেন কে? [Rajshahi · 2021]

উত্তর মন্ত্রিমিশন পরিকল্পনার নেতৃত্ব দেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।

146 ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল ব্যাখ্যা কর। [Rajshahi · 2021]

উত্তর নির্বাচনে কয়েকটি দলের সমন্বয়ে অর্থাৎ পাঁচটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং ব্যাপকভাবে জয়লাভ করে। নির্বাচনের ফলাফলের দেখা যায় যুক্তফ্রন্ট নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সক্ষম হয়।নির্বাচনে মোট আসন ছিল ৩০৯। এর মধ্যে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে। এর মধ্যে ৯ টি সংরক্ষিত মহিলা আসনের সবকটি যুক্তফ্রন্ট লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯ টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থী ৪ টিতে বিজয় লাভ করে। অমুসলিমদের মধ্যে ৭২ টি আসনের ১৩ টি যুক্তফ্রন্ট, ২৪ টিতে কংগ্রেস, ২৭ টি তে তফসিল ফেডারেশন, খ্রিস্টান সম্প্রদায় ১ টি ও বৌদ্ধ সম্প্রদায়ের ২ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও স্বতন্ত্র প্রার্থী ১ টিতে বিজয়ী হয়।

147 পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় কত সালে? [Rajshahi · 2021]

উত্তর পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় ১৯৫৬ সালে।

148 দ্বৈতশাসন বলতে কী বোঝো? [Rajshahi · 2021]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয়ে এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো কি গর্ভনর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়গুলোকে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈত শাসন বলে অভিহিত করা হয়।

149 ছয় দফা দাবি পেশ করা হয়েছিল কত সালে? [Comilla · 2021]

উত্তর ছয় দফা দাবি পেশ করা হয়েছিল ১৯৬৬ সালে।

150 মৌলিক অধিকার কেন প্রয়োজন? [Comilla · 2021]

উত্তর মানুষ হিসেবে বেঁচে থাকা এবং সুস্থ, সুন্দর জীবন পরিচালনার জন্য মৌলিক অধিকার প্রয়োজন। যেসব অধিকার পূরণের নিশ্চয়তা ছাড়া মানুষ বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে সেসব মৌলিক অধিকার। যেমন – খাদ্য, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা এবং শিক্ষা ও চিকিৎসার অধিকার ইত্যাদি। এসব অধিকার পূরণ ছাড়া নাগরিকগণ সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। তাই বাংলাদেশ সংবিধানে ১৫ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

151 ১৯৩৭ সালের নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে হন? [Chittagong · 2021]

উত্তর ১৯৩৭ সালের নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

152 লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? [Chittagong · 2021]

উত্তর উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা করাই ছিল লাহোর প্রস্তাবের মূল বক্তব্য। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ভারতবর্ষের স্বায়ত্তশাসিত সার্বভৌম অঙ্গরাজ্য গঠনের চিন্তা থেকে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল গুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন এবং এসব স্বাধীন রাষ্ট্রে অঙ্গরাজ্য বা প্রদেশগুলোর স্বায়ত্তশাসন ও সার্বভৌম নিশ্চিতকরণ, সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত সংবিধান ও নীতি গ্রহণ ইত্যাদি ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল কথা।

153 পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণীত হয়? [Chittagong · 2021]

উত্তর পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে প্রণীত হয়।

154 ৬ দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়? [Chittagong · 2021]

উত্তর ৬ দফা পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলক বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাংলাদেশে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। সমগ্র বাঙালি জাতি এ যুগসন্ধিক্ষণে  আপোশের নেতা শেখ মুজিবুর রহমান এগিয়ে আসেন তার ছয় দফা কর্মসূচি নিয়ে বাঙালি জাতিকে বাঁচাতে। তাই ৬ দফাকে বাঙালির মুক্তি সনদ বলা হয়।

155 যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? [Sylhet · 2021]

উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

156 দ্বৈত শাসন কী? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]

উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয়ে এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলোকে গর্ভনর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়গুলোকে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলা হয়।

157 দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? [Sylhet · 2021]

উত্তর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

158 প্রাদেশিক স্বায়ত্তশাসন কী? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের স্বাধীনতাকেই বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনে যে ব্যবস্থা রাখা হয় এর ফলশ্রুতি হিসেবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ১৯৩৫ সালের আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন এর মূল কথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে।

159 তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয়? [Barisal · 2021]

উত্তর ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিস গঠিত হয়।

160 গণপরিষদ বলতে কী বোঝায়? [Barisal · 2021]

উত্তর গণপরিষদ বলতে বোঝার সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গঠিত পরিষদ। বাংলাদেশের সংবিধান রচনার জন্য ১৯৭২ সালের এরূপ গণপরিষদ গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই আদেশ বলে ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত ৪৬৯- এর মধ্যে ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় । গণপরিষদের অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২  সালে। এ গণপরিষদ পরবর্তীতে বাংলাদেশের সংবিধান রচনা করেন।

161 তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয়? [Mymensingh · 2021]

উত্তর ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিস গঠিত হয়।

162 গণপরিষদ বলতে কী বোঝায়? [Mymensingh · 2021]

উত্তর গণপরিষদ বলতে বোঝার সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গঠিত পরিষদ। বাংলাদেশের সংবিধান রচনার জন্য ১৯৭২ সালের এরূপ গণপরিষদ গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই আদেশ বলে ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত ৪৬৯- এর মধ্যে ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় । গণপরিষদের অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২  সালে। এ গণপরিষদ পরবর্তীতে বাংলাদেশের সংবিধান রচনা করেন।

163 ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? [Barisal · 2021]

উত্তর ব্রিটিশ ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

164 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Barisal · 2021]

উত্তর ভারতবর্ষের দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু -মুসলিম সমস্যার সমাধানের জন্য হিন্দু নেতৃত্ববৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। এছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার  স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র  এমনকি তাদের ইতিহাস ঐতিহ্য ও স্বতন্ত্র , সুতরাং জাতীয়তার যে কোনো মানদন্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তারে মতবাদটিই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত।

165 পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবি উত্থাপন করেন কে? [Barisal · 2021]

উত্তর পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।

166 যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? [Barisal · 2021]

উত্তর ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের পাঁচটি দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোট হলো যুক্তফ্রন্ট। মুসলিম লীগের পশ্চিম পাকিস্তানে নেতৃত্ববৃন্দ পূর্ব পাকিস্তানের নেতৃত্ববৃন্দের সাথে বৈষম্যমূলক আচরণ করে কোণঠাসা করে রাখে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নেতৃত্ববৃন্দ আলাদা প্লাটফর্মের কথা ভাবতে থাকে। এর ধারাবাহিকতায় ১৯৫৪ সালের নির্বাচনের কথা ঘোষিত হলে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফত রব্বানী পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে একটি ঐক্য জোট গঠন করে। আর এটাই ঐতিহাসিক যুক্ত ফ্রন্ট নামে পরিচিত।

167 ছয় দফা কে পেশ করেন? [Dinajpur · 2021]

উত্তর ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন।

168 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Dinajpur · 2021]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের স্বাধীনতাকেই বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনে যে ব্যবস্থা রাখা হয় এর ফলশ্রুতি হিসেবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ১৯৩৫ সালের আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন এর মূল কথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে।

169 ৩ জুন পরিকল্পনা কত সালে সংঘটিত হয়? [Dinajpur · 2021]

উত্তর ৩ জুন পরিকল্পনা ১৯৪৭ সালের সংঘটিত হয়।

170 মন্ত্রিমিশন পরিকল্পনা বলতে কী বোঝায়? [Dinajpur · 2021]

উত্তর ভারতের সাহিত্য শাসন প্রতিষ্ঠা ও হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে সকল প্রকারের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধান করাই ছিল মন্ত্রিমিশন পরিকল্পনার লক্ষ্য। তাই ১৯৪৬ সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স  ও এভি আলেকজান্ডার – এ তিনজন মন্ত্রির সমন্বয়ে একটি মিশন ভারতে পাঠায়। মিশন ভারতের নেতৃত্ববৃন্দের সাথে আলোচনায় মতৈক্য পৌঁছাতে না পারায় ১৯৪৬ সালের মে মাসে ভারতীয় সংবিধান প্রতিষ্ঠায় তার নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেন, যা মন্ত্রিমিশন পরিকল্পনা নামে খ্যাত।

171 লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে? [Mymensingh · 2021]

উত্তর লাহোর প্রস্তাব উপস্থাপন করেন শেরেবাংলা এ. কে. ফজলুল হক।

172 ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? ব্যাখ্যা কর। [Mymensingh · 2021]

উত্তর ১৯৪৬ সালের ১৬ই মে ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্জ অ্যাটলির গঠিত কমিশন একটি পরিকল্পনা ঘোষণা করে যা ঐতিহাসিক মন্ত্রিমিশন পরিকল্পনা বলে খ্যাত। এ মন্ত্রিমিশন পরিকল্পনা বিভিন্ন কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। ভারতের প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস ও মুসলিম লীগ মন্ত্রী মিশন পরিকল্পনাকে ঘিরে বিরোধী ভূমিকা অবতীর্ণ হয়। তারা কেউই মন্ত্রিমিশন পরিকল্পনা থেকে সন্তুষ্টি লাভ করতে পারেনি। তাই তাদের তোপের মুখে পড়ে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।

173 ১৯৩৭ সালের ব্রিটিশ-ভারতের কয়টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় ? [Mymensingh · 2021]

উত্তর ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের ১১ টি প্রদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়।

174 লাহোর প্রস্তাবের মূল বক্তব্যটি ব্যাখ্যা কর। [Mymensingh · 2021]

উত্তর উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথকভাবে প্রতিষ্ঠা করায় লাহোর প্রস্তাবের মূল কথা।  শেরে বাংলা এ. কে. ফজলুল হক ভারতবর্ষে  স্বায়ত্তশাসিত সার্বভৌম অঙ্গরাজ্য গঠনের চিন্তা থেকে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন এবং এসব স্বাধীন রাষ্ট্রে অঙ্গরাজ্য নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন এবং এসব স্বাধীন রাষ্ট্রে অঙ্গরাজ্য  বা প্রদেশগুলোর স্বায়ত্তশাসন ও সার্বভৌম নিশ্চিতকরণ, সংখ্যালঘুদের অধিকার ও সার্থরক্ষার জন্য উপযুক্ত সংবিধান ও নীতি গ্রহণ ইত্যাদি বিষয় ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল কথা।

175 ৩ জুন পরিকল্পনা কী? [Dhaka · 2021]

উত্তর ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা নামে খ্যাত।

176 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Dhaka · 2021]

উত্তর ভারতবর্ষের দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু -মুসলিম সমস্যার সমাধানের জন্য হিন্দু নেতৃত্ববৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। এছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার  স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র  এমনকি তাদের ইতিহাস ঐতিহ্য ও স্বতন্ত্র , সুতরাং জাতীয়তার যে কোনো মানদন্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তারে মতবাদটিই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত।

177 কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? [Dhaka · 2019]

উত্তর ‘ভারত শাসন আইন ১৮৫৮’–এর মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।

178 স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? [Dhaka · 2019]

উত্তর স্বদেশি আন্দোলন ছিল ভারতবর্ষে ব্রিটিশদের আগ্রাসী বাণিজ্যিক ও অর্থনৈতিক নীতির বিরুদ্ধে পরিচালিত একটি গণজাগরণ ও সচেতনতামূলক আন্দোলন। এ আন্দোলনের ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি সাধন হয়েছিল।

স্বদেশি আন্দোলনের উৎস ছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গ-বিরোধী গণজাগরণ, যা ১৯১১ সালের বঙ্গভঙ্গ রদ পর্যন্ত বহাল ছিল। এই আন্দোলন ছিল প্রাক গান্ধী যুগের সফলতম আন্দোলনগুলোর মধ্যে অন্যতম। স্বদেশি আন্দোলনের মূখ্য প্রবক্তাগণ ছিলেন অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপুত রায় প্রমূখ । পরবর্তীকালে মহাত্মা গান্ধী এ আন্দোলনের কৌশলকে গ্রহণ করে এটিকে স্বরাজ এর আত্মারূপে বর্ণনা করেন। এ আন্দোলন সবচেয়ে শক্তিশালী ছিল বাংলা প্রদেশে এবং এটিকে ‘বন্দে মাতরম’ আন্দোলনও বলা হত। 179 ৩রা জুন পরিকল্পনা কী?

[Dhaka · 2019] উত্তর

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন প্রণয়নের লক্ষ্যে লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩রা জুন ভারতবর্ষের জনগণের সামনে যে পরিকল্পনা পেশ করেছিলেন, তাই ইতিহাসে ৩রা জুন পরিকল্পনা নামে পরিচিত। 180 দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

[Dhaka · 2019] উত্তর

‘দ্বি-জাতি তত্ত্ব’ হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক মতবাদ। মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে সভাপতির ভাষণে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে ‘দ্বি-জাতি তত্ত্ব’ ঘোষণা করেন। তার মতে, হিন্দু- মুসলমান উভয় সম্প্রদায়ই ধর্মীয় দর্শন, সামাজিক রীতি, জীবন পরিচালনা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে দুটি স্বতন্ত্র অবস্থানে রয়েছে। সুতরাং জাতীয়তার মানদণ্ডে তারা পৃথক দুটি জাতি। তার এ মতবাদই ‘দ্বি-জাতি তত্ত্ব’ নামে পরিচিত। 181

কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? [Comilla · 2019]

উত্তর পাকিস্তানের প্রথম সংবিধান অর্থাৎ ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। 182

খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়? [Comilla · 2019]

উত্তর খাদ্যে ভেজাল বলতে বোঝায় প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে নিম্নমানের ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি করা। খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক অপরাধ। ভালো ও উৎকৃষ্ট মানের খাদ্যের সাথে নিকৃষ্ট মানের খাদ্য কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ অথবা রং মেশানো খাদ্যে ভেজাল বলে গণ্য। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুইভাবে সম্পন্ন হয়। যথা- অনিচ্ছাকৃত বা অসাবধানতাবশত এবং ইচ্ছাকৃত। মাছ, মাংস, ফল অথবা সবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেমন- ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ও ফরমালিন মেশানো খাদ্যে ভেজালের উদাহরণ।

183 বঙ্গভঙ্গ কত সালে হয়?

[Chittagong · 2019] উত্তর বঙ্গভঙ্গ করা হয় ১৯০৫ সালে।

184 বঙ্গভঙ্গ রদের দুইটি কারণ লিখ।

[Chittagong · 2019] উত্তর বঙ্গভঙ্গ রদের বেশকিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হলো হিন্দুসম্প্রদায়ের বিরোধিতা এবং স্বদেশি আন্দোলন।

জমিদার, উচ্চশিক্ষিত ও ব্যবসায়িক হিন্দু সম্প্রদায়ের বিরোধিতার কারণে বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলিম জনগোষ্ঠী বেশি উপকৃত হলে ব্যবসায়িক ও কায়েমি স্বার্থবাদী হিন্দুদের তীব্র বিরোধিতা, উগ জাতীয়তাবাদী এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ফলে ব্রিটিশরাজ হিন্দুদের কাছে নতি স্বীকার করে বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত নেন। এছাড়া স্বদেশি আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ভারতের জনগণ ব্রিটিশ পণ্য বর্জনের মাধ্যমে ব্রিটিশ মিল মালিকদের ওপর চাপ সৃষ্টি করে। এতে সমস্ত কল-কারখানা ও মিল ফ্যাক্টরিতে অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। 185

বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? [Chittagong · 2019] উত্তর

১৯২৩ সালে ঐতিহাসিক ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয়। 186

খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়? [Chittagong · 2019] উত্তর

খিলাফত আন্দোলন হলো ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান-ইসলামি আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় এবং সেভার্স চুক্তির অধীনে তুরস্কের ভূখণ্ড ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভাগ-বাটোয়ারা হওয়ায় ইসলামের পবিত্র স্থানগুলোর ওপর খলিফার অভিভাবকত্ব নিয়ে ভারতে আশংকা দেখা দেয়। এ কারণে তুর্কি খিলাফত রক্ষা এবং গ্রেট ব্রিটেন ও ইউরোপীয় শক্তিগুলোর হাত থেকে তুর্কি সাম্রাজ্যকে বাঁচানোর জন্য ১৯১৯ সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষে খিলাফত আন্দোলন শুরু হয়। আলী ভ্রাতৃদ্বয় মুহম্মদ আলী ও শওকত আলী, আবুল কালাম আজাদ, ড. এম. এ. আনসারী ও হযরত মোহানীর নেতৃত্বে এ আন্দোলন সূচিত হয়।

187 কোম্পানির শাসনের অবসানে কে ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন? [Sylhet · 2019]

উত্তর কোম্পানির শাসনের অবসানে ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন মহারানি ভিক্টোরিয়া।

188 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Sylhet · 2019]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশগুলোর নিজস্ব স্বাধীন শাসনব্যবস্থাকে বোঝায়৷

১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল। এতে প্রাদেশিক স্বায়ত্তশাসন তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। প্রথমত, সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি প্রদেশ আত্মনির্ভরশীল হবে। মোটকথা, প্রদেশগুলোর সুনির্দিষ্ট ক্ষমতা প্রাপ্তি এবং প্রাদেশিক সরকারের দায়িত্বশীল হওয়াই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। 189 পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন?

[Sylhet · 2019] উত্তর

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার। 190 কী উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়েছিল?

[Sylhet · 2019] উত্তর

ভারতীয় মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিক বিষয়ে ঐক্যবদ্ধ ও সচেতন করে গড়ে তোলা এবং তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল। ব্রিটিশ শাসনের শুরু থেকেই ভারতের মুসলিম সম্প্রদায় সবদিক হতে অবহেলিত ও বঞ্চিত হতে থাকে। ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হলেও এটি অবহেলিত ও বঞ্চিত মুসলমানদের দাবি-দাওয়া আদায় করতে ব্যর্থ হয়। মুসলমানদের এ অবহেলিত ও হীন অবস্থা হতে উদ্ধারকল্পে একটি রাজনৈতিক সংগঠনের বিশেষ প্রয়োজন অনুভূত হয়। এ অনুভূতির সার্থক বাস্তবায়নের লক্ষ্যে মুসলিম স্বার্থ সংরক্ষণের ধারক ও বাহক হিসেবে ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয়। 191

পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়? [Jessore · 2019]

উত্তর পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন। 192

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Jessore · 2019]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশগুলোর নিজস্ব স্বাধীন শাসনব্যবস্থাকে বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল। এতে প্রাদেশিক স্বায়ত্তশাসন তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল । প্রথমত, সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি প্রদেশ আত্মনির্ভরশীল হবে। মোটকথা, প্রদেশগুলোর সুনির্দিষ্ট ক্ষমতা প্রাপ্তি এবং প্রাদেশিক সরকারের দায়িত্বশীল হওয়াই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।

193 মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?

[Jessore · 2019] উত্তর মর্লে-মিন্টো সংস্কার আইন প্রণয়ন করা হয় ১৯০৯ সালে।

194 লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বি-জাতি তত্ত্ব’— ব্যাখ্যা কর।

[Jessore · 2019] উত্তর লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বি-জাতি তত্ত্ব।

হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। এই ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে ব্রিটিশ ভারতকে বিভক্ত করার রাজনৈতিক মতবাদই হলো দ্বি-জাতি তত্ত্ব। আর এই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪০ সালে লাহোরে শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে ভারতবর্ষের উত্তর-পশ্চিম এবং পূর্বভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমন্বয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। 195

পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? [Barisal · 2019] উত্তর

পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালে। 196

১৯০৫ সালের বঙ্গভঙ্গ কেন হয়েছিল? [Barisal · 2019] উত্তর

১৯০৫ সালে প্রশাসনিক ও রাজনৈতিক উদ্দেশ্যে বঙ্গপ্রদেশকে দুটি অংশে বিভক্ত করাকে বঙ্গভঙ্গ বলা হয়। বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এটি ব্রিটিশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের পাশাপাশি প্রশাসনিক বোঝা লাঘব করে। তাছাড়া এটি নবগঠিত পূর্ববঙ্গের অর্থনীতি ও জীবনমান উন্নয়নে নতুন যুগের সূচনা করে। ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলা প্রদেশ ছিল আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে বড়। একজন গভর্নর জেনারেলের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা খুবই কষ্টকর ছিল। তাই গভর্নর জেনারেল লর্ড কার্জন ভারত সচিবকে লিখেছিলেন যে, একটিমাত্র কেন্দ্র থেকে এত বড় ও জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয়। তার এ লিখিত রিপোর্টের আলোকেই ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে দুটি প্রদেশ সৃষ্টি করা হয়। নতুন প্রদেশটি গঠিত হয় পার্বত্য ত্রিপুরা, ঢাকা, রাজশাহী (দার্জিলিং বাদে), চট্টগ্রাম ও আসাম নিয়ে। এর নাম হয় ‘পূর্ববাংলা ও আসাম’ প্রদেশ। অন্যদিকে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত পশ্চিমবঙ্গ প্রদেশ ।

197 তিতুমীরের পূর্ণ নাম কী? [Barisal · 2019]

উত্তর তিতুমীরের পূর্ণ নাম হলো সৈয়দ মীর নিসার আলী।

198 দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Barisal · 2019]

উত্তর ‘দ্বি-জাতি তত্ত্ব’ হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক মতবাদ।

মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে সভাপতির ভাষণে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে ‘দ্বি-জাতি তত্ত্ব’ ঘোষণা করেন। তার মতে, হিন্দু- মুসলমান উভয় সম্প্রদায়ই ধর্মীয় দর্শন, সামাজিক রীতি, জীবন পরিচালনা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে দুটি স্বতন্ত্র অবস্থানে রয়েছে। সুতরাং জাতীয়তার মানদণ্ডে তারা পৃথক দুটি জাতি। তার এই মতবাদটি ‘দ্বি-জাতি তত্ত্ব’ নামে পরিচিত। 199 মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন?

[Dhaka · 2018] উত্তর

মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ৩ জন। 200 বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?

[Dhaka · 2018] উত্তর

বঙ্গভঙ্গ বলতে ১৯০৫ সালে বাংলা প্রেসিডেন্সিকে ২ ভাগে বিভক্ত করাকে বোঝায়। প্রায় ২ লক্ষ বর্গমাইল আয়তনের বাংলা প্রেসিডেন্সিকে প্রশাসনিক কাজের সুবিধার্থে পূর্ব বঙ্গ ও আসাম এবং বাংলা প্রদেশ নামে ২টি প্রদেশে বিভক্ত করা হয় । ব্রিটিশ ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ কার্যকর করেন। যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। 201

দ্বি-জাতি তত্ত্বের প্রবস্তা কে? [Dhaka · 2017]

উত্তর দ্বি-জাতি তত্ত্বের প্রবস্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 202

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝ? [Dhaka · 2017]

উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশগুলোর নিজস্ব স্বাধীন শাসনব্যবস্থাকে বোঝায়।
১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল। এতে প্রাদেশিক স্বায়ত্তশাসন তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। প্রথমত, সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোর ওপর কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি প্রদেশ আত্মনির্ভরশীল হবে। মোটকথা, প্রদেশগুলোর সুনির্দিষ্ট ক্ষমতা প্রাপ্তি এবং প্রাদেশিক সরকারের দায়িত্বশীল হওয়াই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। 203

দ্বৈতশাসন কী? [Dhaka · 2017]

উত্তর ১৭৬৫ সালে বাংলা শাসনের জন্য ক্ষমতা ও দায়িত্ব ভাগাভাগি করে রবার্ট ক্লাইভ দুই জনের যে অভিনব শাসন পদ্ধতির প্রবর্তন করেন তাকে দ্বৈতশাসন বলে। 204

লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? [Dhaka · 2017]

উত্তর লাহোর প্রস্তাবের মূল্য বক্তব্য ছিল পাকিস্তানের দুটি অঞ্চলে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবনা।
লাহোর প্রস্তাবের ধারাগুলো বিবেচনা করলে এর কিছু মৌলিক দিক স্পষ্ট হয়ে ওঠে। যেমন: ১. ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন স্থানসমূহকে ‘অঞ্চল’ হিসেবে চিহ্নিতকরণ। ২. ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব ভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ গঠন এবং এসব স্বাধীন রাষ্ট্রের প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। ৩. সংখ্যালঘু মুসলমানদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ। ৪. লাহোর প্রস্তাবে উল্লিখিত বিষয়গুলোকে দেশের ভবিষ্যৎ সাংবিধানিক পরিকল্পনার ক্ষেত্রে মৌলিক নীতি হিসেবে গ্রহণ। 205

বঙ্গভঙ্গ কী? [Rajshahi · 2017]

উত্তর ১৯০৫ সালে বঙ্গদেশকে বিভাজন করাই হলো বঙ্গভঙ্গ। 206

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? [Rajshahi · 2017]

উত্তর ব্রিটিশ শাসনামলে বাংলার শাসনভার সংক্রান্ত দায়িত্ব দুটি পৃথক সংস্থার হাতে ন্যস্ত করাই হলো দ্বৈত শাসন।
১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি (রাজস্ব) আদায়ের ক্ষমতা লাভের পর লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসনের অর্থ হলো দু’জনের শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলার নবাবের হাতে। অন্যদিকে, বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমির বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়। অর্থাৎ এ ব্যবস্থায় কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। অন্যদিকে নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। 207

মর্লে-মিন্টো সংস্কার আইন কী? [Rajshahi · 2017]

উত্তর ব্রিটিশ ভারতের সাংবিধানিক সংস্কার সাধনের লক্ষ্যে ভারত সচিব জন মর্লে ও গভর্নর জেনারেল লর্ড মিন্টোর উদ্যোগে ১৯০৯ সালে যে সংস্কার আইন পাস করা হয়, তাই মর্লে-মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। 208

লাহোর প্রস্তাব বলতে কী বোঝ? [Rajshahi · 2017]

উত্তর ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনাই হচ্ছে লাহোর প্রস্তাব।
১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তানের লাহোরে মুহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা এ.কে ফজলুল হক এ প্রস্তাবটি উত্থাপন করেন। বস্তুতপক্ষে, ভারতের মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শগত পার্থক্যের ফল ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাব। এ প্রস্তাবকে কখনও কখনও ‘পাকিস্তান প্রস্তাব’ হিসেবেও অভিহিত করা হয়। 209

ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? [Dinajpur · 2017]

উত্তর ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। 210

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়? [Dinajpur · 2017]

উত্তর বাংলার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য সম্পাদিত একটি চুক্তি হলো বেঙ্গল প্যাক্ট। ব্রিটিশ শাসনের অধীনে বাংলার ৬০ ভাগ জনগণ মুসলমান হলেও তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এ অবস্থার প্রেক্ষিতে অসাম্প্রদায়িক ও উদার মানসিকতার অধিকারী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গাল প্যাক্ট এর উদ্যোগ গ্রহণ করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী, স্যার আব্দুল করিমসহ অন্যান্য মুসলিম নেতৃবৃন্দের সাথে ১৯২৩ সালে বেজাল প্যাক্ট সম্পাদিত হয়। অচিরেই এ চুক্তি সি আর দাশ ফর্মুলা নামে খ্যাতি লাভ করে। রাজনীতি, ধর্ম, কর্ম ইত্যাদি ক্ষেত্রে হিন্দু-মুসলমান উভয়ের স্বার্থ রক্ষা ও অগ্রাধিকার প্রতিষ্ঠাই ছিল বেঙ্গল প্যাক্টের মূলকথা। 211

ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? [Dinajpur · 2017]

উত্তর ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। 212

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? [Dinajpur · 2017]

উত্তর ব্রিটিশ শাসনামলে বাংলার শাসনভার সংক্রান্ত দায়িত্ব দুটি পৃথক সংস্থার হাতে ন্যস্ত করাই হলো দ্বৈত শাসন।
১৭৬৫ খ্রিষ্টাব্দে দেওয়ানি (রাজস্ব) আদায়ের ক্ষমতা লাভের পর লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসনের অর্থ হলো দু’জনের শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলার নবাবের হাতে। অন্যদিকে, বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমির বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়। অর্থাৎ এ ব্যবস্থায় কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। অন্যদিকে নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। 213

প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে? [Comilla · 2017]

উত্তর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রাদেশিক বিষয়গুলোর ওপর প্রাদেশিক সরকারের পূর্ণ কর্তৃত্বকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। 214

মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? [Comilla · 2017]

উত্তর ভারতীয় মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিক বিষয়ে ঐক্যবদ্ধ ও সচেতন করে গড়ে তোলা এবং তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল।
ব্রিটিশ শাসনের শুরু থেকেই ভারতের মুসলিম সম্প্রদায় সর্বদিক হতে অবহেলিত ও বঞ্চিত হতে থাকে। ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হলেও এটি অবহেলিত ও বঞ্চিত মুসলমানদের দাবি দাওয়া আদায় করতে ব্যর্থ হয়। মুসলমানদের এ অবহেলিত ও হীন অবস্থা হতে উদ্ধারকল্পে একটি রাজনৈতিক সংগঠনের বিশেষ প্রয়োজন অনুভূত হয়। এ অনুভূতির সার্থক বাস্তবায়নের লক্ষ্যে মুসলিম স্বার্থ সংরক্ষণের ধারক ও বাহক হিসেবে ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয়। 215

দ্বৈতশাসন কাকে বলে? [Sylhet · 2017]

উত্তর ১৭৬৫ সালে বাংলা শাসনের জন্য ক্ষমতা ও দায়িত্ব ভাগাভাগি করে রবার্ট ক্লাইভ দুই জনের যে অভিনব শাসন পদ্ধতির প্রবর্তন করেন তাকে দ্বৈতশাসন বলে। 216

কেন ব্রিটিশ সরকার ভাগ কর ও শাসন কর নীতি গ্রহণ করেছিল? [Sylhet · 2017]

উত্তর ভারতীয় উপমহাদেশে বসবাসরত প্রধান জাতি-গোষ্ঠী হিন্দু- মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্যই ব্রিটিশরা ‘ভাগ কর ও শাসন কর নীতি’ গ্রহণ করেছিল।
ব্রিটিশরা ১৯০ বছর ভারতবর্ষ শাসন করে। এ দীর্ঘ সময় তারা এ উপমহাদেশে নানা শোষণ, অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তাদের শাসননীতির উল্লেখযোগ্য দিক ছিল- হিন্দু-মুসলমানদের মধ্যে নানা দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি করে নিজের শাসনকাল দীর্ঘস্থায়ী করা। তাই তারা উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটি অংশকে নিজেদের অনুকূলে রেখে অন্য অংশকে শাসন করার নীতি গ্রহণ করেছিল। ১৯০৫ সালে লর্ড কার্জনের গৃহীত বঙ্গভঙ্গ এর প্রকৃষ্ট উদাহরণ। 217

কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল? [Jessore · 2017]

উত্তর ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল। 218

১৯৩৫ সালে প্রবর্তিত ভারতীয় প্রাদেশিক শাসন কীরূপ ছিল? [Jessore · 2017]

উত্তর ১৯৩৫ সালে প্রবর্তিত ভারত শাসন আইনে ভারতের প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রদান করা হয়। এতে বলা হয়, কেন্দ্রের নিয়ন্ত্রণমুক্ত হয়ে প্রদেশগুলো তাদের কার্যক্রম পরিচালনা করবে। তারা তাদের কাজের জন্য প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে। কেন্দ্রীয় সরকার এবং এর অনুগত প্রাদেশিক গভর্নর প্রদেশে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তা সত্ত্বেও প্রাদেশিক গভর্নর প্রাদেশিক সরকারের কাজের ওপর নানাভাবে হস্তক্ষেপ করতে থাকেন। এর ফলে প্রাদেশিক শাসন অনেকটা প্রহসনে পরিণত হয়। তাই বলা যায় যে, ১৯৩৫ সালে প্রবর্তিত ভারতীয় প্রাদেশিক শাসন ছিল অনেকটা নামমাত্র ও অর্থহীন। 219

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? [Barisal · 2017]

উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। 220

দ্বৈত শাসনব্যবস্থা বলতে কী বোঝ? [Barisal · 2017]

উত্তর ব্রিটিশ শাসনামলে বাংলার শাসনভার সংক্রান্ত দায়িত্ব দুটি পৃথক সংস্থার হাতে ন্যস্ত করাই হলো দ্বৈত শাসন।
১৭৬৫ খ্রিষ্টাব্দে দেওয়ানি (রাজস্ব) আদায়ের ক্ষমতা লাভের পর লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসনের অর্থ হলো দু’জনের শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলার নবাবের হাতে। অন্যদিকে, বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমির বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়। অর্থাৎ এ ব্যবস্থায় কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। অন্যদিকে নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। 221

প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে? [Chittagong · 2017]

উত্তর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রাদেশিক বিষয়গুলোর ওপর প্রাদেশিক সরকারের পূর্ণ কর্তৃত্বকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। 222

মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? [Chittagong · 2017]

উত্তর ভারতীয় মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিক বিষয়ে ঐক্যবদ্ধ ও সচেতন করে গড়ে তোলা এবং তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল।
ব্রিটিশ শাসনের শুরু থেকেই ভারতের মুসলিম সম্প্রদায় সর্বদিক হতে অবহেলিত ও বঞ্চিত হতে থাকে। ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হলেও এটি অবহেলিত ও বঞ্চিত মুসলমানদের দাবি দাওয়া আদায় করতে ব্যর্থ হয়। মুসলমানদের এ অবহেলিত ও হীন অবস্থা হতে উদ্ধারকল্পে একটি রাজনৈতিক সংগঠনের বিশেষ প্রয়োজন অনুভূত হয়। এ অনুভূতির সার্থক বাস্তবায়নের লক্ষ্যে মুসলিম স্বার্থ সংরক্ষণের ধারক ও বাহক হিসেবে ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয়।