Civics 1st – A,B S – CH 7

01 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? [Dhaka · 2025]

উত্তর সরকারের আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ আইনকে কার্যকর করবে এবং বিচার বিভাগ উক্ত আইনের ব্যাখ্যা প্রদান করবে। এভাবে সরকারের তিনটি বিভাগ তাদের স্ব-স্ব কাজে ও বিভাগে নিয়োজিত থাকবে এবং এক বিভাগ অন্য কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এরূপ নীতিই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি।

02 শাসন বিভাগ কীভাবে বিচারসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করে? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর শাসন বিভাগ শাসনকার্য পরিচালনা করার পাশাপাশি বিচারসংক্রান্ত ক্ষমতাও প্রয়োগ করে থাকে। অনেক রাষ্ট্রে শাসন বিভাগের প্রধান উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ দেন। আবার আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি তার দণ্ড হ্রাস, স্থগিত বা মওকুফ করতে পারেন। তাছাড়া শাসন বিভাগ বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে প্রশাসনসংক্রান্ত বিভিন্ন মামলার বিচারকাজ করতে পারে।

03 গণতন্ত্র কী? [Dhaka · 2025]

উত্তর যে শাসনব্যবস্থা জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত হয় সে শাসনব্যবস্থাকে গণতন্ত্র বলে।

04 বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করা উচিত। পৃথিবীতে যে কয়টি উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছিল তার মধ্যে একটি প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা করা ও রক্ষা করা। আর ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্য প্রয়োজন একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা। নির্ভীক, নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থা, নাগরিক স্বাধীনতা, আইনের অনুশাসন, সর্বোপরি গণতন্ত্রের স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। তাছাড়া ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য ও নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রয়োজন। আর একারণেই প্রশাসন বা শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা একান্ত আবশ্যক।

05 রাজতন্ত্র কী? [Dhaka · 2025]

উত্তর রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন।

06 কেন বিচারকদের উপযুক্ত বেতনভাতা ও সামাজিক মর্যাদা প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর বিচারকদের উপযুক্ত বেতনভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকারের সাথে সরাসরি সম্পর্কিত। উপযুক্ত পারিশ্রমিক এবং সম্মান পেলে বিচারকরা দুর্নীতিমুক্ত ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

07 এককেন্দ্রিক সরকার কাকে বলে? [Rajshahi · 2025]

উত্তর এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।

08 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে ‘সম্মিলিত সরকার’ (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

09 ‘Liberty’ কোন শব্দ থেকে এসেছে?। [Rajshahi · 2025]

উত্তর ‘Liberty’ শব্দটি ল্যাটিন ‘Liber’ থেকে এসেছে।

10 মূল্যবোধ বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর মূল্যবোধ হলো মানুষের সমাজস্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। এটি স্থায়ী কোনো বিষয় নয়। স্থান এবং সময়ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়। অর্থাৎ মূল্যবোধ হলো আপেক্ষিক। যেমন- আমাদের দেশের প্রচলিত মূল্যবোধ অনুযায়ী ধুমপান করা, বিশেষত বড়দের সামনে ধূমপান একটি অন্যায় কাজ। কিন্তু অনেক দেশে এটি একটি সাধারণ ব্যাপার। সুতরাং বলা যায়-
১. মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা;
২. কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়;
৩. সমাজের মানুষের সাধারণ আচরণ, যাতে আবেগ বিদ্যমান।

11 প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা ছিল? [Rajshahi · 2025]

উত্তর প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল।

12 জবাবদিহিতা বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজস্ব দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরস্থিত সংগঠন পরিচালনার জন্যও এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে শাসনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়, অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন হয় এবং লক্ষ্য অর্জিত হয়। জবাবদিহিতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে।

13 কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ‘সুশাসন’ প্রত্যয়টি ব্যবহার করেন? [Rajshahi · 2025]

উত্তর ‘সুশাসন’ প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্বব্যাংক।

14 সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর সামাজিক ন্যায়বিচার বলতে ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাজ, আচরণ ও ন্যায়-অন্যায় বিচারের মানদণ্ড এক ও অভিন্ন হওয়াকে বোঝায়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষা পায়। তাছাড়া সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, যা ওই সমাজকে সুশাসনের দিকে ধাবিত করে। সামাজিক ন্যায়বিচার গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে পরিগণিত হয়।

15 আইন প্রধানত কয় প্রকার? [Jessore · 2025]

উত্তর আইন প্রধানত দুই প্রকার।

16 আইন ও নৈতিকতার সম্পর্ক নিরূপণ কর। [Jessore · 2025]

উত্তর আইনের সার্থকতা এর কার্যকারিতার মধ্যে নিহিত। যে বিধানকে মানুষ মানতে চায় না কিংবা সমাজ স্বীকৃতি দেয় না, তাকে আইন বলা যায় না। এরূপ আইন শুধু বোঝা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সামাজিক স্বীকৃতি পেতে হলে আইনকে অবশ্যই নৈতিকতার গুণে সমৃদ্ধ হতে হয়। নৈতিকতা আইনের সীমা নির্দেশ করে। অপরপক্ষে যে আইন মানুষের নীতিবোধকে আঘাত করে সে আইনকে কম মানুষই মান্য করে। তাই নৈতিকতার বিষয়টি মাথায় রেখেই যেকোনো আইন প্রণয়ন করা হয়। তাই বলা হয়, আইন ও নৈতিকতা পরস্পর নির্ভরশীল।

17 ‘Natio’ এবং ‘Natus’ শব্দের অর্থ কী? [Jessore · 2025]

উত্তর ‘Natio’ এবং ‘Natus’ শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।

18 আইনগত স্বাধীনতা কাকে বলে? [Jessore · 2025]

উত্তর রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাকে আইনগত স্বাধীনতা বলে। জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্র কর্তৃক এসব অধিকারকে সংরক্ষণ করা হয়। যেমন- রাষ্ট্র কর্তৃক ঘোষিত মৌলিক অধিকারসমূহ।

19 বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী? [Jessore · 2025]

উত্তর বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

20 শাসন বিভাগ বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়।

21 গণভোট কী? [Comilla · 2025]

উত্তর রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাই গণভোট।

22 একনায়কতন্ত্র বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করেন এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকেন। একনায়কতন্ত্রে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন বা কয়েকজন ব্যক্তির হাতে থাকে। একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না, বরং একনায়কের ইচ্ছানুযায়ী আইন প্রণীত হয়। অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক জাতি, এক দল ও এক নেতা এ নীতিতে বিশ্বাসী।

23 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Comilla · 2025]

উত্তর ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা হলেন মন্টেস্কু।

24 প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর প্রশাসনিক জবাবদিহিতা বলতে সাধারণত প্রশাসনিক কার্যক্রমের ‘ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উত্তরদানের বাধ্যবাধকতাকে বোঝায়। বিশেষ করে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আদর্শ প্রশাসনব্যবস্থা ও নাগরিক স্বাধীনতা রক্ষার তাগিদেই সরকারের বা শাসন বিভাগের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করা হয়। গণতন্ত্রে সরকার সবসময় জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে কাজ করে। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। জনমত যাচাইয়ের জন্য জনগণের সামনে তুলে ধরা হয়। তারপর জনপ্রতিনিধিদের নিকট সম্মতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেকোনো বিষয়ে এরূপ সিদ্ধান্ত গ্রহণকেই প্রশাসনিক জবাবদিহিতা বা সরকারের জবাবদিহিতা বলা হয়।

25 সরকারের অঙ্গ কয়টি? [Chittagong · 2025]

উত্তর সরকারের অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

26 জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝায়? [Chittagong · 2025]

উত্তর জাতীয় রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সত্তা, যেখানে একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী জনগণ, একটি অভিন্ন জাতিগত পরিচয়, যেমন- একই ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ থাকে। এ জাতীয় পরিচয়ই রাষ্ট্রের ভিত্তি এবং জনগণের আনুগত্যের মূল উৎস।

27 ‘Law is the passionless reason’- উক্তিটি কার? [Chittagong · 2025]

উত্তর ‘Law is the passionless reason’- উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের।

28 গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়? [Chittagong · 2025]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

29 রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী? [Chittagong · 2025]

উত্তর দলের নেতৃবৃন্দকে ক্ষমতায় অধিষ্ঠিত করা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য।

30 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Chittagong · 2025]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে ‘সম্মিলিত সরকার’ (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

31 নেতৃত্ব কী? [Sylhet · 2025]

উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলি, যা কোনো জাতি বা সমাজকে ইঙ্গিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

32 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

33 সরকারের অঙ্গ কয়টি? [Sylhet · 2025]

উত্তর সরকারের অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ;
২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

34 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য – পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।

35 এককেন্দ্রিক সরকার কী? [Sylhet · 2025]

উত্তর এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।

36 নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর সরকারের তিনটি বিভাগ যথা- আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’ বলে। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলি নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলির ওপর বিচার বিভাগের নিয়ন্ত্রিত ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।

37 প্রজাতন্ত্র কাকে বলে? [Barisal · 2025]

উত্তর যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।

38 “একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী।”- ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর একনায়কতন্ত্রী শাসনব্যবস্থা এমন একটি রাজনৈতিক কাঠামো, যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা একটি ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে। এই শাসনব্যবস্থায় জনগণের মতামত, মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং আইনের শাসন প্রায় অনুপস্থিত থাকে। ফলে এটি ব্যক্তিস্বাতন্ত্র্য ও গণতন্ত্রের মূল মূল্যবোধের পরিপন্থি। ফলে ব্যক্তি তার স্বাধীন মত প্রকাশ করতে ভয় পায়। সংবাদপত্র, সামাজিক মাধ্যম, সাহিত্য ও শিক্ষাব্যবস্থাও সরকারের নিয়ন্ত্রণে থাকে। এ পরিস্থিতিতে ব্যক্তি নিজস্ব চিন্তা বা মত গঠন ও প্রকাশ করতে পারে না। এজন্য একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধী।

39 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Dinajpur · 2025]

উত্তর ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

40 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।

41 রাষ্ট্রের উপাদান কয়টি? [Dinajpur · 2025]

উত্তর রাষ্ট্রের উপাদান ৪টি। এগুলো হলো- ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।

42 গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য কী? [Dinajpur · 2025]

উত্তর গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতধর্মী শাসনব্যবস্থা। গণতন্ত্র হলো জনগণের মতামতের ভিত্তিতে জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। যেখানে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার বাছাই, পরিবর্তন ও পরিচালিত হয়ে থাকে। বর্তমানে গণতন্ত্র বলতে প্রতিনিধিত্বমূলক সরকারব্যবস্থাকে বোঝায়।
অন্যদিকে, একনায়কতন্ত্র হলো এক ব্যক্তি, এক দল, বা এক শ্রেণির অথবা তাদের সমর্থিত শাসনব্যবস্থা। অর্থাৎ একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সকল নাগরিকের থেকে আনুগত্য আদায় করে।

43 অধ্যাদেশ জারি করেন কে? [Dinajpur · 2025]

উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

44 এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বলে। এ ধরনের সরকার কাঠামোতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার কাঠামোতে আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক অঞ্চল থাকতে পারে তবে তারা কেন্দ্রের প্রতিনিধি ‘বা সহায়ক হিসেবে কাজ করে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার রয়েছে।

45 গণতন্ত্র কী? [Mymensingh · 2025]

উত্তর যে শাসনব্যবস্থায় শাসনক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না থেকে রাষ্ট্রের জনগণের ওপর ন্যস্ত থাকে তাকে গণতন্ত্র বলে।

46 অধ্যাদেশ বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতাবলে যে আদেশ জারি করেন তাকেই অধ্যাদেশ বলে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কখনো কখনো রাষ্ট্রের এমন পরিস্থিতি সৃষ্টি হয় যখন দেশে জরুরি অবস্থা আবশ্যক হয়ে পড়ে। অথবা দেশে নির্বাচনকালীন সময়ে যখন কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকে না তখন বিশেষ কারণে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে মৌখিক আইন জারি করেন। একেই বলা হয় অধ্যাদেশ। পরবর্তীতে এ অধ্যাদেশ সংসদীয় অনুমোদন পেলে আইনে পরিণত হয়।

47 সরকারের অঙ্গ কয়টি? [Mymensingh · 2025]

উত্তর সরকারের অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

48 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর কর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।

49 শাসন বিভাগ কী? [Mymensingh · 2025]

উত্তর সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে, সেটিই শাসন বিভাগ।

50 প্রজাতন্ত্র বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর প্রজাতন্ত্র হলো এমন একটি সরকারব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বা জনগণের একাংশ। অর্থাৎ যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে। যেমন- বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতন্ত্রে রাজা বা রানীর কোনো পদ থাকে না। প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলো সাধারণত সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে। তবে অনেক উপ-রাষ্ট্রীয় অঞ্চলও (যেখানে প্রজাতান্ত্রিক ধাঁচের সরকারব্যবস্থা প্রবর্তিত) প্রজাতন্ত্র নামে চিহ্নিত হয়ে থাকে।

51 গণতন্ত্র প্রধানত কত প্রকার ও কী কী? [Dhaka · 2023]

উত্তর গণতন্ত্র প্রধানত দুই প্রকার। যথা – ১. প্রত্যক্ষ গণতন্ত্র ও ২. পরোক্ষ গণতন্ত্র।

52 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বুঝায়? [Dhaka · 2023]

উত্তর যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশপ্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

53 আইন বিভাগের প্রধান কাজ কী? [Dhaka · 2023]

উত্তর আইন বিভাগের প্রধান কাজ হল আইন প্রণয়ন করা।

54 প্রজাতন্ত্র বলতে কী বুঝায়? [Dhaka · 2023]

উত্তর যে সরকার ব্যবস্থার রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে। প্রজাতন্ত্র হলো গণতান্ত্রিক সরকারের একটি বিশেষ রূপ। অধিকাংশ দেশে প্রজাতান্ত্রিক সরকার কাঠামোর প্রধান কে প্রেসিডেন্ট নামে আখ্যায়িত করা হয়। যদি প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধানের পাশাপাশি সরকারের ও প্রধান হন তবে তাকে শাসিত সরকার বলে। এ সরকার কাঠামোতে প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। রাষ্ট্রপতি ও কেবিনেট উভয়ই তার কার্যক্রমের জন্য আইন সবার কাছে দায়ী থাকে। তবে রাষ্ট্রপতি ও কেবিনেট উভয়ই ক্ষমতা ও কার্যাবলীর সুনির্দিষ্ট থাকে।

55 সরকারের অঙ্গ কয়টি? [Mymensingh · 2023]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

56 ‘গণতন্ত্রে বিরোধীদলকে ছায়া সরকার বলা হয়’- ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর গণতন্ত্রের বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনকল্যাণে ভূমিকা রাখে বলে বিরোধীদলকে ছায়া সরকার বলা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার বিভিন্ন ধরনের কাজ করে। সরকার যাতে কোনো রকম জনস্বার্থবিরোধী কাজ না করতে পারে তার জন্য বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণে রাখে। তারা জনগণের অভাব – অভিযোগ সরকারের কাছে তুলে ধরে এবং তা বাস্তবায়নের জন্য সরকারকে চাপের মুখে রাখে। এভাবে সরকারে না থেকেও বিরোধী দল জনগণের স্বার্থ রক্ষায় নানারূপ ভূমিকা পালন করে বিধায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়।

57 স্বচ্ছতা কী? [Rajshahi · 2023]

উত্তর স্বচ্ছতা হল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় পুরোপুরি নিয়ম তান্ত্রিক হচ্ছে কিনা তার প্রতিরূপ।

58 দায়িত্বশীলতা বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর দায়িত্বশীলতা মূল্যবোধের অন্যতম উপাদান। এটি সুশাসনেরও অন্যতম উপাদান। দায়িত্বশীলতা বলতে কেবল সরকারের দায়িত্বকে বোঝায় না, বরং ব্যক্তিগত অবস্থান থেকে প্রত্যেক ব্যক্তির জন্য দায়িত্ব ও সমাজের সকলের নিকট জবাবদিহিতা কে বোঝায়। দায়িত্বশীলতা নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতা নিশ্চিত হয় এবং দুর্নীতি হ্রাস পায়। মোটকথা মূল্যবোধের উপাদান দায়িত্বশীলতা সুশাসন প্রতিষ্ঠায় একান্ত আবশ্যক।

59 গণভোট কী? [Rajshahi · 2023]

উত্তর রাষ্ট্রীয় কোন বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ হয় তাই গণভোট।

60 সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কী বুঝায়? [Rajshahi · 2023]

উত্তর যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। সংসদীয় সরকার ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আত্মাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভার নেতা, সংগঠক সরকারপ্রধান।

61 রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে? [Rajshahi · 2023]

উত্তর যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারনত আইনসভার নিকট দায়ী থাকেন না তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে।

62 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর সরকারের যাবতীয় কার্যাবলী কে প্রধানত আইন, বিচার ও শাসন বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এক ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

63 রাজতন্ত্র কাকে বলে? [Rajshahi · 2023]

উত্তর যে শাসন ব্যবস্থার রাজা বা রানীর হাতের রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে রাজতন্ত্র বলে।

64 সমাজতান্ত্রিক সরকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর সমাজতান্ত্রিক সরকার হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। এটি পুঁজিবাদের বিপরীত ধর্মী শাসন ব্যবস্থা। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে উৎপাদনের উপকরণগুলোকে রাষ্ট্রীয় করনের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের দ্বারা শ্রেণীবৈষম্য অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা।

65 গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকন এর সংজ্ঞাটি কী? [Sylhet · 2023]

উত্তর গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকনের সংজ্ঞাটি হলো- গণতন্ত্র হলো জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যানার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা।

66 সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাজের জন্য দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীরা ব্যক্তিগত ও যথাযথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরূপ বৈশিষ্ট্য কারণে একে দায়িত্বশীল সরকার ব্যবস্থা ও বলা হয়।

67 স্বাধীনতা কী? [Sylhet · 2023]

উত্তর অন্যের কোনরূপে ক্ষতি না করে নিজের মতো করে কোন কিছু করার অধিকারই হলো স্বাধীনতা।

68 রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের সব নাগরিকের সুবিধার ব্যবস্থা করা কি বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি হলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে।

69 আইনসভার প্রধান কাজ কী? [Sylhet · 2023]

উত্তর আইন সভারপ্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা।

70 আইনের শাসন বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর আইনের শাসন বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয় এরূপ সাম্যভিত্তিক শাসন ব্যবস্থা। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষতা আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণকে সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটা জনগণের অধিকার রক্ষার রক্ষাকবজ।

71 বাংলাদেশের আইনসভার নাম কী? [Sylhet · 2023]

উত্তর বাংলাদেশের আইন সভার নাম জাতীয় সংসদ।

72 আইনের শাসন বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর আইনের শাসন বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয় এরূপ সাম্যভিত্তিক শাসন ব্যবস্থা। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষতা আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণকে সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটা জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

73 বাংলাদেশের সরকার প্রধান কে? [Sylhet · 2023]

উত্তর বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী।

74 বর্তমানে শাসন বিভাগের ক্ষমতা বুদ্ধির দুটি কারণ উল্লেখ কর। [Sylhet · 2023]

উত্তর সরকার একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল শাসন বিভাগ। নানা কারণে এই বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। শাসক বিভাগের ক্ষমতা বৃদ্ধির একটি কারণ হলো আইনসভার সদস্যদের অদক্ষতা। আইন প্রণয়নের জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় তা না থাকার আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজের মূল দায়িত্ব শাসন বিভাগের ওপর অর্পিত হয়। শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির আরেকটি কারণ হল আইনসভার সাংগঠনিক দুর্বলতা। এর ফলশ্রুতিতে শক্তিশালী শাসন বিভাগের উত্থান হচ্ছে এবং শাসন বিভাগের ওপর কিছু আইন প্রণয়নের ক্ষমতা অর্পিত হওয়ায় শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

75 সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান কে? [Dinajpur · 2023]

উত্তর সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি।

76 এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়? [Dinajpur · 2023]

উত্তর যে সরকার কাঠামোতে সকল ক্ষমতার কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালনা হয় তাকে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলে। এ সরকার কাঠামোতে আঞ্চলিক সরকারের কোন স্বতন্ত্র অস্তিত্ব নেই। এ ধরনের সরকার কাঠামোতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন করা হয় না। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক অঞ্চল থাকতে পারে তবে তারা কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশের এককেন্দ্রিক সরকার রয়েছে।

77 দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা কী? [Dinajpur · 2023]

উত্তর দুই কক্ষ বা পরিশোধ নিয়ে যখন আইনসভা গঠিত হয় তখন তাকে দ্বি- কক্ষবিশিষ্ট আইনসভা বলে।

78 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Dinajpur · 2023]

উত্তর যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক রাষ্ট্রভাষ্য দেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রে শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

79 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Dinajpur · 2023]

উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

80 রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে? [Dinajpur · 2023]

উত্তর রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকার ব্যবস্থাকে বুঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগ এর কাছে দায়ী থাকেনা। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনি প্রকৃত শাসক ও নির্বাহী প্রধান। এ শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইন সবার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। আইনসভার কোন সদস্য মন্ত্রী হলে আইনসভায় তার সদস্যপদ বাতিল হয়ে যায়। এতে রাষ্ট্রপতি সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে।

81 একনায়কতন্ত্র কী? [Barisal · 2023]

উত্তর একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় এবং সে ব্যক্তি তার নিজের ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে।

82 অভিশংসন বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর রাষ্ট্রের সর্বোচ্চ পদে নিযুক্ত থাকা ব্যক্তিকে কোন বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত করার প্রক্রিয়া হলো অভিশংসন। সাধারণভাবে রাষ্ট্রপতি কে অপসারণ করার ক্ষমতাকে অবিশংসন বলে। সংবিধান লঙ্ঘন কিংবা গুরুতর অভিযোগ রাষ্ট্রপতির বিচার করা যাবে। এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের সম্মতি বা স্বাক্ষর লাগে। রাষ্ট্রপতি বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বিরুদ্ধে এরূপ গুরুতর অভিযোগ এলে যে প্রক্রিয়ায় অপসারণ করা হয় তা অভিশংসন নামে পরিচিত।

83 “The Spirit of Law” বইটি কার লেখা? [Barisal · 2023]

উত্তর “The Spirit of Law” বইটির মন্টেস্কুর লেখা।

84 মানুষ আইন মেনে চলে কেন? [Barisal · 2023]

উত্তর মানুষ বিভিন্ন কারণে রাষ্ট্রীয় প্রদত্ত আইন মেনে চলে। কারণ, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন মানুষকে সভা, সুশৃংখল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয় বোধ ও সামাজিক কল্যাণের জন্য মানুষের মেনে চলে।

85 নেতৃত্ব কী? [Barisal · 2023]

উত্তর নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইঙ্গিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

86 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর সরকারের যাবতীয় কার্যবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারকে প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

87 সরকার কী? [Barisal · 2023]

উত্তর রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা ও বিধি-বিধান রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাই সরকার।

88 স্বাধীনতার রক্ষাকবচ বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর যেসব নিয়ামক দ্বারা স্বাধীনতা রক্ষিত হয় সেসব নিয়ামককেই স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। আর এই নিয়ামক সমূহ তথা উপায় সমূহের অন্তর্ভুক্ত হলো -আইন, গণতন্ত্র, আইনের অনুশাসন, ন্যায় বিচার, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দায়িত্বশীল সরকার, শিক্ষিত জনগণ, মৌলিক অধিকার প্রভৃতি। উল্লেখিত উপায় সমূহ স্বাধীনতাকে সুরক্ষিত ও সুসংগত করার অন্যতম পন্থা হিসেবে বিবেচিত হওয়ায় এগুলোকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়।

89 অধ্যাদেশ কী? [Barisal · 2023]

উত্তর বিশেষ ক্ষমতা বলে জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যখন কোন নতুন আদেশ জারি করে এবং পরবর্তীতে যা আইনে পরিণত হয় তাকে অধ্যাদেশ বলে।

90 দেশপ্রেম বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এক কথায় মাতৃভূমির প্রতি তোমার মত বোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশপ্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।

91 রাষ্ট্রের উপাদান কয়টির নাম লেখ? [Comilla · 2023]

উত্তর রাষ্ট্রের উপাদান চারটি। এগুলো হলো- ১.জনসমষ্টি, ২.নির্দিষ্ট ভূখণ্ড, ৩.সরকার ও ৪.সার্বভৌমত্ব।

92 গণতন্ত্রকে কেন সর্বাধিক জনপ্রিয় সরকার ব্যবস্থা বলা হয়? ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর গণতন্ত্রের জনগণ সরকারি শাসন কাজের অংশগ্রহণের সুযোগ পাই বলে এটি সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা। এ ধরনের শাসন ব্যবস্থায় শাসক জনগণের দ্বারা নির্বাচিত হন এবং শাসকরা একমাত্র জনগণের নিকোটি দায়ী থাকেন। একমাত্র গণতন্ত্রের শাসক ও শাসিত জনগণের স্বার্থকে এক ও অভিনয় করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্ব মূলক গণতান্ত্রিক সরকারকে শ্রেষ্ঠ ব্যবস্থা বলে অভিহিত করেন।

93 সাম্য কী? [Comilla · 2023]

উত্তর জাতি- ধর্ম -বর্ণ, নারী -পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

94 ক্ষমতার বন্টন নীতির ভিত্তিতে কোন ধরনের সরকার গঠিত হয়? ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হয়। কেন্দ্র ও প্রদেশগুলোর মধ্যে ক্ষমতা বন্টন। এ সরকার ব্যবস্থা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা বন্টন করে দেওয়া হয়।বৈদেশিক সম্পর্ক, দেশ রক্ষা, মুদ্রা প্রভৃতি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকারকে এবং অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে অপর্ণ করা হয়।

95 প্রথা কাকে বলে? [Comilla · 2023]

উত্তর প্রথা হলো প্রাচীনকাল থেকে চলে আসা আচার ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস, যা সমাজের অধিকাংশ তাই বলা যায় জনগণ কর্তৃক সমর্থিত স্বীকৃত ও পালিত হয়ে আসছে।

96 কোন সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি উপস্থিতির লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকারের তিনটি বিভাগ রয়েছে যথা- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ সরকার এ তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এ ধরনের নীতি অনুসরণ করে সরকার গঠন করা হয়। যেমনটি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায়।এ রাষ্ট্রটির সংবিধানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রাষ্ট্রের মূলনীতি হিসেবে স্বীকৃত। লিপসন এর ভাষায় “ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলো সংবিধান অনুসারে সরকারের ক্ষমতার পৃথকীকরণ, যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য।

97 সরকার কাকে বলে? [Chittagong · 2023]

উত্তর রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়, তাকে সরকার বলে।

98 দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়? [Chittagong · 2023]

উত্তর দায়িত্বশীল সরকার বলতে সাধারণত বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কে বোঝায়।  সংসদীয় কিংবা মন্ত্রী পরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদে কোন অনাস্থা সূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদের পদত্যাগ করতে হবে। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। তাই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়।

99 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? [Jessore · 2023]

উত্তর সরকারের আইন বিভাগ এন প্রণয়ন করবে, শাসন বিভাগ আইনের কার্যকর করবে এবং বিচার বিভাগ উক্ত আইনের ব্যাখ্যা প্রদান করবে।এভাবে সরকারের তিনটি বিভাগ তাদের স্ব-স্ব কাজেও বিভাগে থাকবে এবং এক বিভাগ অন্য কোন বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এরকম নীতি ক্ষমতাস্বতন্ত্রীকরন নীতি।

100 “বিচার বিভাগের স্বাধীনতা ব্যতীত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না।”- ব্যাখ্যা কর। [Jessore · 2023]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের ব্যাবিচারের জন্য অপরিহার্য এবং পূর্বশর্ত।

বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের (আইন ও শাসন বিভাগ) হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষ হবে বিচার কার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতা মূলত বিচারকদের স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতাকে নিশ্চিত করে। বিচারকরা যদি রায় প্রদানে সামাজিক, ও অর্থনৈতিক দিক থেকে প্রভাবিত হয় তাহলে কখনোই ন্যায় বিচার আশা করা যায় না। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান শর্ত হলো বিচার বিভাগ ও বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা।

101 সরকারি বিভাগ কয়টি? [Jessore · 2023]

উত্তর সরকারি বিভাগ ৩টি।

102 কোন ধরনের সরকার ব্যবস্থায় সরকারের জবাবদিহিতা বেশি? ব্যাখ্যা কর। [Jessore · 2023]

উত্তর সংসদীয় সরকার ব্যবস্থার সরকারের জবাব দিতে বেশি। সংসদীয় সরকার ব্যবস্থা জনপ্রতিনিধিত্বের মধ্য থেকে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয় বিধায় সরকার আইন সভার কাছে দায়বদ্ধ থাকে। এ সরকার ব্যবস্থায় সরকার তার সব কাজের জন্য প্রত্যক্ষভাবে আইন সবার কাছে এবং চূড়ান্তভাবে জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে। এর ফলে গণতন্ত্রের প্রকৃত স্বরূপ বজায় থাকে। এছাড়া এ সরকার ব্যবস্থায় সরকার আইনসভার আস্থা হারালে সরকারকে পদত্যাগ করতে হয়। তাই বলা যায়, সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের জবাবদিহিতা বেশি থাকে।

103 গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী? [Chittagong · 2023]

উত্তর গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Democracy.

104 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Chittagong · 2023]

উত্তর যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

105 এককেন্দ্রিক সরকার কী? [Dhaka · 2022]

উত্তর যে ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা একটি একক ও অখণ্ড ও সুসংবদ্ধ কেন্দ্রের হাতে ন্যাস্ত থাকে,তাকে এককেন্দ্রিক সরকার বলে।

106 দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়? [Dhaka · 2022]

উত্তর দায়িত্বশীল সরকার বলতে সাধারণত সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কে বোঝায়। সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদের কোন অনাস্থা সূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়।

107 সরকারের অঙ্গ কয়টি? [Dhaka · 2022]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

108 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Dhaka · 2022]

উত্তর বিচার বিভাগকে স্বাধীনতার কথাটি অর্থ হলো- কর্তব্য পালনের বিচারকদের স্বাধীনতা। কাজেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। তাই স্বাধীন বিচারবিভাগ বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকের দৃঢ় মনোবল, প্রজ্ঞা, বৃদ্ধি ও আইন সংক্রান্ত গভীর জ্ঞানের প্রয়োজন।

109 বাংলাদেশের আইনসভার নাম কী? [Dhaka · 2022]

উত্তর বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।

110 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? [Dhaka · 2022]

উত্তর সরকারের যাবতীয় কার্যবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারকে প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

111 সাম্য কী? [Rajshahi · 2022]

উত্তর জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাই হলো সাম্য।

112 বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Rajshahi · 2022]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগকে সরকারের অন্যান্য বিভাগ থেকে নিয়ন্ত্রণমুক্ত থাকাকে বোঝায়। বিচারবিভাগের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় জীবনে ন্যায়নীতি প্রতিষ্ঠা সম্ভব নয়।ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিচারবিভাগের স্বাধীনতা অপরিহার্য। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সুসভ্য নাগরিক জীবন কল্পনাতীত।এজন্য বিচারবিভাগের স্বাধীনতা গুরুত্বপূর্ণ।

113 দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে? [Rajshahi · 2022]

উত্তর যখন কোন দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাই দ্বিদলীয় ব্যবস্থা।

114 রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2022]

উত্তর রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রীয় কাজ পরিচালনায় ব্যক্তি যেসব অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক অধিকারের মাধ্যমে রাষ্ট্রের সুনাগরিকরা রাষ্ট্র পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ লাভ করে। একজন নাগরিকের রাজনৈতিক অধিকারগুলো হচ্ছে – রাজনৈতিক দল গঠনের অধিকার, শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের অধিকার, সরকারের কাজে মতামত প্রকাশের অধিকার ইত্যাদি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক অধিকার স্বীকৃত।

115 শাসন বিভাগ কী? [Rajshahi · 2022]

উত্তর আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন অনুসারে সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে বা শাসন করে সে বিভাগই হলো শাসন বিভাগ।

116 একনায়কতন্ত্র বলতে কী বোঝায়? [Rajshahi · 2022]

উত্তর একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করেন এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকেন। একনায়কতন্ত্রে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন বা কয়েকজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীত ধর্মী শাসনব্যবস্থা।

117 ‘Lag’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [Comilla · 2022]

উত্তর ‘Lag’ শব্দটির টিউটনিক ভাষা থেকে এসেছে।

118 নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝ? [Comilla · 2022]

উত্তর সরকার তিনটি বিভাগ যথা আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলে। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলীর উপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভা নিকট জবাবদিহি করতে হয়।

119 প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী? [Comilla · 2022]

উত্তর প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হলো নাগরিকগণ কর্তৃক পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্রশাসনে অংশগ্রহণ করা।

120 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Comilla · 2022]

উত্তর যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একাধিক রাষ্ট্রভাষা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থের সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

121 বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে? [Mymensingh · 2022]

উত্তর বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান হচ্ছেন ‘মহামান্য রাষ্ট্রপতি’।

122 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর যে সরকারব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

123 সরকারের অঙ্গ কয়টি? [Mymensingh · 2022]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

124 বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে? [Mymensingh · 2022]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা কথাটি অর্থ হলো – কর্তব্য পালনের বিচারকদের স্বাধীনতা। কাজেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। তাই স্বাধীন বিচার বিভাগ বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের দৃঢ় মনোবল, প্রজ্ঞা, বুদ্ধি ও আইন সংক্রান্ত গভীর জ্ঞানের প্রয়োজন।

125 বাংলাদেশে আইন সভার নাম কী? [Mymensingh · 2022]

উত্তর বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।

126 দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর দায়িত্বশীল সরকার বলতে সাধারণত সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে বোঝায়। সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদের সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদের কোনো অনাস্থা সুযোগ প্রস্তাবিত হলে মন্ত্রিপরিষদ কে পদত্যাগ করতে হয়। সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্য সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়।

127 আইনগত অধিকার কী? [Chittagong · 2022]

উত্তর ব্যক্তির জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকার হলো নাগরিকের আইনগত অধিকার।

128 মানবাধিকার বলতে কী বোঝায়? [Chittagong · 2022]

উত্তর মানুষ পৃথিবীতে জন্মগত ভাবে যে সকল সুযোগ-সুবিধা দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটেনা সেই সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারের একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত অনৈতিক অধিকারের মধ্যে সেসব অধিকার কে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবী করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সহজাত, সার্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারী হলো মানবাধিকার।

129 ‘Demos’ শব্দের অর্থ কী? [Chittagong · 2022]

উত্তর Demos শব্দের অর্থ জনগণ।

130 সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ? [Chittagong · 2022]

উত্তর জাতীয়-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক জনগণ যখন ভোটাধিকার লাভ করে তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলে । ভোটাধিকার জনগণের সার্বভৌম শক্তি ভোটদানের মাধ্যমে ব্যবহার করে। সর্বজনীন ভোটাধিকার প্রতিনিধিত্বের জোটল প্রশ্নকে সহজতর করে তোলে। এ ভোটাধিকার সকলকে সমানভাবে রাজনৈতিক ক্রিয়াকলাপে উদ্বুদ্ধ করে এবং সকলকে রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলে।

131 রাষ্ট্রের উপাদান কয়টি? [Chittagong · 2022]

উত্তর রাষ্ট্রের উপাদান চারটি।

132 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Chittagong · 2022]

উত্তর যে সরকারব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

133 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Chittagong · 2022]

উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

134 নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝায়? [Chittagong · 2022]

উত্তর সরকারের তিনটি বিভাগ যথা আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের উপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলে। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলীর উপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।

135 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Sylhet · 2022]

উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

136 প্রজাতন্ত্র বলতে কী বোঝ? [Sylhet · 2022]

উত্তর প্রজাতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বা জনগণের একাংশ। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রথম জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে। যেমন বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতন্ত্রের রাজা বা রানী কোন পথ থাকে না। প্রজাতন্ত্রের রাষ্ট্রগুলোর সাধারণত সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে। তবে অনেক উপরাষ্ট্রীয় অঞ্চলও (যেখানে প্রজাতান্ত্রিক ধাঁচের সরকার ব্যবস্থা প্রবর্তিত) প্রজাতন্ত্র নামে চিহ্নিত হয়ে থাকে।

137 সরকারের অঙ্গ কয়টি? [Sylhet · 2022]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

138 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Sylhet · 2022]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা কথাটি অর্থ হলো – কর্তব্য পালনের বিচারকদের স্বাধীনতা। কাজেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। তাই স্বাধীন বিচার বিভাগ বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের দৃঢ় মনোবল, প্রজ্ঞা, বুদ্ধি ও আইন সংক্রান্ত গভীর জ্ঞানের প্রয়োজন।

139 অধিকার কাকে বলে? [Barisal · 2022]

উত্তর সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ-সুবিধা,যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটেনা তাকে অধিকার বলে।

140 বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর রাষ্ট্রীয় জীবনের ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় জীবনে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ব্যক্তির অধিকার এবং স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিতান বিভাগের স্বাধীনতা অপরিহার্য। সোচ্চার  ও জুলুম প্রতিরোধ অস্ত্র হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সুসভ্য নাগরিক জীবন কল্পনাতীত। নাগরিক জীবনের প্রতি মুহূর্তে গণতান্ত্রিক আদর্শ সংরক্ষণের পরিবেশ সৃষ্টিতে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজনীয়তা অনুভূত হয়।

141 রাজতন্ত্র কী? [Barisal · 2022]

উত্তর রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে রাজা বা রানীর হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন।

142 সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর সংসদীয় সরকারব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগের সদস্যগণ আইন বিভাগের ও সদস্য। শাসন বিভাগের সদস্যগণ এককভাবে ও যৌথভাবে আইন বিভাগের নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আইনসভার সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনায়ন, মুলতবি প্রস্তাব উপস্থাপন এবং অনস্থা প্রস্তাব পাস করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভার সদস্য না হলেও আইন প্রণয়নের দ্বারা আইনসভার সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে।

143 সরকারের অঙ্গ কয়টি? [Barisal · 2022]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

144 সরকারের দায়িত্বশীলতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর সরকারের দায়িত্বশীলতা বলতে গণতন্ত্রকে বোঝানো হয়। শাসিতের সম্মতিতে যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং শাসন কার্য পরিচালিত হয় তাই গণতন্ত্র জনগণের নিকট দায়িত্বশীল থাকে। এখানে সরকার মন্ত্রিপরিষদ শাসিত কিংবা রাষ্ট্রপতি শাসিত হোক না কেন জনগণের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। শাসক তার কৃতকর্মের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকেন এবং কাজের জবাবদিহি করেন।

145 এককেন্দ্রিক সরকার কাকে বলে? [Barisal · 2022]

উত্তর যে সরকার কাঠামতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার বলে।

146 চাপসৃষ্টিকারী গোষ্ঠী কিভাবে সরকারি সিদ্ধান্ত কে প্রভাবিত করে? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর নিজেদের স্বার্থ আদায়ের লক্ষ্যে যারা সরকারি নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে তাকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শ্রমিক সংঘ, শিক্ষক সমিতি, প্রকাশক সমিতি ইত্যাদি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত এমন সংস্থা বা সংগঠন যা কিছু সংখ্যাক স্থানে আবদ্ধ বেসরকারি লোকের সমন্বয়ে গঠিত, যারা রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে আইনসভার বাইরে থেকে সরকারি নীতিমালা গ্রহণ করে এসব স্বার্থ ও লক্ষ্য অর্জনের জন্য তৎপরতা চালায়। এসব চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নিজ নিজ স্বার্থ রক্ষায় আন্দোলন করে এবং স্বার্থ উদ্ধার হলে আন্দোলন বন্ধ করে দেয়। সাধারণত এরা নিজ নিজ সাথে সরকারি নীতি নির্ধারণে ও পরিচালনায় প্রভাব বিস্তার করতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, শোভাযাত্রা ইত্যাদি কর্মসূচি পালন করে থাকে।

147 অধ্যাদেশ কী? [Barisal · 2022]

উত্তর বিশেষ ক্ষমতা বলে জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যখন কোনো নতুন আদেশ জারি করেন এবং পরবর্তীতে যা আইনে পরিণত হয় তাকে অধ্যাদেশ বলে।

148 বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, মতাদর্শগত, সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিকভাবে একটি একক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখছে। সাধারণ অর্থে বিশ্বায়ন বলতে সারা বিশ্বের অর্থনীতির ক্রমবর্ধমান একত্রিকরণকে বোঝায়। বিশ্বায়ন বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি এবং জনসংখ্যা ক্রমবর্ধমান আত্মনির্ভরতাকে বর্ণনা করে – যা পণ্য পরিষেবা, প্রযুক্তি এবং বিনিয়োগের প্রবাহ, মানুষ এবং তথ্যের আন্তঃসীমান্ত বাণিজ্য দ্বারা সৃষ্ট। অর্থাৎ বিশ্বায়ন বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতিকে বেশি প্রাধান্য দেয়। বিভিন্ন দেশের মধ্যে আর্থিক আদান-প্রদানের মাধ্যমে পারস্পরিক সাজ ও সহযোগিতা কে গড়ে তুলতে বিশ্বায়ন সাহায্য করে।

149 বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট? [Jessore · 2022]

উত্তর বাংলাদেশের আইনসভা এককক্ষবিশিষ্ট।

150 জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী? [Jessore · 2022]

উত্তর জাতি ও জাতীয়তার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, জাতি জাতীয়তা থেকে পৃথক। তারা বলেন, ” জাতীয়তা হলো সে জনসমষ্টি যারা একই ধর্ম, ভাষা, বংশ, আদর্শ, আশা আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ। কিন্তু জাতি হচ্ছে সে জাতীয়তা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংঘটিত এবং যা স্বাধীনতা লাভ করেছে অথবা স্বাধীনতা লাভে আগ্রহী। ” সুতরাং জাতিতে রাজনৈতিক সংগঠন বর্তমান থাকে,কিন্তু জাতীয়তার রাজনৈতিক সংগঠন অনুপস্থিত।জাতি হয় স্বাধীনতার সার্বভৌম, না হয় স্বাধীনতা সংগ্রামের লিপ্ত, কিন্তু জাতীয়তা এখনও সুসংগঠিত হয়নি। তার স্বাধীন নাও হতে পারে অথবা স্বাধীনতাকামী নাও হতে পারে।

151 শাসন বিভাগের প্রধান কে? [Jessore · 2022]

উত্তর শাসন বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী।

152 এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কী? [Jessore · 2022]

উত্তর যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকার হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলে। এ ধরনের সরকার কাঠামোতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন করা হয় না। এ সরকার কাঠামোতে আঞ্চলিক সরকারের কোন স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক অঞ্চল করতে পারে তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান ইত্যাদি প্রভৃতি দেশে এক কেন্দ্রিক সরকার রয়েছে।

153 মৌলিক অধিকার কী? [Dinajpur · 2022]

উত্তর মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য যে সমস্ত অপরিহার্য শর্তাবলী, যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়।

154 সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন? [Dinajpur · 2022]

উত্তর সমানভাবে নাগরিক অধিকার ও স্বাধীনতা ভোগের সুযোগ লাভ করে। এজন্য সম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। সম্ভব বলতে বোঝায় যেখানে মানুষের মানুষের কোন ভেদাভেদ থাকবে না এবং সকলের সমান মর্যাদা লাভ করবে। সাম্য এক দিকে যেমন নাগরিকের মধ্যে সম্যতা এনে দেয় তেমনি নাগরিক জীবনকে পরিপূর্ণরূপে বিকাশিত হতে সহায়তা করে। তাই যে কোন রাষ্ট্রের নাগরিকদের জীবনকে পরিপূর্ণভাবে বিকাশিত করার জন্য সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।

155 নৈতিক কর্তব্য কী? [Dinajpur · 2022]

উত্তর নাগরিকের নীতিবোধ থেকে উদ্ভুত কর্তব্যই হচ্ছে নৈতিক কর্তব্য।

156 তথ্য অধিকার কেন প্রয়োজন? [Dinajpur · 2022]

উত্তর তথ্য অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার । এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বাস সঠিক তথ্য ব্যতীত কোন কাজ বা পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সম্ভবপর নয়। তথ্য ব্যক্তিগত জীবনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাষ্ট্রীয় জীবনে অপরিহার্য অংশ হয়ে রয়েছে। সঠিক তথ্য না থাকলে আইন বিভাগে আইন প্রণয়ন, আসন বিভাগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিচার বিভাগের বিচার কার্য সম্পাদন করা সম্ভব নয়। মূলত তথ্যের অবাধ প্রবাহ ব্যতীত আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় না। এসব কারণ তথ্য অধিকার প্রয়োজন।

157 গণতন্ত্রের সংজ্ঞা দাও? [Dhaka · 2021]

উত্তর যে শাসনব্যবস্থা শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জিভূত না থেকে রাষ্ট্রের সব জনগণের উপর ন্যস্ত থাকে তাকে গণতন্ত্র বলে।

158 মন্ত্রিপরিষদ শাসিত  সরকার বলতে কী বোঝায় ? [Dhaka · 2021]

উত্তর যে শাসন ব্যবস্থার রাষ্ট্রের সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাজে  দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ  শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিরা ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরূপ বৈশিষ্ট্যের কারণে একে দায়িত্বশীল সরকার ব্যবস্থা বলা হয়।

159 সরকারের অঙ্গ কয়টি? [Dhaka · 2021]

উত্তর সরকার অঙ্গ তিনটি।

160 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Dhaka · 2021]

উত্তর যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা একাধিক রাষ্ট্রভা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থের সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে থাকে।

161 কোন বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে? [Rajshahi · 2021]

উত্তর আইন বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে।

162 গণতন্ত্র বলতে কী বোঝায়? [Rajshahi · 2021]

উত্তর দেশ শাসন ব্যবস্থার জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থা এটি সর্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণ প্রত্যক্ষ বা বরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়।

163 Lag শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [Rajshahi · 2021]

উত্তর Lag শব্দটি টিউটনিক শব্দ থেকে এসেছে।

164 দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2021]

উত্তর দায়িত্বশীল সরকার বলতে সাধারণত সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকার কে বোঝায়। সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদের কোন অনাস্থাসূচক প্রস্তাবৃত্তি হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকার দায়িত্বশীল ও জবাবদিহিমুলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়।

165 সরকার কী? [Jessore · 2021]

উত্তর রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা ও বিধি-বিধান রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাই সরকার।

166 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Jessore · 2021]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্যে বিচারকদের স্বাধীন অনিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো বিচারকদের বিচারকার্যে আইন ও শাসন বিভাগের প্রভাব মুক্ত থাকা। তবে বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচারকদের অবাধ ক্ষমতাকে বোঝায় না। বিচারকগণ যখন তাদের কর্তব্য পালন করবেন তখন তারা সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির প্রভাব  ও চাপ থেকে মুক্ত থাকবেন। বিচার বিভাগের স্বাধীনতা বলতে এ কথাও বোঝায় যে, আদালতে সিদ্ধান্ত সঠিক ভাবে কার্যকর করতে শাসন বিভাগ সর্বদাই বাধা থাকবে।

167 রাজতন্ত্র কী? [Jessore · 2021]

উত্তর রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে।

168 দায়িত্বশীল  সরকার বলতে কী বোঝায়? [Jessore · 2021]

উত্তর দায়িত্বশীল সরকার বলতে সাধারণত সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারকে বোঝায়। সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদের কোনো অনাস্থা সূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়।

169 আইনসভা কী? [Comilla · 2021]

উত্তর সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, প্রচলিত আইন সংশোধন ও পরিবর্তন করে সেটাই সরকারের আইন বিভাগ বা আইনসভা।

170 এক কক্ষবিশিষ্ট আইনসভার জনপ্রতিনিধিগন জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকেন -ব্যাখ্যা কর। [Comilla · 2021]

উত্তর এককক্ষ বিশিষ্ট আইনসভার জনপ্রতিনিধিগণ সাধারণত একই সরকারের জনপ্রতিনিধি এবং একটি মাত্র রাষ্ট্র থেকে নির্বাচিত হয় বিধায় তারা জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। কোনো রাষ্ট্রের আইনসভা যখন একটি মাত্র কক্ষপথ পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। এ ধরনের আইনসভার সদস্য বা প্রতিনিধিরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এজন্য তারা সর্বদা জনগণের পাশে থাকেন এবং তাদের পক্ষে আইনসভার দাবি-দাওয়া পেশ করেন।অর্থাৎ জনপ্রতিনিধিরা সকলেই একটি কেন্দ্রের জন্য নির্বাচিত হয় বিধায় সকল জনপ্রতিনিধি ঐ রাষ্ট্রের জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকেন।

171 আইন প্রণয়ন করে কারা? [Comilla · 2021]

উত্তর আইন সভার সদস্যরা আইন প্রণয়ন করে।

172 সংবিধানের ব্যাখ্যা প্রদান করার দায়িত্ব সরকারের কোন বিভাগের? ব্যাখ্যা কর। [Comilla · 2021]

উত্তর সংবিধানের ব্যাখ্যা প্রদান করার দায়িত্ব সরকারের বিচার বিভাগের। বিচার বিভাগ সংবিধানের শুধু ব্যাখ্যা দাতা হিসেবে কাজ করে না, এটি সংবিধানের রক্ষক হিসেবেও গুরুদায়িত্ব পালন করে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বিচার বিভাগ সংবিধানের মুখ্য ও অভিভাবক। যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে বা প্রাদেশিক সরকার সমূহের মধ্যে উদ্ভুত বিবাদ মীমাংসার একমাত্র যন্ত্র হলো সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিচার বিভাগ কেন্দ্রের স্বৈরাচারী কার্যকলাপ প্রতিরোধ করে এবং সংবিধান বিরোধী কোন আইন বাতিল করতে পারে।

173 নাগরিকের অধিকার বিষয়টি সরকারের কোন বিভাগ সংরক্ষণ করে? [Comilla · 2021]

উত্তর নাগরিকদের অধিকার বিষয়টি সরকারের বিচারবিভাগ সংরক্ষণ করে।

174 নিম্ন আদালত বলতে কী বোঝায়? [Comilla · 2021]

উত্তর আদালতের যে তরে ফৌজদারী ও দেওয়ানী মাওলা পরিচালনা করা হয় তাকে নিম্ন আদালত বলে। বিশ্বের প্রায় সকল বিভাগের বিচার বিভাগের সাংগঠনিক রূপ একই রকম হয়। সে ক্ষেত্রে সাধারণত বিচারবিভাগের তিনটি স্তর পরিলক্ষিত হয়। এর একটি হলো নিম্ন আদালত। নিম্ন আদালত একটি রাষ্ট্রের বিচার বিভাগের সর্বনিম্ন স্তরের দেওয়ানী ও ফৌজদারী মামলা পরিচালনা করে থাকে। এ কারণে নিম্ন আদালত দুই ভাগে বিভক্ত। একটি হল ফৌজদারি আদালত এবং অন্যটি হল দেওয়ানী আদালত। ফৌজদারি আদালতে অপরাধ সংক্রান্ত বিপদের বিচার হয় এবং দেওয়ানী আদালতে সম্পত্তিসংক্রান্ত বিপদের বিচার করা হয়।

175 প্রজাতন্ত্র কাকে বলে? [Chittagong · 2021]

উত্তর যে শাসন ব্যবস্থায় বা সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান জনগণের ধারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে।

176 সংসদের সরকার ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলা হয় কেন? [Chittagong · 2021]

উত্তর সংসদীয় সরকার প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের দ্বারা পরিচালিত বলে একে মন্ত্রিপরিষদ ছাড়ছে তো সরকার বলা হয়। সাধারণত যে শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত সকল ক্ষমতার মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। এ শাসনব্যবস্থা সরকারের সকল ক্ষমতার মন্ত্রী পরিষদের হাতে থাকে। একজন নামে মাত্র শাসনতান্ত্রিক থাকেন যিনি মন্ত্রিপরিষদের পরামর্শক্রমে দায়িত্ব পালন করেন। প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদের এর সরব উপস্থিতি থাকাই সংসদীয় সরকার ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে।

177 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কী? [Chittagong · 2021]

উত্তর সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করা নীতি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।

178 কেন গণতন্ত্রের সর্বাধিক জনপ্রিয় শাসনব্যবস্থা? [Chittagong · 2021]

উত্তর গণতন্ত্রের জনগণ সরাসরি শাসনকারী অংশগ্রহণের সুযোগ পায় বলে এটি সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা। বর্তমান সময়ের সর্বাধিক এবং সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। কেননা একমাত্র গণতন্ত্রেই শাসক জনগণের দ্বারা শাসক নির্বাচিত হন এবং শাসকরা একমাত্র জনগণের নিকট দায়ী থাকেন। একমাত্র গণতন্ত্রের শাসক ও শাসন জনগণের স্বার্থকে এক ও অভিন্ন করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করেন।

179 গণভোট কী? [Chittagong · 2021]

উত্তর রাষ্ট্রের কোনো বিষয়ে যখন জনগণের সরাসরি মতামতের জন্য হ্যাঁ ও না ভোটের ব্যবস্থা করা হয় তাই গণভোট।

180 কেন প্রশাসন থেকে বিচারবিভাগ আলাদা করা উচিত? [Chittagong · 2021]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জনপ্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করা উচিত। যে কয়টি উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছিল তার মধ্যে একটি প্রধান উদ্দেশ্য হল ব্যক্তির অধিকার কে প্রতিষ্ঠা করা ও রক্ষা করা। আর ব্যক্তির অপরাধকে প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্য প্রয়োজন একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। নির্ভীক, নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থার নাগরিক স্বাধীনতা, আইনের অনুশাসন, সর্বোপরি গণতন্ত্রের স্বার্থ অপরিহার্য। এছাড়া ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রয়োজন। আর নির্ভীক, নিরপেক্ষ বিচার ব্যবস্থার জন্য বিচারবিভাগের স্বাধীনতা অত্যাবশ্যক। আর এ কারণে প্রশাসন বা শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা একান্ত আবশ্যক।

181 এককেন্দ্রিক সরকার কাকে বলে? [Chittagong · 2021]

উত্তর যে ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা একটি একক, অখন্ড ও সুসংবদ্ধ কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে, তাকে এককেন্দ্রিক সরকার বলে।

182 সংসদীয় সরকার পদ্ধতিতে রাষ্ট্রপতি কেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান? [Chittagong · 2021]

উত্তর সংসদীয় সরকার পদ্ধতিতে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদ সর্বময় নির্বাহী ক্ষমতা ভোগ করেন। এজন্য এখানে রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রের নিয়ম রক্ষাকারী প্রধান।সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যরা সারাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত হন। তারাই একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালনা করেন। এখানে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক এবং সরকার প্রধান। তাই এখানে রাষ্ট্রপ্রধান পদটি হলো নিয়মতান্ত্রিক। যিনি সংসদীয় রাষ্ট্রের পরিচালক। তিনি সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। অর্থাৎ তিনিও মূলত একজন সংসদ সদস্য। সুতরাং সংসদীয় সরকারের রাষ্ট্রপতি নিছকই রাষ্ট্রপ্রধান মাত্র।

183 অধ্যাদেশ কে জারি করেন? [Sylhet · 2021]

উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

184 স্বচ্ছতা বলতে কী বোঝায়? [Sylhet · 2021]

উত্তর স্বচ্ছতা হল এমন একটি বিমূর্ত ধারণা যার দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে যেকোন কর্মকাণ্ড কতটুকু সংগত অবৈধ। এক কথায় স্বচ্ছতা হল স্পষ্ট। এটি সুশাসনের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। তাই স্বচ্ছতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকার তাদের কর্মকান্ড, নীতিমালা, সিদ্ধান্তর জনগণেকে অবহিত করতে পারবে।

185 এক জাতি, একদেশ/দল, এক নেতা -কোন সরকারের আদর্শ? [Sylhet · 2021]

উত্তর এক জাতি, এক দেশ/দল, এক নেতা-একনায়কতান্ত্রিক সরকারের আদর্শ।

186 গণভোট বলতে কী বোঝায়? [Sylhet · 2021]

উত্তর রাষ্ট্রীয় কোন বিষয়ে মতানৈক্যের  সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাই গণভোট। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কি, নেই তা যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে।

187 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Sylhet · 2021]

উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

188 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Sylhet · 2021]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচার কার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুবই প্রয়োজন।

189 পুর শব্দের অর্থ কী? [Sylhet · 2021]

উত্তর পুর শব্দের অর্থ নগর।

190 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? [Sylhet · 2021]

উত্তর সরকারের যাবতীয় কার্যবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার  বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়।  ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারকে প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

191 সরকারের অঙ্গ কয়টি? [Barisal · 2021]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

192 বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?  ব্যাখ্যা কর। [Barisal · 2021]

উত্তর বিচার বিভাগ হলো নাগরিকের মৌলিক অধিকারের রক্ষক।

আধুনিক কল্যাণ রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব থাকে বিচার বিভাগের ওপর। নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তারা বিচার বিভাগের আশ্রয় নেয়। সে ক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীন না হলে নাগরিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে এবং এসব প্রতিকার অর্থহীন হয়ে পড়বে। সুতরাং নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় স্বাধীন বিচার বিভাগের বিকল্প নেই।

193 গণতন্ত্রের সর্বোত্তম সংজ্ঞাকে দিয়েছেন? [Barisal · 2021]

উত্তর গণতন্ত্রের সর্বোত্তম সংজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

194 গণতন্ত্রকে কেন সর্বাধিক জনপ্রিয় সরকার ব্যবস্থা বলা হয়? ব্যাখ্যা কর। [Barisal · 2021]

উত্তর গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কাজের অংশগ্রহণের সুযোগ পায় বলে এটি সর্বাধিক জনপ্রিয় শাসনব্যবস্থা। বর্তমান সময়ের সর্বাধিক এবং সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। কেননা একমাত্র গণতন্ত্রেই শাসক জনগণের দ্বারা শাসক নির্বাচিত হন এবং শাসকরা একমাত্র জনগণের নিকটই দায়ী থাকেন। একমাত্র গণতন্ত্রেই শাসক ও শাসন জনগণের স্বার্থকে এক অভিন্ন করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করেন।

195 আইনসভা কী? [Barisal · 2021]

উত্তর আইনসভা হলো রাষ্ট্রের জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং সরকারের নীতি নির্ধারক যন্ত্র ও রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহকারে সংস্থা।

196 গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। [Barisal · 2021]

উত্তর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য গণভোটের প্রয়োজনীয়তা রয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কি, নেই তা যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। গণভোটে হ্যাঁ অথবা না- তে সিল দেওয়া হয়।  জনগণের মতামত এবং সিদ্ধান্ত গ্রহণের পরবর্তী সময়ে যেন বিপ্লবের সাধনা না থাকে সে কারণে গণভোটের প্রয়োজনীয়তা রয়েছে।

197 শাসন বিভাগ কাকে বলে? [Barisal · 2021]

উত্তর সরকারের যে বিভাগের ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত থাকে শাসন বিভাগ বলে।

198 গণতন্ত্র সফলতার জন্য পরমতসহিষ্ণুতা প্রয়োজন কেন? [Barisal · 2021]

উত্তর পরমতসহিষ্ণুতা বলতে বোঝায় অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল  হওয়া। গণতন্ত্রের সফলতার জন্য পরমতসহিষ্ণুতা  অতিব জরুরী। কেননা গণতন্ত্রের প্রাণ হলো সহনশীলতা ও অন্যের মতামতকে শ্রদ্ধা করা। যে কারণে গণতন্ত্র সফলতার জন্য দলমত নির্বিশেষে সকলকে সহনশীল হতে হবে। নিজের মতামত প্রকাশ করার এবং অপরের মতামতকে সহ্য করার মত মানসিকতা না থাকলে গণতন্ত্র সফল হতে পারবে না। বরং সেখানে একনায়কতন্ত্রের মতো একান্তবাদীর শাসনব্যবস্থা কায়েম হবে।

199 ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি কী? [Barisal · 2021]

উত্তর সরকারের  তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক রক্ষা এবং পাশাপাশি স্বতন্ত্র বজায় রাখার নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি।

200 বাংলাদেশকে প্রজাতন্ত্রের রাষ্ট্র বলা হয় কেন? [Barisal · 2021]

উত্তর যে শাসন ব্যবস্থার রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকে প্রজাতন্ত্র বলে। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। কেননা বাংলাদেশের সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এমনকি রাষ্ট্রপতি ও প্রথমে জনগণের ভোটে নির্বাচিত হন এবং পরবর্তীতে জনগণের ভোট নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকেন। এভাবে বাংলাদেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত বিধায় বাংলাদেশ একটি প্রজাতন্ত্রের রাস্তা।

201 প্রজাতন্ত্র কী? [Dinajpur · 2021]

উত্তর যে শাসন ব্যবস্থায় বা সরকার ব্যবস্থার রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে।

202 একনায়কতন্ত্র বলতে কী বোঝায়? [Dinajpur · 2021]

উত্তর একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাই সরকার প্রধান। এক নায়িকার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন ও বিচারকার সম্পন্ন করা হয়। এক জাতি, এক দেশ, এক নেতা একনায়ক তন্ত্রের আদর্শ। এতে মনে করা হয়, সবকিছু রাস্তার জন্য এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়।

203 সাম্য কী? [Dinajpur · 2021]

উত্তর জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

204 যুক্তরাষ্ট্র বলতে কী বোঝায়? [Dinajpur · 2021]

উত্তর কতিপয় রাষ্ট্রের মিলনের ফলে যে রাতে সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলা হয়। যখন কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না থেকে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। এ ধরনের রাষ্ট্রের সংবিধান কর্তৃক আদেশ ও কেন্দ্রীয় প্রশাসন বা সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। ফলে কেন্দ্র ও প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থাকে। এ ধরনের রাষ্ট্রের সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়।

205 আধুনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Dinajpur · 2021]

উত্তর আধুনিক ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

206 রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায়? [Dinajpur · 2021]

উত্তর রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা ব্যবস্থা করাকে বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসনব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি হলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে।

207 সরকার কী? [Dinajpur · 2021]

উত্তর রাষ্ট্রের  ইচ্ছা-অনিচ্ছা ও বিধি-বিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাই সরকার।

208 অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়? [Dinajpur · 2021]

উত্তর অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে ব্যাক্তির মেধা ও যোগ্যতা অনুসারে কর্মসংস্থান ও অর্থ উপার্জনের মাধ্যমে দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা  থেকে মুক্তি লাভ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের  মতে,অর্থনৈতিক স্বাধীনতার অর্থ হচ্ছে অভাব থেকে মুক্তি। যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মের নিযুক্ত হবার অধিকার, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার, রুগ্ন ও অক্ষম অবস্থায় রাষ্ট্রপতির প্রতিপালন উপযুক্ত মজুরি লাভ ইত্যাদি অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত।

209 রাষ্ট্র গঠনের উৎপাদন কয়টি? [Mymensingh · 2021]

উত্তর রাষ্ট্র গঠনের উপাদান হলো চারটি।

210 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝো? [Mymensingh · 2021]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার  সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচারবিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে বিচার বিভাগ খুব প্রয়োজন।

211 Demos শব্দের অর্থ কী? [Mymensingh · 2021]

উত্তর Demos শব্দের অর্থ জনগণ।

212 জবাবদিহিতা বলতে কী বোঝায়? [Mymensingh · 2021]

উত্তর সুশাসন প্রতিষ্ঠার একটি বড় নিয়ামক হলো জবাবদিহিতা।

জবাবদিহিতা বলতে বোঝায় রাষ্ট্রায়ত্ত, ব্যক্তিগত, সমবায় পরিচালিত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা- কর্মচারীগণ তাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন এবং কাজের ব্যাখ্যা দিতে বাধ্য থাকবেন। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 213 আইনসভার প্রধান কাজ কী?

[Mymensingh · 2021] উত্তর

আইনসভার প্রধান কাজ হলো আইন তৈরি করা। 214 রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

[Mymensingh · 2021] উত্তর

রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা ব্যবহারের ব্যবস্থা করাকে বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসন ব্যবস্থা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি হলেই রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে। 215 গণতন্ত্র কী?

[Dhaka · 2019] উত্তর

যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে। 216 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

[Dhaka · 2019] উত্তর

একটি রাষ্ট্রে দুটির অধিক রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে । বহুদলীয় ব্যবস্থা জাতি, ধর্ম, ভাষা বা শ্রেণির ভিত্তিতে গড়ে উঠতে পারে। এ ব্যবস্থায় দলগুলো নিজ নিজ মতাদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে । নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলে সেই দলই সরকার গঠন করে। তবে বহুদলীয় ব্যবস্থায় কোনো দলের পক্ষে অনেক সময় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না। তখন একাধিক দল মিলিত হয়ে সম্মিলিত সরকার (Coalition Government) গঠন করে। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। 217 অধ্যাদেশ কী?

[Rajshahi · 2019] উত্তর

সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরী প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারী করেন তাকে অধ্যাদেশ বলে। 218 জনমত গঠনের যেকোনো একটি মাধ্যম ব্যাখ্যা করো।

[Rajshahi · 2019] উত্তর

জনমত গঠনের অন্যতম একটি মাধ্যম হলো সংবাদপত্র । সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে। সংবাদপত্রের মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া, অভাব-অভিযোগ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সরকার ও বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনে শক্তিশালী বাহন হিসেবে কাজ করে। 219 গণভোট কী?

[Rajshahi · 2019] উত্তর

রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে, জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয়, তাকে গণভোট বলে। 220 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?

[Rajshahi · 2019] উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায় । ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। 221

সরকার কী? [Dinajpur · 2019]

উত্তর সরকার হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের এমন সংগঠন, যার মাধ্যমে রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ ও শাসন কাজ পরিচালিত হয়। 222

সংসদীয় সরকারব্যবস্থা বলতে কী বোঝায়? [Dinajpur · 2019]

উত্তর যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় সরকার বলে। সংসদীয় শাসনব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান।

223 প্রজাতন্ত্র কী?

[Dinajpur · 2019] উত্তর যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে।

224 শাসন বিভাগের দায়িত্বশীলতা বলতে কী বোঝায়?

[Dinajpur · 2019] উত্তর আইনবিভাগ প্রণীত আইন অনুসারে সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তাকে শাসনবিভাগ বলে। আর এ বিভাগের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে এবং যথাসময়ে পালন করাই হলো শাসন বিভাগের দায়িত্বশীলতা।

শাসন বিভাগ রাষ্ট্রের মস্তিষ্কস্বরূপ। এ বিভাগকে ঘিরেই সমগ্র শাসনতন্ত্র পরিচালিত হয়। তাই এ বিভাগের কাজ যেমন বেশি, দায়িত্বশীলতাও বেশি। শাসন বিভাগকে রাষ্ট্রের আইন সংক্রান্ত, বিচার সংক্রান্ত, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থসংক্রান্ত জনকল্যাণমূলক, সামরিক কার্যাবলিসহ নানা কাজ করতে হয়। এজন্য শাসন বিভাগে নিয়োজিত কর্তাব্যক্তিদের নির্ধারিত কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। আর দায়িত্বশীল ব্যক্তিরাই তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। আর তাদের দায়িত্বশীলতার ওপর দেশ ও জাতির মঙ্গল নির্ভর করে। 225

একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লিখ। [Comilla · 2019] উত্তর

একনায়কতন্ত্রের দু’টি বৈশিষ্ট্য হলো- ১. এক ব্যক্তির শাসন এবং ২. একদলীয় শাসন। 226

দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝ? [Comilla · 2019] উত্তর

কোনো রাষ্ট্রের আইনসভা যখন দু’টি ভিন্ন রকম পরিষদ বা কক্ষ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলে। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা সর্বজনীন ভোটাধিকার, আংশিক মনোনয়ন কিংবা উত্তরাধিকার সূত্রে গঠিত হয়। এ ধরনের আইনসভা নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সমন্বয়ে গঠিত হয়।

227 বাংলাদেশের আইনসভার নাম কী? [Comilla · 2019]

উত্তর বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ।

228 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ? [Comilla · 2019]

উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়।

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। 229 এককেন্দ্রিক সরকার কাকে বলে?

[Jessore · 2019] উত্তর

রাষ্ট্রীয় সব ক্ষমতা ও কর্তৃত্ব সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হলে তাকে এককেন্দ্রিক সরকার বলে। 230 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Jessore · 2019] উত্তর

বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের (আইন ও শাসন বিভাগ) হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো মূলত কর্তব্য পালনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা। বিচারকরা যখন রায় প্রদানের ক্ষেত্রে সব প্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবেন, তখনই বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষাকবচ। 231

কোন দুটি গ্রিক শব্দ থেকে ইংরেজি Democracy শব্দটি এসেছে? [Jessore · 2019]

উত্তর গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে Democracy শব্দটি এসেছে। 232

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা কোনটি? ব্যাখ্যা করো। [Jessore · 2019]

উত্তর গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের অর্থ হলো ব্যক্তি বা গোষ্ঠীর অপ্রতিহত স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য হলো সমগ্র রাষ্ট্রকে একনায়কের ইচ্ছানুযায়ী পরিচালনা করা। পররাষ্ট্র গ্রাস, নির্মম অত্যাচার ও বিভীষিকার রাজত্ব কায়েম করা। একনায়কতন্ত্রের মূলনীতি হলো এক জাতি, এক দল এবং এক নেতা। রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস এক নেতা। কিন্তু, গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ। তাই একনায়কতন্ত্রকে বলা হয় গণতন্ত্রের বিপরীত শাসনব্যবস্থা।

233 জাতি কী?

[Chittagong · 2019] উত্তর জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জনগোষ্ঠি, যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।

234 একনায়কতন্ত্র বলতে কী বোঝ?

[Chittagong · 2019] উত্তর একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে। একনায়কতন্ত্র ‘এক জাতি এক দল ও এক নেতা এই নীতিতে বিশ্বাসী। এ সরকারব্যবস্থায় সরকারের বিরুদ্ধাচারণ কঠোর হাতে দমন করা হয়। একনায়কতন্ত্রের বিরুদ্ধে কোন সমালোচনা সহ্য করা হয় না। এমনকি কোনো রাজনৈতিক সংগঠনও এখানে গড়ে উঠতে দেওয়া হয় না।

235 গণভোট কী?

[Chittagong · 2019] উত্তর রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে, জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয়, তাকে গণভোট বলে।

236 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?

[Chittagong · 2019] উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়।

এক্ষেত্রে প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। 237

এককেন্দ্রিক সরকার কাকে বলে? [Barisal · 2019] উত্তর

যে সরকারব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। 238

একনায়কতান্ত্রিক সরকারে জনগণ কেন তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না? [Barisal · 2019] উত্তর

একনায়কতান্ত্রিক সরকার হলো জনগণের স্বার্থবিরোধী এক ব্যক্তির শাসন। একনায়কতন্ত্রের মূলনীতি হলো এক জাতি, এক দল এবং এক নেতা। এ ব্যবস্থায় ব্যক্তি ও বাক্‌স্বাধীনতা বলে কিছু নেই। একনায়কের ইচ্ছাই শেষ কথা। একনায়কতন্ত্রের নীতিই হলো ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য ব্যক্তি। তাই একনায়কতান্ত্রিক সরকার জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না।

239 সরকার কী? [Sylhet · 2019]

উত্তর সরকার হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের এমন সংগঠন, যার মাধ্যমে রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ ও শাসন কাজ পরিচালিত হয়।

240 বিচার বিভাগ বলতে কী বোঝ? [Sylhet · 2019]

উত্তর সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনভঙ্গকারীকে শাস্তি প্রদান করে তাকে বিচার বিভাগ বলে।

ব্যক্তির সাথে ব্যক্তির বা ব্যক্তির সাথে রাষ্ট্রের বিরোধ দেখা দিলে বিচার বিভাগ আইনের আলোকে তার মীমাংসা ও ন্যায়বিচার করে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের পালন’ পাশাপাশি প্রত্যেক দেশের বিচার বিভাগই রাষ্ট্রের আইন-কানুন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকে। 241 সরকারের বিভাগ কয়টি?

[Dhaka · 2018] উত্তর

সরকারের বিভাগ তিনটি। যথা- আইন, শাসন ও বিচার বিভাগ। 242 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?

[Dhaka · 2018] উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। এক্ষেত্রে প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। 243

একনায়কতন্ত্র কী? [Dhaka · 2018]

উত্তর একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে। 244

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Dhaka · 2018]

উত্তর কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করা হয়। এ ধরনের সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ। 245

এককেন্দ্রিক সরকার কী? [Rajshahi · 2018]

উত্তর রাষ্ট্রীয় সব ক্ষমতা ও কর্তৃত্ব সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হলে তাকে এককেন্দ্রিক সরকার বলে। 246

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Rajshahi · 2018]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের (আইন ও শাসন বিভাগ) হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো মূলত কর্তব্য পালনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা। বিচারকরা যখন রায় প্রদানের ক্ষেত্রে সব প্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবেন, তখনই বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষাকবচ।

247 তথ্য অধিকার কাকে বলে?

[Dhaka · 2017] উত্তর কোনো কর্তৃপক্ষের কাছ থেকে নাগরিকের অবাধ তথ্য প্রাপ্তির অধিকারকে তথ্য অধিকার বলা হয়।

248 পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়?

[Dhaka · 2017] উত্তর নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তির পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা। আর পৌরনীতি এই নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার-কর্তব্য, নাগরিক জীবনের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক রূপ প্রভৃতি বিষয় নিয়ে পর্যালোচনা করে। অর্থাৎ নাগরিক জীবনের প্রকৃত অর্থ ও তাৎপর্য অনুধাবনের ক্ষেত্রে পৌরনীতির জ্ঞান অপরিহার্য। এ কারণেই এ বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা
হয়।

249 আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ।

[Dhaka · 2017] উত্তর গণতন্ত্রের সংজ্ঞায় আব্রাহাম লিংকন বলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।

250 ক্ষমতা স্বতন্ত্রীকরণ কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?

[Dhaka · 2017] উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে নাগরিক স্বাধীনতা রক্ষা করে।
সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকলে সে ব্যক্তি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বিভিন্ন ব্যক্তির ওপর ন্যস্ত হয়। এতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দায়বদ্ধতা থাকে। তাই তারা ক্ষমতার অপব্যবহার না করে জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হয়। এছাড়া নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। আর ক্ষমতার স্বতন্ত্রীকরণের মাধ্যমেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়। এভাবেই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নাগরিক স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে।

251 আধুনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

[Dinajpur · 2017] উত্তর আধুনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা ফরাসি দার্শনিক মন্টেল্ক।

252 সংসদীয় সরকার বলতে কী বোঝ?

[Dinajpur · 2017] উত্তর যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় সরকার বলে।
সংসদীয় শাসনব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে, প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান।

253 প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী?

[Comilla · 2017] উত্তর সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত গণতন্ত্রকে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বলে।

254 সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ?

[Comilla · 2017] উত্তর জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোট প্রদানের অধিকারকে সর্বজনীন ভোটাধিকার বলে। ভোট প্রদান প্রত্যেক নাগরিকের অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট বয়স সীমার ঊর্ধ্বে সকল নাগরিকের ভোট প্রদানের অধিকার রয়েছে। যেমন- বর্তমানে বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স ১৮ বছর।

255 গণভোট কী?

[Comilla · 2017] উত্তর রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে, জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাকে গণভোট (Referendum) বলা হয়।

256 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝ?

[Comilla · 2017] উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে।
এর মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনীতি সম্পর্কে কী চিন্তা করে, তা রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমেই প্রকাশিত হয়।

257 এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ কোনটি?

[Comilla · 2017] উত্তর এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ হলো গণতন্ত্র, ধনিকতন্ত্র, স্বৈরতন্ত্র।

258 দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝ?

[Comilla · 2017] উত্তর দুটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে ঘ্নি-কক্ষবিশিষ্ট আইনসভা বলে। এ ধরনের আইনসভায় ‘নিম্নকক্ষ’ এবং ‘উচ্চকক্ষ’ নামে পৃথক দুটি পরিষদ থাকে। সাধারণত প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নিম্নকক্ষ গঠিত হয়। উচ্চকক্ষের গঠন প্রকৃতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত প্রভৃতি দেশে এ ধরনের আইনসভা রয়েছে

259 শাসন বিভাগ কী?

[Chittagong · 2017] উত্তর রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে।

260 দায়িত্বশীল সরকার বলতে কী বুঝায়?

[Chittagong · 2017] উত্তর দায়িত্বশীল সরকার বলতে এমন গণতান্ত্রিক সরকারকে বোঝায় যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
দায়িত্বশীল সরকারের সামগ্রিক কর্মকাণ্ড জনকল্যাণে পরিচালিত হয় এবং জনগণই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই দায়িত্বশীল সরকার ব্যবস্থার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে জনগণের সম্মতি, বহু দলীয়ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন ইত্যাদি অন্যতম।

261 আইনসভার প্রধান কাজ কী?

[Chittagong · 2017] উত্তর আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা।

262 বর্তমানে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয়- ব্যাখ্যা করো।

[Chittagong · 2017] উত্তর শাসন বিভাগের সদস্যরা নিজ বিভাগ পরিচালনার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও নেতৃত্ব দেন। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান হিসেবে আইনসভার ভেতরে ও বাইরে দলের নেতৃত্ব দিয়ে থাকেন। আবার তিনি দলীয় প্রধান হিসেবে দলের কর্মসূচি প্রণয়ন করেন এবং দলের অনুকূলে জনমত রাখার জন্যেও ভূমিকা রাখেন। এমনকি নির্বাচনে নিজ দলের পক্ষে প্রচারণা, পৃষ্ঠপোষকতা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতিও উল্লিখিত দায়িত্ব পালন করেন। ফলে দেশের কোন অবস্থায় কী সিদ্ধান্ত নিতে হবে তার সব কিছুই শাসন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নির্ধারণ করেন। সুতরাং বলা যায়, শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেন।

263 রাজতন্ত্র কী?

[Sylhet · 2017] উত্তর রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন।

264 গণভোট বলতে কী বোঝায়?

[Sylhet · 2017] উত্তর গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রে যখন দ্বিধাবিভক্তি সৃষ্টি হয় তখন গণভোট অনুষ্ঠিত হয়। সর্বসাধারণের অংশগ্রহণে গণভোটের মাধ্যমে প্রকৃত জনমত প্রতিফলিত হয়। যেমন- ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে ব্রিটেনে দ্বিধাবিভক্তি সৃষ্টি হলে ২০১৬ সালের ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আবার হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য ১৯৮৫ সালের ২১ মার্চ বাংলাদেশে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

265 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

[Sylhet · 2017] উত্তর ফরাসি দার্শনিক মন্টে (Montesquieu) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা।

266 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

[Sylhet · 2017] উত্তর কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের ভিত্তিতে ক্ষমতা বণ্টনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এখানে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের জাতীয় বিষয়গুলো পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে।

267 রাজতন্ত্র কী?

[Jessore · 2017] উত্তর রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন।

268 গণভোট বলতে কী বোঝায়?

[Jessore · 2017] উত্তর গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রে যখন দ্বিধাবিভক্তি সৃষ্টি হয় তখন গণভোট অনুষ্ঠিত হয়। সর্বসাধারণের অংশগ্রহণে গণভোটের মাধ্যমে প্রকৃত জনমত প্রতিফলিত হয়। যেমন- ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে ব্রিটেনে দ্বিধাবিভক্তি সৃষ্টি হলে ২০১৬ সালের ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আবার হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য ১৯৮৫ সালের ২১ মার্চ বাংলাদেশে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

269 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

[Jessore · 2017] উত্তর ফরাসি দার্শনিক মন্টেল্ক (Montesquieu) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা।

270 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

[Jessore · 2017] উত্তর কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের ভিত্তিতে ক্ষমতা বণ্টনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এখানে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের জাতীয় বিষয়গুলো পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে।

271 কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

[Barisal · 2017] উত্তর কক্ষের ভিত্তিতে আইনসভা দুই প্রকার। যথা: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।

272 বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

[Barisal · 2017] উত্তর বিচার বিভাগীয় পর্যালোচনা এমন এক পদ্ধতি বিশেষ, যার মাধ্যমে বিচার বিভাগ দেশের আইন বিভাগ ও শাসন বিভাগের দ্বারা গৃহীত কার্যব্যবস্থার সাংবিধানিক বৈধতা নির্ধারণ করে।
এরূপ কার্যব্যবস্থা সাংবিধানিক বিধানাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আদালত এগুলো অবৈধ ও অকার্যকর বলে ঘোষণা করে এবং এগুলো কার্যকরী করতে অস্বীকার করে। সুতরাং বিচার বিভাগ সংবিধান ব্যাখ্যা করে কোনো আইন বা প্রশাসনিক বিধি-বিধানের সাংবিধানিক বৈধতা স্থির করার যে ক্ষমতা ভোগ করে তাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে।

273 আইন বিভাগের মূল কাজ কী?

[Barisal · 2017] উত্তর আইন বিভাগের মূল কাজ হলো আইন প্রণয়ন করা।

274 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Barisal · 2017] উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়।
বিচারকগণের বাহ্যিক শক্তির চাপমুক্ত থেকে বিচারকার্য সম্পন্ন করার বাস্তব ক্ষমতাই হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষাকবচ।