Civics 1st – A,B S – CH 6

01 সর্বাত্মকবাদী নেতৃত্ব কী? [Dhaka · 2025]

উত্তর সর্বাত্মকবাদী নেতৃত্ব হলো এমন নেতৃত্ব যেখানে একজন নেতা তার দলের বা সংস্থার উপর চরম নিয়ন্ত্রণ বজায় রাখেন এবং কর্মীদের মতামত বা পরামর্শকে খুব কম গুরুত্ব দেন।

02 গণতান্ত্রিক নেতৃত্ব কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার উপর আস্থা স্থাপন করে গড়ে ওঠে। একজন গণতান্ত্রিক নেতা মানুষের মুক্তি ও স্বাধীনতায় বিশ্বাসী। গণতান্ত্রিক নেতৃত্ব একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। এসব কারণে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োজন।

03 উপদল কাকে বলে? [Dhaka · 2025]

উত্তর কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।

04 রাজনৈতিক দল কীভাবে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটায়? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর রাজনৈতিক দল জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটায় জনসাধারণকে সংগঠিত করে ও রাজনৈতিক তথ্য। প্রচারের মাধ্যমে। রাজনৈতিক দল জনগণের মাঝে রাজনৈতিক চেতনা বৃদ্ধির জন্য সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। তারা দেশের গুরুত্বপূর্ণ সমস্যা ও নীতিমালা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করে, যাতে মানুষ বুঝতে পারে তাদের অধিকার ও দায়িত্ব কী। দলগুলো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক শিক্ষা দিয়ে মানুষকে যুক্তরাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রণোদিত করে। এর ফলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হয়, যা দেশের গণতান্ত্রিক উন্নয়নে সহায়ক হয়।

05 তথ্য অধিকার আইন কত সালে পাস হয়? [Rajshahi · 2025]

উত্তর তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৫ এপ্রিল পাস হয়।

06 মানবাধিকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানবাধিকার কোনো দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের।

07 অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? [Rajshahi · 2025]

উত্তর অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি।

08 স্বাধীনতা বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু অন্য অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না
করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

09 ‘অধ্যাপক’ কোন ধরনের নেতৃত্ব? [Jessore · 2025]

উত্তর ‘অধ্যাপক’ বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব।

10 সম্মেহনী নেতৃত্ব বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সন্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

11 এককেন্দ্রিক সরকার কী? [Comilla · 2025]

উত্তর এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।

12 দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায়, তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। দ্বিদলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এবং গ্রেট ব্রিটেনে রক্ষণশীল দল এবং শ্রমিক দল দ্বিদলীয় ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ।

13 মানবাধিকার কী? [Comilla · 2025]

উত্তর ব্যক্তি সমাজজীবনে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না তাই মানবাধিকার।

14 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর প্রাচীনকাল থেকেই রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সমষ্টিকেই বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি হলো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ফসল। সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতি বলতে জনসাধারণের মধ্যে প্রচলিত সেই মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায়, যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।

15 জাতি কী? [Chittagong · 2025]

উত্তর জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হতে চাইলে বা স্বাধীন হলে তাকে জাতি বলে।

16 সরকারের বিভাগসমূহের পৃথকভাবে কাজ করার প্রক্রিয়াকে কী বলে? ব্যাখ্যা কর। [Chittagong · 2025]

উত্তর সরকারের বিভাগসমূহের পৃথকভাবে কাজ করার প্রক্রিয়াকে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলে। সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন, ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

17 সাম্য বলতে কী বোঝায়? [Chittagong · 2025]

উত্তর জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

18 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Chittagong · 2025]

উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।

19 ‘Civitas’ শব্দের অর্থ কী? [Sylhet · 2025]

উত্তর ‘Civitas’ শব্দের অর্থ নগররাষ্ট্র।

20 সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

21 নেতৃত্ব কী? [Barisal · 2025]

উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলি, যা কোনো জাতি বা সমাজকে ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

22 উদারতাকে নেতৃত্বের গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর উদারতা নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ। নেতা সকলকে ভালোবাসেন, স্নেহ করেন এবং সকলের উপকার করার মহান ইচ্ছা পোষণ করবেন। পরের জন্য তিনি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেকে ‘উৎসর্গ করার মতো মানসিকতার অধিকারী হবেন। কেবল মহৎ ও উদারমনা ব্যক্তির পক্ষে সাধারণ জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করা সম্ভব। পরশ্রীকাতরতা, হীনতা-দীনতা, সংকীর্ণতা থেকে তিনি থাকবেন বহুদূরে। নেতৃত্বের উদারতা একজন নেতাকে সমান চোখে দেখতে শেখায়। যে কারণে উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয়।

23 গণতান্ত্রিক নেতৃত্ব কী? [Barisal · 2025]

উত্তর সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।

24 নেতৃত্বের অপরিহার্য গুণ হলো দূরদৃষ্টি। ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর লক্ষ্য অর্জনের জন্য জনগণকে অনুপ্রাণিত করার ক্ষমতাকে নেতৃত্ব বলা হয়। নেতৃত্বের মূল উদ্দেশ্য হলো সঠিক লক্ষ্য অর্জন এবং জটিল সমস্যাসমূহের সমাধান। কেবল দূরদৃষ্টিসম্পন্ন নেতার পক্ষেই এ সকল লক্ষ্য অর্জন সম্ভব। কেবল দূরদৃষ্টিসম্পন্ন নেতা যেকোনো জটিল পরিস্থিতি মোকাবিলা করে রাষ্ট্র ও সমাজকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারে। তাই নেতৃত্বের অপরিহার্য গুণ হলো দূরদৃষ্টি।

25 উপদল কী? [Dinajpur · 2025]

উত্তর কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।

26 সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

27 দেশপ্রেম কী? [Dinajpur · 2025]

উত্তর মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

28 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে ‘সম্মিলিত সরকার’ (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

29 বিরোধী দল কাকে বলে? [Mymensingh · 2025]

উত্তর দল বা দলগুলো নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করতে পারেনি এবং সরকারের কোনো কার্যক্রম ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয় তাকে বিরোধী দল বলে।

30 তথ্য অধিকার বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্রকর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস – পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

31 নেতৃত্ব কী? [Dhaka · 2023]

উত্তর নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নিদিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইঙ্গিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

32 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [Dhaka · 2023]

উত্তর চাপসৃষ্টিকরী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যা সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায় চেষ্টা করে বলে এই গোষ্টিকে চাপ সৃষ্টি করে গোষ্টি বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন ইত্যাদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

33 সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? [Dhaka · 2023]

উত্তর সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. একদলীয় ব্যবস্থা, ২. দ্বী-দলীয় ব্যবস্থা এবং ৩. বহুদলীয় ব্যবস্থা।

34 সম্মোহনী নেতৃত্ব বলতে কী বুঝায়? [Dhaka · 2023]

উত্তর কোন বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে “সম্মোহনী নেতৃত্ব “বা ‘জাদুকরী নেতৃত্ব ‘বলা হয়। এ ধরনের নেতৃত্ববৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। যেমন – জার্মানির এডলফ হিটলার, ইরানের আয়াতুল্লাহ খোমেনী, ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে জাদুকরি বা সম্মোহনী নেতৃত্ব বলা যেতে পারে।

35 জাতি কী? [Mymensingh · 2023]

উত্তর জাতি হল রাজনৈতিক দিক থেকে সংগঠিত জাতীয় জনসমাজ যা স্বাধীনতা অথবা স্বাধীনতা অর্জনের জন্য উদ্বুদ্ধ।

36 ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে সরকারের তিনটি বিভাগ। যথা- আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতাও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। সরকারের তিনটি বিভাগ তাদের নিজস্ব কর্মক্ষেত্রে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ বা বাধাপ্রদান করবে না।এ নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ যেসব আইনের ব্যাখ্যা দান ও বিভিন্ন মামলার বিচার পরিচালনা করবে। অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ অর্থ হলো সরকারের তিনটি বিভাগের পৃথকীকরণ।

37 একনায়কতন্ত্র কী? [Mymensingh · 2023]

উত্তর একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় এবং সে ব্যক্তি তার নিজের ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে।

38 সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর কোন বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনের নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্পুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশের শেরে বাংলা এ. কে ফজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

39 নেতৃত্ব কী? [Rajshahi · 2023]

উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলী যা কোন জাতি বা সমাজকে ইঙ্গিতের লক্ষ্য পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

40 সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর কোন বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনের নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্পুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশের শেরে বাংলা এ. কে ফজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

41 একদলীয় ব্যবস্থার দুটি গুণ লেখ। [Sylhet · 2023]

উত্তর একদলীয় ব্যবস্থার দুটি গুণ হলো হলো – ১. রাষ্ট্রের ঐক্য ও সংহতি সুদৃঢ় হয় ও ২. ঘন ঘন সরকার বদল না হওয়ার ফলে সরকার স্থিতিশীল হয়।

42 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর চাপসৃষ্টিকারি গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

43 একদলীয় ব্যবস্থা কী? [Sylhet · 2023]

উত্তর রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে।

44 রাজনৈতিক দল বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও রক্ষবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয় রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্যগুলো জনগণের সমস্যার বাস্তবায়ন করা।

45 নেতৃত্ব কী? [Dinajpur · 2023]

উত্তর নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইঙ্গিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

46 স্বাধীনতা বলতে কী বোঝায়? [Dinajpur · 2023]

উত্তর অন্যের কোন ক্ষতি না করে নিজের ইচ্ছামত কাজ করার অধিকারী স্বাধীনতা। স্বাধীনতা হলো অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তির কোন প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

47 বহুদলীয় ব্যবস্থা কী? [Dinajpur · 2023]

উত্তর যে রাজনৈতিক ব্যবস্থায় দুই এর অধিক রাজনৈতিক দলের কার্যক্রম দেখা যায় সেটি হল বহুদলীয় ব্যবস্থা।

48 গণতন্ত্রের রাজনৈতিক দল অপরিহার্য কেন? [Dinajpur · 2023]

উত্তর গণতন্ত্র হলো জনগণের শাসন। আর জনগণের মুখপাত্র হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল জনগণকে সংহত করে এবং একতাবদ্ধ করে তাদের মধ্যে ব্যাপক কর্মসূচির মাধ্যমে মিলন সূত্র রচনা করে। এছাড়া রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করে থাকে। এছাড়া দলীয় ব্যবস্থা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উপযোগী করে তোলে। তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটায় এসব কারণে গণতন্ত্রের রাজনৈতিক দল অপরিহার্য।

49 গণতন্ত্র কী? [Barisal · 2023]

উত্তর যে শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকেদের হাতে পুঞ্জিভূত না থেকে রাষ্ট্রের জনগণের ওপর ন্যস্ত থাকে তাকে গণতন্ত্র বলে।

50 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর চাপসৃষ্টিকারি গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

51 এককেন্দ্রিক সরকার কী? [Barisal · 2023]

উত্তর এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।

52 গণতন্ত্র বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করা প্রয়োজন কেন? [Barisal · 2023]

উত্তর সরকারের স্বেচ্ছাচারিতা রোদকল্পে গণতন্ত্রের বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করা প্রয়োজন। গণতন্ত্রের শাসন ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে সুসংগঠিত রাজনৈতিক দলের উপস্থিতি। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে এবং অন্যান্য দল বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়। গণতন্ত্রে সরকার অনেক সময় নিজেদের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। তাই গণতন্ত্রে বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

53 উপদল কী? [Comilla · 2023]

উত্তর দলের কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির কোন ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হলে তাকে উপাদান বলে।

54 বর্তমান যুগে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাকে কেন পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়? ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর তত্ত্বের দিক থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে জনগণের শাসন বলা হলেও বর্তমানে বৃহদায়তন জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সকল জনগণের পক্ষে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের পক্ষে রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজকর্মের জন্য জনগণের নিকট দায়ী থাকেন। তাই বর্তমান যুগে প্রচলিত এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়।

55 স্বাধীনতা কী? [Jessore · 2023]

উত্তর অন্যের অধিকার এ হস্তক্ষেপ না করে নিজের অধিকার উপভোগ করাই হলো স্বাধীনতা।

56 সরকারের সেবা সম্পর্কিত সকল বিষয় জানার সুযোগ রয়েছে কোন আইন অনুযায়ী? ব্যাখ্যা কর। [Jessore · 2023]

উত্তর সরকারের সেবা সম্পর্কিত সকল বিষয় জানার সুযোগ রয়েছে “তথ্য অধিকার আইন “অনুযায়ী। বাংলাদেশে ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার আইন প্রণীত হয়। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করনের লক্ষ্যে এ আইন প্রণীত হয়। এ আইনের মাধ্যমে দেশের নাগরিক সরকারের সেবা সম্পর্কিত যেকোনো তথ্য ও কর্তৃপক্ষের নিকট থেকে যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করে সংগ্রহ করতে পারে। জনগণের শাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

57 রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। [Jessore · 2023]

উত্তর রাজনৈতিক দল বলতে এমন একদল সংখ্যাবদ্ধ জনসমষ্টিকে বোঝায় যারা একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এবং সুসংঘটিত হয়ে নিয়ম তান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সচেষ্ট থাকে।

58 গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ? [Jessore · 2023]

উত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি রাজনৈতিক দল ক্ষমতা লাভের লড়াইয়ের কার্যকর ভূমিকা পালন করে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কারণ বহুদলীয় ব্যবস্থা সমাজের বিভিন্ন মুখী চিন্তা ধারা অবাধে প্রকাশ লাভ করতে পারে।ফলে নতুন নতুন ভাবধারা বিকাশে পথশ ঘুম হয় এবং জনগণ বিভিন্ন দলের নানামুখী আদর্শ ও কর্মসূচি সম্পর্কে অবহিত হয়ে সুস্থ জনমত গঠন করতে পারে। তাই গণতন্ত্র বহু তুলে ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

59 নেতৃত্ব কী? [Chittagong · 2023]

উত্তর নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইঙ্কিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

60 রাজনৈতিক সংস্কৃতি কী? বুঝিয়ে লেখ। [Chittagong · 2023]

উত্তর আধুনিক কালে বিশেষগত বিংশ শতাব্দীর সেসার্থে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি বিশেষ গুরুত্ব লাভ করেছে। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে এ ব্যবস্থার সদস্যদের এক ধরনের মনোভাব, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ বা প্রবণতা পরিলক্ষিত হয়। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ওই সমস্ত আবেগ, অনুভূতি মনোভাবের সমষ্টিগত রুপই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনশীল।

61 “মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব”- উক্তিটি কার? [Chittagong · 2023]

উত্তর “মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব সামাজিক ও রাজনৈতিক জীব” উক্তিটি এরিস্টটলের।

62 আইন মান্য করার কারণ কী? বুঝিয়ে লেখ। [Chittagong · 2023]

উত্তর মানুষ বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রদত্ত আইন মেনে চলে। আমি ভঙ্গের পরিনিতি সম্পর্কে আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে অদ্বুদ্ধ করে। তাছাড়া আইন মানুষকে সুশৃংখল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয়বোধ অসামাজিক কল্যাণের জন্য মানুষ আইন মেনে চলে।

63 Demos শব্দের অর্থ কী? [Chittagong · 2023]

উত্তর Demos শব্দের অর্থ হলো জনগণ।

64 জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝায়? [Chittagong · 2023]

উত্তর জাতীয়তার ভিত্তিতে এই হল জাতির রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্র। সুনির্দিষ্ট ভূখণ্ড সুশাসনের জন্য জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে। জাতীয় রাষ্ট্র একদিকে যেমন জাতীয়তার ভিত্তিতে গঠিত, তেমনি তা স্বাধীনতা ও সার্বভৌম। জাতীয়তা বোধে উদ্বুদ্ধ জনসমষ্টি ওদেরকে অন্যদের থেকে স্বতন্ত্র মনে করে বলে এ ধরনের জাতীয় রাষ্ট্র গঠন করে।

65 রাজনৈতিক দলের মূল ভিত্তি কী? [Chittagong · 2023]

উত্তর রাজনৈতিক দলের মূল ভিত্তি হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।

66 উপদল বলতে কী বোঝায়? [Chittagong · 2023]

উত্তর কোন রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খন্ডিত রূপ এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

67 এনজিও কী? [Dhaka · 2022]

উত্তর এনজিও হলো এমন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সাধারনত অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে মানব কল্যাণ ও পরিবেশগত কল্যাণের লক্ষ্যে কাজ করে।

68 সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়? [Dhaka · 2022]

উত্তর কোন বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্পুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মাওলানা ভাসানী প্রমুখের নেতৃত্ব কে সম্মোহনের নেতৃত্ব বলা হয়ে থাকে।

69 দ্বি-দলীয় ব্যবস্থা কী? [Dhaka · 2022]

উত্তর কোন দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি যখন লক্ষ্য করা যায়, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে।

70 গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিচয় দাও। [Dhaka · 2022]

উত্তর যে রাষ্ট্রব্যবস্থা জনগণ দ্বারা পরিচালিত হয় এবং জনগণের স্বার্থেই সরকার যাবতীয় পরিকল্পনা গ্রহণ করে তাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলে। অর্থাৎ যে শাসনব্যবস্থায় জনগণ সরকারি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসনব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থায় এটি সর্বজনবিহিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থার জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেটিক জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়।

71 আন্তর্জাতিক মানবাধিকার সনদ কত সালে গৃহীত হয়। [Rajshahi · 2022]

উত্তর আন্তর্জাতিক মানবাধিকার সনদ ১৯৪৮ সালে গৃহীত হয়।

72 চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী? ব্যাখ্যা কর। [Rajshahi · 2022]

উত্তর চাপসৃষ্টিকারি গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

73 নেতৃত্ব কী? [Rajshahi · 2022]

উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলী, যা কোনো জাতি বা সমাজকে ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

74 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Rajshahi · 2022]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে,তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনের কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে সম্মিলিত সরকার গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

75 নেতৃত্ব কী? [Comilla · 2022]

উত্তর নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইন্সিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের উদ্দীপ্ত করেন।

76 উপদল বলতে কী বোঝায়? [Comilla · 2022]

উত্তর কোন রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচি বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খন্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

77 চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী? [Comilla · 2022]

উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন গোষ্ঠী, যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে তা পূরণ করার চেষ্টা করে।

78 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Comilla · 2022]

উত্তর একটি গণতন্ত্র রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনা। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ের সম্মিলিত সরকার গঠিত হয়। ফ্রান্স, ইতালি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে ।

79 “রাজনৈতিক দল এমন একটি জনসংঘ যার সদস্যগণ রাজনৈতিক দক্ষতা দখলের প্রতিযোগিতায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে।”- উক্তিটি কার। [Mymensingh · 2022]

উত্তর “রাজনৈতিক দল এমন একটি জনসংঘ যার সদস্যগণ রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে।” – উক্তিটি জোসেফ সুম্পিটারের।

80 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

81 সরকার কী? [Mymensingh · 2022]

উত্তর রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা ও বিধি বিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাই সরকার।

82 ক্ষমতার স্বতন্ত্রীকরণনীতি বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর সরকারের যাবতীয় কার্যবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকে ক্ষমতারস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারকে প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই ক্ষমতারস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

83 নির্বাচকমন্ডলী কী? [Chittagong · 2022]

উত্তর নির্বাচনের ভোটারদের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বলা হয়।

84 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [Chittagong · 2022]

উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

85 রাজনৈতিক দল কী? [Chittagong · 2022]

উত্তর রাজনৈতিক দল হচ্ছে এমন একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী যার সদস্যরা অভিন্ন রাজনৈতিক আদর্শ বিশ্বাসী হয়ে সুসংগঠিত হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন পূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের চেষ্টা করে।

86 বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Chittagong · 2022]

উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশিদল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ের কার্যকর ভূমিকা পালন করে,তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা সাধারনত সাধারণ নির্বাচনে কোনো একক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে সম্মিলিত সরকার গঠিত হয়। বাংলাদেশ, পাকিস্তান, ফ্রান্স, ইতালি, ভারত প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

87 নৈতিকতা কী? [Sylhet · 2022]

উত্তর সাধারণ অর্থের নৈতিকতা হলো নীতি মূলক, নীতি সম্বন্ধীয়। অর্থাৎ কথাবার্তা, আচার-আচরণের নীতি অনুসরণ করাই হলো নৈতিকতা।

88 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [Sylhet · 2022]

উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

89 নেতৃত্ব কাকে বলে? [Barisal · 2022]

উত্তর নেতৃত্ব বলতে কোন ব্যক্তি বা দলের কর্মদক্ষতা এবং সেসব গুণকে বোঝায়, যা অন্যকে প্রভাবিত ও পরিচালিত করে এবং অভীষ্ট রক্ষার জন্য সহায়তা করে।

90 গণমাধ্যমের স্বাধীনতা কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর গণমাধ্যম স্বাধীনতা সরকারের গঠনমূলক সমালোচনা ও জনবিরোধী কাজে জনমত সৃষ্টির মাধ্যমে নাগরিক স্বাধীনতা রক্ষা করে। নাগরিক স্বাধীনতা বলতে নাগরিকের ইচ্ছামত অন্যের ক্ষতিসাধন না করে কিছু বলার ও করার স্বাধীনতাকে বোঝায়। এই হিসেবে বাক ও মত প্রকাশের স্বাধীনতা হলো নাগরিক স্বাধীনতার অন্যতম নিয়ামক। আর গণমাধ্যম স্বাধীন না থাকলে নাগরিক তার মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে না। কারণ গণমাধ্যম হলো নাগরিকের কণ্ঠস্বর স্বরূপ। তাই নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য গণমাধ্যমের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রয়োজন রয়েছে।

91 প্রজাতন্ত্র কাকে বলে? [Barisal · 2022]

উত্তর যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা শাসক সরকারি জনগণ বা প্রজা কর্তৃক নির্বাচিত হয়, সে রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলে।

92 সুশাসন প্রতিষ্ঠান নেতৃত্ব কীভাবে সহায়ক ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর যোগ্য নেতৃত্বের উপরই একটি রাষ্ট্রের সুশাসন অনেকাংশে নির্ভরশীল।কেননা, একজন বলিষ্ঠ ও যোগ্য নেতাই পারেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করতে। তার নেতৃত্বের গুনে গণতন্ত্র পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অতীব জরুরী। যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি আইনের শাসন নিশ্চিত করে থাকে। তার অবদানে রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে। যোগ্য নেতা সরকার ও বিরোধী দলের মাঝে সুসম্পর্ক স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করে। তাছাড়া সুষ্ঠু জনমত সুশাসনের জন্য আবশ্যক। যোগ্য নেতা বিভিন্ন উপায় সুষ্ঠু জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

93 তথ্য অধিকার আইন কত সালে পাশ হয়? [Jessore · 2022]

উত্তর তথ্য অধিকার আইন ২০০৯ সালে পাশ হয়।

94 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ? [Jessore · 2022]

উত্তর চাপসৃষ্টিকারি গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

95 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? [Jessore · 2022]

উত্তর ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

96 নাগরিক জীবনের সাম্যের গুরুত্ব লেখ। [Jessore · 2022]

উত্তর নাগরিক জীবনের প্রত্যেক সমান সুযোগ সুবিধা নিশ্চিতকরণে সাম্যের গুরুত্ব অত্যধিক।সাম্য প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা উপভোগ করা যায়, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়, মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়। এছাড়া মানুষের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা সৃষ্টিতে সাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি কর্মের অধিকার এবং জীবন যাত্রার ন্যূনতম মানে নিশ্চয়তা পায়।

97 সরকারের অঙ্গ কয়টি? [Jessore · 2022]

উত্তর সরকারের অঙ্গ তিনটি।

98 বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন কেন? [Jessore · 2022]

উত্তর নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। বিচার বিভাগ হলো নাগরিকের মৌলিক অধিকারের রক্ষক। আধুনিক কল্যাণরাষ্ট্রেরনাগরিকের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব থাকে বিচার বিভাগের উপর। নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তারা বিচার বিভাগের আশ্রয় নেয়। সে ক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীন না হলে নাগরিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে এবং এসব অধিকার অর্থহীন হয়ে পড়বে। সুতরাং নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় স্বাধীন বিচার বিভাগের বিকল্প নেই।

99 গণতন্ত্র প্রধানত কত প্রকার? [Jessore · 2022]

উত্তর গণতন্ত্র প্রধানত দুই প্রকার।

100 অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী? [Jessore · 2022]

উত্তর কর্তব্য ও অধিকার এ দুটি ঘনিষ্ঠ সমন্বয়যুক্ত ধারণা। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। আসলে কর্তব্য ও অধিকার নাগরিকতার দুটি দিক। নাগরিকের যেমন কর্তব্য আছে তেমনি রয়েছে অধিকার। কর্তব্য পালন না করে অধিকার ভোগ যেমন অসম্ভব, তেমনি অধিকারের কথা ভুলে কর্তব্য পালনে অবহেলা অন্যায়। তাই কর্তব্য ও অধিকার এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। একটি ছাড়া অন্যটি অর্থহীন। সংক্ষেপে অধিকার ও কর্তব্য সামাজিক চেতনার দুটি দিক মাত্র এবং উভয় সামাজিক বোধ থেকে উদ্ভূত।

101 পৌরনীতি কী? [Dinajpur · 2022]

উত্তর পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।

102 কর্তব্য কীভাবে অধিকার নিশ্চিত করে? [Dinajpur · 2022]

উত্তর কর্তব্যবোধ নাগরিককে নাগরিকের অধিকার ভোগের নিশ্চয়তা দান করে। নাগরিকগণ রাষ্ট্রের বেশকিছু অধিকার ভোগ করে থাকেন। এ অধিকার ভোগ করার জন্য নাগরিককে ও কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন ব্যতীত কেউ অধিকার ভোগ করতে পারে না। তাই নাগরিককে কর্তব্য পালন করতে হয়। আর অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত রয়েছে।

103 সরকার কী? [Dinajpur · 2022]

উত্তর রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে তাকে সরকার বলে।

104 সহিষ্ণুতা কেন প্রয়োজন? [Dinajpur · 2022]

উত্তর সহিষ্ণুতা মানবিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠতম এবং সামাজিক মূল্যবোধ নির্মাণের হাতিয়ার। এটি একটি শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ। অন্যের মতামত ও মনোভাবকে ধৈর্য করে শ্রবণ, শ্রদ্ধা করার মতো সহনশীলতা এবং গুরুত্বের সাথে তা বিবেচনা করা হলো সহিষ্ণুতা।সুস্মিতা উত্তেজনা প্রশমিত করে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সাহায্য করে। তাই উন্নত ও সুশৃংখল জাতি গঠনের সহযোগিতা প্রয়োজন।

105 শাসন বিভাগ কী? [Dinajpur · 2022]

উত্তর সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে তাই শাসন বিভাগ।

106 গণতান্ত্রিক নেতৃত্ব কেন প্রয়োজন? [Dinajpur · 2022]

উত্তর গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার ওপর আস্থা স্থাপন করে গড়ে ওঠে একজন গণতান্ত্রিক নেতা মানুষের মুক্তি ও স্বাধীনতায় বিশ্বাসী।গণতান্ত্রিক নেতৃত্ব একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। এসব কারণে গণতান্ত্রিক নেতৃত্ব আবশ্যক।

107 গণতন্ত্র কী? [Rajshahi · 2019]

উত্তর যে শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে।

108 আইন মান্য করা হয় কেন? [Rajshahi · 2019]

উত্তর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মান্য করে।

আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ইংরেজ দার্শনিক টমাস হবস (Thomas Hobbes), জেরেমি বেশ্বাম (Jeremy Bentham), জন অস্টিন (John Austin) প্রমুখ বলেন- ‘মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। কেননা আইন ভঙ্গ করলে অভিযুক্ত হতে এবং শাস্তি পেতে হয়’। ইংরেজ দার্শনিক জন লক (John Locke) বলেন ‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক’। তাই বলা যায়, ব্যক্তি ও সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে মানুষ আইন মান্য করে। 109 নেতৃত্ব কী?

[Dinajpur · 2019] উত্তর

নেতৃত্ব হলো একটি কৌশল, যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন। 110 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

[Dinajpur · 2019] উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ। 111

রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। [Comilla · 2019]

উত্তর রাজনৈতিক দল (Political Party) হলো বিশেষ নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘবিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন পরিচালনার চেষ্টা করে। 112

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ? [Comilla · 2019]

উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে। নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

113 দুজন সম্মোহনী নেতার নাম লেখ।

[Jessore · 2019] উত্তর দু’জন সম্মোহনী নেতা হলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের মহাত্মা গান্ধী

114 উপদল বলতে কী বোঝায়?

[Jessore · 2019] উত্তর দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল বলে।

উপদল বা Faction বলতে বোঝায় এমন কিছু ব্যক্তির সমষ্টি যাদের কোনো স্থায়ী সংগঠন নেই। তাদের শুধু থাকে কিছু সংকীর্ণ স্বার্থ। আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় আঞ্চলিক উপদল। সাম্প্রদায়িক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় সাম্প্রদায়িক উপদল। উপদলের থাকে না কোনো মহৎ লক্ষ্য। তাদের থাকে না কোনো স্থায়ী সংগঠন। তবে এও দেখা যায়, দীর্ঘকালীন পরিসরে স্থায়ী সংগঠন গড়ে কোনো কোনো উপদল রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। 115

চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী? [Chittagong · 2019] উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। 116

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? [Chittagong · 2019] উত্তর

একটি রাষ্ট্রে দুটির অধিক রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা জাতি, ধর্ম, ভাষা বা শ্রেণির ভিত্তিতে গড়ে উঠতে পারে। এ ব্যবস্থায় দলগুলো নিজ নিজ মতাদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলে সেই দলই সরকার গঠন করে। তবে বহুদলীয় ব্যবস্থায় কোনো দলের পক্ষে অনেক সময় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না। তখন একাধিক দল মিলিত হয়ে সম্মিলিত সরকার (Coalition Government) গঠন করে। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।

117 সুশাসন কী? [Barisal · 2019]

উত্তর সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনই সুশাসন।

118 রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে— ব্যাখ্যা কর। [Barisal · 2019]

উত্তর রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে।

আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হলো রাজনৈতিক দল। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি, সভা-সমাবেশ ও প্রচারের মাধ্যমে জনমত গঠন করে। সাংবিধানিক উপায়ে জনসমর্থন লাভ করে সরকার গঠন করে গণতান্ত্রিক ধারায় শাসনকার্য পরিচালনা করে। তাই বলা যায়, রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে। 119 উপদল কী?

[Sylhet · 2019] উত্তর

দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল (Clique) বলে। 120 মানবাধিকার বলতে কী বোঝায়?

[Sylhet · 2019] উত্তর

মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বাঁচতে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার। যে কোনো ধরনের নির্যাতন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মানবাধিকারের ধারণা বিকাশ লাভ করেছে। মানবাধিকার বর্তমানে বিশ্বজুড়ে সভ্য সমাজে স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার। জীবন ধারণ করা, ন্যায়বিচার পাওয়া, অবাধ ও মুক্ত চিন্তা, মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার ইত্যাদি কয়েকটি মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে মানবাধিকারগুলো এক ধরনের হয়ে থাকে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এ মানদণ্ডের ভিত্তিতে বিশ্বজুড়ে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি যাচাই করা যেতে পারে। 121

আইনের ইংরেজি প্রতিশব্দটি লেখ। [Sylhet · 2019]

উত্তর আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Law। 122

স্বাধীনতা বলতে কী বোঝায়? [Sylhet · 2019]

উত্তর সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।

123 অধ্যাদেশ কে জারি করেন?

[Sylhet · 2019] উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

124 জাতীয়তা বলতে কী বোঝায়?

[Sylhet · 2019] উত্তর জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক অনুভূতি।

জাতীয়তা নামক এই মানসিক অনুভূতির কারণেই কোনো একটি জনসমাজ নিজেদেরকে অন্য জনসমাজ থেকে পৃথক ভাবে। এই জাতীয়তার কারণেই ব্যক্তি ভাষা ও সাহিত্য, চিন্তা, প্রথা ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এক জনসমষ্টি । জাতীয়তা নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। 125

রাজনৈতিক দল কী? [Dhaka · 2018] উত্তর

রাজনৈতিক দল (Political party) হলো বিশেষ নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘবিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে। 126

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [Dhaka · 2018] উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী ( Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

127 উপদল কী? [Rajshahi · 2018]

উত্তর দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল (Clique) বলে।

128 জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লেখ। [Rajshahi · 2018]

উত্তর জাতি এমন একটি জনসমষ্টিকে নির্দেশ করে যা একই বংশ ও ভাষাগত ঐক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, আদর্শ, ঐতিহ্য, আচার ও রীতি-নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ।

জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য হলো- জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা। অপরদিকে, জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। জাতি গঠনে রাজনৈতিক সংগঠন জরুরি; কিন্তু জাতীয়তার জন্য রাজনৈতিক সংগঠন জরুরি নয় । জাতি হলো জাতীয়তার চূড়ান্ত পর্যায়। অন্যদিকে, জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা। জাতি খুব সুসংহত হয়; কিন্তু জাতীয়তা সুসংহত নাও হতে পারে। 129 নেতৃত্ব কী?

[Rajshahi · 2018] উত্তর

নেতৃত্ব হলো একটি কৌশল, যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন। 130 দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

[Rajshahi · 2018] উত্তর

যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায় এবং অন্য দলগুলোর কার্যকলাপ চোখে পড়ে না তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে০। দ্বি-দলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এরূপ ব্যবস্থায় প্রধান দুটি দলের মধ্যে ক্ষমতার হাত বদল হতে দেখা যায়। ফলে জনগণ খুব সহজেই দুটি দলের মতাদর্শ থেকে যেকোনো একটিকে বেছে নিতে পারে। 131

পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা দাও। [Dhaka · 2017]

উত্তর পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি শাখা, যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। আর রাষ্ট্রীয় ব্যবস্থার অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হলো সুশাসন। 132

আইন প্রণয়নে আমলাগণ কীভাবে সহায়ক ভূমিকা পালন করেন? [Dhaka · 2017]

উত্তর সরকারি কর্মচারীবৃন্দ বা আমলারা আইনসভার প্রণীত আইনের মূল কাঠামোর আলোকে এবং আইনের ব্যাখ্যা ও উপ-আইনের সাহায্যে আইন প্রণয়নে সহায়তা করে।
আইনসভা আইন প্রণয়ন করে। কিন্তু বর্তমান বৃহৎ রাষ্ট্রের জন্য বহুসংখ্যক আইন বিস্তারিতভাবে রচনা করা আইন সভার পক্ষে সম্ভব হয় না। তাই আইনসভায় উপস্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়, অর্থ- ব্যাংক-বিমা সম্পর্কিত বিষয়ে খসড়া বিল তৈরিতে আইন ও অর্থমন্ত্রণালয়ের বিশেষ ভূমিকা থাকে। তাছাড়া রাষ্ট্রের জটিল প্রকৃতির আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় কলাকৌশলগত জ্ঞান, বিচক্ষণতা ও দূরদর্শিতা রাজনৈতিক প্রশাসকদের থাকে না। ফলে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে আইনসভা অনেক সময় আমলাদের ওপর নির্ভরশীল থাকে। এক্ষেত্রে আমলাদেরকেই এসকল দায়িত্ব পালন করতে হয়। 133

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কী? [Dhaka · 2017]

উত্তর আইনের শাসন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান। 134

প্রশাসনে কেন লালফিতার দৌরাত্ম্য দেখা যায়? ব্যাখ্যা করো। [Dhaka · 2017]

উত্তর সরকারি কার্যাবলিতে নিয়মতান্ত্রিক ধারাবাহিকতার অজুহাতে দীর্ঘদিন ফাইলবন্দি অবস্থায় ফেলে রাখার কারণে প্রশাসনে লালফিতার দৌরাত্ম্য দেখা যায়।
‘লালফিতা’ বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণকে বোঝায়। আমলাতন্ত্রে ‘লালফিতার দৌরাত্ম্য’ খুব বেশি। আমলারা সবকিছুই প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। সমস্যা-সমাধানে বিধি মোতাবেক যথাযোগ্য নিয়মে অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া, আবেদন-নিবেদন আমলাদের দপ্তরের ফাইলগুলোর লালফিতার বাঁধনে আটকে পড়ে। আর এ সকল কারণেই প্রশাসনে লালফিতার দৌরাত্ম্য দেখা যায়। 135

বাংলাদেশের আইনসভার নাম কী? [Dinajpur · 2017]

উত্তর বাংলাদেশের আইনসভার নাম ‘জাতীয় সংসদ’। 136

রাজনৈতিক দল বলতে কী বোঝ? [Dinajpur · 2017]

উত্তর রাজনৈতিক দল (Political party) হলো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে। আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় ভিত্তিতে। তাই বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে ‘দলীয় সরকার’ বলা হয়। আর রাজনৈতিক দলই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, পরিচালনা, নিজেদের নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন, সকল ধর্ম-বর্ণ-শ্রেণি, নারী-পুরুষ নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য কাজ করা।

137 গণতন্ত্র কী?

[Dinajpur · 2017] উত্তর গণতন্ত্র হলো জনগণের ক্ষমতা বা শাসন।

138 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ?

[Dinajpur · 2017] উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি জনসমষ্টি যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ। ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই এবং তারা কোনো রাজনৈতিক দল নয়। নিজেদের স্বার্থোস্বার হলো প্রধান উদ্দেশ্য। তারা কৌশলের সাহায্যে বা চাপ সৃষ্টি করে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারকে প্রভাবিত করতে পারে।

139 জনমত কী?

[Comilla · 2017] উত্তর জনমত বলতে সাধারণত সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো বিষয় সম্পর্কে জনগণের সুস্পষ্ট ও কল্যাণকামী মতামতকে বোঝায়, যা সরকারকে প্রভাবিত করতে সক্ষম।

140 সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝ?

[Comilla · 2017] উত্তর কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়।
সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ, আবেগাপ্লুত এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। সম্মোহনী নেতৃত্ব প্রকৃতপক্ষে এক যাদুকরী নেতৃত্ব। এ ধরনের নেতৃত্বের মাধ্যমে কোনো নেতা তার বক্তব্য, নিপুণতা, চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও মোহনীয় ব্যক্তিত্বের প্রবল যাদুকরী স্পর্শে জনগণকে তার প্রতি আনুগত্য প্রকাশে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে পারেন। মহাত্মা গান্ধী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ সম্মোহনী নেতৃত্বের প্রকৃষ্ট উদাহরণ।

141 চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

[Chittagong · 2017] উত্তর সরকারি কাঠামোর বাইরে থেকে যে স্বেচ্ছামূলক সুসংগঠিত গোষ্ঠী সরকারি কর্মকর্তাগণের মনোনয়ন ও নিয়োগ, সরকারি নীতি নির্ধারণ পরিচালনা বা বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তারে সচেষ্ট থাকে তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।

142 একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

[Chittagong · 2017] উত্তর একদলীয় ব্যবস্থায় একটি মাত্র দলের উপস্থিতি লক্ষ করা যায়। এ দল হচ্ছে শাসক দল। এখানে কোনো প্রকার বিরোধী দল ও বিরোধী মতামতকে স্বীকার করা হয় না। এখানে দলের বিরোধিতা আর সরকার বিরোধিতাকে একই মনে করা হয়। নির্বাচনে ঐ দলেরই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একদলীয় ব্যবস্থায় দলীয় আদর্শ বা কর্মসূচির প্রতিদ্বন্দ্বিতা থাকে না। বর্তমানে চীনের সংবিধানে মাত্র একটি রাজনৈতিক দল স্বীকৃত।

143 জনমত কী?

[Chittagong · 2017] উত্তর জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা প্রধানত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।

144 জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লিখ।

[Chittagong · 2017] উত্তর সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে। সংবাদপত্রের মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া, অভাব-অভিযোগ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সরকার ও বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।

145 উপদল কী?

[Sylhet · 2017] উত্তর দলের মধ্যেই যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা বৃহৎ স্বার্থের কথা ভুলে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।

146 গণতন্ত্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো।

[Sylhet · 2017] উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী এমন একটি জনসমষ্টি, যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ। ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই, বরং নিজেদের স্বার্থোদ্ধারই মূল লক্ষ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকারের গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখে। সরকারের নীতি অগণতান্ত্রিক বা স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হলে তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সতর্ক করে দেয়। এতে সংশোধিত না হলে তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে গণতান্ত্রিক রীতি-নীতি পালনে বাধ্য করে।

147 জনমত কী?

[Sylhet · 2017] উত্তর সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত।

148 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

[Sylhet · 2017] উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়।
রাজনৈতিক সংস্কৃতি কথাটির প্রথম প্রবক্তা হলেন গ্যাব্রিয়েল অ্যালমন্ড। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিকনির্দেশনা। অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। সহজ কথায় রাজনৈতিক সংস্কৃতি বলতে সমাজে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের ধ্যান- ধ্যারণা, বিশ্বাস, আবেগ-অনুভূতির একটা সমন্বিত রূপকে বোঝায়।

149 নেতৃত্ব কী?

[Jessore · 2017] উত্তর নেতৃত্ব হলো এমন গুণাবলি যা মানুষকে অসাধারণ কাজ করার সামর্থ্য দেয়।

150 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

[Jessore · 2017] উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি জনসমষ্টি যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ।
ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই এবং তারা কোনো রাজনৈতিক দল নয়। নিজেদের স্বার্থোদ্ধার হলো প্রধান উদ্দেশ্য। তারা কৌশলের সাহায্যে বা চাপ সৃষ্টি করে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারকে প্রভাবিত করতে পারে।

151 জনমত কী?

[Jessore · 2017] উত্তর সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত।

152 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

[Jessore · 2017] উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়।
রাজনৈতিক সংস্কৃতি কথাটির প্রথম প্রবস্তা হলেন গ্যাব্রিয়েল অ্যালমন্ড। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিকনির্দেশনা। অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। সহজ কথায় রাজনৈতিক সংস্কৃতি বলতে সমাজে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের ধ্যান- ধ্যারণা, বিশ্বাস, আবেগ-অনুভূতির একটা সমন্বিত রূপকে বোঝায়।

153 নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

[Barisal · 2017] উত্তর নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ ‘Leadership’।

154 রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

[Barisal · 2017] উত্তর রাজনৈতিক দল (Political party) হলো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে।
আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় ভিত্তিতে। তাই বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে ‘দলীয় সরকার’ বলা হয়। আর রাজনৈতিক দলই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, পরিচালনা, নিজেদের নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন, সকল ধর্ম-বর্ণ-শ্রেণি, নারী-পুরুষ নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য কাজ করা।