Civics 1st – A,B S – CH 5

01 আইনগত অধিকার কী? [Dhaka · 2025]

উত্তর আইনগত অধিকার হলো সেসব অধিকার যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত।

02 সামাজিক অধিকার কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর সামাজিক অধিকার মানুষের মৌলিক চাহিদা পূরণ, সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য অপরিহার্য। সামাজিক অধিকারগুলো সাধারণত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অন্তর্ভুক্ত; যা একটি দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত। এই অধিকারগুলো ব্যক্তির জীবনযাত্রার মানোন্নয়নে এবং একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া সামাজিক অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলের সামাজিক অধিকার প্রয়োজন।

03 সহমর্মিতা কী? [Dhaka · 2025]

উত্তর অপরের সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া, বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করাই সহমর্মিতা।

04 সামাজিক ন্যায়বিচার কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর সামাজিক ন্যায়বিচার প্রয়োজন সমাজে সমতা, মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করার জন্য। সামাজিক ন্যায়বিচার এমন একটি নীতি যা প্রতিটি মানুষকে সমান অধিকার, সুযোগ ও মর্যাদা দিতে সাহায্য করে। সমাজে ধনী-গরিব, নারী-পুরুষ বা বিভিন্ন পেশার মানুষের মধ্যে যেন বৈষম্য না থাকে, তা নিশ্চিত করতে সামাজিক ন্যায়বিচার প্রয়োজন। এটি নাগরিকদের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সমাজকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখে। তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সামাজিক ন্যায়বিচার অপরিহার্য।

05 নৈতিক অধিকার কী? [Dhaka · 2025]

উত্তর নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি, যা মানুষের বিচারবুদ্ধি ও ন্যায়বোধ থেকে উদ্ভূত।

06 তথ্য অধিকার কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর তথ্য অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সঠিক তথ্য ব্যতীত কোনো কাজ বা পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সম্ভবপর নয়। তথ্য ব্যক্তিগত জীবনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাষ্ট্রীয় জীবনেও অপরিহার্য অংশ হয়ে রয়েছে। সঠিক তথ্য না থাকলে আইন বিভাগের আইন প্রণয়ন, শাসন বিভাগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিচার বিভাগের বিচারকার্য সম্পন্ন করা সম্ভব নয়। মূলত তথ্যের অবাধ প্রবাহ ব্যতীত আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় না। এসব কারণে তথ্য অধিকার প্রয়োজন।

07 সরকারের অঙ্গ কয়টি? [Rajshahi · 2025]

উত্তর সরকারের অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

08 দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর আইনসভা যখন দুটি পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বলে। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার একটি নিম্নকক্ষ এবং অন্যটি উচ্চকক্ষ নামে অভিহিত। উভয় কক্ষের সদস্যসংখ্যা কত হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে নিম্নকক্ষের সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। আর উচ্চকক্ষের সদস্যরা বিভিন্নভাবে উচ্চকক্ষে আসেন। যেমন- ১. উত্তরাধিকারসূত্রে, ২. মনোনয়নের মাধ্যমে, ৩. প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এবং ৪. পরোক্ষ নির্বাচনের মাধ্যমে।

09 প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি কী? [Jessore · 2025]

উত্তর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি রাজনৈতিক দল।

10 উপদল বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

11 অধিকার প্রধানত কত প্রকার? [Jessore · 2025]

উত্তর অধিকার প্রধানত দুই প্রকার। যথা- ১. নৈতিক অধিকার ও ২. আইনগত অধিকার।

12 অর্থনৈতিক অধিকার বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির সুযোগ ও সুবিধাকে অর্থনৈতিক অধিকার বলা হয়। অভাব; বেকারত্ব ও পুষ্টিহীনতার হাত হতে মুক্ত থাকার অধিকারকেই মূলত অর্থনৈতিক অধিকার বলা হয়। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ যাপনের অধিকার, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের উদাহরণ। বাংলাদেশের সংবিধানের ৩৪ ও ৪২নং অনুচ্ছেদে এ অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

13 কর্তব্য কী? [Jessore · 2025]

উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

14 মৌলিক অধিকার বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

15 বাংলাদেশে তথ্য অধিকার আইন কখন প্রণীত হয়? [Comilla · 2025]

উত্তর বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৫ এপ্রিল প্রণীত হয়।

16 মৌলিক অধিকার বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি, যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

17 নেতৃত্ব কী? [Comilla · 2025]

উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলি, যা কোনো জাতি বা সমাজকে ইন্সিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

18 আইনের শাসন বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর সমাজের সকল স্তরে আইনের প্রাধান্য, স্বীকার করে আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনাকে আইনের শাসন বলে। অর্থাৎ আইনের শাসন বলতে বোঝায়- আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষই আইনের দৃষ্টিতে সমান, আইনের পূর্ণ প্রাধান্য অর্থাৎ বেআইনিভাবে কেউ অন্যের অধিকারে এ হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি সরকারও অবৈধভাবে জনগণের অধিকার হরণ করতে পারবে না। আইনের কর্তৃত্ব সর্বত্র নিশ্চিত থাকবে। যে সমাজে আইনের শাসন কার্যকর থাকে স্বাধীনতা সেখানে পূর্ণমাত্রায় বিরাজ করে।

19 ‘CIVIS’ কোন ভাষার শব্দ? [Chittagong · 2025]

উত্তর ‘CIVIS’ ল্যাটিন ভাষার শব্দ।

20 আইনের শাসন কীভাবে নাগরিক অধিকার সংরক্ষণ করে? [Chittagong · 2025]

উত্তর আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইন নাগরিক স্বাধীনতার রক্ষাকরচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। এককথায়, আইনের শাসনের দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়।

21 দেশপ্রেম কী? [Chittagong · 2025]

উত্তর মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

22 পৌরনীতি পাঠ করা জরুরি কেন? [Chittagong · 2025]

উত্তর সুনাগরিক হওয়ার জন্য এবং নাগরিক অধিকার ভোগ এবং কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য পৌরনীতি পাঠ জরুরি। এক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সাম্য, উদারতা এবং সহনশীলতা অর্জনের জন্য পৌরনীতির শিক্ষাগ্রহণ প্রয়োজন। তাছাড়া সমার্জ, রাষ্ট্র ও বিশ্ব গঠনের প্রক্রিয়া পৌরনীতি শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব। তাছাড়া কল্যাণমূলক রাষ্ট্রের উপযোগী শিক্ষা অর্জনের জন্য, সংকীর্ণতা ‘ও কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে সুশাসন পরিচালনার জন্য কল্যাণকর আইন, সুশাসন ব্যবস্থা প্রবর্তন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পৌরনীতির শিক্ষাগ্রহণের কোনো বিকল্প নেই।

23 নৈতিক অধিকার কী? [Sylhet · 2025]

উত্তর নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি, যা মানুষের বিচারবুদ্ধি ও ন্যায়বোধ থেকে উদ্ভূত।

24 আইনগত কর্তব্য বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর যেসব কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকরী করা হয় তাকে আইনগত কর্তব্য বলে। আইনগত কর্তব্য নাগরিকের সেসব দায়িত্বকে বোঝায়, যা রাষ্ট্রের জন্য অপরিহার্য এবং নাগরিকের কল্যাণের জন্য অত্যাবশ্যক। এসব কর্তব্য ভঙ্গ করলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শাস্তি ভোগ করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত কর দেওয়া, সততার সাথে ভোট প্রদান করা ইত্যাদি আইনগত কর্তব্য। রাষ্ট্রের নাগরিকগণ আইনগত কর্তব্য পালনে বাধ্য থাকে।

25 তথ্য অধিকার কী? [Sylhet · 2025]

উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়।

26 ফৌজদারি আইন বলতে কী বোঝায়? [Sylhet · 2025]

উত্তর রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য যে ধরনের আইন প্রণয়ন করা হয় তাকে ফৌজদারি আইন বলে। ফৌজদারি আইন অপরাধের সংজ্ঞা, অপরাধমূলক আচরণের জন্য শাস্তি এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দণ্ড দেয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়ে থাকে।

27 তথ্য কী? [Barisal · 2025]

উত্তর তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনীয় ও যথার্থ উপাত্ত।

28 অধিকার কর্তব্য নির্দেশ করে- ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর অধিকার ভোগের জন্য যেসব কাজ সম্পাদন করতে হয় তাই কর্তব্য। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার সুনিশ্চিত হয়। অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বোঝায় তেমনি ঐ সমস্ত শর্ত সম্পাদনের দায়িত্বকেও বোঝায়। যেমন- ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বোঝায়, আবার শিক্ষালাভ করার অধিকার, আর সন্তানদের শিক্ষিত করা কর্তব্য। এ থেকে বোঝা যায়, অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র। এ প্রসঙ্গে কাল মার্কস বলেন, “কর্তব্য ছাঁড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই।” সুতরাং বলা যায়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত।

29 তথ্য অধিকার কী? [Barisal · 2025]

উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়।

30 “মানবাধিকারের ধারণা সর্বজনীন।” ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর রাষ্ট্রের প্রকৃতি বা সরকারের ভিন্নতায় মানবাধিকার লঙ্ঘিত হবে না। মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব সরকারের, কিন্তু মানবাধিকার ঘোষণা করা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বরে। জাতিসংঘের সদস্য হিসেবে প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব এসব অধিকার সংরক্ষণ করা। জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তাই একথা সুস্পষ্ট যে, মানবাধিকার সর্বজনীন।

31 বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন পাস হয়? [Dinajpur · 2025]

উত্তর তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৫ এপ্রিল পাস হয়।

32 মানবাধিকার বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানবাধিকার কোনো দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের।

33 কর্তব্য কী? [Dinajpur · 2025]

উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

34 মৌলিক অধিকার বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং’ যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

35 কর্তব্য কাকে বলে? [Mymensingh · 2025]

উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

36 আইনগত অধিকার বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর আইনগত অধিকার বলতে সেসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে। যেমন- সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।

37 বাংলাদেশে কখন তথ্য অধিকার আইন পাস হয়? [Dhaka · 2023]

উত্তর বাংলাদেশ ২০০৯ সালে ‘তথ্য অধিকার আইন পাশ হয়।

38 সামাজিক কর্তব্য বলতে কী বুঝায়? [Dhaka · 2023]

উত্তর সামাজিক কর্তব্য বলতে বোঝায় সমাজের প্রতি নাগরিকের কর্তব্য। সমাজ জীবনে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষেরও নানা কর্তব্য রয়েছে,যা সামাজিক কর্তব্য নামে পরিচিত। সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং বজায় রাখা, সামাজিক প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করা, সন্তান-সন্ততিকে শিক্ষিত করে গড়ে তোলা , সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে দায়িত্ব পালন করা হলো একজন নাগরিকের সামাজিক কর্তব্য। ব্যক্তি ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সামাজিক কর্তব্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

39 কর্তব্য কী? [Mymensingh · 2023]

উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

40 রাজনৈতিক অধিকারের ধারণাটি ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর রাষ্ট্র পরিচালনা এবং শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকার কে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের মূল ভিত্তি হিসেবে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতির রাজনৈতিক অধিকারের কর্তব্য। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

41 নেতৃত্ব কী? [Mymensingh · 2023]

উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলী, যা কোন জাতি বা সমাজকে ইন্সিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

42 পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর যে গণতান্ত্রিক ধারায় জনসাধারণ প্রত্যক্ষ বা সরাসরি দেশ পরিচালনায় অংশগ্রহণ না করে তাদের প্রতিনিধিদের মাধ্যমে অংশ নেয় তখন তাকে পরোক্ষ গণতন্ত্র বলে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের পক্ষে রাষ্ট্রীয় কার্যাদি সম্পাদন করেন এবং তাদের কাছে দায়ী থাকেন। জনসাধারণের ইচ্ছানুসারে আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনা করেন বলে একে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়।

43 মূল্যবোধ কী? [Rajshahi · 2023]

উত্তর মূল্যবোধ এমন একটি মানদন্ড যা ভালোমন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে।

44 সামাজিক অধিকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর সামাজিক অধিকার বলতে ব্যক্তির সেই ধরনের অধিকার কে বোঝায়, যা সামাজিক জীবন যাপনের জন্য এবং জীবন সংরক্ষণের জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়। সামাজিক অধিকার ভোগের মাধ্যমে ব্যক্তি তার অন্যান্য দিকের উন্নতি সাধন ছাড়াও ব্যক্তিত্ব বিকাশ সমর্থ হয়। জীবন রক্ষার অধিকার, মতামত প্রকাশের অধিকার, পরিবার গঠনের অধিকার ইত্যাদি সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত।

45 কর্তব্য কী? [Rajshahi · 2023]

উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

46 মানবাধিকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]

উত্তর বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। মানবাধিকার কোন দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের।

47 অধিকার কী? [Sylhet · 2023]

উত্তর অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

48 মৌলিক অধিকার বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর মৌলিক অধিকার নাগরিকের জন্মগত অপরিহার্য অধিকার, যা সংবিধানের মাধ্যমে নাগরিকগণ লাভ করে। এ অধিকার সুস্পষ্ট ও সুরক্ষিত। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় ব্যতীত মৌলিক অধিকার খর্ব করা যায় না। খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকার, স্বাধীনভাবে কথা বলা ও চলাফেরার অধিকার, ন্যায্য মুজুরি লাভের অধিকার ইত্যাদি মৌলিক অধিকারের উদাহরণ। রাষ্ট্রীয় চেতনা বোধ থেকে এ মৌলিক অধিকার বিকশিত লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

49 অধিকার কী? [Dinajpur · 2023]

উত্তর অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ- সুবিধা যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

50 মানবাধিকারের ধারণা ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]

উত্তর বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারের একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানবাধিকার কোন দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের। মানবাধিকার হলো অন্যান্য অধিকারের ভিত্তি স্বরূপ।

51 নৈতিক অধিকার কী? [Dinajpur · 2023]

উত্তর নৈতিক অধিকার বলতে আমরা শীর্ষ প্রতিকারকে বুঝি যা মানুষের বিচারবুদ্ধি ও ন্যায়বোধ থেকে উদ্ভূত।

52 তথ্য অধিকার বলতে কী বোঝায়? [Dinajpur · 2023]

উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোন নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাক প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্য বাংলাদেশ ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধানবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট ভাব পরিচালিত বেসরকারি সংজ্ঞার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

53 তথ্য অধিকার আইন বাংলাদেশের কত সালে প্রণীত হয়? [Comilla · 2023]

উত্তর তথ্য অধিকার আইন বাংলাদেশ ২০০৯ সালের ৫ এপ্রিল প্রণীত হয়।

54 মৌলিক অধিকার ও মানবাধিকার এর মধ্যে পার্থক্য কী? [Comilla · 2023]

উত্তর মৌলিক অধিকার হচ্ছে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশ ও ব্যক্তির জন্য এমন কিছু শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলংঘনীয়। একমাত্র জরুরি অবস্থা ব্যতীত সরকার মৌলিক অধিকার খর্ব করতে পারে না। অন্যদিকে, মানবাধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা মানুষের ব্যক্তিত্বের পূর্ব বিকাশের জন্য অপরিহার্য। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। সকল মৌলিক অধিকার মানবাধিকার কিন্তু সকল অধিকার মৌলিক অধিকার নয়।

55 কর্তব্য কী? [Comilla · 2023]

উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে নাগরিক কে দায়িত্ব পালন করতে হয় তাই কর্তব্য।

56 মানবাধিকার ও গণতন্ত্রের সম্পর্ক বর্ণনা কর। [Comilla · 2023]

উত্তর একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রই পারে মানবাধিকার কে নিশ্চিত করতে। অপরদিকে মানবাধিকারের প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠাও অসম্ভব। এক কথায় মানবাধিকার এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক, একটি ছাড়া অপরটির অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই বলা যায়, মানবাধিকার ও গণতন্ত্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

57 রাজনৈতিক অধিকার কী? [Jessore · 2023]

উত্তর রাষ্ট্রের কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যেসব অধিকার ভোগ করে সেসব অধিকারের সমষ্টি হচ্ছে রাজনৈতিক অধিকার।

58 জনগণ কীভাবে স্বাধীনতার রক্ষাকবজের ভূমিকা পালন করতে পারে। [Jessore · 2023]

উত্তর জনগণ স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের সতর্কদৃষ্টি ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না। জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় তাহলে তাদের অধিকার খর্ব হবে না। যে দেশের মানুষ স্বাধীনতা সম্পর্কে যত সচেতন সে দেশের অধিকতর স্বাধীনতার রক্ষিত হয়। সেজন্য জনগণের সজাগ দুটি হলো স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ।

59 বাংলাদেশে তথ্য অধিকার আইন কখন প্রণীত হয়? [Jessore · 2023]

উত্তর বাংলাদেশের তথ্য অধিকার আইন ২০০৯ সালে প্রণীত হয়।

60 মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কী? [Jessore · 2023]

উত্তর মৌলিক অধিকার হচ্ছে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশ ও ব্যাপ্তির জন্য এমন কিছু শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের অলংঘনীয়। একমাত্র জরুরি অবস্থা ব্যতীত সরকার অধিকার খর্ব করতে পারে না। অন্যদিকে, মানবাধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। সব মৌলিক অধিকার, কিন্তু সব মানবাধিকার মৌলিক অধিকার নয়।

61 ইংরেজি ‘Law’ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? [Chittagong · 2023]

উত্তর ইংরেজি ‘Law’ শব্দটি টিউটনিক ‘Lag’ নামক মূল শব্দ থেকে এসেছে।

62 মানবাধিকার বলতে কী বোঝায়? [Chittagong · 2023]

উত্তর বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানবাধিকার কোন দেশ কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের।

63 কর্তব্য কাকে বলে? [Dhaka · 2022]

উত্তর রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগের বিনিময়ে নাগরিকের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করাকেই কর্তব্য বলে।

64 আইনগত অধিকার বলতে কী বোঝায়? [Dhaka · 2022]

উত্তর আইনগত অধিকার বলতে যেসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে। যেমন- সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।

65 তথ্য অধিকার কী? [Rajshahi · 2022]

উত্তর তথ্য অধিকার হলো রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন, যার ফলে যে কোন নাগরিক কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্যপ্রাপ্তির অধিকার ভোগ করেন।

66 মানবাধিকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2022]

উত্তর মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধা দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সহজাত, সার্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকার হলো মানবাধিকার।

67 মৌলিক অধিকার কী? [Comilla · 2022]

উত্তর মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়।

68 “অধিকারের মধ্যে কর্তব্য নিহত”- ব্যাখ্যা কর। [Comilla · 2022]

উত্তর অধিকার ভোগের জন্য যেসব কাজ সম্পাদন করতে হয় তাই হলো কর্তব্য। কর্তব্য পালনের মাধ্যমে অধিকার সুনিশ্চিত হয়। অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বোঝায় তেমনি ওই সমস্ত শর্ত সম্পাদনের দায়িত্বকেও বোঝায়, যেমন- ভোট দানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বুঝায়।আবার, একজন সন্তানের শিক্ষা লাভ করা যেমন তার অধিকার, আবার একজন বাবা-মার সন্তানদের শিক্ষিত করা তাদের কর্তব্য। এ থেকে বোঝা যায় অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র।সুতরাং বলা যায় অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত।

69 প্রথা কী? [Comilla · 2022]

উত্তর সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত রীতিনীতি সমষ্টি হলো প্রথা।

70 আইন ও স্বাধীনতা সম্পর্ক ব্যাখ্যা কর? [Comilla · 2022]

উত্তর আইন স্বাধীনতার রক্ষক। আইন আছে বলে স্বাধীনতা উপভোগ করা যায়। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো সংরক্ষণের ব্যাপারে শাসনতান্ত্রিক আইন রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে সরকার বা অন্য কেউ নাগরিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে না। এ প্রসঙ্গে জন লক যথার্থ বলেছেন, “যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না।”

71 কর্তব্য কী? [Mymensingh · 2022]

উত্তর রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগের বিনিময়ে নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাকে কর্তব্য বলে।

72 তথ্য অধিকার বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কে বোঝায়। অতঃপর অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। মানবাধিকারের সার্বজনীন নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তিপত্রে একটি আইনগত অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করে।

73 অধিকার কাকে বলে? [Mymensingh · 2022]

উত্তর অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতকগুলো সুযোগ-সুবিধা, যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

74 রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর রাজনৈতিক পরিচালনায় এবং শাসনকার্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। এসব অধিকার হচ্ছে ভোটাদানের অধিকার,নির্বাচনে অংশগ্রহণের অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, বসবাস করার অধিকার, সরকারের সমালোচনার অধিকার ইত্যাদি। রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

75 বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? [Chittagong · 2022]

উত্তর বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর পালিত হয়।

76 তথ্য অধিকার বলতে কী বোঝায়? [Chittagong · 2022]

উত্তর তথ্য আইনের বিধান বলে সাপেক্ষে, কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য পাওয়ার অধিকার থাকবে এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। যা নাগরিকের ততো অধিকার নামে পরিচিত।

77 বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে পাশ হয়? [Sylhet · 2022]

উত্তর বাংলাদেশের তথ্য অধিকার আইন ২০০৯ সালে পাশ হয়।

78 অধিকার ও কর্তব্যের সম্পর্ক কী? [Sylhet · 2022]

উত্তর কর্তব্য ও অধিকার এই দুটি ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত ধারণা। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। আসলে কর্তব্য ও অধিকার নাগরিকতার দুটি দিক। নাগরিকদের যেমন কর্তব্য আছে তেমনি রয়েছে অধিকার। কর্তব্য পালন না করে অধিকার ভোগ যেমন অসম্ভব, তেমনি অধিকারের কথা ভুল কর্তব্য পালনে অবহেলা অন্যায়।তাই কর্তব্য ও অধিকার এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। একটি ছাড়া অন্যটি অর্থহীন। সংক্ষেপে অধিকার ও কর্তব্য সামাজিক চেতনার দুটি দিক মাত্র এবং উভয়ই সামাজিক বোধ থেকে উদ্ভূত।

79 Lag শব্দের অর্থ কী? [Barisal · 2022]

উত্তর Lag শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়।

80 আইনের শাসন প্রয়োজন কেন? ব্যাখ্যা কর। [Barisal · 2022]

উত্তর সমাজে ন্যায় বিচার ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠান নিমিওে আইনের শাসন প্রয়োজন। আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর ওপরে আইনের প্রাধান্যর স্বীকৃতি কে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণী এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে -এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ। তাই সমাজের সকলের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন প্রয়োজন।

81 আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে? [Jessore · 2022]

উত্তর আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

82 অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝো? [Jessore · 2022]

উত্তর সাম্য বলতে মানুষের পূর্ণতার প্রাপ্তি এবং সমান অধিকার সংরক্ষণ করাকে বোঝায়। আর অর্থনৈতিক সাম্য হলো জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার ন্যায্য মজুরি পাওয়ার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য।অর্থনৈতিক সাম্যের মূল কথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন । অর্থাৎ অর্থ উপার্জন ও বন্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য।

83 আইন কী? [Dinajpur · 2022]

উত্তর আইন হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

84 কেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন? [Dinajpur · 2022]

উত্তর গণতন্ত্রকে বলা হয় সর্বোত্তম শাসন ব্যবস্থা। গণতন্ত্রের বিকাশ লালন ও সুষ্ঠু বাস্তবায়নের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মূল্যবোধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী ও ফলপ্রস করে।গণতান্ত্রিক মূল্যবোধের যথাযথ অনুশীলন গণতন্ত্র, সুশাসন এবং নিরপেক্ষ বিচার বিভাগকে নিশ্চিত করতে পারে। এজন্য গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন।

85 আইন কী ? [Dhaka · 2019]

উত্তর আইন হলো সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুনের সমষ্টি, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

86 মানবাধিকার বলতে কী বোঝ? [Dhaka · 2019]

উত্তর মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বাঁচতে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার ।

যে কোনো ধরনের নির্যাতন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মানবাধিকারের ধারণা বিকাশ লাভ করেছে। মানবাধিকার বর্তমানে বিশ্বজুড়ে সভ্য সমাজে স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার। জীবনধারণ করা, ন্যায়বিচার পাওয়া, অবাধ ও মুক্ত চিন্তা, মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার ইত্যাদি কয়েকটি মানবাধিকার । জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে মানবাধিকারগুলো এক ধরনের হয়ে থাকে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এ মানদণ্ডের ভিত্তিতে বিশ্বজুড়ে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি যাচাই করা যেতে পারে । করা যেতে পারে। 87

ইন্টারনেট কী? [Rajshahi · 2019]

উত্তর ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত একটি বিশাল নেটওয়ার্ক। এর মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। 88

নৈতিকতা বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]

উত্তর সমাজের বিবেকের সাথে সংগতিপূর্ণ কতগুলো ধ্যান-ধারণা ও আদর্শের সমষ্টিকে নৈতিকতা বলে। এটি মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality, যা ল্যাটিন Moralitas শব্দ থেকে এসেছে। যার অর্থ আচরণ (manner), চরিত্র (character) বা যথার্থ আচরণ (proper behaviour)। ন্যায় ও সঠিক পথে থাকা হচ্ছে নৈতিকতা। এর প্রভাবে মানুষ আইন মেনে চলে, শৃঙ্খলা পরিপন্থি কাজ থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার। এর পেছনে সার্বভৌম কর্তৃপক্ষের কর্তৃত্ব থাকে না। বিবেকের দংশনই নৈতিকতার বড় রক্ষাকবচ।

89 শিক্ষা লাভের অধিকার কোন ধরনের অধিকার?

[Dinajpur · 2019] উত্তর শিক্ষা লাভের অধিকার হলো আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার।

90 মৌলিক অধিকার কেন প্রয়োজন?

[Dinajpur · 2019] উত্তর নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকার প্রয়োজন ।

মৌলিক অধিকার হলো রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাগরিকের সেসব সুযোগ-সুবিধা, যা নাগরিকের বেঁচে থাকা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন। মৌলিক অধিকার রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত ও বলবৎযোগ্য। এ অধিকার মানুষের মৌলিক চাহিদা বা প্রয়োজনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। আর মৌলিক চাহিদা পূরণ ব্যতীত নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয় । তাই নাগরিকের জন্য মৌলিক অধিকার অপরিহার্য। 91

আইনের দুটি উৎসের নাম লেখো। [Comilla · 2019] উত্তর

আইনের দুটি উৎসের নাম হলো-প্রথা এবং আইনসভা। 92

মানবাধিকার বলতে কী বোঝ? [Comilla · 2019] উত্তর

মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বাঁচতে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার। যে কোনো ধরনের নির্যাতন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মানবাধিকারের ধারণা বিকাশ লাভ করেছে। মানবাধিকার বর্তমানে বিশ্বজুড়ে সভ্য সমাজে স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার। জীবনধারণ করা, ন্যায়বিচার পাওয়া, অবাধ ও মুক্ত চিন্তা, মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার ইত্যাদি কয়েকটি মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে মানবাধিকারগুলো এক ধরনের হয়ে থাকে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এ মানদণ্ডের ভিত্তিতে বিশ্বজুড়ে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি যাচাই করা যেতে পারে।

93 কর্তব্য কী? [Comilla · 2019]

উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

94 মৌলিক অধিকার বলতে কী বোঝ? [Comilla · 2019]

উত্তর মৌলিক অধিকার হচ্ছে সেসব অধিকার যা রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে।

মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত হলে সে আদালতের মাধ্যমে তার অধিকার ফেরত পেতে পারে। এক্ষেত্রে আদালত রায়ের মাধ্যমে সরকারকে ঐসব বঞ্চিত ব্যক্তিদের অধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। 95 মানবাধিকার কী?

[Chittagong · 2019] উত্তর

মানুষ হিসেবে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার। 96 অধ্যাদেশ বলতে কী বোঝায়?

[Chittagong · 2019] উত্তর

অধ্যাদেশ বা Ordinance হলো জরুরি আইন। জাতীয় সংসদে যখন অধিবেশন থাকবে না, তখন যদি জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে রাষ্ট্রপতি তার বিবেচনামতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে জরুরি আইন প্রণয়ন বা জারি করতে পারেন, সেগুলোকেই অধ্যাদেশ বলা হয়। এসব অধ্যাদেশ আইনের মতোই কার্যকর হয়। তবে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ উপস্থাপিত হবে এবং ইতোপূর্বে বাতিল হয়ে না থাকলে উপস্থাপনের ৩০ দিন পর তা বাতিল হয়ে যাবে। আবার এসব অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে তা আইনে পরিণত হবে। 97

তথ্য অধিকার কী? [Barisal · 2019]

উত্তর রাষ্ট্রের বিধানাবলি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিষয়ে নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে। 98

তুমি কেন কর্তব্য পালন করবে? [Barisal · 2019]

উত্তর রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে গতিশীল ও ন্যায়ানুগ করার জন্য নাগরিক হিসেবে আমি কর্তব্য পালন করব। রাষ্ট্রের নাগরিকের কর্তব্য পালনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকদের কর্তব্য পালনের কথা উল্লেখ করা হয়েছে। অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালনের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে উন্নতি লাভ করা যায়। রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তোলা ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা কেবল কর্তব্য পালনের মাধ্যমেই সম্ভব। এসব কারণেই আমি রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য পালন করব।

99 রাজনৈতিক অধিকার কী?

[Sylhet · 2019] উত্তর যেসব অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয়, সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে।

100 দুর্নীতি বলতে কী বোঝায়?

[Sylhet · 2019] উত্তর আভিধানিক অর্থে দুর্নীতির অর্থ-যা নীতিবিরুদ্ধ, কুনীতি, অসদাচরণ ইত্যাদি। নৈতিক অর্থে নীতি বিচ্যুতিই দুর্নীতি। দার্শনিক ও ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দুর্নীতি কোনো আদর্শের নৈতিক বা আধ্যাত্নিক অসাধুতা বা বিচ্যুতিকে নির্দেশ করে। বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাৎ এবং সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা দুর্নীতি। আইনগত অর্থে ফৌজদারি সংক্রান্ত প্রতিশ্রুতি ভঙ্গ করা। সরকারি ক্ষমতা বা পদমর্যাদা প্রয়োগের মাধ্যমে নিজ বা অন্য কারও জন্য অবৈধভাবে আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণ করা দুর্নীতি বলে স্বীকৃত।

101 প্রথা কাকে বলে?

[Dhaka · 2018] উত্তর সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত আচার-ব্যবহার, রীতিনীতি এবং লোকাচারকে প্রথা বলা হয়।

102 প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বোঝায়?

[Dhaka · 2018] উত্তর অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে তাই হলো প্রশাসনিক দায়বদ্ধতা বা জবাবদিহিতা।

প্রশাসনিক দায়বদ্ধতার মধ্যে একটি হলো অভ্যন্তরীণ দায়বদ্ধতা। এটি প্রশাসনের পদসোপানভিত্তিক প্রক্রিয়ায় বাস্তবায়িত হয়। অপরটি হলো জনগণের কাছে দায়বদ্ধতা। জনগণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানসমূহ, সিটিজেন চার্টার, তথ্য কমিশন প্রভৃতির মাধ্যমে এ ধরনের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়। 103

অধিকারের উৎস কোনটি? [Dhaka · 2018] উত্তর

অধিকারের উৎস হলো সমাজ। 104

মূল্যবোধ বলতে কী বোঝায়? [Dhaka · 2018] উত্তর

মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো-মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে। সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্যে সব সমাজেই বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রচলিত থাকে। এ সব বিধিনিষেধ অর্থাৎ ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা ও বিশ্বাস তাই হলো মূল্যবোধ। মূল্যবোধকে সামাজিক, রাজনৈতিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক, ধর্মীয়, সাংস্কৃতিক ইত্যাদি ভাগে ভাগ করা যায়।

105 জনমতের সংজ্ঞা দাও। [Dhaka · 2017]

উত্তর জনমত হচ্ছে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জনগণের একটি উল্লেখযোগ্য অংশের যুক্তিবাদী, কল্যাণকামী, সুস্পষ্ট ও দৃঢ় মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।

106 চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীভাবে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে? [Dhaka · 2017]

উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক সংঘবদ্ধ জনসমষ্টি, যাদের কর্মকান্ড রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে প্রভাবিত করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারের কাছে তাদের দাবি-দাওয়া উত্থাপন করে। দাবি-দাওয়া আদায় না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। সরকারের নীতিবিরুদ্ধ কাজের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তোলে। আবার নানা বিষয়ে সরকারকে যৌক্তিক পরামর্শ প্রদান করে। সরকারের নীতি নির্ধারণে অনেক সময় এরা আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকার ফলে সরকার জনকল্যাণমুখী এবং বাস্তবধর্মী সিন্ধান্ত গ্রহণে বাধ্য থাকে। তাদের ভূমিকার ফলে অনেক সময় সরকার স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত থেকেও দূরে সরে আসে।

107 পৌরনীতি কী বিষয়ক বিজ্ঞান? [Dinajpur · 2017]

উত্তর পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।

108 অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ? [Dinajpur · 2017]

উত্তর অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতানুসারে আয় ও ধনসম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থনৈতিক সাম্যের অর্থ সকল সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়াকে বোঝায় না। জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে, তখন তাকে অর্থনৈতিক সাম্য বলে। অর্থাৎ অর্থনৈতিক সাম্যের মূল কথা হচ্ছে, যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন।

109 অধিকার কী? [Dinajpur · 2017]

উত্তর অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতকগুলো সুযোগ-সুবিধা, যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

110 চারটি রাজনৈতিক অধিকারের নাম লেখো। [Dinajpur · 2017]

উত্তর যে সকল অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক অধিকার সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত। নাগরিকের চারটি রাজনৈতিক অধিকার হলো: ১. ভোটদানের অধিকার ২. নির্বাচিত হওয়ার অধিকার ৩. সরকারি চাকুরি লাভের অধিকার ৪. সরকারের সমালোচনা করার অধিকার।

111 আইন কী? [Comilla · 2017]

উত্তর আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

112 স্বাধীনতার রক্ষাকবচ বলতে কী বোঝ? [Comilla · 2017]

উত্তর স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এটি অর্জনের পর রক্ষা করাও অত্যন্ত জরুরি। স্বাধীনতাকে অক্ষুণ্ণ ও অটুট রাখার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে; এগুলোকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। যেমন- আইন, সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি, বিচার বিভাগের স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার, দায়িত্বশীল সরকার ব্যবস্থা, সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি ইত্যাদি

113 অধিকার কী? [Chittagong · 2017]

উত্তর অধিকার হচ্ছে ব্যক্তির জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ-সুবিধা।

114 তথ্য অধিকার বলতে কী বোঝায়? [Chittagong · 2017]

উত্তর তথ্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। কোনো নাগরিকের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিধানাবলি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে। আইনানুগ কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদেশ্য, কার্যাবলি, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদিকে তথ্য বলা হয়। তথ্য জানার এবং জানানোর অধিকার প্রত্যেক নাগরিকেরই রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য ২০০৯ সালের ৬ এপ্রিল ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ পাস করে।

115 নৈতিক কর্তব্য কী? [Sylhet · 2017]

উত্তর নাগরিকের নীতিবোধ থেকে যে কর্তব্য জন্ম নেয় তাকে নৈতিক কর্তব্য বলে।

116 লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়? [Sylhet · 2017]

উত্তর আমলাতন্ত্রের একটি বড় ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্বের নজিরকে অন্ধভাবে অনুসরণ করে অতি আনুষ্ঠানিকতা পালনকে লালফিতার দৌরাত্ম্য বলা হয়। আমলাতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদসোপানভিত্তিতে কাগজপত্রের অনুমোদন প্রক্রিয়া পরিচালিত হয়, যা সময়সাপেক্ষ। এতে নাগরিকের মানবিক দিক উপেক্ষিত হয় এবং হয়রানি বেড়ে যায়।

117 মানবাধিকার কী? [Jessore · 2017]

উত্তর মানুষ হিসেবে একজন ব্যক্তি যে অধিকার, সম্মান ও নিরাপত্তা লাভ করে তাই মানবাধিকার।

118 সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়? [Jessore · 2017]

উত্তর সামাজিক ন্যায়বিচার বলতে বোঝায়, জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে সমাজের সকলের প্রতি বিচারের মানদণ্ড হবে এক ও অভিন্ন। আইনের চোখে সবাই সমান। সমাজে বসবাসকারী সকলের সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষিত হবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার ব্যক্তিস্বাধীনতার অন্যতম রক্ষাকবচ ও রাষ্ট্রের ভিত্তি।

119 বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? [Barisal · 2017]

উত্তর প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

120 নাগরিকতা বলতে কী বোঝায়? [Barisal · 2017]

উত্তর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। যেমন: ক. জন্মসূত্র ও খ. অনুমোদন সূত্র। জন্মসূত্রে নাগরিকতা অর্জনে জন্মনীতি ও জন্মস্থাননীতি অনুসরণ করা হয়। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনে দেশভেদে কিছু শর্ত পূরণ করতে হয়।