01 নেতৃত্ব বলতে কী বোঝ? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।
02 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ।
03 গণতন্ত্র কী? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]
উত্তর গণতন্ত্র হলো বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা যা জনমতের ভিত্তিতে পরিচালিত হয়।
04 আইনের শাসন বলতে কী বোঝায়? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]
উত্তর আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
05 সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কী? [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘Good Governance’.
06 দায়িত্বশীলতা বলতে কী বোঝায়? [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]
উত্তর অর্পিত দায়িত্ব যথাসময়ে এবং সঠিকভাবে পালন করাই দায়িত্বশীলতা।
একটি রাষ্ট্রের অভ্যন্তরে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে তাদের নির্ধারিত কর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতে হয়। এ ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিরাই কেবল তাদের কাজ সময়মতো সুচারুরূপে সম্পাদন করতে পারেন। উদাহরণসরূপ বলা যায়, একজন নেতাকে দেশ ও জাতির স্বার্থে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। কেননা তার সঠিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার ওপর দেশের উন্নতি নির্ভর করে।
07 সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো ‘Good Governance’.
08 আইনের শাসন বলতে কী বোঝায়? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে-এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
09 সুশাসন কী? [নটরডেম কলেজ · 2026]
উত্তর যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, সবার অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে এবং বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান সে শাসনকে সুশাসন বলে।
10 সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও। [নটরডেম কলেজ · 2026]
উত্তর সুশাসন জনগণের অংশগ্রহণভিত্তিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলে। আর জনগণের অংশগ্রহণভিত্তিক এবং জবাবদিহিমূলক শাসনই হলো গণতন্ত্র।
রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন ও সমান সুবিধা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা; ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত করার বিকল্প নেই। আর এই বিষয়গুলো সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থারই বৈশিষ্ট্য। তাই কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে গণতন্ত্রের অনুকূল পরিবেশও সৃষ্টি হয়। এ কারণেই বলা হয় সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
11 উদ্দীপকে প্রশ্নবোধক স্থানে কী হবে? [হলিক্রস কলেজ · 2026]
উত্তর উদ্দীপকে প্রশ্নবোধক স্থানে ‘সুশাসন’ হবে।
12 জবাবদিহিতা বলতে কী বোঝায়? [হলিক্রস কলেজ · 2026]
উত্তর নিজের কাজের জন্য অন্য ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই জবাবদিহিতা।
জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তি যখন তার কাজটি কী উদ্দেশ্যে বা কীভাবে করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দেয়, তখন তাকে জবাবদিহি করা বলে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং আর্থিক সংগঠনের সিদ্ধান্ত গ্রহণকারী জনগণ সংগঠনের সংশ্লিষ্টদের কাছে তাদের কাজের জন্য কমবেশি দায়বদ্ধ। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে, সর্বোপরি জনকল্যাণ নিশ্চিত হবে।
13 শাসন কাকে বলে? [মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]
উত্তর শাসন বলতে রাষ্ট্রের কার্যাবলি পরিচালনা এবং জনগণের ওপর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার প্রক্রিয়াকে বোঝায়।
14 আইনের শাসন বলতে কী বোঝায় [মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]
উত্তর আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং আইনের প্রাধান্য বজায় থাকাকে বোঝায়। ধনী-গরিব, ছোট-বড়, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয়। কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচারের প্রতিষ্ঠা করা হবে এটাই আইনের শাসনের সার্থকতা। আইনের শাসন মূলত ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
15 জাতীয়তা কী? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]
উত্তর জাতীয়তা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি, যার সদস্যরা ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাধারা এবং ঐতিহ্যের দ্বারা সংঘবদ্ধ এবং অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করে থাকে।
16 ভাবগত বা মানসিক ঐক্য বলতে কী বোঝায়? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]
উত্তর মনস্তাত্ত্বিক ঐক্য জাতীয়তাবোধ গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান। মনস্তাত্ত্বিক ঐক্য ব্যতীত জাতি গঠনের অন্য উপাদানসমূহ তেমন গুরুত্বপূর্ণ নয়। আধুনিক রাষ্ট্রের ঐক্যের ভিত্তি বাহ্যিক নয়, বরং মনস্তাত্ত্বিক। জাতীয়তা গঠনের ক্ষেত্রে শুধু বংশগত, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য থাকলেই হবে না বরং এর পাশাপাশি জনগণের মধ্যে যদি মনস্তাত্ত্বিক ঐক্য না থাকে তাহলে তা কখনই জনগণকে জাতীয়তাবোধ গঠন করতে পারবে না। এ জন্যই বলা হয় জাতীয়তা গঠনের ক্ষেত্রে জনগণের মনের আগ্রহই হলো মনস্তাত্ত্বিক ঐক্য।
17 জাতির সংজ্ঞা দাও। [Rajshahi · 2025]
উত্তর জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
18 ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]
উত্তর সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।
19 ‘Civis’ শব্দের অর্থ কী? [Sylhet · 2025]
উত্তর ‘Civis’ শব্দের অর্থ নাগরিক।
20 স্বাধীনতা বলতে কী বোঝায়? [Sylhet · 2025]
উত্তর স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।
21 মূল্যবোধ কী? [Dhaka · 2019]
উত্তর মূল্যবোধ হলো সমাজের মানুষের মৌলিক বিশ্বাস, যা মানুষের নীতি ও চিন্তা-চেতনার মানদণ্ড এবং যা মানুষকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিবেচনা করতে সহায়তা করে।
22 স্বাধীনতা বলতে কী বোঝ? [Dhaka · 2019]
উত্তর সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না ।
পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।
23 Civics শব্দটির উৎপত্তিগত অর্থ লেখ। [Rajshahi · 2019]
উত্তর Civics শব্দটির উৎপত্তিগত অর্থ হলো নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান।
24 জবাবদিহিতা বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]
উত্তর নিজের কাজের জন্য অন্য ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই জবাবদিহিতা । জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তি যখন তার কাজটি কী উদ্দেশ্যে বা কীভাবে করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দেয়, তখন তাকে জবাবদিহি করা বলে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং আর্থিক সংগঠনের সিদ্ধান্ত গ্রহণকারী জনগণ সংগঠনের সংশ্লিষ্টদের কাছে তাদের কাজের জন্য কমবেশি দায়বদ্ধ। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে, সর্বোপরি জনকল্যাণ নিশ্চিত হবে।
25 আইনগত কর্তব্য কী? [Dinajpur · 2019]
উত্তর রাষ্ট্রীয় আইন দ্বারা যেসব কর্তব্য আরোপিত ও কার্যকর করা হয় সেগুলো হচ্ছে আইনগত কর্তব্য।
26 প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বোঝায় ? [Dinajpur · 2019]
উত্তর প্রশাসনিক কাজের ক্ষেত্রে নিজের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা। প্রশাসনিক জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের পদসোপান নীতি অনুযায়ী একজন আমলা তার কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকে এবং জবাবদিহি করতে বাধ্য থাকে। এটিই প্রশাসনিক জবাবদিহিতা। এর ফলে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায় এবং জনকল্যাণ নিশ্চিত হয়, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
27 সুশাসন শব্দটি কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ব্যবহার করে? [Jessore · 2019]
উত্তর সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্বব্যাংক।
28 বাক-স্বাধীনতা বলতে কী বোঝায়? [Jessore · 2019]
উত্তর বাক-স্বাধীনতা হচ্ছে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের নির্ভয়ে, কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণের বাধ্যতা ব্যতিরেকে নিজেদের মতামত প্রকাশ করার সমর্থিত মূলনীতি। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বাকস্বাধীনতা নিশ্চিত করা জরুরি। জাতিসংঘের মানবাধিকার সনদ অনুযায়ী প্রত্যেকের অধিকার আছে নিজের মতামত এবং অভিব্যক্তি প্রকাশ করার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৩৯ এর ২ (ক) ধারায় বাক-স্বাধীনতার কথা বলা হয়েছে। তবে বাক-স্বাধীনতা চূড়ান্ত হিসেবে স্বীকার নাও করা হতে পারে। বাক-স্বাধীনতার অর্থ স্বাধীনভাবে মতামত প্রকাশ করা হলেও তা যদি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে বাক-স্বাধীনতাকে সীমাবদ্ধ করা যেতে পারে।
29 জবাবদিহিতা কী? [Chittagong · 2019]
উত্তর নিজের সম্পাদিত কাজের জন্য অন্য ব্যক্তি বা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই হচ্ছে জবাবদিহিতা।
30 একসেস টু ইনফরমেশন (A2i) প্রোগ্রাম বলতে কী বোঝ? [Chittagong · 2019]
উত্তর A2i বা একসেস টু ইনফরমেশন মূলত একটি ই-তথ্য সেবা প্রোগ্রাম। এটি তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে ইউএনডিপির আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-গর্ভেনেন্স সেল এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের অধীনে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ৬৪টি জেলা ও ৪টি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে একসেস টু ইনফরমেশন A2i প্রকল্প পরিচালিত হচ্ছে। যার কারিগরি সহায়তায় রয়েছে ইউএনডিপি। A2i প্রকল্পের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিক কোনো না কোনো ই- সেবা উপভোগ করছে। এছাড়া একসেস টু ইনফরমেশন A2i প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর ৬৪টি জেলা ও ৪ টি উপজেলা অফিস দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতে ফটোগ্রাফী এক্সিবিশন আয়োজন করে। ফটোগ্রাফী এক্সিবিশনে নির্বাচিত ছবিগুলো বাংলাদেশ পোর্টাল সহ বিভিন্ন পোর্টালে ব্যবহৃত হচ্ছে।
31 কোন বিভাগের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে? [Sylhet · 2019]
উত্তর আইন বিভাগের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে।
32 জবাবদিহিতা বলতে কী বোঝায়? [Sylhet · 2019]
উত্তর নিজের কাজের জন্য অন্য ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই জবাবদিহিতা। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তি যখন তার কাজটি কী উদ্দেশ্যে বা কীভাবে করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দেয়, তখন তাকে জবাবদিহি করা বলে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক. রাজনৈতিক এবং আর্থিক সংগঠনের সিদ্ধান্ত গ্রহণকারী জনগণ সংগঠনের সংশ্লিষ্টদের কাছে তাদের কাজের জন্য কমবেশি দায়বদ্ধ। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে, সর্বোপরি জনকল্যাণ নিশ্চিত হবে।
33 রাষ্ট্রের উপাদান কয়টি? [Sylhet · 2019]
উত্তর রাষ্ট্রের উপাদান ৪টি। যথা: ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।
34 জনসেবা বলতে কী বোঝায়? [Sylhet · 2019]
উত্তর অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা।
জনসেবা বলতে এক মহান হৃদয়বৃত্তিকে বোঝায়, যার ফলে আত্মত্যাগের মাধ্যমে অন্যের কল্যাণ সাধিত হয়। উদার হৃদয়ে নিজ স্বার্থ বিসর্জন দিয়ে, প্রতিদানের আশা ব্যতিরেকে অপরের দুঃখ-কষ্টে-সমস্যায় পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সাহায্য করার নামই হলে জনসেবা। এছাড়া অনেকের পেশার সাথেও জনসেবা বিষয়টি জড়িত থাকে। সমাজের প্রতি দায়বদ্ধ থেকেও পেশার খাতিরে জনকল্যাণ সাধন করাকেও জনসেবা বলে।
35 জনমত কী?
[Rajshahi · 2018]
উত্তর
সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত।
36 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
[Rajshahi · 2018] উত্তর
রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক সংস্কৃতি কথাটির প্রথম প্রবক্তা হলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড (Gabriel Almond)। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিকনির্দেশনা। রাজনৈতিক সংস্কৃতি কোনো দেশে রাজনৈতিক ব্যবস্থার দর্পণস্বরূপ। এর মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি রাষ্ট্রের আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ের ভিত্তিতে সেখানকার রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। যেমন- যুক্তরাজ্য, কানাডা, জাপান প্রভৃতি দেশে উন্নত রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান। আবার তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে এখনো দুর্বল রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান।
37
সুশাসন কী? [Dinajpur · 2017]
উত্তর সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন।
38
ডিজিটাল পদ্ধতি বলতে কী বুঝ? [Dinajpur · 2017]
উত্তর ডিজিটাল পদ্ধতি বলতে এমন পদ্ধতিকে বোঝায় যেখানে বিভিন্ন কাজকর্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (যেমন- কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি) ব্যবহার করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন, রোগ নির্ণয়, বিভিন্ন পণ্য উৎপাদন ও তার মান নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়।
39
সুশাসন কী? [Comilla · 2017]
উত্তর সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনই সুশাসন (Good Governance) |
40
স্বজনপ্রীতি বলতে কী বোঝায়? [Comilla · 2017]
উত্তর স্বজনপ্রীতির সাধারণ অর্থ হলো আত্মীয়-স্বজনের প্রতি ভালোবাসা। কিন্তু পৌরনীতিতে এ বিষয়টি এক ধরনের দুর্নীতি হিসেবে বিবেচিত হয়। কোনো ব্যক্তি কর্তৃক বিশেষ প্রভাব খাটিয়ে, প্রচলিত নিয়ম-কানুন ভঙ্গ করে এবং যোগ্য লোককে বঞ্চিত করে নিজের আত্মীয়-স্বজনকে অনৈতিক বা অবৈধ সুযোগ-সুবিধা প্রদান করাকে স্বজনপ্রীতি (Nepotism) বলা হয়। যেমন; বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ আমলা কর্তৃক এ ধরনের স্বজনপ্রীতির বিষয়টি লক্ষ করা যায়।
41
সুশাসন কী? [Chittagong · 2017]
উত্তর সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনই সুশাসন (Good Governance) |
42
সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও। [Chittagong · 2017]
উত্তর সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যে সুসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। এই ব্যবস্থায় শাসক শুধু শাসনই করেন না বরং সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেন।
রাষ্ট্রের নাগরিকদের জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন ও সুষম সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করণ, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা; ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত করার বিকল্প নেই। তাই কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠিত থাকে তাহলে গণতন্ত্রও বজায় থাকবে। আর ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য। এ সকল কারণে বলা হয় সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
43
আইন কী? [Sylhet · 2017]
উত্তর আইন হলো সমাজস্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
44
দায়িত্বশীলতা বলতে কী বোঝায়? [Sylhet · 2017]
উত্তর অর্পিত দায়িত্ব যথাসময়ে এবং সঠিকভাবে পালন করাই দায়িত্বশীলতা।
একটি রাষ্ট্রের অভ্যন্তরে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে তাদের নির্ধারিত কর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতে হয়। এ ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিরাই কেবল তাদের কাজ সময়মতো সুচারুরূপে সম্পাদন করতে পারেন। উদাহরণসরূপ বলা যায়, একজন নেতাকে দেশ ও জাতির স্বার্থে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। কেননা তার সঠিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার ওপর দেশের উন্নতি নির্ভর করে।
45
কোন সালে মৌলিক মানবাধিকারসমূহ ঘোষিত হয়েছে? [Jessore · 2017]
উত্তর ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকারসমূহ ঘোষিত হয়।
46
রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ? [Jessore · 2017]
উত্তর যে সকল অধিকার নাগরিক রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়ার সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলা হয়।
রাজনৈতিক অধিকারগুলো সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত হয়। রাষ্ট্রে রাজনৈতিক অধিকার কেবল নাগরিকরাই ভোগ করতে পারে। বিদেশিরা এ অধিকার ভোগ করতে পারে না। নির্বাচন করা ও নির্বাচিত হওয়া, স্বাধীনভাবে ভোট দান, সরকারি চাকরি লাভ, বিদেশে অবস্থানকালে রাষ্ট্রীয় নিরাপত্তা লাভ করা এবং সরকারের গঠনমূলক সমালোচনা করা প্রভৃতি রাজনৈতিক অধিকারের উদাহরণ।
47
সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী? [Barisal · 2017]
উত্তর সুশাসনের ইংরেজি প্রতিশব্দ Good Governance’
48 আইনের শাসন কাকে বলে? [Barisal · 2017]
উত্তর আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং আইনের প্রাধান্য বজায় থাকাকে বোঝায়।
ধনী-গরিব, ছোট-বড়, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয়। কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে- এটাই আইনের শাসনের সার্থকতা। আইনের শাসন মূলত ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
49 আইনকে কোন মনীষী ‘যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি’ বলেছেন?
উত্তর আইনকে ‘যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি’ বলেছেন- গ্রিক দার্শনিক এরিস্টটল।
50 একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?
উত্তর যে রাজনৈতিক ব্যবস্থায় একটিমাত্র দলের উপস্থিতি থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। অথবা কোনো দেশে যদি শুধু একটিমাত্র রাজনৈতিক দল বিদ্যমান থাকে কিংবা একটি রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয় তবে তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয়। ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয় না। এমন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটি দলের হাতেই ন্যস্ত থাকে। একদলীয় ব্যবস্থাকে সমাজতান্ত্রিক ব্যবস্থাও বলা হয়। বিশ্বের সকল সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা বিরাজমান। একদলীয় ব্যবস্থার উদাহরণ হলো গণচীন।
51 ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে কে?
উত্তর ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে রাজনৈতিক দল।
52 স্বাধীনতার সংজ্ঞা দাও।
উত্তর সাধারণ অর্থে স্বাধীনতা বলতে আপন খেয়ালখুশি অনুযায়ী, কোনোকিছু করাকে বোঝায়। কিন্তু এমন স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র। এর ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়ে সমাজজীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। তাই স্বাধীনতার এমন ধারণা ‘পৌরনীতি ও সুশাসনে’ গ্রহণযোগ্য নয়। পৌরনীতি ও সুশাসনের ভাষায়, অপরের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে স্বীয় ইচ্ছামতো কাজ করার অধিকারকেই বলা হয় স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতার প্রকৃত অর্থ হলো নিয়ন্ত্রিত স্বাধীনতা।
53 গভর্নেন্স শব্দটি কী ধরনের শব্দ?
উত্তর গভর্নেন্স শব্দটি ইংরেজি শব্দ।
54 জবাবদিহিতা বলতে কী বোঝ?
উত্তর জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজস্ব দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরস্থিত সংগঠন পরিচালনার জন্যও এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়।
55 ম্যাককরনীর সুশাসনের সংজ্ঞাটি দাও।
উত্তর ম্যাককরনীর মতে, সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সমাজের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ক।
56 আইনের শাসন বলতে কী বোঝায়?
উত্তর আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে-এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
57 সুশাসন কী?
উত্তর সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন।
58 পৌরনীতি কেন পাঠ করা প্রয়োজন?
উত্তর সরকার ও নাগরিকের স্ব-স্ব অধিকার ও কর্তব্য পালনের মাধ্যমে একটি আদর্শ ও কাঙ্ক্ষিত নাগরিক জীবন ‘প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন। পৌরনীতি নাগরিককে সুনাগরিকতা, অধিকার, কর্তব্য, নৈতিকতা প্রভৃতির শিক্ষা দিয়ে সুস্থ সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে সাহায্য করে। আবার রাষ্ট্র ও সরকারের ভূমিকা, দায়িত্ব কীরূপ হওয়া উচিত তাও পৌরনীতির পাঠ্যভুক্ত। ফলে নাগরিকের ব্যক্তিগত, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ধাপে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার জন্য পৌরনীতি পাঠ করা প্রয়োজন।
59 পৌরনীতি কী?
উত্তর পৌরনীতি হলো জ্ঞানবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে আলোচনা করে।
60 সুশাসন বলতে কী বোঝ?
উত্তর সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়।
