01 স্বচ্ছতা কী? [Dhaka · 2025]
উত্তর যখন কোনো আইন এবং নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে।
02 জবাবদিহিতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]
উত্তর ও জবাবদিহিতা প্রয়োজন, কারণ এটি সুশাসন প্রতিষ্ঠা ও সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। জবাবদিহিতা বলতে বোঝায় কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা ও কর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকা। এটি নিশ্চিত হলে ক্ষমতার অপব্যবহার রোধ হয় এবং প্রশাসনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে। জনগণের অধিকার ও প্রয়োজন অনুসারে কাজ করা সহজ হয়। জবাবদিহিতা থাকলে শাসনব্যবস্থা আরও কার্যকর ও গণমুখী হয়ে ওঠে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলভিত্তি।
03 বাংলাদেশের আইনসভার নাম কী? [Rajshahi · 2025]
উত্তর বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
04 যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]
উত্তর কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।
05 ‘Civitas’ শব্দের অর্থ কী? [Jessore · 2025]
উত্তর ‘Civitas’ শব্দের অর্থ নগররাষ্ট্র।
06 পৌরনীতি বলতে কী বোঝায়? [Jessore · 2025]
উত্তর মূলগত অর্থে পৌরনীতি বলতে নগররাষ্ট্র এবং নাগরিকের আচরণ ও দায়িত্ব-কর্তব্যসংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। কিন্তু বর্তমানকালে রাষ্ট্রের নাগরিক, নাগরিকতা ও আন্তর্জাতিক সংস্থার কার্যাদিসংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। অর্থাৎ, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিকতা এবং উন্নত ও অগ্রসর নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে।
07 সুশাসন কী? [Comilla · 2025]
উত্তর সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসন যন্ত্রের দুর্নীতি রোধ ও. আইনের শাসন বাস্তবায়িত হয়।
08 নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে কী বলে? ব্যাখ্যা কর। [Comilla · 2025]
উত্তর নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি মূলত নাগরিকতাবিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান লেখক ই. এম. হোয়াইট বলেন, ‘নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।’
09 কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে? [Chittagong · 2025]
উত্তর বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে।
10 স্বজনপ্রীতি কী? [Chittagong · 2025]
উত্তর সাধারণভাবে স্বজনপ্রীতি হচ্ছে আত্মীয় তোষণ। স্বজনপ্রীতি বলতে বোঝায় স্বজনদের বিশেষ সুবিধা প্রদান করা। কিন্তু প্রশাসনিক অর্থে নিয়োগ, বদলি, পদায়ন বা অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্বজনদের অগ্রাধিকার প্রদান করাই হচ্ছে স্বজনপ্রীতি।
11 স্বচ্ছতা কী? [Sylhet · 2025]
উত্তর সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে স্বচ্ছতা বলে।
12 সুশাসন বলতে কী বোঝায়? [Sylhet · 2025]
উত্তর সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসন যন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।
13 ‘Civics’ শব্দটির উৎপত্তিগত অর্থ কী? [Barisal · 2025]
উত্তর ‘Civics’ শব্দের উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ Civis ও Civitas থেকে। Civis অর্থ ‘নাগরিক’ আর Civitas অর্থ ‘নগররাষ্ট্র’।
14 ‘পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান’ ব্যাখ্যা কর। [Barisal · 2025]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। যেহেতু পৌরনীতির মূল বিষয়বস্তু নাগরিকতাকেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
15 ‘Civis’ শব্দের অর্থ কী? [Dinajpur · 2025]
উত্তর ‘Civis’ শব্দের অর্থ ‘নাগরিক’।
16 সুশাসন বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]
উত্তর সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসনযন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।
17 ‘পুর’ শব্দের অর্থ কী? [Mymensingh · 2025]
উত্তর ‘পুর’ শব্দের অর্থ নগর।
18 সুশাসনের বৈশিষ্ট্যসমূহ কী কী? [Mymensingh · 2025]
উত্তর সুশাসনের বৈশিষ্ট্যসমূহ হলো- জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, আইনের শাসন, কার্যকারিতা, ন্যায়বিচার ও অংশীদারিত্ব।
সুশাসন হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা, যাতে দুর্নীতি রোধ করা যায় এবং জনগণ ন্যায্য সেবা পায়। আইনের শাসনের মাধ্যমে নাগরিকের অধিকার নিশ্চিত হয়। অংশীদারিত্ব নিশ্চিত করলে সকল স্তরের মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে, যা সুশাসনকে কার্যকর করে।
19 ‘মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব।’- উক্তিটি কার? [Mymensingh · 2025]
উত্তর ‘মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব।’- উক্তিটি অ্যারিস্টটলের।
20 ‘রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান’- ব্যাখ্যা কর। [Mymensingh · 2025]
উত্তর রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কারণ এটি একটি রাজনৈতিক কাঠামোর মাধ্যমে পঠিত ও সুসংহত, যা জনগণের স্বার্থরক্ষা, শাসনব্যবস্থা পরিচালনা এবং নীতি নির্ধারণের দায়িত্ব পালন করে। তাছাড়া রাষ্ট্রের মাধ্যমে আইন, বিচার, সরকারব্যবস্থা ও প্রশাসন কার্যকর করা হয়, যা সামাজিক শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করে। তাই রাষ্ট্রকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়।
21 নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি।” -উক্তিটি কার? [Dhaka · 2023]
উত্তর নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি।”- উক্তিটি ই. এম হোয়াইটের।
22 সুশাসন বলতে কি বোঝায়? [Dhaka · 2023]
উত্তর সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা,জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থ সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়।
23 Civitas শব্দের অর্থ কী? [Mymensingh · 2023]
উত্তর Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র।
24 ‘স্বচ্ছতা’- এর ধারণাটি ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]
উত্তর সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। কেবল তাই নয় স্বচ্ছতা বলতে এটিও বোঝানো হয় যে, আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মাধ্যমে যারা প্রভাবিত হবে, তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্যপ্রবাহ অবাধ থাকবে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখতে হবে যাতে সব স্তরের জনগণের জন্য তা সহজসাধ্য হয়।
25 সুশাসন কী? [Rajshahi · 2023]
উত্তর শাসন প্রক্রিয়ার সুশৃংখল, কাঠামোবদ্ধ ও আদর্শ রূপকে সুশাসন বলা হয় যেখানে আইনের শাসন, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, অংশগ্রহণমূলক এবং কার্যকর শাসন পদ্ধতি চালু থাকবে।
26 জবাবদিহিতা বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]
উত্তর জবাবদিহিতা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্কিত কর্ম সম্পর্কে উক্ত ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। জবাবদিহিতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। জবাবদিহিতা বলতে সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি নাগরিক সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতাকেও অন্তর্ভুক্ত করে। যে কোন রাষ্ট্রের সর্বক্ষেত্রে জবাবদিহিতা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
27 পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ কী? [Sylhet · 2023]
উত্তর পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ Civics।
28 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Sylhet · 2023]
উত্তর পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
29 Civics শব্দের অর্থ কী? [Dinajpur · 2023]
উত্তর Civics শব্দের অর্থ নাগরিক।
30 স্বচ্ছতা বলতে কী বোঝায়? [Dinajpur · 2023]
উত্তর সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। কেবল তাই নয় স্বচ্ছতা বলতে এটিও বোঝানো হয় যে, আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মাধ্যমে যারা প্রভাবিত হবে, তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্যপ্রবাহ অবাধ থাকবে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখতে হবে যাতে সব স্তরের জনগণের জন্য তা সহজসাধ্য হয়।
31 সরকারের বিভাগ কয়টি? [Dinajpur · 2023]
উত্তর সরকারের বিভাগ তিনটি।
32 আইনের শাসন বলতে কী বোঝায়? [Dinajpur · 2023]
উত্তর আইনের শাসন বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয় এরূপ সাম্যভিত্তিক শাসন ব্যবস্থা। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষতা আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণকে সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটা জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।
33 সাম্য কী? [Barisal · 2023]
উত্তর জাতি -ধর্ম -বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান- সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাই হলো সাম্য।
34 মূল্যবোধ বলতে কী বোঝায়? [Barisal · 2023]
উত্তর মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থ মূল্য বা অন্তর্নিহিত গুণাবলী কে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি আদর্শ ও লক্ষ যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত। সমাজে হত্যর অংশ দ্বারা মূল্যবোধ সমন্বিত হতে পারে। এটি কোন স্থানের বিষয় নয়। সমাজ, স্থান -কাল -পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।
35 আইন কী? [Comilla · 2023]
উত্তর আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং সমাজ স্বীকৃত নিয়ম কানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
36 স্বচ্ছতা কিসের পূর্ব শর্ত? ব্যাখ্যা কর। [Comilla · 2023]
উত্তর ‘স্বচ্ছতা’ সুশাসনের পূর্বশর্ত। সচেতন হলো এমন একটি ধারণা, যা দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে কান্ড কতটুকু নীতিসঙ্গত বা বৈধ। এক কথায় স্বচ্ছতা হল সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য। সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। সুশাসনের পূর্বশর্ত বলা হয়।
37 Civitas শব্দের অর্থ কী? [Chittagong · 2023]
উত্তর Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র ।
38 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? বুঝে লেখ। [Chittagong · 2023]
উত্তর পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
39 সুশাসন কী? [Jessore · 2023]
উত্তর যে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্য প্রবাহ, জনগণকে উন্নত সেবাদান, কর্তৃপক্ষের দায়বদ্ধতা সাম্য বিরাজ করে তাকে সুশাসন বলে।
40 পৌরনীতি ও সুশাসনের জ্ঞান কিভাবে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে? [Jessore · 2023]
উত্তর পৌরনীতি ও সুশাসন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধনের মাধ্যমে এর অগ্রগতিতে সহায়তা করে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করে আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। রাষ্ট্রের জনগণ ও সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধি করে। সর্বোপরি নাগরিক ও রাষ্ট্রের কল্যাণের জন্য প্রয়োজনীয় উপাদানের বাস্তবায়ন করে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে।
41 পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান? [Jessore · 2023]
উত্তর পৌরনীতি নাগরিকতা বিষয়ক মৌলিক সামাজিক বিজ্ঞান।
42 জবাবদিহিতা কিভাবে সুশাসন নিশ্চিত করে? ব্যাখ্যা কর। [Jessore · 2023]
উত্তর জবাবদিহিতা প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে। জবাবদিহিতার মাধ্যমে বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার জনগণের নিকট দায়ী থাকে। জবাবদিহিতার মাধ্যমেই দায়বদ্ধতা সঠিকভাবে পরিচালিত হয়। মোটকথা, জবাবদিহিতা স্বচ্ছতা, শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে।
43 নগররাষ্ট্র কী? [Dhaka · 2022]
উত্তর প্রাচীন গ্রিসে একেকটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রকে নগররাষ্ট্র বলে।
44 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Dhaka · 2022]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
45 স্বচ্ছতা কী? [Dhaka · 2022]
উত্তর স্বচ্ছতা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে কী না তার মানদন্ড।
46 আইনের শাসন বলতে কী বোঝায়? [Dhaka · 2022]
উত্তর আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
47 ‘Civitas’ শব্দের অর্থ কী? [Rajshahi · 2022]
উত্তর Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র।
48 সুশাসন কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Rajshahi · 2022]
উত্তর জনকল্যাণমূলক ও উন্নয়নকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রয়োজন। প্রশাসন নাগরিকের মানবিক অধিকার নিশ্চিত করে। সচেতন নাগরিকগোষ্ঠী ও সুশীল সমাজ সুশাসনের জন্য বিভিন্ন মতামত দিয়ে থাকেন। বিশ্বায়নের সুফল পেতে এবং উন্নয়ন বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশাসনের বিকল্প নেই। সুশাসনের মাধ্যমে রাষ্ট্রে নাগরিকের সুঅবস্থান এবং অধিকারসমূহ পরিপূর্ণ প্রতিষ্ঠা লাভ করে। এসব কারণে সুশাসন প্রত্যয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
49 ‘Civitas’ শব্দের অর্থ কী? [Comilla · 2022]
উত্তর Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র।
50 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Comilla · 2022]
উত্তর পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
51 কোন প্রতিষ্ঠান সুশাসনের ধারণা প্রবর্তন করে? [Mymensingh · 2022]
উত্তর বিশ্বব্যাংক (World Bank) সর্বপ্রথম সুশাসন ধারণাটি প্রবর্তন করে।
52 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Mymensingh · 2022]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
53 Civitas শব্দের উৎপত্তিগত অর্থ কী? [Chittagong · 2022]
উত্তর Civitas শব্দের উৎপত্তিগত অর্থ হলো নগররাষ্ট্র।
54 নাগরিকের স্থানীয় দিক বলতে কী বোঝ? [Chittagong · 2022]
উত্তর পৌরনীতি এমন একটি বিষয় যেটি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। এর মধ্যে নাগরিক স্থানীয় বিষয়ে অন্যতম। নাগরিকের ব্যক্তি জীবনের সাথে জড়িত স্থানীয় প্রতিষ্ঠানসমূহ, যেমন – ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রভৃতি স্থানীয় প্রতিষ্ঠানের সাথে নাগরিক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশের জন্য নাগরিকগণ যেসব প্রতিষ্ঠান গঠন, প্রকৃতি, কার্যাবলী প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করে। আর এসব নাগরিকতা স্থানীয় দিকে উপস্থাপন করে।
55 নেতৃত্ব কী? [Sylhet · 2022]
উত্তর নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইন্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।
56 গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়? [Sylhet · 2022]
উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড । গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।
57 পৌরনীতির মূলত কী বিষয়ক বিজ্ঞান? [Sylhet · 2022]
উত্তর পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।
58 আইনের শাসন বলতে কী বোঝ? [Sylhet · 2022]
উত্তর আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
59 ‘Civitas’ শব্দের অর্থ কী? [Barisal · 2022]
উত্তর Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র।
60 সুশাসন কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। [Barisal · 2022]
উত্তর জনকল্যাণমূলক ও উন্নয়নকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রয়োজন। প্রশাসন নাগরিকের মানবিক অধিকার নিশ্চিত করে। সচেতন নাগরিকগোষ্ঠী ও সুশীল সমাজ সুশাসনের জন্য বিভিন্ন মতামত দিয়ে থাকেন। বিশ্বায়নের সুফল পেতে এবং উন্নয়ন বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশাসনের বিকল্প নেই। সুশাসনের মাধ্যমে রাষ্ট্রে নাগরিকের সুঅবস্থান এবং অধিকারসমূহ পরিপূর্ণ প্রতিষ্ঠা লাভ করে। এসব কারণে সুশাসন প্রত্যয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
61 সুশাসন কী? [Jessore · 2022]
উত্তর সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়ায় যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়।
62 জবাবদিহিতা বলতে কী বোঝ? [Jessore · 2022]
উত্তর সুশাসন প্রতিষ্ঠার একটি বড় নিয়ামক হলো জবাবদিহিতা। জবাবদিহিতা বলতে বোঝায় রাষ্ট্রায়ও,ব্যক্তিগত, সমবায় পরিচালিত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ তাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন এবং কাজের ব্যাখ্যা দিতে বাধ্য থাকবেন। সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
63 সংস্কৃত ভাষায় নগরকে কী বলা হয়? [Jessore · 2022]
উত্তর সংস্কৃত ভাষায় নগরকে পুর বলা হয়।
64 আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কী? [Jessore · 2022]
উত্তর আইন স্বাধীনতার রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার গুলো সংরক্ষণের ব্যাপারে শাসনতান্ত্রিক আইন রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে সরকার বা অন্য কেউ নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। জন লক যথার্থই বলেছেন, “যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না।”
65 স্বাধীনতা কী? [Dinajpur · 2022]
উত্তর অন্যের অধীকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার উপভোগ করাই স্বাধীনতা।
66 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Dinajpur · 2022]
উত্তর নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয়।
নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ক্রিয়া-কলাপ নিয়ে পৌরনীতি অনুশীলন চালায়। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলী ও কার্যালয় এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতির বিষয়বস্তু। তাই পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয়।
67 গণতান্ত্রিক মূল্যবোধ কী? [Dinajpur · 2022]
উত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ।
68 আইনের অনুশাসন কীভাবে অধিকার রক্ষা করে? [Dinajpur · 2022]
উত্তর অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নাগরিকের প্রাপ্য সুযোগ – সুবিধা যার রক্ষা করতে হিসেবে আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনের অনুশাসনের অর্থ হলো সর্বক্ষেত্রে আইনের প্রাধান্য, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সবাই আইনের দৃষ্টিতে সমান আশ্রয় লাভের অধিকারী। এরূপ আইনের অনুশাসন রাষ্ট্রে যদি নিশ্চিত করা যায় তাহলে ধনী-গরীব,নারী পুরুষ নির্বিশেষে সকলেই তাদের অধিকার ভোগ করতে পারবে। কেউ কারও অধিকার হস্তক্ষেপ করার সাহস পাবে না।
69 পৌরনীতি সংজ্ঞা দাও। [Dhaka · 2021]
উত্তর নাগরিক কথার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র বিজ্ঞানভিত্তিক পাঠ্য বিশ্লেষণ করে তাকে পৌরনীতি বলে।
70 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Dhaka · 2021]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
71 আইনের শাসন কী? [Dhaka · 2021]
উত্তর সমাজের সকল স্তরে আইনের প্রাধান্য স্বীকার করে আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনাকে আইনের শাসন বলে।
72 স্বচ্ছতা বলতে কী বোঝায়? [Dhaka · 2021]
উত্তর স্বচ্ছতা এমন একটা ধারণা যা নাগরিক ও প্রশাসনের মধ্যেকার সম্পর্ক প্রকাশ করে। স্বচ্ছতার মাধ্যমে নাগরিকদের জন্য সরকার যা করছে তা নাগরিকরা জানতে পারবে এবং সরকার ও নাগরিকদের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পার।স্বচ্ছতার মূলনীতি হচ্ছে তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের অধিকার, যাতে করে জনসাধারণ তাদের বৈধ স্বার্থ মেটাতে পারে। সর্বোপরি স্বচ্ছতা হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমলাতন্ত্র ও আমলাতন্ত্রের উপকারভোগী জনসাধারণের মধ্যে নৈকট্যের সম্পর্ক অর্জিত হয় এবং যা একটি দেশের প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার গণতন্ত্রায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
73 সুশাসন কী? [Dhaka · 2021]
উত্তর শাসন প্রক্রিয়ায় সুশৃংখল, কাঠামোবদ্ধ ও আদর্শ রূপকে সুশাসন বলা হয়, যেখানে আইনের শাসন, সংবেদনশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক অংশগ্রহণমূলক এবং কার্যকর শাসন পদ্ধতি চালু থাকবে।
74 জবাবদিহিতা বলতে কী বোঝায়? [Dhaka · 2021]
উত্তর জবাবদিহিতা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্কিত কর্ম সম্পর্কে উক্ত ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। জবাবদিহিতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। জবাবদিহিতা ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। সুশাসনের জবাবদিহি বলতে সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি নাগরিক সেবা দানকারী বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা কেউ অন্তর্ভুক্ত করে।যে কোনো রাষ্ট্রের সব ক্ষেত্রে জবাবদিহিতা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
75 Civitas শব্দের অর্থ কী? [Rajshahi · 2021]
উত্তর Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র।
76 আইন বলতে কী বোঝায়? [Rajshahi · 2021]
উত্তর আইন হলো এমন কতকগুলো বিধিবদ্ধ নিয়মাবলী যা কেবল মানুষের ব্যাহিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন সমাজে বেশিরভাগ লোক কর্তৃক স্বীকৃত, যা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ থেকে নিঃসৃত এবং যা ভঙ্গ করলে স্বাস্থ্যের বিধান আছে। সর্বোপরি বলতে পারি আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
77 নাগরিকতা কী? [Jessore · 2021]
উত্তর নাগরিক হিসেবে ব্যক্তির পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা।
78 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Jessore · 2021]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
79 মূল্যবোধ বলতে কী বোঝায়? [Comilla · 2021]
উত্তর যে চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে মূল্যবোধ বলা হয়।
80 নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্ত দেয়- উক্তিটি ব্যাখ্যা কর। [Comilla · 2021]
উত্তর নীতি ও উচিত-অনুচিতবোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। এক্ষেত্রে নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সব সময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতে সাহায্য করা ইত্যাদি নৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। এ মূল্যবোধ দ্বারা মানুষ অন্যায় থেকে বিরত থাকে এবং সত্য মিথ্যা নির্ধারণ করে থাকে। নৈতিক মূল্যবোধ ব্যক্তির জীবনকে উচ্চতর পর্যায়ে নিয়ে যায়, যা মানুষকে আত্মতৃপ্তি দেয়। এজন্য বলা হয়,নৈতিক মূল্যবোধ মানবজীবন কে তৃপ্তি দেয়।
81 পুরবাসী কাদের বলা হতো? [Comilla · 2021]
উত্তর সংস্কৃত ভাষায় নগর অধিবাসীদেরকে পুরবাসী বলা হতো।
82 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? বুঝিয়ে লেখ। [Comilla · 2021]
উত্তর পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
83 Civitas শব্দের অর্থ কী? [Chittagong · 2021]
উত্তর Civitas শব্দের অর্থ হলো নগররাষ্ট্র।
84 পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Chittagong · 2021]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
85 Civis কোন ধরনের শব্দ? [Sylhet · 2021]
উত্তর Civis একটি ল্যাটিন শব্দ।
86 সুশাসন বলতে কী বোঝায়? [Sylhet · 2021]
উত্তর সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের শাসন নিশ্চিত করে এবং অর্থ-সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়।
87 Civis শব্দের অর্থ কী? [Barisal · 2021]
উত্তর Civis শব্দের অর্থ হলো নাগরিক।
88 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Barisal · 2021]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
89 Civitas শব্দের অর্থ কী? [Mymensingh · 2021]
উত্তর Civitas শব্দের অর্থ নগর রাষ্ট্র।
90 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Mymensingh · 2021]
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করায় পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানাদিক সম্পর্কে আলোচনা করে। সুতরাং পৌরনীতি মূল বিষয়ক বস্তু নাগরিকতা কেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
91 এককেন্দ্রিক সরকার কী? [Dinajpur · 2021]
উত্তর এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।
92 আইনের শাসন বলতে কী বোঝায়? [Dinajpur · 2021]
উত্তর সমাজের সকল স্তরে আগে প্রাধান্য স্বীকার আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনাকে আইন শাসন বলে।অর্থাৎ আইনের শাসন বলতে বোঝায় -আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই আইনের দৃষ্টিতে সমান, আইনের পূর্ণ প্রাধান্য অর্থাৎ বেআইনি কেউ অন্যের অধিকার আদায় করতে পারবে না। আইনের কর্তৃত্ব সর্বত্র নিশ্চিত থাকবে। যে সমাজে আইনের শাসন কার্যকর থাকে স্বাধীনতা সেখানে পূর্ণমাত্রায় বিরাজ করে।
93 গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকনের বিখ্যাত সংজ্ঞাটি লেখ। [Dhaka · 2019]
উত্তর গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকনের বিখ্যাত সংজ্ঞাটি হলো- ‘গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।’
94 ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অন্যের পরিপূরক-ব্যাখ্যা কর। [Dhaka · 2019]
উত্তর ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।
পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর ইতিহাস মানবজাতির সামগ্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি। তাই এ দু’টি বিষয়ের সম্পর্ক ঘনিষ্ঠ। পৌরনীতি ও সুশাসনের আলোচিত বিষয় যেমন- পরিবার, রাষ্ট্র, সমাজ প্রভৃতি অতীতে কীরূপ ছিল এবং কীভাবে বর্তমানের রূপ লাভ করল তা ইতিহাস থেকে জানা যায়। ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণ ও তথ্য ব্যতীত যেমন পৌরনীতি ও সুশাসন অসম্পূর্ণ, তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষিত না হলে ইতিহাসের আলোচনাও নিরর্থক হয়ে পড়ে। তাই বলা যায়, ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন পরস্পরের পরিপূরক। 95 নগররাষ্ট্র কী?
[Rajshahi · 2019] উত্তর
প্রাচীন গ্রিসের ছোট ছোট নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গড়ে উঠেছিল। এ রাষ্ট্রগুলোকে নগররাষ্ট্র বলা হয়। 96 রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝায়?
[Rajshahi · 2019] উত্তর
রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের অংশগ্রহণকে রাজনৈতিক অংশগ্রহণ বলা হয়। রাজনৈতিক অংশগ্রহণ সরাসরি অথবা মধ্যবর্তী কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। অর্থাৎ নাগরিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ হতে পারে সরকার নির্বাচনের ক্ষেত্রে, দেশের সংকটকালে গণভোটের ক্ষেত্রে, নীতি নির্ধারণ ও বাস্তবায়নে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুর্নীতি হ্রাস করার ক্ষেত্রে। এছাড়া রাজনৈতিক অংশগ্রহণের একটি বড় উপাদান হচ্ছে নাগরিকের ক্ষমতায়ন। সর্বোপরি রাষ্ট্রীয় কাজে নাগরিকের অংশগ্রহণই হলো রাজনৈতিক অংশগ্রহণ। 97
‘মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব’— উক্তিটি কার? [Dinajpur · 2019]
উত্তর ‘মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব’— উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের। 98
পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Dinajpur · 2019]
উত্তর নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয়। নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ে পৌরনীতি অনুশীলন চালায়। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতির বিষয়বস্তু । তাই পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয়।
99 ‘মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব’— উক্তিটি কার ?
[Comilla · 2019] উত্তর ‘মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব’— উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের।
100 পৌরনীতি বলতে কী বোঝ?
[Comilla · 2019] উত্তর পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে।
পৌরনীতি নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। অর্থাৎ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে। 101
Civics শব্দটি কোন কোন শব্দ হতে এসেছে? [Jessore · 2019] উত্তর
Civics শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ‘Civis’ ও ‘Civitas’ থেকে। 102
আইনের শাসন বলতে কী বোঝায়? [Jessore · 2019] উত্তর
আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে: ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে— এটাই আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
103 পৌরনীতি কী? [Chittagong · 2019]
উত্তর পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে।
104 সামাজিক সাম্য বলতে কী বোঝায়? [Chittagong · 2019]
উত্তর সামাজিক ক্ষেত্রে সবাইকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদান করাই হলো সামাজিক সাম্য।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে যখন সমান সামাজিক সুযোগ- সুবিধা প্রদান করা হয় তখনই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। এটি এমন এক সামাজিক পরিবেশ নির্দেশ করে, যেখানে প্রত্যেকে স্বীয় যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। আইনের শাসন নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। 105 পৌরনীতির সংজ্ঞা দাও।
[Barisal · 2019] উত্তর
পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। 106 সুশাসন প্রতিষ্ঠায় সাম্য কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
[Barisal · 2019] উত্তর
সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের সবার সমান সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখা প্রয়োজন। তাই সুশাসন প্রতিষ্ঠায় সাম্য প্রয়োজন। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্য। সাম্য অর্থ সমতা। পৌরনীতিতে সাম্য হলো সবার সমান সুযোগ-সুবিধা লাভ করা। সুশাসন সাম্যকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অর্থাৎ নাগরিক জীবনের সব ক্ষেত্রেই প্রয়োগ করে। রাজনৈতিক অংশগ্রহণ, ন্যায্য মজুরি পাওয়া, সামাজিক নিরাপত্তা লাভ, আইনের সমান সুযোগ পাওয়া ইত্যাদি সাম্যের অন্তর্ভুক্ত, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য সাম্য অত্যাবশ্যক। 107
‘Civitas’ শব্দের অর্থ কী? [Sylhet · 2019]
উত্তর ‘Civitas’ শব্দের অর্থ হলো নগররাষ্ট্র। 108
সুশাসন বলতে কী বোঝায়? [Sylhet · 2019]
উত্তর সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। সুশাসন হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের পরিবেশ সৃষ্টি হয়। সুশাসনের মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ বা আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে পারে, অধিকার ভোগ করতে পারে এবং চাহিদাগুলো মেটাতে পারে। সুতরাং বলা যায়, রাষ্ট্র ও নাগরিকের উন্নয়নের জন্য পরিচালিত ব্যবস্থাই হচ্ছে সুশাসন।
109 রাষ্ট্র কী?
[Dhaka · 2018] উত্তর রাষ্ট্র এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার, সার্বভৌমত্ব এবং কম অথবা বিপুল জনসমষ্টি রয়েছে
110 শব্দগত অর্থে পৌরনীতি বলতে কী বোঝায়?
[Dhaka · 2018] উত্তর শব্দগত অর্থে পৌরনীতি হলো নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান ।
পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics শব্দটির উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ- Civis ও Civitas থেকে। Civis অর্থ ‘নাগরিক’. আর Civitas অর্থ ‘নগররাষ্ট্র’। সুতরাং উৎপত্তিগত অর্থে নগররাষ্ট্র ও নগরবাসী সম্পর্কিত রীতি-নীতি, আচার-অনুষ্ঠান নিয়ে জ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তা-ই পৌরনীতি। সংস্কৃত ভাষায় নগরকে ‘পুর’ বা ‘পুরী’ এবং নগরের অধিবাসীদের ‘পুরবাসী’ বলা হয়। আর পৌর হচ্ছে ‘পুর’ এর বিশেষণ যার অর্থ পুর বা নগর সংক্রান্ত বিষয়। প্রাচীন গ্রিসের এথেন্স, স্পার্টা ইত্যাদি ছিল এক একটি নগররাষ্ট্র। তবে বিশ্বের বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের ‘নগররাষ্ট্রের’ (City-State) মতো ছোট ও সরল নয়। 111
সুশাসন কী? [Rajshahi · 2018] উত্তর
সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। 112
আইনের শাসন বলতে কী বোঝায়? [Rajshahi · 2018] উত্তর
আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে: ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে— এটাই আইনের শাসনের বিধান । আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।
113 অধ্যাদেশ কে জারি করেন? [Dhaka · 2017]
উত্তর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।
114 সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়? [Dhaka · 2017]
উত্তর যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে।
সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদন্ড। স্টুয়ার্ট সি. ডড, এর মতে, ‘সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।’ সামাজিক মূল্যবোধ হচ্ছে সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, দানশীলতা, আতিথেয়তা, জনসেবা, আত্মত্যাগ প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তি বা গুণাবলির সমষ্টি। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালোমন্দ বিচার করা হয় এবং মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করা হয়।
115 সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী? [Dinajpur · 2017]
উত্তর সিভিস ও সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র।
116 পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম. হোয়াইটের সংজ্ঞা কী? [Dinajpur · 2017]
উত্তর পৌরনীতির সংজ্ঞায় অধ্যাপক ই. এম হোয়াইট বলেন, “নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।”
তিনি আরও বলেন, “পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।”
117 নাগরিকতা কী? [Comilla · 2017]
উত্তর রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে
118 তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক? [Comilla · 2017]
উত্তর স্থানীয়ভাবে রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করে এবং এর বিনিময়ে বিভিন্ন দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে আমি একজন স্থানীয় নাগরিক।
স্থানীয়ভাবে ব্যক্তির নাগরিক জীবন শুরু হয়। এভাবে বসবাস করতে গিয়ে নাগরিকের সঙ্গে কতগুলো প্রতিষ্ঠানের সম্পর্ক গড়ে ওঠে। এ সমস্ত প্রতিষ্ঠান থেকে নাগরিক কতগুলো সেবা গ্রহণ করে এবং এই সেবার বিনিময়ে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করে। উদাহরণস্বরূপ বলা যায়, ইউনিয়ন পরিষদ থেকে আমরা নাগরিক সনদ, জন্মসনদসহ
বিভিন্ন সেবা গ্রহণ করি।
119 Civitas শব্দের অর্থ কী? [Chittagong · 2017]
উত্তর Civitas শব্দের অর্থ ‘নগররাষ্ট্র’ (City State).
120 পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? [Chittagong · 2017]
উত্তর নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় আলোচনা বরে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ নিয়ে পৌরনীতি অনুশীলন চালায়। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের কমবেশি আলোচনা পৌরনীতির বিষয়বস্তু।
121 সিভিটাস (Civitas) শব্দের অর্থ কী? [Sylhet · 2017]
উত্তর সিভিটাস (Civitas) শব্দের অর্থ ‘নগররাষ্ট্র’।
122 জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়? [Sylhet · 2017]
উত্তর জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতি রাষ্ট্র।
সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বশাসনের লক্ষ্যে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে। জাতি রাষ্ট্র একদিকে যেমন জাতীয়তার ভিত্তিতে গঠিত, তেমনি তা স্বাধীন ও সার্বভৌম। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টি নিজেদেরকে অন্যদের থেকে স্বতন্ত্র মনে করে বলে জাতি রাষ্ট্র গঠন করে। ইতালির রাষ্ট্রদার্শনিক ম্যাকিয়াভেলিকে জাতি রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা মনে করা হয়। সাধারণত জাতি রাষ্ট্রের নিজস্ব পতাকা, জাতীয় সংগীত এবং অভিন্ন লক্ষ্য থাকে।
123 পৌরনীতি সম্পর্কে ইএম হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লিখ। [Jessore · 2017]
উত্তর পৌরনীতি সম্পর্কে ই এম হোয়াইট তার ‘The Philosophy of Citizenship’ গ্রন্থে বলেন- ‘পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।’
124 স্বচ্ছতা বলতে কী বোঝায়? [Jessore · 2017]
উত্তর যে কোনো ধরনের অনৈতিকতা পরিহার করে নিয়মনীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে।
স্বচ্ছতা হলো একটি বিমূর্ত ধারণা। কোনো কাজ কতটুকু নীতিসংগত বা বৈধ তা এর মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে। স্বচ্ছতা সুশাসনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একটি দেশের শাসনব্যবস্থায় প্রচলিত আইনকানুন, নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট হয় তাহলে তা সহজেই জনগণের বোধগম্য হয়। এর ফলে শাসক-শাসিত, সিদ্ধান্ত গ্রহণকারী ও তা পালনকারীর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তাই স্বচ্ছতাকে সুশাসনের পূর্বশত বলা হয়। 125 ‘Civics’ শব্দের অর্থ কী? [Barisal · 2017]
উত্তর Civics শব্দের অর্থ ‘পৌরনীতি।
126 পৌরনীতি বলতে কী বোঝায়? [Barisal · 2017]
উত্তর সামাজিক বিজ্ঞানের যে শাখা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, তা-ই পৌরনীতি।
পৌরনীতি নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। অর্থাৎ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে।
127 Natus’ শব্দের অর্থ কী? [Barisal · 2017]
উত্তর Natus শব্দের অর্থ জন্ম।
128 জাতি বলতে কী বোঝায়? [Barisal · 2017]
উত্তর জাতি বলতে আমরা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সেই জনসমাজকে বুঝি যাদের মধ্যে বংশগত, ধর্মগত, কৃষ্টি ও ঐতিহ্যগত এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিদ্যমান এবং যারা একটি নির্দিষ্ট ভূ-খণ্ডে স্বাধীনভাবে বসবাস করে। উদাহরণস্বরূপ- আমেরিকান জাতি, জার্মান জাতি, ইংরেজ জাতির কথা বলা যায়।
